রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:৩১-০৫-২০২৩ ইং। শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে রাজারহাট উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও লাইব্রেরিয়ানদের নিয়ে শিক্ষার্থীদের বই পাঠাভ্যাস বৃদ্ধির করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম।
বুধবার সকাল সাড়ে দশঘটিকায় অফিসার্স ক্লাবে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজনে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা মোঃ আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার এসএম আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম লিডার আবু বক্কর লিটন,এসিস্ট্যান্ট ম্যানেজার হুমায়ুন কবির ও মোজাম্মেল হোসেনসহ আরও অনেকেই।
Author: desk
-

রাজারহাটে পাঠাভ্যাস কর্মসূচি অনুষ্ঠিত
-

গোপালগঞ্জে খেলা চলাকালীন সময়ে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলা অবস্থায় বজ্রপাতে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াড় তামজিদ আহমেদের (১৯) মৃত্যু হয়েছে। এ খবর শোনার পর জেলা প্রশাসক হাসপাতালে ছুটে যান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম, সদর থানার ওসি মো: জাবেদ মাসুদ ও ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির সহকারী কোচ রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকালকদিম গ্রামের ইমাম আলীর ছেলে। সে ঢাকায় থেকে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত থেলোয়ার হিসাবে খেলে আসছিল।
ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, আজ বুধবার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমীর সাথে ফ্রেন্ডস স্পোর্টস একাডেমি ঢাকার মধ্যে ৪০ ওভারের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা চলছিলো।
এসময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে বেলা দেড়টার দিকে খেলা চলাকালীন সময়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় বজ্রপাতে তামজিদ আহমেদ গুরুত্বর আহত হন। পরে সহ খেলোয়াড়েরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনসার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দনসহ ক্রীড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।
ঘটনার প্রতক্ষ্যদর্শী ও আবহনী ক্রিকেট একাডেমির খেলোয়াড় প্রান্ত শিকদার জানান, দুইদিন আগে স্বাগতিক আবহনী ক্রিকেট একাডেমির সাথে ঢাকা জেলার ধানমন্ডি ক্লাব ৪টি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গোপালগঞ্জে এসিছি। তামজিদ এসময় স্কোয়াড লেগে ফিল্ডিং করতেছিলো। হটাৎ বিদ্যুৎ চমকালে আমরা সকল খেলোয়াড়রা কানে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ি। তামজিদ ও আমাদের সাথে মাটিতে শুয়ে পড়েছিল। পরে সবাই উঠলেও তামজিদ উঠে নাই। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ডিসি স্যারও উপস্থিত ছিলেন। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম বলেন, নিহতের পরিবার চাইলে ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারের সদস্য যোগাযোগ করা হয়েছে। #
-

গোপালগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ডিপ্লোমা ইন্ঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যার সমাধান ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্ঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসুচির আয়োজন করে।
আজ বুধবার (৩১ মে) বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে। এ কর্মসূচীতে ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক অংশ নেন।
মানববন্ধন চলাকালে আইডিবির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদস্য সচিব আতিয়ার রশুল হিমেল, সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক তম্ময় গোলদার, কার্য নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মো: বিল্লাল বিশ্বাস বক্তব্য রাখেন।
বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের অালোকে ইঞ্জিনিয়ারিং-এর সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন ও সংশোধিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০২৮ এর গেজেট প্রকাশের দাবী জানান। #
-

রামপালে ইয়াবা ডিলার ব্লাক টিপুসহ আটক -২
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ডিলার টিপুসহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ৮ টার সময় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের গেটের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে মো, টিপু সরদার ওরফে ব্লাক টিপু (৪০) ও তার সহযোগী শেখ ফয়সাল (২৫) ইয়াবা বিক্রি করছিল। আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের শাহিদ সরদারের পুত্র মো. টিপু সরদার ওরফে ব্লাক টিপু ও বাগেরহাট সদরের খেগড়াঘাট গ্রামের মৃত আবু্ল কাসেমের পুত্র শেখ ফয়সাল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগা মহিলা কলেজের সামনে থাকে এসআই খন্দকার মবিন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন। এ সময় তাদের শরীর তল্লাসি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।# -

রামপালে তক্ষকসহ ৪ প্রতারক আটক, ভ্রাম্যমান আদালতে ৬ মাসের দণ্ড
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে কথিত শতকোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হলো, খু্লনার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজু্ল ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এসআই খন্দকার মবিন ও এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়। পরে বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #
-

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে বুধবার ৩১ মে ২০২৩ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে ঠাকুরগাঁও সদর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।র্যালী শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুনুর রশিদ।এ সভায় তামাকের প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনা করেন।
-

আন্ধারমানিক নদীতে রেনু পোনা নিধন, দুই জেলে আটক
রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেনু পোনা নিধনের অপরাধে দুই জেলে কে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।বুধবার (৩১ মে)ভোর ৬টায় বঙ্গোবসগরের আন্ধারমানিক নদীর
মোহনা থেকে অবৈধ মশাড়ি জাল দিয়ে রেনু পোনা নিধনের সময় মহিপুরের নিজামপুর গ্রামের নিজাম উদ্দীন চৌকিদার ও হাবিব তালুকদার নামের দুই জেলেকে আটক করা হয়।কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, সমূদ্র মাছ ধরার উপরে সরকার কর্তৃত্ব ৬৫ দিন নিষেধাজ্ঞা চলছে। অবরোধ কালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার করতে না পারে এ জন্য নৌ পুলিশের টহল অব্যহত রয়েছে। তাছাড়া আটককৃত দুই জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
-

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আরিফ রববানী ময়মনসিংহ।।
‘তামাক নয়, খাদ্য উৎপাদন করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ মে) সকাল ১০টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের সহায়তায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাঙ্কফোর্স কমিটি ময়মনসিংহ সদর কমিটি
উক্ত র্যালী ও আলোচনা সভা কর্মসূচির আয়োজন করে।এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে ও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া আইনটি দ্রুত পাশ করে এর বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
বক্তারা জানান, খসড়া আইনটি পাশ হলে দেশে তামাকের ব্যবহার হ্রাস এবং এর মারাত্মক স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি আরও কমানো সম্ভব হবে।
সর্বোপরি, সংশোধনীটি পাস করা হলে তামাক নিয়ন্ত্রণ আইনটি আরও শক্তিশালী হবে যা বাংলাদেশে তামাকের ব্যবহার কমাবে। তামাক ব্যবহারের ফলে প্রতিবছর যে এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি হয় সেটিও কমানো সম্ভব হবে।
এছাড়াও তামাক ব্যবহারজনিত কারণে উৎপাদনশীলতা হারানো এবং চিকিৎসা বাবদ বছরে যে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয় তাও কমানো সম্ভব বলে মনে করেন বক্তারা।
তামাক চাষিদের জন্য বিকল্প শস্য উৎপাদন এবং বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো যার বাংলা ভাবার্থ করা হয়েছে- তামাক নয়, খাদ্য উৎপাদন করুন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি সফল করতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাঙ্কফোর্স কমিটি ময়মনসিংহ সদর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের সমন্বয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য-বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে।
-

তারাকান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টারঃ
‘তামাক নয়, খাদ্য ফলান’- এ প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের তারাকান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর সভাপতিত্বে, আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব প্রমূখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এ সময় বক্তারা তামাক ও তামাকজাত পন্যের ব্যাবহার ও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। এক সুস্থ জাতি গঠনে, সকলকে তামাক বর্জনের আহব্বান জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত-
গ্রামের কৃষক পর্যায়ে তামাকের কুফল এবং মাদকের ভয়ানক পরিণতি নিয়ে যুবদের সাথে আরো সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়ে বলেন-আসুন আমরা মাদকমুক্ত সমাজ বিনির্মাণের মাধ্যমে তারাকান্দাকে মাদকমুক্ত উপজেলা উপহার দিতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানান। -

আগৈলঝাড়ার বাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থ স্থাপন
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে জমির বিরোধকে কেন্দ্র করে ৫ বছর ধরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকা কাজের উদ্বোধন করা হলো।উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০১৮ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক তলাবিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের টেন্ডার আহবান করে উপজেলা এলজিইডি অফিস। টেন্ডারে মেসার্স ইয়ামিন ট্রেডার্স এর ঠিকাদার কাজটি পেয়ে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করতে গেলে বিদ্যালয়ের জমি দাতার বোনেরা কাজে বাঁধা প্রদান করে। এনিয়ে দীর্ঘ দিন আদালতে মামলা চলার কারনে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে মামলটি আদালতেই নিস্পত্তি হয়ে যায়। ৩০মে মঙ্গলবার বিকেলে বাদ আসর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় সরেজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ফারুকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী, পয়সার হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাবু, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু, প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তানভীর হাসান পান্না,বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক,রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, সহ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ও বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ সাখাওয়াত হোসেন নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, দীর্ঘ ৫টি বছর একটি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ ছিলো এটা খুবেই দুঃখজনক। আমি কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে নিয়ে বিদ্যালয়ের জমির বিরোধ নিরসন করে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করি। বড় বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রুম ছিল মাত্র ৪টি। এর মধ্যে একটি শিক্ষকদের অফিস রুম হিসেবে ব্যবহৃত হতো। যে কারণে শ্রেণিক সংকটের জন্য ব্যাহত হচ্ছিল পাঠদান। ঐসময়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি স্থানীয় শিক্ষা অফিসে জানালে ২০১৮ সালে ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাঁধ সাধে স্থানীয় একটি মহল। তাদের বাঁধার কারনে দীর্ঘ ৫ বছর এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ ছিল।বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হওয়ার খবরে খুশি শিক্ষক, অভিভাবক ও ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা।