Author: desk

  • পঞ্চগড়ে চাকুরির লোভ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

    পঞ্চগড়ে চাকুরির লোভ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরির টোপ দিয়ে ছয় লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ফারুক হোসেনের বিরুদ্ধে।

    বসতভিটা বিক্রি করে টাকা দিয়ে চাকরিও হয় নাই টাকাও ফেরত দিচ্ছে না এতে চাকুরি প্রার্থীরা বিপাকে পড়েছেন। চাকুরি দেয়ার নামে প্রতারণা করার শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

    অভিযুক্ত ফারুক হোসেন পঞ্চগড় জেলা প্রশাসকের ভায়রা ভাই। দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ চৌধুরী পাড়া এলাকার মৃৃত আব্দুল বারীর ছেলে। ওই এলাকার প্রতিবন্ধী একটি স্কুলের সহকারী শিক্ষক তিনি।
    জানা যায়, ফারুক হোসেনের মামা আইয়ুব আলী চাকলাহাটে বসবাস করার সুবাদে ওই এলাকার মানুষের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠে মমিনের সাথে। ফারুক কয়েক মাস আগে থেকে তাকে বার বার বলেছিলেন ডিসি অফিসে জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে চাকুরী প্রার্থী দিতে।

    টাকা কম লাগবে চাকুরি হওয়ার পর টাকা। সেই সুবাধে মমিন তার এলাকার শাকিল, তারেক ও আপেল মাহমুদের পরিবারের সাথে কথা বলে।ফারুক নিজে থেকে তিনজনের কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদে আবেদন করে দেয় এবং চুক্তি হয় ২৪ লাখ টাকা। বিভিন্ন কারন দেখিয়ে দফায় দফায় তিনজনের কাছে ছয়লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তাদের চাকুরি না হওয়ায় ফারুকের কাছে টাকা চাইতে গেলে আজ- কাল করে টালবাহানা করে।
    চাকুরি প্রার্থীরা ছিলেন, আপেল মাহমুদ নারায়নপুর পন্ডিতপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে,তারেক শিংরোড সিপাহী পাড়া এলাকার নুর ইসলামের ছেলে ও শাকিল ইসলাম ভূজারি পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

    চাকুরি প্রার্থী তারেক বলেন,ফারুক হোসেনের সাথে ৮ লাখ টাকা চুক্তি হয়েছে, দুই লাখ অগ্রীম দেয়া হয়েছে। চাকুরিও হয়নি টাকাও নাই।
    শাকিলের বাবা রফিকুল ইসলাম বলেন,বসত ভিটা বিক্রি করে ৩ লাখ টাকা দিয়েছি, চাকুরিতো হয় নাই এখন যে কি করব।টাকাও ফেরত দিচ্ছেনা। টাকা ফেরতসহ প্রতারণা করার শাস্তির দাবী জানান এ সময় তিনি।
    মমিন হক জানান,ফারুক বর্তমান জেলা প্রশাসকের ভায়রা ভাই। একদিন ডিসির গাড়ীতে করে আমাকে পঞ্চগড় থেকে বাড়ী পৌঁছে দিয়েছে।

    এজন্য ফারুক হোসেনকে টাকা দেয়া হয়েছে,যে চাকুরী দিতে পারবে। চাকুরিতো আর হয়নি টাকাটাও ফেরত দিচ্ছেনা।
    অভিযুক্ত ফারুক হোসেন চাকুরির দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, হাওলাদ হিসেবে ছয় লাখ টাকা নিয়েছি।কিছুদিনের মধ্যে সেটা ফেরত দিব।
    জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম জানান, এটা অসম্ভব সে এ রকম কাজ করেছে বলে মনে হয়না। হাওলাদের অঙ্গীকার নামাপত্র লিখিত দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার দায় দায়িত্ব সে নিজে নিবে।

  • দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু

    দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মৃত্যুর সংবাদ পেয়ে মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে সড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। বুধবার (৩১ মে) সকালে প গড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কাটনহারী-তাঁতিপাড়া এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ।

    নিহত তিনজন হলেন প গড়ের বোদা উপজেলার তিতোপাড়া এলাকার আমিন শেখ (৪৮), আলমাস আলী (৬০) ও তাঁর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫)। আহত ব্যক্তির নাম সালেকুল ইসলাম ওরফে ছালু শেখ (৪৫)। তিনিও একই এলাকার বাসিন্দা। তাঁরা সবাই পরস্পরের আত্মীয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার এক স্বজনের মৃত্যুর খবর শুনে বোদা উপজেলার তিতোপাড়া এলাকা থেকে ওই চার স্বজন একই মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। দেবীডুবা ইউনিয়নের কাটনহারী-তাঁতিপাড়া এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাক্টরের পেছনে তাঁদের চলন্ত মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কের ওপরে ছিটকে পড়েন।

    ঘটনাস্থলেই আমিন শেখ ও তৌহিদুল ইসলাম মারা যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান। আহত সালেকুল ইসলাম এখনো সেখানে চিকিৎসাধীন।

    ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (্এসআই) মোহাম্মদ হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে খাদ্য গুদামে বোরো সংগ্রহের উদ্বোধন

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে খাদ্য গুদামে বোরো সংগ্রহের উদ্বোধন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বুধবার ৩১মে ২০২৩ রানীশংকৈল উপজেলা হলরুমে বুধবার বিকেলে সরকারি ভাবে খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত বোরোধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

    সে সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে আব্দুল্লাহ,নেকমরদ খাদ্য পরির্দশক সাখাওয়াত হোসেন,উপজেলা খাদ্য উপ-পরির্দশক আনোয়ার হোসেন,,পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক,ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ইউপি সদস্য ও জাপা নেতা তফিজুল ইসলাম।

    জানা যায়,১৪২৫ জন কৃষক সরকারি ভাবে খাদ্যগুদামে ধান বিক্রয়ের জন্য অনলাইনে আবেদন করেন তার মধ্যে ২৮১ জন কৃষকের লটারির মাধ্যমে নির্ধারিত হয়ে ধান বিক্রির সুযোগ পান।সরকারি নির্ধারিত ৩০ টাকা কেজি মূল্যে এ উপজেলায় ৮৪৩টন ধান ক্রয় করা হবে বলে জানা যায়।

  • সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
    পঞ্চগড়ের সদর উপজেলায় পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে হাবিবুর রহমান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন শামিম ইসলাম মীম নামে অপর এক পরীক্ষার্থী।

    উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হাবিবুর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিম পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। অপর পরীক্ষার্থী শামিম একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দুজনই মীরগড় ময়েনউদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

    স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার্থী হাবিবুর ও তার বন্ধু মীম বাসা থেকে বের হয়ে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে মোটরসাইকেল যোগে আসছিলেন। এসময় তারা উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় আসলে এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় হাবিবুর মাথা ও বুকে গুরুতর আঘাত পান এছাড়া শামিম হাতে ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম হাবিবুরকে মৃত ঘোষণা করেন। আহত শামিমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • নওগাঁয় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় তালতলী বিলে স্থাপনের দাবীতে মানববন্ধন

    নওগাঁয় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় তালতলী বিলে স্থাপনের দাবীতে মানববন্ধন

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অনুমোদন পাওয়া বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত তালতলী পাচীর বিলে স্থাপনের দবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
    এই দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধান সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম।

    মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, মোঃ শফিকুর রহমান মামুন, অধ্যক্ষ আব্দুর রহমান রহমান, পৌর কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট, মোকারম হোসেন, দুবলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এরশাদ আলী, পৌর যুবলীগের প্রচার সম্পাদক হযরত আলী শিপলু।

    বক্তাগন বলেছেন যেহেতু স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নওগাঁ এসেছিলেন। তখন এই তালতলী প্রাচীর বিলে বিশাল জনসভায় ভাষন দিয়েছিলেন। সেই কারনে এই স্থানটি ঐতিহাসিক হিসেবে পরিগনিত হয়েছে। সেই কারনে যৌক্তিক কারনে তালতলী প্রাচীর বিলে বিশ্ব বিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছে। #

  • সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম বিনামূল্যে বিতরণ করা হলো ভিক্ষুকদের মাঝে

    সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম বিনামূল্যে বিতরণ করা হলো ভিক্ষুকদের মাঝে

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পাবনার সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম বিনামূল্যে ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সাথে ভিক্ষুকেরা পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের পক্ষ থেকে দেয়া নগদ অর্থ সহায়তা। প্রতি বছর সরকারি গাছের এ সকল ফল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালীরা খেলেও এবারই প্রথম ভিক্ষুক ও হত দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হল। উপজেলা পরিষদ চত্বরে বুধবার প্রত্যেক ভিক্ষুকের মাঝে পাঁচ কেজি করে এ আম ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো নেয়া এ ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগরবাসী। বিনামূল্যে আম ও নগদ অর্থ পেয়ে মহাখুশি ভিক্ষুকেরা। এ সময় উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের ভিক্ষুক মোছাঃ খুশি খাতুন বলেন, আমরা হতদরিদ্র মানুষ ভালমানের আম খাওয়ার সৌভাগ্য আমাদের কখনো হয়নি । উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যার আমাদের সেই আশা পূরণ করেছেন। গোপালপুর গ্রামের ৭৭ বছর বয়সী অপর ভিক্ষুক হাজেরা খাতুন আম ও নগদ অর্থ পেয়ে আনন্দে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা তো কখনোই ভাবিনি ইউএনও স্যার আমাদেরকে ডেকে এনে এভাবে সম্মানিত করবেন। অন্য অফিসারেরাও যেন এমন মানুষ হয়। আল্লাহ যেন ইউএনও স্যারের নেক হায়াত দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একথা মনে করতেন যে, সরকারি কর্মচারিরা যেন প্রত্যেক সেবাগ্রহীতাকে নিজেদের বাবা, চাচা বা আত্মীয় ভাবেন। তবেই সঠিক সেবা নিশ্চিত হবে। প্রকৃতপক্ষে সরকারের পাশাপাশি সমাজের সকল সচেতন মহল এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায়, দুঃস্থ ও পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর কষ্ট লাঘব হবে। এ সময় তিনি আরো বলেন, শুধু ভিক্ষুকেরাই নয়, গুচ্ছগ্রামে বসবাসকারী দরিদ্র পরিবার,সুবিধাবি ত ও এতিম শিশুদের মাঝেও উপজেলা পরিষদের সরকারি গাছের আমসহ অন্যান্য ফল উপজেলা চেয়ারম্যান মহোদয়ের পরামর্শ ও তাঁকে সাথে নিয়ে পর্যায়ক্রমে বিতরণ করব ইনশআল্লাহ। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, উপজেলা পরিষদের সরকারি জায়গায় বেশকিছু আম-কাঁঠালের গাছ আছে। এখন থেকে প্রতিবছর এসকল ফল সংগ্রহ করে তা অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে। এদিকে স্থানীয়রা জানান, গত প্রায় ৮ মাস আগে ইউএনও মো.তরিকুল ইসলাম স্যার এই উপজেলায় যোগদানের পর থেকে তিনি তার আদর্শ ও দৈনন্দিন কর্মদক্ষতার জন্য উপজেলার সর্ব সাধারণের এবং সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। এছাড়া বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। গত প্রায় ৮ মাসে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে ইতিমধ্যে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • জিয়াউর  রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে  বানারীপাড়ায় আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

    জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

    মোঘল সুমন শাফকাত বরিশাল প্রতিনিধি।
    বরিশালের বানারীপাড়া উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান( বীর বিক্রম)’র ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে (বানারীপাড়া-উজিরপুর) বরিশাল-২ আসনের বিএনপির একমাত্র কান্ডারী,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দীন আহমেদ সান্টুর ভার্চুয়ালী উপস্থিততে পৌর বিএনপির আহবায়ক আহসান, কবির নান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা।এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ সালাম,সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হানিফ হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির,উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল হাওলাদার প্রমুখ। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ: সবুর খান, রুহুল মল্লিক,আনোয়ার হোসেন,শাকিল আহমেদ,মাসুম সরদার,আলমগীর হোসেন,সদস্য বশির কাজী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

  • গোদাগাড়ীতে প্রতিষ্ঠান প্রধান, এসএমসির সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে প্রতিষ্ঠান প্রধান, এসএমসির সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন ( পিবিজিএসআই) স্কীম এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের নিয়ে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
    বুধবার সকাল ৯ টার সময় উপজেলা অডিটারিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ সবুজ হাসান।
    রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানানো হয়।

    বক্তব্য প্রদান করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএমসির সভাপতি, গোদাগাড়ী পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, জেলাপরিষদ সদস্য আব্দুর রশিদ প্রমূখ।

    বক্তাগন তাদের বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে করতে হবে, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বচ্চ অংশগ্রহন এবং তাদের প্রতিষ্ঠানে ধরে রাখতে হবে, শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানেসমূহে, অর্থনৈতিক সহায়তা প্রদার করার করার মাধ্যমে পরিচালন এবং ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জনসম্পৃক্তি বৃদ্ধিকরন, জবাবদিহি নিশ্চিতকরতে হবে। একবিংশ শতাব্দীর জন্য বৈশ্বিকমানের নাগরিক উন্নয়নে আরও কার্যকর, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং গুনগত মানের মাধ্যমিক শিক্ষা পদ্ধতি অর্জন করা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা পদ্ধতির কার্যকারিতা উন্নয়ন করা। স্কুল এবং মাদ্রাসা ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালীকরণ, জনসম্পৃক্তি বৃদ্ধিকরন। শেষ পর্বে প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হয়। এ পর্বে অংশ গ্রহন করেন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক কোরবান আলী, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মতিয়ার রহমান, শরিফুল ইসলাম, মাজেদ জাহাঙ্গীর ময়না প্রমূখ।

    মোঃ হায়দার আলী,
    গোদাগাড়ী, রাজশাহী।

  • চারঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট প্রতিনিধিঃ

    চারঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অবহিত করন, বাস্তবায়ন এবং অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত।

    চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াশিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালীউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাইফুল ইসলাম বাদশা।

    মোঃমোজাম্মেল হক।
    চারঘাট রাজশাহী

  • মহালছড়িতে সুপেয় পানির ব্যবস্থায় সেনাবাহিনী

    মহালছড়িতে সুপেয় পানির ব্যবস্থায় সেনাবাহিনী

    রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি।

    মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আজ ৩১মে ২০২৩ রোজ বুধবার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধুমনীঘাট
    রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিতিতে এলাকায় সুপেয় পানির ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।

    উক্ত পানির পয়েন্টটি উদ্বোধনের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জীবন মান উন্নয়নের জন্য মহালছড়ি জোন তথা খাগড়াছড়ি রিজিয়নের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে৷

    প্রকৃতির অপরুপ শোভায় সজ্জিত অন্যান্য এলাকার চেয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হওয়ায় এবং এই এলাকায় বিদ্যুত সংযোগ না থাকার ফলে শুষ্ক ও গ্রীষ্ম মৌসুমে বিশুদ্ধ পানির প্রকট সংকট দেখা দেয়। সম্প্রতি, ধুমনীঘাট সেনা ক্যাম্পের আন্তরিক প্রচেষ্টায় ক্যাম্প এলাকায় এই প্রথম একটি গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়েছে।

    এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আশেপাশের পাড়ার ১৫০টি পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ সহ পার্শ্ববর্তী দুইটি স্কুলের আনুমানিক শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সেনা ক্যাম্প থেকে সরাসরি সরবরাহকৃত এই সুপেয় পানি এই পয়েন্ট থেকে সংগ্রহ ও পান করতে পারবে।

    এলাকাবাসীর চাহিদা অনুযায়ী এই নলকূপের সুবিধা পৌঁছে দিতে এবং তাদের দীর্ঘদিনের খাবার পানির দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে মহালছড়ি জোনের ধুমনিঘাট সেনা ক্যাম্প একটি সুপেয় পানির পয়েন্ট স্থাপন করে।

    এ মহতী উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষে উপস্থিত জনপ্রতিনিধিগণ খাগড়াছড়ি রিজিয়ন ও মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।