Author: desk

  • বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩১শে মে রোজ বুধবার সকাল ১০টা ছাতন পাড়া কার্যালয়ে দূর্বল সিসিইউ সদস্যদের মাঋে ইনপুট সাপোর্ট প্রদান করা হয়।কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)মি:উচোমেন মংমং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো,উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম,তালতলী পে‍্রস ক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান, সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
    আলোচনা শেষে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৫০ জনের মাঝে ২০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা প্রধান করা হয়।#

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • নিয়োগ বাণিজ্য আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো.আবু তৈয়ব বরখাস্ত

    নিয়োগ বাণিজ্য আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো.আবু তৈয়ব বরখাস্ত

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু তৈয়ব এর বিরুদ্ধে খণ্ডকালীন শিক্ষক বাণিজ্য,আর্থিক অনিয়ম ও মোটা অংকের ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সোমবার (২৯ মে) রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. তালেব আলী।

    গত ২৯মে সভাপতি স্বাক্ষরিত রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষকে পাঠানো সাময়িক বহিষ্কার আদেশে বলা হয়, চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গত ৮ মে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম, বিধি-
    বহির্ভূতভাবে মোটা অংকের ঘুষ গ্রহণ ও খন্ডকালীন শিক্ষক নিয়োগসহ নানাবিধ অভিযোগ করেছেন দুই শিক্ষক এবং এই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়।

    তবে এই তদস্ত কমিটি তদন্ত করতে আসলে তদন্ত কমিটির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং তদন্তকাজে বাধা প্রদান করেছেন। গত ২৩ মে একটি পাঠানো নোটিশ গ্রহণ করেননি।

    বরখাস্তের আদেশ ৩০ মে থেকে কার্যকরের কথা উল্লেখ করা হয় ওই আদেশে।এদিকে গত ২৮ ও ২৯ মে বিদ্যালয়ের খণ্ডকালীন দুই শিক্ষক নিয়োগের সময় তাদের থেকে প্রধান শিক্ষক ঘুষ হিসেবে মোটা অংকের অর্থ আদায় করেছেন বলে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে নিয়োগের সময় ওই দুই শিক্ষকের কাছ থেকে মোট ৩ লাখ টাকা ঘুষ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

    দীর্ঘদিন দায়িত্ব পালন করার সুবাধে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে জানান ওই স্কুলের শিক্ষকরা। তারা আরও বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ে।

    পরবর্তীতে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আসার পর ঘুরে দাঁড়ায় ওই প্রতিষ্ঠানটি। আর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত আশা করেন ওই স্কুলের শিক্ষকরা।’

    এদিকে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষক বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব ২০০১ সালে যোগদান করেন। বিভিন্ন ভাবে দুর্নীতির দায়ে তিনি দুইবার সাময়িক বরখাস্ত হয়েছেন এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আপিল এন্ড আরবিট্রেশন কমিটির ২০০৫ সালের ৭ মে তারিখের ১৭তম সভার ১২নং সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে বরখান্ত হয়েছেন।

    এই বরখাস্ত টা করেছিলেন জেলা প্রশাসক মহোদয় নেছার আহমদ রুমী। এখন এই বরখাস্ত হওয়ার পরে চট্রগ্রাম শিক্ষা বোর্ডের আপিল আবেদন বোর্ডে তিনি কোন অনুমোদন না নিয়ে এবং হাইকোর্টের ও কোন অনুমোদন না নিয়ে সম্পূর্ণ অবৈধ পন্থায় তত্কালীন বিএনপির কাউন্সিলর কামাল উদ্দিন চৌধুরীর যোগসাজশে এবং তার সঙ্গে আরও কয়েকজন কমিটির সদস্য একত্রিত হয়ে থাকে সম্পূর্ণ অবৈধ পন্থায় একটা চুক্তিনামা করে ।

    যে চুক্তিনামার কোন গ্রহণযোগ্যতা নাই এবং কোন বৈধতা নাই বলে জানান তিনি।প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা ওই স্কুলের ভুক্তভোগী শিক্ষক বলেন, ২০২৩ সালের জানুয়ারির ২১ তারিখ থেকে আমি যোগদান করেছি। শুরুতে আমি চাকরিতে যোগদানের পর রেজোলেশন দিয়ে ছিলাম। এখানে দরখাস্ত করেছিলাম। কিছুদিন পর উনি আমার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ঘুষ নিল।

    এরপর প্রধান শিক্ষক আবার অফিসে ঢেকে নিয়ে ৫০ হাজার টাকা দিতে চাপ সৃষ্টি করেন। ১৫ দিনের মধ্যে সে টাকা দিতে বলেন। যদি এসময়ে দিতে না পারি আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুমকি দেন। পরে বাধ্য হয়ে আমি বিদ্যালয়ের সভাপতি বরাবর লিখিত আবেদন করি।

    প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব কে বরখাস্তের বিষয়ে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. তালেব আলী বলেন, শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য ও আর্থিক অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক আবু তৈয়বকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগেও তিনি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আপিল ও আরবিটেশন বোর্ড কর্তৃক চূড়ান্ত ভাবে বহিস্কৃত ছিলেন।

    তিনি দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যালয়ে চাকরি করার সুবাধে এসব অনিয়ম দুর্নীতি করেন বলে জানান তিনি।

    খণ্ডকালীন শিক্ষক নিয়োগ ও আর্থিক অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব কে ফোন দিলে তিনি মুঠো ফোনে তার বিরুদ্ধে অভিযান অস্বীকার করেন , প্রধান শিক্ষক মো. আবু তৈয়বের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করার বিষয় টি এড়িয়ে যান।ও তার বিরুদ্ধে অভিযোগ যে সঠিক নয় সেটির প্রমাণ তিনি দিতে পারেন নি।

    এছাড়া ও এবিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জেবুন নিছা খানম বলেন,তিনি ২০১৮ সালে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন, এবং সে সময় থেকে তিনি অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব এর দূর্নীতি অনিয়ম দেখে আসছেন, তিনি প্রতিবাদ করেছেন অনেক বার আর প্রতিবাদ করলেই শুনতে হতো গালি আর চাকরিচ্যুত এর কথা।

    এছাড়া খারাপ আচরণের শিকার হয়েছেন কয়েক বার, এক প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমান স্কুল কমিটি আসার পর সঠিক নিয়ম তন্ত্র মেনে যে বরখাস্তের আদেশ টি দিয়েছে তা সঠিক তিনি আরো বলেন কোচিং বাণিজ্য ৩৮ লক্ষ্য টাকার অনিয়মের বিষয় টি সত্যি।

  • বেতাগীতে পানিতে ডুবা প্রতিরোধে  ইউনিয়ন পর্যায় সচেতনতামূলক সভা

    বেতাগীতে পানিতে ডুবা প্রতিরোধে ইউনিয়ন পর্যায় সচেতনতামূলক সভা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় পানিতে ডুবা প্রতিরোধে ইউনিয়ন পর্যায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১জুন) দুপুরে মোকামিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সিআইপিআরবি‘র সহায়তায় ‘ইউনিয়ন ইনজুরি প্রিভেনশান কমিটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জালাল গাজীর সভাপতিত্বে ও সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেনের সচিত্র উপস্থাপনায় এ সময় প্যানেল চেয়ারম্যান মো: ফারুক হোসেন খোকন, ইউপি সচিব সঞ্জয় কুমার হাজরা, সংরক্ষিত সদস্য কুরসিয়া আক্তার, জাহিদা পারভীন, সুরাইয়া খাদিজা, মো: টিপু সুলতান, শাহীন হাওলাদার, শাহীন মৃধা,হাসিবুর রহমান, জাফর মোল্লা, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
    এ সময় বক্তারা বিষখালী নদীর তীর ঘেষে গড়ে ওঠা উপক‚লীয় এ জনপদের শিশুদের জীবন রক্ষার্থে সিআইপিআরবি‘র ভুয়সী প্রশংসা করে আঁচলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এতে মানুষ যে ভাবে উপকৃত হচ্ছে তাঁর অবদানের কথা তুলে ধরে আঁচল ও সাঁতার কার্যক্রম যাতে কোনভাবেই বাধাগস্থ না হয় সে ব্যাপারে ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

  • জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ফায়ারডিলসহ একজন আটক

    জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ফায়ারডিলসহ একজন আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প ভারতীয় মাদক ৮০ বোতল ফায়ারডিলসহ মো.বাবুল হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

    বৃহস্পতিবার (০১ জুন) সকালে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত-মো.বাবুল হোসেন সদর উপজেলার কল্যানপুর গ্রামের মৃত.কাজোম উদ্দিনের ছেলে।

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কার্যালয় সূত্রে জানা গেছে,জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন নেতৃত্বে,এসআই (নিঃ)মো.মিজানুর রহমান, এসআই (নিঃ) মো.ফারুক হোসেন (পিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার ধলাহার ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প মাদক ৮০ বোতল ফায়ারডিলসহ মো.বাবুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

    এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের অঙ্গীকার মাদকের সঙ্গে কোন আপোষ নেই।এমন অঙ্গীকার বাস্তবায়নে প্রতিদিনের ন্যায় আজ সকালে (ডিবিপুলিশ) এর একটি আভিযানিক দল ধলাহার ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে মাদক উদ্ধার অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প মাদক ৮০ বোতল ফায়ারডিল নামের ভারতীয় মাদকসহ মো.বাবুল হোসেন কে আটক করেছে। ওসি আরও বলেন, আটককের পর তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

  • খুলনার কয়রায় হতদরিদ্রদের মাঝে পানির ট্যাংকি বিতরন

    খুলনার কয়রায় হতদরিদ্রদের মাঝে পানির ট্যাংকি বিতরন

    শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার : খুলনার কয়রা উপজেলা পরিষদের আয়ােজনে ২০২২-২৩ অর্থ বছরের এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) হতে উপজেলার সাত ইউনিয়নে ২০ জন হতদরিদ্রদের মাঝে ১ হাজার লিটারের পানির ট্যাংকি বিতরন করা হয়েছে । গত ১ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদের শিশু পার্কে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পানির ট্যাংকি বিতরন করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযােদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযােদ্ধা এসএম গােলাম রব্বানী,বীরমুক্তিযােদ্ধা সরদার মাহাবুবুর রহমান,কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এসএম মাসুম বিল্লাহ,কয়রা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আক্তারুজ্জামান( খোকন), সমাজ সেবক ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারী দেবাশিষ মন্ডল প্রমুখ।

  • রামপালে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

    রামপালে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| রামপালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ফয়লাহাট কার্যালয়ে বুধবার রাত ৮টায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, শেখ আছাদুজ্জামান, শেখ ফিরোজ কবির, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়ার্দ্দার, বদিউজ্জামান মিনা, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, সরদার ফরিদ উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, জাহিদুর রহমান বাবলা, আকবর হোসেন আকো, হাওলাদার জাহিদুর রহমান, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, আব্বাস আলী, মারুফুজ্জামান, হাবিবুর রহমান, শেখ সাইদুর রহমান, কাজী অজিয়ার রহমান, মোতালেব হোসেন, মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।#

  • স্মার্ট ভূমিসেবা শুরু,সেবা এখন ঘরে বসেই -খুশী সাঘাটার ভূমি মালিকরা

    স্মার্ট ভূমিসেবা শুরু,সেবা এখন ঘরে বসেই -খুশী সাঘাটার ভূমি মালিকরা

    আরিফ রববানী ময়মনসিংহ।
    সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত নাগরিক বান্ধব স্মার্ট ভূমিসেবা প্রদান করার প্রত্যয় নিয়ে সম্পন্ন হয়েছে ভূমিসেবা সপ্তাহ ২০২৩। ভূমিসেবা সপ্তাহ (২২ থেকে ২৮ মে) উদযাপন উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের গ্রহণ করা নানাবিধ কর্মসূচি সফল করেছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ভূমি অফিস।

    ভূমি সেবা সপ্তাহ উদযাপনের লক্ষে উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা ও তথ্য বুথ স্থাপন, আলোচনা সভা, র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জনগনকে সচেতন করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি),সাঘাটা,গাইবান্ধা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, সাঘাটা ইউপি চেয়ারম্যান, বোনার পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা,উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সুনীল কুমার,মো:মকছুদ হোসেনসহ, মাহমুদুল হাসান,সাঘাটা ইউনিয়ন ভূমি অফিস, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ ভূমির সেবা ও সেবা মূল্যসহ বিভিন্ন সেবা কার্যক্রম তুলে ধরেন।

    পাশাপাশি স্মার্ট ভূমিসেবা প্রদানের বিভিন্ন উদ্যোগ, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করেছে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)।

    সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির পিতা সর্বপ্রথম ভূমি সংস্কার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ২৮টি মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করে জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১ গ্রহণ করেন।

    ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল হিসাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল ব্যবস্থাপনা, ই-পর্চা, ই-নকশা গ্রহণসহ বিভিন্ন ভূমিসেবা এখন ঘরে বসে পাওয়া যায়। এছাড়া ডাকসেবার মাধ্যমেও ভূমিসেবা দেওয়া হয়।

    বর্তমানে সাঘাটা উপজেলায় ২৫ দিনে নামজারি নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং অনলাইনে ডিসিআর প্রদান করে থাকে। উপজেলার সকল ভূমি অফিস ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। হয়রানিমুক্ত ভূমিসেবা গ্রহণে অনলাইনে শুনানি গ্রহণসহ অফিসের বাহিরে গণশুনানি করে সেবা প্রদান করছে।

    স্মার্ট ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় স্মার্ট নামজারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর, রেজিস্ট্রেশন মিউটেশনের আত্মঃসংযোগ, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি নকশাসহ অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)
    সাঘাটা মনোরঞ্জন বর্মন পরিচালিত উপজেলা ভূমি অফিস। এতে সাঘাটা উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঘরে বসে ভূমি সেবা পেয়ে সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে সাঘাটা উপজেলার ভূমি মালিকরা।

    এই সেবা সপ্তাহে উপজেলার সকল ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করার মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে, ইউনিয়ন সমূহে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে আলোচনা সভা, সেমিনার, র‍্যলি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা প্রদানে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগসমূহ, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে।

    তিনি বলেন, ২০৪১ সালের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমি সেবা প্রদান করার প্রত্যয় হবে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপনের মূল লক্ষ্য। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, সাঘাটা কর্তৃক আয়োজিত সকল কর্মসূচি সর্বসাধারণের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান তিনি । সকলের সহযোগিতায় ভূমি সেবা সপ্তাহ, ২০২৩ সফল হওয়ায় উপজেলাবাসীকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মনোরঞ্জন বর্মন। তিনি আরো বলেন,সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির পিতা সর্ব প্রথম ভূমি সংস্কার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ২৮ টি মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করে জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১ গ্রহণ করেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভূমি সংক্রান্ত আইন কানুনের যুগোপযোগিকরণের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্লাটফর্ম গড়ে তোলেন। ডিজিটাল ভূমি ব্যবস্থপনার সুফল হিসাবে ‍‍`ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল, ব্যবস্থপনা, ই-পৰ্চা, ই-নকশা গ্রহণসহ নানাবিধ ভূমি সেবা ঘরে বসে গ্রহণ করা। এসময় ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • দোয়ারাবাজার সমিতি সিলেট কর্তৃক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন করা হয়েছে

    দোয়ারাবাজার সমিতি সিলেট কর্তৃক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন করা হয়েছে

    হারুন অর রশিদ।

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সিলেটে বসবাসরত দোয়ারাবাজার সমিতি সিলেট কতৃক মেধাবৃত্তিক পরিক্ষায় বিজয়ীদের মধ্যে বৃত্তি প্রদান সম্পন্ন করা হয়েছে।
    সোমবার বিকালে সিলেটের অভিজাত একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্টানে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।

    এছাড়াও দোয়ারাবাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফরিদ আহমদ তারেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শ্রমিক্ লীগ নেতা এজাজুল হক এজাজ,সুনামগঞ্জ গঞ্জ সমিতি সিলেটের সেক্রেটারী অধ্যক্ষ সাব্বির আহমদ,সমিতির উপদেষ্টা অধ্যাপক জমির উদ্দিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার বসু,পুলিশ ইন্সপেক্টর ওকিল উদ্দিন আহমদ ।
    প্রধান অতিথি জননেতা মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে দোয়ারাবাজার সমিতি সিলেট এর সামাজিক,শিক্ষা প্রসার ও মানবিক কাজের ভুয়সী প্রশংসা করেন।
    বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
    এ থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সুন্দর সমাজ বিনির্মানে অবদান রাখার আহবান জানান।

    অনুষ্ঠানের শুরুতে প্রভাষক করম আলী কোরআন তেলাওয়াত ও উপাধ্যক্ষ বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী গীতা পাঠ করেন।
    স্বাগত বক্তব্য রাখেন সি. ওয়া অফি. (অব.) রফিক উদ্দিন, সমিতির সামগ্রিক কার্যাবলী নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন।
    বক্তব্য রাখেন সমিতির সি. সহ সভাপতি অধ্যক্ষ ধীরেন্দ্র কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মাসুক রানা, তোফায়েল আহমেদ,সফিকুল ইসলাম সফিক, আব্দুল মালেক আকাশ, দিলোয়ার হোসেন প্রমুখ।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক সমিতি সিলেট এর সেক্রেটারি এড. মাসুম আহমদ,পীর মো: আলী মিলন,ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মো: বশির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ( কালা মিয়া), মো: হারুন অর রশিদ,মো: দিলোয়ার হোসেন,সিলেট মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের এডমিনিস্ট্রেটর মো: আল আমিন,দোহালিয়া উন্নয়ন পরিষদ সিলেট এর সভাপতি ছাইফুদ্দিন আহমদ।
    পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন উপ কমিটির আহবায়ক আনোয়ার হোসাইন।সমিতির পক্ষ হতে তিনি ও পরীক্ষা কমিটির সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য।
    অনুষ্টানে সিলেটে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মেধাবী শিক্ষার্থীর ও তাদের অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।
    দোয়ারাবাজার সমিতি সিলেট এর সকল সম্মানিত সদস্যগনের ও প্রানবন্ত উপস্থিতি ছিল।
    ৩০০ শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে ৪৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

  • গৌরীপুরে  বিজয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ নেতা অনু

    গৌরীপুরে বিজয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ নেতা অনু

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জনপ্রিয় ব্যক্তি, গৌরিপুরের মাটি ও মানুষের নেতা,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সফল আহবায়ক, সাবেক সফল সভাপতি জননেতা মোঃ শরীফ হাসান অণু ।

    গাজীপুরে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর পরাজয় থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে শুধু গৌরীপুর আসন নয়, ময়মনসিংহের ১১টি আসনেই আওয়ামী লীগের নৌকার জয়লাভের আশায় ঐক্যের বার্তা দিয়েছে আওয়ামী লীগের এই নেতা ।

    বৃহস্পতিবার (১লা জুন) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মতবিনিময় ও গণসংযোগ শেষে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

    শরীফ হাসান অনু বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা জানি, নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে হারিনি, আমরা হেরেছি নিজ দলের বিশ্বাস ঘাতকদের ষড়যন্ত্রের কাছে। তিনি আরও বলেন, ময়মনসিংহে আওয়ামী লীগে কোন বিশ্বাস ঘাতক থেকে থাকলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তাদেরকে চিহ্নিত করে সতর্ক করা হবে,তাদের ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবেনা। আগামী সংসদ নির্বাচনের ভোটের আগেই সবকিছু গভীরভাবে খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা।

    তিনি বলেন, আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে, নতুন উদ্যোমে নির্বাচনী কৌশল পাল্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভোটারদের দ্বারে দ্বারে যাবো। মানুষের কাছে গিয়ে আমরা ভোট ভিক্ষা করবো।

    আমাদের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে কোনো বিভেদ নেই মন্তব্য করে শরীফ হাসান অনু বলেন, আমরা ঘরে-বাহিরে এক ও অভিন্ন আছি, আমাদের মাঝে কোনো বিভেদ নেই। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আগের চেয়ে অনেকটাই শক্তিশালী,এখন জেলার প্রতিটি উপজেলায় নতুন করে কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘ ১৮/১৯বছর পর কমিটি পেয়ে দলীয় নেতাকর্মীরাও উজ্জীবিত। তাই ময়মনসিংহের সকল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের দ্বারে দ্বারে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে নৌকায় ভোট চাইছেন। তারপরেও আমাদের আল্লাহ ও নবীজির নামে শপথ নিতে হবে বিশ্বাস ঘাতকদের বিপক্ষে আমরা সবসময় স্বোচ্চার থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। যেকোনো মূল্যে বিশ্বাস ঘাতকদের দাঁতভাঙা জবাব আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে দিতে চাই।

    তিনি বলেন, নতুন কমিটির আগমনের মধ্যদিয়ে গৌরীপুরসহ ময়মনসিংহ জেলায় আওয়ামী রাজনীতিতে পরিবর্তন এসেছে। নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকার সমর্থকদের মধ্যে নতুন গতিসঞ্চার হয়েছে বলে শরীফ হাসান অনু বলেন, আমাদের ১১টি উপজেলায় দলীয় প্রার্থী তথা নৌকার জয়লাভের ক্ষেত্রে আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আমরা জেলার ১১টি আসনেই শান্তিপূর্ণভাবে নৌকার বিজয় নিশ্চিত করবো। তিনি আরও বলেন, ইতোমধ্যে আমাদের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চেয়ে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডগুলো মানুষের দ্বারেদ্বারে পৌছে দিতে গণসংযোগ করেছেন। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমার নেতৃত্বে নারী-পুরুষের একাধিক টিম দীর্ঘদিন থেকে গৌরীপুরে গণসংযোগ করে আসছেন।

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা গৌরীপুরবাসী কথা শোনার জন্য এবং তাদের ভাগ্যোন্নয়নে আমার হাতে নৌকা তুলে দিলে- আমি যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচিত হয়ে গৌরীপুরের নৌকার বিজয় দেশরত্ন শেখ হাসিনার হাতে তুলে দিবো ইনশাআল্লাহ। অনু বলেন, আমি আওয়ামী লীগের দুঃসময়ে ছাত্র রাজনীতি করেছি, তৎকালীন পুলিশ সুপার এসপি কোহিনূর আমাকে ক্রসফায়ারের নির্দেশ দিয়েছিলো,আমার উপর অনেক জুলুম,অত্যাচার নির্যাতন হয়েছে,তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছ পা হইনি, আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমি জীবনের শেষসময় পর্যন্ত গৌরীপুরবাসীর সেবা করতে চাই। গৌরীপুরে আমার চেয়ে ত্যাগী ও দুঃসময়ে অত্যাচার নির্যাতনের শিকার কেউ নেই এটা সকলের জানা,তাই আমার বিশ্বাস প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল দিক বিবেচনা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকার মনোনয়ন দিবেন বলে আমি আশাবাদী।

  • ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ে জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালী সমাপ্ত শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিশ্ব দুগ্ধ দিবস এ এক প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী”। সভায় ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃআবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমামুন ভুইয়া,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,

    এছড়া ও ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃহেমন্তু কুমার রায় প্রমুখ।