Author: desk

  • বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাকে  ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।

    বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন। তার এ অর্জনে গোদাগাড়ী উপজেলার প্রধান শিক্ষকগণ অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, বলিয়া ডাইং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির প্রমূখ।

    মোহাম্মদ নাসির উদ্দিন রাজশাহী জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত। উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
    গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
    ওই তালিকায় শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর নাম থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
    জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নাসির উদ্দিন শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন। তার এ সাফল্যে রাজশাহীর শিক্ষা পরিবার অভিনন্দন জ্ঞাপন করেন।
    গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাংগাইলের মধুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে শনিবার (৩ জুন) বিকালে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক এমপি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি তার বক্তব্যে বলেন-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শিক্ষার গুনগতমান আরও বৃদ্ধি করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক দেরকেও শিক্ষার্থীদের মত পড়তে হবে- তাহলেই শিক্ষার গুনগত মান আরো বৃদ্ধি পাবে।
    পৌর মেয়র মো. সিদ্দিক হোসেন খান বলেন,শিক্ষক লাঞ্ছিত হলে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিবাদ করতে হবে।
    সুশিক্ষার মাধ্যমে বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
    অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী , পৌরমেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক.ডা. মীর ফরহাদুল আলম মণি, আলোক হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান লোকমান হোসেন
    উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মহির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আনিছুর রহমান আনিস , টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্হিত ছিলেন।

  • লালমনিরহাটে ৬কেজি গাঁজা ও অটোসহ গ্রেফতার দুই

    লালমনিরহাটে ৬কেজি গাঁজা ও অটোসহ গ্রেফতার দুই

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার সদর থানাধীন চর কুলাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে

    ৬ কেজি গাঁজা একটি অটো ইজিবাইক এবং ০২জন আসামি আটক করেন ডিবি পুলিশ।

    লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই /মাহমুদুল হাসান সঙ্গীয় এএসআই নিঃ /মোঃ আমিনুল ইসলাম, এএসআই নিঃ /আব্দুল বারী কং ৫৩১/আফতাব,কং/৭০৫ রবিউল, ও লুৎফর রহমানসহ, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের সদর থানাধীন চর কুলাঘাট এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী পাকা রাস্তার উপর হইতে একটি অটো ইজিবাইক ও ৬ কেজি গাঁজাসহ দুই জন কে আটক করেন।

    আটককৃত আসামী হলেন নজরুল ইসলাম (২১),পিতা মোঃ আমজাদ হোসেন সাং গোড়ক মন্ডল ইউপি নাওডাঙ্গা, আজিমুল হক (২২), পিতা মোঃ আব্দুস সামাদ সাং কৃষ্ণাঙ্গ বকশি ,ইউপি নাওডাঙ্গা উভয় ‌থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজুর হয়।

    লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চর কুলাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা একটি অটো ইজিবাইক এবং ০২জন আসামি আটক করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • রাজারহাটে চাকিরপশার বিল রক্ষার দাবিতে মানববন্ধন

    রাজারহাটে চাকিরপশার বিল রক্ষার দাবিতে মানববন্ধন

    রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি :

    কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহ্যবাহী চাকিরপশার বিলকে একটি মহল কখনো নদ কখনো নদী বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। এরই প্রতিবাদে ৩ জুন শনিবার সকাল ১১টায় চাকিরপশার বিল সুরক্ষা কমিটির উদ্যোগে বিলের পাড়ে শত শত মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাকিরপশার বিল সুরক্ষা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মেজর (অব:) আলহাজ্ব মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন-চাকিরপশার বিল সুরক্ষা কমিটির সদস্যসচিব বিশিষ্ট ব্যবসায়ী মো: আজগার আলী,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো: এনামুল হক,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়,কৃষক আশিকুর রহমান টুটুল,হামিদুল ইসলাম লেবু,আব্দুস ছালাম,জুয়েল চৌধুরী,আব্দুল জলিল,আহসান হাবীব টিটু প্রমুখ। বক্তারা বলেন,ঐহিত্যবাহী চাকিরপশার বিলের দুই পাড়ে রেকর্ডকৃত জমিতে প্রতিবছর বোরো মৌসুমে শত শত মণ ধান উৎপাদিত হয় এবং বর্ষা মৌসুমে বিলের দেশীয় প্রজাতির মাছ অত্র উপজেলার আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় সরবরাহ করা হয়ে থাকে। আকষ্মিক লিজ আদেশ স্হগিত হওয়ায় অত্র উপজেলায় বর্তমান মাছের ব্যাপক সংকট দেখা দিয়েছে। একদিকে সরকারও হারাছে রাজস্ব। পাশাপাশি বর্ষা মৌসুমে বিলুপ্ত প্রায় শাপলা ও পদ্ম ফুলের সমারোহ ঘটে এ বিলে যা দেখতে প্রতিবছর প্রতিদিন শত শত দর্শণার্থী ভীড় জমায় বিলের পাড়ে। বক্তারা আরও বলেন, উক্ত বিলটিকে নদ বা নদী শ্রেণিতে রুপান্তরিত করলে বিলের দু’পাশের তিনটি মৌজার কয়েকশ পরিবারের বসতবাড়ি ও শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত সহ দেশীয় ও প্রজাতির মাছ ধ্বংস হবে। মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান বরাবর চাকিরপশার বিল সুরক্ষা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার কথা জানিয়েছেন চাকিরপশার বিল সুরক্ষা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আলহাজ্ব মো: ইউনুছ আলী।

  • ভারতে ট্রেন দুর্ঘটনায় বিরোধী দলীয় নেতার শোক

    ভারতে ট্রেন দুর্ঘটনায় বিরোধী দলীয় নেতার শোক

    প্রেস বিজ্ঞপ্তি
    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি ভারতের ওড়িশায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।

    শনিবার (৩রা জুন) বাংলাদেশ জাতীয় সংসদেরমাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত একশোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, এ ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশীসহ ভারতের অসংখ্য নাগরিক নিহত হয়েছেন যা অত্যন্ত হৃদয় বিদারক। আহতদের দ্রুত চিকিৎসা ও নিহত পরিবারের প্রতি ভারত সরকার যথাযথ ব্যবস্হা করবেন এমনই প্রত্যাশা করেন বিরোধী দলীয় নেতা।

    তিনি নিহতদের আত্নার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • বঙ্গবন্ধুর সমাধিতে আইইবি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিলের সদস্য এবং মহিলা কমিটির শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে আইইবি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিলের সদস্য এবং মহিলা কমিটির শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের (আইইবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিলের সদস্যবৃন্দ এবং নবনির্বাচিত মহিলা কমিটি।

    আজ শনিবার (০৩ জুন) দুপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুস সবুর এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তারা। এরপর আইইবির নবনির্বাচিত মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসসিন রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানায় মহিলা কমিটির নেতৃবৃন্দ।

    পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

    এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: কাজী খায়রুল বাশার, ইঞ্জি: মো: নুরুজ্জামান, ইঞ্জি: খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারন সম্পাদক ইঞ্জি: মো: আবুল কালাম হাজারী, ইঞ্জি: মো: রনক আহসান, ইঞ্জি: অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জি: তাইজুল ইসলাম তুহিন, নবনির্বাচিত মহিলা কমিটির কো-চেয়ারপার্সন মাকসুদা আক্তার চাঁদনী, খন্দকার ফারাহ জেবা, পারভিন সুলতানা, উরণী ইসলাম, সদস্য সচিব আসমা মঞ্জু, সহকারী সদস্য সচিব শায়লা নূর, ডা: আয়েশা সিদ্দিকা, ডা: পূজা ভট্টাচায্য, ডা: মুশফিকা রহমানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।

    সদ্য বিদায়ী সাধারন সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) ইঞ্জিনিয়ার মো: শাহাদত হোসেন শীবলু বলেন, বাংলাদেশে ৭০ হাজার প্রকৌশলীদের প্রতিষ্ঠান আইইবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা ও সরকারের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীদের যে কোন প্রয়োজনে আইইবি কাজ করবে।

    বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকেশলীরা অন্যতম কারিগর। প্রকৗশলীদের সার্বিক সেবায় ও কল্যাণে আইইবি অতীতের মত আগামীতেও পাশে থাকবে।

    বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুস সবুর বলেন, আগামী ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে দেশের প্রকৌশলী সমাজ অঙ্গিকার বদ্ধ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে আইইবি সব সময় কাজ করে যাবে। #

  • বঙ্গবন্ধুর সমাধিতে পেশাজীবী এসএসসি-২০০১ বাংলাদেশ কমিটি নেতৃবৃন্দের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে পেশাজীবী এসএসসি-২০০১ বাংলাদেশ কমিটি নেতৃবৃন্দের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পেশাজীবী এসএসসি-২০০১ বাংলাদেশ কমিটি নেতৃবৃন্দ।

    আজ শনিবার (০৩ জুন) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান পেশাজীবী এসএসসি-২০০১ বাংলাদেশ কমিটি নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

    এসময় পেশাজীবী এসএসসি-২০০১ বাংলাদেশ কমিটির ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান লিমন, মো: রিপন শেখ, দ্বীন ইসলাম, জাহিদ পাটোয়ারী, নাহিদ, সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • গাইবান্ধার সাদুল্লাপুরে  বিদেশি পিস্তলসহ আটক ১

    গাইবান্ধার সাদুল্লাপুরে বিদেশি পিস্তলসহ আটক ১

    মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ রাউন্ড গুলিসমেত বিদেশি ১টি পিস্তল, একটি ম্যাগজিন জব্দ করাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    শনিবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
    গ্রেফতার নজরুল ইসলাম প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।
    শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিন্না খাঁ নামের এক কৃষকের মাঠে নজরুল ইসলামের দেহ তল্লাশি করে কালো রঙের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে ডিবি পুলিশ।
    পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

    প্রেস ব্রিফিংয়েরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ডিবির ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

  • গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

    আজ শনিবার (০৩ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫২৫ জন অংশগ্রহণ করেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৫ ভাগ।

    পরীক্ষা চলাকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    প্রসঙ্গত, গত ২০ মে থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হওয়ার মাধ্যমে শেষ হলো ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। #

  • সুন্দরগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত-২, শিশুসহ আহত অনেকে

    সুন্দরগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত-২, শিশুসহ আহত অনেকে

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (২৭) ও নাজমুল ইসলাম (৩৮) নামে অটোরিক্সার যাত্রী ও চালকসহ দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
    এতে শিশুসহ আহত হয়েছেন একাধিক যাত্রী।

    শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সর্বানন্দ পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাকিরুল ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। তিনি বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের দুলা দর্জির ছেলে।
    অপরদিকে নিহত অটো চালক নাজমুল ইসলাম গাইবান্ধা সদরের বাকির মোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে নিউ সাফা পলাশবাড়ী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঘটনাস্থলে আসলে ব্যাটারি চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর একাধিক যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত জাকিরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়।পরদিন শনিবার সকালে গুরুতর আহত অটো চালক নাজমুল ইসলামও মারা যায়।

    আহতরা হলেন, নিহত জাকিরুল ইসলামের স্ত্রী লিমা আক্তার (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের কচর আলীর ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের স্ত্রী জুই আক্তার (২৪), ছেলে রাকিব বাবু (১)।

    সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-অটো মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম ও নাজমুল ইসলাম নামের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।