Author: desk

  • পঞ্চগড় এবার প্রেমিকের সাথে উধাও  ৩ সন্তানের জননী

    পঞ্চগড় এবার প্রেমিকের সাথে উধাও ৩ সন্তানের জননী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    প্রেমিকের সাথে উধাও তিন সন্তানের জননী পারিবারিক কলহের জেরেও সংসারের শান্তি চলে যেতে পারে স্টার জলসা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা জিতে যায়। তো হেরে যায় সন্তানদের জীবন

    এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্চগড় সদরে চারমাইল ভুষিভিটা এলাকায়। প্রেমের টানে স্বামী-সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে চলে গেছেন ২৩ বছর বয়সী তিন সন্তানের এক জননী। পরকীয়া প্রেমিক বলছেন, সেলিনা আমার আত্মীয় দীর্ঘদিন যাবত ফোনে কথা হতো, আমি সেলিনার স্বামীর কাছে ৩০ হাজার টাকা পাবো। এজন্য এসব তালবাহানা।

    ১৩ দিনেও স্ত্রী সেলিনা আক্তারে খোঁজ না পেয়ে স্বামী জাহাঙ্গীর আলম পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়রী করেছেন। সাধারন ডায়রী নং ১৫৪২ তারিখ ২৩শে মে ২০২৩।

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় সেলিনা আক্তারে। বর্তমানে তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। দুই ছেলে ও এক মেয়ে মধ্যে বড় মেয়ে জাকিয়া, মেজো ছেলে জুবায়ের ও ছোট ছেলে সাধিন ।

    ইতোমধ্যে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার ঘটবর গ্রামের আঃ রহিম উদ্দিনের ছেলে শাহাজানের সাথে তিন সন্তানের জননী সেলিনা আক্তারে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২২ মে, প্রলোভন দিয়ে গৃহবধু সেলিনা কে নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও গৃহবধুকে আর পায়নি।

    চারমাইল ভুষিভিটা এলাকার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, শাহাজান আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। এখন আমার তিনটি সন্তান তাদের মায়ের পথ চেয়ে অঝোরে চোখের পানি ফেলছে। স্ত্রীকে দ্রুত আমাদের কাছে ফিরে পেতে থানার আশ্রয় নিয়েছি।

    গৃহবধূ সেলিনার বাবা সলিম উদ্দিন জানান, সেলিনা আমাকে ফোনে জানিয়েছে সে ভাল আছে। আমি জামাই জাহাঙ্গীরকে শাহাজানের বিরুদ্ধে মামলা করতে বলেছি, মামলা করে নাই তাই আমি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দুলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তসহ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করছি।

  • পঞ্চগড়ে টুম্পার পরীক্ষা দেওয়া হলো না নিথর দেহ পড়ে আছে হাসপাতাল মর্গে

    পঞ্চগড়ে টুম্পার পরীক্ষা দেওয়া হলো না নিথর দেহ পড়ে আছে হাসপাতাল মর্গে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নে দলুয়াপাড়া গ্রামের করিমুল ইসলামের মেয়ে মোছাম্মৎ মাসুমা আক্তার টুম্পা আজ এইচ এস সি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। টুম্পার মা জানান পরীক্ষা চলছে একটা পরীক্ষা ভালো হয়নি শারীরিক অসুস্থতা ছিলো টুম্পা। সন্ধ্যার পর আমি গোসল করতে যাই গোসল শেষ করে দেখি টুম্পা(১৬) ঘরের মধ্যে বন্ধ অবস্থায় অনেক কষ্ট করে দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে ঝুলন্ত ফ্যানে আত্মহত্যা করে দেখে আমি সেন্স হারিয়ে ফেলি । পরবর্তীতে পঞ্চগড় সদর থানা পুলিশ এসে লাশ নামান রাত বারোটার দিকে আনুমানিক রাত একটার দিকে টুম্পার মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
    মৃত্যুর বিষয়টি হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন নিশ্চিত করেন।
    এবিষয়ে পঞ্চগড় সদর থানা ওসি তদন্ত দুলাল জানান লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয় পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা হবে বলো জানান রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ নিজ বাড়ীতে আসেনি।
    পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ফাঁসি লাগলো ফাঁসি গুলোর বিষয়ে অধিকতর তদন্ত না হয়ে অধরায় থেকে যায় মৃত্যুর রহস্য । কারণ আত্মহত্যা কোন সমাধান নয়।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে সলঙ্গায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে সলঙ্গায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৪ জুন ২০২৩ খ্রিঃ রাত্রী ০৩.১০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কালীবাড়ী গ্রামস্থ সমবায় পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১,৪০০ টাকা এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রোকনুজ্জামান রোকন (৩২), পিতা- মোঃ মোজাম্মেল হক, গ্রাম-লতাবর, পোষ্টঃ- চন্দ্রপুর, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি সভাপতি শিপলু সম্পাদক রাজীব

    ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি সভাপতি শিপলু সম্পাদক রাজীব

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের সম্মতিতে আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামানকে সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজীব হাসানকে সাধারন সম্পাদক করা হয়। কমিটিতে এসএস টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদকে সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিকে যুগ্ম সাধারণ সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগকে কোষাধ্যক্ষ, বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরোকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নিউজটোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিনকে ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়াও নির্বাহী সদস্য পদে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি পিন্টু লাল দত্ত, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, মাইটিভির জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিথা নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও উপদেষ্টা সদস্য রয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রায়হান, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি শেখ সেলিম। অন্যান্য সদস্যরা হলেন-মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাঁধন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরিয়ার রহমান রকি, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ, বাংলাটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, গেøাবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদি হাসান জিকু। নব-গঠিত এই কমিটিকে শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহে কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ আটক

    ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ আটক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি তাওহিদ ইসলাম অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে এনএসআই। আজ রবিবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে এনএসআই। সেসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করে তারা। এরপর তাকে সদর থানায় হন্তান্তর করা হয়। আটককৃত তাওহীদ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দলী গ্রামের হোমিও ডাক্তার হায়দার আলীর ছেলে। জানা গেছে, আটককৃত তাওহীদ গরুর খামারের পাশাপাশি অনলাইন জুয়া খেলতো। দিনের বেলায় পরিহিত শার্টে স্বর্ণের ইস্টিকার মেরে গাড়িটি নিয়ে বিভিন্ন যুবকদের সাথে চুক্তি ও ঘুরাফেরা করতো এবং রাত হলে চলে যেতো চুয়াডাঙ্গা জেলাতে। এভাবে অনলাইনে জুয়া খেলা করে কয়েক কোটি টাকা হাতিয়েছে ওই যুবক। সে কারণে উঠতি বয়সি যুবকেরা টাকা জোগাড় করতে গিয়ে পিতা-মাতাকেও লাঞ্ছিত করে আসছিল। অনেক যুবক আবার চুরি ছিনতাই কাজের সাথে জড়িয়ে পড়ছিল। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে গোপন তদন্ত চালায় তারা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটককৃত জুয়াড়ির বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মহেশপুরে মা বগকে গুলি করে হত্যা ছানাদের চলছে আহাজারি, অনাহারেই মৃত্যু নিশ্চিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

    মহেশপুরে মা বগকে গুলি করে হত্যা ছানাদের চলছে আহাজারি, অনাহারেই মৃত্যু নিশ্চিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
    ৪ জুন সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে সুমন নামের এক পাখি শিকারি ইয়ারগান দিয়ে ৪টি মা বগকে গুলি করে মেরে ফেলাই বাসায় থাকা তাহাদের বাচ্চাদের চলছে আহাজারি। মায়ের মুখের খাবার না পেলেই নিশ্চিত মরতে হবে ওদের।
    জানা গেছে দীর্ঘ ১৫/১৬ বছর যাবত উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে মৃত ফকিরচাঁদ মন্ডলের বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে প্রায় শতাধিক বগ পাখি বাসা বেঁধে রয়েছে। সেখানে ঘোপে ঘোপে ২৫/৩০ বড় বড় বাসা ও বাচ্চাও রয়েছে। গত ৪ জুন সকালে ঐ বাঁশঝাড়ে বসে থাকা পাখি শিকার করতে প্রতিবেশিরা তাকে নিষেধ করে। এসময় পাখি শিকারি সুমন কারো কোন নিষেধ তোয়াক্কা না করে ইয়ারগান দিয়ে কয়েকটি বগ পাখি মেরে ফেলে। এসময় বাড়ির মালিক ছুটে আসলে সে দ্রত পালিয়ে যায়। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসন সহ বিভাগীয় বন্য প্রানী সংরক্ষককে অবগতি করলে তাহারা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এভাবে পাখি শিকারি সুমন গত কয়েক মাস ধরে এলাকাসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সকাল বিকাল ও সন্ধা রাত পর্যন্ত পাখি একের পর এক পাখি শিকারের কাজে লিপ্ত হয়ে বিভিন্ন জাতের মা ও বাচ্চা পাখি ইয়ার গানের গুলি দিয়ে শিকার করে আসছে। বিষয়টি নিয়ে সুমনের সাথে কথা বললে তিনি দাম্ভিকতার সাথে স্থান ত্যাগ করে চলে যায়।
    বিঃ-দ্রঃ-বাঁশঝাড়টি প্রচুর ভাবে ঘন ও জ্যাম হওয়ায় উপরে উঠা সম্ভব না হয়নি। তাই ঝাড়ের মধ্যে পাখি ও মা হারা পাখির বাসার বাঁচ্চা গুলোর ছবি দেখাতে পারলাম না, তবে তাদের আহাজারি দেশবাসীকে শুনালাম।

  • বাবুগঞ্জে দুই মাদক ব্যাবসায়ি সহ সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

    বাবুগঞ্জে দুই মাদক ব্যাবসায়ি সহ সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

    কে এম সোয়েব,
    বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কে এম সোহেব জুয়েল :নগর ইউনিয়নের চরফতেপুর গ্রামের মৃত আবদুল জলিল হাওলাদারের পুত্র আলী আহম্মেদ জুমা বাবুগঞ্জ থানার জি আর সামলা নং -২০/২০২২ ইং একই ইউনিয়নের ইসলাম পুর গ্রামের মাজেদ জমাদ্দারের পুত্র মাদক ব্যাবসায়ী স্বপন জমাদ্দার ৪৫ বাবুগঞ্জ থানায় জি আর মামলা নং -২০/ ২০২২ ইং ও কিসমত ঠাকুর মুল্লিক গ্রামের জলিল হাওলাদারের পুত্র স্বপন ৫০ সাজাপ্রাপ্তকে বাবুগঞ্জ থানার নবনিয়জিত ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডলের নির্দেশ ক্রমে গতকাল শনিবার ৩ জুন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ চন্দ্র শীল তার সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতভর ওই ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক বৎসরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত অনাদায়ে দুই হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামি জাকির সহ দুই জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন।

  • টাঙ্গাইলে মোটরসাইকেল দূর্ঘটনার প্রাণ গেলো দুই আরোহীর

    টাঙ্গাইলে মোটরসাইকেল দূর্ঘটনার প্রাণ গেলো দুই আরোহীর

    মো.রায়হান মিয়া টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে মটরসাইকেল দূর্ঘটনায় দুই জন নিহত, একজন আহত।

    রবিবার (৪ জুন) সকালে উপজেলার গারোবাজার- কাকরাইদ মহা সড়কের হাজীবাড়ী মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় মোঃসুরুজ আলীর ছেলে সাব্বির আলম(১৮), একই এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ হাবিব (১৬), এবং আনিসুর রহমানের ছেলে মো. সাদিক (১৮) আহত।

    পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,সকালে মহিষমারা ইউনিয়নের গারোবাজারের পাশে হাজীবাড়ি এলাকার মোড় অতিক্রম কালে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী তিনজনের মধ্যে দুই তরুণের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষ করে পরিবারের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে জড়িয়ে এক খন্ডকালীন শিক্ষিকা নির্যাতনের মিথ্যা, বানোয়াট এবং প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার দুপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠান গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমীরুল হকের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল কাদির বলেন, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ শাখাটি নন-এমপিও ভুক্ত। সরকার শতভাগ উপবৃত্তি গ্রহণ করায় শিক্ষার্থীদের নিকট থেকে টিউশন ফি নেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানে অর্থনৈতিক সমস্যার কারণে গভর্নিংবডির সিদ্ধান্তের ভিত্তিতে গত (৩০ মে) মঙ্গলবার ঐচ্ছিক বিষয় যুক্তিবিদ্যার অতিথি শিক্ষক (প্রভাষক, খন্ডকালীন নিয়োগপ্রাপ্ত) রেহেনা বেগমকে অব্যাহতি দেওয়া হয়।

    গত বুধবার গভর্নিংবডির নির্দেশ ক্রমে খন্ডকালীন শিক্ষিকা রেহেনা বেগমকে বকেয়া বেতন পরিশোধ পূর্বক অব্যাহতির বিষয়টি নিশ্চিত করি। পরদিন রেহেনা বেগম কলেজে এসে অফিস কক্ষে ঢুকে সৃষ্টাচার বহির্ভুত অশালীন আচরণ শুরু করেন এবং একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে টেবিলের টিস্যু আমার দিকে ছুড়ে মারেন। উপস্থিত শিক্ষকগণ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন এবং অকথ্য গালিগালাজ করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শিক্ষকরা।

    এ ঘটনায় গত তিনদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ ব্যবহার এমনকি যৌন হয়রানিমুলক মিথ্যাচার রটানো হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট। আমার মনে হয় কতিপয় স্বার্থভোগী মহল আমাকে ও প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করতেই এমন অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অহেতুক মিথ্যা অভিযোগ ও ফেসবুক অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আমি গণমাধ্যমের সাংবাদিক ভাই এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চাই।

    গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমীরুল হক বলেন, খণ্ডকালীন শিক্ষিকা রেহেনা বেগমকে গভর্নিংবডির সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্ষিপ্ত হয়ে অব্যাহতি দেওয়া ওই শিক্ষিকা এখন অশালীন বক্তব্য দিচ্ছেন। তিনি বানোয়াট অভিযোগ করিয়ে অনলাইনে সংবাদ প্রকাশ করিয়েছেন। অথচ ওইসব সংবাদে প্রতিষ্ঠান কর্তৃপক্ষর কোনো বক্তব্য নেওয়া হয়নি। কাল্পনিক বক্তব্য দিয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন কিছু অনভিজ্ঞ অনলাইন কর্মী। এরা সমাজে চিহৃত। এসবের বিরুদ্ধে প্রতিষ্ঠান জননিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অহেতুক অভিযোগ হলেই সত্য মিথ্যা যাচাই না করে ফেসবুকে সংবাদ পরিবেশন করায় জনমনে অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
    সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মো. মতিউর রহমান, সহকারী শিক্ষক হাসিনা মমতাজ, মনির হোসেন মো. আব্দুল লতিফ, আব্দুল জলিল, নুর এ আলম, আমির হোসেন, প্রভাষক আবুবক্কর সিদ্দিক আবুল কালাম আজাদ, মো. কাউসার আলম,
    সহকারী শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • খুলনার কয়রায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

    খুলনার কয়রায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

    শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:খুলনার
    কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেয়।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ আলী, কয়রা সিদ্দিকিয়া ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিভূতি ভুষন রায়, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, সংরক্ষিত নারী ইউপি সদস্য সেলিনা গাউস ও আমেনা খাতুন, আওয়ামী লীগ নেতা ফেরদৌস হাওলাদার, শাহাবুদ্দিন মালী, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিপুল ভোটে নির্বাচিত মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভিত্তিহীন বানোয়াট মামলা দেওয়া হয়েছে। একটি ইউনিয়নে একজন চেয়ারম্যানের অনেক কাজ। চেয়ারম্যান ছাড়া ইউনিয়নে জনগণ তাদের সেবা পাচ্ছে না। তাই অবিলম্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।

    গত বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ আল মাহমুদকে একটি মামলায় কয়রা  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।