Author: desk

  • রামপালে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

    রামপালে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে দুই ইয়াবা ও এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার সময় এসআই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রণসেন মোড়ে বটগাছের সামনে অভিযান চালান। এ সময় রণসেন গ্রামের হিরুজ শেখের পুত্র মো. সজীব শেখ (২২) ও মানিকনগর গ্রামের আ. মান্নান শেখের পুত্র মো. সাইফুল ইসলাম (৩৫) কে মোটরসাইকেলসহ আটক করেন। ওই সময় আটককৃতদের নিকট ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। অপর অভিযান পরিচালনা করেন এসআই দীনেশ ঘোষ। সোমবার সকাল পৌনে ১০ টায় উপজেলার হুড়কা মধ্যপাড়ার মৃত নুরমোহাম্মাদ মোড়লের পুত্র আসাদুল মোড়ল ওরফে আসাদ (৩৬) কে বাড়ীর সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
    এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোন মাদক কারবারী ও মাদকসেবী থাকতে পারবে না। আমি মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চোরাকারবারীদের ধরতে কম্বিং অপারেশন শুরু করেছি। আমি সকলের সহযোগীতা কামনা করছি।#

  • বেতাগীতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন

    বেতাগীতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগপ্রবন উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়েছে।

    সোমবার (৫ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেতাগী সরকারি কলেজ, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং উপকূলীয় বেড়িবাঁধ ও সড়কে তালগাছ, ঔষধি ও ফলজ চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, রেজাউল করিম ফারুক, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো: শামীম সিকদার, অধ্যাপক মো: এমাদুল হক শাহীন, অধ্যাপক শক্তি পদ বিশ্বাস, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুররহীম হাওলাদার, অধ্যাপক মো: শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা: নাহিদা ফারহানা শান্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মহসিন খান, বরগুনা জেলা ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম মুন্না, উপজেলা ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ)‘র সাধারণ সম্পাদক মোসা: মিম, শিশু গবেষক নুপুর ও মাইনুল ইসলাম তন্ম, উপজেলা গ্রিন পিস সোসাইটির সাধারণ সম্পাদক মো: ইমাম,সাংগঠনিক সম্পাদক মো:রাহাত ও প্রচার সম্পাদক ইসমাইল প্রমুখ।

    এ সময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ বলেন, প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে বিপন্ন পরিবেশ থেকে রক্ষায় দরকার দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভ‚মিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি করণ। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

    এতে বেতাগী প্রেসক্লাব, উপজেলা ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সে(এনসিটিএফ), উপজেলা ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও গ্রিন পিস সোসাইটি সহযোগিতা প্রদান করেন। এর আগেও বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বেতাগী বাইপাস সড়েকর রাসেল স্কোয়ার থেকে ফেরিঘাট ও বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকার বেড়িবাঁধ সংলগ্ন এলকায় তালগাছ ও ফলজ চারা রোপন করা হয়।

  • ফুলবাড়িয়ায় হুমগুটি খেলার জেরে ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের সমর্থকরা

    ফুলবাড়িয়ায় হুমগুটি খেলার জেরে ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের সমর্থকরা

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি :
    হুমগুটি খেলাকে কেন্দ্র করে আলমাছ উদ্দিন নামের এক মেম্বারকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৪ জুন) রাত ১০ টার দিকে কুশমাইল ছলির বাজারে এ ঘটনা ঘটে। আলমাছ উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
    আলমাছ উদ্দিনের ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (৩ জুন) ফুলবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডে হুমগুটি খেলার আয়োজন করে কতৃর্পক্ষ। আমরা উত্তরাঞ্চলের কুশমাইলের বরুকা, গড়পাড়া, চকরাধাকানাই ও বালিয়ানের কিছু অংশ মিলে গুটি নেওয়ার চিন্তা করি। ধারাবাহিকতায় রবিবার ভোররাত পর্যন্ত খেলা চলে এবং গড়পাড়া বেপারীপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে গুটি গুম করতে সক্ষম হই। এরপর সকাল ৭টার দিকে আমরা আনন্দ মিছিল করি।
    সকাল ৯টার দিকে ইউপি চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু’র নেতৃত্বে একটি গ্রুপ বেপারীপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে যায়। সেখানে স্থানীয় আলমাছ মেম্বারসহ অন্যদের সাথে কথা বলেন। তারা গুটিটি ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে আমরা তাতে রাজি হইনি। শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বললেন এনিয়ে কথা হবে রাত ৯টায় (৪জুন) কুশমাইল ইউ: বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। যথারীতি আলোচনায় বসা হলে অমিমাংসিত অবস্থায় চেয়ারম্যান সাহেব দরবার থেকে উঠে চলে যান। স্কুল গেইটে আলমাছ মেম্বারকে একা পেয়ে সেখানে অতর্কিতভাবে চেয়ারম্যান পক্ষের লোক রফিকুল গংরা হামলা চালায়। এতে আলমাছ মেম্বার মারাত্মভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আলমাছ মেম্বার ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
    এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।
    প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যানের উপস্থিতিতে এমন খুবই ন্যাক্কারজনক। অন্য ঘটনার জেরে ঐতিহ্যবাহী খেলাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেও কাম্য নয়।
    ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাতিন পুলু বলেন, একটা আলোচনা বসছিলাম কিন্তু সমাধান হয়নি। আমি চলে আসার পর কে বা কারা মারামারির ঘটনা ঘটিয়েছে আমি জানি না। যারা আমাকে জড়ানোর চেষ্টা করছেন তাদের বিচার যেন উপরওয়ালা (আল্লাহ) করেন।

  • মালদ্বীপের উকুলহাস আইল্যান্ডে প্রবাসীদের  খোঁজ খবর নেন  হাইকমিশনের একটি প্রতিনিধিদল

    মালদ্বীপের উকুলহাস আইল্যান্ডে প্রবাসীদের খোঁজ খবর নেন হাইকমিশনের একটি প্রতিনিধিদল

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- গত( ১-৩ জুন) ২০২৩ মালদ্বীপের উকুলহাস দ্বীপ পরিরদর্শন করেন হাইকমিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা উক্ত প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন। প্রতিনিধিদলটি ১ জুন ২০২৩ তারিখে উকুলহাস কাউন্সিল-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত ইব্রাহীম এর সঙ্গে কাউন্সিল অফিসে এক বৈঠকে মিলিত হন, উক্ত বৈঠকে হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা মিস শিরিন ফারজানা এবং কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ্‌ এবং উখুলাস কাউন্সিল-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।। বৈঠকে উকুলহাস কাউন্সিল-এর প্রেসিডেন্ট মালদ্বীপের স্থানীয় দ্বীপসমূহে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ-এর সহায়তা, বাংলাদেশের স্বনামধন্য হাসপাতালসমূহে মালদিভিয়ানদের অধিকতর চিকিৎসা সেবা প্রদান, পর্যটন সেবা প্রচার, মালদ্বীপের সরকারী কর্মকর্তাদের বাংলাদেশে প্রশিক্ষণ প্রদানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

    উল্লেখ্য বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলের সদস্য মোঃ ইবাদ উল্লাহ্‌, উখুলাস কাউন্সিল-এর কর্মকর্তাদেরকে এবং প্রবাসী বাংলাদেশীদেরকে ইলেট্রনিক-পাসপোর্ট, প্রবাসী কল্যাণ বোর্ডের কার্ড এবং মেশন রিডেবল ভিসা সহ হাই কমিশনের অন্যান্য অনলাইন সেবা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করেন।

    পরবর্তীতে গত ২ জুন ২০২৩ তারিখে উকুলহাস কনভেনশন সেন্টারে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলটি উকুলহাস দ্বীপ-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন, উক্ত আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতাসমূহ ও তাদের প্রতিকার নিয়ে আলোচনা করা হয় । হাইকমিশনার চন্দন কুমার সাহা প্রবাসী বাংলাদেশীদেরকে দ্রুত ভিসা গ্রহণ করে নিয়মিত হয়ে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করেন এবং দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।

  • রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ

    রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে জোরপূর্বক মৎস্যঘের দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোরন্জন ঢালী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা মৌজায় মৃত অশোক মন্ডলের একটি সাড়ে ৫ একর মৎস্যঘের রয়েছে। ওই জমি বর্গা (হারী) দিয়ে সদরের ওড়াবুনিয়া গ্রামের মনোরন্জন ঢালী দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। সেই জমি প্রতিপক্ষ অমিত সাহা দাবী করে সোমবার (৫ জুন) সকাল ৬ টায় ৩০/৪০ জন লোক নিয়ে দখল করেন। ওই সময় তারা ঘেরে থাকা মালামাল ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘেরের বাসাটিও পুড়িয়ে দেয়। এতে মনোরন্জনের ৪০ হাজার টাকার ক্ষতি হয়।
    এ বিষয়ে অভিযুক্ত অমিত সাহার সাথে তার মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের জায়গা জোরপূর্বক মনোরন্জন দখল করে রেখেছিল। আমি আমার ঘের বুঝে নিয়েছি। লুটপাট ও বাসা পোড়ানোর ঘটনা সঠিক নয়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পত্র পাওয়ার বিষটি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#

  • লন্ডনের মাটিতে ইমরুল কায়েস এবং সিহানের অসাধারণ ব্যাটিং এ কুমিল্লা ওয়ারিয়র্স এর তৃতীয় জয়

    লন্ডনের মাটিতে ইমরুল কায়েস এবং সিহানের অসাধারণ ব্যাটিং এ কুমিল্লা ওয়ারিয়র্স এর তৃতীয় জয়

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুনের
    গত কাল কুমিল্লা ওয়ারিয়র্স বনাম নিউহাম ক্রিকেট ক্লাবের খেলায়, নিউহাম টসে জিতে ব্যাটিং করতে নেমে ১৬৯ রানে অল আউট হয়ে যায়। বল হাতে ইমরুল কায়েস ৩ উইকেট , মোজাহারুল সজীব এবং উমার খান ২ উইকেট করে পান। জবাবে ব্যাট করতে নেমে সিহান এবং ইমরুল কায়েস এর দুর্দান্ত ব্যাটিং এ মাত্র ১৫ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে কুমিল্লা ওয়ারিয়র্স ১৭০ রান করেন। আমিনুল ইসলাম সিহান করেন ৪৩ বলে ৭০ রান যেখানে ছিল ১২ টি বাউন্ডারি এবং ১ টি ছয়। ইমরুল কায়েস করেন ৩১ বলে ৬৫ রান যেখানে ছিলো ৭ টি বাউন্ডারি এবং ৪ টি ছয়।

    বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এবং কুমিল্লার ভিক্টোরিয়ান্স এর অধিনায়ক ইমরুল কায়েস গত মাসে লন্ডন আসেন এসেক্স ক্লাব ক্রিকেট খেলার জন্য। পাশাপাশি তিনি লন্ডনে স্বনামধন্য ক্লাব কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে ও ন্যাশনাল ক্রিকেট লীগ (এলিট ডিভিশন) ক্রিকেট খেলছেন। কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে গত ৩ ম্যাচ এ রান করেন ১৯৬ রান যেখানে ২ ম্যাচ এ ছিলেন নট আউট। বল হাতে ৩ ম্যাচ এ নেন ৭ উইকেট।

    ইমরুল কায়েস এর দলে খেলা নিয়ে ক্লাব ফাউন্ডার আমিনুল ইসলাম সিহান বলেন, ইমরুল ভাই BPL এর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে ৩ বার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। এবং উনি বাংলাদেশের একটা আইকন। উনাকে আমাদের সাথে পেয়ে আমরা অনেক আনন্দিত। টেলিভিশন এর পর্দায় মানুষ টা হয়তো একরকম কিন্তু সরাসরি উনি একজন মাটির মানুষ। সবাই কে অনেক মোটিভেট করেন এবং দলকে একসাথে নিয়ে চলেন। এটাই একটা ক্যাপ্টেন এর গুন্ যার কারণে উনি একজন সফল অধিনায়ক।

  • র‍্যাবের অভিযানে ২ কোটি টাকার হেরোইন-সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

    র‍্যাবের অভিযানে ২ কোটি টাকার হেরোইন-সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৫ অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি ১০০ গ্রাম হেরোইন-সহ অলকা রানী সিং (৫২) নামের এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    রোববার (৪ জুন) বিকাল সাড়ে টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাবের অভিযানিক দলের সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকার নির্মল চন্দ্র সিং এর স্ত্রী।

    সোমবার (৫ জুন) র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অলকা রানী সিংকে আটক করা হয়। আটকের পর উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ২ কোটি ১০ লাখ টাকা বলেও র‍্যাব জানায়।

    পরবর্তীতে আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

  • নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামে
    নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মোঃ আব্দুল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
    আব্দুল গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যায়ন কলস গ্রামের মোঃ শাহিন হাওলাদারের ছেলে ।

    স্থানীয়রা জানান, বেড়াতে এসে সোমবার দুপুরে শিশু আব্দুল নানার বাড়ির একটি পুকুরের পাশে খেলছিল। তাকে না পেয়ে মা লিজা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা।

    পরে তাৎক্ষণিক স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চরমোন্তাজ পুলিশ তদন্তের এস আই রাতুল
    ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • নির্বাচিত হলে প্রতি সপ্তাহে জনগণের মুখোমুখি হব’-তারাকান্দায় নজরুল ইসলাম নয়ন

    নির্বাচিত হলে প্রতি সপ্তাহে জনগণের মুখোমুখি হব’-তারাকান্দায় নজরুল ইসলাম নয়ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক ত্যাগী,নির্যাতিত সাবেক ছাত্রনেতা,দলের দুঃসময়ের রাজপথের লড়াকু মুজিব সৈনিক,খালেদা – নিজামী জোটের আতঙ্ক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নয়ন বলেছেন,
    আগামীতে আবারও বিজয়ী হতে পারলে জনগণের
    নাগরিক সেবার মান বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃপ্রণালি, জলাবদ্ধতা, যানবাহন, সড়ক, উপজেলার পরিচ্ছন্নতা, পরিবেশ, যানজট নিরসন এবং নাগরিক নিরাপত্তায় আধুনিক উপজেলা বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততা নিশ্চিত করে কাজ করা হবে। তিনি বলেন-দ্বিতীয় মেয়াদে আমি আবারও তারাকান্দার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতি সপ্তাহে জনগণের মুখোমুখি হব। উপজেলার প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের জনতার জন্য আমার কার্যালয়ের দুয়ার জন্য উন্মুক্ত থাকবে। ওয়ান স্টপ সেবা প্রদান করা হবে।

    রবিবার (৪ঠা জুন) সকাল থেকে দিনভর উপজেলার চিনাপাড়া বাজারে,তারাকান্দা জামিয়া হুসানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে মত বিনিময়, ৯নং কামারগাঁও ইউনিয়নে কালিখা গ্রামে, বাট্রা মিলন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দোয়া চাই এবং তালা মার্কায় ভোট প্রার্থনায়,খিসা বাজারে নির্বাচনী গণসংযোগে,গোপালপুর খামার বাজারে নির্বাচনী ণসংযোগসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে তার প্রতীক তালা মার্কায় ভোট ও দোয়া চেয়ে মতবিনিময়ে
    তিনি এ কথা বলেন।

    তিনি বলেন- সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন ও তদারকির জন্য বিশিষ্ট নাগরিক শিক্ষক ও আলেম-উলামাদের নেতৃত্বে নাগরিক কমিটি গঠন করা হবে।

    নজরুল ইসলাম নয়ন আরো বলেন, আধুনিক ও উন্নত তারাকান্দা গড়ে তোলার জন্য প্রয়োজন সকলের সহযোগীতা। উপজেলা পরিষদকে গতিশীল ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আবারও সকলের দোয়া ও সহযোগীতা চাই।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের তারাকান্দার গর্ব মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের প্রচেষ্টায় উপজেলা আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নে উপজেলাটি এখন জেলায় রোল মডেল। প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রেখে আধুনিক উপজেলা ও জাতি গঠনে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি, যানজটমুক্ত শহরসহ উপজেলাবাসীর সেবা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতেই আমি আবারও প্রার্থী হয়ে আপনাদের মাঝে এসেছি।সে লক্ষেই তালা প্রতীকে আপনাদের মুল্যবান ভোট প্রত্যাশা করছি।এসময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার সাথে নির্বাচনী প্রচারণায় ছিলেন।

  • বিএনপি সাধারন জনগনের কোন খোঁজ না রাখলেও আজরাইলের খোঁজ ঠিকই রাখেন – সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

    বিএনপি সাধারন জনগনের কোন খোঁজ না রাখলেও আজরাইলের খোঁজ ঠিকই রাখেন – সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

    রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন সম্প্রতি বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামীলীগ ও আওয়ামীলীগের নেতাদের পিছনে আজরাইল ঘুরে বেড়াচ্ছে। তার এই বক্তবের জবাবে ওবায়দুল কাদের মীর্জা ফখরুল ইসলামের উদ্দেশে বলেছেন আপনারা জনগনের কোন সন্ধান পাননা, অথচ আজরাইলের খোঁজ পেলেন কি ভাবে? তিনি বলেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিরাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্নও দেখেন। তিনি স্বপ্ন দেখেন ময়ূর সিংহাসনের।গন আন্দোলন গড়ে তুলতে বিগত ডিসেম্বরে থেকে চলতি বছরের মে মাস পযন্ত পারেনি।আগামী জুন থেকে নভেম্বর পযন্ত পারবেন না।আন্দোলন গড়ে তুলতে চৌদ্দ বছর পার হয়ে গেছে। দেখতে দেখতে চৌদ্দ বছর আন্দোলন হবে কোন বছর। মরা গাঙ্গে কখনও জোয়ার আসে না। বিএনপি’র সাতাশ দফা ছিল ছিল ভূয়া। এই ভূয়া দল বিএনপি’র সাথে কোন পাবলিক নাই। তারা কেবল মাত্র বিদেশে গিয়ে আওয়ামীলীগ ও সরকারের বিরুদ্ধে শুধু নালিশ করেন। কিন্তু বিশ্বে ক্রমাগত সরকারের ভাবমূর্তি উন্নত হযেছে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশআওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের স্মরনসভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেছেন।জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত সম্রনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক িএসএম কামাল হোসেন।অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-2 আাসনের সংসদ সদস্য ঐ্যাড, শহিদুজ্জামান সরকার, নওগাঁ-5 আসনের সংসদসদস্য ব্যারিষ্টারনিজাম উদ্দিন জলিল জন,নওগাঁ-3 আসনের সংসদ সদস্যমোঃ ছলিম উদ্দিন তরফদার এবংনওগাঁ-6 আসনের সংসদ সদস্যমোঃ আনোয়ার হোসেন হেলাল। সড়ক ও সেতুমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বিগত 48 বছরে বতমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশের গরীর মানুষের আপনজন আর কেউ হতে পারেনি।এই আট চল্লিশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত সদ,পরিশ্রমী,দকষ নেতা আর পাওয়া যায়নি তারমত দেশ বিদেশ থেকে এতেসন্মান আর প্রশংসা বাংলাদেশের আর কোন প্রধানমন্ত্রী অজন করতে পারেননি।তিনি বিশ্বে বাঙলীজাতিকে চরম ভাবে সন্মানীত ও মর্যাদাশীল করেছেন।দব্যমূল্যের উদ্ধেগতির কথা উল্লেখ করে তিনি বলেছেন কেবল আমাদের দেশে নয়,গোটা বিশ্বের চিত্র বিশ্বে নানা প্রতিকুলতার কারনে,নানা ইস্যুতে সৃষ্ট পরিস্থিতির কারনে গোটা বিশ্বেদ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে।যার মীল্য বাংলাদেশকেও দিতে হচ্ছে। তবে এ পরিস্থিতি বেশিদিন থাকবে না ইনশাল্লাহ। সব ঠিক হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কথা সব সময় ভাবেন,অথনীতির কথা বাবেন,মানুষেরকল্যানের কথা ভাবেন। তিনি দিনরাতে মাত্র তিন ঘন্টা ঘুমান।পুরো সময়কিভাবে মানুষেরকিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই চিন্তায়মুগ্ধ থাকেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের রাজনৈতিক দূরদশিতার কথা উল্লেখ করে বলেন তিনি জীবনের শেষ দিন পযন্ত নওগাঁকে নওগাঁর মানুষকে ভালোবেসে গেছেন। নওগাঁর উন্নয়নে কাজ করে গেছেন্।তাঁর মত কমীর ইতিহাসে খুজে পাওয়া মুস্কিল।তিনি ছিলেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রীমেখ হাসিনার আস্থা ভাজন ও বিশ্বস্থ। দীনীতি ও অন্যায়ের সাথে আপোষ করেননি।দুঃসময়ে তিনি আওয়ামীলীগের পতাকা উড্ডীয় রেখেছেন। তাঁরই নেতৃত্বে উত্তর বঙ্গে প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে নওগাঁ শহরের চকপ্রান এলাকায় প্রয়াত নেতা মোঃ আব্দুল জলিলের কবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। এ ছাড়াও তিনি শহরের সরিষহিাটির মোড়ে নব নিমিত জেলা আওয়ামীলীগের অফিস ভবন উদ্বোধন করেন।#