Author: desk

  • উন্নত মডেল ও আধুনিক  ত্রিশাল গড়ে তুলতেই মনোনয়ন চাই-ত্রিশালে মেয়র আনিছ

    উন্নত মডেল ও আধুনিক ত্রিশাল গড়ে তুলতেই মনোনয়ন চাই-ত্রিশালে মেয়র আনিছ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকার মাঝি হতে চান ত্রিশাল উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি,সাবেক ছাত্রনেতা ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ)।

    সম্প্রতি তার রাজনৈতিক কার্যালয়ে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়ে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
    ত্রিশালের জনপ্রিয় এই রাজনৈতিক নেতা মনোনয়ন চাইবেন এমন সংবাদে উপজেলাব্যাপী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

    : মেয়র আনিছ ১৯৯৮ সালের ৫ মে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ত্রিশাল পৌরসভায় নাগরিক সেবার শপথ নিয়ে ২০১১ সালে মেয়র নির্বাচিত হন। অত্যন্ত সৌভাগ্যবান এই জনপ্রতিনিধি ৬ মাসের মাথায় অক্লান্ত প্রচেষ্টায় পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেন। তার কর্মগুণে আজ তিনি জায়গা করে নিয়েছেন পৌরবাসীর অন্তরে। রাজনৈতিক জীবনে মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান (আনিছ) ১৯৮৬ সালে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের (১) দায়িত্ব পালন করেন। ছাত্রাবস্থায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন। ১৯৮৩ সালে ছাত্রদের সংগঠিত করে ইউএনও অফিস ভাঙচুর করেন এবং কাঁধে পড়ে মামলার বোঝা। ১৯৮৫, ৮৬, ৮৭ , ৯০ সালে ধারাবাহিকভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রনায়কের ভূমিকায় ছিলেন রাজপথে।
    উদ্দীপ্ত যুবক ১৯৯৪ সালে ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪-২০১৫ সাল পর্যন্ত দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। তার দক্ষ নেতৃত্বে ত্রিশাল উপজেলায় যুবলীগ একটি শক্তিশালী সংগঠনে রূপ নেয়। ২০০১, ২০০৩, ২০০৫ সালে জোট সরকারবিরোধী আন্দোলনে ত্রিশাল উপজেলা যুবলীগ ছিল অত্যন্ত সক্রিয় ভূমিকায়। ফলশ্রুতিতে একের পর এক মামলার শিকার হন। উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এ বি এম আনিছুজ্জামান (আনিছ) গৌরীপুর সরকারি কলেজ থেকে বিএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন।
    ৫৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে পৌর শহরে নাগরিক সেবা প্রদানে সর্বদাই ব্যস্ত থাকেন পৌর মেয়র আনিছ। ৩৪ জন চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত আছে পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে। পৌরসভায় রাস্তা, গলিকে নিরাপত্তার নজরদারিতে রাখতে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। অধিকতর নিরাপত্তা
    নিশ্চিতে রাতে নিয়োজিত আছে নিরাপত্তা প্রহরী।
    ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সাধারণ নাগরিকদের নিয়ে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে নাগরিক কমিটি যার তদারকিতে আছেন জনগণের সেবক মেয়র নিজেই। ৩৪ কিমি বিদ্যুতায়নে সড়ক বাতিগুলো পৌরশহরের প্রতিটি সড়ক, উপসড়ক, গলিকে আলোকিত করে সারারাত।
    ২০১১ সাল থেকে পর পর তিনবার নির্বাচিত এ জনপ্রতিনিধি ত্রিশাল পৌরসভার জন্য আশীর্বাদস্বরূপ। অত্যধিক কর্মস্পৃহায় দৌড়ে বেরিয়েছেন দপ্তর থেকে দপ্তরে, তুলে ধরেছেন জনগণের দুর্ভোগ। ইতোমধ্যে সম্পন্ন করেছেন ৫২টি রাস্তা যার মধ্যে ৪০টি পাকা, ২০টি কাঁচা। ২০১১ সালের আগে ছিল না কোনো ড্রেনেজ ব্যবস্থা। তার অক্লান্ত পরিশ্রমে সমগ্র পৌরসভায় সম্পন্ন হয়েছে প্রায় ৫০ কোটি টাকার আর সিসি ড্রেন এবং ৮ কিমি ফুটপাত। পাল্টে গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংযুক্ত সড়কটির চেহারা। ২.১৫ কিমি দীর্ঘ এ সড়কটি প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৬ মিটার প্রস্থে নির্মিত, দুপাশে শোভাবর্ধন বৃক্ষে সুসজ্জিত যা ৬নং ত্রিশাল ইউনিয়নের পশ্চিমাংশ মানুষকে দিচ্ছে বাড়তি সুবিধা। ২ কিমি দীর্ঘ কাকচর সড়কটিও একই আদলে নির্মিত। বাড়তি সুবিধা হিসাবে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি কমিয়ে দিয়েছে উপজেলার কানিহারী ইউনিয়নের যোগাযোগের দূরত্বও। তাছাড়া পৌরসভার ১নং ওয়ার্ড ত্রিশাল নামাপাড়া সড়কটিও ফুলবাড়িয়া উপজেলার সঙ্গে যোগাযোগে এনেছে সহজ মাত্রা। শতভাগ স্যানিটেশনের আওতায় ত্রিশাল পৌরসভা ইতোমধ্যে পৌঁছেছে। পানীয়জলের সরবরাহ বাড়াতে ২টি গভীর নলকূপ থেকে হয়েছে ৪টি এবং ১ হাজার ২০০ হোল্ডিং এ দেয়া হচ্ছে এ সুবিধা। ৬০০ বাড়িতে দেয়া হয়েছে তারা টিউবয়েল। পৌরসভার এসব উন্নয়নে উপজেলাব্যাপী তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এমপি হিসাবে পেতে সর্বস্তরের জনগণ তাকে জোড়ালো সমর্থন দিয়ো যাচ্ছেন।

    মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরাধিকার গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও বাস্তবায়নের লক্ষে এবং ত্রিশালের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক, উন্নত ত্রিশাল উপহার দিতে আমার এই প্রার্থীতা ঘোষণা।

    তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল উপজেলার এই আসনে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট সংগ্রহ করে সেই প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ত্রিশাল আসনটি উপহার দিবো ইনশাল্লাহ।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিগত তিনবার একাধারে পৌরসভার নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের ভালবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছি।জনগণের আমার উপর আস্থা রয়েছে। আমিও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থাশীল। সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচন করবো বলে ময়মনসিংহ-৭ত্রিশাল আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছি। পৌর নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে চেয়েছিলাম। তবে দলের নেতাকর্মীদের ভালোবাসা, সমর্থন এবং ত্রিশাল পৌরসভার আপাময় মানুষের সমর্থন ছিলো আমার প্রতি। তাই সাধারন ভোটার ও মানুষের জোড়ালো দাবীর প্রেক্ষিতে আমি নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম,ভোটাররাও আমাকেই সমর্থন দিয়েছে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এই আসনের তৃণমূলের নেতাকর্মীরা আমাকে সাংগঠনিক সফর এবং জনসংযোগের জন্য তারা নিজেরাই ১২টি ইউনিয়নেই কর্মসূচি নির্ধারণ করে আমাকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি নিয়মিত বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করে যাচ্ছি। উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃনমুল পর্যায়ের ত্যাগী, পরিক্ষিত, দুর্দিনের কর্মী ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অব্যাহত থাকবে। ত্রিশালের জনসাধারণের সেবা করার জন্য এবং একটি উন্নত মডেল ত্রিশাল গড়ে তুলতেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশী।

    এ সময় তিনি জানান, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগকে আরও গতিশীল করার জন্য পর্যায়ক্রমে উপজেলার সবটি ইউনিয়নেই সাংগঠনিক সফর করবেন তিনি।

  • রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    এনামুল হক সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:০৫-০৬-২০২৩ইং। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস/২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবসের একটি র্যালী প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,এসিল্যান্ড এসএম আরিফুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথীসহ আরও অনেকেই।এসময়ে উপস্থিত ছিলেন পিআইও সজিবুল করীম,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সোহেল রানা,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,ওসি এলএসডি শরীফ প্রমুখ।#

  • গলাচিপায় এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    গলাচিপায় এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা প্রতিনিধিঃ

    গলাচিপায় পৃথকস্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

    নিহত তিন শিশু হলো গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জলিল মৃধার ছেলে জুবায়ের মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মাইনুল ইসলাম (৩) এবং গলাচিপা ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতবারের ছেলে প্রতিবন্ধী তামিম মাতবর (১০)।

    সকালে জুবায়ের মৃধার বাবা ও মা ঘরে কাজ করার সময় সবার অগোচরে পুকুরে পরে যায় জুবায়ের। এসময় শিশুর মা তাকে খুঁজতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে।

    তামিমের বাবা প্রতিদিনের মতো কাজে গেলে তার মা গরু চড়াতে যায়। এসময় বাড়ির পাশে খালে পড়ে যায় প্রতিবন্ধী তামিম।

    অপরদিকে মাইনুল ইসলামকে তার বাবা নানাবাড়ি রেখে গ্রামের বাড়িতে যায়। এসময় নানাবাড়ির পাশে ডোবায় পড়ে যায় মাইনুল ইসলাম।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন জানান, সকাল থেকে এ পর্যন্ত পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • রাজশাহীর চারঘাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

    রাজশাহীর চারঘাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ- জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব পরিবেশ – ২০২৩ উদযাপিত হয়েছে।

    চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    এ সময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা বাশিস সভাপ্রতি ইমদাদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার আতাউল রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার রাশেদুজ্জামান ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাইফুল ইসলাম বাদশা।

    অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গোদাগাড়ীর শায়খ আব্দুস সামাদ সালাফি গুরতর অসুস্থ

    গোদাগাড়ীর শায়খ আব্দুস সামাদ সালাফি গুরতর অসুস্থ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের কৃতি সন্তান শায়খ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী ইসলামি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

    তিনি শুধু বাংলাদেশের নয়, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অসংখ্য মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা, ইসলামিক স্কলার, অসংখ্য আলেমে দ্বীনের ওস্তাদ, বিশিষ্ট শায়খ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় ইসলামি হাসপাতাল রাজশাহীতে লাইফ সাপোর্টে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
    আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা শায়খকে হায়াতুত তাইয়েবা দান করুন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০২  বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-০২

    জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-০২

    রিপোর্টার
    আল আমিন মোল্লা

    চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-০২ চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায়, জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে জীবননগর থানাধীন সদরপাড়া গ্রামস্থ আসামী মোঃ আশাদুল ওরফে আশা (২২) এর দক্ষিণ দুয়ারী একতলা বিশিষ্ট পাকা বসত বাড়ীর পূর্ব-উত্তর কোনের কক্ষের মধ্য হতে ০৪.০৬.২০২৩ তারিখ বেলা আনুমানিক ১৭.৪৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আশাদুল ওরফে আশা (২২), পিতা-মৃত বানাত আলী, সাং-সদরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ ফারহান (৩৭), পিতা-মোঃ জাহিদ, সাং-নবাবগঞ্জ, থানা-লালবাগ, জেলা-ঢাকাদ্বয়কে ১০২ (একশ দুই) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নবগঠিত গভর্নিংবডির অভিষেক অনুষ্ঠিত

    রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নবগঠিত গভর্নিংবডির অভিষেক অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নবগঠিত গভর্নিংবডির অভিষেক অনুষ্ঠিত হয় এসময়ে উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন হাওলাদার সাবেক চেয়ারম্যান মোল্লারহাট ইউনিয়ন পরিষদ এবং আরো উপস্থিত ছিলেন জনাব সেরাজুল ইসলাম সেলিম মোল্লা চেয়ারম্যান নাচন মহল ইউনিয়ন পরিষদ এবং আরো
    ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য হাতেম ইন্জিনিয়ার এবং মোল্লার হাট তদন্ত কেন্দ্রের এস আই মোতালেব হোসেন এবং রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক জনাব বাবুল চক্রবতি এবং সহকারী শিক্ষক ফোরকান আলি এবং রানাপাশা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডে মেম্বার জনাব তছলিম উদ্দিন খলিফা এবং রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য কামাল হোসেন আরো অনেকে উপস্থিত ছিলেন রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষাক এবং শিক্ষার্থী বৃন্দ এসময়ে কয়েক জন অভিভাবক এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন যে আমাদের এই রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অনেক কাজ হয়েছে এবং সামনের যে কাজ গুলো বাকি আছে সে গুলো যেন সুন্দর ভাবে করতে পারে এবং অনুষ্ঠান শেষে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি জনাব কবির হোসেন সমাপ্তি ঘোষণা করেন।

  • যাত্রা শুরু হলো ধনবাড়ী উপজেলা সমিতি-ঢাকা

    যাত্রা শুরু হলো ধনবাড়ী উপজেলা সমিতি-ঢাকা

    বিশেষ প্রতিনিধি : টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার ঢাকায় বসবাসরত সবার সাথে সবার সৌহার্দ্য-সম্প্রীতিমূলক সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে ২০০৬ সাল থেকেই আশা ছিল ধনবাড়ী উপজেলা সমিতি-ঢাকা সহযোগিতা-সমন্বয়মূলক একটি সংগঠন হবে । সেই দীর্ঘ দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারিকুজ্জামান তপন কে আহবায়ক এবং আরশেদ আলী রাসুকে সদস্য সচিব করে ধনবাড়ী উপজেলা সমিতি-ঢাকা এর ২৩ (তেইশ) সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ।

    অবিভক্ত মধুপুর উপজেলা সমিতি-ঢাকার কার্যক্রম ২০০৬ সালের আগে কিছু কিছু কার্যক্রম চালু ‍ছিল। বিগত ০৬ জুন,২০০৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত নিকারের ৯৩ তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাকে বিভক্ত করে ০৭ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার সমন্বয়ে ১১ জুলাই, ২০০৬ খ্রিঃ তারিখে ধনবাড়ী নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তৎপ্রেক্ষিতে কিসামত ধনবাড়ী মৌজার মধুপুর- জামালপুর মহাসড়কের পশ্চিমপার্শ্বে ধনবাড়ী বাজার ও বাস স্টেশনের দক্ষিণ প্রান্তে ধনবাড়ী উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মান করা হয় এবং ২০০৬ সনের সেপ্টেম্বর মাস হতে ধনবাড়ী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়।

    মধুপুর থেকে ধনবাড়ী নামে আলাদা উপজেলা প্রতিষ্ঠিত হবার পর থেকে ঢাকায় ধনবাড়ী উপজেলাবাসীদের নিয়ে একটি সমন্বয়মূলক সংগঠন করার বিষয়ে আলোচনা হয়ে আসছে । সেই আলোচনা ও সবার সাথে সবার সুসম্পর্ক স্থাপন করার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্র । আহবায়ক কমিটির বাকি সদস্যরা হলেন:-
    মো: শাহজাহান আলী, সিনিয়র যুগ্ন আহবায়ক, মেহেদী হাসান শিবলু-যুগ্ন আহবায়ক, সুম্মিতা মোনালিসা-যুগ্ন আহবায়ক, মোহাম্মদ মাসুদুর রহমান (মাসুদ রানা-যুগ্ন আহবায়ক, আক্তার হোসেন কিরণ-যুগ্ন আহবায়ক, মো:সুরুজ্জামান সুরুজ-যুগ্ন আহবায়ক, মো: মারুফ আখতার কিরন-যুগ্ন আহবায়ক, আব্দুর রউফ-যুগ্ন আহবায়ক, ইমদাদুল হক-যুগ্ন আহবায়ক, মো: শাহিনুর রহমান-যুগ্ন আহবায়ক, মো:লতিফুর রহমান সুমন-সদস্য, মো: আবুবক্কর সিদ্দিক-সদস্য, মো: শামীম রহমান সোহাগ-সদস্য, সৈয়দা কাওসার দিলসাদ-সদস্য, এস.এম ছাইফুল ইসলাম-সদস্য, মো: তানভীরুল হক ইমরান-সদস্য, মো: মফিজুর রহমান শ্রাবন-সদস্য, মো: কামরুল হাসান (শিলন)-সদস্য, মো: উজ্জ্বল হাসান-সদস্য, প্রলয় রায়-সদস্য, মো: নাঈমুর রহমান নিশান-সদস্য ।

    ধনবাড়ী একটি ঐতিহ্যবাহী স্থান। ইহা নবাব নওয়াব আলী চৌধূরীর জন্মস্থান। যিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম । শুধু তাই নয় তিনি এ দেশে ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি দান করেছেন। বাঙালী মুসলমানদের মধ্যে তিনিই সর্বপ্রথম মন্ত্রীপদ অলংকৃত করেন । এ সময়ই তিনি দেশের সর্বোচ্চ পদ লাট সাহেবের সাময়িক দায়িত্বেও নিয়োজিত ছিলেন। পূর্ববাংলার শিক্ষা সামাজিক রাজনৈতিক জাগরনে তার অসামান্য ভূমিকা রয়েছে। জনশ্রুতি আছে যে, ধনাই সাধুর নাম অনুসরনে ধনবাড়ী নামকরণ হয়েছে। ধনবাড়ী উপজেলা এলাকা শষ্য ভান্ডার নামেও পরিচিত। মধুপুর গড়ের শেষ পশ্চিমাংশ হতে ধনবাড়ী উপজেলা শুরু হয়ে পশ্চিমে ঝিনাই নদী পর্যন্ত বিস্তৃত টাঙ্গাইলের শেষ উত্তর প্রান্তে অবস্থিত । ধনবাড়ী উপজেলার অধীনে ধনবাড়ী পৌরসভা ও ০৭ টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়ন সমুহ হচ্ছে বীরতারা , যদুনাথপুর, পাইস্কা, ধোপাখালী, মুশুদ্দি, বানিয়াজান ও বলিভদ্র । বর্তমানে এই উপজেলা শতভাগ বিদ্যুতের আওতাধীন আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড। মোঃ আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য।

  • রামপালে পৃথক অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি ৩ ফায়ার কর্মি আহত

    রামপালে পৃথক অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি ৩ ফায়ার কর্মি আহত

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে দুইটি পৃথক অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি, ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১ টি মুরগির ফার্ম পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। সোমবার (০৪ জুন) রাত ১১ টার সময় উপজেলার হুড়কা ইউনিয়নের গোনা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পূর্বেই দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই সময় আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫), আব্দুল কাদের জনি (২৪)।

    ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্সের দোকান, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি, গুদাম ঘর ও চায়ের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক উত্তম বৈরাগী ও প্রদীপ রায় বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০ টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নি:শ্ব হয়ে পড়েছে। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে। তারা এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের সহায়তার দাবী জানান।
    অন্যদিকে একই রাতে সাড়ে ৮ টায় একই উপজেলার প্রসাদনগর গ্রামের রেজাউলের বাড়ীতে অগ্নিকান্ডে ৩ টি বসতঘর ও একটি পোল্টি খামার ভষ্মিভূত হয়েছে। এতে তার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাগেরহাটের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুইটি স্হানে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের চেষ্টা করছি।
    মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা ও কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে সহায়তার ব্যবস্হা গ্রহন করা হবে।#

  • ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদকদের ঈদ পূর্ণমিলনী সভা সম্পুর্ন

    ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদকদের ঈদ পূর্ণমিলনী সভা সম্পুর্ন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    ঐতিহ্যবাহী ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদকদের ঈদ পূর্ণমিলনী রাজধানী মতিঝিল ক্রিসেন্ট ইয়াড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাব এর দুই বারের সভাপতি আওরঙ্গ জেব কামাল ও দুইবারে সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃদেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সানাউল্লাহ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো মাসুম বিল্লাহ সুমন, মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী (বাহার) মো বশির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক, রাজিয়া সুলতানা তূর্ণা, সানজিদা আক্তার,সিনথিয়া আক্তার পপি,নাহিদা আক্তার পপি, নূপুর আহমেদ, তানিয়া আক্তার নিলুফা, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার বলেন নারী সাংবাদিকদের উন্নয়নের কথা, দুঃখ দুর-দশা কথা, সহযোগিতার কথা, তাদের পাশে থাকার জন্য সকল সাংবাদিক বান্ধব সংগঠন গুলো কে অনুরোধ করেছেন। গণমাধ্যমে পুরুষের পাশাপাশি মেয়েরা অনেকে এগিয়ে আসছে। নারীদের কে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ দেন। নারী নেত্রী সিনথিয়া আক্তার পপি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি নারী সাংবাদিক দের চিকিৎসা সুবিধা, ডিজিটাল আইন এর সাংবাদিক দের হয়রানি কমিয়ে আনা, বিজিএফ কার্ডের আওতায় এনে নারী সাংবাদিক দের কে সহযোগিতা জন্য সরকারের প্রতি আহবান জানান। মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার পপি বলেন প্রত্যেক নারী সাংবাদিক দের কে একটি বাইক ক্রয় করার জন্য সরকারের উন্নয়ন ফান্ড থেকে এক কালিন সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। এবং যেই কোন গাড়ির সু রুমের মাধ্যমে প্রয়োজনে সহজ শর্ত্যে কিস্তি সিস্টেম চালু করে সহযোগিতা করতে সরকারের প্রতি আহবান জানান। নারী সাংবাদিক দের নিবন্ধন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা কমিয়ে শীতল করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অত্যান্ত আনন্দমূখর অনুষ্ঠান শেষে দুপুরের লান্স শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।