Author: desk

  • দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা

    দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠিতে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় মঙ্গলবার (৬জুন) বিকেল ৪টায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

    জরিমানা প্রাপ্তরা হলেন,পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭)ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)। এদের মধ্যে নাসির হাওলাদারকে ৫লাখ ও রিমন ডাকুয়াকে ২লাখ মোট ৭লাখ টাকা জরিমানা করা হয়।

    এলাকাবাসী জানান, তারা দীর্ঘদীন ধরে রাতের আধারে অবৈধভাবে সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল ভোর রাতে তারা রায়াপুর সংলগ্ন এলাকায় চরের মাটি কেটে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে তারা এসে তাদেরকে ধরে পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে সাাজা প্রদান করে। নদীভাঙ্গন রোধে তারা এই ধরনের অভিযানকে সাধুবাদ জানি্যেছেন।

    সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদার ও রিমন ডাকুয়াকে জরিমানা করা হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

  • কয়রায় ৩ দিন ব্যাপী কাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    কয়রায় ৩ দিন ব্যাপী কাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:খুলনার কয়রায় কাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কাইমেট -স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কয়রা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ৬ জুন সকাল সাড়ে ১০ টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদের মাঠে মেলার উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার আল মাহফুজের সঞ্চলনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান কুমার মজুমদার, প্রানী সম্পাদ অফিসার কাজী মুস্তাইন বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার। সহকারী কৃষি অফিসার গোলাম নবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহম্মেদ, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস,বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী,দক্ষিন বেদকাশী ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল,উপ সহকারী উদ্ধিধ সংরক্ষর অফিসার এসএম নজরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার আব্দুল মান্নান,আব্দুল হামিদ,মোঃ ফারুক হোসেন,গুরুদাশ মন্ডল,নাইমুর রহমান,অনুতাব সরকার,সাধক ঢালী,রাজু আহম্মেদ প্রমুখ। নেতৃবৃন্দ মেলায় স্টল গুলি পরিদর্শন করেন। স্টল গুলোতে কৃষি উপকরণ, কৃষি যšপাতি ,টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ,সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ,ঘেরের পাড়ে সবজি,অফসিজনে তরমুজ চাষ,ভার্মিক কম্পোস্ট ও ট্্রাইকো কম্পোজ তৈরী,কলসি ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ,মিশ্র ফল বাগান,মিনি পুকুর পাড়ে ও নিরাপদ সবজি চাষ, আটা ফাদ,ফেরোমন ফাদ,নিরাপদ সবজি চাষ, আন্তঃফসল চাষ পদ্ধতি ও স্মাট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।এবং কৃষকদের মাঝে ফরের চারা বিতরন করেন। প্রতিদিন সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়।

  • পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘাট ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘাট ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ লঞ্চ ঘাটে ঘাট ভাড়া নিয়ে, ঘাট কর্তৃপক্ষ ও পারাপারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

    জানা গেছে, দুপুর ১টার সময় বরকত নামের এক যুবক একটি পাতার আঁটি লঞ্চে উঠিয়ে দিতে যায়, তখন ঘাটে দায়িত্ব রত টিটন নামের যুবক ঘাট ভাড়া চায়, বরকত টাকা পরে দিবে বল্লে উভয়ের মাঝে বাক বিতন্ডা হয়৷

    পরে বরকতের সাথে থাকা লোকমান কে একা বাজারে পেয়ে চার পাঁচজন লোক এসে এলো পাথালি ভাবে মারধর করে । এতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পারে লোকমান ৷ লোকমানের ডাক চিৎকার শুনে তার সজনরা ছুটে আসে, এতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। পরে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

    স্থানীয়রা বলেন, সংর্ঘষটি যে ভয়াবহ রূপ নিয়েছিল, পুলিশ না আসলে আজ দু একটা মাডার হতো, ঘাটের দায়িত্বরতদের বিরূপ আচরণে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে দাবি স্থানীয় দের।

    একটি সূত্রে জানা যায়, ঘাটটি আগে পরিচালনা করতেন গলাচিপার বাসিন্দা সিবু লাল দাশ । গত ক এক মাষ যাবৎ ঘাটটি পরিচালনায় রয়েছেন স্থানিয় বাসিন্দা ফারুক প্যাদা। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে মাঝে মদ্ধেই টুকিটাকি ঝামেলা লেগেই আছে । ঘাঠে জনপ্রতি ১০ টাকা কঠোরভাবে আদায় করা হয়। মালা মালে আদায় করা হয় অযৌক্তিক ভাড়া। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফারুক প্যাদা ।

    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোকটি চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে, তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা নেয়া হবে ।

  • তারাকান্দায়  প্রাথমিক বিদ্যালয়গুলোকে সবুজ পাঠশালা  গড়তে  ইউএনও’র ব্যাতীক্রমী উদ্যোগ

    তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়গুলোকে সবুজ পাঠশালা গড়তে ইউএনও’র ব্যাতীক্রমী উদ্যোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে ও অনাবাদী পতিত জমি আবাদের আওতায় আনার নিমিত্তে সরেজমিনে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ব্যাতীত পতিত থাকা অনাবাদি জমির খোজ নিতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এসব অনাবাদী জায়গায় জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে ও সাথে সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যতিত অনাবাদি জমি চাষের আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের অনাবাদি মাঠে গাছের চারা রোপন করার মাধ্যমে বিদ্যালয়গুলোকে সবুজ পাঠশালা করার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

    উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে- মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা” বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের মাধ্যমে উপজেলাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার মাঠ ব্যতিত অবশিষ্ট অব্যবহৃত জায়গায় সবজি চাষ ও ফল বাগান করণের জন্য গাছের চারা, বীজ ও সার বিতরণ করা হয়। প্রাথমিকভাবে উপজেলার ০৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে উপকরণসমূহ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, শিক্ষা অফিসার জীবন আরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা ফুল বাগান ও সবজি চাষের সাথে শৈশব থেকে পরিচিত হলে আগামী দিনেও তারা তাদের ব্যক্তি জীবনেও এ চর্চা অব্যহত রাখবে। বৈশ্বিক সংকটেও আমাদের খাদ্যে সমস্যা হবে না। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও উক্ত অনুশীলন ইতিবাচক প্রভাব রাখবে। বক্তারা আরও বলেন, চাষযোগ্য জমি অনাবাদি ফেলে রাখা যাবে না। জমির শ্রেণি অনুযায়ী ফসল উৎপাদন করতে হবে। কোনো কৃষি জমি পরপর ৩ বছর অনাবাদী থাকলে বিদ্যমান আইন অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণে নেয়ার বিধান রয়েছে। দেশের আবাদযোগ্য সব জমি আবাদের আওতায় আনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জমিই আবাদের বাইরে রাখা যাবে না। এ সংক্রান্ত আদেশ আমাদের হাতে এসে পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় পুরো উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে।

  • দেবিদ্বার পৌর নির্বাচনে ২ নং ওয়ার্ডে  কাউন্সিলর প্রার্থী আল আমিন মিয়ার নির্বাচনী প্রচারনা

    দেবিদ্বার পৌর নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আল আমিন মিয়ার নির্বাচনী প্রচারনা

    কুমিল্লার দেবিদ্বারের পৌর নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল আমিন মিয়া এলাকার সাধারণ ভোটার ও শতাধিক মোটরসাইকেল নিয়ে গনসংযোগ করেছেন গতকাল মঙ্গলবার বিকালে। পৌরসভার ২ নং ওয়ার্ডের ভিংলাবাড়ী দক্ষিন পাড়া নিজ বাস ভবনে সাধারণ ভোটার ও কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক শেষে বিকালে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করেন। তার নির্বাচনী এলাকায় প্রত্যােক মহল্লায় ভোটারদের ধারে ধারে গিয়ে ভোটের জন্য সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভোটারদের সাথে তিনি বলেন নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজ গঠন করবে বলে প্রতিজ্ঞা করেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে আশ্বাস দেন। এ সময় তিনি আরও বলেন, (বক্সপপ)….
    এসময় তার সাথে ছিলেন ভিংলাবাড়ীর সমাজসেবক সর্দার আবদুর রহমান, কাঞ্চনমিয়া, এরশাদ মিয়া, নোয়াব আলী জাকেরনসহ এলাকার তরুন সমাজের শতাধিক নেতৃবৃন্দ।
    মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, নতুন বাজার রিপোর্টার।

  • টেকনাফ উপজেলা মানবাধিকার  কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত

    টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত

    কক্সবাজার থেকে আবু তারেক,

    মাদক, অপহরণ, মানব পাচারকারীদেরকে বিতারিত করতে হবে স্লোগানে টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    গতকাল টেকনাফ শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে কমিশনের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনূসের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
    অপহরণ, মাদক, মানব পাচারকারী নাফ নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়া ও শাহ পরীর দ্বীপ করিডোর খুলে দিয়ে স্হানীয়দের জীবিকা নির্বাহে সহায়তা করতে সরকারকে আহ্বান জানান বক্তারা।
    উক্ত মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক এস এন কায়সার জুয়েল বলেন, মাদক, অপহরণ, মানব পাচারকারীদের হুশিয়ারী দিয়ে বলেন এসব কাজ বন্ধ করে টেকনাফের মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিন। নাহলে তোমাদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সাথে নিয়ে একশনে যাবো। অপহরণকারী, ডাকাতদের হাতে আজ আমরা জিম্মি। একের পর এক অপহরণের পর মুক্তিপণ আদায়ের মত নিত্যনৈমিত্তিক ঘটনা ঘটে যাচ্ছে । যার কারণে আজ আমাদের নিজের কর্মস্থল ও সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে পাহাড়ের পাদদেশ এলাকায় এই সব ঘটনা বেশি ঘটতেছে। প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করার আহবান জানান।
    এসময় সহ সভাপতি হাজী মুস্তফা আহমদ বলেন,
    রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্থানীয়রা কি পরিমাণ কষ্টৈ আছে তার মাথা ব‍্যাথা নেই ,অপহরণ খুন, গুম এসব তারা দেখেনা। কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি! মাদক,খুন,অপহরণ যেন নিত্যনৈমিত্তিক ! এভাবে অব্যাহত থাকলে কক্সবাজার, টেকনাফের প্রতি মানুষের ঘৃণা ও ভয় চলে আসবে!
    বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবদুস সালাম বলেন, জেলে পরিবারগুলোর দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে নাফ নদীতে জেলেদের মাছ শিকার করতে দেওয়ার আহ্বান জানান। এবং শাহপরীর দ্বীপ করিডোর খুলে দেওয়ার আহবান জানান।
    এসময় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন,
    রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা না হলে আগামীর উখিয়া-টেকনাফ তথা গোটা কক্সবাজার জেলা হবে এক লোমহর্ষক ও ভয়ংকর নগরী! রাস্ট্র চিন্তাবিদ, স্বদেশপ্রেমী জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগন এ ব্যাপারে দ্রুত সঠিক সিদ্ধান্ত না নিলে আমাদের ও আমাদের আগামী প্রজন্মের কপালে অনেক দু:খ আছে!
    নির্বাহী সভাপতি আমান উল্লাহ আমান মেম্বার বলেন, অপহরণ, মানবপাচার, নারী নির্য়াতন, যৌতুক,বাল্য বিবাহ,মাদক,ইভটিজিং , চুরি-ডাকাতি,খুন-রাহাজানি ইত্যাদি সামাজিক অপরাধমূলক কর্মকান্ড ঘটার আগে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের মৌলিক অধিকার।
    প্রকাশনা সম্পাদক আবদুস সালাম বলেন, মাদক, মানবপাচার, রোহিঙ্গাদের অবাধে বিচরণ, অবৈধ যানবাহন চলাচল, ভাড়া বাসায় রোহিঙ্গাদের বসবাস, ভাড়া বাসা মালিকদের আইনের আওতায় নিয়ে আসা, রোহিঙ্গাদের ক্যাম্পে কাঁটাতারের ভিতর বাহিরে না আসা, রোহিঙ্গাদের পণ্যসমূহ বাজারে বিক্রির না করা, টেকনাফ পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র স্থানে যানবাহন বাস ও পরিবহন গাড়িসমূহ অবস্থান না করা, টেকনাফকে রোহিঙ্গাদের বসবাস মুক্তসহ উপজেলায় বিভিন্ন অবৈধ কর্মকান্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হয়। সকল অপরাধ কর্মকাণ্ড বিরুদ্ধে অভিযান পরিচালনা করার আহ্বান জানান।
    মানবাধিকার কমিশনের সভাপতি কে এম নুর মোহাম্মদ বলেন,টেকনাফ একটি শান্তিপূর্ণ এলাকা ছিল। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বসবাস। তার মধ্যে আমাদের এই টেকনাফে দিনমজুর,জেলে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে ৯০% মানুষ। সম্প্রীতি আমাদের এই টেকনাফের কিছু কিছু এলাকায় অপরাধের দৌরাত্ম অতিষ্ঠ হয়ে উঠেছে । বিশেষ করে কিছু এলাকার স্থানীয় দুষ্টপ্রকৃতি লোকের যোগসাজশে বাস্তুচ্যুত রোহিঙ্গা ডাকাতদের কারণে এলাকার শান্তিপ্রিয় সাধারণ জনগণ আজ অসহায়। সত্যিকার অর্থে, অপহরনকারী ও ডাকাতদের হাতে আজ আমরা জিম্মি। একের পর একের অপহরণের পর মুক্তিপণ আদায়ের মত নিত্যনৈমিত্তিক ঘটনা ঘটে যাচ্ছে । যার কারণে আজ আমাদের নিজের কর্মস্থল ও সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে পাহাড়ের পাদদেশ এলাকায় এই সব ঘটনা বেশি ঘটতেছে। ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর। কিন্তু, আমি লক্ষ্য করছি সঠিক সংবাদ না পেয়ে মাঝে মধ্যে দূর্গম পাড়ি দিয়ে অভিযান পরিচালনা করা আইন শৃঙ্খলা বাহিনীরও বেগ পেতে হচ্ছে।
    এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের সিঃ সহ-সভাপতি হাবিবুল হক (সাকি) সহ-সভাপতি আবুল কাসেম,ওমন ফারুক রিয়াদ,বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি টেকনাফ পৌর শাখার সভাপতি হাজী আব্দুল গনি,বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ইউনুস, নুরুল কবির, সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম তাজ, মোঃ আদিল, আরকান ছিদ্দিকী, আজিজুর রহমান, ইলিয়াজ, সাংবাদিক ইউনুস অভি, সাংবাদিক সোহেল চৌধুরী, আব্দুর রহমান ইবনে আমিন, নোমান হাসেমী,মাস্টার আবদুল মাবুদ, আনোয়ারসহ বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র শ্রমিক, কৃষক,জেলে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ৪লক্ষ টাকা ফেরত পেয়ে খুশী রফিকুল

    ময়মনসিংহে পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ৪লক্ষ টাকা ফেরত পেয়ে খুশী রফিকুল

    ষ্টাফ রিপোর্টারঃ
    জমি বিক্রির ৪ লক্ষ টাকা হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত দিশেহারা হয়ে পড়েছিলো ময়মনসিংহ শম্ভুগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলাম।অবশেষে গেলেন কোতোয়ালি মডেল থানায়। থানার পুলিশের তৎপরতায় মাত্র ৩ঘন্টার মাঝেই ফিরে পেলেন হারিয়ে যাওয়া সম্ভল তার জমি বিক্রির টাকা। এবার তিনি বেজায় খুশী। পুলিশের কাজে প্রশংসা না করে পারলেন না।এভাবেই একের পর এক অসম্ভব ঘটনার রহস্য উদঘাটন করে ময়মনসিংহবাসীর কাছে মানবিকতা আর প্রশংসনীয় হয়ে উঠেছেন ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বাধীন কোতোয়ালী মডেল থানার পুলিশ।

    আর হারিয়ে যাওয়া টাকার উদ্ধার করা ব্যাগ মালিককে বুঝিয়ে দিলেন কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।

    কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ জানান, সাধারণ ডায়রির তদন্তকারী কর্মকর্তা এসআই ত্রিদীপ ও এএসআই মো: ফরহাদ হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একজন অটোচালককে ব্যাগটি নিতে দেখা যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজের প্রদর্শিত অটোরিক্সা চালককে শনাক্ত করে চালকের হেফাজত হতে হারিয়ে যাওয়া ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪লক্ষ টাকা ব্যবসায়ীকে ফেরত প্রদান করা হয়েছে।মানবিক বিবেচনায় দায়িত্ব নিয়ে টাকা উদ্ধার করে দিয়েছি।

    অটোরিক্সা চালক মোঃ শহিদ মিয়া হারিয়ে যাওয়া টাকা পাওয়ার পর ফেরত প্রদানের জন্যে মালিককে খুজঁছেন মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। সে মানবিক একজন রিস্কা চালক।

    এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, টাকা ফেরত পেয়ে তিনি অনেক খুশি। এ ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞা জানান তিনি।

    প্রসঙ্গত, ৬ জুন মোঃ রফিকুল ইসলাম (৫০),বিকাল অনুমান ৩টা সময় নগদ ৪ লক্ষ টাকা ১টি বেগ সহ ১টি চার্জার ফ্যান নিয়ে ব্রীজ মোড় হইতে শম্ভুগঞ্জ বাজারের উদ্দেশ্যে অটো গাড়ীতে আসে । অটো সামনে বসে এবং টাকার বেগটি অটো গাড়ীর সামনে চাকার উপরে রাখে এবং চার্জার ফ্যানটি হাতে থাকে । পরবর্তীতে বিকাল ৪ সময় শম্ভুগঞ্জ বাজারে আসলে ভুল বশত টাকার বেগটি রেখে চার্জার ফ্যানটি নিয়ে অটো গাড়ী থেকে নেমে যাই। পরবর্তীতে টাকার বেগের কথা মনে পড়ার সাথে সাথে উক্ত স্থানে এসে দেখেন যে, অটো গাড়ীটি চলে গেছে। । লসম্ভ্যাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটি না পেয়ে অবশেষে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম।

  • জমি নিয়ে বিরোধ: ময়মনসিংহ সদরে দুই ভাইয়ের হামলায় আহত বোন

    জমি নিয়ে বিরোধ: ময়মনসিংহ সদরে দুই ভাইয়ের হামলায় আহত বোন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদরে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনকে লোহার শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদরের চরনিলক্ষিয়া ইউনিয়নের মহজমপুর গ্রামে।

    গত রবিবার (৪ঠা জুন) সকালের দিকে মহজমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের দুই ছেলে সবুজ( ৩৮) ও ইমরান (২১) দুই ভাই ঐক্য হয়ে বোন সাথী আক্তার (৩৫) কে জমি সংক্রান্ত বিরোধের জেরে লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ভাইদের সাথে
    পৈত্রিক ওয়ারিশান সম্পদ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় সাথীর। অভিযোক্ত সবুজ সাথীর বড় ভাই ও ইমরান ছোট ভাই হয়। সাথীর অভিযোগ-বাবার ওয়ারিশ হিসাবে প্রাপ্ত জমি আপন ভাই সবুজ ও ইমরান মিলে তাকে যে জায়গাটুকু ঘর তুলার জন্য দেওয়া হয়েছিলো সে জায়গাও জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে।

    বর্তমানে সাথী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ হামলার ঘটনায় আহত সাথী বাদী হয়ে ২ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

    ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত সাথী আক্তার কে তার পিতা মৃত আব্দুল জলিল মহজমপুর মৌজায় ৪ শতাংশ জায়গা মৌখিকভাবে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। উক্ত জায়গা বর্তনানে মুল্যবৃদ্ধি পাওয়ায় দুই ভাই সবুজ ও ইমরান প্রতারণা করে সাক্ষর নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। পরে এব্যাপারে সাথী স্থানীয় গণ্যমান্যদের অবগত করলে গণ্যমান্যদের সিদ্ধান্ত মোতাবেক তাদের বাড়ীর পাশে সাথীকে ৪শতক জায়গা দেওয়ার সিদ্ধান্ত হলে তাকে দেওয়া হয় ৩শতক জমি। এই জমির সাথেই আরো ১শতক জমি দেওয়ার কথা হলে সেই জমিও বিক্রি করে দিলে ক্রেতা সেখানে গিয়ে দখলে নিতে চাইলে সাথী বাধা প্রদান করায় দু’ভাই সবুজ ও ইমরান মিলে বোন সাথীকে লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়।

    এ জমি সংক্রান্ত বিরোধের জেরে গত রবিবার সবুজ ও ইমরান বোন সাথী ও তার পরিবারের উপর হামলা চালায়। পরে কোতোয়ালী মডেল থানার একজন সাব ইন্সপেক্টর গিয়ে আহত সাথীকে দুই ভাইয়ের কবল থেকে রক্ষা করে। এ হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে সাথী আক্তারকে তার স্বামী চিকিৎসার ব্যবস্থা করলে বর্তমানে সাথী ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এ বিষয়ে কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধানমন্ত্রীর সাথে বেতাগী পৌরসভার মেয়রের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সাথে বেতাগী পৌরসভার মেয়রের সাক্ষাৎ

    মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা)
    বরগুনার বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

    গতকাল সোমবার (৫ জুন) সকাল এগারটায় ঢাকায় গণভবনে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান উপস্থিত ছিলেন।

    এ সময় স্থানীয়দের পক্ষথেকে পটুয়াখালী পায়রা বন্দর ও শেখ হাসিনা সেনানিবাস থেকে ভায়া বেতাগী হয়ে বাগেরহাট-মোংলা পোর্ট- খুলনা সড়কের পূর্ব নির্ধারিত বেতাগী-কচুয়া পয়েন্টে বিষখালী নদীতে ব্রিজ নির্মাণ এবং উপক‚লীয় শহর হিসেবে বেতাগী পৌরসভার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।

  • বানারীপাড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

    বানারীপাড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

    এস মিজানুলইসলাম , বিশেষ প্রতিবেদক।
    বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সাকিব হোসেন হাওলাদার (২৩) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে ।

    এদূর্ঘটনাটি ঘটে সোমবার ৫ জুন সন্ধ্যায় বানারীপাড়া-চাখার ভায়া লস্করপুর সড়কে। সাকিব চাখারের সীমান্তবর্তী উজিরপুর উপজেলার লস্করপুর গ্রামের রিক্সা-ভ্যান মেকার ফায়জুল হক হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে সড়কের ওপরে স্পীড ব্রেকারের আদলে অবৈধভাবে বালু ফেলার পাইপের জন্য অতিরিক্ত উচু ডাইভারশন তৈরি করা হয়েছে। ওই সময় সাকিব ছিল উজিরপুরে। প্রতিদিনের মত সাকিব স্বাভাবিক ভাবে ওই স্থান থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কিন্তুু সেটা তিনি জানতেন না। সেটা দেয়া হয়েছে মাগরিবের নামাজের সময়।

    অন্ধকারে ওই ডাইভারশনের সঙ্গে ধাক্কা লেগে সেখান থেকে প্রায় ২০ ফিট দূরে গিয়ে ছিটকে গাছের সাথে মাথায় আঘাত পায় সাকিব।

    পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    মা-বাবার দোয়া নামক যে ড্রেজারের পাইপ দিয়ে ওই সড়কে ডাইভারশন তৈরি করা হয়েছে সেটি বানারীপাড়ার মো. রাসেলের। স্থানীয় কালু, মুক্তিকুল ,আউয়াল, সেলিম সরদার ও হালিম সরদারসহ কয়েকজন যুবক ড্রেজার দিয়ে দূর্ঘটনাস্থলের পাশেই বালু দিয়ে ডোবা ভড়াটের কাজ নিয়েছিলো।

    এব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া সাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বি জানান রাস্তার পাশ দিয়ে নেয়টা বাঞ্চনীয় । রাস্তার উপর থেকে নেয়ার বিষয়ে ট্রেজার মালিক কিংবা অন্যকেহ আমার কাছ থেকে লিখিত বা মৌলিক কোন অনুমতি নেয় নি।#