Author: desk

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ উদ্ধার, গ্রেফতার ২

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ উদ্ধার, গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৫ জুন) রাতে লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর ইউনিয়নের অন্তর্গত পাচুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত এম এ আলিম মল্লিকের ছেলে খসরুজ্জামান মল্লিক (৩৫) ও একই উপজেলার বয়রা গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে বকুল কাজী (৪০)। এ সময় খসরুজ্জামানের নিকট থেকে ২৬ পিস ও বকুলের নিকট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • দ্বিতীয় বারের মত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন

    দ্বিতীয় বারের মত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। তার এ অর্জনে গোদাগাড়ী রাজশাহী অঞ্চলের শিক্ষা পরিবারের মাঝে চলছে মিষ্টি মুখ, বইছে আনন্দের বন্যা।

    এর আগে ২০১৮ ইং সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন এ শিক্ষাকর্মকর্তা নাসির উদ্দিন এবং ২০১৯ ইং সালে তিনি রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এ শিক্ষা কর্মকর্তা রাজশাহী জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।

    এর আগে শ্রেষ্ঠ বিভাগীয় কর্মকর্তা হিসেবে
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
    গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।

    জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর নাম থাকায় সন্তোষ প্রকাশ, আনন্দ ও মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিভাগ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
    জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নাসির উদ্দিন শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন।

    তার এ সাফল্যে রাজশাহীর শিক্ষা পরিবার অভিনন্দন জ্ঞাপন করেন। রাজশাহীর কোট একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, কর্মঠ শিক্ষা কর্মকর্তা, তার গতিশীল নেতৃত্বে রাজশাহীর শিক্ষা ব্যবস্থার ব্যপক উন্নয়ন হয়েছে। ৬ ষ্ঠ ও ৭ ম. শ্রেণির নতুন কারিকুলের সঠিক বাস্তবায়ন হতে যাচ্ছে। এ অর্জন শুধু জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নয় গোটা শিক্ষা পরিবারের।

    গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। একই মন্তব্য করেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদৌস, গোগ্রাম আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী

  • ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা

    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠি জেলার বুক চিরে বয়ে যাওয়া সুগন্ধা নদী থেকে অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে পৃথক দুটি মামলায় ২জন বালু ব্যবসায়ীকে যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা করে মোট ৭ লক্ষ জরিমান করা হয়।

    গত ৬ জুন মঙ্গলবার সুগন্ধা নদী তীরবর্তী নলছিটি উপজেলাধীন মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে
    অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের অপরাধে পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০) কে আটক করে।

    পরে নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি পৃথক মামলায় নির্বাহী মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় নাসির হাওলাদার (৪৭) কে ৫লক্ষ টাকা এবং রিমন ডাকুয়া (২০) কে ২ লক্ষ টাকা দুইজনকে মোট ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় নলছিটি থানা পুলিশের ১ টি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

    এ বিষয এলাকাবাসী জানান, দীর্ঘদীন ধরে রাতের আধারে সুগন্ধা নদী থেকে নদীর বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল ভোর রাতে সুগন্ধা নদীর তীরবর্তি রায়াপুর সংলগ্ন এলাকায় চরের মাটি কেটে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে তারা এসে তাদেরকে ধরে। এবং পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে সাাজা প্রদান করে। নদীভাঙ্গন রোধে তারা এই ধরনের অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

    এ বিষয় নলছিটির সহকারি কমিশনার ভূমি সমাপ্তি রায় বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে। সবাইকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রয় করা থেকে বিরত থাকার আহ্বান জানান ।

  • পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৭ জন আটক

    পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৭ জন আটক

     পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ ৮ জন আসামীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত সোমবার (০৫ জুন) দিবাগতে তাদেরকে আটক করা হয়েছে।

    ওয়ারেন্টভুক্ত আটককৃতরা হলো, বানেশ্বর ইউনিয়নের খুুটিপাড়া গ্রামের জাফর আলীর ছেলে শাওন আলী, একই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের জাইদুর রহমানের ছেলে মনিক, পুঠিয়া সদরের মৃত আঃ রাজ্জাকের ছেলে রাব্বি,একই এলাকার সুবল সরকারের ছেলে সুব্রত ও পুঠিয়া রামজীবনপুর

    এলাকার শহিদুল ইসলামের মেয়ে নিলুফা ইয়াসমিন।

    এছাড়াও মাদকসহ আটককৃতরা হলো, পুঠিয়া সদর ইউনিয়নের হোসেন আলীর ছেলে লিটন, একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে লিটন আলী।

    আটককৃত দুইজনের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবাটেবলেট উদ্ধার করা হয়। পুঠিয়া থানার নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয় বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছে।

    এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, আটককৃত ৫জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং ২জনকে ইয়াবাটেবলেটসহ আটক করা হয়।

    মঙ্গলবার (৬ জুন) সকালে আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।  #

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী।

  • গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরন হয়ে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত, আহত ২ শিশু

    গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরন হয়ে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত, আহত ২ শিশু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরন হয়ে দেয়াল চাপা পড়ে নূর ইসলাম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার দুই সন্তান।

    আজ মঙ্গলবার (০৬ জুন) ভোরে গোপালগঞ্জ সদর ‌উপজেলার হরিদাসপুর গ্রামের মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরনে হতাহতের ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বয়লার বিস্ফোরন হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত নূর ইসলাম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লা ছেলে। আহত রোমানা (১১) ও মোস্তাকিম (৫) নিহত নূর ইসলাম মোল্লার সন্তান।

    ওসি জাবেদ মাসুদ জানান, নিহত নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) মনোরমা রাইস মিলে দীর্ঘ দিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন। গতকাল সোমবার (০৫ জুন) রাতে শ্রমিক নিপা বেগম তার স্বামী নূর ইসলাম মোল্লা ও দুই সন্তান রোমানা ও মোস্তাকিমকে নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়ে ছিলেন।

    আজ মঙ্গলবার (০৬ জুন) ভোরে ওই নারী শ্রমিক নিপা বেগম কাজ করতে বাইরে বের হন। এসময় হঠাৎ করে রাইস মিলের বয়লার বিস্ফোরন হলে রুমের দেওয়াল ভেঙ্গে নুর ইসলাম মোল্যা ও সন্তানদের শরীরের উপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম মো‌ল্যা নিহত হন ও তার দুই সন্তান মারাত্মক আহত হন।

    পরে খবর পেয়ে গেপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করা করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। ওই দুই শিশু সন্তানের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। #

  • গোপালগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ৬ মাসের জেল

    গোপালগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ৬ মাসের জেল

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফসলি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জ্যোতিষ মধু (৩৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাইফুল ইসলাম এ সাজা প্রদান করেন।

    আজ মঙ্গলবার (০৬ জুন) সকালে সাজাপ্রাপ্ত জ্যোতিষ মধুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    সাজাপ্রাপ্ত জ্যোতিষ মধু কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মৃত সনাতন মধুর ছেলে।

    ভ্রাম্যমান আদালতের বিচারক সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল একটি চক্রটি।

    পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সময় জ্যোতিষ মধুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাসের কারাদন্ড দিয়ে কারাগারে প্রোণের দির্শে নেন। আজ মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #

  • তীব্রগরমে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে পথচারীদের পাশে বিডি ক্লিন

    তীব্রগরমে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে পথচারীদের পাশে বিডি ক্লিন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    তীব্রগরমে সাধারন মানুষ ও পথচারীদের পাশে ঠান্ডা পানি নিয়ে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। মঙ্গলবার(৬জুন) ঝালকাঠির নলছিটিতে তাদের এই কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান।

    সামসুন্নেহার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় নলছিটির বিজয় উল্লাস চত্বরে সকাল ৯টায় এ কার্যক্রম শুরু করা হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন, সামসুন্নেহার ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী শাহাদাৎ ফকির। তিনি বলেন,এই গরমের মাঝে সাধারন মানুষজন নিজেদের অতিপ্রয়োজনীয় কাজে বের হয়েছেন। অনেক সময় দেখা যায় রোদের তাপে অনেকে পথেঘাটেই ক্লান্ত হয়ে পড়েন। এই গরমে হিটষ্ট্রোক থেকে বাচঁতে পানি পানের কোন বিকল্প নেই। তাই তাদের এই কার্যক্রমকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে।

    পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেণ, তীব্র তাপদাহে সাধারন মানুষ প্রচন্ড কষ্টে আছে এর মধ্যে নিত্য দিনের কাজে যারা পথচারী হিসেবে বেড়িয়েছেন তাদের একটু তৃঞ্চা মেটাতে স্বেচ্ছাসেবীরা যে কার্যক্রম শুরু করেছেন সেটা নিঃসন্দেহে মানবিক কাজ। পানি পান করানো ধর্মীয় দৃষ্টিতে সওয়াবের কাজও বটে।

    বিডি ক্লিন টীম লিডার মো. মারজান বলেণ, বরিশাল থেকে আমাদের এই কাজের সূচনা করা হয়েছে। আমরা আপনাদের সহায়তায় আমাদের কাজকে এড়িয়ে নিতে চাই। তিনিও আরও বলেণ,আমরা পানি পানের জণ্য ওয়ানটাইম গ্লাস ব্যবহার করছি।এছাড়া পরবর্তীতে এটা অন্য কাজেও ব্যবহার করা যাবে। সে ব্যাপারে পথচারীদের ধারনা দিয়ে তাদেরকে গ্লাসটি দিয়ে দেওয়া হবে।

  • মাগুরায় শিল্পকলা ভবনের ভিত্তিপ্রস্তর ও সম্মাননা অনুষ্ঠিত

    মাগুরায় শিল্পকলা ভবনের ভিত্তিপ্রস্তর ও সম্মাননা অনুষ্ঠিত

    রক্সী খান মাগুরাঃ-
    মাগুরায় অর্ধ শত কোটি টাকা ব্যায়ে জেলা শিল্পকলা একাডেমির আধুনিক বহুতল ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গুনীজন সম্মাননা অনুষ্টিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর,বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থেকে আনুষ্টানিকতা সম্পন্ন করেছেন ।

    সোমবার রাতে মাগুরা জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক ২০২০,২০২১ ‍ও ২০২২ সালের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৫ জন কে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে সৃজনশীল কর্মকান্ডে জেলা পর্যায়ে থিয়েটার ইউনিট মাগুরা এবং ব্যাক্তি পর্যায়ে ফকরুল ইসলাম তুরান, বিকাশ মজুমদার,সামসুজ্জামান পান্না, সুকুমার পাল, সাগর জামান, ইব্রাহিম আলি মোনাল, রুপক আইচ,ও বীরেন হেলা প্রমূখ কে সম্মাননা দেওয়া হয়েছে।
    দুপুরে মাগুরা নোমানী ময়দান সংলগ্ন পুরাতন শিল্পকলা ভবনের পূর্বপাশে নতুন এই ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হয়।
    বক্তারা বলেন, সুস্থ্য সাংস্কৃতিক চর্চায় শিল্পকলার কোন বিকল্প নাই। মানসিক বিকাশের উন্নয়নে এবং শিশু কিশোরদের সুস্থ্য সাংস্কৃতিক চর্চার জন্য মাগুরা জেলায় আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত ৫তলা শিল্পকলা ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানান ।

    রক্সী খান,মাগুরা।

  • টাঙ্গাইলের ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল ও বসতভিটা আঙ্গিনায় বনায়ন বন্ধের দাবিতে মানববন্ধন

    টাঙ্গাইলের ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল ও বসতভিটা আঙ্গিনায় বনায়ন বন্ধের দাবিতে মানববন্ধন

    টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল ও ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের জন সাধারণের বসতভিটা আঙ্গিনায় বনায়ন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলার ১১নং ধলাপাড়া ইউনিয়নের জন সাধারণ ও ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
    মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো: আব্দুল বাছেদ সরকার, ধলাপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বাতেন সরকার প্রমুখ।
    এসময় ধলাপাড়া ইউনিয়ন ও ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
    এসময় বক্তরা বলেন, সরকারের কাছে আমাদের দাবি একটাই ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল করতে হবে এবং আমাদের বসতভিটায় বনায়ন বন্ধ করতে হবে।

    মো.রায়হান মিয়া
    টাঙ্গাইল

  • ঠাকুরগাঁওয়ে বাজারে উঠছে আম, ক্রেতা থাকলেও দাম চড়া

    ঠাকুরগাঁওয়ে বাজারে উঠছে আম, ক্রেতা থাকলেও দাম চড়া

    ঠাকুরগাঁওয়ের বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। ইতোমধ্যেই পৌর শহরের বিভিন্ন স্থান ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় বসেছে স্থায়ী ও অস্থায়ী হাট। সেখানে প্রতিদিন ক্রেতার সমাগমও হচ্ছে প্রচুর। আপাতত চড়া দামেই বিক্রি হতে দেখা যায়। ক্রেতার চাহিদাও রয়েছে প্রচুর।

    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জুন) পৌর শহরের কালিবাড়ি বাজার, চৌরাস্তা, কালেক্টরেট চত্বর, বাসস্ট্যান্ড, সত্যপীর ব্রিজ, গোধুলী বাজার, সেনুয়া হাট, কোট চত্বর, আমতলা মোড়, তাঁতীপাড়া, মুন্সিরহাট, ঠাকুরগাঁও রোড, যুব সংসদ মাঠ, রেল ক্রসিংসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের আম বিক্রির দৃশ্য চোখে পড়ে। এছাড়াও ফেরি করে বেশ কিছু ভ্রাম্যমাণ আম ব্যবসায়ীকে আম বিক্রি করতে দেখা যায়।

    ঠাকুরগাঁও জেলায় হাড়িভাঙ্গা, ফজলি, সূর্যপুরি, লাবুয়া, খিরসা, অরুণা, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নিলাম্বরি, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপূরি, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, পাহুতান, ত্রিফলা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতি ইত্যাদি জাতের আম চাষ হয়। এগুলোর মধ্যে স্থানীয় প্রজাতি সূর্যপুরি ও হাড়িভাঙ্গা জাতের আমের চাহিদা রয়েছে প্রচুর। বর্তমানে স্থানীয় গুটি জাতের আম বাজারে উঠলেও কয়েকদিনের মধ্যে অন্যান্য জাতের আম উঠতে শুরু করবে। বিশেষ করে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকায় রয়েছে বিশাল আকৃতির একটি সূর্যপূরি আম গাছ। প্রায় ২ বিঘা জমি জুড়ে আম গাছটি দেখতে দর্শনার্থীদের ভিড় জমে। এ আম ইতোমধ্যে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাতলা আঁটি আর সুমিষ্ট গন্ধ যেন মন কেড়ে নেয়। পৌর শহরের কালিবাড়ি বাজারে বিভিন্ন জাতের আম উঠেছে। সেখানে বিভিন্ন প্রজাতির আম বিক্রি হচ্ছে। গুটি আম ৪০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    সেখানে আম কিনতে আসা আব্দুল্লাহ নামের এক ক্রেতা বলেন, সূর্যপুরি ও হাড়িভাঙ্গা জাতের আম কিনতে এসেছি। তবে আপাতত হিমসাগর ও গুটি আম বেশি পাওয়া যাচ্ছে।

    বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা আম ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, প্রত্যেক বছর বালিয়াডঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আম বাগান কিনে থাকি। কেবলমাত্র আম ভাঙ্গা শুরু হয়েছে। আপাতত গুটি প্রজাতির আম আনছি, আর কয়েকদিনের মধ্যেই অন্যান্য সব জাতের আম বিক্রি শুরু করবো।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় আম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ হাজার ৮০ হেক্টর। এর মধ্যে আম বাগানের সংখ্যা ৩ হাজার ২৩৬ হেক্টর জমি এবং বসত বাড়ির আম গাছ ১ হাজার ৮৪৪ হেক্টর জমিতে। এর মধ্যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯ হাজার ১৮৫ টন। যা গত বছরে আম আবাদ হয়েছিল ৮ হাজার ২৯ হেক্টর জমিতে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলার সূর্যপুরি আম সারাদেশে সুনাম কুড়িয়েছে। আমে পোকা থাকে না এটা এখানকার বিশেষ বৈশিষ্ট্য। আমের আকার দেখতে ছোট হলেও স্বাদে গন্ধে অতুলনীয়। জেলায় এবার আমের ভালোই ফলন হয়েছে। ইতোমধ্যে বাজারে আম উঠতে শুরু করেছে। আমের চাহিদা থাকায় ব্যবসায়ীরা লাভবান হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও