Author: desk

  • জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

    জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে মজবুত পুষ্টিরভিত স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৭ জুন) সকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মুর্শেদ মিশু সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. আবু সালেহীন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, বোগলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মিলন খান, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী

    বিশ্বকে সুস্থ ও সবল রাখতে মানুষকে যে সকল পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন লাল শাখ, পুঁই শাখ,কচু শাখ, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, ধনে পাতা, বরবটি, আলু, মাছ, মাংস ডাল, ডিম, দুধ, দই, আম, কাঠাল,কলা, পেপে,লেবু, আমলকী, আনারস, পেয়ারা জাম্বুরা, ইত্যাদি খাবার খেতে হবে।

  • আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে পাঁচবিবিতে বিশাল মানববন্ধন

    আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে পাঁচবিবিতে বিশাল মানববন্ধন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    মজলুম জননেতা মাওলানা ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী পাঁচবিবি রেলওয়ে স্টেশনে নতুন অন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেসসহ রুপসা, সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি,আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এবং অনলাইন টিকেট সিস্টেম চালুর দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি রেলওয়ে ষ্টেশনে অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (০৭ জুন) সকাল ৮ টায় পাঁচবিবি উপজেলা বাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষা সমিতিসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

    অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,পাঁচবিবি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোসাঈদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফরহাদ আলম জুয়েল, শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবীতে সোচ্চার আন্দোলনকারী গোলাম নবী নাবিলা ও মুরাদ হোসেন।

    মানববন্ধন কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে বলেন, যে স্টেশনে জাতির জনকের পদধূলি পড়েছে, মাওলানা ভাসানী চলাচল করেছেন সেই স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী স্টেশনে কেন আন্তনগর ট্রেন দাঁড়াবে না।বক্তারা আরো বলেন কৃষি প্রধান এ এলাকার কৃষকের উৎপাদিত পণ্য ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এছাড়া এ উপজেলার পাশ্ববর্তী সীমান্ত ঘেঁষা ভারত দেশ, এমনকি দিনাজপুর, বগুড়া জেলার ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও বাংলা হিলির অনেক যাত্রী , ছাত্র ছাত্রী ঢাকা রাজশাহী,খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে যাতয়াত করে। বক্তাগন সকলেই এই স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সহ অন্যন্য দাবি তুলে ধরেন। এসময় নতুন চালু হওয়া আন্তঃনগর চিলাহাটি ট্রেনটি স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে।

  • গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় দুই বখাটে গ্রেফতার

    গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় দুই বখাটে গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীর পথরোধ করে ইভটিজিং করার অপরাধে দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ বুধবার (০৭ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো: ইয়াসিন মোল্লা (১৮) ও মো: শাহাদৎ মোল্লার ছেলে মো: অারিফুজ্জামান মোল্লা (২০)।

    ওসি মো: জাবেদ মাসুদ জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছিলো। এই ওই স্বুলছাত্রী পাইককান্দি স্থানীয় মোল্লা বাড়ীর সামনে পৌঁছালে বখাটে মো: ইয়াছিন মোল্লা ও মো: অারিফুজ্জামান মোল্লা পথরোধ করে হাত ধরে টানাটানি করে মোটর সাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই যুবক আটক করে।

    পরে জরুরী পরিসেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে ওই দুই বখাটে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের নামে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। #

  • শার্শা সীমান্তে স্বর্ণবারসহ দুই শীর্ষ স্বর্ন পাচারকারী আটক

    শার্শা সীমান্তে স্বর্ণবারসহ দুই শীর্ষ স্বর্ন পাচারকারী আটক

    আজিজুল ইসলাম: যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই শীর্ষ স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি ২১ ব্যাটালিয়ন।

    আটকরা হলো-যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদার এর ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)

    বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যরা তাদের স্বর্ণবারসহ রুদ্রপুর সীমান্ত থেকে আটক করেন।

    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়।

    একপর্যায়ে রুদ্রপুর সীমান্ত এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।আটক দুইজন এলাকার শীর্ষ স্বর্ন, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান বিজিবি অধিনায়ক।

  • গোপালগঞ্জে বয়লার বিস্ফোরণে দেয়াল চাপায় আহত শিশুর মৃত্যু, নিহতের সংখ্যা-২

    গোপালগঞ্জে বয়লার বিস্ফোরণে দেয়াল চাপায় আহত শিশুর মৃত্যু, নিহতের সংখ্যা-২

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে মারাত্মক আহত হওয়া শিশু রোমানা (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেঁড়ে দাঁড়ালো দুই জনে। আহত রয়েছে আরো এক শিশু।
    আজ বুধবার (০৭ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত নূর ইসলাম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লা ছেলে। শিশু রোমানা ও মোস্তাকিম নিহত নূর ইসলাম মোল্লা ছেলে ও মেয়ে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, মঙ্গলবার (০৬ জুন) ভোরে হঠাৎ করে মনোরমা রাইস মিলের বয়লার বিস্ফোরন হলে রুমের দেওয়াল ভেঙ্গে নুর ইসলাম মোল্যা ও সন্তানদের শরীরের উপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম মো‌ল্যা নিহত হন ও তার দুই সন্তান মারাত্মক আহত হন।

    আহত দুই শিশু রোমানা ও মোস্তাকিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু রোমানা মারা যায়। নিহত ওই শিশুর ভাই মোস্তাকিম (৫) এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ওসি আরো জানান, নিহত শিশুর মরদেহ ময়না তদন্ত শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। এ ঘটনায় এখন পযর্ন্ত ভূক্তভোগী পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে, পুলিশ তদন্ত করে আইনানুরাগ ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। #

  • বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

    বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    ৭ জুন বুধবার সাহান আরা আবদুল্লাহর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মিলাদ।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য,সাবেক চীফ হুইপ, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমা সাহান আরা আবদুল্লাহর পরিবারের উদ্যোগে তাঁর রুহের মাগফিরাত কামনায় নিজ বাড়ি সেরাল গ্রামের সেরাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আলতাফ হোসেন এর পরিচালনায় বুধবার বাদ যোহর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, পুত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ পরিবারের সদস্যবর্গ ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা। এদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণ সভা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হকের পরিচালনায় স্মরণসভা ও দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি মোঃ রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার,মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, মোস্তফা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ওই দিন দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমা সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফরাত কামনায় দলীয় নেতা-কর্মী ও মুসুল্লীদের অংশ গ্রহনের বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।

  • রামপালে চোর সন্দেহে কিশোরকে আটকের বিরোধে সংঘর্ষে আহত ১০ আটক ৭

    রামপালে চোর সন্দেহে কিশোরকে আটকের বিরোধে সংঘর্ষে আহত ১০ আটক ৭

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে চোর সন্দেহে এক কিশোরকে আটককে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার কৈগরদাসকাটি গ্রামের আক্তার শেখ (৫০), মো. নাসির দাই (৬০), মো. ফয়সাল (১২), হাসান শেখ (৩২), মো. মহিদ শেখ (২৫), আমিরুন বেগম (৩০), পারুল বেগম (৪৫) ও ময়না বেগম (৩৬)।

    পু্লিশ অভিযান চালিয়ে আত্মসমার্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজনগর ইউপি সদস্য ওলি ইজারদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার পুত্র মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আ. হামিদ শেখের পুত্র মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের পুত্র সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের পুত্র মো. হোসেন ইজারদার(২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের পুত্র মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আবু্ল হাসেমের পুত্র হাফিজুর রহমান(৩২) কে আটক করেছে।

    রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ন প্রকল্পের পার্শ্বের একটি মৎস্যঘের ঘেরে কিশোর ফয়সাল মাছ চুরি করেছে এমন সন্দেহে তাকে আটকে রাখে। এমন সংবাদের খবর পেয়ে স্হানীয়রা আত্মসমার্পণকৃত বনদস্যু ওলীকে আটক করে। এরপরে ওলীর সহযোগীরা খবর পেয়ে ওলিকে উদ্ধার করতে গিয়ে চরের বাসিন্দাদের মারপিট করে আহত করে। খবর পেয়ে গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে কিশোরকে উদ্ধার করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেন। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্হিতি স্বাবাবিক রয়েছে বলে জানা গেছে। #

  • ওসি বলে কথা   সংবাদ সম্মেলনে তার বাধা

    ওসি বলে কথা সংবাদ সম্মেলনে তার বাধা

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ওসি মোঃ তহিদুল ইসলামের অনিয়ম ও দূর্নীতি হয়রানির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি মোঃ তহিদুল ইসলাম ও ওসি তদন্ত মফিজুর রহমানের নেতৃত্বে বাধা প্রদান ও আব্দুর রহমান আরজু নামে এক ভুক্তভোগীকে সাংবাদিকদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময় সাংবাদিকদের প্রতিবাদের মুখে পুলিশ চলে যান।বলে জানাগেছে।
    সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য সূত্রে জানাযায়,লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ তহিদুল ইসলাম যোগদান করার পর থেকে সে টাকার বিনিময়ে মিথ্যা মামলা এন্টি সহ নানা ভাবে নিরীহ জনগনকে হয়রানি করে আসছে। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভুক্তভোগী চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহমান আরজু ওসির প্রত্যাহারের দাবীতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত ওসি মোঃ তহিদুল ইসলাম, ওসি তদন্ত মোঃ মফিজুর রহমান, থানার এস আই বিকাশ চন্দ্র ভৌমিক সহ একদল পুলিশ সংবাদ সম্মেলনে এসে অভিযোগকারি আব্দুর রহমান আরজুকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিনের সাথেও পুলিশের কথা কাটাকাটি হয়।
    সাংবাদিকদের প্রতিবাদের মুখে পুলিশ পরে ঘটনাস্থল থেকে সরে যান।এ সময় সাংবাদিকরা ওসি মোঃ তহিদুল ইসলামের নিকট একজন মামলার আসামী দেশের বাইরে থেকে কি ভাবে দেশে মারামারির মামলার আসামী হন এবং দুইজন স্বাক্ষী প্রবাসে থেকে কি করে মারামারির মামলার স্বাক্ষী হন জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে নিরব থাকেন।
    জানাযায়, চন্দ্রগঞ্জ বাজারের একটি প্লাটে বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের দেলোয়ার হোসেন নাদিম ও চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহমান আরজু ফ্লাট খরিদ করে মালিক হন। উক্ত ফ্লাট নিয়ে দুই জনের মধ্যে মতবিরোধ দেখা দিলে গত ২৮ মে দেলোয়ার হোসেন নাদিম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানার ওসিকে ম্যানেজ করে প্রতিপক্ষ আব্দুর রহমান আরজুর বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা রুজু করে। পুলিশ মামলা দায়েরের পরপরই আব্দুর রহমান আরজুকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।এর এক সপ্তাহ হাজতবাস করার পর আদালতের মাধ্যমে আরজু জামিনে আসে। একই ভাবে ওসি টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে।

    জানাযায়, চন্দ্রগঞ্জ থানায় যোগদানের আগে ওসি মোঃ তহিদুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ী থানায় ওসি হিসেবে কর্মরত ছিল।

  • ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

    ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

    ঝালকাঠি জেলা প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ব্যাক্তির নাম মো: হাবিবুর রহমান (৪০)।

    জানা যায়, বুধবার বিকেল ৪ টায় উপজেলার লক্ষনকাঠি এলাকা থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    মো. হাবিবুর রহমান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা মৃত মোতাহার আলী হাওলাদারের পুত্র। সে পেশায় একজন মাইক্রোবাস চালক বলে জানা গেছে।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল কাদের জানান, আটককৃত মো. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালানোর আড়ালে মাদকের জরিত রয়েছে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মেয়র মো.রেজাউল করিম চৌধুরী

    সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মেয়র মো.রেজাউল করিম চৌধুরী

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    আজ ৭জুন,আন্দকিল্লাস্থ চসিক কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    জলাশয় ভরাট ও পাহাড় কর্তনে সংশ্লিষ্ট সকল বিভাগ কে কঠোর ভূমিকা পালন করতে হবে মেয়র রেজাউল করিম চৌধুরী।আজকের চট্টগ্রাম একসময় প্রচুর জলাশয়ে ভরপুর ছিলো, কিন্তু নতুন কৌশল হিসেবে একশ্রণীর লোক প্রথমে জলাশয়গুলো ময়লা আবর্জনায় ভরাট করছে,পরে বহুতল ভবন নির্মাণ করছে। একইভাবে পাহাড় বেষ্টিত চট্টগ্রামে একশ্রেণির প্রভাবশালী লোকজন রাতের অন্ধকারে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সেখানে বিল্ডিং করার অনুমতি না দেয়া,একইভাবে যদি বিদ্যুৎ,গ্যাস ইত্যাদি সংযোগ দেয়া না হয় তাহলে পাহাড়কাটাও বন্ধ হয়ে যাবে।

    সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টকে এ-ব্যাপারে কঠোর ভূমিকা রাখার আহবান জানান মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা (প্রয়াস-২) প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জন্য প্রণীত মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক। প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চসিক প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুণ পাশা, কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর শহিদুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচলক মো. সেলিম আহমেদ, দৈনিক পূর্বকোণ এর স্টাফ রিপোর্টার ইমরান বিন ছবুর, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক নগর স্বেচ্ছাসেবক সমন্বয়কারী আতিকুর রহমান সায়েম প্রমূখ।
    আলোচকবৃন্দ মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান কে একটি যুগান্তকারী দলিল হিসেবে আখ্যায়িত করে এটি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ এবং আর্থিক সংস্থান খুবই জরুরী বলে উল্লেখ করেন। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর সহ আরবান কমিউনিটি ভলান্টিয়ারগণকে দুর্যোগ মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণের আওতায় এনে আরো বেশি উদ্যোগী করে তোলার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য যে ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে কনসালটেন্সি লপ্রতিষ্ঠান GPAD এর সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাথে কয়েক দফা মিটিং, ওয়ার্ড পর্যায়ে পরিভ্রমণ, কে আই আই, এফজিডি, বিশেষজ্ঞ পর্যায়ে মতামত গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ” মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান” তোরি করে। পরবর্তী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অনুমোদন সাপেক্ষে প্রতিবেদন টি চুড়ান্ত হয়। আপদকালীন কর্ম পরিকল্পনায় চট্টগ্রামের নানাবিধ দুর্যোগের উৎস বর্ণনা এবং দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়।