Author: desk

  • ইয়ারগান হাতে দাপিয়ে বেড়াচ্ছে কে এই সুমন?

    ইয়ারগান হাতে দাপিয়ে বেড়াচ্ছে কে এই সুমন?

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ মা বক পাখিকে পাখি শিকারীরা হত্যা করেছে। বাসায় রয়েছে ৪/৫টি ছোট ছোট ছানা। মা আর পৃথিবীতে নেই। বাচ্চাগুলোকে কে আহার যোগাবে ? এ ভাবে অনাহারে থাকতে থাকতে বক পাখির বাচ্চাগুলো মারা গেছে। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। গ্রামবাসি শহিদুল ইসলাম অভিযোগ করেছেন, ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত মিজানুর রহমান মাষ্টারের ছেলে সুমন গত ৪/৫ মাস যাবত এলাকায় বিভিন্ন স্থানে ইয়ারগান দিয়ে পাখি শিকার করে যাচ্ছেন। তার লোভাতুর দৃষ্টি পরে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ঘন একটি বাঁশ বাগানে। ওই বাঁশ বাগানে শতাধীক বক পাখির বাসা ছিল। প্রতিটি বাসায় রয়েছে বাচ্চা। অভিযোগ উঠেছে গত ৪ জুন ইয়ারগান নিয়ে ১০/১২টি মা বক হত্যা করে সুমন। তথ্য নিয়ে জানা গেছে, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ফকিরচাঁদ মন্ডল, উরফান আলী ও আতেহার মন্ডলের বাঁশঝাড় থেকে বেশ কয়েকটি মা বককে গুলি করে হত্যা করে সুমন। খবর পাওয়া গেছে মা বকগুলোকে হত্যা করার পর খাবার না পেয়ে অনাহারে মৃতবরণ করেছে। এমন অমানবিক ঘটনা নিয়ে এলাকার তোলপাড় শুরু হলেও পাখি শিকারী সুমন এখনো রয়েছে বহাল তবিয়তে। সরজমিনে দেখা গছে, নিরাপদ স্থান হওয়ায় ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপর গ্রামে ফকিরচাঁদ মন্ডলের বাড়ির পাশে একটি ঘন বাঁশ বাগানে দীর্ঘ ১৫/২০ বছর ধরে শতাধীক বক পাখি বাসা বেঁধে বাচ্চা ফুটিয়ে থাকে। এখনো ওই বাঁশ বাগানে বহু বাসা রয়েছে। প্রতিবেশিরা নিষেধ করা সত্তেও পাখি শিকারী সুমন মা বকগুলোকে নির্বিচারে হত্যা করে রসনা বিলাস সাধন করেছে। তথ্য নিয়ে জানা গেছে, পাখি ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার। ২০২১ সালের ১৪ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। রাষ্ট্রপতির আদেশের কথা উল্লেখ করে মঙ্গলবার জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘দেশের জীববৈচিত্র, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ২০০৫ সালে দেশে সকল প্রকার পাখি শিকার নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারী করে। ১৯৭৪ সালে বন্য প্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। আইনে বলা হয়েছে পাখিনিধনের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল অথবা এক লাখ টাকার দন্ড বা উভয় দন্ডে দন্ডিত করা। একই অপরাধ আবার করলে শাস্তি ও আর্থিক জরিমানা দ্বিগুনের বিধান রয়েছে। এই আইন করার পর থেকে দেশের কোথাও পাখি শিকার করতে দেখা না গেলেও মহেশপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত মিজানুর রহমান মাষ্টারের ছেলে সুমন সরকারের এই আইনকে থোড়াই কেয়ার করে একের পর এক পাখি শিকার করে যাচ্ছে। তার এই ভোজন বিলাসিতার শিকার হচ্ছে বাসায় থাকা বাচ্চা পাখিগুলো। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মহেশপুর উপজেলা বন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এমন খবর আমার জানা নেই। তবে আমি খবর নিয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। উল্লেখ্য প্রধান বন কর্মকর্তার হট লাইনে এ বিষয়ে স্থানীয় একজন গনমাধ্যমকর্মী তথ্য প্রমানসহ বুধবার রাতে লিখিত অভিযোগ করেছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামি সহ মোট ৯ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে বুধবার (৭ জুন) সদর থানা এলাকার বিভিন্ন স্থান হত ৫ জন সাজাপ্রাপ্ত, ২জন পরোয়ানাভুক্ত ও ২জন নিয়মিত মামলার আসামীসহ মোট ৯ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
    নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • পঞ্চগড়ে মামলা নেয়নি পুলিশ: ন্যায় বিচার নিয়ে শংকায় পরিবার

    পঞ্চগড়ে মামলা নেয়নি পুলিশ: ন্যায় বিচার নিয়ে শংকায় পরিবার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে বেধরক মারধরের ঘটনায় মামলা নেয়নি থানা পুলিশ। পরে আদালতের দ্বারস্থ হলেও ন্যায় বিচার নিয়ে শংকায় রয়েছে অসহায় বৃদ্ধার পরিবার।
    ভুক্তভোগি বৃদ্ধার নাম মোছাঃ কবিতন। তিনি আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের বগলাপাড়া এলাকার আতাবর রহমানের স্ত্রী।
    গত ২৬ মে সকালে একই এলাকার রবিউল ইসলামের পরিবার কর্তৃক মারধরের শিকার হন ওই বৃদ্ধা। একই সময় বৃদ্ধার ছেলে কামরুল ইসলামকেও মারধর করেন অভিযুক্তরা। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি দেখে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
    এ ঘটনায় জড়িত ৭ জনকে অভিযুক্ত করে ওই দিনই আটোয়ারী থানায় এজাহার নিয়ে যান ভুক্তভোগি বৃদ্ধার স্বামী আতাবর রহমান। তবে অজ্ঞাত কারণে এজহার নেননি থানার ওসি। পরে বাধ্য হয়ে ঘটনার ৪ দিন পর আদালতের শরনাপন্ন হন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আটোয়ারী থানা পুলিশকে।
    এদিকে, ঘটনার ৯ দিন পর একই ঘটনাকে কেন্দ্র করে আটোয়ারী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগিদেরই প্রতিপক্ষ রবিউল।
    যেই পুলিশ ভুক্তভোগির এজাহার নেননি, সেই পুলিশ প্রতিপক্ষের মিথ্যা অভিযোগ গ্রহণ করায় ন্যায় বিচার নিয়ে শংকিত বৃদ্ধার পরিবার। আদালতের মামলার তদন্তেও পুলিশ পক্ষপাত করবেন বলেও শঙ্কিত তারা।
    বৃদ্ধার স্বামী আতাবর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই আমার বড় ভাই ইউসুফ আলী এবং তার ছেলে রেজাউল এবং রমজানদের সঙ্গে আমার বিরোধ চলছে। সেই বিরোধের জন্যই আমার স্ত্রীকে তুচ্ছ কারণে বেধরক মারধর করে তারা।
    পরে স্থানীয় বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য এসে আমার স্ত্রীকে উদ্ধার করেন।তিনি বলেন, এঘটনায় ন্যায় বিচার পেতে এজহার নিয়ে থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমার মামলা নেয়নি। এখন আদালতে মামলা করার পর পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। আমি গরীব, আমার টাকা পয়সা নেই, তাই বলে কি ন্যায় বিচার পাবোনা।
    বারোঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনার দিন সেখানে গিয়ে দেখি, ঝড়ে পড়া একটি গাছ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বয়স্ক এক মহিলাকে ঘরে আটকে রাখা হয়েছ, আমরা তাকে উদ্ধার করি। সে সময় মহিলার পায়ে আঘাত থেকে রক্ত ক্ষরণ হলে তার পরিবারকে হাসপাতালে নেওয়ার পরামর্শও দেই।
    এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান,আমি দুই পক্ষকে বসে বিষয়টি আপোষ করার সময় দিয়েছিলাম কিন্তু এর মধ্যেই তারা আদালতে মামলা করেছেন।
    একপক্ষের মামলা না নিয়ে ঘটনার ৯ দিন পর অপর পক্ষের মামলা নেয়ার বিষয়ে সদোত্তর দিতে পারেননি তিনি।

  • পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা

    পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় এক ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় সংরক্ষিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত ইউপি সদস্য অরুনা বেগম। এছাড়া তিনি বিভিন্ন লোকের নামে বিভিন্ন সময় অভিযোগ করেন।যা তার অভ্যাসে পরিনত হয়েছে। যার প্রতিবাদে বুধবার সকালে পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিভিন্ন লোকের কাছ থেকে কার্ড করে দেয়ার নামে অর্থ আদায় ,মাসিক সভায় হাজির না থাকায় তার বিরুদ্ধে রেজুলেশন লিখিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন,টিএম হাসানুজ্জামান, তাজউদ্দীন আহম্মেদ, শরিফুল ইসলাম লিটন,জাহাঙ্গীর আলম,প্রেমানন্দ সানা,অরবিন্দ কুমার মন্ডল,দীলিপ কুমার মন্ডল,মর্জিনা বেগম ও অঞ্জলি ঢালী। সংরক্ষিত মহিলা সদস্য অরুনা বেগম যদি অনিম,দুর্নীতি বন্ধ না করেন ও পর পর তিনটি সভায় উপস্থিত না থাকেন তাহলে পরিষদ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছার ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার প্রতিবাদে সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি
    রহিমা আক্তার সম্পা,সজ্ঞয কুমার মণ্ডল,মধু সুদন সরকার, শেখ আব্দুর রহমান, মো: শহিদুল ইসলাম, দীপংকর কুমার দত্ত, দীপক কুমার সরকার, অজ্ঞলি রানী শিল, নারায়ষ চন্দ্র শিকারী, মৃনাল কাস্তি রায়, মোহা:আমিনুর রহমান, সুধাংমু মণ্ডল, কার্তিক চন্অদ্ধির নরকার, মো; আজিজুর রহমান, মো: মহিবুল্লাহ, জালাল উদ্দিন, গৌতম কুমার ঘোষ, মো; সাঈদ মনোয়ার, পলাশ কান্তি মজুমদার প্রমুখ। অধিকাংশ প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে এসময় তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাকে সভাপতি পদ থেকে অব্যহতি না দিলে কঠোর কর্মসূচি নেয়ার ঘোষনা দেন।পরে তারা ব্যানার যোগে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান এবং তার সাথে সাক্ষাত করেন। আগামী রোববার স্মারক লিপি প্রদান সহ আল্টিমেটম দিবেন বলে তারা জানান।

  • মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারির পাওয়ানা ১৭ কোটি ৩২ লাখ

    মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারির পাওয়ানা ১৭ কোটি ৩২ লাখ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    অবসরোত্তর ও বকেয়া গ্র্যাচুয়েটি ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বুধবার সকালে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা অংশ নেয়। সেসময় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মোবারকগঞ্জ সুগার মিলের ২২০ জন শ্রমিক-কর্মচারীর গ্র্যাচুয়েটি দেওয়া বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্তরা। তাই দ্রæত তাদের পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়ার দাবী জানান। ঈদের আগে টাকা পরিশোধের ব্যবস্থা না হলে ঈদের পর কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারি দেন তারা। পরে ঝিনাইদ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এদিকে কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন নেতাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৭ টা থেকে ফটক সভায় মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
    ঝিনাইদহে লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হাফিয়ে উঠেছে মানুষ
    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    প্রখর রোদ আর ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে শতভাগ বিদ্যুতায়িত জেলা ঝিনাইদহে চলছে বিদ্যুতের ভেলকিবাজী। আর ঘন ঘন এই লোডসেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে বিদ্যুৎ সল্পতার কারণে প্রতিদিন তাদের ১০ ঘন্টার লোডসেডিং করতে হচ্ছে। ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের মোট চাহিদা হচ্ছে ১৪৮ মেগাওয়াট। এদিকে গ্রাম ও শহরের বাস্তব চিত্র ভিন্ন। বিদ্যুৎ গেলে আর আসতে চায় না। ভ্যাপসা গরেমের তীব্রতায় শিশু ও বৃদ্ধ মানুষ হাফিয়ে উঠেছেন। প্রতিনিয়ত হিটস্ট্রোকে মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোন কোন এলাকায় মানুষ রাতে ঘুমাতে পারছে না। গরমের পারদ আর বিদ্যুৎ বিভ্রাটে নাকাল মানুষ বেসামাল হয়ে পড়ছে। ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী জানান, প্রতিদিন ঝিনাইদহে ৫৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্ত পাওয়া যাচ্ছে ৩০ থেকে সর্বোচ্চ ৩২ মেগাওয়াট। ২৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি পুরণে ১০ ঘন্টার লোডসেডিং করতে হচ্ছে। তিনি জানান, মিল কারখানাসহ ওজোপাডিকোর এক লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছে। এদিকে সার্কিট হাউস পাড়ার ইমতিয়াজ শাহাদৎ জানান, বিদ্যুতের আসা যাওয়ার কারণে শুধু মানুষই কষ্ট পাচ্ছে না, ইলেক্ট্রিক পন্যগুলো নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন প্রতি ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে। এতে জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। শহরের চাকলাপাড়া এলাকার খামারী তরুণ মেম্বর জানান, তার খামারে ৮/১০টি গরু আছে। প্রতিটি গুরুর দাম হবে ১৫ থেকে ২০ লাখ টাকা হবে। বিদ্যুৎ না থাকার কারণে হাতপাখা দিয়ে বাতাস করতে হচ্ছে। গরুগুলোর হিটস্ট্রোকের আশংকা রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, অনেক সময় নিজে না ঘুমিয়ে স্ত্রীকে নিয়ে গরুর বাতাস করতে হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের অটো রাইচ মিলের মালিক আরশাদ আলী জানান, তীব্র লোডসেডিংয়ের কারণে আমরা চাহিদা মোতাবেক মেশিনে চাল ছাটাই করতে পারছি না। অন্যদিকে গরমের কারণে মিলছে না শ্রমিক। সব মিলিয়ে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। লোডসেডিং ও শ্রমিকের অভাবে প্রতিদিন তাকে লোকসান গুনতে হচ্ছে। এত চালের দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে শহরের চেয়ে গ্রামের অবস্থা আরো নাজুক। হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কলেজ ছাত্র মোঃ সংগ্রাম হোসেন জানান, ভয়াবহ লোডসেডিংয়ে তার এলাকার মানুষ হাফিয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকার কারণে কৃষকরা ফসলের ক্ষেতে সেচ দিতে পারছে না। গ্রামের পুকুরগুলো শুকিয়ে গেছে। টিউবওয়েলে পানি উঠছে না। সর্বত্রই যেন হাহাকার উঠে গেছে। এক দুঃসহ যন্ত্রনায় মানুষ জীবন পার করছে বলে তিনি জানান। তার ভাষ্যমতে গ্রামে ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের আনোয়ার পাশা বিদ্যুৎ ও বাবুল বিশ্বাস জানান, কারেন্টের কারণে মানুষ খুবই কষ্ট পাচ্ছে। বিদ্যুৎ থাকছে না বল্লেই চলে। মাছ চাষিরা পুকুরে পানি দিতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে মানুষের এক ভয়াবহ পরিণতি হবে। এদিকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ইমদাদুল ইসলাম জানান, ঝিনাইদহে তাদের গ্রাহক আছে চার লাখ ১৪ হাজার। ৮৩টি ফিডারের মাধ্যমে এই বৃহৎ পরিবারের বিদ্যুতের যোগান দিতে পল্লী বিদ্যুৎ সমিতির মোট ৯৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু তিনি দাবী করেন চাহিদার বিপরীতে প্রতিদিন ৭০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছেন। জিএম’র ভাষ্যমতে প্রতিদিন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ৮ থেকে ১০ ঘন্টার লোডসেডিং হচ্ছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নওগাঁয় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

    নওগাঁয় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

    রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-ব্যক্তি স্বার্থ হাসিল,বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন, জেলার উন্নয়ন কর্মকান্ডকে বির্তকিত করা ও নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে সন্মিলিত সাংবাদিক ঐক্য ও নওগাঁ উন্নয়ন ফোরাম। সাত মে বুধবার সকাল দশটায় নওগাঁ নওজোয়ান মাঠের সামনে এ মানববন্ধন করা হয়। এত জেলার চারটি সাংবাদিক সংগঠনের তিন শতাধিক সাংবাদিক ও উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুর ইসলাম, সাধারণ সম্পাদক এম আর রকি, মোফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোশেদ আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ প্রেশ ক্লাব নওগাঁ জেলার সভাপতি মাহবুব আলম রানা,সাধারন সম্পাদক আলমগীর হোসাইন প্রমখ। মানববন্ধনে বক্তারা অপ-সাংবাদিকতার নিন্দা জানিয়ে বলেন, জেলার সামগ্রীক উন্নয়ন কর্মকান্ডকে বিতর্কিত করতে কতিপয় সাংবাদিক বিভ্রান্তিকর সংবাদ সামাজিক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করছে। ব্যক্তি স্বাথ ব্যহত হওয়ায় জেলার সকল সাংবাদিকের নাম করে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছে। মানববন্ধনে দাবী করা হয় মুষ্টিমেয় সাংবাদিকের অপ-সাংবাদিকতায় জেলার প্রকৃত সাংবাদিকের সন্মান হানি হচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বির্তকিত ও জেলার মর্যাদা বিনষ্ট করার নানা অপতৎপরতা ছড়াচ্ছে। ব্যত্তি স্বার্থ নিয়ে গণ মাধ্যম মিথ্যাচার ছড়ানো। অপ-সাংবাদিকতার মাধ্যমে জেলার ভাবমূতি বিনষ্ট কারীদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তরা।#

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৭ জুন ২০২৩ খ্রিঃ রাত ০৪.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিরাজগঞ্জ রোড গোল চত্ত¡র থেকে অনুমান ০১ (এক) কিলোমিটার উত্তর দিকে রাধানগর গ্রামস্থ রংপুর-সিরাজগঞ্জ হাইওয়ে পাঁকা রাস্তা সংলগ্ন কোরিয়া বাংলা এ্যালুমিনিয়াম ফ্যাক্টরীর পূর্বপার্শ্বে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২৭বোতল ফেন্সিডিলসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোছাঃ সুমেনা আক্তার সুমি (২২), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং- গোবরধন মহিষখোচা (সরদারপাড়া), থানা- আদিতমারি, জেলা- লালমনিরহাট।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়।

    ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য আজ বুধবার (৭ জুন) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল ইসলাম সাগর, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৩ জুলাই এই পুষ্টি সপ্তাহ শেষ হবে।

    আলোচনা সভায় বক্তারা, পুষ্টিগুন, অপুষ্টিতে বিভিন্ন রোগের আশঙ্কাসহ পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। #

  • নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডা. রাসেল ঢালী, শিশু বিশেষজ্ঞ ডা. ফয়সাল ইসলাম, ডা. মেহেদী হাসান। উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সেন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, পুষ্টি বিষয়ে সকলেরই জ্ঞান থাকা প্রয়োজন। সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে।