Author: desk

  • ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামীলীগের সমাবেশ

    ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামীলীগের সমাবেশ

    রক্সী খান মাগুরা : মাগুরায় ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের সেগুন বাগিচা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, রানা আমীর ওসমান রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ ।

    সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ৬-দফার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। সমাবেশে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

    রক্সী খান,মাগুরা

  • নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর : ইউএনও তারাকান্দা

    নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর : ইউএনও তারাকান্দা

    ষ্টাফ রিপোর্টার

    বর্তমান সরকারের অঙ্গীকার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। বর্তমান সরকারের অঙ্গীকার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, তারাকান্দা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচন করতে সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়েছে । ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বলেছেন, বর্তমান সরকারের অঙ্গীকার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে ও নির্দেশনা মোতাবেক আগামী ১২ই জুন আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি, র‌্যাব দায়িত্ব পালন করবেন। এছাড়াও, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

    এরই মাঝে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন। এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল এর অভিযোগের বিষয়ে তিনি জানান- ইতিমধ্যে মামলা হয়েছে। প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনের আগে যেন এই ধরণের ঘটনা যেন আর ঘটতে না পারে সে লক্ষে নির্বাচনী এলাকায় নিয়মিত টহল চলছে এবং ৩ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরন বিধি প্রতি পালনে কাজ করে যাচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।

    প্রসঙ্গত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    চেয়ারম্যান পদে ৪জন হলেন-এডভোকেট ফজলুর হক (নৌকা), নূরুজ্জামান সরকার বকুল (ঘোড়া),মাসুদ তালুকদার (লাঙ্গল),মাওলানা রফিকুল ইসলাম (হাতপাখা),ভাইস চেয়ারম্যান পদে ৩জন হলেন- নজরুল ইসলাম নয়ন (তালা),আবু হুরায়রা তালুকদার (চশমা),শামীম চৌধুরী (টিউবওয়েল),
    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন হলেন-সালমা আক্তার কাকন (পদ্মফুল), হাসনা আক্তার বেবি (কলসি)

    আগামী ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসব, উদ্দীপনা লক্ষ করা গেছে।

  • রাঙ্গাবালীর চরমোন্তাজে একটি খাল দখল মুক্ত করেছেন উপজেলা পরিষদ

    রাঙ্গাবালীর চরমোন্তাজে একটি খাল দখল মুক্ত করেছেন উপজেলা পরিষদ

    রফিকুল ইসলাম ঃ
    বুধবার বিকেলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে চরমোন্তাজ ইউনিয়নের কাশেম খার ঢোষ বদ্ধ খালটি দখল মুক্ত করেন উপজেলা চেয়ারম্যান।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার জহির উদ্দিন আহমেদ খালে জাল ফেলে জনগণকে সাথে নিয়ে খালটি উন্মুক্ত ঘোষণাজ করেন, এরপর থেকেই এলাকাবাসীরা খালে মাছ ধরতে শুরু করেন, এতে এলাকাবাসীদের মাদ্ধে স্বস্তি ফিরেছে , দীর্ঘ ৩০ বছর পরে যেন প্রান ফিরে পেয়ে এই খান, ঈদের আমেজ দেখা গেছে স্থানীয়দের মাঝে ।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি দখলদার দের কাছে জিম্মি থাকায় হয়রানি শিকার হয়েছেন স্থানীয় জেলে ও কৃষকরা । খালটি দখল মুক্ত হওয়ায় কৃষিতে দেখা দিবে নতুন সম্ভাবনা, কৃষকরা সেচে ব্যবহার করতে পারবে মিস্টি পানি, এখন থেকে জেলেরা খালটিতে নির্দ্বিধায় মাছ ধরতে পারবে।

    এসময়, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আক্কাস ফরাজি, ইউনিয়ন শ্রমিক লিগের সভাপতি মোঃ মুছা দফাদার, ইউপি সদস্য মোঃ বেল্লাল খান, যুবলীগ নেতা মোঃ শাহালি মৃধা, জসিম ফরাজী, ইয়াকুব দফাদার, সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ খান ও লাল মিয়া হাওলাদার সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

  • রায়গঞ্জে রাতের আধারে সরকারী রাস্তার গাছ কেটে নিলেন প্রভাবশালী আইয়ুব আলী মাষ্টার

    রায়গঞ্জে রাতের আধারে সরকারী রাস্তার গাছ কেটে নিলেন প্রভাবশালী আইয়ুব আলী মাষ্টার

    অভিজিৎ কুমার দাস,
    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বাঐখোলায় রাতের আধারে সরকারী রাস্তার লক্ষাধিক টাকার গাছ কেটে নিলেন স্থানীয় প্রভাবশালী আইয়ুব আলী মাষ্টার গং। বুধবার রাত ১ টায় উপজেলার চান্দাইকোনা ইউপির ষোলমাই টু শলিয়াগাড়ী রাস্তায় জোর পূর্বক অবৈধভাবে ইউক্যালিপটাস গাছ কেটে নেন আইয়ুব আলী গংরা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার বিকেলের প্রচন্ড ঝড়ে ভেঙ্গে পড়া গাছ সরানোর কথা বলে এর সাথে রাত ভর চলে রাস্তা ইউক্যালিপটাস গাছ কর্তন। আরোও দেখা যায় কর্তনকৃত গাছ গুলো রাখা হয়েছে বাঐখোলা মাদ্রাসা মাঠ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন জায়গায়। মাদ্রাসা মাঠে গাছ রাখার বিষয়ে কোন কিছুই জানে না মাদ্রাসা কর্তৃপক্ষ। তাঁরা বলেন এই গাছ গুলো রাতের আঁধারে পুলিশের তারা খেয়ো রেখে গেছে।

    এবিষয়ে অভিযুক্ত বাঐখোলা গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র আইয়ুব আলী মাষ্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় ভেঙ্গে পড়া গাছ গুলো রাস্তা পরিস্কার করার জন্য কাটা হয়েছে। তবে গাছ গুলো সরকারি রাস্তার পাশে আমাদের জায়গাজমির মধ্যে হওয়ায় কর্তন করেছি। তিনি আরো বলেন, এই গাছ কর্তন শুধু আমি একাই করিনাই আমার সাথে আরো ছিলেন বাঐখোলা গ্রামের মৃত কামাল পাশার পুত্র ফিরোজ খাঁ, রজব আলীর পুত্র মুসা ও শুকুর আলী সহ বেশ কয়েক জন।

    এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাত ২ টার দিকে কে বা কাহারা গাছ গুলো মাদ্রাসা মাঠে ফেলে যায় আমরা কিছুই জানি না।

    এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি আমি অবগত নই। তবে সরকারি গাছ অনুমতি ছাড়া কেটে নেয়া দন্ডনীয় অপরাধ। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

  • কেন্দুয়ার হাটেবাজারে সরকারে উন্নয়ন প্রচারপত্র বিতরণ

    কেন্দুয়ার হাটেবাজারে সরকারে উন্নয়ন প্রচারপত্র বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
    কয়েক শতাধিক কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মী সাথে নিয়ে হাটেবাজারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করছেন, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মো. আব্দুল মতিন।

    বৃহস্পতিবার ( ৮ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারপত্র বিতরণ করেন তিনি।

    এসময় আব্দুল মতিন বলেন, বর্তমান সরকার সারাদেশে যে সকল উন্নয়ন করেছে তা লিফলেট আকারে সাধারণ মানুষের মাঝে তুলে ধরে প্রচার করছি। এছাড়াও আমার ব্যক্তিগত পরিচিত এবং নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি।

    এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া জামান, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুল প্রমুখ।
    এছাড়াও ছাত্রলীগ, যুবলীগসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এর আগে এডভোকেট মো. আব্দুল মতিন এবং তার কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা কেন্দুয়া পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের হাটেবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করছেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোণা থেকে।।

  • কুষ্টিয়ায় করিম মেম্বারের বাড়ি হতে তাজুল মেম্বারের বাড়ির পর্যন্ত কালভার্ট-গাইডওয়ালসহ রাস্তার সংস্কার

    কুষ্টিয়ায় করিম মেম্বারের বাড়ি হতে তাজুল মেম্বারের বাড়ির পর্যন্ত কালভার্ট-গাইডওয়ালসহ রাস্তার সংস্কার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের সদর উপজেলার অবহেলিত একটি গ্রাম মাটিয়ামতলা। উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের জনবহুল এলাকা এটি। দেশ স্বাধীনের পর থেকে উপজেলার প্রায় সব এলাকায় নতুন নতুন রাস্তা নির্মাণ করা হলেও মাটিয়ামতকা গ্রামের মানুষের দুর্ভোগের কথা ভাবেনি কেউ। কাচা রাস্তা, আবার ভাঙনে রাস্তা পড়ে গিয়াছে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের কষ্ট। বিশেষ করে ইউনিয়নের মাটিয়ামতলা করিম মেম্বারের বাড়ি হতে-শ্রীরামপুর তাজুল মেম্বারের বাড়ির মোড় পর্যন্ত…১০০০ মিটার রাস্তার জন্য চরম দুর্ভোগ মানুষের। তারা এই রাস্তার জন্য কত না ধর্ণা ধরেছে চেয়ারম্যান-মেম্বরদের কাছে। কিন্তু শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ হয়ে আসছে এ যাবতকাল।

    অবশেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি,উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামসহ সদর উপজেলা প্রশাসনের সহায়তায় বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামসুল হক কালু এর প্রচেষ্টায় মাটিয়ামতলা গ্রামবাসী পেয়েছে তাদের স্বপ্নের রাস্তা। যার নাম করণ করা হয়েছে মাটিয়ামতলা সড়ক।

    জানা যায়, উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম মাটিয়ামতলা । যে গ্রামে যাওয়ার কোন রাস্তা ছিলো না। চলাচলের একমাত্র রাস্তাটি ছোট বড় খানা খন্দে বেহাল অবস্থা। এভাবেই সীমাহিন দুর্ভোগ পাড়ি দিয়ে চলে আসছে স্কুল শিক্ষার্থীসহ ওই অঞ্চলের মানুষ। তারা একটি মাত্র রাস্তার জন্য ইতিপূর্বে বহু চেয়ারম্যান-মেম্বারদের দারস্তও হয়েছেন। কিন্তু সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরেছে তারা। অবশেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক এর প্রচেষ্টা এবং এমপি, উপজেলা চেয়ারম্যান, পিআইও এবং উপজেলা প্রশাসনের সহায়তায় গ্রামবাসী পেয়েছে স্বপ্নের রাস্তা।

    এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন বলেন, আমরা কোনদিনও ভাবেনি যে কালভার্ট,গাইডওয়াল সহ এইচবিবি রাস্তা পাবো। এ পর্যন্ত বহু জনপ্রতিনিধি ও নেতাদের দারস্ত হয়েছি। কিন্তু সুফল পায়নি। তাই বর্তমান চেয়ারম্যানের এর সাথে আমাদের বিষয়ে সব বলি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এই রাস্তা হবে। তাই আমরা গ্রামবাসী নতুন এই স্বপ্নের রাস্তার নাম করণ করেছি ’মাটিয়ামতলা সড়ক’। রাস্তাটির নির্মাণ কাজে সর্বদায় তদারকি করেন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

    পিআইও মনিরুল হক ফারুক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যেখানে চলে এসেছে উন্নয়নের মহাসড়কে, সেখানে এ জায়গাটা একেবারই বে-মানান। রাস্তার পাশে খাল থাকায় ভেঙ্গে ধ্বসে যাচ্ছে, তাই কালভার্ট ও গাইডওয়াল সহ চলাচলের উপযোগি রাস্তা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এতে সর্বাত্মক সহযোগীতা করেছেন এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

  • মাধবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে আটক

    মাধবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে আটক

    মাধবপুর প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশ নরবিন্দু সরকার নামের এক বিবাহিত পুরুষকে আটক করেছে।আটক ব্যক্তির নাম নরবিন্দু সরকার।নরবিন্দু সরকার দূর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়,দুর্গাপুর গ্রামের শ্রীকৃষ্ণ সরকারের মেয়ে আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের দশম ওই ছাত্রীকে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নরবিন্দু সরকার স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।

    সাড়া না পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকির মুখে ওই ছাত্রী সম্প্রতি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।বিষয়টি জানাজানি হলে স্থাণীয় ওয়ার্ড মেম্বার নরোত্তম সরকার স্থাণীয় গণ্যমান্য লোকজন নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করেও বিবাদীর অনড় মনোভাবের কারনে ব্যর্থ হন।

    ৫ জুন বিবাদী নরবিন্দু জোরপূর্বক শ্রীকৃষ্ণ সরকারের বাড়িতে প্রবেশ করে ওই ছাত্রীকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে।
    অন্যথায় ১০ দিনের মধ্যে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি দিলে নিরুপায় হয়ে ওই ছাত্রীর ভাই ঝন্টু সরকার মঙ্গলবার(৬ জুন) মাধবপুর থানায় বোনকে উত্যক্ত করার অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে নরবিন্দু সরকারকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করেছে।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গোদাগাড়ীতে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান, প্রকৌশলী, ঠিকাদারের চোর পুলিশ খেলা

    গোদাগাড়ীতে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান, প্রকৌশলী, ঠিকাদারের চোর পুলিশ খেলা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে একটি সড়ক সংস্কার কাজে ব্যপক, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কের কাজ করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে নিম্ন মানের ইট-খোয়াসহ নির্মান সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে।

    এই নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার মাটিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা ভাটা জনকল্যাণ সংঘ মোড় হতে ২ নম্বর রেলগেট মোড় পর্যন্ত ৬৪০ মিটার রাস্তার ২২ লাখ টাকা মূল্যে কাজ করছেন আব্দুল হামিদ নামের এক ঠিকাদার । ওই রাস্তাটিতে এজিং এর কাজ করা হয়েছে।

    স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত বুধবার দিবাগত রাত প্রায় ১২ টারদিকে নুরুল ইসলামের পূর্ব নির্দেশে তার ভাই রেজাউল ইসলাম, দুুরুল হোদা ও সিরুল হোদা কাজের ঠিকাদারের যোগসাজসে ইটভাটা থেকে অতি নিম্নমানের খোয়া ও আধা ইট রাস্তায় ফেলে দেয়। স্থানীয় জনসাধারণ ওই রাতেই এর প্রতিবাদ করে।

    বৃহস্পতিবার (৮জুন) সকালে এলাকাবাসী রাস্তার উপর আধা ইট দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে জোরালো প্রতিবাদ করে। এছাড়াও রাস্তায় আধা ইট থাকায় যানবাহন চলাচলে সমস্যা হয়। এসব বিষয়টি ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে অবগত করেছেন এলাকাবাসী।

    অভিযোগের ব্যপারে সিরুল হোদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটিতে পানি জমে যাওয়ায় ইটগুলো ফেলা হয়েছে। রাস্তার কাজে ঠিকাদার আছে সেই কাজ করবে আপনার নিজে এমন আগ্রহ কেনে? উত্তরে বলেন, সমস্যা হলে আমি প্রয়োজনে ইটগুলো উঠিয়ে দিয়ে সমস্যার সমাধান করে নিবো বলে জানান।

    কাজের ঠিকাদার আব্দুল হামিদ জানান, ওই রাস্তার কাজে এখনো খোয়া ফেলার উপযোগী হয়নি আরো কিছু কাজ করতে হবে। তবে কে বা কারা রাতের আঁধারে একাজ করেছে তা আমার জানা নেই । তবে খুব দ্রুততম সময়ের মধ্যে বের করার চেষ্টা করছি বলে জানান।

    মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহলে রানা বলেন, আমি বিষয়টি এলাকাবাসীর কাছে শুনেছি। কাজের জন্য ঢাকায় আছি । তবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমানকে অবগত করেছি বলে জানানেতিনি।

    এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিলো। ওই এলাকার কয়েকভাই মিলে এইকাজটি করেছিলো। সময় দেওয়া হলো তারা কয়েক ঘন্টার মধ্যেই ইটগুলো তুলে ফেলবে বলে জানান।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ এনামুর রহমান প্রতিমন্ত্রীকে অভিনন্দন

    ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ এনামুর রহমান প্রতিমন্ত্রীকে অভিনন্দন

    হেলাল শেখঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ঢাকা-১৯ আসনের এমপি এবং একই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব ডাঃ এনামুর রহমানকে ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় আশুরিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মজিবুর রহমান শাহেদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’সহ দলীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সাভার ও আশুলিয়ায় দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত প্রতিমন্ত্রী ও নবনির্বাচিত ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ এনামুর রহমানকে অভিনন্দন জানাচ্ছেন।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মজিবুর রহমান শাহেদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ঢাকা-১৯ আসনের এমপি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব ডাঃ এনামার রহমান সাহেবকে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনসহ সবাইকে অভিনন্দন। তিনি আরো বলেন, সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে, সকল হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আল্লাহ চাইলে আবারও নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।

  • নওগাঁয় এডভোকেসি নেটওর্য়াক’র ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    নওগাঁয় এডভোকেসি নেটওর্য়াক’র ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    রওশন আরা শিলা, নওগাঁয় এডভোকেসি নেটওয়াক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষে তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় ও ইস্যু চিহ্নিত করে সমস্যা সমাধানের পরিকল্পনা করেন। নওগাঁয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল এগারোটায় (8জুন) ওয়েভফাউন্ডেশন নওগাঁর জেলা শাখা অফিসে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশ গ্রহন প্রকল্প” এর আওতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়াক ও সিভিল সোসাইটি অর্গানাজেশনে সদস্যদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি নেটওর্য়াক নওগাঁ সদর শাখার সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন রানীনগর ওয়েভ ফাউন্ডেশন শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশন আত্রাই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন টগর, ওয়েভ ফাউন্ডেশন মান্দা শাখার সাগরিকা বিশ্বাস, ওয়েব ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসেলেটর ম্যানুয়েল টুডু, এ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসেলেটর সুদিপ কুমার প্রমূখ সহ জেলার বিভিন্ন উপজেলার ওয়েভ ফাউন্ডেশন কমিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।#