মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
মিথ্যা মামলা প্রত্যাহার না হলে এমপি প্রাণ গোপালের ইতিবাচক সংবাদ বর্জন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। এ সময় সাজানো ও মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৯ জুন) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ কর্মসূচি পালন করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। এ সময় মিথ্যা মামলাটি প্রত্যাহার না হলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন বক্তারা।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ডা. প্রাণ গোপাল দত্ত এমপির যেই অনুসারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন- আমরা মনে করি তিনি প্রাণ গোপালকে রাজনৈতিকভাবে তি করার জন্যই এই কাজটি করেছেন। কারণ ডা. প্রাণ গোপালকে নিয়ে যেই সংবাদের জন্য আদালত পর্যন্ত গড়িয়েছেন- তার জন্য তিনি একটি বিবৃতি বা প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু সেটা না করে মামলা কেন করতে হলো? এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে- মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক।
বক্তারা আরো বলেন, চান্দিনা থেকে এমপির যেই অনুসারী মামলাটি করেছেন অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহর করবেন, করতে হবে। নতুবা এই আন্দোলন আরও কঠোর হয়ে উঠবে। প্রয়োজন হলে কুমিল্লার গণমাধ্যমকর্মীরা এমপি প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জন করতে।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক আবুল হাসানাত বাবুল, একাত্তর টিভির কাজী এনানুল হক ফারুক, একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, সমকালের কামাল উদ্দিন, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, মাই টিভির আবু মুসা, ডিবিসি টিভির নাসির উদ্দীন চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম, মানবকন্ঠের তরিকুল ইসলাম তরুণ, আমাদের কুমিল্লার পুতুল আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আহামেদ ইউসুফ আকাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ও কালের কন্ঠের আবদুর রহমান।
সমাবেশে বক্তারা আরো বলেন, দেশে ডিজিটাল আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলার আইন চালু থাকলেও, সাংবাদিকদের রার জন্য কোন আইন নেই। রাজনীতির গ্রুপিংয়ে জড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে জয়নাল আবেদীনের মত নেতারা তার নেতাকে খুশী করতে মামলা দেয়। অথচ আমরা দেখলাম ডা. প্রাণ গোপাল দত্ত এমপি আপনাকে কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত করেছেন। আপনি সেই সুযোগে রাষ্ট্রকে অবজ্ঞা ও প্রশ্নবিদ্ধ করতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। এখনো সময় আছে মামলাটি প্রত্যাহার করুণ। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলে শুধু কুমিল্লা নগরী নয়, জেলার ১৭ উপজেলায় আন্দোলন ছড়িয়ে পড়বে। আপনার সকল ইতিবাচক সংবাদ পরিহার করা হবে। উন্নয়নের নামে যে ব্রিজ-কালভার্ট হয়েছে, তাতে কতটুকু দুর্নীতি হয়েছে তার সকল তথ্য তুলে ধরা হবে। তাই এখনো সময় আছে রাজনীতির ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের পিছে লাগানোর চেষ্টা করবেন না।
মানববন্ধনে অংশগ্রহণ করেন চ্যানেল টুয়েন্টিফোরের জাহিদুর রহমান, সাংবাদিক সমিতি, কুমিল্লার ক্রীড়া সম্পাদক এন কে রিপন, দৈনিক আজকের জীবনের নেকবর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মো. আবদুল আউয়াল সরকার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দেশ রুপান্তরের সুজন মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসকাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, আমাদের নতুন সময় লালমাই প্রতিনিধি কামাল হোসেন, স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজী, আমাদের নতুন সময়ের শাহ ফয়সাল কারীম, আমাদের কুমিল্লার মো.হাসান, মুজিবুর রহমান মুকুল, আবু সুফিয়ান রাসেল, জাহিদ হাসান নাঈম, হৃদয় হাসান, , সাইমুম ইসলাম অপি, ব্রাণপাড়া আমাদের নতুন সময় প্রতিনিধি ফারুক আহামেদ, যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, মেঘনা টিভি ব্রাহ্মণপাড়া প্রতিনিধি গাজী রুবেল, ভয়েস বাংলার প্রতিনিধি হান্নান, মানবজমিনের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইয়া, সাংবাদিক জামাল হোসেন, অপরাধ বিচিত্রার প্রতিনিধি এম এ মান্নান, কালজয়ী প্রতিনিধি সজিব ভূইয়া, ঢাকা ক্যানভাস প্রতিনিধি খন্দকার মহিবুল হক, আমাদের বাংলা প্রতিনিধি মনির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ জুন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদারসহ নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন। পরের সেটি তুলে ধরে সংবাদ পরিবেশন করে দৈনিক আমাদের কুমিল্লাসহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা। ওই সংবাদের প্রেক্ষিতেই দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান ও পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এবং চান্দিনার মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদারকে আসামি করে কুমিল্লার আদালতে ৬ কোটি টাকার মানহানির মামলা দায়ের প্রাণ গোপাল দত্ত এমপির অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি।
Author: desk
-

কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
-

সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারে পুলিশের ব্রিফিং
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর প্রেস ব্রিফিং করেছেন।প্রেস ব্রিফিংয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার তিস্তা বাজার (মহিলা বাজার) নামক স্থানে হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দাবারিয়া গ্রামের রহমত আলী প্রামাণিকের ছেলে মাদক ব্যবসায়ী তারা মিয়া (৩৭) ও একই উপজেলার শেরখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাদক কারবারি জহুরুল ইসলাম রকেট (৩৫) কে আটক করে পুলিশ।
এনিয়ে শুক্রবার সকাল ১১ টায় সুুন্দরগঞ্জ থানা সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করেন, গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান।
এসময় তিনি জানান, থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। যখন ওই ২ জন মাদক কারবারি কালো কাপড়ের গাঁট্টি মাথায় করে পৌরশহরের দিকে আসতে থাকে। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বহনকারী কাপড়ের গাঁট্টিসহ ২ জনকেই আটক করে পুলিশ। এরপর গাঁট্টি দুটি তল্লাশী করলে ৫০ টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতরে বিশেষ কায়দায় কাগজে মোড়ানো ৩০০গ্রাম করে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, ওসি(তদন্ত) মোঃ সেরাজুল হক, এস আই, আরিফ, আলাউদ্দিন, মামুনসহ জেলা উপজেলার কর্মরত সাংবাদিকগণ।
-

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ বালক খেলা শুরু
নিতিশ চন্দ্র বর্মন,আটোয়ারী থেকে:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পযার্য়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ খেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় আলোয়াখোয়া ইউনিয়ন দল ১-০ গোলে ধামোর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে জয় লাভ করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় আটোয়ারী উপজেলা প্রশাসন এই টুণার্মেন্টের আয়োজন করে। শুক্রবার বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যেমে জাতীয় পতাকা উত্তলোন শেষে বেলুন উড়িয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও উপজেলা নিবার্হী অফিসার মো: মুসফিকুল আলম হালিম টুণার্মেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: লুতফুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মো: রুবেল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: কুদ্দুশ, ক্রীড়া সংস্থার সম্পাদক মো: মিজানুর রহমান সহ ৬ ইউপি চেয়ারম্যান সহ গনমাধ্যেমকর্মীরা উপস্থিত ছিলেন।
টুণার্মেন্টে ২০ মিনিট করে ৪০ মিনিট খেলা শেষে রাধানগর ইউনিয়ন পরিষদ বনাম মিজার্পুর ইউনিয়ন পরিষদের খেলা অনুষ্ঠিত হয়। এবার উপজেলায় দুটি গ্রুপে ৬টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে বলে জানাগেছে। -

ময়মনসিংহে ধর্ষিতা স্কুল ছাত্রীর চিকিৎসায় সহায়তা দিলেন ওসি কামাল
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ নগরীর কাটাখালী সাহেব কোয়ার্টার এলাকার ধর্ষিতা ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহযোগীতা দিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।শুক্রবার (৯জুন) সকাল ১১টায় চিকিৎসারত ভিকটিম এর খোঁজ খবর নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে থানায় ফিরে ভিকটিমের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহযোগিতা তুলে দেন ওসি শাহ কামাল আকন্দ।
সুত্র জানিয়েছে-ময়মনসিংহ নগরীর কাটাখালী সাহেব কোয়ার্টার এলাকারয় গত ১৩ই মার্চ ধর্ষক শামবিন কর্তৃক ধর্ষিতা ছাত্রীর চিকিৎসা ও তদন্ত তদারকির জন্য পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়ার দিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ শুক্রবার (৯জুন) সকাল ১১টায় চিকিৎসারত ভিকটিম এর খোঁজ খবর নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে ভিকটিম ও সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে পৃথক ভাবে আলোচনা করেন। অতপর ওসি শাহ কামাল আকন্দ ভিকটিম ছাত্রীর চিকিৎসা সহায়তার জন্য বাবা বিশ্বজিত বিন এর হাতে নগদ অর্থ প্রদান করেন।
ভিকটিমের দরিদ্র পিতা ওসি শাহ কামাল আকন্দ সাহেবের নিকট থেকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে অশ্রুসিক্ত নয়নে বলেন অর্থাভাবে দীর্ঘদিন অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে পারেনি এর আগেও রক্ত খরনের ঘটনায় বেদনা নাশক ঔষধ সেবন করানো হয়েছে। কোন পরীক্ষা করানো সম্ভব হয়নি।
গত ৩ জুন ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ধর্ষণের কারণে রক্ত খরনের ঘটনা ঘটতে পারে বলে জানালে ভিকটিম তার মায়ের কাছে শামবিন দ্বারা ধর্ষিত হয়েছে বলে জানায়। ভিকটিম এর পিতা বিশ্বজিত বাদী হয়ে থানায় অভিযোগ করলে ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে দুই ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয় এবং কোতোয়ালী থানার মামলা নং ১৪(৬)২০২৩ ধারা ৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়।
-

তারাকান্দায় ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে নজরুল ইসলাম নয়ন
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রচারণায় বেশ এগিয়ে আছেন । তার নাম উপজেলার সবার মুখে মুখে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নয়ন তালা মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত লড়ছেন।এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আরো ২জন প্রার্থী নির্বাচনে লড়ছেন । নির্বাচনী প্রচারণায় কেউ কেউ রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ কেউ উপজেলাকে মাদক মুক্ত ও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন।
এলাকাবাসী বলেন, যুবসমাজকে মাদক মুক্ত রাখতে হলে নজরুল ইসলাম নয়নের বিকল্প নেই। কারণ তিনি মাদক সেবন করেন না, সেবনকারীকে সহ্য করেন না। তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে অবশ্যই নজরুল ইসলাম নয়নের বিকল্প নেই। বিসকা ইউনিয়নের এক ভোটার বলেন, ৩জন প্রার্থীর মধ্যে নজরুল ইসলাম নয়ন একজন মানবতার ফেরিওয়ালা। আমি অসুস্থতা নিয়ে নজরুল সাহেবের সাহেবের সাথে বারবার দেখা করেছি, প্রতিবারই তিনি আমাকে সহযোগিতা করেছেন। আরেকজন বলেন, নজরুল ইসলাম নয়নের পক্ষে যে জোয়ার তা অন্য কোনো প্রার্থীর পক্ষে দেখছি না। তারাকান্দা রামপুর ইউনিয়নের বাট্রা এলাকার কয়েকজন বলেন, নজরুল ইসলাম নয়ন একজন সৎ ও নীতিবান অন্যায়ের প্রতিবাদী লোক। আমি মনে করি এই উপজেলায় নজরুল ইসলাম নয়ন একটি রত্ন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নয়ন বলেন, আমি ছোটকাল থেকেই মানুষের পাশে থেকে সহযোগিতা করতে ভালোবাসি। মানুষের বিপদ দেখে ঘরে বসে থাকতে পারি না। আপনাদের পাশে থাকার জন্যই আবারো নির্বাচনে এসেছি। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, জনগণই আমার শক্তি। জনগণ আমাকে ভালোবাসে। আমি আশাবাদী জনগণ আমাকে আগামী ১২জুন তারিখে বিজয়ী করবে ইনশআল্লাহ।
-

তানোরে ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোেরের কলমা ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৮জুন বৃহস্প্রতিবার ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজার সভাপতিত্বে ও সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় মালবান্ধা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী মহিলা লীগের সভাপতি সারমিন রিমা পলি, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ ও রাব্বি আল আমিন প্রমুখ।এদিন সর্বসম্মতিক্রমে রাশেল ইসলামকে সভাপতি ও সানমুন অন্তরকে সম্পাদক করে ৫ নম্বর ওয়ার্ড কমিটি এবং আলমগীর হোসেনকে সভাপতি ও আশিক ইকবালকে সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সম্মেলনে নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।# -

তানোরে প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ৮ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শনীতে অংশ নেয় ১৩ স্টল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়ন সাইন্টিফিক কর্মকর্তা আজিজুল হক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন মিয়া ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম।এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধীজনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অডিটোয়িামে ১৩টি স্টল সাজিয়ে তারা তাদের উদ্ভাবনী বিষয় সকলের সামনে তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়।
-

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলা ১৫ জন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে সাজাপ্রাপ্ত পাঁচজন আসামিসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত মোট ১৫ পনের জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নড়াইল সদর থানাধীন মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মোকাদ্দেস শেখের ছেলে শেখ মোঃ আবু সুফিয়ান রোমেলকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার জিকু সরদার, রবিউল শেখ, রুবেল শেখ ও মোঃ সোহেল। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে মেহেদী হাসান, জসিম শেখ, আজিজুর মোল্যা, মেহেদী ফকির, অজিত শিকদার, মানিক শিকদার, জাহিদুল ইসলাম, প্রকাশ, কাঁলাচান ও গোলকচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। -

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, সংসদ ওমর ফারুক চৌধুরী
রাজশাহী থেকে মো: হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় রাস্তা সংস্কার ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় পৌর এলাকার মেডিক্যাল মোড়ে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্রদেসহ পৌর কাউন্সিল, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রকল্পের আওতায়, দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। রাস্তা সংস্কার,বিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণের দুটি প্যাকেজে ব্যয় হচ্ছে এক কোটি ৫০ লাখ টাকা।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪৪ জন
শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:ঢাকার রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭৮৪ পিস ইয়াবা, ২৫ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন ও ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বুধবার ০৭.০৬.২৩ সকাল ছয়টা থেকে আজ ০৮.০৬.২৩ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।