Author: desk

  • তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    বিএনপির চট্রগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল চট্রগ্রাম প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করেছে।

    মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষে চট্রগ্রাম প্রেসক্লাবে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্রগ্রাম জেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্রগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দ্বীপ্তি, যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

    এ সময় বক্তারা বলেন, দেশ বাঁচাতে তারুণ্যেল এই সমাবেশ। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চার কোটি যুবক তাদের ভোট দিতে পারেনি। দেশ হায়েনার কবলে পড়েছে। আজকে মানুষের ভোটাধিকার নেই। চাকরির ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। লেজুড়বৃত্তির প্রশাসন গড়ে তোলা হয়েছে। দেশে আইনের শাসন নেই। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। একজন প্রধান বিচারপতিকে বিতাড়িত করা হয়েছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা চলছে। বিরোধী দলের ওপর দমনপীড়ন চলছে।

    বক্তারা আরও বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য আগামীকাল বুধবার ১৪ জুন চট্টগ্রামে এই তারুণ্য সমাবেশ করা হবে।

  • আগামী ১৮ জুন গোপালগঞ্জে প্রায় ২ লক্ষ শিশুকে খাওয়ানোর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

    আগামী ১৮ জুন গোপালগঞ্জে প্রায় ২ লক্ষ শিশুকে খাওয়ানোর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আগামী ১৮ জুন গোপালগঞ্জে ৫ বছরর নিচ বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন অফিস এ আলোচনা সভার আয়োজন করে।

    অাজ বুধবার (১৪ জুন) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কায্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে জেলার সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাকিবুর রহমান, ডা: সাদ মাহমুদ জয়, ডা: দিবাকর রায়, পরিসংখ্যানবিদ মো: মনিরুল ইসলাম. সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, প্রসূন মন্ডল বক্তব্য রাখেন।

    সভায় সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন জেলার ৫ বছরের নিচের বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

    এ ক্যাম্পেইন সফল করার জন্য ৬৯ টি ইউনিয়ন, ২০৭টি ওয়ার্ড এবং ১৫টি পৌর ওয়ার্ডের জন্য ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৬৩৯ জন মাঠ কর্মী ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবীরা এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। #

  • মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    রক্সী খান মাগুরাঃ মাগুরায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বিকালে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের বেগ। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার পাভেল দাশ, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাশ ও স্থানীয় নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ ১-০ গোলে মাগুরা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টুর্ণামেন্টে জেলার মোট ৯ টি কলেজ দল অংশ গ্রহন করে। জেলার ক্রিড়ামোদীগন এই খেলা উপভোগ করে।

    রক্সী খান,মাগুরা।

  • সুন্দরগঞ্জে নবাগত ইউএনও’র সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে মতবিনিময়

    সুন্দরগঞ্জে নবাগত ইউএনও’র সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে মতবিনিময়

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবাগত ইউএনও স্থানীয় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে মতবিনিময় সভা করেছেন।

    বুধবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে নবাগত ইউএনও মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম হাবিব সরকার, প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বাবলু মিয়া, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজাসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ, শিল্পকলা একাডেমির সদস্য, ক্রীড়া সংস্থার সদস্যগণ। এসময় নবাগত ইউএনও মোহাম্মদ নুর এ আলম সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • গোপালগঞ্জে তিন ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

    গোপালগঞ্জে তিন ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচি কাঠা গ্রামের তিন ফসলি কৃষি জমিতে মাছের ঘের তৈরীর প্রতিবাদে মানববন্ধন কর্মসুচীপালিত হয়েছে। রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচি কাঠা গ্রামের জমির মালিকগন ও সাধারণ চাষীরাএ মানববন্ধন কর্মসূচী পালন করে।

    আজ বুধবার (১৪ জুন) দুপুরে তিন ফসলি জমি রক্ষায়জমির উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় জমি রক্ষায় বিভিন্ন শ্লোগান দেন তারা। মানববন্ধন চলাকালে কাদের মোল্লা, গনি মোল্লা, দশরথ বিশ্বাস, মিন্টু শিকদার বক্তব্য রাখেন।

    এসময় জমির মালিক কাদের মোল্লা বলেন, এলাকার প্রভাবশালীরা এসব তিন ফসলি জমি কেটে ঘের তৈরী করছেন। এতে আশংকাজনক হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। আইনের কোন তোয়াক্কা করছে না এসব প্রভাবশালীরা।

    অপর জমির মালিক গনি মোল্লা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল প্রায় ৩৫০ বিঘা জমি নিয়ে একটি মাছের ঘের তৈরী করছে। আমাদের এই জমিতে দুই ফসল আবার তিন ফসলও উৎপাদন করা যায়। মাছের ঘের হলে আমরা সাধারণ চাষীরা অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবো।

    মৎস চাষী দশরথ বিশ্বাস বলেন, বর্ষা মৌসুমে অনেক অসহায় মানুষ এই বিলের থেকে দেশীয় মাছ ঘরে জীবিকা নির্বাহ করে। গবাদি পশুর খাদ্যও আমরা এই জমি থেকে সংগ্রহ করি। তাছাড়াও এই ঘেরের মধ্যে আমাদের অনেক বাড়িঘর রয়েছে। এখানে মাছ চাষ করলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবো।

    জমির মালিক মিন্টু শিকদার বলেন, তিন ফসলি জমি কেটে ঘের তৈরী বন্দ করতে হবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। #

  • অ‌টো‌রিক্সায় যাত্রীসে‌জে যুবক‌কে মারধর ও টাকা ছিনতাই

    অ‌টো‌রিক্সায় যাত্রীসে‌জে যুবক‌কে মারধর ও টাকা ছিনতাই

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়‌কের দপদ‌পিয়ার জি‌রোপ‌য়েন্টের নীল‌খোলা স্কুল সংলগ্ন স্থা‌নে অ‌টো‌রিক্সায় অজ্ঞাতনামা যাত্রী‌সে‌জে এক যুব‌ককে মারধর ও টাকা ছিনতাই‌য়ের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ।

    বুধবার, ১৪ জুন বিকাল ৬টায় গোলাম রা‌ব্বি খান (২৫) না‌মে এক যুবক নল‌ছি‌টির দপদ‌পিয়ার জি‌রো প‌য়েন্ট থে‌কে অ‌টো‌রিক্সা যো‌গে নতুন মোবাইল ক্রয়ের উ‌দ্দে‌শ্যে ব‌রিশাল রওয়ানা দি‌লে সা‌থে আ‌রো দু`জন অজ্ঞাতনামা যাত্রীও অ‌টো‌রিক্সায় উ‌ঠে । কিছুদুর নীল‌খোলা স্কু‌ল সংলগ্ন গে‌লে অ‌টোচালক প্রসাব করার কথা ব‌লে অ‌টো থা‌মি‌য়ে নে‌মে প‌ড়েন । এরপ‌রে অজ্ঞাতনামা দুই যাত্রী রা‌ব্বিখান‌কে অ‌টো‌রিক্সা থে‌কে নাম‌তে ব‌লে সে নাম‌তে রা‌জি না হওয়ায় তা‌কে জোরপূর্বক অ‌টো‌রিক্সা থে‌কে না‌মি‌য়ে পা‌র্শ্বে এক‌টি স্বরু রাস্তায় নি‌য়ে এ‌লোপাথা‌রী কিল ঘু‌ষি মার‌তে থা‌কে, এক পর্যায় তার বু‌কের ভীত‌রে চাকু ঢুকি‌য়ে সা‌থে থাকা ২৭৫০০ টাকা নি‌য়ে অজ্ঞাত দুর্বৃত্তদ্বয় পা‌লি‌য়ে যায় । রা‌ব্বিখান জ্ঞান হা‌রি‌য়ে রাস্তার পা‌র্শ্বে প‌রে থা‌কে । স্থানীয় জনতা উদ্ধার ক‌রে নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আ‌সেন এবং তার বা‌ড়ি‌তে খবর দেন । জরুরী বিভা‌গের কর্তব‌্যরত চি‌কিৎসক ‌চি‌কিৎসা দি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি রা‌খেন ।
    গোলাম রা‌ব্বি খান নল‌ছি‌টির দেওপাশা গ্রা‌মের নওয়াব আলী খা‌নের ‌ছে‌লে এবং দপদ‌পিয়া মেসার্স সুগন্ধা ফিড মি‌লে চাক‌রি ক‌রেন ।

    উ‌ল্লেখ‌্য রা‌ব্বি খা‌নের মাতা নিরু বেগম বাদী হ‌য়ে নল‌ছি‌টি থানায় এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ পত্র দা‌খিল ক‌রেন ।

    এ ব‌্যাপা‌রে নল‌ছি‌টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান এক‌টি অ‌ভি‌যোগ পত্র পাওয়া গে‌ছে আমরা দ্রুত আইনানুগ ব‌্যবস্থা গ্রহন কর‌বো ।

  • ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    মজবুত হবে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্য কে সামনে রেখে পুষ্টিকর খাবার বিতরণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ময়মনসিংহ সদরে
    জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৪ জুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহদী হাসান খান,কৃষি সম্প্রসান কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার নারায়ন চন্দ্র দাস,প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন,সমাজ সেবা অফিসার (অঃ দাঃ) ফাতেমা ইসলাম, উপজেলা মেডিকেল আফসার, ডাঃ তাজরিন শামস খান,ডাঃ তাবান্নুম মাহবুবা,মিঠুন কুমার সরকার,সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাহবুব হোসেন। সভায় আলোচনার বিষয় ছিল খাদ্য নিরাপত্তা,নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

  • মেট্রোপলিটন পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত

    মেট্রোপলিটন পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন (Annual Performance Agreement APA) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২০২৩-২০২৪ আজ ১৪জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়- বিপিএম (বার), পিপিএম (বার) ।

    প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সিএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

    এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ),এম .এ মাসুদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) , আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা উপ-পুলিশ কমিশনার (সদর) ,মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপির অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ সহ নগরীর বিভিন্ন থানার ওসি, ওসি তদন্ত এবং নির্বাহী দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গাজীপুর ছোটকয়ের গ্রামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন

    গাজীপুর ছোটকয়ের গ্রামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন

    রবিউল আলম,
    পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ

    গাজীপুর সদর থানাধীন ৮ নং ওয়ার্ডের ছোটকয়ের গ্রামের ৯ জন কে আসামি করে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে বাদ পড়েননি বর্তমান ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মাসুম মোল্লাও। মাহমুদ এ কাদের নামে এক ব্যক্তির দায়েরকৃত মিথ্যা মামলার বিরুদ্ধে এ প্রতিবাদ ও মানববন্ধ। প্রসঙ্গত মাহমুদ এ কাদের এর ধারণা ক্রয়কৃত বাড়ির পাশে ছোট কয়ের হিন্দু সম্প্রদায় শ্মশান করবে তাই এই মামলা ও মানববন্ধন।

    বুধবার ১৪ জুন বিকেলে ৮ নং ওয়ার্ডের ছোটকয়ের গ্রামের পশ্চিম পাড়া শ্রী শ্রী লক্ষ্মী মন্দির প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর বড় কয়ের ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম মোল্লা সদস্য ৮ নং ওয়ার্ড বাড়িয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান সদস্য পূবাইল উচ্চ বিদ্যালয়।

    প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শুভঙ্কর দাস কার্যকরী সভাপতি শ্রী শ্রী লক্ষ্মীমন্দির ছোটকয়ের,পবিত্র দাস সাধারণ সম্পাদক শ্রী শ্রী লক্ষ্মীন্দির ছোটকয়ের, যতীন্দ্র দাস কোষাধ্যক্ষ শ্রী শ্রী লক্ষ্মী মন্দির ছোট কয়ের, সহ কোষাধ্যক্ষ শ্রী শ্রী লক্ষ্মী মন্দির বিজয় দাস সহ-সভাপতি শ্রী শ্রী লক্ষ্মীন্দির ছোটকয়ের, নিপেন্দ্র চন্দ্র দাস, জয় চন্দ্র দাসসহ আরো অনেকে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা জানান, মাহমুদ এ কাদের একজন ভন্ড প্রতারক তাকে আমরা এখনো ভালো করে চিনি না তিনি আমাদের গ্রামে জমি ক্রয় করে মাঝে মাঝে এখানে বসবাস করেন। কিন্তু কি অপরাধে সে আমাদের নয়জনকে জড়িয়ে মিথ্যা বানোয়াট মামলা দিলেন এর বিচার আমাদের গাজীপুর-৫ সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আপার মাধ্যমে ন্যায় সংগত বিচার চাই। তারে মিথ্যা মামলার জন্য যে কোন উপায়ে আমরা সকল হিন্দু সম্প্রদায় মিলে এর প্রতিহত করব।

  • তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের  পরিত্যক্ত ঘর ও মাঠের অবৈধ দখল উচ্ছেদ করলেন ইউএনও

    তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর ও মাঠের অবৈধ দখল উচ্ছেদ করলেন ইউএনও

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নে অবস্থিত বাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘর ও স্কুল মাঠকে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত ।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি স্থানীয় শিক্ষা অফিসে জানালে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ হয়। নবনির্মিত ভবনটিতে ক্লাশের কার্যক্রম শুরু করার পর থেকে পুরাতন অব্যবহৃত টিনশেড ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালীরা স্কুলের সেই পুরাতন অব্যবহৃত টিন শেড কক্ষটি দখলে নিয়ে সেখানে গরু, ছাগল ও অন্যান্য উপকরণ রেখে কক্ষ ও মাঠ দখল করে রেখেছিলো।একই সাথে স্কুল মাঠে গরু-ছাগল চড়ানোর ফলে শিক্ষার্থীদের খেলাধুলা করতেও সমস্যা পোহাতে হয়।বছরের বছর চেষ্টার পরেও যখন অবৈধ দখলদার উচ্ছেদ করা যাচ্ছিল না তখন চলতি বছরের ১৪জুন বুধবার তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজাবে রহমত হঠাৎ স্কুলটি পরিদর্শনে গেলে ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে তিনি স্কুলের পরিত্যক্ত ভবন ও মাঠটি অবৈধ দখলদার উচ্ছেদ করেন। বিদ্যালয়ের পুরাতন অব্যবহৃত ভবনটি অবৈধ দখলদারদের কবল মুক্ত হওয়ায় খুশি শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।

    বাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি খেলাধুলায় উৎসাহীত করতে এখন আর কোনো সমস্যা হবে না। ইউএনও স্যারের হস্তক্ষেপে স্কুলের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ হয়েছে। স্কুলের ভবন নির্মাণ হওয়ার পর পুরাতন অব্যবহৃত টিনশেড ঘর ও মাঠের জায়গা দখল করে সেখানে প্রভাবশালীরা গরু-ছাগল লালন-পালন করতো। যেকারণে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারতো না,গরু ছাগলের গোবরে মাঠের পরিবেশ থাকতো নোংরা,দুর্গন্ধযুক্ত। উপজেলা নির্বাহী আফিসারের হস্তক্ষেপে তা উচ্ছেদ করায় দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কলের পরিবেশ ফিরে পেয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজাবে রহমত জানান, স্কুলটির ভবন হওয়ার ফলে পুরাতন টিনশেড ঘরটি অব্যবহৃত থাকার ফলে প্রভাবশালীরা সেটা দখলে নিয়ে গরু-ছাগল রাখতো,তাদের গরু-ছাগল স্কুল মাঠে চরানোর ফলে মাঠে গোবর আর দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়ে পড়েছিলো,এর ফলে পাঠদান আর শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। তাই পরিত্যক্ত সেই টিনশেড ঘরটি দখলমুক্ত করা হয়েছে।
    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম ও অন্যান্য শিক্ষকগণ।