Author: desk

  • ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে না পেরে বিএনপি ও জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও মিথ্যা গুজব ছড়াচ্ছে। তাদের নৈরাজ্য সৃষ্টির পায়তারা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা রটনা ও গুজব ছড়ানো প্রতিহত করতে দলীয় ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ জুন ২০২৩ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে পাকা রাস্তার উপর রাজশাহী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ (একশত আটত্রিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ৯,০০০/- (নয় হাজার) টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রেজাউল করিম (৫২), পিতা-মৃত- মকবুল হোসেন, সাং- দিয়ার মানিকচর, পোঃ আসারীয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • পঞ্চগড়ে জাতীয় ভিটামিনের এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে প্রেস কনফারেন্স

    পঞ্চগড়ে জাতীয় ভিটামিনের এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে প্রেস কনফারেন্স

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    দুপুর ১২ ঘটিকার সময় পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে পঞ্চগড় জেলার আগামী ১৮ তারিখ ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে মোট এক লক্ষ ৬০ হাজার ৪ শত ৭২ জন শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন রফিকুল হাসান জানান । এ সময় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান : সাধারণ সম্পাদক শাহজালাল.: সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান ।
    দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন,,, ৭১ টিভি রফিকুল ইসলাম… ডিজার হোসেন বাদশা সহ বিভিন্ন ইলেকট্রিক পৃিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন

  • নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব‍্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

    নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব‍্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া
    গেছে। আর্থিক সুবিধা না পেয়ে কালিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি
    কমান্ডার মাকলুকার চৌধুরীর পাসপোর্ট সংশ্লিষ্টরা নবায়ন করে প্রায় ছয়
    বছরেও ফেরত দেননি। তাঁর পাসপোর্ট নম্বর- ৬৫২২৮০৩৪০২৬০৭। সংশ্লিষ্টদের এ
    ইচ্ছাকৃত অবহেলা ও হয়রানীর কারণে নড়াইলের মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম
    ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    ভারতের বিহার ট্রেনিংপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরীর অভিযোগে
    জানা যায়, তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে নবায়ন করার জন্য
    যথারীতি সকল নিয়ম-কানুন মেনে গত ২০১৮ সালের ২্ এপ্রিল নড়াইল আঞ্চলিক
    পাসপোর্ট অফিসে জমা দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২১দিন পর অর্থাৎ ২০১৮ সালের
    ২৩ এপ্রিল পাসপোর্টটি ডেলিভারী দেওয়ার দিন ধার্য্য করেন। মুক্তিযোদ্ধা
    মাকলুকার চৌধুরী নির্ধারিত দিনে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখতে
    পান তাঁর পাসপোর্ট বইয়ের ভিতরে অনেকগুলি পাতা ছেড়া। ওই মুক্তিযোদ্ধা
    বিষয়টি নড়াইলের পাসপোর্ট অফিসের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনেন। তখন তাঁরা
    পাসপোর্টটি ঠিক করে পরে ডেলিভারী দেওয়া হবে বলে তাঁকে জানায় দেন। কিন্তু
    পরবর্তীতে একাধিকবার ওই পাসপোর্ট অফিসে গিয়ে তাঁর পাসপোর্টটি ফেরত দিতে
    অনুরোধ করলেও অদ্যাবধি তাঁকে পাসপোর্টটি দেয়া হয়নি। তিনি বহুবার নড়াইলসহ
    ঢাকার আগারগাও পাসপোর্ট অফিসে তাঁর পাসপোর্টের জন্য ধরণা দিয়েও কোন লাভ
    হয়নি। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য পাসপোর্ট অপকর্মের সঙ্গে জড়িত
    দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ
    ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।
    ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরী বলেন, ‘আমি একজন ওপেন
    হার্টসার্জারির অসুস্থ রোগী। পাসপোর্ট ডেলিভারি না দেওয়্রা কারণে ভিসা
    নিয়ে ভারতে চিকিৎসার জন্য যেতে পারছিনা। আমি আর্থিক সুবিধা দিতে না পারায়
    প্রায় গত ছয় বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার পাসপোর্টটি ফেরত
    দিচ্ছেন না। বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে হয়রানী করছেন। পাসপোর্ট
    অফিসের যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের আইনের আওতায়
    আনার জন্য আমি জোর দাবী জানাচ্ছি। পাশাপশি, আমার পাসপোর্টটি যাতে দ্রুত
    ফেরত পেতে পারি তার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।’
    এ প্রসঙ্গে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো.জাহাঙ্গীর আলাম
    বলেন,পাসপোর্টধারী ব্যক্তিকে অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিষয়টি
    জেনে ব্যবস্থা নেব।

  • বানারীপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী ধর্ষন।। ধর্ষক ধরা ছোঁয়ার বাইরে

    বানারীপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী ধর্ষন।। ধর্ষক ধরা ছোঁয়ার বাইরে

    এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা।। বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যপারে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

    ঘটনাটি ১২ জুন সোমবার রাতে শিক্ষার্থীর মা নার্গিস বেগম বাদী হয়ে একই গ্রামের সোহাগ (২৩), মেহেদী (২৭) ও প্রবাসীর স্ত্রী রুবিনা আক্তার ছবিকে আসামী করে মামলা দায়ের করেন।

    মামলায় থেকে জানা যায়, উপজেলার শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদুল ইসলাম শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবির (৩৮)সাথে পার্শ্ববর্তী খোকন বেপারির স্ত্রী নার্গিস বেগমের পারিবারিক সম্পর্ক রয়েছে।

    ১১ জুন রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রী ছবি বাসায় একা দাবি করে নার্গিস বেগমের দশম শ্রেনীর ওই ছাত্রীকে তার সঙ্গে ঘুমানোর অনুরোধ করেন। মায়ের সম্মতিতে ওই শিক্ষার্থী তার সাথে ঘুমাতে যায়। রাত ১২ টার দিকে রুবিনা আক্তার ছবি ওই ছাত্রীকে ঘুম থেকে জাগিয়ে একই গ্রাামের জলিল হাওলাদারের পুত্র সোহাগ (২৩) ও সায়েদ মোল্লার পুত্র মেহেদীর (২৭) হাতে তুলে দেয়।

    এসময় সে ডাক চিৎকার দিতে গেলে তার ওড়না দিয়ে মুখ বেধে পরিত্যক্ত একটি বসত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে। জানা যায়, ওই পরিত্যক্ত ঘরের মালিক সেনা সদস্য জাকির হোসেনের। তিনি কর্মস্থলে পরিবার নিয়ে বসবাস করেন।

    এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। স্থানীয়রা তাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য অভিযুক্ত সোহাগ ও মেহেদী দুজনই সদ্য বিবাহিত। তারা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবী বখাটে যুবক হিসেবে পরিচিত।

    এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ আলম চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পরে মামলা নেওয়া হয়েছে এবং ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

  • নড়াইলে থেকে অপহৃত পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র  তেরখাদা থেকে উদ্ধার

    নড়াইলে থেকে অপহৃত পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র তেরখাদা থেকে উদ্ধার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর অপহৃত ছাত্র প্রগতি বাওয়ালিকে অপহরণের পর খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর থেকে উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
    এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুন) বিকেলে প্রগতির পিতা পবিত্র বাওয়ালী অপহরণকারী নলিয়ারচর গ্রামের মামা বাড়িতে থাকা ফরিদা বেগমের ছেলে শিপন মোল্যার (২৫) বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে ও স্থানীয়ভাবে জানা যায়, প্রগতি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে নড়াগাতি থানার ডুটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলা করতে থাকে। এ সময় শিপন মোল্যার কাছে প্রগতির চাচাত ভাই অভিজিতের একটি উপহার আছে এবং সেটা তার কাছে দিবে বলে প্রগতিকে স্কুল থেকে ফুসলিয়ে নিয়ে যায়। পথিমধ্যে নড়াগাতী থানার পদ্মবিলা বাজারের সেলুন ব্যবসায়ী ও ডুটকুড়া গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে পলাশ রায়ের সঙ্গেও শিপনের কথা হয়। অপহরণকারী প্রগতিকে নলিয়ারচর গ্রামের নির্জন মাঠে পাটক্ষেতের ভিতরে নিয়ে গলা চেপে ধরে এবং ছুরি বের করে হত্যার চেষ্টা করে। তখন প্রগতি বাওয়ালী তার হাত থেকে ছুটে বাঁচাও বাঁচাও চিৎকার দিয়ে দৌঁড়াতে থাকে। এ সময় পাশের ক্ষেতে নলিয়ারচর গ্রামের পানচাষী কর্ণধার ও নিত্যান্ত বিশ্বাস চিৎকার শুনে এগিয়ে এসে প্রগতিকে উদ্ধার করে। তখন অপহরণকারী পালিয়ে যায়। প্রগতির নিকট বিস্তারিত শুনে তার পরিবারকে খবর দিলে তারা এসে তাকে বাড়ী নিয়ে যায়।
    স্থানীয়রা আরো জানান, শিপন মোল্যার বিরুদ্ধে পূর্বেও একটি শিশুকে বলাৎকারের অভিযোগ আছে। তাদের ধারনা প্রগতিকেও সে কারণে অপহরণ করতে পারে। তার কথা না শোনায় তাকে হত্যার চেষ্টা করে।
    এ ঘটনায় বুধবার সকালে ওই স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অপহরণকারীর বিচার দাবিতে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক বিথিকা বর্মন, প্রগতির পিতা পবিত্র বাওয়ালী, মাতা দিপিকা বাওয়ালী, ঠাকুরমা তৃপ্তি বাওয়ালী প্রমুখ।
    বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপহরণকারীকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। অপরদিকে দ্রুত বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
    অভিযুক্ত অপহরণকারী শিপন মোল্যাকে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া গেছে।
    নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত সাহা বলেন,‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • কালীগঞ্জে সার ও বীজ বিতণর ভালো বীজে ভালো ফলন

    কালীগঞ্জে সার ও বীজ বিতণর ভালো বীজে ভালো ফলন

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। গ্রাম বাংলার কৃষকরা ভালো ফলনের আশায়।

    কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ১৬০০ জন কৃষক কৃষি অফিস থেকে বীজ ও সার সংগ্রহ করেন । প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি মোট২০কেজি, ধান বীজ ৫কেজী।

    গত ৫ই জুন ২০২৩ইং সমবার বীজ ও সার বিতণর ভারচুয়ালে উদ্বোধন করেন বাংলাদেশের সরকারের মননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এম পি,কালীগঞ্জ উপজেলায় বীজ ও সার বিতরণে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, ও উপজেলার সকল কৃষি কর্মকর্তা কর্মচারী ও ৮টি ইউনিয়নের বীজ সার সংগ্রহ কারিরা উপস্থিত ছিলেন।

    কালীগঞ্জ উপজেলায় বীজ ও সার বিতণর ১৩ই জুন ২০২৩ইং ৮টি ইউনিয়নের কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করেন ১৬০০জনকে এর মধ্যে ভোটমারী ইউনিয়নে ১৮০জন মদতী ইউনিয়ন তুষভান্ডার ইউনিয়ন ২৪০জন দলগ্রাম ইউনিয়ন ১৮৫জন চন্দ্রপুর ইউনিয়ন ১৮৫জন গোড়ল ইউনিয়ন ১৮৫জন চলবলা ইউনিয়ন ২৩০জন কাকিনা ইউনিয়ন ২১০জন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক দিলে এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি।

    বীজ ও সার সংগ্রহ কারি এক কৃষক এর সাথে কথা বলে জানাযায় গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকালে এবারো ভালো ফলনের আশকরছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।

    হাসমত উল্লাহ।

  • মাটিরাঙ্গাতে “আশা” শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মাটিরাঙ্গাতে “আশা” শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে নিজস্ব অর্থায়নে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি’ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইদিন ব্যপী ১৩ও ১৪ জুন ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

    মঙ্গলবার (১৩ জুন ) সকাল ৮ টার সময় প্রথম দিনে মাটিরাঙ্গায় আশার” ব্রাঞ্চ অফিসে শিক্ষা সুপারভাইজার ও ১৫ জন শিক্ষা সেবিকাগণদের এই প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়।

    এই সময় শিক্ষা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মসূচির প্রশিক্ষক উপজেলা ও প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুর মোর্শেদ*,খাগড়াছড়ি ব্রাঞ্চের আর-.এম মোঃ রহিম উল্লাহ,মাটিরাংগা ব্রাঞ্চ ম্যানেজার মোঃসাইফুল-ইসলাম মামুন,এ,বি,এম প্রবীর দেব,
    মাটিরাঙ্গা ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার মো: আব্দুল্লা আল মামুনসহ প্রমুখ।

    জানা যায়,মাটিরাঙ্গার প্রতিটি ইউনিয়নে( শিশু শ্রেনি থেকে দ্বিতীয় শ্রেনি পর্যন্ত) বর্তমানে আশার ১৫টি স্কুল রয়েছে। যার মধ্যে মোট শিক্ষার্থী রয়েছে ৪০০ জন।এই স্কুল গুলোতে প্রতিদিন দুই ঘন্টা করে (৩টা থেকে ৫টা) পর্যন্ত ১৫ জন শিক্ষা সেবিকাদের মাধ্যমে এই কর্মসূচির সুবিধা প্রদান করা হয় ।

  • নাগেশ্বরীতে এনামগঞ্জ দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্য

    নাগেশ্বরীতে এনামগঞ্জ দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্য

    এম এস সাগর,

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীর এনামগঞ্জ দাখিল মাদরাসার আয়া ও পিয়ন নিয়োগ পরীক্ষায় ২০লাখ টাকা রফাদফায় গত ২০দিন পুর্বে নাগেশ্বরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এদিকে সুপারের অনিয়মে প্রতিষ্ঠানের অবকাঠামো বিচ্ছিন্ন ও শিক্ষা কার্যক্রম ধ্বংসের দ্বারপ্রান্তে এবং শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন।

    অনুসন্ধানে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের এনামগঞ্জ দাখিল মাদরাসার সুপার আব্দুল মান্নান সম্প্রতি গোপনে দু’টি পত্রিকায় একজন আয়া ও একজন পিয়ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি গোপন রেখে চাকুরী প্রত্যাশী বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী গ্রামের ছাইফুর মেম্বারের পুত্র রাহিমুল ইসলাম এবং পাশ্ববর্তী আবুল কালামের সহধর্মিনী ফরিদা খাতুনের পরিবারের সাথে সুপার চুক্তি ভিত্তিক পিয়ন ও আয়া দুই পদে ২০লাখ টাকা আগাম হাতিয়ে নেন এবং অতি গোপনে গত ২০দিন পুর্বে নাগেশ্বরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপন নিয়োগে তার পছন্দের প্রার্থীর নিয়োগ চুড়ান্ত করতে প্রক্সি প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিয়োগ পরীক্ষা করেন। এদিকে গোপন নিয়োগের বিষয়টি ফাঁস হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ গোপন নিয়োগ প্রক্রিয়ার মাষ্টার মাইন্ড হিসেবে ওই মাদরাসার সভাপতি মিজানুর রহমান মাস্টার নেপথ্যে ভূমিকা রাখেন।

    চিলমারী এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার বিষয়ে আমরা কিছুই জানি না। সভাপতি ও সুপার যোগসাজশ করে ছাইফুর মেম্বারের পুত্র রাহিমুল ইসলাম এবং পাশ্ববর্তী আবুল কালামের সহধর্মিনী ফরিদা খাতুন কে অবৈধভাবে নিয়োগ দিয়ে ২০লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সুপারের নির্দেশে শিক্ষক আব্দুল হাই চলতি বছরের দাখিল পরীক্ষায় এক পরীক্ষার্থীর এডমিড কার্ড ছিরে ফেলারও অভিযোগ করেন।

    এনামগঞ্জ দাখিল মাদরাসার সুপার আব্দুল মান্নান বলেন, নিয়োগ পরিক্ষা করতে মাদরাসা শিক্ষা বোর্ডসহ মাধ্যমিক শিক্ষা অফিসারকে ম্যানেজ করতে হয়েছে। আপনার যা ইচ্ছে তাই লিখেন। নিউজ করে কোন ফলাফল আসবে না।

    এনামগঞ্জ দাখিল মাদরাসার সভাপতি মিজানুর রহমান মাস্টারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অনিয়ম পরিলক্ষিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৩ জুন মঙ্গলবার ২০২৩, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এ উপস্থিত অতিথিগণ পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পুষ্টির অভাবে যেন কেউ অসুস্থ না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তব্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা পুষ্টি সমন্বয়, কমিটি, নীলফামারী; এ্যাড. মমতাজুল হক, চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী, ডাঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন ও সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী; আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, UHFPO সদর, নীলফামারী, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, MOCS সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।