Author: desk

  • চরফ্যাশনে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

    চরফ্যাশনে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

    সাইফুল ইসলাম জিহাদ,
    চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:

    ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিয়ের দাবিতে সহপাঠী প্রেমিকের বাড়িতে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী অনশন করেছে।

    তবে বাড়ি ছেড়ে পালিয়েছে সহপাঠী প্রেমিক শাকিল হাওলাদার।

    ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়ন চরকচ্ছপিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে।

    অভিযোগ উঠেছে অনশন করার সময় মেয়েটিকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে পালিয়ে যায় সহপাঠী প্রেমিক শাকিল হাওলাদার।

    অনশনকারী কলেজ ছাত্রী জানান, আমার সাথে একই ক্লাসের সহপাঠী চরকচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো.শাকিলের সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের একপর্যায়ে সে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতো। বেশ কয়েকবার আমাদের বাড়িতেও যায়। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বৃহস্পতিবার সকালে সহপাঠী প্রেমিক শাকিল হাওলাদার আমাকে তার বাড়িতে দেখা করতে বললে আমি তাদের বাসায় গিয়ে তাকে না পেয়ে তার বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে পাই। পরে শাকিলের সাথে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিলে সে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যায়। এরপর আমি সহপাঠী শাকিল কে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে অনশন শুরু করি। তিনি আরো জানান, আমার সহজ সরলতার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠী শাকিল হাওলাদার আমার সব শেষ করে দিয়েছে। বাড়িতে ডেকে এনে সে এখন তার পুরো পরিবার নিয়ে পালিয়ে গেছে। আমাকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারাও করা হচ্ছে। সহপাঠী শাকিল হাওলাদার যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই।

    এ ঘটনার পর থেকেই বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

    অনশনকারী কলেজছাত্রীর নানা জানান, আমার নাতিনকে বাড়ি থেকে বের করার জন্য নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে তার পারিবারের লোকজন। আমার নাতিনের নিরাপত্তা নিয়েও আমরা এখন শঙ্কিত।

    কলেজছাত্রী অনশন করার পর থেকে সহপাঠী শাকিল হাওলাদার সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বক্তব্য নেয়া যায়নি।

    স্থানীয় চরমানিকা সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন হাওলাদার জানান, বিষয়টি শুনে উভয় পক্ষকেই নিয়েই মিমাংসার চেষ্টা চলছে।

    দক্ষিণ আইচা থানার (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি জানার পর ওই ছাত্রীকে লিখিত অভিযোগ দাখিল করতে বলা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • জয়পুরহাটে দুস্থ অসহায় অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

    জয়পুরহাটে দুস্থ অসহায় অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ,অসহায় কর্মহীন অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    বুধবার বিকেলে পৌর শহরের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানের সভাপতি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলীর সভাপতিত্বে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাঠানো এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করেন-অনুদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট সুপারিশকারী আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান ও জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব আহসান কবির এপ্লব।

    এসময় ১২ জন দুস্থ,অসহায় কর্মহীন রোগীদের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৪ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক গুলো আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি,জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মাজারুল ইসলাম লিটন,উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজসেবা সম্পাদক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন,তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহমুদ সজল,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান,পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুর রহিম স্বাধীন মাস্টার,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ স্বপন-এমপির ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এমএম ইসলাম বিটু,উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

    সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

    নাজিম উদ্দিন রানা:
    জামালপুরের বাংলানিউজের প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে এ হুশিয়ারি দেন।
    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সভাপতিত্বে ও সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, একিউএম শাহাবুদ্দিন, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন, মাজহারুল আনোয়ার টিপু, কাজল কায়েস, নাজিম উদ্দিন রানা,পলাশ সাহা, সানা উল্লাহ সানু, নিজাম উদ্দিন প্রমুখ।

    বক্তারা বলেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর দুস্কৃতিকারীরা হামলা করে । জামালপুরের ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুর অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার বিচারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অতীত থেকেই সাংবাদিকরা নির্যাতিত হয়ে আসছে। আর কত প্রতিবাদ করবো। এ নির্যাতন কবে বন্ধ হবে। আমরাতো দেশের মানুষের জন্য কাজ করে আসছি। সাংবাদিকরা কখনোই দেশবিরোধী কাজ করে না। আর কোন সাংবাদিক ভাইকে হত্যা-নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হতে দেখতে চাই না। অবিলম্বে এ হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, ২৪ ঘন্টার মধ্যে নাদিম হত্যার মূল হোতাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে লক্ষ্মীপুর থেকে মানববন্ধন ও কলম বিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

    প্রসঙ্গত, গত ১০ মে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ নিয়ে সংবাদ করেন গোলাম রাব্বানী নাদিম। পরে ১৪ মে তার স্ত্রীর বক্তব্য নিয়ে আরও একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ২০ মে সাবিনা ইয়াসমিন তার স্বামী বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার অথবা পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ নিয়েও সংবাদ করেন নাদিম। এর আগে গত ১৪ মে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে জামালপুরের নাদিমসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।১৪ জুন আদালত মামলাটি খারিজ করে দেন। অভিযুক্ত বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

  • হিলফুল ফুযুল বাংলাদেশের সভাপতি রানা, সম্পাদক জাকারিয়া

    হিলফুল ফুযুল বাংলাদেশের সভাপতি রানা, সম্পাদক জাকারিয়া

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় হিলফুল ফুযুল বাংলাদেশেরএর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃস্পতিবার (১৫ জুন) দুপুরে সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভার পরে তিন বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

    এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি জাকারিয়া মাসউদ।

    কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আসাদুল্লাহ, মোঃ সৌরভ সোহরাব,
    যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আল-আমিন, মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ জসিম উদ্দিন জনি, দপ্তর সম্পাদক হাফেজ ওমর ফারুক প্রশিক্ষক সম্পাদক মুফতি রুহুল আমিন প্রমুখ।

    এছাড়া সিংড়া পৌর কমিটিতে সভাপতি নির্বাচিত হন হাফেজ সালাহ উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. হুজায়ফা।

    উল্লেখ্য, ২০২০ সালের ৭ মে এ সংগঠন যাত্রা শুরু করে।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।

  • নলডাঙ্গায় হেরোইন সহ আটক ২

    নলডাঙ্গায় হেরোইন সহ আটক ২

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ
    নাটোরের নলডাঙ্গায় হেরোইনসহ ২ জনকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন নলডাঙ্গা থানার টিম অভিযান কালে আজ (১৫/০৬/২০২৩ ইং) বৃহস্পতিবার ১৩.৫০ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন নলডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামস্থ স্বপন পিতা আমিরুল হক মাস্টার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১.৩৪ (এক দশমিক তিন চার) গ্রাম হেরোইন সহ শাহীন (৩৫), পিতা-মৃত ছহির উদ্দিন,ও আরিফ সরদার(৩৬),পিতা-শফি সরদার,উভয় সাং-নলডাঙ্গা সরদারপাড়া ,থানা-নলডাঙ্গা,জেলা-নাটোর’দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৮, তাং-১৫/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। প্রকাশ থাকে যে,১ নং আসামি শাহিন এর বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক মামলা এবং ২ নং আসামী আরিফ এর বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে।

  • পানছড়িতে মাদ্রাসা সীমানা প্রাচীর বন্ধ করা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী

    পানছড়িতে মাদ্রাসা সীমানা প্রাচীর বন্ধ করা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী

    মিথুন সাহা,
    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জনগণের চলাচলের উপর নির্মিত দেয়াল অপসারণ ও গ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীবৃন্দ।এবং মানববন্ধন পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।

    বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টার সময় পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গেইটের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের, মোঃ সেলিম হোসেন জানান,আমাদের জন্মের অনেক আগে থেকে এই মাদ্রাসার পেছন দিয়ে এলাকার মানুষজন চলাচল করে আসছে । আমরাও এই রাস্তা দিয়ে জন্মের পর থেকে চলাচল করে আসছি। মাদ্রাসার জমিদাতা এই মাদ্রাসায় জমি দান করার সময় আমাদের এই রাস্তার উপর চলাচলের জন্য অলিখিত ভাবে বলে গেছেন।এটা এলাকাবাসীসহ অনেকে জানেন। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ষড়যন্ত্র করছে। আমরা অবিলম্বে মামলা প্রত্যাহার সহ আমাদের রাস্তা চলাচলের দেয়াল অপসারণ করার জন্য দাবী জানাচ্ছি।

    ইকবাল হোসেন নামের এক প্রতিবেশী জানান,আমার জন্মের পর থেকে ৯৮/৯৯ এর দিকে মাদ্রাসার রাস্তার পেছন দিয়ে আমরা চলাচল করে আসছি।কিছু স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারীরা তাদের হীন উদ্দেশ্য সফল করার জন্য ২০ পরিবারের রাস্তার চলাচল বন্ধ করে দেই।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম জানান, প্রতিষ্ঠানটি দাখিল পর্যায়ে শুরু হলেও বর্তমানে আলিম শ্রেণীতে উন্নিত করণ সহ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এলাকাবাসীদের যাতায়াতের কথা চিন্তা করে শুরু থেকেই মাদ্রাসার নিজ সীমানা থেকে পূর্বপাশ দিয়ে ৯ ফুট চওড়া রাস্তা রেখেই বাউন্ডারী ওয়াল করা হয়েছে। সেদিক দিয়েই এলাকাবাসী যাতায়াত করেন। কেন্দ্রস্থিত প্রতিষ্ঠান হওয়ায় সরকারী নির্দেশনানুযায়ী সীমানা প্রাচীর আবশ্যক। আংশিক সীমানা প্রাচীর না থাকায় সেদিক দিয়ে এলাকার লোকজন প্রায় সময় যাতায়াত করতো তাতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ব্যাঘাত ঘটতো। তাই গবর্ণিংবোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী সেই অসমাপ্ত আংশিক সীমানা প্রাচীর সরকারী অর্থে নির্মাণ করা হয়। নব নির্মিত সীমানা প্রাচিরটি প্রতিবেশীরা জোর পুর্বক ভেঙ্গে দিয়েছে। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।

    পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুল মোমিন জানান,মাদ্রাসার নিজ সীমানা থেকে আগে থেকেই এলাকাবাসীর চলাচলের জন্য পূর্বপাশে ৮ ফুট রাস্তা দিয়েছে , সেখানে প্রতিষ্ঠানের ভিতর দিয়ে চলাচলের প্রশ্নই আসে না। ইতিপূর্বে মাদ্রাসার পিছনে বসবাসকারী ৪ পরিবার মিলে নানা অপতৎপরতা চালিয়েছে। যার মধ্যে রয়েছে শিক্ষক নুরুল আমিন মজুমদার, সেলিম ও কাদের।তারা এলাকার মহিলা দিয়ে নবনির্মিত দেয়াল ভেঙ্গে ফেলেছে। আমাদের একটা প্রতিষ্ঠান সুরক্ষায় যা করা প্রয়োজন তাই করতে হবে। সরকারী কাজে বাধা ও মাদ্রাসার দেয়াল ভেঙ্গে তারা অপরাধ করেছে।

    মানববন্ধনে মোঃ সেলিম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে নুরুল আমিন মজুমদার,জমিদাতা মরহুম শফি আহমেদ এর সন্তান খায়রুল বশর বাবুল,মোঃ ইমরান হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখে।

  • বানারীপাড়ায় ফোকাস গ্রুপের সাথে বেইজ লাইন সার্ভে অনুষ্ঠিত

    বানারীপাড়ায় ফোকাস গ্রুপের সাথে বেইজ লাইন সার্ভে অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বেসরকারী সংস্থা সিবিএম ও আভাসের সহযোগিতায় এবং প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে বানারীপাড়ায় ফোকাস গ্রুপের সাথে বেইজ লাইন সার্ভে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে সার্ভে অনুষ্ঠানে প্রতিবন্ধী সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ইউপি সচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, শিক্ষক মোঃ কাওছার হোসেন, প্রকল্পের পরামর্শক সৈয়দা সাদিয়া আসমা রাশিদা, সুমাইয়া আক্তার সেজুতি, সিআরপির সভাপতি মোঃ সেকেন্দার আলী, সহ সভাপতি বেলাল হোসেন। বেইজ লাইন সার্ভের সার্বিক সমন্বয় করেন আভাস প্রকল্পের বানারীপাড়ার সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম।#

  • সুজানগরে বারি মোবাইল অ্যাপস্ ‘কৃষি প্রযুক্তি ভান্ডার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    সুজানগরে বারি মোবাইল অ্যাপস্ ‘কৃষি প্রযুক্তি ভান্ডার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ কৃষির আধুনিক প্রযুক্তি কৃষকের হাতের নাগালে সহজে পৌঁছে দেয়ার জন্য এবং অ্যাপস্ ব্যবহার করে বিনামূল্যে কৃষি প্রযুক্তি গ্রহণ করে অধিক ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে পাবনার সুজানগরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের আওতায় বারি মোবাইল অ্যাপস্“কৃষি প্রযুক্তি ভান্ডার” শীর্ষক বিষয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি পরিসংখ্যান এবং আইসিটি বিভাগ,বিএআরআই,গাজীপুরের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সুজানগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার প্রশিক্ষক মো.সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ পরিচালক(শস্য) মো.রোকনুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। স ালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম। প্রশিক্ষণে অ্যাপস্ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা নূর মোহাম্মদ ও মোহাম্মদ রাসেল। প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ,কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নওগাঁয় খাস জমি অবৈধ দখল ও প্রতারনার অভিযোগ

    নওগাঁয় খাস জমি অবৈধ দখল ও প্রতারনার অভিযোগ

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃ

    জমি বিক্রির নাম করে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা ও খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের আজিজুল হক ও আব্দুল মান্নান নামে দুই সহোদরের বিরুদ্ধে। অবৈধ দখলদারদের মারমুখি আচরনের কারনে বাধ্য হয়ে খাস জমি উদ্ধার করতে পারেনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।এদিকে প্রতারনার শিকার নওগাঁ মডেল টাউন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: আব্দুল কুদ্দুস প্রতিকার চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে ওই সহোদর ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, নওগাঁ শহরের চকপাথুরিয়া ও চকবিরাম মৌজায় কিছু নিচু জমি নিয়ে ২০১৬ সাল থেকে আধুনিক মানের আবাসন গড়ে তোলার কাজ করছে নওগাঁ মডেল টাউন। ইতোমধ্যেই ৭৫টি প্লটে মাটি ভরাট ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ৬৮ টি প্লট বিক্রি হয়েছে। কয়েক জন বাড়ি নির্মাণ করে বসবাস করছেন।

    প্রকল্পের দক্ষিণ প্রান্তে বাস টার্মিনাল ও নওগাঁ-মহাদেবপুর সড়কের সংঙ্গে আবাসনে চলাচলের জন্য ৪০ ফুট প্রশস্ত রাস্তা সংযুক্ত আছে। কিন্তু ২০১৭ সালে চকবিরাম মহল্লার আজিজুল হক ও তার ভাই আব্দুল মান্নান সেই রাস্তার মালিকানা দাবি করেন। পরবর্তীতে তারা জমির ৮০ খতিয়ানের ২৮৪ দাগের কাগজমূলে প্রকল্পের রাস্তা বরাবররে তাদের জমি রয়েছে বলে তারা দাবি করেন। দাবির প্রেক্ষিতে প্রায় ৬ বছর আগে ২ কাঠা জমি বিক্রির শর্তে একটি চুক্তিনামার মাধ্যমে ২৯ লাখ ৯৯ হাজার টাকা তারা গ্রহন করেন। কিন্তু প্রায় ৬ বছর অতিবাহিত হলেও উক্ত জমি রেজিষ্ট্রী করে দেন নাই তারা। এখন টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন ওজর-আপত্তি, তালবাহানা ও কালক্ষেপনসহ প্রতারণার আশ্রয় নেয় আজিজুল ও আব্দুল মান্নান। তারা একাধিকবার মধ্যরাতে মডেল টাউনের প্রবেশ পথে অবৈধভাবে ইটের প্রাচীর নির্মাণ করার চেষ্টা করে প্রকল্পের সুনাম ক্ষুন্ন করার অপতৎপরতা চালায়। টাকা ফেরত না দিয়ে সামাজিকভাবে হেয় করার মানসে দুষ্কৃতকারীদের ছত্রছায়ায় তারা নানা তৎপরতা চালায় বলে অভিযোগ করেন তিনি। খাস জমি দখলকারী ও প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেন তিনি।

    তিনি বলেন পরবর্তিতে জমির কাগজপত্র পর্যালোচনা করে জানতে পারি যে, চুক্তিনামা অনুযায়ী জমির ৮০ নম্বর খতিয়ানের ২৮৪ নম্বর দাগের দালিলিক কাগজপত্র মূলে তাদের দাবিকৃত ২ কাঠা জমির কোন মালিকানা নেই। যৎসামান্য জমি যা ছিল সেটাও ভূমি অফিস ইতোমধ্যেই তার খারিজ বাতিল করেছেন।

    এছাড়া ২০২২ সালের শেষের দিকে আমরা জানতে পারি যে, উক্ত ২৮৪ নং দাগে সরকারের ১৪ শতক খাস সম্পত্তি রয়েছে। সেই জমি বেআইনীভাবে দখলে নিয়ে আজিজুল ও মান্নান নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। বর্তমান বিষয়টি জানাজানি হলে নিজেদের অপরাধ আড়াল করতে তারা নওগাঁ মডেল টাউন প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। এমতাবস্থায় তাদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা উদ্ধারে আমি দিশেহারা।

    এদিকে এলাকাবাসীর মধ্যে আব্দুল হান্নান,আশরাফুল ইসলাম স্বপন ও শেরেকুল ইসলাম জানান ওই দাগের জমির কাগজে মাত্র ১৮ শতক জমি উল্লেখ রয়েছে। পরবর্তীতে জমি মাপতে গিয়ে একই দাগে আরো ১৪ শতক জমি বেশী হয়। এই অতিরিক্ত ১৪শতক জমি খাস করা হয়েছে। আবার ওই দাগে
    মাত্র সোয়া (১.২৫ )শতক জমির মালিক চকবিরাম গ্রামের আজিজুল ও আব্দুল মান্নান । বর্তমানে সেই জমিরও খারিজ বাতিল করা হয়েছে। তারা বলেন, ২৮৪ দাগে বিদ্যমান ১৮ শতক জমিতে মামলা বা অভিযোগ থাকলেও উক্ত দাগের খাসভুক্ত ১৪ শতক জমি নিয়ে কারো কোন অভিযোগ নেই।

    গত ২৩ মে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম সংশ্লিষ্ট দাগের অন্যান্য মালিকদের ধারাবাহিক নোটিসের মাধ্যমে খাসভুক্ত ১৪ শতক জমি উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে অবৈধ দখলকারী আজিজুল ও মান্নানের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বিশৃংখলার সৃষ্টি করে এ্যাসি ল্যান্ডের উপর চড়াও হয়। বাধ্য হয়ে এ্যাসি ল্যান্ড জমি উদ্ধার না করেই ফিরে যান।

    এ বিষয়ে মো: আজিজুল ইসলাম বলেন ক্রয় সূত্রে আমরা ওই জমি ভোগ দখল করে আসছি। কোন খাস জমি আমরা দখল করছি না। জমির খারিজ সংক্রান্ত জটিলতা ও পারিবারিক সম্পত্তির বিষয়ে বাটোয়ারা মামলা থাকায় চুক্তিপত্র অনুযায়ী ক্রেতাকে জমি রেজিষ্ট্রী করে দিতে পারছি না।

    এবিষয়ে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন ৮০ নম্বর খতিয়ানের ২৮৪ দাগে ১৮ শতক জমি উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে সেখানে জমি রয়েছে ৩২ শতক। এই ৩২ শতকের মধ্যে ১৪ শতক জমি খাস খতিয়ানভুক্ত। এই অবস্থায় গত ২৩ মে জমি উদ্ধার করতে গিয়ে অবৈধ দখলকারীদের মারমুখী আচরনের কারনে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। এছাড়া এসব জমি নিয়ে ওই এলাকায় একাধিক মামলা চলমান রয়েছে এবং ১৯টি দলিল সৃজন করা হয়েছে। ওইসব দলিলের ইতিমধ্যেই খারিজ বাতিল করা হয়েছে এবং দলিল বাতিলের কার্যক্রম চলমান রয়েছে।#

  • সাংবাদিক আসিফ কাজলের পিতার আজ ১২তম মৃত্যু বার্ষিকী

    সাংবাদিক আসিফ কাজলের পিতার আজ ১২তম মৃত্যু বার্ষিকী

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের পিতা মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ১২তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার। প্রতি বছরের ন্যায় দিবসটি পালনে পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০১১ সালের ১৫ জুন দর্শনা সুগার মিলের সাবেক সিডিএ মরহুম আইয়ুব হোসেন বিশ্বাস বার্ধক্য জনিত কারণে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান