Author: desk

  • সারাদেশের ন্যায় কুড়িগ্রামে সকল উপজেলায় আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    সারাদেশের ন্যায় কুড়িগ্রামে সকল উপজেলায় আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    ।।জিএম রাঙ্গা।। সারাদেশের ন্যায় ১৫ জুন বৃহস্পতিবার কুড়িগ্রামের সকল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে ২৫টি করে এবং আনসার-ভিডিপি ক্লাব-সমিতি প্রাঙ্গনে ১০টি করে বৃক্ষের চারা রোপন করা হয়। চিলমারীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালী ও বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সাজেদা খাতুন ও প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান শাহীন।

    অন্যান্য উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রম ও র‌্যালীতে নেতৃত্বদান করেন রাজারহাটে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহার অন্যদের মধ্যে ছিলেন উপজেলা প্রশিক্ষিকা ছালমা বেগম, উপজেলা প্রশিক্ষক জিয়াউর রহমানসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

    নাগেশ্বরীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজেন চন্দ্র সরকার ও উপজেলা প্রশিক্ষক বিপ্লব কুমার পালসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ও উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমানসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

    ভুরুঙ্গামারীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রশিক্ষিকা মনোয়ারা বেগম এবং প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

    রৌমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জয় রায় ও উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুরজাহানসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

    রাজিবপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষক আ স ম নাসিরুল ইসলামসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

    উলিপুরে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা জাহানুর বেগম ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী।

    ফুলবাড়ীতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হোসনে আরা ও উপজেলা প্রশিক্ষক মোঃ মোমিনুল ইসলামসহ আনসার কমান্ডার ও দলনেতা-দলনেত্রীগণ।

    এছাড়াও কুড়িগ্রাম জেলা দপ্তরে ৭৫টি বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কার্যক্রম ও র‌্যালীতে নেতৃত্ব দান করেন সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, অফিস সহকারী আঞ্জুমানারাসহ অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়নের বিভিন্ন পদবী সদস্যগণ।

  • মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

    মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

    রক্সী খান মাগুরা : আগামী ১৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

    সভায় জেলা সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: দেবপ্রিয় সরকার,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ।

    সভায় জানানো হয়,এবার জেলায় ১ লক্ষ ১৮ হাজার ১১৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬৪২ জন শিশুকে নীল রঙের ও ১ বছর থেকে ৫ বছর বয়সী ১ লক্ষ ৫ হাজার ৪৭২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে । এ ক্যাম্পইনে ৯৩৬টি কেন্দ্রে ২৫৯ জন স্বাস্থ্যকমী,১ হাজার ৮৮৯ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন সুপারভাইজার কাজ করবে । সভায় আরো জানানো হয়,ভিটামিন শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে,স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তথা শিশু মৃত্যুও হার কমায় ।
    এ সভায় জেলায় কর্মরত মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয় ।

    রক্সী খান,মাগুরা।

  • মাগুরায় পথচারীদের মাঝে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরন

    মাগুরায় পথচারীদের মাঝে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরন

    রক্সী খান মাগুরা প্রতিনিধি :
    মাগুরায় প্রচন্ড গরমে খেটে খাওয়া মানুষ,পথচারী ও জনসাধারণকে একটু স্বস্তি দিতে হাতপাখা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে ‘এক পেট আহার অতঃপর হাসি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তীব্র তাপদাহে শহরে খেটে খাওয়া প্রায় ৩শ মানুষের হাতে হাতপাখা, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি তুলে দেন ‘এক পেট আহার অতঃপর হাসি’ এর আজীবন উপদেষ্টা মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ। এ সময় প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ মানুষের ভীড় লক্ষ্য করা যায়।
    এসময় সংগঠনের নির্বাহী পরিচালক সোহেল সবুজ জানান, মাগুরায় তীব্র দাবদাহে শহরের ভ্যানচালক, রিকশা চালক ও শ্রমিক ভাইদের শারীরিক সুস্থ্যতার বিষয়টি মাথায় রেখে এসব খাদ্য সামগ্রী ও হাত পাখা বিতরন করা হচ্ছে।

    রক্সী খান,মাগুরা।

  • ভৈরবে বিএমইউজের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ভৈরবে বিএমইউজের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ভৈরব উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক লাল সবুজের দেশ-পাক্ষিক অপরাধ জগতের ভৈরব কার্যালয়ে মানবাধিকার কর্মী ও সংগঠনের ভৈরব শাখার আহবায়ক মোঃ ছাবির উদ্দিন রাজুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব গাজী টিভির ভৈরব প্রতিনিধি এমএ হালিম এর সঞ্চালনায় মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ ঘটিকায় সংবাদদাতা সদস্য সংগ্রহ ও আলোচনা সভায় নেতৃবৃন্দ গণমাধ্যমের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকন্ঠের সহ সম্পাদক ও সরকারী হাজী আসমত কলেজের অধ্যাপক মোঃ মোতাহার হোসেন,শাপলা টিভির সম্পাদক মোঃ হাবিবুর রহমান,জবস টিভির জেলা প্রতিনিধি ও ভৈরব উপজেলা সৈনিক লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, দৈনিক এশিয়া বাণীর ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি ও ভৈরব উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল কবীর, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, নাগর টিভির চেয়ারম্যান মোঃ শামসুল হক মামুন, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি মোঃ নাঈম মিয়া, দৈনিক রুদ্ধ বাংলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি তানজিল সরকার, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া,মানবাধিকার কর্মী ও প্রভাষক মোঃ আক্তার হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

    প্রধান অতিথি আলহাজ্ব সোহেল আহমেদ বলেন মফস্বলের সাংবাদিকগণ আজ অত্যান্ত অবহেলিত তাদের জন্য সরকারী সুযোগ সুবিধা পেতে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন তার বক্তব্যে, তিনি আরো বলেন আমি যতদিন বেঁচে থাকব ততদিন নির্যাতিত নিপিরিত সাংবাদিকদের পাশের থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। সব শেষে সংগঠনের আহবায়ক সকল কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

  • ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর কর্মসূচি সম্পন্ন

    ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর কর্মসূচি সম্পন্ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    কর্মক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা, কর্মদক্ষতা বৃদ্ধি, সু-শাসন নিশ্চিত করে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলার সকল অফিসার ইনচার্জদের সাথে আগামী ১ বছরের কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement APA)
    স্বাক্ষর করেন য়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম।

    বুধবার (১৪ই জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরের এই চুক্তি সম্পন্ন হয়।

    প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

    এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ বিভিন্ন থানার ওসি, ওসি তদন্ত এবং নির্বাহী দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

  • মা অন্তঃসত্ত্বা হওয়ায় বেতাগীতে মেয়ের আত্মহত্যা

    মা অন্তঃসত্ত্বা হওয়ায় বেতাগীতে মেয়ের আত্মহত্যা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    মা অন্তঃসত্ত্বা হওয়ায় বরগুনার বেতাগী উপজেলায় বিষপানে মোসা. আমেনা (১৭) নামে এক কলেজছাত্রীর ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল রাত ৯টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের দক্ষিণ করুণা গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা দক্ষিণ করুণা গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। সে উপজেলার কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

    আমেনার বাবা মো. জাকির হোসেন বলেন, ‘আমার দুই মেয়ের মধ্যে আমেনা বড়। আমরা স্বামী-স্ত্রী ছেলেসন্তানের আশা করেছি। আমার স্ত্রী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি কয়েক দিন আগে আমেনা জানতে পেরে ক্ষোভে ও লজ্জায় তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আজ রাতে হঠাৎ আমার স্ত্রী আমাকে ডেকে বলে আমেনাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ও গ্যাসের ট্যাবলেট খেয়েছে। পরে আমরা ওকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর আমেনা মারা যায়।’

    তবে আমেনার ফুফু মোসা. লাকি আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে পড়াশোনার জন্য আমেনাকে তার মা বকাবকি করে। এতে অভিমান করে সে বিষপান করে। তার মায়ের ডাক-চিৎকারে আমরা খবর পেয়ে আমেনাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’

    বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জিয়াউল হক লিখন বলেন, আমেনাকে হাসপাতালে আনার পর তার স্টমাক ওয়াশ করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু রোগীর স্বজনেরা তাকে বরিশালে নিতে বিলম্ব করায় হাসপাতালের বেডেই তার মৃত্যু হয়।

    বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এরপর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরগুনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

  • চট্টগ্রামে অ্যাডিশনাল আইজি কামরুল আহসান আগমনে সুধীসমাবেশ-মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে অ্যাডিশনাল আইজি কামরুল আহসান আগমনে সুধীসমাবেশ-মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম সিএমপি’র আয়োজনে কামরুল আহসান,বিপিএম (বার),অ্যাডিশনাল আইজি (প্রশাসন),বাংলাদেশ পুলিশ,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা চট্টগ্রাম আগমণ উপলক্ষ্যে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    গত ১৩জুন, নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে একটি ‘সুধী সমাবেশ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার), পিপিএম (বার)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিপিএম (বার),অ্যাডিশনাল আইজি মোঃ কামরুল আহসান।

    সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ ও -১১ আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ও এম এ লতিফ। উপস্থিত ছিলেন-চট্টগ্রাম রেঞ্জের মান্যবর রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)।

    আরো উপস্থিত ছিলেন,সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন;আলহাজ্ব এম জহিরুল আলম দোভাষ,চেয়ারম্যান, চউক; পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. প্রফেসর শিরিন আখতার।

    এছাড়াও উপস্থিত ছিলেন-সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ,পিপিএম;অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ;অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন,পিপিএম-সেবা;উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

    আরো উপস্থিত ছিলেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ,
    ,মহানগর কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ,সুধীজন ও ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ আরও অনেকেই।

  • সুন্দরগঞ্জে ১৭২০ জন কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

    সুন্দরগঞ্জে ১৭২০ জন কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
    বৃহস্পতিবার সকালে কৃষি ইনস্টিটিউট ভবনে কৃষকদের মাঝে ওইসব বীজ ও সার বিতরণ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপ- সহকারি কৃষি অফিসার সরোয়ার হোসেন, মোখলেসুর রহমান, আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, শামছুল হক প্রমূখ। প্রতিজনকে ৫ কেজি ধানের বীজ,১০কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি করে সার দেয়া হয়। জাতের মধ্যে ছিল, ব্রি-ধান-৫২,৭৫,৮৭,৯৩, ৯৪,৯৫,৮০ প্রভৃতি। এসময় কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির কৃষকদের স্বর্ণা ধানের পরিবর্তে ৯৩,৯৪,৯৫ জাতের ধান লাগার পরামর্শ দেন।

  • স্মার্ট বাংলাদেশে স্মাট ত্রিশাল গড়ার বাজেট ঘোষণা করলেন পৌর মেয়র আনিছ

    স্মার্ট বাংলাদেশে স্মাট ত্রিশাল গড়ার বাজেট ঘোষণা করলেন পৌর মেয়র আনিছ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে আগামী ২০৪১ সালের মধ্যে ‘সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারই সুযোগ কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে স্বপ্ন দেখছন’ তা বাস্তবায়নে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৩-২৪ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। ত্রিশাল পৌরসভার ২য় তলায় পৌর মেয়রের হলরুমে আগামী অর্থ বৎসরে ২১,৯৮,২৫,৪৬৪ (২১কোটি ৯৮ লক্ষ ২৫হাজার ৪শত ৬৪) টাকার এই বাজেট ঘোষণা করেন পৌরসভার তিন বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র এবি এম আনিছুজ্জামান। এতে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬,৩৬,২৫,৪৬৪ টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৫,৬২,০০,০০০ টাকা। অপরদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৬,১০,৪০,৮৫৬ টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫,৬২,০০,০০০ টাকা। উক্ত বাজেটে সম্ভাব্য মোট আয় ২১,৯৮,২৫,৪৬৪ টাকার বিপরীতে সম্ভাব্য মোট ব্যয় দেখানো হয়েছে ২১,৭২,৪০,৮৫৬ টাকা। বার্ষিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৫,৮৪,৬০৮ টাকা।

    বাজেট বক্তৃতায় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, ‘পৌরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা এবং পৌর শহরকে পরিবেশগত, প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, নান্দনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই বাজেট। জনগণের প্রত্যাশিত সেবা ও উন্নয়ন কর্মকান্ড নিশ্চিত করার জন্য পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি তিন মেয়াদে দায়িত্ব পালনকালে পৌরসভার নিজস্ব আয়ের উৎসগুলোর পরিধি বাড়াতে শ্রম দিয়েছি। সেই সঙ্গে রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে, যাতে পৌরবাসী কর প্রদানে উৎসাহিত হন।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মোঃ মনিরুজ্জামান, ত্রিশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, হিসাবরক্ষক মোঃ কফিল উদ্দিন,প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান বিপ্লব, ২নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল মানিকসহ বিভিন্ন ওয়ার্ড ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    মেয়র আরও বলেন, ত্রিশাল পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নান্দনিক পৌর এলাকা হিসেবে গড়ে তুলতে বিশাল অর্থের প্রয়োজন। বাস্তবতা হচ্ছে, সে অর্থ আমাদের নেই। তারপরও উন্নয়ন থেমে থাকতে পারে না। তাই সরকারের মুখাপেক্ষি না হয়ে আমরা নিজস্ব আয়বর্ধক প্রকল্প গ্রহণের ওপর জোর দিচ্ছি।’ সবার সহযোগিতা, চিন্তা-চেতনা, মেধা ও সঠিক পরামর্শ বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকবেন বলে জানান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।
    প্রস্তাবিত বাজেটের আওতায় (১) পৌর এলাকার রাস্তা ঘাট উন্নয়ন প্রকল্প (২) ত্রিশাল পৌর এলাকার যানজট নিরসনে উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সভায় মেয়র কর্তৃক গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ উপসস্থাপন করা হয়।
    এসব প্রকল্পের মধ্যে রয়েছে (১) আধুনিক পৌর এলাকা নির্মাণ (২) পৌরসভায় স্মার্ট শহর প্রকল্প বাস্তবায়ন (৩) পৌরসভার আওতাধীন এলাকাগুলোতে জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়ন (৪) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ (৫) মাস্টার প্ল্যানের সুপারিশ মতে প্রস্তাবিত নতুন সড়ক নির্মাণ প্রকল্প
    বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

  • গৌরীপুরের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সকলের সমর্থন ও সহযোগীতা চাই – শরীফ হাসান অনু

    গৌরীপুরের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সকলের সমর্থন ও সহযোগীতা চাই – শরীফ হাসান অনু

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় টিকিয়ে রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সাধারণ মানুষের মাঝে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু।

    এসময় তিনি আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং জামায়াত, বিএনপির নাশকতার রুখে দিতে সকল নেতা কর্মীদের দ্বিধা দ্বন্দ্ব ভূুলে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে বলে সকলকে আহবান জানান।

    বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে দিনভর
    ভাংনামারী ইউনিয়নের নাওভাঙ্গা মধ্যপাড়ায়,
    কলতাপাড়া ডেলটা মিলের দের সাথে সহ গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মত বিনিময় কালে শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন তিনি।

    মতবিনিময় কালে,তিনি তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি গত ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে তার প্রতি জনগন যে সারা দিয়েছিল, আসন্ন নির্বাচনেও সকলের সহযোগিতা কামনা করেন । তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী তরুন এই নেতা বলেন,আমার রাজনৈতিক অতীত কর্মকান্ডের ধরুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে।দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সাবেক এ ছাত্রনেতা বলেন,বিজয়ী হতে পারলে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা হবে।বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার ও আশা ব্যাক্ত করেন।এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শরীফ হাসান অনু গৌরীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ এর মাধ্যমে তার নিজের অবস্থান তুলে ধরে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।