মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় জেলার সদর উপজেলা হাড়িভাষা ইউনিয়নের সাহেব বাজার ফুটকিবাড়ী মাদক ব্যবসায়ী জুলহাস নবনির্বিত বাড়ি নির্মাণ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে.. আমরা সরেজমিনে গিয়ে ভিডিও করতে গেলে জুলহাস সটকে পড়ে ও তার বারিতে থাকা এক মহিলা কথা বলতে রাজি হয়নি পরবর্তীতে জুলহাস ভাই মিনহাজ এসে ক্যামেরায় কথা বলেন আমি হানিফ গাড়িতে চাকরি করি আমার ভাই জুলহাস আমার বাবা হেকমত হেকু আমরা একসাথে বাড়ি নির্মাণ করছি এলাকাবাসী বলেন যে দুই থেকে আড়াই বিঘা জমি চাষ করে কিভাবে সম্ভব এই বাড়ি নির্মাণ। প্রত্যক্ষদর্শী জানান একটা অবৈধ ব্যবসা করে। সংবাদ প্রকাশ না করতে না করতে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে। এ বিষয়ে পঞ্চগড় মাদকদ্রব্য ইন্সপেক্টর আশরাফ এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমরা একটি মামলা করেছি জুলহাসের বিরুদ্ধে মামলা নং ৩২ তাং/২১/১২/২২ ও ৩ বোতল ফেনসিডিল পাই পরবর্তীতে আমরা ওই বাড়িতে তিনবার রেড দেই তাকে পাওয়া যায় না আমরা অতি শীঘ্রই গ্রেফতার করবো এবং আমাদের অভিযান জেলা জুড়ে অব্যাহত রয়েছে।পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন।
Author: desk
-

বাড়িটি দেখলে মনে করবেন যে কোন সরকারি কর্মকর্তার বাড়ি নির্মিত হচ্ছে কিন্তু আসলে তা নয়
-

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও জরিতদের ফাঁসির দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদ ও জরিতদের ফাঁসির দাবীতে পঞ্চগড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকেরা।আজ শুক্রবার ( ১৬ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকা সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাল, জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদ মোহাম্মদ বাবুল হোসেন সাংবাদিক আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, , একাত্তর টিভির পঞ্চগড় প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দারসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকরা।
-

নড়াইলের নড়াগাতীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ ৬টি দোকান ও ৩টি মোটরসাইকেল ভাংচুর
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতীর থানার বাগুডাঙ্গা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ও ঢাকায় ভর্তি করা হয়েছে। এছাড়া ছয়টি দোকান এবং তিনটি মোটরসাইকেল ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের বাগুডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়জিদ মোল্যা এবং আমিনুল কাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাগুডাঙ্গা বাজারে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে।
সংঘর্ষে বায়জিদ মোল্যাসহ (৩৫) তার পক্ষের শওকত শিকদার (৫৫), আকি মোল্যা (৪৮), মুন্না (২০), ইউনুচ মোল্যা (৪২), ইয়াছিন মোল্যা (৩৭), হায়দার মোল্যা (৪৮), আলমতারা শেখ (৫৫) ও শাহজাহান মোল্যা (৪৫) ছাড়াও বেশ কয়েকজন হয়েছে।
এদিকে অপরপক্ষ আমিনুল কাজী প্রুপের মহিবুল শেখ (৬০), সাহেব শেখ (৪৫), এস্কেন শেখ (৩০), খোকা শেখ (৪০), শরীফুল কাজী (৪০), লাবলু কাজী (৫৫), মহিবুল শেখসহ (২০) বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা গোপালগঞ্জ ও ঢাকায় চিকিৎসাধীন আছেন।বায়াজিদ মোল্যা বলেন, হঠাৎ করে আমিনুল কাজীর নেতৃত্বে তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। হামলায় ১২জন গুরুতর আহত হয়েছে। তিনটি মোটরসাইকেল ও ছয়টি দোকান ভাংচুরসহ দুই লক্ষাধিক টাকা এবং দোকানের মালামাল লুট করেছে প্রতিপক্ষরা। এছাড়া শুক্রবার সকালেও আমাদের দুইজনকে ব্যাপক মারধর করেছে।
আমিনুল কাজী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বায়জিদ মোল্যার নেতৃত্বে তার সমর্থকরা আমাদের লোকজনের ওপর প্রথমে হামলা করেছে। এ হামলায় সাতজন আহত হয়েছে।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। #
-

ইউরোপীয়ান পার্লামেন্টের ৬ এমপির বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, নেদারল্যান্ডস আওয়ামী লীগ
প্রেস বিজ্ঞপ্তি।
মোস্তফা জামান, নেদারল্যান্ডস থেকেঃ নেদারল্যান্ডস আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে-জানানো হয় যে, গত ১২ জুন ২০২৩, ইউরোপীয়ান পার্লামেন্টের ৬জন এমপি, এক যুক্ত বিবৃতিতে-সংস্থাটির পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বরিলের কাছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করাসহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। যা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। এমনকি একটি স্বাধীন দেশের সংবিধানের ওপর হস্তক্ষেপ করা হয়েছে। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সচেতন প্রবাসী বাংলাদেশী হিসেবে-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এবং আরও উল্লেখ করছি যে, দেশ-তথা সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিএনপি-জামাতের ষড়যন্ত্রের যে লবিষ্ট নিয়োগ রয়েছে, ঐ বিবৃতি সেই ধারাবাহিকতারই অংশ।
বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে-আমাদের দেশের সংবিধান অনুযায়ী। এতে-কারো হস্তক্ষেপ করা মোটেই উচিত নয় এবং জনগণ তা কখনো মেনে নেবে না। বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। বিবৃতিপ্রদানকারীদের প্রতি অনুরোধ রাখছি, আমেরিকায় প্রতিদিন কি পরিমান মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে দিকে-তাকানোর জন্য।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকন্যাই নন-তিনি গণতন্ত্রের মানসকন্যাও। তিনি জানেন কি ভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়। জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞাময়, দুরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে-দেশে গণতন্ত্র সূরক্ষা আছে, থাকবে এবং জাতীয় সংসদের নির্বাচনও অবাধ-সুষ্ঠু স্বচ্ছতার মধ্যদিয়েই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ জন্য বহির্বিশ্বের কারো হস্তক্ষেপের প্রয়োজন নেই।
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।বিবৃতিতে-স্বাক্ষর করেন, নেদারল্যান্ডস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত-সভাপতি জনাব এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান।
বার্তাপ্রেরকঃ মোস্তফা জামান
সাধারণ সম্পাদক
নেদারল্যান্ডস আওয়ামী লীগ। -

কর্ণফুলী ১১নং মাতব্বর ঘাটের দূর্রাবস্থা আশু সংস্কার জরুরী “চসিক মেয়রের হস্তক্ষেপ কাম্য”
শহিদুল ইসলাম,
চট্রগ্রামের পতেঙ্গা-১১নং মাতব্বর ঘাটের অবস্তা ঝরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকি নিয়ে নৌ-যাত্রী পারাপার হচ্ছে প্রতিনিয়ত।
নগরীর ৪১নং ওয়ার্ডর পতেঙ্গা অংশে এবং ১১নং কর্ণফুলী অংশ মাতব্বর ঘাটের নৌ যাত্রী পারাপারের নানান অভিযোগ পাওয়া গেছে। ইজারাদার আঃশুক্কুর অভিযোগ করে জানান,বিগত ৩ বছর আগে রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের বেশ কিছু অংশ ভেঙ্গে নিয়ে নদীতে বিলিন হলেও এখনো পর্যন্ত ভাংগা অংশ মেরামত না হওয়াতে ভয়াবহ বিপদ নিয়ে যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্বর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার আংশিক এলাকায় নিয়মিত শহরের পথে যাতায়াত করেছে।
হাজারো চাকুরীজীবী ও পেশাজীবী লোকজন সহজ নৌ-পথ দিয়ে যোগাযোগ রক্ষা করে চলছে।এই বিষয়ে ইজরাদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ সহ সরাসারি মেয়র মহোদয়কে লিখিত ভাবে বার বার জানালেও আজো কোন প্রতিকার পায়নি বলে জানান ইজারাদার গন ।
নিয়মিত পারাপার হওয়া জুলধা ও শিকলবাহা পটিয়া -কর্ণফুলী উপজেলার বাসিন্দারা জানান ঘাটে ৩/৬৪ টি নৌকা-বোর্ট থাকলেও কর্তৃপক্ষ ঘাটের ঝরাজীর্ণতার কারণে ১টির বেশি
বোর্ট চালাতে পারছেনা। সে কারণে দূর্ভোগে পড়তে হয় প্রতিনিয়ত পারাপার হওয়া যাত্রীদের।
যা অত্যন্ত কষ্ট দায়ক ও
অস্তিকর যন্রনা দায়ক ঘটনা।
এ অবস্থায় মৃত্যুর ঝুঁকিনি্য়েই পতেঙ্গা-১১নং মাতব্বর ঘাট ধরে প্রতিনিয়তই জীবণ বাজি রেখে কেয়া পার হচ্ছেন আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার হাজার হাজার বাসিন্দা।
ঘাটের বেহাল অবস্থার ব্যাপারে ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েকবার গিয়ে দেখে এসেছি, কিন্তু ইজারাদার গন কেউ লিখিত ভাবে আমাকে অবহিত করেনি,নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাঝি বলেন এখনো পর্যন্ত একজন পংগু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তাই পতেঙ্গা-৪১নং ও ১১ংন মাতব্বর ঘাটের জরাজীর্ণ
অবস্থার উন্নয়ন ও জরুরী মেরামতের জন্য চসিটি মেয়র মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন ইজরাদার মোঃআঃ শুক্কুর সওদাগর।তিনি আরও বলেন আমরা সরকারী সকল নিয়ম কানুন মেনে ঘাট পরিচালনা করার পরে ও এতো সমস্যার কারণ কি?
এ বিষয়ে চসিকের,সিনিয়র কর্মকর্তা তৌহিদ এর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি।
তাছাড়াও,এই দুই অংশের গুরুত্বপূর্ণ মাতব্বর ঘাটের ফি বাড়ানো হলেও সেবা ও নৌ-পারাপারে নিরাপত্তা নিশ্চিতে কোন ব্যবস্থা নজরে আসেন না।
এব্যাপারে কর্ণফুলী জুলধা ইউপি চেয়ারম্যান, দায়িত্বশীল মেম্বার ও প্রতিনিধিদের কোন উদ্যোগ এবং স্থানীয় সরকার, জেলা প্রশাসন পক্ষ থেকে কোন কার্যকর উদ্যোগ দেখতে পাওয়া যায় নি।
এছাড়া ঘাটের কিছু দূরে জামতলা বাজার থেকে ফকিরন্নির হাট এবং শিকলবাহা পটিয়া-কর্ণফুলী সংযোগ রোডের বেহাল দশায় নাগরিক সেবার মান খুবই নাজুক অবস্থায় রয়েছে।
তাই যতাথত কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ঘাটের ঝরাজীর্ণতা উভয় অংশে মেরামত ও সংস্কার করতে বিশেষ আরজ করছি। -

প্রবাসী মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে প্রবাসী মায়ের সাথে অভিমান করে অনামিকা আক্তার আদুরী (১৭)নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার(১৫জুন) রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী স্থানীয় বাসিন্দা অলি ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে।
প্রতিবেশীরা জানায়, অনামিকা আক্তার আদুরীর মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এরই মাঝে তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন।তবে মেয়ে তার বাবার সাথেই থাকতো। ঘটনার দিন বৃহস্পতিবার(১৫জুন) দুপুরে নিজের রুমে বসে দীর্ঘ সময় তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। এসময় বেশ উচ্চস্বরে তার মায়ের সাথে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতে তার বাবা বাসায় এসে তার রুম ভিতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা থেকে দেখতে পান তার মেয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
নিহত অনামিকা আক্তার আদুরী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা একজন মুদি ব্যবসায়ী।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আত্নহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আজকে (১৬জুন) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মায়ের সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। এর পর যদি অন্য কোন কারন থেকে থাকে তাহলে সেটা তদন্ত করলে জানা যাবে।
-

উন্নয়নই বলে দিবে নৌকায় ভোট দিতে- এমপি মহিব
রফিকুল ইসলাম ঃ
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গত ১৪ বছরে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। আর এই উন্নয়নই বলে দিবে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে। এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
শুক্রবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। আওয়ামী সরকারের গত মেয়াদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এ সংবাদ সম্মেলন করেন এমপি মহিব।এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে অত্যন্ত সফলতার সাথে বিশ্ববাসীকে তাক লাগিয়ে আকাশচুম্বী চ্যালেঞ্জ, জঙ্গিবাদ নির্মূল ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়ন অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।
বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, রাঙ্গাবালী থানাকে উপজেলায় উন্নীতকরণ, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীতকরণ, নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবলী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, শের-ই-বাংলা নৌ ঘাঁটি স্থাপন, কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু নির্মান, দেশের তৃতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ, আন্ধারমানিক নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ, মহিপুর-আলিপুরে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সহ একাধিক মেগাপ্রকল্প সহ নানা উন্নয়ন হয়েছে।
তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ‘নৌকায়’ ভোট দিন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বারবার দরকার।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।
প্রেস ব্রিফিংয়ে রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি সিকদার জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। -

পরানগঞ্জের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর তত্বাবধানে মাদক ও অপরাধমুক্ত আধুনিক উপজেলা গঠনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) তারিখ সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার অধীনস্থ ০২নং পুলিশ ফাড়ির এসআই (নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে একটি অভিযানিক টীম সদর উপজেলার সিরতা ইউপিস্থ তেপান্তর এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
ওসি শাহ কামাল আকন্দ জানান-প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অধীনস্থ ০২নং পুলিশ ফাড়ির এসআই (নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ০৫নং সিরতা ইউপিস্থ তেপান্তর সাকিনস্থ জনৈক হেলাল এর ফিসারীর সামনে পাকা রাস্তার উপর হতে ০৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মফিজুল (৫০), মীর কান্দা পাড়া এলাকার মোঃ রাকিবুল হাসান রনি(২৮), চর বওলা এলাকার আবুল বাশার (৩৫),। এ সময় আসামীদের নিকট হতে সর্বমোট (০২+০২+০২)=০৬ (ছয়) গ্রাম হেরোইন যাহা পৃথক পৃথক ভাবে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এবং উপরোক্ত ০২নং আসামীর নিকট হতে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি নম্বর বিহীন মোটরসাইকেল লাল-কালো রংয়ের TVS METRO-100CC, চেসিস নং- D625MF53J1D04659, ইঞ্জিন নং- CF5DJ1X00345 উদ্ধার করা হয়। শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। -

ঝালকাঠিতে ইশা’র বিক্ষোভ মিছিল
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি উদ্যোগে লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রেস ক্লাবের সামনের সড়কে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মন্ডলির সদস্য নুরুল হুদা ফয়াজী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও যুবনেতা হাফেজ ইব্রাহিম হাদি। সমাবেশে বক্তারা শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে পাতানো নির্বাচন উল্লেখ করে সিইসির পদত্যাগ দাবি করেন বক্তারা। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।
-

টেকনাফের নাফনদীতে মাছ শিকার বন্ধ থাকায় জেলে পরিবারে হাহাকার,দূর্বিসহ জীবন যাপন
কক্সবাজার থেকে কে এম নূর মোহাম্মদ।
ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশের অজুহাতে টেকনাফের নাফ নদীতে মাছ শিকার বন্ধ থাকায় অর্ধাহারে অনাহারে জীবন কাটাচ্ছেন কয়েক হাজার জেলে পরিবার। মিয়ানমারের রাখাইনে সহিংসতার ফলে রোহিঙ্গারা দলে দলে এদেশে পালিয়ে আসার প্রেক্ষিতে অঘোষিত ভাবে বন্ধ রাখা হয়েছে জেলেদের মাছ শিকার। এরপর ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২৩ অক্টোবর থেকে দেশের বিভিন্ন নদ-নদী ও সাগরে মাছ শিকার শুরু হলেও টেকনাফের নাফ নদীতে মাছ শিকার অঘোষিত বন্ধ রাখা হয়েছে। অথচ ইয়াবা চোরাচালান এবং রোহিঙ্গা অনুপ্রবেশ বন্দ হয়নি। একটানা মাছ শিকার বন্ধ থাকার ফলে নাফ নদ নির্ভর জেলে পরিবারগুলোতে নেমে আসে দূর্দশা। জীবন কাটছে অর্ধাহারে অনাহারে। বিকল্প কোন আয়ের উৎস না থাকায় জেলে পরিবারের মধ্যে চলছে হাহাকার। অনেকেই দু’বেলা খাদ্য যোগাতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। মাছ শিকার বন্ধ থাকায় নাফ নদীর পাশ্ববর্তী বাজার গুলোতে মাছের সংকট দেখা দিয়েছে। এছাড়া টেকনাফে মিঠাপানির মাছ তুলনামুলকভাবে অনেক কম। ফলে নাফ নদী ও সাগরের মাছের উপর পুরো উপজেলা নির্ভরশীল।
২৭ অক্টোবর শুক্রবার নাফ নদী নির্ভর জেলেরা তাঁদের দূর্দশার কথা জনিয়েছেন।
শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার করিম বলেন ‘কর্ম জীবনের শুরু থেকে পেশা জেলে হিসেবে নদীতে মাছ শিকার করে আসছি। বছরের পর বছর ধরে নাফ নদীতে বিহিঙ্গি জাল পেতে জিবীকা নির্বাহ করে আসছি। কোন কালই এভাবে দীর্ঘদিন মাছ শিকার বন্ধ থাকেনি। রাখাইনে সহিংসতা শুরু হলে এর প্রভাব পড়ে আমাদের সীমান্তের অভ্যন্তরে জেলেদের উপর। মাছ শিকার করতে না পারায় পরিবারের ৮ সদস্য নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে জেলেদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও এপর্যন্ত কোন সাহায্য জেলে পরিবারের ভাগ্যে জুটেনি’।
মিস্ত্রি পাড়া আবদুল হক বলেন ‘নাফ নদের মাছ শিকার বন্ধের ফলে আয় রোজগার নেই। ফলে এক বেলা খেতে পারলেও আরেক বেলা খেতে খুব কষ্ট হচ্ছে। নদীতে টানা জাল ও কাঁকড়া শিকার করে সংসারের প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। নাফ নদীতে মাছ শিকারে গেলে বিজিবি জওয়ানরা বাধা সৃষ্টি করছে এবং মাছ শিকার বন্ধে ‘উপরের নির্দেশ’ আছে বলে জেলেদের জানান বিজিবি জওয়ানরা’।
মাছ ব্যবসায়ী লালু বলেন ‘জেলেদের মাছ ক্রয় করে তা বাজারে বিক্রি করে সংসার চলতো। এখন মাছ শিকার বন্ধ থাকায় সংসার চালাতে খুব মুশকিল। বিকল্প কোন কাজও করতে পারছিনা’।
এভাবে নাফ নদীর উপর নির্ভর টেকনাফ উপজেলার প্রায় ১২ হাজার জেলে ও তাদের পরিবার প্রায় ৬/৭ বছর ধরে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। শিগগিরই নাফ নদীতে মাছ শিকার থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জেলে পরিবারগুলো।
এব্যাপারে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন ‘মিয়ানমারের সহিংসতা, ইয়াবা পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারী নির্দেশে নাফ নদীতে মাছ শিকার বন্ধ রয়েছে।কক্সবাজার থেকে
কে এম নুর মোহাম্মদ