ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। বিগত বছর পাটের দাম ভাল পাওয়ায় কৃষকদের পাট চাষে আগ্রহ বেড়েছে। গত বছর পাটের দাম ভাল পাওয়ায় এ বছর পাইকগাছা উপজেলায় পাটের আবাদও বেড়েছে। পাটের বীজ বপনের সময় বৃষ্টি হওয়ায় পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৩৭৫ হেক্টর। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী, পৌরসভার জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, পাট চাষের শুরুতে বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। কৃষক সবুর জানান, পাট আবাদ করার পরে পাট জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কারণ দিন দিন ডোবা ও জলাশয়গুলি ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়া জায়গা পাওয়া যায় না। একই স্থানে একাধিকবার পাট জাগ দিতে হয়। এতে সময়মত পাট জাগ দিতে না পারায় পাটের আশ ভাল পাওয়া যায় না। ফলে আর্থিকভাবে ক্ষতির শিকার হতে হয়।আবহাওয়া ভালো থাকলে পাটের আশ ভালো হবে বলে আশা করছেন পাট চাষিরা।
Author: desk
-

পাইকগাছায় পাটের বাম্পার ফলন হয়েছে
-

নড়াইল সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই ইজিবাইকসহ গ্রেফতার ৬
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই ইজিবাইক উদ্ধার সহ ৩ জন আসামী, সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামী এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ১ জন আসামী সহ সর্বমোট ৬ জন আসামী গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, নড়াইল সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার একটি ইজিবাইক উদ্ধার ও ৩ জন আসামী, সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামী, এবং ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ১জন আসামী সহ সর্বমোট ৬ জন আসামি গ্রেফতার। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে।
-

নড়াইলে কোরবানীর পশুর হাট ইজারাদার ও ব্যাংক ম্যানেজারদের সাথে এসপি সাদিরা খাতুন’র মতবিনিময়
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে কোরবানীর পশুর হাট ইজারাদার ও ব্যাংক ম্যানেজারদের সাথে এসপি সাদিরা খাতুন’র মতবিনিময়। আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে হাট ইজারাদার এবং ব্যাংক ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৫ জুন)
বিকালে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার ঈদ-উল আযহায় কোরবানীর পশুর হাটের ইজারাদারদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বক্তব্য শোনেন। তিনি এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু দিক-নিদের্শনা প্রদান করেন। এর মধ্যে অন্যতম-অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকা, এক বাজারের গরুর ট্রাক জোর পূর্বক অন্য বাজারে না নামানো (ট্রাকের সামনে বাজারের নাম সম্বলিত ব্যানার টানানো), বাজারের নির্দিষ্ট এলাকার বাইরে গরু না রাখা, আলাদা পোষাকে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা রাখা, হাছিলের তালিকা কাউন্টারের সামনে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন রাখা ও আপদকালীন সময়ের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখা। কোরবানির পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন রাখতে এবং স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রাখার জন্য বলেন। কোরবানির পশু অসুস্থ কি না অথবা গরু মোটাতাজাকরণ কোন ঔষুধ খাওয়ায়ে গরু মোটা করেছে কি না তা সনাক্ত করতে জেলা প্রাণিসম্পদ অথবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন করার জন্য তিনি সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। সভায় কোরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল থানার অফিসার ইনচার্জগণকে প্রতিটি পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশনা প্রদান করেন। বড় ব্যবসায়ীদের বেশি পরিমাণে টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহায়তা গ্রহণের জন্য হাট ইজারাদারদের বলা হয়। পাশাপাশি কোরবানীর পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১), বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ ও পশুর হাট ইজারাদারগণ উপস্থিত ছিলেন। -

তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলন শীল (উফশী) ধানের এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, কৃষি প্রণোদনা গ্রহনকারী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলার ৭টি ইউনিয়নে কৃষকদের মধ্যে ১২শ’ জনকে মাথা প্রতি ৫ কেজি করে উপশী আমন ধানের বীজ, সার ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এসময় গ্রীষ্মকালীণ পেঁয়াজের বিতরণও দেখানো হয়েছে। এতে ২শ’ জনের মাঝে এই বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষিবান্ধব সরকার এবং শুরু থেকেই কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে কৃষকের কষ্ট লাঘব ও লাভবান করতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি ও বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। সেই সঙ্গে কৃষকদের এসব প্রণোদনা দিয়ে যাচ্ছে। আপনারা এই কৃষি প্রণোদনা কাজে লাগানোর চেষ্টা করবেন।’
মুহম্মদ তরিকুল ইসলাম।
-

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যায় জরিতদের ফাঁসির দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন
মহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জরিতদের ফাঁসির দাবীতে প গড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকেরা।
শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় প গড় শহরের চৌরঙ্গী মোড়ে প গড়-ঢাকা মহাসড়কে প গড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এসময় সাংবাদিক বক্তারা, অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকরা। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।
সাংবাদিকরা আরো বলেন, আমরা গণমাধ্যমে কাজ করে মানুষের কাছে সব সত্য খবর পৌছে দেই। এর মাঝে কিছু অসাধু ও খারাপ মানুষের মুখোশ উম্মচন করতে গিয়ে হামলা ও হত্যার শিকার হয়। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিক নাদিম হত্যার ঘটনার গত কয়েকদিন আগে প গড়ের তেঁতুলিয়ায় এক প্রতারক নারীর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয় স্থানীয় বাংলা টিভির সাংবাদিক ডিজার হোসেন বাদশা। পুলিশ সত্যতা না দেখে ভুক্তভোগীদের মামলা গ্রহণ না করে ওই নারীর মামলা গ্রহণ করায় তিব্র নিন্দা জানায়। এদিকে গণমাধ্যমের স্বাধীনতা না থাকা সত্বেও জীবন ঝুঁকি নিয়ে চলা সাংবাদিকদের পাশে সরকার ও প্রশাসনকে থাকার আহব্বান জানান বক্তারা।
প গড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দৈনিক সমকালের প গড় জেলা প্রতিনিধি সফিক্লু আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাল, সাংবাদিক ও কলামিস্ট আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, বাংলানিউজ ও সময় টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হোসেন রায়হান, বাংলা ভিশনের সাংবাদিক মোশারফ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর এই হামলা হয়। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।
মুহম্মদ তরিকুল ইসলাম।।
-

কেশবপুরে পৌরসভার বাড়ির মালিকদের নিয়ে সমিতির কমিটি গঠন
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে পৌরসভার বাড়ির মালিকদেও নিয়ে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১৬জুন বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক সভায় সকলের সর্বসম্মতিক্রমে আশরাফুজ্জামানকে সভাপতি ও সহকারী অধ্যাপক রবিউল ইসলামকে সাধারণ স¤পাদক করে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন সহসভাপতি সহকারী অধ্যাপক শহিদুজ্জামান, আজিজুর রহমান, সাংবাদিক ওয়াজেদ খান ডাবলু, কবির হোসেন, হারুনার রশিদ বুলবুল, প্রভাষক শাহজাহান হোসেন, আলম বিশ্বাস, সোহেল হাসান আইদ, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল আহাদ, সাঈদ ও গোলাম ফারুক বাবু, সহ-স¤পাদক আবু সাঈদ, রুহুল বিশ্বাস, কার্ত্তিক চন্দ্র, মোখলেছুর রহমান, হাফিজুর রহমান, রানা, দীলিপ, ইকতিয়ার হোসেন, স্বপন বিশ্বাস, সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান, মুক্তার আলী, কামরুজ্জামান বাবু, রুহুল আমীন ও সুমন হোসেন, সাংগঠনিক স¤পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক স¤পাদক আবু বক্কর সিদ্দিক, মঞ্জুরুল হোসেন ডাবলু, কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, শাহিনুর রহমান, সামছুর রহমান, মাসুদুজ্জামান, এমরান খান ক্বারী ও রবিউল ইসলাম মুন্না, কোষাধ্যক্ষ তবিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ আল আমিন ও মাসুদ রানা, দপ্তর স¤পাদক আবু সালেহ মাসুদ, সহ দপ্তর স¤পাদক অনিমেষ সাহা, আইন বিষয়ক স¤পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান, সহ আইন বিষয়ক স¤পাদক শরিফুল ইসলাম, শাহিনুর রহমান, মহিলা বিষয়ক স¤পাদক রাবেয়া ইকবাল, প্রচার স¤পাদক তাজাম্মুল হোসেন, সহ প্রচার স¤পাদক সবুজ হোসেন নিরব, রুহুল আমিন, অরুপ কুমার, পরিবেশ বিষয়ক স¤পাদক শরিফুল ইসলাম, সহপরিবেশ বিষয়ক স¤পাদক প্রভাষক খায়রুল আনাম, ক্রীড়া বিষয়ক স¤পাদক শাহজাহান হোসেন, সহ ক্রীড়া বিষয়ক স¤পাদক ইকরামুল হক, আবু রায়হান, স্বপন পাল, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক বিপ্লব, সহ সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক প্রদীপ বসু পল্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ এবং সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক সেলিম রেজা। এছাড়া নবগঠিত এ কমিটির অন্যরা নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। #মোঃ জাকির হোসেন
কেশবপুর ,যশোর। -

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি তুষার কান্তি মালাকারকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সে নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে। গ্রেফতারি পরোয়ানমূলে গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের প্রভাস দাস এবং লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরতাজ, সোহেল ও লাহুড়িয়া গ্রামের নজীর মীর। বিভিন্ন মামলার গ্রেফতারকৃত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের বিপুল কাজী, আতিয়ার কাজী, সোহাগ কাজী, রুমোন কাজী, পাঁচুড়িয়া গ্রামের তাফসির আহম্মেদ, মিলন শেখ, মামুন শেখ, দীঘলিয়া গ্রামের আকাশ দত্ত ও চর মল্লিকপুর গ্রামের শুভ শেখ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ সকল আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। -

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- “আনন্দধারা বহিছে ভূবনে” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এর উদ্যোগে মালদ্বীপের হুলোমালে’র সমুদ্রের পাড়ে শুক্রবার( ১৬ জুন) ২০২৩ বাংলা নববর্ষ বরন আয়োজনে মেতে ওঠে সবাই। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি প্রাণবন্ত করে করে তোলে এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। এছাড়াও কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বাপের বিশিষ্ট চিকিৎসক ডা: মোক্তার আলী লস্কর, ডা: আসিফ, ডা: আশরার, ডা: হুরিয়া, ডাঃ সুজন, ডা: রিমি, ডা: সাইফ, ডা: ফাহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাদিউল ইসলাম, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ সাদেক ও হাই কমিশনের সকল কর্মচারী, প্রবাসী বাংলাদেশী অতিথিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী পরিবারের সদস্য বৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য অনুষ্ঠানে ঘরে তৈরী পিঠা ও দেশীয় খাবার দাবার পরিবেশন বাড়তি আনন্দ নিয়ে আসে। অনুষ্ঠানে আগতরা জানান, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের বাইরেও বাংলাদেশী এমন উৎসবের আয়োজনে দেশের আমেজ পাওয়া যায়। প্রবাসী বাঙ্গালীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা পালন করবে।
-

মাগুরায় ঝুলন্ত অবস্থায় এক নারীর মরাদেহ উদ্ধার
রক্সী খান মাগুরা প্রতিনিধি : মাগুরার সাজিয়ারা গ্রাম থেকে লিমা খাতুন নামে এক নারীর গলায় ওড়না পেচানো অবস্থায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় লিমার স্বামী মোঃ সাকিল কে আটক করেছে পুলিশ । লিমা খাতুন মাগুরা শহরতলীর বারাশিয়া গ্রামের জামাল মোল্লার মেয়ে।
মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান,আজ শুক্রবার সকালে জরুরী তথ্য সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মাগুরা সদর থানার ফোর্স সহ আমি ঘটনাস্থলে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য লিমার পূর্বের স্বামী মোঃ সাকিল কে আটক করেছে । ময়না তদন্তের পর এবং পুলিশের তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রক্সী খান,মাগুরা।
-

নড়াইলের এসপি সাদিরা খাতুন”র সাথে অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ সম্পন্ন
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা পুলিশ সুপারের সাথে অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্ম সম্পাদন চুক্তি সম্পন্ন হয়। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।জুলাই ২০২৩ হতে জুন ২০২৪ পর্যন্ত নড়াইল জেলার ৪ টি থানা কি কি কাজ করবে তা এই চুক্তিতে লিপিবদ্ধ করা আছে। প্রতিটি থানার অফিসার ইনচার্জ পৃথক পৃথকভাবে পুলিশ সুপার সাথে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। তিনি এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১), সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।