Author: desk

  • ভুরুঙ্গামারীতে বিএমডিএর গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ

    ভুরুঙ্গামারীতে বিএমডিএর গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম ও সহকারী মেকানিক শরিফুল ইসলাম চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হকসহ এক ব্যক্তির কাছে গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ টাকা হাতিয়ে নেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম কে নিয়ে সহকারী মেকানিক শরিফুল ইসলাম চলতি বছরের মার্চ মাসে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাঠ পরিদর্শনে করে এবং গভীর নলকূপ দেয়ার দেবে মর্মে স্থানীয়‌ এলএলপির গ্রাহক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও আবু বকর সিদ্দিক বিএমডিএর গভীর নলকূপের জন্য সাইদুর রহমানের মাধ্যমে মেকানিক শরিফুল ইসলাম কে সাড়ে ৪লাখ টাকা ঘুষ প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী বিএমডিএর সহকারী মেকানিক এনতাজুল হকসহ অনেকে। এরপর বিএমডিএর দালাল সাইদুর রহমান অতি কৌশলে সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হকের ইসলামপুর গ্রামের বাড়ীতে ৫ইঞ্চি পাইপ ২০টি, দুই গাড়ি বালি ও তৃতীয়ক্লাস দেড় হাজার ইট জমা করে এবং দ্রুত নলকূপ স্থাপনের কাজ শুরু হবে বলে জানান। এভাবে প্রতারণা করে এলাকার অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেয়। বিএমডিএর গভীর নলকূপ ২০১৫সাল থেকে স্থাপন বন্ধ বিষয়টি খোঁজ নিয়ে চেয়ারম্যান এটিএম ফজলুল হক জানতে পারেন। এরপর দালাল সাইদুর রহমান পলাতক হন এবং মেকানিক শরিফুল ইসলামও এলাকায় যাওয়া বন্ধ করেন। চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও আবু বকর সিদ্দিক তাদের পাওনা টাকার জন্য নাগেশ্বরী বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম ও মেকানিক শরিফুল ইসলামের কাছে দিনের পর দিন ঘুরতে থাকে। অবশেষে টাকা না পেয়ে গত ২৯মে ২৩সালে বিএমডিএর রংপুর সার্কেল বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ উঠেছে নাগেশ্বরী বিএমডিএর মেকানিক শরিফুল ইসলাম নাগেশ্বরী জোনে দীর্ঘ ১২বছর থেকে কর্মরত থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে নিজের স্বার্থ হাসিল করেছেন। এমন কি অফিস না করেই নাগেশ্বরীতে টমেটো, কুমড়া, লাউসহ বিভিন্ন প্রকার ব্যবসা করে আসছেন। বিএমডিএ রাজশাহী জোনের এক বড় কর্মকর্তার আত্মীয় হওয়ায় মেকানিক শরিফুল ইসলাম অবাধে অনিয়ম করে আসছে। এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন শরিফ। গভীর নলকূপ রক্ষণাবেক্ষণ কাজের বরাদ্দ অধিকাংশ টাকা ভুয়া বিল ভাউচার করে আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    নাগেশ্বরী বিএমডিএর সহকারী মেকানিক শরিফুল ইসলাম অভিযোগের সতত্যা স্বীকার করে বলেন, আপনাদের যা লেখার লেখেন। আমি আমার মতো করে চাকরি করবো।

    বিএমডিএ নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

    কুড়িগ্রাম বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান অভিযোগের সতত্যা স্বীকার করে বলেন, সরেজমিনে অভিযোগের তদন্ত করে কিছুটা সতত্যা পাওয়া গেছে। ব্যবস্থা নেয়া হবে।

  • কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন

    কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন করা হয়েছে। ১৭জুন বিকেলে শহরের আল আমিন মডেল একাডেমি হলরুমে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
    চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে ‘স্মৃতিতে বাবা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, অধ্যক্ষ অসীম ঘোষ, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, লেখক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কবি মানব মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ শাহীন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু।
    আলোচনার পরে অতিথিবৃন্দরা চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সাংবাদিক নাদিম হত্যার জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চশাস্তির দাবিতে ফুলবাড়ীয়া মানববন্ধন

    সাংবাদিক নাদিম হত্যার জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চশাস্তির দাবিতে ফুলবাড়ীয়া মানববন্ধন

    মো. সেলিম মিয়া, ময়মনসিংহ ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ফুলবাড়ীয়াতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, যুগান্তরের রফিক আহমেদ মিঠু, ইত্তেফাকের আবুল কালাম, যায়যায়দিনের নুরুল ইসলাম খান, ভোরের ডাকের এএসএম গোলাম ফারুক আকন্দ, মানবজমিনের এনায়েতুর রহমান, আমাদের সময়ের আব্দুস সাত্তার, কালের কন্ঠের আব্দুল হালিম, ভোরের কাগজের হাফিজুল ইসলাম স্বপন, সাংবাদিক আসাদুজ্জামান প্রমূখ।
    এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে নাদিমকে নৃশংসভাবে হত্যা করেন।’ সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সঠিক সংবাদ প্রকাশ করেও সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘ দিনেও সাংবাদিক সাগর—রুনি দম্পতির হত্যার বিচার হয়নি। আমরা জানি না, নাদিম হত্যার বিচার হবে কিনা। হত্যাকারী ইউপি চেয়ারম্যান বাবুসহ খুনিদের দ্রুত বিচারে ফাঁসির দাবি জানান তারা।
    উল্লেখ্য, জামালপুরের সাংবাদিক নাদিম গত ১৪ জুন সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় গুরুত্বর হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান।

  • চট্টগ্রামের বন্দর ইপিআই জোন- চসিকের উদ্যোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত

    চট্টগ্রামের বন্দর ইপিআই জোন- চসিকের উদ্যোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    বন্দর নগরীর চট্রগ্রামে জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চসিকের স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে, সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর ইপিআই জোনের উদ্যোগে ১৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জোনের আওতাধীন ২৬,৩৭,৩৮,৩৯,৪০ও ‌৪১নং ওয়ার্ডে এক যোগে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
    ৬মাস -১১মাস বয়সের শিশুদের একটি করে (১লাখ ইউনিট)নীল রঙের ক্যাপসুল এবং ১২- ৫৯ মাস বয়সের শিশুদের একটি করে (২লাখ ইউনিট) লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
    কর্মসূচি বাস্তবায়নে বন্দর ইপিআই জোনের টিকা টেকনিশিয়ান মোঃ নাজিম উদ্দিন জানান, এই জোনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন পালন করা হয়েছে। আমাদের ভিটামিন’এ’ক্যাপসুল চাহিদা বেশি থাকলেও কর্তৃপক্ষর নির্দেশনা অনুযায়ী কিছুটা কমিয়ে শুধুমাত্র ঘনবসতিপূর্ণ এলাকায় এবং গার্মেন্টস শিল্প ও উপজেলার পাশ্ববর্তী এলাকায় আগে দেওয়া হয়েছে। এছাড়া চসিকের উদ্যোগে ৩৭,৩৮,৩৯,৪০,৪১নং ওয়ার্ডস্থ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জাতীয় এই কর্মসূচি পালন করছে।
    কার্যক্রমের অংশ হিসেবে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমন ও জোনাল মেডিকেল অফিসার ডা.হাসান মুরাদ চৌধুরীর নির্দেশনায় জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চসিকের ৩৯নং ওয়ার্ড কার্যলয়, মমতা মাতৃসদন হাসপাতাল, বন্দর টিলা মাতৃসদন (নগর স্বাস্থ্য কেন্দ্র) হাসপাতাল, ইপিজেড হাসপাতাল, নৌবাহিনী স্বাস্থ্য কেন্দ্র, নূর গনি নগর স্বাস্থ্য কেন্দ্র, অস্থায়ী কেন্দ্র- প্রাচিকস, হালিশহর একাদশ ক্লাব(আলোর পথে বাবলা), নবচেতনা ক্লাব,বংগবন্ধু স্মৃতি সংসদ, দূর্বার ক্লাব,মা-মনি কমিটি, আকমল আলী বেড়ীবাঁধ (সাফা আইডিয়াল স্কুল), মাদ্রাজী শাহ‌পাড়া ক্রিড়া সংগঠন, মাবুদ স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র,আলী শাহ পাড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বন্দর ইপিআই জোনের আওতাধীন ভ্রাম্যমান টিমে নৌ, বিমানবন্দরে এবং গার্মেন্টস শিল্প অঞ্চলে মার্কেট চত্বরে জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে ভ্রমনরত শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।
    চসিকের স্বাস্থ্য – উপ কমিটির স্বাস্থ্য সহকারী মোঃ আবু‌ তাহের, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবী সদস্যরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন তারা হলেন- চন্দ্রাশীষ ভট্টাচার্য আশিষ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সায়েম, সাজ্জাদ হোসেন মাসুদ, মোঃ শাহরুখ, প্রকৌশলী সাগর, মোঃ রাব্বি,রিমন প্রমূখ।
    জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইনে প্রায় ৬৪ হাজার শিশু কে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন।
    তবে এই জোনের চাহিদা ৮৪হাজার থাকলেও তা পর্যায়ক্রমে বাদপড়া ‌ শিশুদের‌ রুটিন ইপিআই টিকাদান কর্মসূচিতে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে জানায়।

  • ময়মনসিংহ সদরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ

    ময়মনসিংহ সদরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (১৮ই জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন । এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ।

    স্বাগত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • কক্সবাজারের টেকনাফে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও  প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    কক্সবাজারের টেকনাফে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    কক্সবাজার থেকে জেলা প্রতিনিধি কে এম নুর মোহাম্মদ –
    জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখা ও টেকনাফে কর্মরত সাংবাদিকরা।
    সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্তের দাবি জানান তারা।
    গত রবিবার (১৮ জুন) বিকাল ৩ টায় টেকনাফ শাপলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয় টেকনাফ উপজেলা শাখার বিক্ষোভ সমাবেশে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা।
    এস এন কায়সার জুয়েলের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনূস অভির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী ও দপ্তর সম্পাদক আবদুর রহমান ইবনে আমিন।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সভাপতি এস এন কায়সার জুয়েল বলেন,
    সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তপূর্বক গ্রেফতারের দাবি জানিয়ে মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, জামালপুরের পুলিশ সুপার একটি টকশোতে বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ চাইলে হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে জড়িত সকলকে গ্রেফতার করতে পারতো। সাংবাদিক নাদিম এর আগে লাইভে এসে তার জীবনের নিরাপত্তা চেয়েছিল পুলিশ এতে নীরব ছিল।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, আমাদের সহকর্মী বাংলানিউজটোয়েন্টি২৪.কমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত বুধবার রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিকদের উপর যখন এ ধরনের নির্মম আচরণ হয় তখন সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথাটা সবার সামনে চলে আসে। সাংবাদিকদের স্বার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক লাল সবুজের দেশ টেকনাফ প্রতিনিধি মোঃ ফারুক। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও কালের সংবাদ কক্সবাজার জেলা প্রতিনিধি কে এম নুর মোহাম্মদ।দৈনিক কক্সবাজার সংবাদ টেকনাফ উপজেলা প্রতিনিধি আবদুর রহমান ইবনে আমিন। দৈনিক স্বাধীন সংবাদ স্টাফ রিপোর্টার সোহেল আহমদ চৌধুরী। দৈনিক সমাচার টেকনাফ প্রতিনিধি কেফায়েত উল্লাহ। জাতীয় দৈনিক বঙ্গভূমি সৈয়দ আলম টেকনাফ প্রতিনিধি। দৈনিক কক্সবাজার বাণী টেকনাফ প্রতিনিধি মোঃ ইমন। মানবাধিকার ক্রাইম বার্তা টেকনাফ প্রতিনিধি আবুল কাসিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ এর টেকনাফ প্রতিনিধি আবদুল মাবুদ। মোঃ শাহীন দ্বীপ টিভি। আনোয়ার, রায়হান প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি।
    গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জড়িত সকলকে দ্রুত বিচার আইনের মাধ্যমে ফাঁসির রায় প্রদান করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

    কক্সবাজার থেকে
    কে এম নুর মোহাম্মদ

  • বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭।রবিবার (১৯ জুন) বিকেল ৩ টায় মোরেলগঞ্জের ঐতিহ্যবাহি এসিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সবুজ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীয়া সংস্থার আয়োজনে খেলাটি অনুস্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই-আলম বাচ্চু,পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান প্রমুখ। আন্তখেলায় ৫-৩ গোলে মোরেলগঞ্জ পৌর একাদশ দৈবজ্ঞহাটি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেন, এবং খেলায় রানারস আপ হিসেবে দৈবজ্ঞহাটি একাদশকে পুরস্কৃত করা হয়।

  • মধুপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শনিবার সন্ধায় হোটেল আদিত্যের সামনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রানা চৌধুরী সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দিয় কমিটির সহ- সভাপতি লিলি সরকার। এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেব সাধারণ সম্পাদক মরহুম সরকার সহিদের একমাত্র ছেলে আহাদুল ইসলাম আদিত্য, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, পৌর সভার সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, পৌর যুবদলের সাবেক সদস্যসচীব সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচীব মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান মুরাদ।

  • সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জামালপুরের সাহসী সাংবাদিক মানবজমিন ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শনিবার ঝিনাইদহের সকল সাংবাদিক সংগঠন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও বানববন্ধন কর্মসুচি পালন করে। ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে ঝিনাইদহ রিপোটার্স ইউনিট, প্রেস ইউনিটি ও বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসব কর্মসুচিতে অংশ গ্রহনে করেন। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সমবেত হতে থাকে। এরপর সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হানের সভাপতিত্বে সমাবেশে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের বিমল কুমার সাহা, দৈনিক নবিচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ কাজল, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, আমার সংবাদের জেলা প্রতিনিধি কে এম সালেহ, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভি প্রতিনিধি শিপলু জামান, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির রাজিব হাসান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামিমুল ইসলাম শামীম, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, প্রেস ইউনিটির শহিদুল এনাম পল্লব, রিপোর্টার ইউনিটির এস এম রবি ও বিহঙ্গ সাংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠা শাহিনুর আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসুচতে শাতাধীক সাংবাদিক ঘন্টাব্যাপী ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে কোন সাংবাদিক হত্যার বিচার হয়নি। বরং সাংবাদিকরা যতদিন রাজপথে থাকে ততদিন প্রশাসন সরব থাকে। সাংবাদিকরা নীরব হলে প্রশাসনও তৎপরতায় নীরব হয়ে যায়। ফলে জামালপুরের সাহসী সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার কুশিলবরা গ্রেফতার হলেও তাদের বিচার হবে কিনা সন্দেহ আছে। দেশে সাগর রুনি হত্যার বিচার হয়নি, খুলনার একাধিক সাংবাদিক হত্যার বিচার ঝুলে আছে ও যশোরর সাংবাদিক ছামসুর রহমান কেবল হত্যার বিচার হয়নি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতা দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। সাংবাদিক সমাজ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমসহ সকল সাংবাদিক হত্যার বিচার না হলে কলমের পাশাপাশি এবার লাঠি হাতে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে সাংবাদিকরা।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • সাংবাদিক নাদিম হত্যা মামলার মাস্টারমাইন্ড চেয়ারম্যান বাবু গ্রেফতার পঞ্চগড়ে

    সাংবাদিক নাদিম হত্যা মামলার মাস্টারমাইন্ড চেয়ারম্যান বাবু গ্রেফতার পঞ্চগড়ে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে বহুল আলোচিত জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার মাস্টারমাইন্ড মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‍্যাব।

    শনিবার (১৭ জুন) ভোর ৫টার দিকে র‍্যাবের একটি টিম উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

    দেবীগঞ্জ থানা সূত্র জানায়, চর তিস্তাপাড়া এলাকার মোন্তাজ আলী ও মিস্টার নামক দুই ব্যক্তির বাড়ি থেকে বাবুসহ তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে আত্মীয়ের সম্পর্কে রয়েছে। র‍্যাবের ইন্টিলিজেন্স উইং এই অভিযান পরিচালনা করেন এবং র‍্যাব ১৩ পুরো অভিযানে সহযোগিতা করেন বলে জানায় সূত্রটি।

    প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর মামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।