Author: desk

  • যেভাবে হলেন গ্রেফতার  হলেন কুক্ষাত  বাবু চেয়ারম্যান

    যেভাবে হলেন গ্রেফতার হলেন কুক্ষাত বাবু চেয়ারম্যান

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ;
    সাংবাদিক নাদিম হত্যা মামলায় অভিযুক্ত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার ভোর ৪টার দিকে আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।তিনি বলেন, ‘র‌্যাবের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। বর্তমানে তিনি র‌্যাবের হেফাজতেই আছেন।’

    এবিষয়ে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘আজ সকাল ৭টার দিকে তাকে ধরে নিয়ে যায় র‌্যাব, সিভিল টিম এবং পুলিশ। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি বোনের বাড়িতে অবস্থান করছিলেন।’

    তিনি আরও বলেন, ‘সকালে চিলাহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলিম মাদ্রাসার প্রভাষক মো. ফখরুল ইসলামের বাড়ি থেকে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাহমুদুল আলম বাবুকে আটক করে নিয়ে যায়।’

    এদিকে, চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বকশীগঞ্জ থানায় নিহতের স্ত্রী মনিরা বেগম এ মামলা দায়ের করেন।

    প্রসঙ্গত, বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার পাটহাটি মোড় দিয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। ঘটনার সময় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পাশে দাঁড়িয়ে ছিলেন, আর চেয়ারম্যানের ছেলে রিফাত সাংবাদিক নাদিমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় সেখানে ২০-২৫ জন উপস্থিত ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।

    সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

    সংবাদ প্রকাশের ঘটনায় নাদিমের ওপর ক্ষুব্ধ ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তার জের ধরেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

    এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতির পাশাপাশি দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বাবুকে। একই সঙ্গে দল থেকে তাকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

  • সুজানগরে বালুবোঝাই অবৈধ হ্যারোগাড়ীর ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

    সুজানগরে বালুবোঝাই অবৈধ হ্যারোগাড়ীর ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বালুবোঝাই অবৈধ হ্যারো গাড়ীর ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মো.মাজেদুল প্রামানিক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাতপাকিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। সে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সুজানগর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দীন জানান, মাজেদুল তার এক স্বজনের সাথে মোটরসাইকেলযোগে সুজানগর হয়ে কাজিরহাট দিয়ে ফেরি পার হয়ে ঢাকায় যাচ্ছিলেন। রবিবার সকাল আটটার দিকে ঢাকা যাওয়ার পথে তাদের মোটরসাইকেলটি সুজানগর পৌরসভার বান্নাইপাড়া নামক স্থানে পৌঁছে। এ সময় বালুবোঝাই হ্যারো গাড়ী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক মিঠুন প্রামানিককে হাসপাতালে নিয়ে যান। আহত মিঠুন প্রামানিক পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর বলরামপুর গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে। পুলিশ হ্যারো গাড়ীটি জব্দ করলেও হ্যারোগাড়ীর চালক পালিয়ে যায়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • লোনাপানি কেন্দ্র,পাইকগাছার বার্ষিক আ লিক কর্মশালা অনুষ্ঠিত

    লোনাপানি কেন্দ্র,পাইকগাছার বার্ষিক আ লিক কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছার “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২২-২০২৩) পর্যালোচনা এবং প্রকল্প প্রস্তাবনা (২০২৩-২০২৪) প্রণয়ন” শীর্ষক আ লিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড,লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড,ইয়াহিয়া । বিশেষ অতিথি ছিলেন,অধ্যাপক ড, মোঃ গোলাম সরোয়ার, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান এফ,এম,আর,টি, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
    অনুষ্ঠান স ালনা করেন উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাশমী সাকিব।
    উপস্থিত ছিলেন ড,মোঃ আসাদুজ্জামান, এ্যাকোয়া কালচার বিভাগ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, রাবেয়া আক্তার ফিসারি বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়,জেসমিন আরা প্রভাষক ও বিভাগীয় প্রধান,ওমানো গ্রাফী বিভাগ,খুলনা বিশ্ববিদ্যালয়, মোঃ জাহিদ হোসেন বিভাগীয় প্রধান এ্যাকোয়া কালচার বিভাগ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, মোঃ শাহিন পারভেজ এফ,এম,আর,টি খুলনা বিশ্ববিদ্যালয়, আহসান হাবিব, সিপি বাংলাদেশ।
    গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মতিউর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবু নাসের,গোলাম মোস্তফা, শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান।
    বক্তব্য রাখেন চিংড়ি চাষী সহকারী অধ্যাপক আবু সাবাহ্, দেবব্রত সরকার দেবু,তারক চন্দ্র সানা,শেখ সুলতান জাকারিয়া, শেখ শহীদ হোসেন বাবুল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার,মহফুজা মীরা ও রণধীর সরকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ডিবি পুলিশের অভিযানে পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুইজন। নড়াইল ডিবি পুলিশ ফরহাদ শেখ (২৪) ও নিশান মোল্যা (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ফরহাদ শেখ নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের কাওসার শেখের ছেলে ও নিশান মোল্যা একই গ্রামের আবুল খায়ের মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৮ জুন) দুপুরে শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জাম পেল সুজানগরের ৯৮ জন গ্রাম পুলিশ

    নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জাম পেল সুজানগরের ৯৮ জন গ্রাম পুলিশ

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার ৯৮ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদারদের) মাঝে নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নতুন পোষাকসহ বিভিন্ন সঞ্জামাদি পাওয়ায় তাদের কাজের গতি বাড়বে ও যথাযথ দায়িত্ব পালনে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। এ সময় তিনি আরও বলেন গ্রাম পুলিশ একদম তৃণমূল পর্যায়ে কাজ করে থাকে। গ্রাম পুলিশের দায়িত্ব গ্রামের কোথায় কি ঘটছে এবং মাদক ক্রয় বিক্রয়কারী ও সেবনকারীদের নামের তালিকা প্রস্তুত করে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া। তাই গ্রাম পুলিশকে আরও কঠোর ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদারদের) মাঝে নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সরকারের পক্ষ থেকে নতুন পোষাকসহ অন্যান্য সরঞ্জামাদি পেয়ে খুশি গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, আমরা সরকারের দেওয়া দায়িত্ব পালনের জন্য গ্রামের পথে পথে দিনরাত ছুটে থাকি। তাই নতুন পোষাকসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়ায় খুব ভালো লাগছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের নতুন এসিল্যান্ড ও থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান

    সুজানগরের নতুন এসিল্যান্ড ও থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরের নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর ও নবাগত থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জালাল উদ্দীনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর ও নবাগত থানা অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ জালাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রাফিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য রবিবার(১৮ জুন)উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মারুফ দস্তগীর এবং গত মঙ্গলবার মোহাম্মদ জালাল উদ্দীন সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

    সুজানগর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

    এম এ আলিম রিপনঃ ভারতে প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে রবিবার যোগদান করায় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রাফিউল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কক্সবাজার জেলার টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ মুনাফের স্ত্রী আটক,মুনাফ পলাতক

    কক্সবাজার জেলার টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ মুনাফের স্ত্রী আটক,মুনাফ পলাতক

    কক্সবাজার থেকে কে এম নুর মোহাম্মদ। —

    কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ ক্যান বিয়ার ও ৩৪টি বিদেশী মদের বোতলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
    আটককৃত মহিলা হলেন,টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া (আবুল বশরের বাড়ি) আব্দুল মুনাফের স্ত্রী ফেরুজা খাতুন (৪০), এবং আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়।
    র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (১৭ জুন) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ চৌধুরীপাড়া সাকিনস্থ আবুল বশরের নিজ বসত ঘরের ভেতরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মাদক ব্যবসায়ী ফেরুজা খাতুন নামে এক মহিলাকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলা দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ১১৫ ক্যান বিয়ার ও ৩৪টি বিদেশী কাঁচের মদের বোতল (প্রতিটির গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST BLENDED WHISKY 43% VOL 70 CL লেখা আছে) উদ্ধার করা হয়।
    আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী জানায়, সে এবং পলাতক ব্যক্তি সর্ম্পকের স্বামীসহ অদ্য উপরোল্লিখিত বিয়ারের ক্যান ও বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে বসত ঘরে মজুদ রেখেছিল। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত বিয়ার ক্যান ও বিদেশী মদসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিয়ার ও বিদেশী মদসহ আটককৃত মহিলা ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    কক্সবাজার থেকে
    কে এম নুর মোহাম্মদ

  • পঞ্চগড়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

    পঞ্চগড়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইজন শিক্ষককে পূর্বের তারিখ দেখিয়ে নিয়োগ দেওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার ছয়মাসেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এদিকে ঐ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী তাদের এমপিও ভুক্তের জন্য ফাইল পাঠানোর প্রস্তুতি নিয়েছেন।
    তবে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার জানান, স্কুলে খবর নেয়া হয়েছে ঔ নামে কোন শিক্ষক নাই, আর থাকলেও কোনদিন এমপিওভুক্ত হবে না।

    এর আগে গত ২২ নভেম্বর উপজেলার চতুরাডাঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারীর বিরুদ্ধে অবৈধভাবে দুইজন শিক্ষক নিয়োগের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।

    নিয়োগ প্রাপ্তরা হলেন, গীতা রানী দাস নামের এক শিক্ষিকা।যিনি ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে একই উপজেলার এন বি এল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। আরেকজন বিষ্টু রাম রায় নামের এক শিক্ষক। যাকে এই প্রতিষ্ঠানে ২০১৫ সালের ১৫ অক্টোবরে যোগদান দেখিয়েছেন। অথচ তিনি নীলফামারী জেলার লতিবাড়ি চৌরঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন।
    সংবাদে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানটি ননএমপিও থেকে এমপিও হওয়ার পর ঐ শিক্ষক দুইজনকে কৌশলে ২০১৫ সালে নিয়োগ দেখানো হয়। অথচ করোনাকালীন সময়ে ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য সরকার চিন্তা করে প্রণোদনা সহায়তা দেয়। সেই প্রণোদনা নেয়ার তালিকায় ১১ জন শিক্ষক কর্মচারীর নাম দিয়ে উপজেলা শিক্ষা অফিস ও নির্বাহী অফিসারকে প্রত্যয়ন দেয় প্রধান শিক্ষক আব্দুল বারী কিন্তু ওই তালিকায় বিষ্টু রাম রায় ও গীতা রানী দাসের নাম ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর পূর্বের তারিখ দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জাল তৈরি করে নিয়োগ দেয় তাদের।
    বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২২, শিক্ষক কর্মকর্তা কর্মচারী সম্পর্কিত তথ্যে এ দুজনের নামসহ ১৩ জনের নামের তথ্য পাঠিয়েছেন।
    এদিকে এন বি এল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর কুতুবে আলম শিক্ষক গীতা রানী দাসের তথ্য ব্যানবেইসে পাঠিয়েছেন।
    তবে দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য পাঠানো হলেও দুই জায়গায় দুটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে।
    চতুরাডাংগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী এ বিষয় কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি মানবিক কারনে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে অনুরোধ করেন।

  • পঞ্চগড়ে স্কিলস কম্পিটিশন

    পঞ্চগড়ে স্কিলস কম্পিটিশন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়ঃ
    পঞ্চগড়ে চলতি বছরের কারিগরি বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কিলস কম্পিটিশন হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা হয়।

    প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিজয়ীরা পরবর্তীতে রংপুরে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

    এদিকে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল ইসলাম, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালীম,চেম্বার অব কমার্সের সদস্য জুনায়েদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর লূৎফর রহমান প্রমুখ।