মোঃ হামিদার রহমান নীলফামারীঃপরপর দুইবার রংপুর রেঞ্জের ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল মোস্তফা মঞ্জুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সদর নীলফামারী কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম পুলিশ সুপার, নীলফামারী ।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন
আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জনাব আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী।
Author: desk
-

পরপর দুইবার রংপুর রেঞ্জের ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল মোস্তফা মঞ্জুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী
-

মুসলিম কিশোরীকে অপহরণ ও ধর্ষন মামলার আসামী দিপংকর হালদার আগৈলঝাড়ায় র্যাবের হাতে গ্রেপ্তার
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া থেকে অপহরণ ও ধর্ষন মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব। বরিশাল র্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম জানান, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব খান্দুলী গ্রামের এক মুসলিম কিশোরীকে (১৭) আগৈলঝাড়া থানার(বাশাইল)
পূর্ব গোয়াইল গ্রামের দিলীপ হালদারের ছেলে দিপংকর হালদার (২২) অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করা হয়। এঘটনায় গত ২ জুন ওই কিশোরীর পিতা বাদী হয়ে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিপংকর হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০ জুন মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম ও এসআই আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া উপজেলার(বাশাইল) পূর্ব গোয়াইল গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ ও ধর্ষন মামলার পলাতক আসামী দিপংকর হালদারকে গ্রেপ্তার করা হয়। ২০জুন মঙ্গলবার আসামী দিপংকর হালদারকে ডাসার থানার মাধ্যমে মাদারীপুর আদালত থেকে কারাগারে প্রেরন করা হয়। -

জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ভেঁড়া, ভেঁড়ার খাদ্য, গৃহ নির্মাণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীরা বিনামূল্যে এ সহায়তা পেয়েছেন।
মঙ্গলবার(২০ জুন) বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির এপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার তহুরা ইয়াসমিন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত ও স্বচ্ছলতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সহায়তা প্রদান করছেন।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ পরিবারের মাঝে একটি করে হাঁসের ঘর ,২০টি করে হাঁস ও ৪০ পরিবারের মাঝে ২টি করে ভেঁড়া , ২৭ কেজি করে ভেঁড়ার খাদ্য, ২টি ঢেউ টিন , ৪টি পিলার , ৫টি প্লাস্টিকের প্যালেট ম্যাট বোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।
সুফলভোগী কাজলী রানী বলেন, আমি ভেঁড়া সহ এসব উপকরণ পেয়ে অনেক খুশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানায়। এই ভেঁড়া হতে আমার পরিবারে স্বচ্ছলতা আসবেফ আশা করি এবং পরবর্তীতে একটি বড় ভেঁড়ার খামার করার ইচ্ছে রয়েছে।
-

ফুলবাড়িয়ায় বিদ্যালয় ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ! পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার
মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের ৭০ নং বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের ৩টি পিলারের ঢালাই খসে পড়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের নির্মানাধীন ৩টি পিলারে হাত দিলেই খসে পড়ছে ঢালাইসহ বালিমাটি। ইতিমধ্যে পিলারের সিমেন্ট, বালু মিশ্রিত খোয়া উৎসুক জনতা হাত দিয়ে ছুঁয়ায় অনেকাংশ খসে পড়েছে।
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার সকালে নির্মানাধীন স্থাপনা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সাথে ছিলেন। এ সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হাতুড়ী হাতে নিয়ে পিলারগুলো যাচাই করেন।
স্থানীয়রা বলেন, বিদ্যালয়টি নির্মাণের শুরু থেকেই নিম্নমানের ইট, বালি, সিমেন্ট ও সুরকি দিয়ে দায়সারাভাবে কাজ করছে ঠিকাদার। ভবনটির পাইলিং থেকে শুরু করে প্রতিটি কাজেই ব্যবহার হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। এতে করে যে কোনো সময় স্থাপনাটি ধসে যেতে পারে। এতে আমাদের শিশুরা পড়বে ঝুঁকিতে।
স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, শুরু থেকেই নিন্মমানের রড ও সিমেন্ট দিয়ে কাজ করা হয়। এতে ভবনটি যেমন দীর্ঘস্থায়ী হবে না, তেমনি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়বে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে ৯৯ লাখ টাকা ব্যয়ে ৭০ নং বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের চুক্তি করা হয় মেসার্স হৃদয় এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে। চুক্তি অনুযায়ী ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের ২৭ জানুয়ারি যা চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়।
কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মাস্টার বলেন, নিম্নমানের কাজের কারণে দুদিন পরেই ভবনটি ধসে পড়তে পারতো। এতে করে ১০ জন শিক্ষার্থীও মারা যেতে পারত। আমরা এই ভবন নিয়ে আতঙ্কে ছিলাম। যারা এই ভবন নির্মাণে অনিয়মের সাথে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আল্লাহ বাঁচিয়েছেন এর আগেই ধরা পড়েছে।
অনিয়মের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাবেয়া আক্তারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হৃদয় এন্টার প্রাইজের প্রতিনিধি আহসান হাবিবের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া গেলেও অনিয়মের কথা শুনে কল কেটে ফোন বন্ধ করে দেন।
ভবন নির্মাণে অনিয়মের প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ জানান, একটি অভিযোগের ভিত্তিতে আমি এবং ইউএনও স্যারসহ আমরা কয়েকজন সরেজমিনে পরিদর্শন করেছি। এখানে ভবনের তিনটি কলামে ত্রুটিপূর্ণ কাজ পাওয়া গেছে এবং কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা একটি টিম পাঠাবে। তারা সরেজমিনে তদন্ত করে যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী কাজ হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানান, ভবনটি পরির্দশন করে রিপোর্ট করা হয়েছে এবং নির্বাহী প্রকৌশলীর নিকট চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের অনিয়মের জন্য দায়ী সকলকে শোকজ করার নির্দেশ দেয়া হয়েছে। -

তারাগঞ্জে পার্থীদের প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বিতরণের উদ্বোধন
খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে তারাগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কৃষকদের মাঝে পাট চাষের প্রয়োজনীয় সার বিতরণ উদ্বোধন করা হয় । মঙ্গলবার সকাল ১০টা হতে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে সার বিতরণ করা হয়।উপজেলা নিবার্হী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ সোলেমান আলী পাট অধিদপ্ত সহকারী পরিচালক রংপুর, উর্মি তাবাসসুম কৃষি কর্মকর্তা তারাগঞ্জ, আবুল ফজল মোল্লা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজেআরআই রংপুর, একেএম বিশ্বাস পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর রংপুর, মোঃ ফখিরুল ইসলাম উপসহকারী পার্টি উন্নয়ন কর্মকর্তা তারাগঞ্জ, সুমাইয়া তাসলিমা স্মৃতি অফিস সহকারি ও সুবিধাভোগী পাট চাষী প্রমুখ, ওই সময় পাঁচটি ইউনিয়নের মোট ৭৫ জন পাট চষিকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
-

বানারীপাড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি সোহাগ গ্রেফতার
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। সোমবার ১৯ জুন সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে দশম শ্রেনীর ছাত্রী ধর্ষণের মামলার পলাতক আসামী
সোহাগ(২৩)কে বরিশাল র্যাব ৮ গ্রেফতার করে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। ওই ছাত্রী বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।গত ১১ জুন সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি (৩৮) এবং ইয়াসিনের সহায়তায় একই গ্রামের সোহাগ (২৩) ও মেহেদী (২৭) ঐ ছাত্রীকে জোড় পূর্বক একটি বসত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।
বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, বাকি আসামিদের র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারের চেষ্টা চলছে। # -

বাবুগঞ্জে ধর্ষন মামলা থেকে পরিত্রান পেতে কৌশলে বিয়ে। অতপর হুমকি
কে এম সোয়েব জুয়েল।
বাবুগঞ্জ প্রতিনিধি :- বাবুগঞ্জে ধর্ষন মামলা থেকে পরিত্রান পেতে পুলিশকে ম্যানেজ করে সু- কৌশলে ধর্ষক রনি কলেজ ছাত্রী ধর্ষিতাকে বিয়ে করে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন কলেজ ছাত্রী ও তার পরিবারের লোকজন।।
ধর্ষক রনি ২২ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের আলামিন বেপারীর পুত্র। তিনি একই ইউনিয়নের চরউত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত বাচ্চু ভুইয়ার কন্যা আগরপু ডিগ্রী কলেজের ছাত্রী প্রিয়া ২০ কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার দৈহিক মেলামেশায় লিপ্ত হন রনি।
গত ১৯ নভেম্বর ২০২২ ইং রাতে বিয়ের কথা বলে প্রিয়াকে ঘর থেকে মোবাইল ফোনের মাধ্যমে বাহিরে বের করে বিয়ের নামে ধর্ষনের চেষ্টা চালালে স্হানিয়রা টের পেয়ে ধর্ষক রনিকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেয়।
আগরপুর পুলিশ ওই রাতেই বাবুগঞ্জ থানায় পাঠিয়ে দেন রনিকে। রনির পরিবারের লোকজন থানা পুলিশকে ম্যানেজ করে ধর্ষন মামলা থেকে পরিত্রান পেতে সু- কৌশলে বিয়ের কাজ সেরে ফেলেন এবং পরবর্তিতে রনি আত্মগোপনে থেকে স্ত্রী প্রিয়া তার কাছ থেকে সরে না গেলে মেরে লাশ গুম করবে বলে এমন হুমকি দেন রনি। এতে প্রিয়া কর্নপাত না করায় প্রতারক রনি ডিভোর্স চিটি পাঠান প্রিয়াকে।
তাই প্রতারক রনিকে খুঁজে বের করে প্রশাসনের সর্বমহলে সর্বচ্ছ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী প্রিয়া তার পরিবারের লোকজন।।
-

ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা আলহাজ্ব রোমান ভূঁইয়া’র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা
হেলাল শেখ: ঢাকা জেলায় অবস্থিত ও প্রতিষ্ঠিত (বন্ধন ডিস্ট্রিবিউশন এন্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া’র পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ২০১৬ইং সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি। আমি মনে করি রাষ্ট্রের সাথে কখনোই বেইমানি করা উচিত নয়। ব্যবসায়ীদের কখনো সম্পদের হিসাব বা তথ্য গোপন রাখা উচিত না। তিনি আরও বলেন, প্রিয় ভাই বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, আপনারা যারা বিত্তবান সামর্থ্যবান আছেন, একাধিক কোরবানির পশু অর্থাৎ গরু কোরবানি দিচ্ছেন, আপনাদের আশপাশে এবং একটু দূরে গরীব ও মধ্যবিত্ত যাদের সামর্থ্য নেই পশু কোরবানি দেওয়ার মতো কিন্তু তাদের ঘরে ছোট শিশু বাচ্চা আছে, তারা লজ্জায় মানুষের দুয়ারে যেতে পারেন না, তাদের যেন আমরা আমাদের কোরবানির মাংস অর্থাৎ গোস্ত তাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এতে আল্লাহ খুশি হবেন। তিনি আরো বলেন, আমরা যারা স্থানীয়রা আছি, আমরা যদি এক একজন একটু চেষ্টা করি তাদের খোঁজখবর নেই আর আমরা যদি ৫-৬ জনের মাঝে মাংস বিতরণ করি তাহলে তারাও খুশি হবেন, এতে করে আল্লাহ খুব খুশি হবেন। ইচ্ছা থাকলে উপায় হবে ইনশাল্লাহ।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া আরও বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সকল হিংসা-বিদ্বেষ বিবাদ ভুলে গিয়ে মানুষকে ভালোবেসে, সবার সাথে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করাটা সামাজিকতা। আল্লাহ আমাদের সকলকে হাসি খুশি থাকার তৌফিক দান করুক, এই কামনায় সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।
-

তানোরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরে জাতীয় স্কুল পর্যায়ে
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গত ১৮ জুন রোববার তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভুমি) আবিদা সিফাত, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,
পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞাপ্রমুখ।# -

জামালগঞ্জের নতুন ইউএনও মাসুদ রানা
ষ্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাকে দুর্ণীতিমুক্ত আধুনিক উপজেলা হিসাবে উপহার দেওয়ার মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকারে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মাসুদ রানা । তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।গত মঙ্গলবার ১৩ই জুন ২০২৩ তারিখ তিনি জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে জামালগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে উপহার দিতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস প্রশাসন ক্যাডার) এর একজন সদস্য। তিনি ৩৫ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ী নেত্রকোনা জেলার মদন উপজেলায়। এর আগে তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলায় সহকারী কমিশনার ভূমি পদে এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদসহ বিভিন্ন জেলায় কর্মরত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।