Author: desk

  • আধুনিক সদর হাসপাতাল একটু বৃষ্টি হলে বারান্দায় থৈ থৈ পানি. সেই সাথে রোগীদের  টাকা ও মোবাইল হারাচ্ছে

    আধুনিক সদর হাসপাতাল একটু বৃষ্টি হলে বারান্দায় থৈ থৈ পানি. সেই সাথে রোগীদের টাকা ও মোবাইল হারাচ্ছে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    একমাত্র আধুনিক সদর হাসপাতালে স্থানীয়দের মতো এটি রেফাট হাসপাতাল বলেই পরিচিত সরেজমিনে গিয়ে দেখা যায় একটু বৃষ্টিতে বারান্দায় থৈ থৈ পানি এতে ভোগান্তির শিকার রোগীরা। রাতের বেলা বহিরাগতরা রোগীদের কাছ থেকে মোবাইল এবং টাকা পয়সা নিয়ে শটকে পড়ে স্ট্যাচার বা হুইল চেয়ারা থাকলেও দায়িত্ব মত কাজ করে না স্ট্যাচার বেযাড়া রোগীর আত্মীয়রাই নিজে নিয়ে যায় রোগীরা ভোগান্তির শিকার। রাতের বেলা নেই কোন নিরাপত্তা পহরী। এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন রফিকুল হাসান জানান আমি পঞ্চগড়ে জয়েন করার পর থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু একটা আনসার পর্যন্ত নিতে পারি নাই আমি আমার চেষ্টার ব্যর্থতা রাখিনি।।
    অনেকেই মনে করেন রাতের বেলা পুলিশ প্রশাসন যদি আধুনিক সদর হাসপাতালে তিন চারবার ঘুরে যান তাও কিছুটা হলেও নিরাপত্তা হীনতা থেকে রক্ষা পাবে রুগীরা। সেই পর্যন্ত দেখার অপেক্ষায়।

    পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন

  • ঈদগাঁও উপজেলা ঘোষণা দুই বছর-প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি

    ঈদগাঁও উপজেলা ঘোষণা দুই বছর-প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি

    মো:কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁও:

    বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পর কক্সবাজারে ১১৯.৬৬ বর্গকিলোমিটার স্থানে ১,২৪,৭৯৪ জনসংখ্যা নিয়ে গঠিত হয়েছে ঈদগাঁও উপজেলা।

    ঈদগাঁও উপজেলা কক্সবাজার জেলায় অবস্থিত। এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা, পূর্বে রামু উপজেলা, পশ্চিমে মহেশখালী উপজেলা।

    ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশের নাগরিক কক্সবাজারে নবম উপজেলা দাবী করে আসলে গেল ২০২১ সালের ২৬ শে জুলাই কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়ন কে একত্রিত ঈদগাঁও উপজেলার নাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ঈদগাঁও উপজেলার বর্তমান পাঁচ ইউনিয়ন হলেন,বাংলাদেশ সরকার কর্তৃক উপজেলা ভবন স্থাপনের নির্ধারিত স্থানের উত্তর পাশে ১নং ইসলামপুর ইউনিয়ন, দক্ষিণে ৫ নং জালালাবাদ ইউনিয়ন,পূর্বে ৩নং ইসলামাবাদ ও ৪নং ঈদগাঁও ইউনিয়ন, পশ্চিমে ৩নং ইসলামাবাদ ও ২নং পোকখালী ইউনিয়ন।

    কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত মো: জাকারিয়া কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

    গত ৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া কে এ দায়িত্ব দেওয়া হয়।

    গত শুক্রবার ১৬ জুন ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কের খোদাই বাড়ী এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যলয় স্থাপিত হতে দেখা গেছে।

    গঠন ইতিহাস ১৯৮২ সালের ৭ই নভেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীকালে উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।

  • নড়াইলে ঐহিত্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

    নড়াইলে ঐহিত্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐহিত্যবাহী এ রথযাত্রাকে কেন্দ্র করে আনন্দ-উৎসবে মেতে উঠেন হিন্দু ধর্মালম্বীরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) বিকেলে শহরে রথযাত্রা বের হয়। পরে নড়াইল কালিবাড়ি, রূপগঞ্জ নিশিনাথতলা ও
    রূপগঞ্জ কালিবাড়ি চত্বরে আলোচনা সভা, প্রসাদ বিতরণ করা হয়।
    বিকেলে নড়াইল কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি
    অশোক কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক
    চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক দেবাশীষ বাইন,
    দয়াল গৌরাঙ্গ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা
    প্রমুখ।
    এদিন রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বাঁধাঘাট ও নিশিনাথতলা প্রাঙ্গণে
    দিনব্যাপি মেলার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বী
    শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলা সৃষ্টি হয়।
    এদিকে কালিয়ায় ১২১ বছরের ঐহিত্যবাহী পিতলের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া
    লোহাগড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ###

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইল সদর থানা পুলিশের তৎপরতায় ১৪ জন আসামি গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।
    উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম শেখ, রামচন্দ্রপুর গ্রামের বাধন শরীফ, মূলদাইড় গ্রামের মহাসিন শেখ ও ফয়েজ শেখ, কোমখালী গ্রামের সেলিম মোল্যা, ইনতাজ মোল্যা, ইনামুল মোল্যা ও আলিম মোল্যা, কলোড়া গ্রামের বাদশা মোল্যা, রতডাঙ্গা গ্রামের মিন্টু শেখ ও আফসার শেখ, কমলাপুর গ্রামের আজাদ বিশ্বাস, আরাফাত বিশ্বাস ও জাহিদা বেগম। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • তানোরে কৃষি প্রণোদনা,গরু-হাঁস ও বাইসাইকেল বিতরণ

    তানোরে কৃষি প্রণোদনা,গরু-হাঁস ও বাইসাইকেল বিতরণ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের মাঝে গরু, হাঁস,কুঠিঘরসহ খাদ্যসামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, ২০ জুন মঙ্গলবার
    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২৩ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন রোপা আমণের বীজ, সারসহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ, ষাঁড় গরু, হাঁস,কুঠিসহ খাদ্যসামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার,উপজেলা সহকারী কমিশনার ভুমি আদিবা সিফাত,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রাণী সম্পদ কার্যালয়ে লাইভস্টক মামুনুর রশিদ মামুনপ্রমুখ। উপজলো কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, ২ হাজার ৭শ জন কৃষকের প্রত্যককে গ্রীষ্মকালীন রোপা আমনের ফসলের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিতরণ করা হয়। এছাড়াও প্রাণীসম্পদ থেকে সমতল অনুগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিনা মুল্যে বর্তমান সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ৭০টি পরিবারের মাধ্যমে ষাঁড় বাছুর,গৃহনির্মাণ উপকরণ ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস,১টি করে কুঠিঘর ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে গণমাধ্যম কর্মীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।#

  • বহিষ্কৃত যুবলীগ নেতাকে পর্নোগ্রাফি মামলায় আটক করেন ডিবি’ পুলিশ

    বহিষ্কৃত যুবলীগ নেতাকে পর্নোগ্রাফি মামলায় আটক করেন ডিবি’ পুলিশ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃপর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে বহিষ্কৃত এক যুবলীগ নেতাকে। গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতার নাম মনোয়ার হোসেন মিন্টু। সে চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

    পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বহিষ্কৃত যুবলীগ নেতা মিন্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

    জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে আনুমানিক সন্ধ্যা ৭টায় মিন্টুকে গ্রেফতার করে।

    মামলাটি পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়। সেই মামলায় ডিবি’র উপপরিদর্শক মিজানুর রহমান গতকাল সোমবার মিন্টুকে গ্রেফতার করেন।

    দেবীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত ৩ জুন (শনিবার) দেবীগঞ্জ থানায় রুনা লায়লা নামে এক নারী তার মেয়ের অশ্লীল ছবি ভাউলাগঞ্জ বাজারে বিভিন্ন ব্যক্তির ফোনে ও কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করেন। ওইদিনই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহারটি রেকর্ডভুক্ত করা হয়। যার মামলা নং-৮৫।

    এর আগে বিয়ের কথা বলে কোর্টে অ্যাফিডেভিট করে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ও তা মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে ভুক্তভোগী মেয়েটি গত বছর ০৯ সেপ্টেম্বর বোদা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মিন্টু এখন জামিনে আছেন। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ১১ সেপ্টেম্বর রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে বহিষ্কারের দিন থেকে তিন কার্য দিবসের মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশনাও দেওয়া হয় মিন্টুকে।

    ভুক্তভোগী তরুণী গণমাধ্যমকে জানান, আসামী মানোয়ার হোসেন মিন্টু তাকে জোরপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শন করে ভিডিও ধারণ করেছেন।
    ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে আসছেন এবংকি ইতোমধ্যে বিভিন্ন কম্পিউটার ও মোবাইলে আমার অশ্লীল ছবি ছাড়িয়ে দিয়েছেন ফলশ্রুতিতে আমি লোকসমাজে মুখ দেখাতে পাড়ছি না।
    ভুক্তভোগীর মা রুনা লায়লা বলেন, মানোয়ার হোসেন মিন্টু আমার মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং ক্ষমতার হুমকি দিয়ে আসছেন।
    গতকাল ডিবি তাকে গ্রেফতার করেছে আমি ও আমার পরিবার চাই তার দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

    অভিযোগ উঠেছে, গুরুতর অভিযোগের পর বহিষ্কৃত হলেও আওয়ামী লীগ কিংবা যুবলীগের দলীয় প্রোগ্রামে নিয়মিত মুখ মনোয়ার হোসেন মিন্টু। সব পর্যায়ের নেতাদের সাথে এখনো রয়েছে আগের মতো সখ্যতা। সর্বশেষ গত রবিবার (১৯ জুন) দেবীগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীদের সাথে সামনের আসনে দেখা মিলে মিন্টুর।

  • নড়াইলে বজ্রপাত নিরোধে সাড়ে ৪ হাজার গাছ রোপণ করার উদ্যোগ

    নড়াইলে বজ্রপাত নিরোধে সাড়ে ৪ হাজার গাছ রোপণ করার উদ্যোগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বজ্রপাত নিরোধে তালগাছসহ বিভিন্ন ধরনের ৪ হাজার গাছ রোপনের
    কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে
    জেলা প্রশাসন তাল ও কৃষ্ণচুড়া চারা রোপণের এ উদ্যোগ নিয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৯জুন) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ কর্মসূচির
    উদ্ভোধন করেন। এসময় জেলা সার্কিট হাউজ চত্বরে দুটি তালের চারা ও সার্কিট
    হাউজের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসকের পাশে শোভাবর্ধণকারি কৃষ্ণচূড়া
    গাছের চারা রোপণ করা হয়।
    এসময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জমান, ইডেন এন্টার প্রাইজের প্রোপাইটর মোঃ রেজাইল
    আলম,ঠিকাদার মুহিবুল্লাহ দুলুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপন্থিত ছিলেন।
    কর্মসূচির উদ্ভোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,
    পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়োনের লক্ষে বিভিন্ন ধরনের বনজ
    বৃক্ষ রোপনেরও কর্মসূচি নেয়া হয়েছে। এ ছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল
    চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
    সেজন্য বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারি গাছ লাগানোর এ উদ্যোগ
    নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালসহ
    বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারি গাছের সাড়ে চার হাজার চারা রোপনের
    পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

  • তানোরে বৃষ্টির পরে ব্যস্ততা বেড়েছে কৃষকের

    তানোরে বৃষ্টির পরে ব্যস্ততা বেড়েছে কৃষকের

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বৃষ্টির পরে ব্যাস্ততা বেড়েছে কৃষকের। প্রস্তুতি নিচ্ছেন আসন্ন রোপা আমন মৌসুমের। চারা উৎপাদনে হাল-চাষ-মইয়ে তৈরি করছেন বীজতলা। টানা তাপদাহের পর গত রোববার দেখা মেলে স্বস্থির বৃষ্টির। তারপর থেমে থেমে দুই-এক পসলা বৃষ্টি হলে কিছুটা পানি জমে খাল-বিল, নদী-নালা, জলাশয় ও অপেক্ষাকৃত নিচু জমিতে। যেহেতু উচু এবং উর্বর জমিতে রোপা আমন বীজতলা তৈরি করতে হয়, সেখানে পানি না জমায় পিছিয়ে যায় এর কাজ। বাড়ে বৃষ্টির অপেক্ষা। গত বোরবার বৃষ্টির পর পানি শুকিয়ে যাওয়ার আগে কৃষকেরা ব্যাস্ত হয়ে পড়ে তার সদ ব্যাবহারে। যেখানে বন্যার পানি উঠার সম্ভাবনা নেই সেখানে উচু জমিতে বীজতলা তৈরিতে ব্যাস্ত হয়ে পড়েছেন তারা। যেমন ভাল ফলন পেতে ভাল চারার বিকল্প নেই। তেমনি ভাল চারা পেতে ভাল বীজের বিকল্প নেই। এটি মাথায় রেখে এই উপজেলার আমন চাষীরা বীজতলা তৈরি ও বীজ বপনে অনেক বেশি যত্নশীল। উঁচু এবং পরিমিত ও মধ্যম উর্বর জমিতে বীজতলা তৈরিতে কোন সার ব্যবহার করতে না হলেও নিম্ন, অতি নিম্ন ও অনুর্বর মাটির ক্ষেত্রে সার প্রয়োগ করতে হয়। তাই যারা নিম্ন, অতি নিম্ন ও অনুর্বর জমিতে বীজতলা তৈরি করছেন তারা সেখানে গোবর অথবা খামারজাত সার প্রয়োগ করছেন। একই চিত্র উপজেলার সর্বত্রই। কৃষকেরা জানান উপযোগি জমিতে রোপা আমন বীজতলা তৈরি করে সেখানেই বুনছেন বাছাই করা ধানবীজ।
    কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, এবছর তানোরে আমনের মোট লক্ষ্যমাত্রা নির্ধধারণ করা হয়েছে প্রায় সাড়ে ২২ হাজার হেক্টর।#

  • নড়াইলের বিভিন্ন কোরবানির পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশের কন্ট্রোল রুম

    নড়াইলের বিভিন্ন কোরবানির পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশের কন্ট্রোল রুম

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে কোরবানির পশুর হাটে পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশের পদক্ষেপ। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে নড়াইল জেলা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পশুর হাটে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারে তার জন্য নজরদারি বাড়াতে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও ইজারাদারদের সমন্বয়ে অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এছাড়া গরু ও ছাগল সুস্থ আছে কি না তা যাচাই করার জন্য উক্ত কন্ট্রোলরুমে পশু ডাক্তার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধে জাল টাকা সনাক্তকরণের মেশিন রাখা হয়েছে।
    যেকোন জরুরী প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০১৪৭০৯৮), থানা কিংবা ৯৯৯-এর সহযোগিতা নিতেও অনুরোধ করা হয়েছে। পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তা বিধান, টাকা ছিনতাই রোধ, মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিবির টহল টিম পালাক্রমে টহল দিবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো প্রকার সিন্ডিকেট বা জোর জবরদস্তি না হয় সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গরু-ছাগল নিয়ে হাটে আসা ট্রাকের নম্বর ও ড্রাইভারের নাম-পরিচয় এবং তার ছবি তুলে সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পশু বিক্রির টাকা ছিনতাই প্রতিরোধে প্রতিটি থানায় মানি এসকর্ট টিম স্ট্যান্ডবাই রয়েছে। কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে ।

  • ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বের মধ্যে প্রথম-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

    ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বের মধ্যে প্রথম-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন সেন্টারগুলো প্রতিনিয়ত সংস্কার করা হচ্ছে। গত অর্থ বছরে ২২০টি নতুন সাইক্লোন সেন্টার তৈরী করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বের মধ্যে প্রথম।

    আজ সোমবার (১৯ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, সকল ষড়যন্ত্র, সকল চ্যালেঞ্জ মোবাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগ কাজ করবে।

    এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ও বিদেশে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। ওই অপশক্তি বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

    ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক ভাবে নানা যড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করে সকল সংকট মোকাবেলা করবেন। #