Author: desk

  • হাতীবান্ধায় অটো ফেনসিডিলসহ ১জন গ্রেফতার

    হাতীবান্ধায় অটো ফেনসিডিলসহ ১জন গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দোয়ানী পিত্তিফাটা মৌজায় বিশেষ অভিযান চালিয়ে অটো ও মাদকদ্রব্য ফেনসিডিলসহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ক্যাম্পের জিডি।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন অর্ন্তগত দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ দোয়ানী তিস্তা ব্যারেজের মেইন গেইটের ১নং পুলিশ সেন্ট্রি পোষ্টে যানবাহন চেকিং ডিউটি করাকালে দুলু মিয়া (৩২), এর চালিত নীল রংয়ের পুরাতন ব্যবহারি ব্যাটারী চালিত অটোইজি বাইক তল্লাশী করিয়া অটোইজি বাইকের পিছনের সিটের নিচে ব্যাটারীর সাইডের বক্সের ভিতর অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৪০ (চল্লিশ) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও আসামীর পরিহিত ফুল প্যান্টের বাম সাইডের পকেট হইতে একটি SYMPHONY BL99 মডেলের বাটন মোবাইল ফোনসহ গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসাসী হলেন দুলু মিয়া (৩২) পিতা মৃতঃ আঃ রহিম,সাং-মধ্য গড্ডিমারী, ৭নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট।
    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ২৯, ধারা-২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৩(খ)/৩৬(১) সারণির ১৩(খ )/৩৮/৪১ ধারা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার দোয়ানী পিত্তিফাটা মৌজায় বিশেষ অভিযান চালিয়ে অটো ও মাদকদ্রব্য ফেনসিডিল সহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ক্যাম্পের জিডি।

    হাসমত উল্ল্যাহ।

  • মাদারীপুরের কিশোরীকে অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে  র‌্যাবের হাতে গ্রেফতার

    মাদারীপুরের কিশোরীকে অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরর ডাসারে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী বরিশালের আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব।
    বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম জানান, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব খান্দুলী গ্রামের এক মুসলিম কিশোরীকে (১৭) আগৈলঝাড়া থানার(বাশাইল)পূর্ব গোয়াইল গ্রামের দিলীপ হালদারের ছেলে দিপংকর হালদার (২২) অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করা হয়। এঘটনায় গত ২ জুন ওই কিশোরীর পিতা বাদী হয়ে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিপংকর হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২০ জুন) ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম ও এসআই আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া উপজেলার(বাশাইল) পূর্ব গোয়াইল গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ ও ধর্ষন মামলার পলাতক আসামী দিপংকর হালদারকে গ্রেপ্তার করে,গতকাল রাতেই ডাসার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
    আজ বুধবার (২১ জুন) গ্রেফতারকৃত আসামী দিপংকর হাওলাদারকে ডাসার থানা পুলিশ কারাগারে প্রেরণ করেন।
    ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন,অপহরণ মামলার মুল পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে।মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ডাসারে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক

    ডাসারে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকায় থানা পুলিশঅভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে।
    তারা হলেন, মৃত নাজের হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদার(৫৫), মৃত মোজাফ্ফর মোল্লার ছেলে রকিব মোল্লা(২৫), শাজাহান বেপারীর ছেলে রিশাদ বেপারী(১৯),মোকছেদ বেপরীর ছেলে ইউসুব বেপারী(৩৮),বোদাই মোল্লার ছেলে নাসির মোল্লা(৩০), আব্দুল রব হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার(২৭)।এসময় নগদ অর্থ ,সিগারেটের প্যাকেট ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
    পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল।গোপন সংবাদে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মাইজপাড়া জৈনিক আখি মেম্বারের বিল্ডিং বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে পুলিশ
    ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে।পরে বুধবার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান জুয়ারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

    সুজানগরের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রেজা তালুকদার, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহম্মদ চৌধুরী, জোনাল অডিট অফিসার আবু জাফর মো. মাইনুল ইসলাম,এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাম চন্দ্র দাস।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

    সুজানগরের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা অফিসে সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রেজা তালুকদার, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহম্মদ চৌধুরী, জোনাল অডিট অফিসার আবু জাফর মো. মাইনুল ইসলাম,এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাম চন্দ্র দাস।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • পাইকগাছা পৌর ইমাম পরিষদের নির্বাচন সম্পন্ন

    পাইকগাছা পৌর ইমাম পরিষদের নির্বাচন সম্পন্ন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পাইকগাছা কেন্দ্রীয় আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত নির্বাচনে মাঃ আবু সাদিক সভাপতি, মাওঃ আব্দুল কাদির সম্পাদক ও মাঃ আহম্মদ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ১৭টি পদের মধ্যে তিনটি পদে নির্বাচন হয়। অন্য পদগুলো ঐক্যমতের উপর মনোনীত হয়। তিনপদে নিদিষ্ট কোন প্রার্থী ছিলেন না। নির্বাচন পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকলেই প্রার্থী এবং সকলেই ভোটার এ মতের উপর ভোট হয়। ভোটে নির্বাচিতরা ১৯ ভোটের মধ্যে ১৭ ভোট করে পেয়ে সভাপতি,সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ইমাম পরিষদের
    অন্যান্যরা হলেন,সহ সভাপতি মাওলানা আঃ রাকিব,যুগ্ম সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইব্ররাহিম খলিল, সহ-সম্পাদক মাওলানা আসাদুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক শেখ কামরুল হুদা, মীর আকবর আলী।নির্বাচনী সার্বিক দায়িত্ব পালন করেন,হাফেজ মাওলানা জালালউদ্দীন ও মাওলানা আজহার আলী, মাওলানা রেজাউল করিম ও মোঃআইব আলী।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

    পাইকগাছায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আশা সংস্থার উদ্যোগে কাঁকড়া চাষীদের আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন আশা’র কেন্দ্রীয় সহকারী পরিচালক সবুজ চৌধুরী। বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক ছিলেন পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ। অন্যান্যের মধ্যে ছিলেন,সংস্থার খুলনা জেলা ব্যাবস্থাপক মোঃ মফিজুল ইসলাম,আ লিক ব্যাবস্থসপক হারণ-অর- রশীদ,ব্রা ম্যানেজার আলমগীর হোসেন,ও সহকারী ব্রা ম্যানেজার মোঃ মাসুদুর রহমান। উপজেলার ১০টি ইউনিয়ণ ও ১টি পৌরসভা থেকে ৩০ জন কাঁকড়া চাষী অংশ নেন।

  • পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

    পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় খুলনার পাইকগাছা উপজেলার ৩নং লতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
    প্রজ্ঞাপনে বলা হয়, খুলনার পাইকগাছা উপজেলাধীন ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটি আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন ও পাইকগাছা থানার ওসির পাঠানো বেতার বার্তায় দেখা যায় যে, কে বা কারা চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও কল বিচ্ছিন্নভাবে ডিজিটাল মাধ্যমে ছাড়িয়ে দিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মত গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া নৈতিকতা ও ওই পদের জন্য অবমাননাকর প্রতীয়মান হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী খুলনা জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
    যেহেতু খুলনার পাইকগাছা উপজেলাধীন ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু কাজল কান্তি বিশ্বাসের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় তাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
    পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন পেয়েছি। সাময়িক বরখাস্তের পাশাপাশি তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • র‌্যাব-১২ ও ৪ এর অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

    র‌্যাব-১২ ও ৪ এর অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি
    র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা হতে অপহরণ ও ধর্ষণকারী মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার।
    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
    এই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৮/০৬/২০২৩ ইং তারিখ রাত ১০.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর এবং র‌্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অপহরণ ও ধর্ষণকারী মামলায় এজাহার নামীয় আসামী মোঃ শরিফ প্রাং (২৩), পিতাঃ মৃত নেজামত প্রাং, সাং-চর গোপালপুর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ সূত্রঃ বেলকুচি থানার মামলা নং-১১/১০৮ তারিখঃ ২১/০৫/২৩ ইং; ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ মূলে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
    ভিকটিম মোছাঃ নুরী খাতুন ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপাড়া করত। আসামী মোঃ শরিফ হোসেন (২৩) ভিকটিম মোছাঃ নূরী খাতুন এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তা হতে অজ্ঞাতনামা একটি মাইক্রো যোগে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে ধর্ষণ করে গত ২১ মে ২০২৩ তারিখ থেকে প্রায় ০১ মাস যাবৎ পলাতক ছিল। পরবর্তীতে, র‌্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী মোঃ শরিফ প্রাং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জয়মন্টপ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্বাক্ষরিত…….
    মোঃ আবুল হাশেম সবুজ
    লেফটেন্যান্ট কমান্ডার বিএন
    কোম্পানী কমান্ডার
    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২
    মোবা-০১৭৭৭-৭১১২৫৫

  • নড়াইলে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

    নড়াইলে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে :

    নড়াইলে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ও ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি ঝুনু সরকারকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে নড়াগাতি থানাধীন ডুটকুরা গ্রামের মনোজ কুমার পোদ্দারের স্ত্রী। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুন) সকালে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে অত্র থানার মুলশ্রী গ্রামের সাকিব শেখ ও রকিদ শেখ এবং ডুমুরিয়া গ্রামের জামির শেখকে গ্রেফতার করেন। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।