Author: desk

  • পাইকগাছার দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    পাইকগাছার দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছার প্রায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছার পক্ষ থেকে ১ হাজার ৬৭০ জন কৃষকের প্রত্যেককে বিভিন্ন প্রজাতির ৫ কেজি আমন বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
    উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম।
    বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, সরাজ উদ্দীন, এসএম মফিজুর রহমান, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এনামুল হক, ইয়াছিন আলী খান, আফজাল হোসেন, কাউন্সিলর কবিতা দাশ, আওয়ামী লীগনেতা এসএম শাহবুদ্দীন শাহীন, সহকারী অধ্যাপক মসিউর রহমান, মঙ্গল মন্ডল, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আব্দুল হালিম, আকরামুল ইসলাম, নাজমা কামাল, ইউপি সদস্য শওকত হাওলাদার, টিএম হাসানুজ্জামান, শেখ রাজু আহম্মেদ, জামাল হোসেন, ফাতেমা তুজ জোহরা রূপা, জুলি শেখ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও কৃষক নজরুল গোলদার।

  • নড়াইলে বিবদমান দ্বন্দের আবসান ঘটাতে শান্তি সমাবেশ দুই গ্রামের দ্বন্দ্বের মীমাংসা করলো পুলিশ

    নড়াইলে বিবদমান দ্বন্দের আবসান ঘটাতে শান্তি সমাবেশ দুই গ্রামের দ্বন্দ্বের মীমাংসা করলো পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলের কালিয়া উপজেলার দুই গ্রামের বিবদমান দ্বন্দের আবসান ঘটাতে শান্তি
    সমাবেশ করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার দিকে
    উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সমাবেশ সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যায় চাচুড়ি বাজারে পুরুলিয়া
    ইউনিয়নের ফুলদাহ গ্রামবাসী ও চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামবাসীর এক দফা
    সংঘর্ষ হয়। পরের দিন ৩১ মে সকালে ওই দুই ইউনিয়নের আরও পাঁচটি গ্রাম দুই
    পক্ষে ভাগ হয়ে চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়।
    এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনার পর উভয় পক্ষ থানায় মামলা
    দায়ের করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।
    এলাকাবাসীর উত্তেজনা প্রশমিত করতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুণু
    সাহা, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, কালিয়া থানার
    ওসি তাসমিম আলম স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা
    বসেন।
    এর ধারাবাহিকতায় পুরুলিয়া গ্রামের জাকাতুর রহমানকে আহ্বায়ক করে সাতজন
    উপদেষ্টাসহ ৩৬ সদস্য বিশিষ্ট একটি শান্তি-সম্প্রীতি কমিটি গঠন করা হয়।
    জাকাতুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার (২০জুন) বিকেলে ওই শান্তি-সম্প্রীতি
    কমিটি দুই ইউনিয়নের শতাধিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশের মাধ্যমে
    বিবদমান দ্বন্দ্ব মীমাংসা করেন।
    কমিটির উপদেষ্টাসহ স্থানীয় মুরব্বিরা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান
    জানান। এছাড়া আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন
    দিকনির্দেশনা দেন। এছাড়া স্থানীয় চাচুড়ি বাজারে যেন এর কোনো প্রভাব না
    পড়ে সেদিকেও সবাইকে সজাগ থাকার কথা বলেন।
    এসময় উপস্থিত সবার সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা ভবিষতে কোনো ধরনের সহিংস
    ঘটনা ঘটাবে না বলে অঙ্গীকার করে।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলমের সভাপতিত্বে ওই
    সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার,
    পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ি ইউনিয়নের
    চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এস এম
    সাইফুজ্জামান, বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল, বীর
    মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা
    প্রমুখ। এসময় পুরুলিয়া ও চাচুড়ি ইউনিয়নের ১৩টি গ্রামের প্রায় শতাধিক
    গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে অনিয়মের মধ্যেই শেষ হলো শিক্ষকদের ছয় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

    পঞ্চগড়ে অনিয়মের মধ্যেই শেষ হলো শিক্ষকদের ছয় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেসমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ও বাস্তবায়নে জেলা শিক্ষা অফিস পঞ্চগড়।
    মাধ্যমিক ও দাখিল ধারাবাহিক মূল্যায়ন বিষয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিতে আসা দুই ব্যাচে মোট চার শত জন শিক্ষক দ্বিতীয় ব্যাচের আসছিল শেষ দিন জনপতি প্রত্যেক শিক্ষকের নাস্তা বাবদ ভ্যাটসহ ১০০ টাকা মধ্যে ৫৫ টাকা খাওয়ানো হয়েছে এবং উপকরণ বাবদ ১৬০ টাকা হলেও ৭০ টাকার মধ্যে শেষ করা হয়েছে। শিক্ষকদের কাছে জানা যায় এগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে প্রশিক্ষণ শেষে ফি বাবদ যা দেওয়ার কথা ছিল তা থেকেও ২০০ ৩০০ টাকা কম দেওয়া হয়েছে। বিষয় জেলা শিক্ষা অফিসে গিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে দেখা না হলেও। সহকারী পরিদর্শক মো; শফিকুল ইসলাম কথা বলতে অপারগতা প্রকাশ করেন। প্রশিক্ষণ মনিটরিং রুমে পাওয়া যায় পিয়নকে।
    পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

    পঞ্চগড়: পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।

    বুধবার (২১ জুন) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামে ভেরসা নদীতে এই ঘটনাটি ঘটে।

    জানা যায়, নিহত আব্দুস সালাম একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

    জানা যায়, সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান তিনি। এসময় প্রচন্ড শব্দে তার শরীরে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তাঁর মাথা সহ পুরো শরীর বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।

    ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়: পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।

    বুধবার (২১ জুন) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামে ভেরসা নদীতে এই ঘটনাটি ঘটে।

    জানা যায়, নিহত আব্দুস সালাম একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

    জানা যায়, সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান তিনি। এসময় প্রচন্ড শব্দে তার শরীরে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তাঁর মাথা সহ পুরো শরীর বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।

    ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • বিরামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

    বিরামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। মঙ্গলবার রাত ৯ টায় পৌর শহরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও নুজহাত তাসনীম আওনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব সদস্যবৃন্দ।

    প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিকের সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত ইউএনও নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, প্রবিণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স, সিনিয়র সাংবাদিক ডাক্তার নুরল হক, জালাল উদ্দিন রুমী, মাহমুদুল হক মানিক, ফরিদ হোসেন, নূরে আলম সিদ্দিকী নূর প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনাদের যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেন একসাথে কাজ করতে পারি। সরকারি নিয়ম-নীতির মধ্যে বিরামপুরে ভালো কিছু করতে চাই। এজন্য উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা।

    মতবিনিময় সভায় অংশ নেন, সিনিয়র সাংবাদিক মোবারক আলী, আবু তাহের, মাহবুবুর রহমান, এম আই তানিম, জাহিনুর ইসলাম, একলাছুর রহমান, জাকিরুল ইসলাম, রিপন মানিক চৌধুরী, আব্দুল কাফি, মিজানুর রহমান, নূর মোহাম্মদ প্রমুখ।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • ঝিনাইদহের মহেশপুর পরিত্যাক্ত টয়লেট থেকে এক নবজাতক শিশু উদ্ধার,পিতৃ পরিচয় নিয়ে ধোয়াশা

    ঝিনাইদহের মহেশপুর পরিত্যাক্ত টয়লেট থেকে এক নবজাতক শিশু উদ্ধার,পিতৃ পরিচয় নিয়ে ধোয়াশা

    ঝিনাইদহ (মহেশপুর) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুরে পরিত্যাক্ত টয়লেট থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। জানা গেছে গত ৪দিন আগে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশুমপুর গ্রামের খাল পাড়ায় এ ঘটনা ঘটে।
    স্থানীয় সুত্রে জানা গেছে গত ১৭ই জুন ভোরে এলাকার সাধারন মুরসুল্লিরা মসজিদে ফজরের নামজ পড়তে যাওয়ার সময় নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে মুরসুল্লিরা একত্রিত হয়ে বাচ্ছাটির সন্ধান করতে থাকে। এক পর্যায় কুশুমপুর গ্রামের খাল পাড়ার একটি পরিত্যাক্ত টয়লেট থেকে পলিথিন মোড়ানো বাচ্ছাটির উদ্ধার করে এবং এলাকার সাধারন মানুষ বাচ্ছাটি নিয়ে গ্রামে আসলে তার মায়ের পরিচয় পাওয়া যায়। এদিকে নবজাতক শিশুটির বাবার পরিচয় নিয়ে এলাকায় ধোয়াশা সৃষ্ঠি হয়েছে। নবজাতক শিশুর মা-মনমিলা খাতুন বলেন,তার স্বামী জহির হোসেন গত ২বছর আগে মারা যায়। তার পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে আছে।
    ভুলবসত পার্শবর্তী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে সার ব্যবসায়ী মোমিনুল এবং বেনীপুর গ্রামের সিরাজ হোসেনের ছেলে সাগরের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে দুই জনের সাথে তার শারীরিক সম্পর্ক তৈরি হতে থাকে। তবে নবজাতক এই শিশুটির বাবা সাগর বলে দাবী করেন ওই নারী। তিনি আরো বলেন,আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই শুধুমাত্র শিশুটির দায়িত্ব নিলেই হবে । মহিলা বলেন এবিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি তারা মামলাটি কোট আদালতে করতে হবে বলে পরামর্শ দেন।

    অপরদিকে নবজাতক শিশুটি উদ্ধার হওয়ার পর থেকে মোমিনুল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন। এমন কি তার ছেলে একজন সেনা সদস্য হওয়ায় সাধারন মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে । এবিষয়ে সাগরের সাথে কথা বললে তিনি বলেন,আমি মোমিনুলের জমিতে কাজ করতাম। মোমিনুল আমাকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে যেত । বর্তমান আমি তার জমিতে কাজ করা ছেড়ে দিয়েছি এ জন্য মোমিনুলের দোষটা আমার উপর চাপাচ্ছে। আমি গরিব মানুষ আর ও বড় লোক সে টাকা দিয়ে সব করতে পারে । আমি তার প্রতিবাদ করায় সে আমাকে মারধর করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে মোমিনুলের সাথে কথা বললে তিনি বলেন,আমি কোন অপরাধ করিনি আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
    তথ্যনুসন্ধানে জানা গেছে,মোমিনুল একজন চিহ্নিত লম্পট কুশুমপুর ফকির পাড়ায় এক নারীর সাথে অবৈধ সম্পর্ক থাকায় এলাকার মানুষ তাকে ৫০হাজার টাকা জরিমানা করে। এছাড়া একই এলাকার ঠাকুর বাড়ি এক নারীর সাথে ঝামেলায় পড়েন পরে তাকে উদ্ধার করেন তার কাছের এক নারী । এঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর বলেন ঘটনাটি শুনেছি তবে আমার নিকট কেউ আসেনি। অপরদিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৬নং ওর্য়াড মেম্বার আরিফ হোসেন বলেন, কুশুমপুরে যে ঘটনা ঘটেছে এ ঘটনায় আমার এলাকার মোমিনুল ও সাগরের নাম আসছে। তবে মেয়েটির বাড়ি পার্শবর্তী উপজেলাতে হওয়ায় আমরা কোন খোজ খবর নিতে পারিনি। এঘটনায় দত্তনগর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই অশিষের সাথে কথা বললে তিনি বলেন কুশুমপুর গ্রামে যে ঘটনা ঘটেছে এটা আমরা শুনেছি, অভিযোগ পাইলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • লালমনিরহাটে ১৯৫বোতল ফেনসিডিলসহ লিয়াকত গ্রেফতার

    লালমনিরহাটে ১৯৫বোতল ফেনসিডিলসহ লিয়াকত গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের সদর থানা বিশেষ অভিযান চালিয়ে ০৬ নং খুনিয়াগাছ ইউনিয়নের পাকার মাথা এলাকা হতে ১৯৫বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক কারবারি কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    গত (২০শে জুন ২০২৩)ইং মঙ্গলবার লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এসআই মোঃ মশিউর রহমান,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন ০৬ নং খুনিয়াগাছ ইউনিয়নের পাকার মাথা এলাকায় তিস্তা নদীর ঘাট হইতে ১৯৫বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয় লিয়াকত আলী নেকো (৫০), পিতা- মৃত বনো মামুদ, সাং- কালমাটি, পাকার মাথা, থানা ও জেলা- লালমনিরহাট।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং-৩৬, তারিখ- ২০/০৬/২০২৩ খ্রিঃ, ধারা – ৩৬(১) সারণির ১৩(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে ০৬ নং খুনিয়াগাছ ইউনিয়নের পাকার মাথা এলাকা হতে ১৯৫বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক কারবারি কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • তানোরে কৃষি প্রণোদনা,গরু-হাঁস ও বাইসাইকেল বিতরণ

    তানোরে কৃষি প্রণোদনা,গরু-হাঁস ও বাইসাইকেল বিতরণ

    আলিফ হোসেন।
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের মাঝে গরু, হাঁস,কুঠিঘরসহ খাদ্যসামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, ২০ জুন মঙ্গলবার
    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২৩ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন রোপা আমণের বীজ, সারসহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ, ষাঁড় গরু, হাঁস,কুঠিসহ খাদ্যসামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার,উপজেলা সহকারী কমিশনার ভুমি আদিবা সিফাত,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রাণী সম্পদ কার্যালয়ে লাইভস্টক মামুনুর রশিদ মামুনপ্রমুখ। উপজলো কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, ২ হাজার ৭শ জন কৃষকের প্রত্যককে গ্রীষ্মকালীন রোপা আমনের ফসলের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিতরণ করা হয়। এছাড়াও প্রাণীসম্পদ থেকে সমতল অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিনা মুল্যে বর্তমান সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ৭০টি পরিবারের মাধ্যমে ষাঁড় বাছুর,গৃহনির্মাণ উপকরণ ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস,১টি করে কুঠিঘর ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে গণমাধ্যম কর্মীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।#

  • ভুল চিকিৎসার পর গর্ভের সন্তানের মৃত্যু

    ভুল চিকিৎসার পর গর্ভের সন্তানের মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন পুশ করার পরে গর্ভের সন্তান মারা গেছে। এমন অভিযোগ এনে সিভিল সার্জনের কাছে ডাক্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গর্ভবর্তী নারীর দেবর।

    ভুক্তভোগী হচ্ছেন দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাসিন্দা ও প্রবাসী বাবলার স্ত্রী নাম তাসমিন আক্তার।

    অভিযোগে বলা হয়েছে, তাসমিন আক্তারকে চেকাপ করার জন্য গত ১৪ জুন দেবীগঞ্জে হিউম্যান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে ডা.হাসনাত তানজিলের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্ট দেখে ডা. হাসনাত জানান, গর্ভে একটি বাচ্চা রয়েছে। কোনো সমস্যা নেই। এ সময় তিনি কিছু ঔষুধ সেবনসহ এইচপিসি ডিএস ৫০০এমজি নামের একটি ইনজেকশন পুশের পরামর্শ দেন। ইনজেকশনটি পুশ করার কিছুক্ষণ পর থেকেই ভুক্তভোগীর যৌনাঙ্গ দিয়ে রক্ত ও পানি ঝরতে থাকে। বিষয়টি হাসনাত তানজিলাকে জানানো হয়। তিনি ঔষুধগুলো খাওয়ানোর পরামর্শ দেন ও পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন।

    এদিকে রোগীর অবস্থার ক্রমানবতি ঘটতে থাকায় শুক্রবার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে বলেন, পেটে দুটি বাচ্চা রয়েছে। বাচ্চা দুটি পানি শূণ্যতার কারণে মারা গেছে। পরে নরমালে ডেলিভারির মাধ্যমে দুটি মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয়।

    ডা. হাসনাত তানজিল সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন ধরেননি। হিউম্যান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রতন চন্দ্র জানান, পেটে বাচ্চা ১ টা না দুইটা এটা ভুল হতে পারে। ভূল চিকিৎসার বিষয়টি ডাক্তার জানাবেন।

  • পাথরঘাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনে হামলা, সাংবাদিক সহ আহত ৫

    পাথরঘাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনে হামলা, সাংবাদিক সহ আহত ৫

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি.
    বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা ধরনের অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগে মানববন্ধনের আয়োজন স্কুল শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা। এসময় মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে মারধর করে প্রধান শিক্ষকের অনুসারীরা। এঘটনায় সাংবাদিক সহ পাঁচ জন আহত হয়েছে। পরবর্তীতে পাথরঘাটা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বুধবার সকাল সাড়ে দশটায় রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার।

    আহতরা হলো দৈনিক ভোরের দর্পনের পাথরঘাটা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের সাংবাদিক আশরাফুল ইসলাম শাকিল (২৮), শিক্ষার্থীদের অভিভাবক আব্দুর রাজ্জাক (৪২), মো. সোহাগ( ৪০), মোস্তফা আকন (৫৫) ও মো. নিক্সন পহলান (৪৪)। এদের মধ্যে সাংবাদিক সহ চার জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, বুধবার সকালে উপজেলার রুপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে একই স্কুলের আয়া জেরিন আক্তার কুইন (৩০) এর সাথে অনৈতিক সম্পর্ক, আর্থিক দুর্নিতী, স্কুলের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরন সহ বিভিন্ন দুর্নিতীর প্রতিবাদে মানববন্ধনে আয়োজন করা হয়। মানববন্ধনে চলাকালে শাহিন, শামিম, বাপ্পি, রহিম পহলান, ইদ্রিস ও ইউপি সদস্য মনির খতিব হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে নিয়ে অভিভাবকদের মারধর করে। এমসয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি নজমুল হক সেলিমের মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং দৈনিক ভোরের দর্শন পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিলের উপর হামলা করে।

    এদিকে ঘটনার পর পরই পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্প্রতি সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিমের রক্তের দাগ শুকানোর আগেই পাথরঘাটায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। শাকিল কে রক্তাক্ত জখম করা হয়েছে। এর কঠোর বিচার না হলে আন্দোলন করা হবে।

    পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক সহ একটি প্রতিনিধিদল পাথরঘাটা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক শাকিলের উপর হামলা নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

    এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও যৌন কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। এনিয়ে আমি ব্যাক্তিগত ভাবে স্কুলের সুনাম রক্ষার্থে সংশোধন হতে বলি। কিন্তু সে একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে।

    এবিষয়ে জানতে আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের মুঠোফোনে (০১৭১৫৭৮৯৭১৯) বারবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি।

    হাসপাতালে আহত সাংবাদিক শাকিলকের খোঁজ নিতে গিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    অমল তালুকদার।