Author: desk

  • ১২ ঘন্টায় কোরবানী বর্জ্য অপসারণ করবে ময়মনসিংহ সিটি করপোরেশন

    ১২ ঘন্টায় কোরবানী বর্জ্য অপসারণ করবে ময়মনসিংহ সিটি করপোরেশন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে কোরবানী পশু বর্জ্য অপসারণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২১শে জুন) বেলা ০২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে প্রতি ঈদ-উল-আজহাতে দ্রুততম সময়ের মধ্যে কোরবানী বর্জ্য অপসারণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এবার মাননীয় মেয়রের নির্দেশনায় ১২ ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার কোরবানী পশুর বর্জ্য অপসারণ করা হবে। ঈদের দিন বেলা ০২ টা থেকে বর্জ্য অপসারণ শুরু হবে এবং রাত ০২ টার মধ্যে তা সম্পন্ন করা হবে।

    প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশন নির্ধারিত ৪৬৫ টি কোরবানী স্থানের কোরবানী করার অনুরোধ জানান। তিনি আরও বলেন,পবিত্র ঈদ উল আজহার কোরবানী বর্জ্য অপসারণে ব্লিচিং পাওডার, ফিনাইল সহ প্রদান করা হবে। এছাড়াও কোববানী বর্জ্য সংগ্রহে কোরবানী পয়েন্ট, হাট ইত্যাদি স্থানে প্রায় কয়েক হাজার বস্তা সরবরাহ করা হবে। এছাড়া জনগণকে সচেতন করতে কোরবানী পয়েন্টের নাম সহ সচেতনতা লিফলেট মসজিদ, হাট ও অন্যান্য জনবহুল স্থানে বিতরণ করা হবে।

    এছাড়াও আসন্ন ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, যানজট নিরসনে ঈদ উললক্ষ্যে বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। গত ঈদের মত এবার ঈদেও সিটির জনগণ স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন।

    সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন সচিব মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • মোংলায় ৭১ টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

    মোংলায় ৭১ টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

    মোংলা প্রতিনিধিঃ
    বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি’র ১ যুগে পদার্পন উপলক্ষে নানা আয়োজনে আজ বুধবার বিকাল ৫টায় মোংলা প্রেস ক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন হয়।
    এ সময় মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে ৭১ টিভি’র মোংলা প্রতিনিধি এনামুল হককে সাথে নিয়ে কেক কাটেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সামসুদ্দীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলার আহ্বায়ক সাংবাদিক মো: নূর আলম শেখ, বাগেরহাট জেলা পরিষদের সদস্য মো: আব্দুল জলিল, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ভোরের কাগজ’র মোংলা প্রতিনিধি মো: হাসান গাজী।
    এ সময় উপস্থিত ছিলেন এনটিভি’র মোংলা প্রতিনিধি আবু হোসেন সুমন, একুশের টেলিভিশনের আবুল হাসান, আরটিভি’র সোহাগ মোল্লা, দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সফিকুল ইসলাম শান্ত, গাজী টিভি’র মনিরুল ইসলাম দুলু, দৈনিক সময়ের কন্ঠস্বর’র ওমর ফারুক, ভোরের ডাক’র হাছিব সরদার, জনবাণী’র বায়জিদ হোসেন, প্রতিদিনের সংবাদ’র আলী আজম, মুক্ত খবর’র এনামুল কবির, আমার সংবাদ’র মো: হাফিজুর রহমান, খুলনা গেজেট’র ওয়াসিম আরমান প্রমুখ। কেক কাটা ও আলোচনা সভা শেষে র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

  • খনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভা রানীর বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

    খনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভা রানীর বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের খনগাঁও গ্রামের খনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভা রানীর বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির আওয়াজ,স্বেচ্ছাচারিতা,স্কুল ফাঁকি,নীতিমালা অবমাননা,ও ভূয়া কমিটির নির্মান সহ স্কুলের জমিদাতার স্বাক্ষর জালিয়াতি,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে একই বিদ্যালয়ে ২ টি হাজিরা খাতা করেছেন সহকারী শিক্ষক সুভা রানী।সহকারী শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন না করে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবী করে প্রভাব খাটিয়ে চলেন অত্র বিদ্যালয়ে।প্রায় দিনই স্কুলে থাকেন না।এবং স্কুলে আসলে ও ৫/১০ মিনিট স্কুলে থেকে বাসায় চলে যান।বিদ্যালয়টি তার বাড়ীর পার্শ্বে থাকায়, স্কুল টাইমে স্কুলে থাকেন না ঠিক মত। এবং বাকি সহকারী শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন।

    সরেজমিনে দেখা যায় গত ২১মে ২০২৩ রবিবার সকাল ৯টায় স্কুলে উপস্থিত হওয়ার নীতিমালা থাকলে ও সুভা রানীকে ৯টা ৫০ মিনিটে স্কুলে আসতে দেখা যায়।এবং সুভা রানীর কাছে সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন আমার বাড়ির পাশে স্কুল আমার আসতে ২ মিনিট ও লাগেনা তাই বাসা থেকে আসতে দেরী করি।স্কুলে কোন পরিদর্শক আসলে ও আমার কোন সমস্যা হয়না স্কুলে কেউ আসলেই আমি বঝতে পেরে সাথে সাথে স্কুলে চলে আসি।২১মে ২০২৩ বিদ্যালয়ে তাঁর হাজিরা খাতায় অনুপস্থিত পাওয়া যায়।সুভা রানী স্কুলে ছাত্র ছাত্রীদের ঠিক মত দেখভাল করেননা ফলে স্কুলের ছাত্র ছাত্রী কমে গেছে।একই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেমন করে ২টি খাতা করে।সরকারি গেজেট অমান্য করে নিজের ক্ষমতাবলে ২টি হাজিরা খাতা করছেন।

    এ বিষয়ে ঐ এলাকার মানুষ জন সুশীল সমাজের লোকজনের সাথে কথা হলে তিনারা সাংবাদিক বলেন সহকারী শিক্ষক সুভা রানীর সকল অনিয়মের বিরুদ্ধে কতৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে সহকারী শিক্ষক পদ হতে বরখাস্ত করে অব্যাহতি দেয়া প্রয়োজন।এবং এ বিষয়ে দ্বায়িত্ব প্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনাকে ফোনে পাওয়া যায় নি।পরে পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুল্লাহের সাথে কথা হলে তিনি বলেন সহকারী শিক্ষক সুভা রানীর বিরুদ্ধে বিভাগীয় মামলার ব্যবস্থা চলছে।

    বিভিন্ন স্বাক্ষর জালিয়াতি ও ঘুষ ও নিয়োগ বাণিজ্য এবং অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে খনগাঁও নবজাতীয়করন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুভা রানীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ৩ জন ব্যক্তি অভিযোগ দায়ের করছেেন।যাহা গত ১৯/০৬/২০২৩ ইং তারিখে তদন্ত কর্মকর্তা রানীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাহিম উদ্দিন তদন্ত করেন।এ বিষয়ে ঐ এলাকার মানুষ জন শিক্ষার মান উন্নয়নে সহকারী শিক্ষক সুভা রানীর বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে কতৃপক্ষের নিকট যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।

  • আক্কেলপুরে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিলেন কুরবানি হাটের ইজারাদার:নেই মেডিকেল ক্যাম্প-পর্ব-১

    আক্কেলপুরে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিলেন কুরবানি হাটের ইজারাদার:নেই মেডিকেল ক্যাম্প-পর্ব-১

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি:

    আসন্ন পবিত্র ঈদুল-আযহা কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের এমআর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বসেছে বিশাল পশু কুরবানির হাট। এ হাটে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও হাট ইজারাদার ব্যাপক প্রভাবশালী হওয়াই তার ভয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও। সাংবাদিকদের নজরে পড়ে এতো বড় হাটে কোন সরকারি মেডিকেল ক্যাম্প নেই,নেই কোন অভিজ্ঞ চিকিৎসক হাটের পশু গুলো পরীক্ষা করছেন ডিগ্রি বিহীন ভুয়া চিকিৎসক তাও আবার অর্থের বিনিময়ে।

    বুধবার(২১ জুন) বিকেলে আক্কেলপুর কলেজ বাজার এমআর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বিশাল এই পশু কুরবানির হাট ঘুরে বিভিন্ন অনিয়ম,অভিযোগসহ সরকারি বিধিনিষেধ অমান্য করে ভুয়া চিকিৎসক দ্বারা পশু পরীক্ষার অনিয়মটি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে।

    উল্লেখ থাকে যে, সরকারি বিধি মোতাবেক প্রতিটি কুরবানির হাটে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যানার লাগিয়ে মেডিকেল ক্যাম্প বসিয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পশুগুলো পরীক্ষা করার বিধান থাকলেও এ হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যানার লাগানো কোন ক্যাম্প বা অভিজ্ঞ চিকিৎসকদের দেখা না গেলেও সরজমিন ঘুরে দেখা গেছে হাট ইজারাদারের অনুমতিতে খোলা আকাশের নিচে ব্যানার এবং ক্যাম্প ছাড়াই দুটি চেয়ার একটি টেবিল ও চারটি বাঁশের খুঁটি বসিয়ে অর্থের বিনিময়ে পশু পরীক্ষা করছেন ডিগ্রি বিহীন বেশ কয়েকজন ভুয়া চিকিৎসকরা। এতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের।

    এমন অনিয়ম চোখে পড়লে বিষয়টি নিয়ে ভুয়া চিকিৎসকদের প্রধান মাহফুজুর রহমান মাফুনের সাথে কথা বলতেই তিনি ছবি তুলতে বাঁধা দিয়ে তিনি বিষয়টি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে না জানানোর জন্য বিশেষ অনুুরোধ জানিয়ে দ্রুত হাট ইজারাদার আক্কেলপুর ৬ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর নব্য আওয়ামী লীগার,প্রশাসনের তালিকাভুক্ত ও জনসাধারণের কাছেও নামধারী শীর্ষ গাঁজা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন’কে ডেকে আনেন। তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে চরম ক্ষিপ্ত হয়ে বলেন আপনারা কি বাল করতে এসেছেন আমি সাংবাদিকদের গুণতিতে রাখি না,পরে যোগাযোগ করেন খরচাপাতি দেয়া হবে। এখন হাট থেকে আপনারা বাহিরে জান”এমন কথা কাঁটাকাটির এক পর্যায়ে তিনি চরম ক্ষিপ্ত হয়ে বলেন, দেশে সাংবাদিকদের মেরে ফেলা হচ্ছে আপনাদেরকেও মেরে ফেললে কি হবে। টাকা দিয়ে জামিন নিবো প্রকাশ্যে এমন প্রাণনাশের হুমকি দিয়ে আরও বলেন, আমার নামে আপনাদের কোন বালের পত্রিকা বা টিভি আছে পাড়লে নিউজ করে দেখান আমি সবাইকে ম্যানেজ করেই হাট চালাচ্ছি আপনারা হাট থেকে বাহিরে জান। বাহিরে গিয়ে আমার বিরুদ্ধে নিউজ করে আমার একটিও বাল তুলতে পারবেন না বলে,প্রাণনাশের হুমকি,সাংবাদিক এবং সংবাদপত্র কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল থেকে তিনি চলে জান।

    হাটে যাওয়ার আগে আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলামের সাথে কথা মেডিকেল ক্যাম্পের বিষয়ে সরকারি কি কি নির্দেশনা আছে এবং হাটে কি আপনাদের কোন ক্যাম্প রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা হাটে গিয়েছিলাম কিন্তু হাট ইজারাদারকে খুঁজে না পাওয়ায় চলে এসেছি। তার সাথে কথা বলে হাটটি পরিদর্শন শেষে ভুয়া চিকিৎসক দ্বারা অর্থের বিনিময়ে কুরবানির হাটে পশু পরীক্ষা করানো হচ্ছে এমন বিষয়টি নিয়ে আবারো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলামের মুঠোফোনে কল দিয়ে বিষয়টি জানালে তিনি বলেন, এটা তারা কখনোই করতে পাড়ে না আমি এখুনি ইউএনও স্যারকে বিষয়টি জানাচ্ছি পাড়লে আপনারাও জানান।

    উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর মুঠোফোনে কল দিয়ে বিষয়টি জানালে তিনি বলেন,এটা পৌরসভার হাট এই হাটের সকল দায়িত্ব পৌর মেয়রের আপনারা পৌর মেয়র কে বিষয়টি জানান। তিনি আরও বলেন আমি এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিতাম যদি এই হাটটি কোন ইউনিয়নের অধীনে পড়তো”তবুও আমি মেয়রের সাথে কথা বলছি বলে বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গিয়ে কলটি কেঁটে দেন।

    পরে বিষয়টি নিয়ে আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে গিয়ে প্রথমে তার মুঠোফোন বন্ধ দেখাই। রিপোর্ট টি লিখার আগ মুহূর্তে আবারো যোগাযোগ করা হলে তার মুঠোফোন খোলা থাকলেও সাংবাদিকের কলটি তিনি রিসিভ করেননি। আরও অসখ্য অনিয়ম তুলেধরে দ্বিতীয় পর্বে সংবাদ প্রকাশ করা হবে।

  • কক্সবাজার জেলার  টেকনাফ উপজেলার হ্নীলায় র‌্যাবের অভিযানে ১ লক্ষ ৮০ হাজার ইয়াবাসহ আটক-১

    কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলায় র‌্যাবের অভিযানে ১ লক্ষ ৮০ হাজার ইয়াবাসহ আটক-১

    কক্সবাজার থেকে কে এম নুর মোহাম্মদ। –

    টেকনাফের হ্নীলা নাইক্ষ্যংখালী এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের
    ২নং ওয়ার্ড মৌলভীবাজার নাইক্ষ্যংখালী এলাকার মোঃ সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ফারুক (২৮)।

    কক্সবাজার র‌্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মঙ্গলবার (২০ জুন) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হৃীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট মোহাম্মদ ফারুক নামে একজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বাড়ী ও বসত ঘর তল্লাশী করে বসত ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় সিলিং এর উপরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। এলাকা সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারি নিজেকে অন্যত্র আত্মগোপন রাখে । মাঝেমধ্যে এলাকায় এসে মাদক ব্যবসায়ীদের নিকট বড় আকারে চালান সরবরাহ করে থাকে।

    আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    কক্সবাজার জেলা প্রতিনিধি
    (কে এম নুর মোহাম্মদ)

  • রাজশাহী সিটিতে ৩০ ওয়ার্ডে  কাউন্সিলর নির্বাচিত হলেন যারা।

    রাজশাহী সিটিতে ৩০ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা।

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা। এর মধ্যে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডে রজব আলী, ২ নং ও য়ার্ডে নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৪ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু , ৫ নং ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নং ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭ নং ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নং ওয়ার্ডে রাসেল জামান, ১০ নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নং ওয়ার্ডে আবু বক্কর কিনু , ১২ নং ওয়ার্ডে শরিফুল বাবু, ১৩ নং ওয়ার্ডে মোঃ আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নং ওয়ার্ডে আব্দুল সোবহান লিটন, ১৬ নং ওয়ার্ডে বেল্লাল আহমেদ, ১৭ নং ওয়ার্ডে আলহাজ্ব শাহাদত আলী সাহু , ১৮ নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ডে তহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ডে মো: রবিউল ইসলাম, ২১ নং ওয়ার্ডে মো: নিজাম উল আযীম, ২২ নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার, ২৩ নং ওয়ার্ডে মাহতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ডে আরমান আলী, ২৫ নং ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নং ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নং ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু , ২৯ নং ওয়ার্ডে জাহের হোসেন সুজা, ৩০ নং ওয়ার্ডে মো: আলাউদ্দিন।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • নড়াইলে ইজারা বহির্ভূত জায়গায় থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    নড়াইলে ইজারা বহির্ভূত জায়গায় থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলের কালিয়া ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের অপরাধে আব্দুর রহমান শেখ নামে এক ইজারাদাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। আব্দুর রহমান শেখ উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ছদের শেখের ছেলে।
    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার দেয়াডাঙ্গা- নোয়াগ্রাম বালু মহাল ইজারা নিয়ে গভীর রাতে আব্দুর রহমান শেখ নোয়াগ্রাম সীমানার বাহিরে গিয়ে বালু উত্তোলন করছিলেন। পরে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে কালিয়া থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
    পরে বুধবার সকাল সাড়ে ১০ টায় তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
    এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • বিপুল ভোটে রাসিকের মেয়র নির্বাচিত হলেন লিটন

    বিপুল ভোটে রাসিকের মেয়র নির্বাচিত হলেন লিটন

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। বিপুল ভোটের ব্যবধানে আবারো রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে এবার স্থান করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী। আজ বুধবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ১৫৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রাসিকের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

    ১৫৫টি কেন্দ্রের পাওয়া ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৯৩টি ভোট। গোলাপ ফুল ১১ হাজার ৫৮৪ ভোট ও লাঙ্গল ৯ হাজার ৪৫৬ ভোট।

    এদিকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো রাসিক নির্বাচনের ভোট গ্রহণ। এবারই প্রথম রাজশাহী সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হলো। একই সাথে এবাই প্রথম ইতিহাসে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও কম ভোটার উপস্থিতি নিয়েই শেষ হলো ষষ্ঠ বারের রাসিক নির্বাচন। এর মধ্যে বাগড়া বাধিয়েছিল বৃষ্টি। সেই সঙ্গে ছিল ইভিএম জটিলতাও। তবে নির্বাচনের শুরু থেকে নানান রকমের আশঙ্কা করা হলেও দিনভর দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবার। উপস্থিতি কম থাকার কারণে ভোট অতটা উৎসব মুখর না হলেও ছিল পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

    বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করেছিলেন তারা ৪ টার পরও ভোট দিতে পারছেন। ভোট গ্রহণ শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

    অপরদিকে, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী ছিলেন। তবে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। বাকি তিনজনের মধ্যে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙল) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল) মাঠে সক্রিয় ছিলেন না।

    এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ৩০টি ওয়ার্ডে ১১২ জন কাউন্সিলর প্রার্থী ছিলেন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলের নড়াগাতিতে এসপি সাদিরা খাতুনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের নড়াগাতিতে এসপি সাদিরা খাতুনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নড়াগাতি থানা পুলিশের আয়োজনে সুধীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২১জুন) বিকালে নড়াগাতি থানাধীন যোগানিয়া বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
    পুলিশ সুপার বলেন, আপনারা যারা শিক্ষক আছেন, তারা ছাত্র-ছাত্রীদেরকে নৈতিক শিক্ষা দিবেন। ধর্ম শিক্ষাগুরুরা, পূজা উদযাপন কমিটির লোকজন ধর্মীয় শিক্ষা দিবেন। যদি আমরা ধর্মীয় ও স্কুলের নৈতিক শিক্ষায় শিক্ষিত হই, রাজনৈতিক নীতিবোধ থেকে পরিচালিত হই তাহলে চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি থাকবে না। হাতেগোনা কয়েকজন মানুষ মারামারি করে। আমরা অধিকাংশ মানুষ কি অল্প সংখ্যক মানুষকে ভালো করতে পারি না আমরা পারি, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা পুলিশ বাহিনী, আমরা জনগণের সেবক হিসেবে আসছি, আমরা কাউকে কন্ট্রোল করার জন্য আসি নাই। তিনি বলেন, সরকার আমাদেরকে পাঠিয়েছেন নড়াইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়ে। এই আইনশৃঙ্খলা রক্ষা সকলকে একসাথে নিয়ে রক্ষা করবো। আইনশৃঙ্খলা যদি ভালো থাকে দেশের উন্নতি হবে, দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। নড়াগাতি থানা একটি সুন্দর সুশোভিত চমৎকার জায়গা। এমন চমৎকার জায়গায় কেন এত খুনোখুনি, কেন এত মারামারি। প্রায় শোনা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারি খুনোখুনি, কিন্ত কেন? কারা নেতৃত্ব দিচ্ছে? লিড দেওয়া মানুষগুলোর কোন ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। বড় মানুষের ইগোর কারণে জনসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা ধ্বংসের দিকে যেতে চাই না। বাংলাদেশ এখন রাইজিং সান। অর্থাৎ আমরা এখন উন্নয়নের পথে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হবো। আমরা এখনো যদি বর্বরদের মতো ঢাল-সড়কি নিয়ে মারামারি, খুনাখুনি করি, তাহলে কি চলবে? তিনি আরো বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, মানবপাচার, সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ হ্রাস করতে পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সকলকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি ধর্ম নিয়ে কাউকে কটাক্ষ না করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নিজ নিজ ধর্ম পালনসহ বিভিন্ন আইনশৃঙ্খলামূলক বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে কেউ যেন দালাল ও প্রতারক চক্রের খপ্পরে না পড়ে সেজন্য সকলকে সচেতন থাকার জন্য আহ্বান জানান।
    মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন সকলে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    এ সময় প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), সুকান্ত সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতি থানা, সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা, নড়াইল, সালাউদ্দীন বশির, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াগাতি থানা শাখা, শাহ মোঃ ফোরকান, সেক্রেটারী বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াগাতি থানা শাখা, সাজ্জাদুল ইসলাম পলাশ, জেলা পরিষদ সদস্য, নড়াইল, শেখ তরিকুল আলম মুন্নু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কালিয়া উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পানির ট্যাংক বিতরণ

    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পানির ট্যাংক বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে বসবাস করার পাশাপাশি উন্নত জীবন যাপন করবে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ জন্য আওয়ামী লীগ সব সময় দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ এবং দেশের মানুষের জন্য স্বপরিবারে জীবন উৎসর্গ করেছেন। এ দেশের মানুষকে সাথে নিয়ে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। কখনো বিদেশী শক্তির কাছে মাথানত করেন নি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এক সময় দেশের মানুষ না খেয়ে মারা যেতো। সারের জন্য প্রাণ দিতে হতো। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে। এখন আর দেশের কোন মানুষ না খেয়ে মারা যায় না। জাতি-ধর্ম-নির্বিশেষে প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করছে।
    সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে দেশের সকল মানুষ স্মার্ট বাংলাদেশের সুবিধা পাবে উল্লেখ করে এমপি বাবু বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সমাজ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করা হয়েছে। সরকারি সুবিধা নিতে এখন আর কোন মানুষকে বাড়তি কিছু দিতে হয় না।
    উপকূলীয় এ জনপদের মানুষের সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ সংকট দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ লের মানুষের জন্য পানির ট্যাংক সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ সব কর্মসূচি বাস্তবায়িত হলে এ অ লের মানুষের আর কোন সুপেয় পানির কোন সংকট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
    তিনি বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জলাধার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
    উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম।
    প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, কাউন্সিলর কবিতা দাশ, আওয়ামী লীগনেতা এসএম শাহবুদ্দীন শাহীন, সহকারী অধ্যাপক মসিউর রহমান, মঙ্গল মন্ডল, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আব্দুল হালিম, আকরামুল ইসলাম, মাসুমা বেগম, জুলি শেখ, নাজমা কামাল, ইউপি সদস্য শওকত হাওলাদার, টিএম হাসানুজ্জামান, ফাতেমা তুজ জোহরা রূপা, গৌতম রায়, শেখ রাজু আহম্মেদ, জামাল হোসেন, জনস্বাস্থ্য অফিসের অরুণ ঢালী, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড় ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।