Author: desk

  • লেবুকে নৌকার এমপি দেখতে চায় সুন্দরগঞ্জের আওয়ামীলীগ

    লেবুকে নৌকার এমপি দেখতে চায় সুন্দরগঞ্জের আওয়ামীলীগ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    জন্মলগ্ন হতেই সংগ্রামী হওয়ায় সুন্দরগঞ্জবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই প্রিয় হয়ে ওঠেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।
    একারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি পদে ২৯-গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) পদে লেবুকে দেখতে চায় সুন্দরগঞ্জ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
    পারিবারিক ও স্থানীয় আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, আশরাফুল আলম সরকার লেবু তার দীর্ঘ জীবনের সততা এবং সংগ্রামী জীবন সম্পর্কে অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    লেবু দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রজীবন থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। সততা আর নিষ্ঠার কারণে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক মনোনয়ন দেন। এতে তিনি বিদ্রোহী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের গরিব-দুঃখী ও সমস্যায় পড়ে থাকা মানুষের বিপদে এগিয়ে যান।
    আশরাফুল আলম সরকার লেবু বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান ও ভালোবাসা বুকে ধারণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সক্রীয় ভূমিকা পালন করে চলছেন। নিজ এলাকার কোনো মানুষ বিপদে পড়লেই সবার আগে ছুটে যাওয়া মানুষটিই তিনি। লেবু প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে থাকায় তিনি এখন আওয়ামীলীগসহ সবার ভরসার মানুষ। সুন্দরগঞ্জ আ’লীগসহ সাধারণ মানুষের চাওয়া লেবুকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সুন্দরগঞ্জ থেকে মনোনয়ন দেওয়া হোক। তবেই উন্নয়ন হবে এলাকার ও মানুষের।

    উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমানসহ স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা এই প্রতিনিধিকে জানান, আশরাফুল আলম সরকার লেবুর পূর্ব এলকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। এছাড়া সুন্দরগঞ্জে মহিলা মানুষ দিয়ে হবেনা। একজন পুরুষ মানুষের দরকার। তাই আমরা মনে করি নৌকা প্রতীকে মনোয়ন দিলে তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন। কারণ তিনি এলাকায় খুবই জনপ্রিয়। তিনি এমপি হলে সুন্দরগঞ্জের অনেক উন্নয়ন হবে। সবচেয়ে বড় কথা হলো, লেবু ভাই গরিবের কথা মনোযোগ দিয়ে শোনেন। এরপর সাধ্যমতো তিনি সমাধানের চেষ্টা করেন। লেবু সংসদ সদস্য হিসেবে যোগ্য প্রার্থী। তাকে দলীয় মনোনয়ন দিলে সুন্দরগঞ্জবাসী অনেক উপকৃত হবে। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই।

    চণ্ডিপুরইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জার রহমান বলেন, লেবু সব সময় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। এছাড়া নেতাকর্মীদের সাথে অত্যন্ত ভাল ব্যবহার করছেন। তাকে নৌকার মনোনয়ন দিলে তিনি পার হবেন। কারণ পূর্ব এলাকায় নৌকার ভোট বেশি। সেও পূর্ব এলাকার মানুষ তাই আঞ্চলিকতায় তাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা লেবুকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানাচ্ছি।

    এ বিষয়ে কাপাশিয়া ও শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে কথা হলে উভয়ে বলেন, সভাপতি সেক্রেটারি দুজনার যাকেই নেত্রী মনোনয়ন দেইক আমরা তারই পক্ষে কাজ করব। তবে পূর্ব এলাকা যেহেতু ফাঁকা আছে। তাই আশরাফুল আলম সরকার লেবু ভাইকে নৌকার মনোনয়ন দিলেই আমরা এমপি নিশ্চিত পাব। যার কারণে আমরা তাকেই প্রার্থী হিসেবে চাই।

    নৌকার মননোয়ন প্রত্যাশী আশরাফুল আলম সরকার লেবু বলেন, আওয়ামী লীগের প্রতি আমি সারাজীবন নিবেদিত ছিলাম। মৃত্যুর আগ পর্যন্ত দলকে সময় দিয়ে যাব। কঠিন সময়েও আমি দলের সিদ্ধান্ত এবং ভালো লাগা থেকে এক চুলও সরেনি।। এটা উপজেলা আওয়ামী লীগের সবাই অবগত আছেন। অসহায় মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় সেটা জননেত্রী শেখ হাসিনা শিখিয়েছেন। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। দলের মানুষের জন্য কাজ করছি। এবার সুন্দরগঞ্জের মানুষ খুব করে চায় আমাকে নৌকা প্রতীকের এমপি প্রার্থী হিসেবে। দল ও মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে যা সিদ্ধান্ত দেবে সেটাই আমার সিদ্ধান্ত। ইনশাআল্লাহ শেষ দম থাকা পর্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করে যাব এবং নেত্রীর দেখানো পথেই চলব।

  • পূবাইলে আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

    পূবাইলে আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

    রবিউল আলম,
    পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ

    গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডের তেলিনগর গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মিজানুর রহমান এর উপর অতর্কিত হামলার সুষ্ঠু বিচার এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ড্রিম ফাউন্ডেশন আলোকবর্তিকা মানবকল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ও এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদ আহমেদ ওরফে হরমুজ মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে এলাকায় নানা প্রকার নিয়মবহির্ভূত খারাপ কাজের সাথে জড়িত। প্রসঙ্গত ১৫ জুন সন্ধ্যায় সিরাজ গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর শশুরের ওয়ারিশের জমি সংক্রান্ত জেরে গ্রাম আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে গতি রোধ করে মিজানুর রহমানের দুই পায়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফরিদ আহমেদ ও তার ছেলেরা। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে পারভেজ ৪জনকে আসামি করে পুবাইল থানায় একটি মামলা দায়ের করেন। পারভেজ বলেন,একজন মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ওরফে হরমুজ এর নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে আমরা তেলি নগরবাসী অতিষ্ঠ। নিকটস্থ থানা ও স্থানীয় কাউন্সিলর বরাবর একাধিকবার অভিযোগ করেও তার নিকট হতে কোন সুরাহা পাওয়া যায়নি।এ থেকে আমরা তেলি নগরবাসী পরিত্রাণ চাই। ইতিমধ্যে এ বিষয়ে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বরাবর একটি লিখিত আবেদন করেছি। ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ বলেন, মুক্তিযোদ্ধা ফরিদ একজন খারাপ প্রকৃতির লোক। একাধিক মামলার আসামি সে, মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে তিনি তেলিনগর গ্রাম এলাকার মানুষকে দীর্ঘদিনধরে নানাভাবে হয়রানি করে আসছে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চারজনকে আসামি করে পূবাইল থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • রাজশাহীতে পূর্ব শ’ত্রুতার জেরে ধা’রালো অ’স্ত্র দিয়ে ক’জ্বি বি’চ্ছি’ন্ন

    রাজশাহীতে পূর্ব শ’ত্রুতার জেরে ধা’রালো অ’স্ত্র দিয়ে ক’জ্বি বি’চ্ছি’ন্ন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহী মহানগরীর ২৭ নং ওয়ার্ডের খুলিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে একজনের হাতের কজ্বি কেটে নেওয়া হয়েছে।
    মুমুর্ষ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতলে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে খুলিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাত বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম খুলিপাড়া এলাকার আলতাফ শেখ। সে পেশায় নাইটগার্ড। এছাড়াও এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, মনা, সজল ও মুকুল।

    হাত বিচ্ছিন্ন হওয়া আলতাফ শেখের ছেলে সাকিব শেখ জানান, আমাদের চাচাতো ভাই মুকুলকে মেরেছে এর জন্য মেডিকেল হাওয়ার জন্য আসছিলাম । এই সময় কোন কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র নেপালি, চাইনিজসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে রবিন, আজিজ, আকাই, মজিদ, হিটলার, নাইম,বাদল, মজিদ, ইয়াসির, সজীব, আমিন, সুইটসহ ২০-২৫ জনের সংঘবদ্ধ দল আমার বাবার ডান হাতের কজ্বি অস্ত্র দিয়ে কেটে ফেলে দেয়। এই কাজে অংশে নেওয়া রবিন হাট কেটে নেয়। বাকিরাও অস্ত্র দিয়ে আঘাত করে অন্যদের আহত করে। আমরা নাইমের কাছে বিচ্ছিন্ন হওয়া হাতটি চাইলে না দিয়ে পাশের একটি বাগানে গিয়ে ফেলে দেয়। পরে ওই হাত নিয়ে তারা আলতাফ কে রামেক হাসপাতলে ভর্তি করায়।

    এই অবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এলাকাবাসী জানান, যারা এই ঘটনায় জড়িত ছিলো তারা এলাকয় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত। পূর্ব থেকেই এলাকায় পানি, ড্রেন, পাইপ ও চলাফেরা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এই নিয়ে এলাকার কাউন্সিলদের সাথে বসে মিমাংসা করা হয়েছে।
    বোয়ালিয়া মডেল থানার তদন্ত ওসি আমিরুল ইসলাম জানান, এই ঘটনা পূর্ব শত্রুতার জেরে হয়েছে। তাদের আগে থেকেই বিরোধ চলে আসছিলো। একাধিকবার স্থানীয় কাউন্সিলদের সাথে বসে মিমাংসা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল ভাট্টির ছেলের জানাজার নামাজ সম্পন্ন

    আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল ভাট্টির ছেলের জানাজার নামাজ সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ৩নং বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টির ছেলে মোঃ আকবার উল ইসলাম (রাইয়ান) এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টির ছোট ছেলে আকবার উল ইসলাম রাইয়ান (২০) বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
    ২২ জুন বৃহস্পতিবার বাদ যোহর বাগধা মাদ্রাসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে বাগধা গ্রামের পারিবারিক কবরস্থানে আকবার উল ইসলাম রাইয়ান এর দাফন সম্পন্ন করা হয়েছে।রাইয়ান এর জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সাংবাদিক, দলীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনসহ এলাকার লোকজন।

  • রাঙ্গাবালীতে মামলার প্রতিবাদে মানববন্ধন

    রাঙ্গাবালীতে মামলার প্রতিবাদে মানববন্ধন

    রফিকুল ইসলাম,
    রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি খাল উন্মুক্ত করার জেরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ ও দৈনিক নয়া দিগন্ত ও বাংলা টিভি এর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। জানা গেছে, ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আদালতে মামলাটি করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে ওই ইউনিয়নের ¯øুইস বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন,‘প্রায় ৩০ বছর ধরে খালটি দখল করে মাছ চাষ করছিল প্রভাবশালী চক্র। এতে কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করা হয়। আর একারণে উপজেলা চেয়ারম্যানসহ উন্মুক্তকারীদের বিরুদ্ধে দখলদার শহিদ খন্দকারের ইন্ধনে মিথ্যা-বানোয়াট মামলা করে সবুজ খলিফা । তাই অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। স্থানীয়রা জানান, গত ৭ জুন চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের ‘কাসেম খার ঢোস’ নামক সরকারি খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় হাজারও জনতার দাবির প্রেক্ষিতে সেদিন খাল উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। এই খালের বাঁধ কেটে উন্মুক্ত করার ঘটনায় পটুয়াখালী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে একটি মামলা করা হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় ২৭ জনকে আসামি করা হয়। এরমধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন।
    গত ১৮ জুন উপজেলার সোনারচর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্য সবুজ খলিফা বাদী হয়ে মামলটি করেন। মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে ২৮ একরের এ খালটি ইজারা নিয়ে মাছ চাষ করছিল তাদের সমিতির সদস্যরা। সর্বশেষ ২০২১ সালের ৯ মার্চ পটুয়াখালী কালেক্টরের কাছ থেকে ইজারা নেন। তাদের এই মাছ চাষের সফলতা দেখে উপজেলা চেয়ারম্যান ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ৭ জুন খালটির বাঁধ কেটে দেন আসামিরা। ফলে বাগদা, গলদা, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীতে ভেসে গিয়ে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়। এই মামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, চরমোন্তাজ ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল খান, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, হালেম খান, আনোয়ার দস্তুর, জালাল খান ও শাহ আলী মৃধা সহ আরো অনেকে।
    এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে খালটি গুটি কয়েকজন লোক দখল করে মাছ চাষ করছিল। যার কারণে স্থানীয় কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই স্থানীয় লোকজন খালটি উন্মুক্ত করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দখলদাররা আমাকেসহ ২৭ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে। এই মামলার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের অনুদান বিতরণ

    পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের অনুদান বিতরণ

    মিঠুন সাহা (খাগড়াছড়ি) প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক জনকল্যাণ কর্মসূচীর আওতায় সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ৩ বিজিবির সদর দপ্তরে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

    পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন (৩বিজিবি) এর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের হাতে এসময় সামগ্রী তুলে দেন।

    পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে জনকল্যাণ কর্মসূচীর আওতায় লোগাং জোন (৩বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে, সেলাই কাজ জানা দুঃস্থ ৩ জন মহিলাকে ৩ টি সেলাই মেশিন, ২ জন অসুস্থ্য জনসাধারণকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান ও ৩ জন দুঃস্থ ও গরীব মহিলাকে ৬ বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন জোন অধিনায়ক।

    এসময় জোন অধিনায়ক বলেন পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে।

  • কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তলিয়ে লোকালয়ে ঢুকছে পানি

    কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তলিয়ে লোকালয়ে ঢুকছে পানি

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার (২১জুন) সন্ধ্যা ৬টা থেকে দুধকুমার, ফুলকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেলিয়ানী পাড় এলাকায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তলিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

    বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবেদ আলী জানান, মঙ্গলবার বিকেল থেকে তেলিয়ানীতে তার বাড়ির পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে দুধকুমার নদের পানি লোকালয়ে ঢুকতে থাকে। ক্রমেই স্রোতের তীব্রতা বাড়তে থাকে। বড় বড় গর্ত হয়ে তলিয়ে যেতে থাকে বাঁধে থাকা জিও ব্যাগ।

    সরেজমিন দেখা গেছে, বন্যা নিয়ন্ত্রন বাঁধ তলিয়ে তীব্র বেগে লোকালয়ে ঢুকছে পানি। বৃষ্টির জমা পানিতে তা যোগ দিয়ে প্লাবিত করেছে বামনডাঙ্গার, তেলিয়ানী, মালিয়ানী, বড়মানি, ধনিটারী, অন্তাইপাড়, সেনপাড়া, পাটেশ্বরী, বোয়ালেরডারা, পৌরসভার পূর্ব সাঞ্জুয়ারভিটাসহ বিস্তৃর্ণ এলাকা। ইতোমধ্যে ভেসে গেছে এসব এলাকার বেশ কয়েকটি পুকুর। পানি যেভাবে প্রবেশ করছে তাতে বন্যার আকার বাড়তে পারে। প্লাবিত হতে পারে এসব এলাকার অনেক ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, আমরা মূলত নদীর স্থায়ী ভাঙন রোধে কাজ করছি। এমতাবস্তায় বাঁধ তলিয়ে কিছু নিচু জায়গা দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। সে জায়গায় জিও ব্যাগ, জিও টিউব, বোল্ডার ফেলে উঁচু করা হচ্ছে। যাতে নদীর পানি উপচে লোকালয়ে ঢুকতে না পারে।

    এদিকে প্রধান প্রধান নদ-নদীর পনি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার (২১জুন) বিকেল ৩টায় দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার মাত্র ১০সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৫০সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
    পানি বাড়ায় আগেই উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ির চারপাশে পানি উঠে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। পানিতে তলিয়ে গেছে সবজি ক্ষেত, আমনের চারা ও পাট ক্ষেত।

    কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ঘণ্টায় ৯৯মিলিমিটার এবং পরবর্তী ৬ঘণ্টায় আরও ৫০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ঘণ্টা আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা করা হচ্ছে।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী আগামী ২২ ও ২৩জুন প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে দীর্ঘমেয়াদি বন্যা হওয়ার শঙ্কা নেই বলে জানান তারা।

    কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, বন্যা মোকাবিলার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলায় ৫৪১মেট্রিক টন চাল, নগদ ১০লাখ ২১হাজার টাকা ও শুকনো খাবার মজুত রয়েছে। যেখানে প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হবে।

  • ত্রিশালে  পৌরসভায়  প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০কেজি  চাউল পেয়ে খুশী ভুক্তভোগীরা

    ত্রিশালে পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০কেজি চাউল পেয়ে খুশী ভুক্তভোগীরা

    ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে অসহায় দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কর্মসুচীর চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামীলীলীগ নেতা তিনবারের নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

    বুধবার (২১ শে জুন)সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার চার হাজারের অধিক গরীব অসহায়দের ভিজিএফ বিতরন করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, বিভিন্ন ওর্য়াড কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    এসময় মেয়র আনিছ বলেন-বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবো।

    ভুক্তভোগীরা অনেকে ঈদের আগে ঈদ উপহার হিসাবে ১০কেজি চাউল পেয়ে খুশীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

    এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। তিনি বলেন-আমরা প্রতিবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ’র চাউল সমাজের গরীব অসহায়দেরকে খোঁজে বের করে তুলে দিচ্ছি।আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

  • ময়মনসিংহ সিটির ২৭নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র টিটু

    ময়মনসিংহ সিটির ২৭নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র টিটু

    আরিফ রববানী,ময়মনসিংহ
    ময়মনসিংহ নগরীর ২৭নং ওয়ার্ডের আকুয়া মোড়ল পাড়া হাবুন বেপারী মোড় হতে পূবের মোড়ল বাড়ী, আকুয়া মোড়ল বাড়ী হতে আকুয়া নয়া পাড়া খালপাড়, আকুয়া নয়াপাড়া হতে মোড়ল বাড়ী মসজিদ, আকুয়া মোড়ল বাড়ী মসজিদ হতে সচিবের বাড়ী, আকুয়া মোড়লপাড়া প্রভৃতি এলাকার চলমান কার্যক্রমসমূহ পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

    বুধবার (২১শে জুন) বেলা ১১ টায় নির্মাণাদীন এসব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

    উল্লেখ্য, সড়ক ও ড্রেন নির্মাণে ২৭ নং ওয়ার্ডে বর্তমানে প্রায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের মধ্যে বর্তমানে প্রায় ৭০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

    পরিদর্শনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিপুল উন্নয়ন কার্যক্রম চলছে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না এলে চলমান এসব কাজ অনেক আগেই সম্পন্ন হত।

    তিনি আরও বলেন, সড়ক ও ড্রেনের কাজগুলো সম্পন্ন হলে সিটিতে যোগাযোগ অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে এবং জলাবদ্ধতার অবসান ঘটবে। জলাবদ্ধতা নিরসনে সমস্ত সিটি কর্পোরেশনকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।

    এ সময় তিনি চলমান কাজগুলোর জন্য সাময়িক নাগরিক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এবং নাগরিকবৃন্দকে ধৈর্য ধরার আহবান জানান।

    পরিদর্শনকালে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুল হক, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে এসআই তাইজুল

    ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে এসআই তাইজুল

    স্টাফ করেসপন্ডেন্ট

    ময়মনসিংহ নগরীতে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

    ময়মনসিংহ নগরীর শম্ভগঞ্জ এলাকা থেকে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনা মোতাবেক চেক জালিয়াতি মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত আজারুল ইসলাম মানিক নামে আসামীকে গ্রেফতার করেছে।

    বুধবার (২১শে জুন) সকাল ৯টায় শম্ভুগঞ্জ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।আজহারুল ইসলাম মানিক চরনিলক্ষিয়া ইউনিয়নের উজান পাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে।

    কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, আসামী আজহারুল ইসলাম মানিক কে ৭৫০/১৯ মামলায় অর্থদন্ডসহ ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত। পরে ২১জুন সকাল প্রায় ৯টার দিকে আসামি আজহারুল ইসলাম মানিক পালিয়ে যাওয়ার চেষ্টায় শম্ভুগঞ্জ বাসস্টেন্ড এলাকায় অবস্থান করছেন, মোবাইল-৩ ডিউটি করাকালে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন তিনি।তাকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।