Author: desk

  • নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

    নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইল ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্য রমজান মোল্যা ও ফারুক হোসেন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জিম্মনখালী গ্রামের জাফর আলমের ছেলে এবং অপর মাদক কারবারি রমজান লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের উলফাত মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (২১ জুন) রাতে লোহাগড়া থানার কামঠানা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের নামে নড়াইল সদর, লোহাগড়া, রামু ও কর্ণফুলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
    গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
    অপরদিকে নড়াইল ডিবি পুলিশের অভিযানে আরমান শেখ ওরফে মান্না (৩৩) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আরমান লোহাগড়া থানাধীন কুমারডাঙ্গা বারপাড়া গ্রামের চুন্নু শেখের ছেলে। বুধবার (১৯ জুন) বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা থেকে তাকে আটক করা হয়।
    গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • রংপুরে আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে শিক্ষাবৃত্তি ও জাতীয় সমাবেশ পুরস্কার বিতরণ

    রংপুরে আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে শিক্ষাবৃত্তি ও জাতীয় সমাবেশ পুরস্কার বিতরণ

    ।।জিএম রাঙ্গা।।

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের আয়োজনে আনসার ও ভিডিপি শিক্ষাবৃত্তি-২০২৩ প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছেলে মেয়েদের মধ্যে বৃত্তির অর্থ, ক্রেষ্ট, সনদ ও বইপত্র বিতরণ এবং বাহিনীর অফিস স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সমাবেশ পুরস্কার-২০২৩ উপলক্ষ্যে অনুদানের অর্থ , ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান ২০ জুন মঙ্গলবার বাহিনীর জেলা প্রশিক্ষণ কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুরে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও অনুদানের অর্থ, ক্রেস্ট, সনদ, বইপত্র, সম্মাননা সনদ প্রদান করেন বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

    উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের ছেলে মেয়েদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন ছাত্র ছাত্রীর মধ্যে এসএসসি-১০০০০ টাকা, এইচএসসি-১২০০০ টাকা করে মোট ২,২৮,০০০ টাকা, অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিব আমার পিতা, আমি রাসেল বলছি, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, বিশ্বের সংক্ষিপ্ত ইতিহাস এই ৫ টি বই এর ১ টি করে সেট, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। একই সাথে অত্র বিভাগের বিভিন্ন ইউনিটের ১৬ জন অফিস স্টাফ ও ব্যাটালিয়ন আনসারের মধ্যে অনুদানের অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনারী ও ভিশনারী উদ্দেশ্য ও দৃঢ় অঙ্গিকার নিয়ে গড়ে ওঠার ও দেশ গড়ার আহবান জানান।

    এসময় অনুষ্ঠানে রংপুর বিভাগের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট, বৃত্তিপ্রাপ্ত ছাত্রী-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, মনিটরিং মাঠকর্মী, গনসংযোগ সহকারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে জামায়াতে ইসলামী’র কর্মীসহ গ্রেফতার ৯

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে জামায়াতে ইসলামী’র কর্মীসহ গ্রেফতার ৯

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে জামায়াতে ইসলামী’র সক্রিয় কর্মীসহ গ্রেফতার নয়জন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, নড়াইল সদর থানার এফআইআর নং-২৩, তারিখ-২৪ ডিসেম্বর,২০২২; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) /২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ এর তদন্তে প্রাপ্ত আসামী ওয়ার্ড দায়িত্বশীল-মোঃ ফসিয়ার রহমান (৬০), পিতা-মৃত হোসেন শেখ, সাং-নাকশী, ওয়ার্ড দায়িত্বশীল- মোঃ মহব্বত হোসেন (৪১), পিতা-মোঃ শাহাদাত হোসেন, সাং-সিমাখালী, কর্মী-মোঃ কামরুল ইসলাম (৪৩), পিতা-মৃত মোজাহার উদ্দিন সরদার, মোঃ নাজমুল ইসলাম (২৯), পিতা-আঃ সত্তার মোল্যা, মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতা-মোঃ লুৎফর রহমান, তরিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত রুস্তম আলী মোল্যা, সর্ব সাং-সীমাখালী, আবু সাঈদ মোল্যা (৪৩), পিতা-মৃত কবির মোল্যা, মোঃ বেলাল হোসেন (৪৫), পিতা-মৃত আঃ মালেক সরদার, মোঃ জাকারিয়া (৫৫), পিতা-মৃত আলতাফ হুসাইন, সর্ব সাং-ভওয়াখালী, থানা ও জেলা-নড়াইল গ্রেফতার করে ।

  • তানোরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    তানোরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী তানোরে জাতীয় যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনূর্ধ্ব -১৭) -২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
    জানা গেছে, ২২ জুন বৃহস্প্রতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামিম আহম্মেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদা,
    তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সুমন মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহা, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুুল মতিন,বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুপ্রমূখ। এর আগে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ বনাম চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ১-১ অমীমাংসিত থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৩গোলে চাঁন্দুড়িয়া ইউনিয়নকে পরাজিত করে পাঁচন্দর ইউনিয়ন বিজয়ী হয়। এর আগে
    গত ১৮-২২ জুন পর্যন্ত তানোরের ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা খেলায় অংশগ্রহণ করেন।#

  • মহেশপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মহেশপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ
    ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রচনা ও বির্তক প্রতিযোগিতায় মহেশপুরের ৯টি স্কুল ও মাদ্রাসার ২০০ ছাত্র-ছাত্রী অংশো গ্রহন করে।
    পরে বিকালে রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
    উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবুল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
    রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সহকারী পরিদর্শক কাওছার আহম্মেদ, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, আলফাতুনেছা কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খন্দকার আব্দুল বাতেন, শহিদুল ইসলাম, কামরুজ্জামান টুটুল প্রমুখ।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পল্লী চিকিৎসক শহীদুলের বাড়িতে ডাকাতি, আহত ৪

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পল্লী চিকিৎসক শহীদুলের বাড়িতে ডাকাতি, আহত ৪

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পল্লী চিকিৎসক শহীদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ চারজন আহত হয়েছেন।
    এতে ডাকাতরা প্রায় ১ লাখ টাকা, ৪২ ভরি সোনার গহনা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

    বুধবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে শহীদুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- শহীদুল ইসলাম ও তার ছেলে রাশেদুজ্জামান রাশেদ, শহীদুলের স্ত্রী রেজিনা আক্তার এবং রাশেদের স্ত্রী সাবিনা ইয়াসমিন সাকী।

    এ ঘটনায় গুরুত্বর আহত শহীদুল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতগণ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

    রাশেদুজ্জামান রাশেদ জানান, ৭-৮জনের একদল ডাকাত ধারালো দা, ছুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতরা তার বাবা শহীদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এছাড়া তার মা, স্ত্রী ও তাকেও ছুরিকাঘাত করেন। উপায় অন্ত না পেয়ে জরুরী কল সেবা-৯৯৯ এ ফোন করা হয়। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হোন। বর্তমানে তার বাবা শহীদুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীনে রয়েছেন।

    তিনি আরোও জানান, ডাকাতরা প্রায় ১ লাখ টাকা, ৪ ভরি সোনার গহনা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হচ্ছে। আমরা রীতিমত ডাকাত দলের অনুসন্ধানে মাঠে কাজ করছি। ডাকাতদলের তথ্য খোঁজে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • সিংড়ায় সন্ত্রাস ও  জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা

    সিংড়ায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা

    সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
    নাটোরের সিংড়ায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা খাতুন।

    এসময় বক্তব্য দেন, ইসলামী ফাউন্ডেশন সিংড়া নাটোরের কিল্ট সুপার ভাইজার শফিক মাহমুদ, আশরাফুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাসুদ প্রমূখ।
    আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মনিরুল ইসলাম।

  • মুন্সীগঞ্জে শ্যামল ব্যাপারী হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

    মুন্সীগঞ্জে শ্যামল ব্যাপারী হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের সদর এলাকায় প্রবাসফেরত শ্যামল ব্যাপারীকে রাতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহাদাত ব্যাপারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার (২২ জুন) কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনিটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান৷

    তিনি জানান, শাহাদাত ব্যাপারীর আন্ডারে ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী গ্রুপ ক্রিয়াশীল।

    র‌্যাব জানায়, গত ফেব্রুয়ারিতে দোকানে ঢুকে শ্যামল ব্যাপারীর তিন ভাইকে কোপায় কিশোর গ্যাং মহিউদ্দিন গ্রুপের সদস্যরা। যে সন্ত্রসী গ্রুপ চালায় বাবা শাহাদাত ও ছেলে মহিউদ্দিন মিলে।
    তিন ভাইকে কোপানোর ঘটনায় মামলা করায় গত ১৪ জুন শ্যামল ব্যাপারীর বাড়িতে গিয়ে তাকে পিটিয়ে আহত ও গুলি করে হত্যা করে মহিউদ্দিন গ্রুপ।

    শাহাদাত ব্যাপারী তার ছেলে মহিউদ্দিনসহ এই হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যা ব। জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র।

    র‌্যাব জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শ্যামলের নিকট-আত্মীয়দের সাথে দ্বন্দ্ব ও শ্যামলকে শিক্ষা দিতে তাকে হত্যা করে সন্ত্রাসী গ্রুপটি।

    এই গ্রুপ সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও জানায় র‌্যাব।

  • মোল্লাকান্দির আলোচিত তুহিন হত্যা মামলার আসামি জাকির গ্রেপ্তার

    মোল্লাকান্দির আলোচিত তুহিন হত্যা মামলার আসামি জাকির গ্রেপ্তার

     মুন্সিগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আলোচিত তুহিন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি জাকির সরকার (২৪) গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

    টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের কংসপুরা নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    জাকির সরকার কংসপুরা গ্রামের মৃত ওলিউল্লাহ্ সরকারের ছেলে। সে টঙ্গিবাড়ী থানায় দায়েরকৃত তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নং আসামি।

    গেল গত ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় টঙ্গিবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পথে তুহিন সরকারকে তুলে নিয়ে একদল লোক বেধড়ক মারধর করে। রাত ৯টার দিকে আহত অবস্থায় তুহিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাত ও মাথার পেছনে জখম হওয়ায় অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

    পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় ২৫ জনের নাম উল্লেখ করে নিহত শাহ কামাল তুহিনের বাবা আলম সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

    মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে তুহিনের বাবা আলম সরকারকে হুমকি দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল টঙ্গিবাড়ী থানায় তিনি আরেকটি অভিযোগে জানান।

    পুলিশ জানায়, মামলার বাকী আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। যে কোন মুহুর্তে পলাতক আসামিদের গ্রেফতার করা হবে।

  • মধুপুরে কদর বেড়েছে হাঁড় কাটার জন্য   কাঠের গুড়ির

    মধুপুরে কদর বেড়েছে হাঁড় কাটার জন্য কাঠের গুড়ির

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে ঠক ঠক শব্দেই যেন জানান দিচ্ছে আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। কোরবানির পশু জবাই ও মাংস সাইজ করতে যেমন ছুরি, চাপাতি, দা-বটি প্রয়োজন। সেগুলো সংগ্রহ ও প্রস্তুত করে রাখতে এখন সবাই ব্যস্ত। আর এদিকে মাংসের পাশাপাশি হাঁড় কাটার জন্য যেমন কাঠের গুড়ি বা খাইটা দরকার সেসব খাইটা বানাতে ব্যাস্ত মধুপুরের কুড়ালিয়া বাজারের খাইটা ব্যবসায়ীরা।
    পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে এ শিল্প। এসব কাঠের গুড়ি বা খাইটা বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে দোকানের সামনে। আর এসব কাঠের তৈরী খাইটা বানাতে শরীর থেকে ঝরছে অবিরাম ঘাম। চোখেমুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ, তবুও থেমে নেই তারা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলছে ব্যস্ততা।
    উপজেলার বানিয়াবাড়ী গ্রামের খাইটা ব্যাবসায়ী মজিবর ,রহমান জানান আমি ২৩ বছর যাবত কুরবানিরর ঈদে মাংস কাটার পাশা পাশি হাড় কাটার জন্য এব্যাবসা করে আসছি। প্রতি ঈদকে সামনে রেখে আমরা গ্রামে গ্রামে গুরে গুরে তেতুল গাছ কিনে আমরা এসব খাইটা বানিয়ে থাকি। প্রতিটি খাইটা তৈরী করা পর্যস্ত আমাদের দুই তিন শত টাকা খরচ পড়ে। আর আমরা এসব খাইটা প্রকার ভেদে চার, পাঁচ শত টাকা করে বিক্রি করে থাকি।পাইকারী দোকানদার ও খুচরা ক্রেতাদের কাছে এই সময়ে আমাদের কদর বেশ ভালই থাকে। তবে এখন তেতুল কাঠ না থাকায় আগের তুলনায় চাহিদা মোতাবেক আমরা কাঠের গুড়ি খাইঠা তৈরী করতে পারছিনা। আগের তুলনায় সব জিনিসের দাম বেশী থাকার কারনে আগের মত ব্যাসা হচ্ছেনা। এ বছর আমি সহাস্রাধীক কাইঠা তৈরী করে রেখেছি আশা করা যায় সব গুলোই খাইটা বিক্রি করতে পাড়লে লাভের মুখ দেখতে পারব। আমার এখান থেকে ঢাকা, গাজীপুর সহ দেশের প্রায় জায়গায় আমার এ খাইটার চাহিদা রয়েছে। কারন তেতুল কাঠের খাইটায় হাড় কাটলে ময়লা হয়না এ জন্য আমার এলাকা মধুপুর সহ দেশের সকল জায়গায় চাহিদা রয়েছে।