Author: desk

  • জয়পুরহাটে আ”লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জয়পুরহাটে আ”লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার(২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

    বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

    পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি গোলাম হক্কানি, রাজা চৌধুরী, নৃপেন্দনাথ মন্ডল, মহসিন আলী,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,সহ সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু ও সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজাসহ আরো অনেকেই।

  • শুধু মিথ্যাচার করলে হবে না, সংসদ সরব আছে, সরব ছিল এবং সরব থাকবে-ডেপুটি স্পিকার

    শুধু মিথ্যাচার করলে হবে না, সংসদ সরব আছে, সরব ছিল এবং সরব থাকবে-ডেপুটি স্পিকার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদ ব্যর্থ বিএনপির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, শুধু মিথ্যাচার করলে হবে না। যারা মিথ্যাচার করে তারা জাতির কাছে, বিশ্বের গণতন্ত্রামনা মানুষের কাছে মিথ্যাচারী হিসাবে আখ্যায়িত হচ্ছে। তারা যতই মিথ্যাচার ও অপ্রপ্রচার করুক না কেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙ্গালী জাতি স্বাধীনতা অর্জন করেছে। এ সংসদ সরব আছে, সরব ছিল এবং সরব থাকবে।

    আজ শুক্রবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    ডেপুটি স্পীকার শামসুল হক টুকু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি জরাজীর্ণ বাংলাদেশ পেয়ে বঙ্গবন্ধুর সোনা বাংলা, ডিজিটাল বাংলাদেশ সবশেষ স্মার্ট বাংলাদেশের একটি গন্তব্যস্থল দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন নির্বাচনকে কেন্দ্র করে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতি করতে চাচ্ছে তাদেরকে আপ্রচারকারী হিসাবে বাঙ্গালী জাতি গণ্য করবে।

    এর আগে, স্বপরিবারে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

  • নলছিটিতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

    নলছিটিতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের
    একদিন পরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুর নাম মোঃ সামিউল ইসলাম(০২)। সে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২২জুন) সকাল থেকেই
    নিখোঁজ ছিল শিশু সামিউল। দিনভর তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজ করেন। তবে সেইদিন কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে শুক্রবার(২৩জুন) সকাল এগারোটায় বসতবাড়ীর পাশে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ
    পাঠানো হয়েছে। যেহেতু গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল তাই
    তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। তবে অন্য কোনভাবে যদি মৃত্যু হয়ে থাকে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।

  • ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল সুন্দরগঞ্জ আওয়ামীলীগ

    ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল সুন্দরগঞ্জ আওয়ামীলীগ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখা ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন।
    শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

    এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনায় সভায় যোগ দেন।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লেবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশেকুজ্জামান প্রামানিক তুহিন প্রমূখ।
    এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীললীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    পরিশেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের জন্য দোয়া ও কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

  • নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে দুই জন ব্যবসায়ী আটক

    নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে দুই জন ব্যবসায়ী আটক

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে এদের আটক করতে সক্ষম হয়।
    অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা এর দিকনির্দেশনায় টিম অভিযান কালে ২২.৫৫ ঘটিকায় থানাধীন মোমিনপুর সরদারপাড়া গ্রাম হতে ২ লিটার ২৫০ মিঃলিঃ চোলাই মদ সহ আসামী ১) সুবাস সরদার (৪৮) পিতা-মৃত মাধুরাম সরদার , সাং-মোমিনপুর সরদারপাড়া থানা-নলডাঙ্গা,জেলা-নাটোর’২) মোঃ আক্তার হোসেন (৩০) পিতা-মৃত কফিল উদ্দিন শেখ,সাং-মোল্লাপাড়া,থানা- পুঠিয়া,জেলা-রাজশাহী দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
    অদ্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১২ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ২৪ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।প্রকাশ থাকে যে,১ নং আসামি সুবাস সরদার এর বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক মামলা রয়েছে।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • মহালছড়িতে হাইকোর্টে আদেশে ইটভাটার কার্যক্রম বন্ধে সাইনবোর্ড

    মহালছড়িতে হাইকোর্টে আদেশে ইটভাটার কার্যক্রম বন্ধে সাইনবোর্ড

    (রিপন ওঝা,মহালছড়ি)

    দেশের উচ্চ আদালতের রিট পিটিশন অনুসারে অবৈধ ইটভাটার কাযর্ক্রম হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মালিক পক্ষের আপিল পরবর্তী এক বছর পর মহালছড়ি উপজেলা প্রশাসন অনুমোদনহীন ৩টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে।

    উক্ত কার্যক্রমটি মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুমি অফিসে ম্যাজিট্রেট মোঃ আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী সরেজমিনে উপস্থিত থেকে পরিচালনা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন ১২০৪/২০২২ মূলে ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মহালছড়ি উপজেলার সদরে মোঃ আকতার হোসেন’র বিসমিল্লাহ ব্রীকফিল্ড, ক্যায়াংঘাটে সাবেক চেয়ারম্যান কিরণ চাকমা ও মোঃ আব্দুস সালাম পরিচালিত ব্রীকফিল্ড একেএস, ভাড়ায় চালিত কংজরি মারমার কেকে ব্রীকফিল্ড ৩টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে।

    প্রসঙ্গত যে, গত ১৯ জুন সোমবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসক (ডিসি) বরাবর আইনি নোটিশ পাঠান।

    পার্বত্য চট্টগ্রামের ইটভাটা মালিকরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরে ইটভাটা মালিকরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতিবস্থা তুলে দেন। স্থিতিবস্থা তুলে দেওয়ার পরও ইটভাটা মালিকেরা প্রশাসনের সামনে লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন।

    মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মধুসূদন দত্ত’র নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিক রিপন ওঝা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যান সমিতির উদ্যোগে সভা অনুষ্ঠিত

    কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যান সমিতির উদ্যোগে সভা অনুষ্ঠিত

    মো:তরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে

    কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যান সমিতির আয়োজনে নগরীর রেসকোর্স রেড রোফ ইন এ গতকাল সন্ধ্যায় সমিতির নব কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
    এতে সমিতির সভাপতি ড.আতিকুল ইসলাম এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নিশাত সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা কুমিল্লা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জয়েল, অধ্যাপক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম চপল, সহযোগী অধ্যাপক মোঃ শিপন মিয়া, অধ্যাপক জাকির খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ খান মিহির, বীর মুক্তিযোদ্ধা আবু ইছা কচি, মাসুদুর রহমান বাবু, তৌহিদ উদ জামান, ব্যাবসায়ী বাছির মিয়া, দপ্তর সম্পাদক মোঃফারুক মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম, খলিলুর রহমান তপন, শিক্ষিকা কোহিনুর বেগম, গৃহিনী কোহিনুর বেগম, সাংবাদিক মো:তরিকুল ইসলাম তরুন, মোঃআল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বাংঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পাস্তবক অর্পন, এক মিনিটি নিরাবতা পালন, দোয়া, কেক কাটা বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের কান্দিভিটাস্থ
    অস্থায়ী কার্যালয়ে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    এই সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি ও সাবেক যুব ক্রিয়া প্রতি মন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম পিপি, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উম্মা চৌধুরী জলি, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুতুজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ, সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  ইসহাক আলী, সাংগঠনিক সম্পাদক এমরান সোনার সহ দলীয় নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ “গৌরব ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাসের পথ পরিক্রমার ৭৪ বছরের পদার্পণ।”

    এই দলের হাত ধরে সংগঠিত হয়েছে ভাষার সংগ্রাম সহযোগিতার অধিকারের সংগ্রাম। হাজার বছরের বাঙালির লালিত স্বপ্ন সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে।

  • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী    “বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা”

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী “বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা”

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেন প্যালেসে আড়ম্বরপূর্ণ সম্মেলনের মাধ্যমে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদন নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমানকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দলটিকে অসাম্প্রদায়িক চেতনায় বিকশিত করতে নেতৃবৃন্দ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৫৪ সলে যুক্তফ্রন্টের ব্যানারে প্রদেশে ক্ষমতার অনুশীলন করতে গিয়ে আওয়ামী মুসলিম লীগ উপলব্ধি করে যে, পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর বিরাট অংশ বাঙালি হিন্দু সম্প্রদায়। এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছাড়া রাজনীতি এগুবে না। সে জন্য ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত আগ্রহ এবং প্রজ্ঞাবান দৃষ্টিভঙ্গিই আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে রূপান্তরিত হয় দলটি। যাত্রা শুরু হয় এখান থেকেই। বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করে আওয়ামী লীগকে একটি গণমুখী রাজনৈতিক দলে পরিণত করেন। তিনি ১৩ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন। পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অনেকটাই ভীত-সন্ত্রস্ত হয়ে দমনপীড়নের পথ অনুসরণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অধিকার সচেতন করে তোলেন। ঘুমন্ত বাঙালি যেন জেগে ওঠে। নানাভাবে বঞ্চনার শিকার বাঙালিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করাই ছিল বঙ্গবন্ধুর অন্যতম প্রধান উদ্দেশ্য। তাই সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোনো উপায় ছিল না। পৃথিবীতে যে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে বিশেষ কোনো লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকে। মহৎ কোনো উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়নে যে সব দল কাজ করে, একদিন না একদিন দলটি সফল হবেই। ইতিহাস সেটাই বলে। একটি রাজনৈতিক দল হচ্ছে নাগরিকদের এমন একটি সংগঠন যারা প্রতিকূল অবস্থার মধ্যেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। জনগণের সমষ্টিগত কল্যাণ কিংবা তাদের সমর্থকদের চাহিদা অনুযায়ী কিছু প্রস্তাবিত নীতি ও কর্মসূচির ভিত্তিতে ঐকমত্য পোষণ করে। আন্তর্জাতিকভাবে রাজনৈতিক দলের পরিচয় ও পরিচালনা পদ্ধতিতে কিছু মিল থাকলেও অনেক ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। এই ভিন্নতার মধ্যে কিছু তাৎপর্য থাকে। রাজনৈতিক দলের একটি মূল ভাবাদর্শ থাকে। তবে কিছু রাজনৈতিক দলের ভাবাদর্শই থাকে না। মূল ভাবাদর্শহীন রাজনৈতিক দল প্রকৃত অর্থে রাজনৈতিক দলই নয়। আবার কিছু রাজনৈতিক দল প্রতিষ্ঠাকালীন ভাবাদর্শ থেকে দূরে সরে যায়। গণতান্ত্রিক দেশগুলোতে একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকে। নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। রাষ্ট্র ব্যবস্থা অণুসারে জয়ী দল রাষ্ট্র পরিচালনা করে থাকে। রাজনৈতিক দলগুলোই একটা রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করে।

    অবশ্যই রাজনৈতিক দলগুলোর জানা থাকা দরকার যে, রাজনীতি বা রাষ্ট্রনীতি বা রাজগতি (রাজ্যের গতি) কিংবা রাজবুদ্ধি কী? এটা হচ্ছে দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি। যেমন সম্পদের সুষম বণ্টন হলো এমন একটি কর্মকাণ্ড। রাজনীতির একাডেমিক অধ্যয়ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের কাজই হচ্ছে রাজনীতি নিয়ে গবেষণা। রাজনীতি একটি বহুমুখী শব্দ। এটি আপসের ও অহিংস রাজনৈতিক সমাধান প্রসঙ্গে ইতিবাচক অর্থে অথবা সরকার বিষয়ক বিজ্ঞান বা কলা হিসেবে বিশেষভাবে ব্যবহৃত হতে পারে। আবার এটি প্রায়ই নেতিবাচক অর্থও বহন করে। যেমন- উচ্ছেদবাদী উইনডেল ফিলিপস ঘোষণা দেন- ‘আমরা রাজনৈতিক চাল চালি না, দাস প্রথার বিরোধিতা নিয়ে হাসিতামাশা করা আমাদের স্বভাবে নেই।’ রাজনীতিকে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন পরিসরে মৌলিকভাবে এ বিষয় নিয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে। মেযন এটি কীভাবে ব্যবহার করা উচিত, বিস্তৃতভাবে নাকি সীমিতভাবে, রাজকীয়ভাবে নাকি সাধারণভাবে এবং কোনটি এ ক্ষেত্রে অবশ্যম্ভাবী- সংঘাত নাকি সমবায়।

    রাজনীতিতে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়, যার মধ্যে আছে কারো নিজস্ব রাজনৈতিক অভিমত মানুষের মাঝে প্রচার করা, অন্যান্য রাজনৈতিক ব্যক্তির সঙ্গে মতবিনিময়, আইন প্রণয়ন এবং বল প্রয়োগের চর্চা করা, যার মধ্যে আছে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা। সামাজিক বিভিন্ন স্তরে বিস্তৃত পরিসরে রাজনীতি চর্চা করা হয়। ঐতিহ্যবাহী সমাজব্যবস্থাসমূহের গোত্র ও গোষ্ঠী থেকে শুরু করে আধুনিক স্থানীয় সরকার, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সার্বভৌম রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। আধুনিক জাতিরাষ্ট্রগুলোতে মানুষ প্রায়ই নিজস্ব মতবাদ তুলে ধরতে রাজনৈতিক দল গঠন করে থাকে। কোনো দলের সদস্যরা প্রায়ই বিভিন্ন বিষয়ে সহবস্থানের ব্যাপারে ঐকমত্য পোষণ করে এবং আইনের একই পরিবর্তন ও একই নেতার প্রতি সমর্থনে সহমত হয়। রাজনীতিকে উপলক্ষ করেই রাজনৈতিক দল গঠিত হয়। সেই দলের যিনি নেতা হবেন, তার মধ্যে বিচক্ষণ্ণতা, দূরদর্শিতা, সাহস থাকতে হবে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটা ছিল বলেই তিনি একটি জাতিরাষ্ট্রের জন্ম দিতে পেরেছেন। জনআকাঙ্ক্ষার জায়গায় যে রাজনীতির মশলা দিয়েছে, তার যথার্থতা প্রমাণ হয়েছে স্বাধীনতার মধ্যে দিয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান। শেখ হাসিনার শিশুপুত্র জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও বেঁচে যায় একই কারণে। শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া পরমাণু বিজ্ঞানী। স্কলারশিপে বিদেশে উচ্চতর ডিগ্রি নেয়ার সুবাদেই ১৯৭৫ সালের আগস্টে দেশে ছিলেন না। যদি থাকতেন তাহলে হয়তো সবারই ওই একই পরিণতি বহন করতে হতো। কিন্তু পরম সৃষ্টিকর্তা বাঙালি জাতিকে ও বাংলাদেশকে রক্ষা করবেন সে উপলক্ষ্যেই তাদের বাঁচিয়ে রাখেন। ৭৫-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ বিধ্বস্ত হয়ে পড়েছিল। নেতাকর্মীরাও দিকভ্রান্ত। এমনি পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা হিসেবে শেখ হাসিনাকে দলের সভাপতি করা হয় সর্বসম্মতিক্রমে। তিনি তখন ভারতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। ১৯৮১ সালের ১৭ মে ৬ বছর পর স্বদেশের মাটিতে পা রাখতেই জনতার উত্তাল ঢেউ আছড়ে পড়ে বাংলার সব প্রান্তে। ঐতিহ্যবাহী গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা দলকে পুনরুজ্জীবিত করে ক্ষমতার মসনদে বসাতে সক্ষম হন। নতুন ইতিহাসের জন্ম হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল স্বাধীনতা-পরবর্তী স্বৈরশাসকের রোষানলে পড়ে বিপর্যস্ত হয়ে উঠেছিল। শেখ হাসিনার অসীম সাহস ও প্রজ্ঞা তথা রাজনৈতিক মেধার গুণে আওয়ামী লীগ বিশাল শক্তি অর্জনে সক্ষম হয়। সব ষড়যন্ত্র, চক্রান্ত মোকাবিলা উপেক্ষা করে জনতার রায়ে ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। মাঝখানে চক্রান্ত করে ক্ষমতা কুক্ষিগত করে ৭ বছর দখলে রেখেছিল বাংলাদেশকে। শেখ হাসিনা জেল-জুলুম সহ্য করে লক্ষ্য পথে থেকেছেন। তার পর শেখ হাসিনার নেতৃত্বে তিন দফা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের বর্ণাঢ্য জন্ম ইতিহাস কারো অজানা নয়। ইতিহাস সৃষ্টি করা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে চলমান ষড়যন্ত্রের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। দেশ, জাতি ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ এগিয়ে যাবে দুর্বার গতিতে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক- এই প্রত্যাশা জনতার।

    লেখক:-এ্যাড.সামছুল আলম দুদু-এমপি, রাজনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

    নিরেন দাস,জয়পুরহাট

  • রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে

    রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।।
    সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গোদাগাড়ী উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
    বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ফিরোজ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।

    পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ১ আসনের সংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধিরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শিক্ষা বান্ধব সরকার, বেগম খালেদা ডিজিটাল বাংলাদেশের বিরোধীতা করেছিল আর এখন তিনি এ সুফল ভোগ করছেন। ছেলে তারেক জিয়ার দিনে রাতে হট অ্যাপে কয়েকবার করে কথা বলছেন।

    আপনাদের সকলকে নিয়ে স্মাট বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন নিয়ে দেশী বিদেশী চক্রান্ত শুরু হয়েছে। কোন লাভ হবে না যথাসময়ে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান ওমর ফারুক চৌধুরী এমপি।

    বিএনপি জামায়াতের মিস্টি কথায় না ভুলে আওয়ামীলীগের সাথে থাকুন, শেখ হাসিনার সাথে থাকুন, ভাল কাজের সাথে থাকুন, উন্নয়নের সাথে থাকুন। নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধান মন্ত্রীর চিয়ারে বাসাতে হবে। ২০০১ সালের কিছু সুশীল ও দুটি দেশের দূতাবাস কর্মীরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। আবারও তারা চক্রান্ত শুরু করেছেন। বিশ্বব্যাপী যেখানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আমরা তো এগুলোর বাইরে যেতে পারি না। সেই ধাক্কা আমাদের উপর এসে লাগছে।

    বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমূখ।
    মোঃ হায়দার আলী
    রাজশাহী।