রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। মোটরসাইকেল চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১১টায় ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান সম্প্রতি জেলা বেশ কিছু মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছিল। এই তৎপরতা রোধ এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়ে আসছে।
এই অভিযান চলাকালে পুলিশ সংবাদ পায় যে জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়ন পরিষদের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির প্রক্রিয়া চলছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন বুধবার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ হাসমত আলীর নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে দু’জনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে থাকা দু’টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলাধীন রানীনগর উপজেলার মিরপুর গ্রামের তাইজুল ইসলামের পুত্র মোঃ জিয়াউর রহমান ও কোমারপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র মোঃ নাজমুল হোসেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহষ্পতিবার রাত ১২টা পর্যন্ত ঐ টীম অভিযান চালিয়ে রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রামের আবেশ আলীর পুত্র আমজাদ হোসেন এবং আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে বিক্রি করা আরও ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত উক্ত কোমারপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃম আবু তাহেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় উদ্ধারকৃত ৮টি মোটরসাইকেল-এর মধ্যে ৩টি এ্যাপাচি আরটিআর, ৪টি ডিসকোভার১০০সিসিন এবং ১টি প্লাটিনা ১০০ সিসি।
অপরদিকে আত্রাই থানা পুলিশের এএসআই মোঃ রাশেদ আলীর নেতৃত্বে এক অভিযান চালিয়ে আত্রাই নতুন ব্রীজের উপর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহষ্পতিবার রাত অনুমান সাড়ে ১১টায় আত্রাই নতুন ব্রীজের উপর একটি সবুজ রঙের সিএনজি’র ৬ যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করা হয়। পুলিশ গাঁজা ও সিএনজিসহ ৬ হনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলাধীন কচুয়া থানার ভুঁইয়ারা গ্রামের মৃত আছমত আলীর পুত্র মোঃ জসিম মিয়া (৪১) ও শাহ আলমের পুত্র মোঃ সেলিম (২২), গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার গোপালপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের শ্যামল জন্দ্র মহন্তের ছেলে শ্রী কাজল চন্দ্র মোহন্ত (৩২) ও মৃত রাজেন চন্দ্র দেবনাথের পুত্র পলাশ চন্দ্র দেবনাথ, পার-নওগাঁ মহল্লার মৃত রইচ মন্ডলের পুত্র বজলুর রহমান (৩৯)। তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় ১৪ কেজি গাঁজা বাঁধা ছিলে। পুলিশ ধারনা করছে তারা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে এনে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে বিক্রির আয়োজন করে থাকে।
পুলিশ এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের নিকট হস্তান্তর করেছে। #
Author: desk
-

নওগাঁয় মোটসাইকেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ঃ ৮ চোরাই মোটসাইকেল উদ্ধার ঃ ১৪ কেজি গাঁজাসহ পুলিশ আরও ৬ জনকে গ্রেফতার করেছে
-

গোদাগাড়ীতে মাদক ব্যবসায় সহায়তার অভিযোগে জামায়াত নেতা আটক
গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসায় অর্থ যোগানের সহায়তা করার অভিযোগে জামায়াাত নেতা আটক হয়েছেন। চার দিনের রিমান্ডে এনে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদে জিয়া একাধিক ব্যক্তির জড়িত থাকার কথা বলেন।
এদের মধ্যে অন্যতম হচ্ছেন- উপজেলার উজানপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে ও মাটিকাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সারোওয়ার জাহান (৪৭)। মাদক বিক্রয়ে অর্থযোগান দিয়ে সহায়তা করে বলে জিজ্ঞাসাবাদে জিয়া স্বীকার করেন।
ফলে পুলিশ সারোওয়ার জাহানকে রেলগেট বাইপাস এলাকা থেকে আটক করে। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গোদাগাড়ী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃত জিয়ারুল ইসলাম জিয়া রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে মাদক কারবার সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তার কাছে পাওয়া তথ্য গুলি যাছাই-বাছাই করে আরও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাড়ে ৭ কেজি হেরোইনসহ জিয়ারুল ইসলাম জিয়া আটক হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়েছে অন্য মাদক ব্যবসায়ীরা। উল্লেখ্য যে, বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ফেন্সিডিল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এক মাদক সম্রাটকে জিয়ারুলকে আটক আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক সম্রাট জিয়ারুল ইসলাম (৩৫) গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের কসাইপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।গত সোমবার (১৯ জুন) রাত পৌনে ৪ টার দিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এসময় সাড়ে ৭ কেজি হেরোইন, ১৮ বোতল ফেন্সিডিল, হেরোইন বিক্রির ২৪ লক্ষ ৫০ হাজার নগদ টাকা এবং ২৫৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা এবং উদ্ধারকৃত স্বর্ণলংকারের মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।
অভিযানের প্রথম পর্যায়ে জিয়ারুলের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার বাড়িতে বিশাল একটা আধুনিক এবং সুরক্ষিত স্টিলের তৈরি ভল্ট পাওয়া যায়।
ভল্টের চাবির জন্য অনুরোধ করা হলেও জিয়ারুল চাবি না দেয়ায় এবং গোয়েন্দা তথ্য থাকার কারণে ভল্ট ভাঙ্গার জন্য ফায়ার সার্ভিসকে আহ্বান জানানো হয়।
ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে ভল্ট ভেঙ্গে তার ভিতর থেকে বাকি সাত কেজি হেরোইন, ২৪ লক্ষ ৫০ হাজার নগদ টাকা এবং ২৫৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী। -

নড়াইলে বিভিন্ন আয়োজনে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী
পালিত হচ্ছে। এই উপলক্ষে সকাল ৮ টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায়
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর
মুর্যাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া
অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এসময় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, জেলা আওয়ামীলীগের
সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন
খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকালে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন
করা হয়েছে। -

নড়াইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি।
দেলোয়ার ওরফে দেলবার গাজী (৫৮)কে হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামী ভিকটিম দেলোয়ার গাজীর আপন ভাই ইকরামুল গাজীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (২১ জুন) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামী নড়াইল সদর উপজেলার মধুরগাতী গ্রামের মৃত শুকুর আলী গাজীর ছেলে।
(৩০ মে) নড়াইল সদর থানাধীন বিছালী ইউনিয়নের অন্তর্গত আটঘরা গ্রামস্থ নাউসোনা শ্মশানগামী কাঁচারাস্তা সংলগ্ন জনৈক নূর মোহাম্মদ বিশ্বাসের মাছের ঘেরের উত্তর পাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। মৃত দেলোয়ার ওরফে দেলবার গাজী দীর্ঘদিন যাবৎ ভ্যানচালনা পেশায় নিয়োজিত ছিলেন। ২৯ মে বিকালে তিনি নিজ বাড়ি হতে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হন। ঐ দিন রাতে তিনি বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন তার নিজ এলাকাসহ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। পরের দিন ৩০ মে সকাল অনুমান ৬.৩০ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে ভিকটিমের মৃত্যুর খবর পায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় ৩১ মে নিহতের সেজ ভাই গাজী মনিরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নড়াইল জেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। মৃতের গলার চারপাশে কালশিরা দাগের ধরণ দেখে ধারণা করা হয় হত্যাকাণ্ডটি শ্বাসরোধ জনিত কারণে সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের পর অজ্ঞাতনামা আসামিরা মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে ভিকটিমের হেফাজতে থাকা ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে চলে যায়। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন, লুন্ঠিত ভ্যান উদ্ধার এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য নড়াইল জেলা পুলিশ নড়াইল সদর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৩০মে দুপুর ২.৪৫ মিনিটের সময় নড়াইল সদর থানা সংলগ্ন পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর থানাধীন বুনোরামনগর মাদ্রাসার পাশে ফাঁকা জায়গা থেকে ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনা তদন্তকালে জানা যায়, ইকরামুল গাজীর স্ত্রীর সাথে ভিকটিম দেলোয়ার গাজীর স্ত্রীর মাঝে বিভিন্ন সময়ে সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। উক্ত ঝগড়া বিবাদের বিষয়টি গ্রেপ্তারকৃত আসামির স্ত্রী তাকে অবহিত করলে ইকরামুল গাজী বিষয়টির প্রতিকার চেয়ে তার ভাই ভিকটিম দেলোয়ার গাজীকে জানায়। একাধিকবার জানানোর পরেও তিনি উক্ত বিষয়ে কোনো গুরুত্ব না দেওয়ায় আসামি ইকরামুলের স্ত্রীর রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়। ঘটনার সমাধান না হলে ইকরামুলের স্ত্রী আর স্বামীর বাড়ি আসবে না বলে জানায়। স্ত্রীর এই আল্টিমেটামের কারণে ইকরামুল এ বিষয়টি নিয়ে তার সহযোগী বন্ধু মিলে তার ভাই ভিকটিম দেলোয়ার ওরফে দেলবার গাজীকে সায়েস্তা করার জন্য পরিকল্পনা করে। এর প্রেক্ষিতে ২৯ মে ২০২৩ তারিখ অনুমান ৯ সময় ভিকটিম দেলোয়ার ওরফে দেলবার গাজীকে ইকরামুলের বন্ধু কৌশলে ডেকে নিয়ে যায়। এ সময় গ্রেতারকৃত আসামি ও তার অপর সহযোগী একত্রে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমের ভ্যানে চড়ে আটঘরা গ্রাম থেকে নাউসোনা মহাশ্মশানগামী রাস্তা দিয়ে আসতে থাকে। পথিমধ্যে জনৈক নূর মোহাম্মদ বিশ্বাসের মৎস্য ঘেরের নিকট আসার পর গ্রেফতারকৃত আসামী ইকরামুল গাজীর বন্ধু তার গামছা দিয়ে পিছন থেকে ভিকটিম দেলোয়ার গাজীর গলায় পেঁচিয়ে ধরে। তখন সে ইকরামুলকে গামছা ধরে টান দিতে বলে। দুই জনে দুই পাশ থেকে গামছা টেনে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে। গামছা টান দেওয়ার সময় ভিকটিম ভ্যান থেকে পড়ে যায়। এ সময় ভিকটিমের ডান ও বাম পায়ে ভ্যানের লোহার অ্যাঙ্গেল ও চেইনের আঘাত লেগে ক্ষতের সৃষ্টি হয়। এই ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং পুলিশ যাতে না বুঝতে পারে সেজন্য পার্শ্ববর্তী জেলা যশোরের অভয়নগর থানাধীন বুনোরামনগর এলাকায় ভিকটিমের ভ্যানটি রেখে আসামিরা পালিয়ে যায়।
আসামি ইকরামুল গাজী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। -

সিংড়ায় মাদক ও জুয়া বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় জুয়া ও মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিচার ও চুরি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার (২৩ জুন) সকাল ৮টায় সিংড়া-কলম আঞ্চলিক সড়কের চকসিংড়া মোড়ে এ মানববন্ধন করেন চকসিংড়া এলাকাবাসী।
পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবু জাফর সিদ্দিকী’র সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর জেলা আইনজীবি সহকারি সমিতি ও চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, শোলাকুড়া পুরাতন জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মন্নাফ, ৯নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দলিল লেখক মো. সুলতান আহমেদ, চকসিংড়ার আব্দুস সোবাহান, আবুল কালাম আজাদ, সুইন খাঁন, গোলাম রাব্বানী, আতাউর রহমান, শোলাকুড়া মহল্লার তাহের আলী, আব্দুল কুদ্দুস, সোহাগবাড়ি মহল্লার মোজাম্মেল হোসেন, চকসিংড়া ছাত্র-যুব সংঘের সভাপতি আশিকুর রহমান স্বদেশ, কলেজছাত্র রাজু আহমেদ, রৌদ্র, শাকিল প্রমুখ।
সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের চকসিংড়া এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও জুয়া বেড়ে এলাকায় চুরি সংঘটিত হওয়ার প্রতিবাদে সচেতন নাগরিকগণ মানববন্ধনে মাদক ও জুয়া বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্প্রতি গভীররাতে চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়ি থেকে কয়েকটা হাঁস ও মুরগি চুরি হয়। নকল চাবি দিয়ে তালা খুলে হাঁসের ঘর থেকে এসব হাঁস চুরি করা হয়। শুধু তাই একই মহল্লার অপর একজনের বাড়ি থেকেও কয়েকটি মুরগি চুরি হয়। এছাড়াও প্রায় সময়ই বাড়ি ও দোকান থেকে মোবাইল, টাকা ও ছাগল চুরি হয়।
মো. এমরান আলী রানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি। -

বানারীপাড়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়ায় শুক্রবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ খিজির সরদার, মোঃ আকতার হোসেন মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মোস্তফা সরদার, দপ্তর সম্পাদক এমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ স্বপন, মোঃ জাকির সরদার প্রমূখ।
আলোচনা শেষে র্যালী , দোয়া, মুনাজাত এবং কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
একই দিন সকাল ১০ টায় দলীয় কার্যলয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করা হয়।# -

নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর। নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক-এমপি। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ সময় মন্ত্রী বলেন, এসএসসি-এইচএসসি পাশ করার পর একটি জেলা-উপজেলা থেকে তরুন-তরুনীদেরকে আমরা ওই জেলাতে যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সকলেরই উচ্চ শিক্ষার দরকার নেই। যারা শিক্ষক, গবেষক, উদ্ভাবক হতে চান, তারাই শুধু বিশ^বিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য যাবেন।
শুক্রবার বিকালে সদর উজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালীতে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, প্রকল্প পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু।
সমাপনী বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। -

ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠার ৭৪ বছর পালন করেছে জেলা আওয়ামী লীগ
ষ্টাফ রিপোর্টার
প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা। রোজগার্ডেন থেকে নানা লড়াই-সংগ্রাম আর চড়াই-উৎরাই পেরিয়ে শুক্রবার (২৩ জুন) ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটি। বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক দলটির নেতৃত্বেই ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।শুক্রবার (২৩ জুন) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের বক্তব্য তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলটির প্রতিষ্ঠা বাষিকী পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৮ঃ১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিব বাড়িস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন হয়। সকাল ৮ঃ৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে । বেলা ৩ঃ৩০ ঘটিকায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত এবং তৎপরবর্তী সময়ে আনন্দ শোভাযাত্রা নিয়ে সহকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কোয়ারে গিয়ে সমাপ্ত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় কর্মসূচী সমূহকে সাফল্য মণ্ডিত করতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
-

ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবলীগ নেতা ফারুক এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় নেমেছিল মানুষের ঢল। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া চত্বরেে জেলা আওয়ামী লীগ আয়োজিত মুল অনুষ্ঠানে যোগ দেন। অন্য বছরের তুলনায় এই বছর ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের আনন্দ শোভাযাত্রার চিত্র ছিল ভিন্নরকম।ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে
প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় হাতি, রং-বেরঙের বেলুন, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যান্ডের তালে তালে কয়েক হাজার নেতাকর্মী ও আপামর জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাশেদুজ্জামান রোমান রাশেদ এর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এর আগে নগরীর চড়পাড়া মোড়ে বিভিন্ন স্থান থেকে যুবলীগ নেতাকর্মীরা এসে মিলিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের এই দীর্ঘ সময়ে আন্দোলন-সংগ্রামের নানা ইতিহাস ও জাতীয় নেতৃত্ব তৈরির গৌরবগাঁথা। দেশের সব শ্রেণিপেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলার মাধ্যমে উন্নত ও স্মাট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা যুবলীগে ঐক্যবদ্ধ।
এর আগে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে কেক কাটা হয় এবং সুর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু করে জেলা যুবলীগ।
-

নাচোলে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার সকাল ১০টার দিকে
আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, দোয়া খায়ের, আলোচনা সভা ও কেক কর্তন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোহা পলাশ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল শামীম, আওয়ামী লীগ নেত্রী রঞ্জনা রাণী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, পৌর ছাত্রলীগের সভাপতি তারিফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।