Author: desk

  • মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা

    মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা

    আরিফুর রহমান,মাদারীপুর:

    মাদারীপুর আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৪ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে এতে অংশ নেয় যুব লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগসহ জেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতা কর্মী।

    এসময় আনন্দ র‍্যালিটির সম্মুখভাগে বাংলাদেশের ও আওয়ামী লীগের দলীয় পতাকা হাতে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিমের অনুসারী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে। আনন্দ র‍্যালিটি শহরের ইটেরপোল এলাকা থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • বরগুনায় গৃহবধূ খুন করে ডাকাতি

    বরগুনায় গৃহবধূ খুন করে ডাকাতি

    খায়রুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা
    বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় ২৩ জনু শুক্রবার মধ্যে রাতে ডাকাতি করতে গৃহবধূকে হত্যা করে ডাকাতরা এমনটি অভিযোগ স্বজনদের। মৃত্যু গৃহবধু হলেন বেতাগী উপজেলার মৃত্যু মোঃ আঃ মান্নান মিয়ার স্ত্রী।

    শনিবার (২৪ জুন) বিকেলে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে চেয়ারম্যান জালাল গাজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা এবং খাটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নারীর লাশ তার কানে নাকি স্বর্ণের দুলছিল সেখানেও রক্ত দেখে আমি পুলিশকে খবর দেই।

    স্থানীয় ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, তার স্বামীর মৃত্যুর পরে তিনি তার ছেলেদের সাথে ঢাকায় বসবাস করছিল। মৃত্যু গৃহবধুর নাম মোসাঃ বিলকিস বেগম (৫৫) তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন কোরবানির ঈদ উদযাপন করতে। তার নিজ বাড়িতে তারা না থাকায় বাড়ী দেখাশোনার জন্য একজন ভাড়াটিয়া থাকেন। বাসাটা রাস্তার কাছে থাকায় সম্পূর্ণটা উচ্চ দেয়াল দিয়ে গেরা । ঘটনার সময় বাসার লাগানো লৌহজাতের গ্রিলের ৪ টা অংশ ভাঙ্গা থাকায় ডাকাত উঠার প্রাথমিক ভাবে ধারণা করা হয় ।

    ভাড়াটিয়া মাওলানা মোঃ আঃ রহমান জুয়েল তিনি বলেন, আমি একটি নূরানী মাদ্রাসায় চাকরি করতেছি । ঘটনার দিন রাতে আমি ও আমার পরিবার বাসার সামনের বাড়ান্দায় ঘুমে ছিলাম প্রতিদিনের মত সকালে ফজরের নামাজের পরে আমার স্ত্রী তাকে ডাকতে গেলে রুমে এলোমেলো থাকা আর সে খাটে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলে। পরে আমি তার ছেলেদের এবং এলাকার মানুষদের খবর দেই।

    বেতাগী থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জয় মজুমদার বলেন, এ ব্যাপারে আমরা ঘটনাস্থলে কাজ করছি। তবে এব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না! তদন্ত শেষে আমরা ব্যাপারটি কি হইছে হয়তো বলতে পারবো।

  • দ্বিতীবার দেশসেরা হয়ে শিক্ষা মন্ত্রীর নিকট হতে পুরস্কার, গ্রহন করলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার

    দ্বিতীবার দেশসেরা হয়ে শিক্ষা মন্ত্রীর নিকট হতে পুরস্কার, গ্রহন করলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার

    মোঃ হায়দার আলী, নিজস্ব প্রতিবেদক।
    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। তিনি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির নিকট হতে পুরস্কার, সনদপত্র, ক্রেস্ট গ্রহন করেছেন। তার এ অর্জনে গোদাগাড়ী রাজশাহী অঞ্চলের শিক্ষা পরিবারের মাঝে চলছে মিষ্টি মুখ, বইছে আনন্দের বন্যা। তার এ গৌরব অর্জনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠনের পক্ষ ফুলের শুভেচ্ছা, অভিনন্দন জানানো হচ্ছে।

    এর আগে ২০১৮ ইং সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন এ শিক্ষাকর্মকর্তা নাসির উদ্দিন এবং ২০১৯ ইং সালে তিনি রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এ শিক্ষা কর্মকর্তা রাজশাহী জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।
    এর আগে শ্রেষ্ঠ বিভাগীয় কর্মকর্তা হিসেবে
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
    গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
    জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর নাম থাকায় সন্তোষ প্রকাশ, আনন্দ ও মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিভাগ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
    জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নাসির উদ্দিন শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন।
    তার এ সাফল্যে রাজশাহীর শিক্ষা পরিবার অভিনন্দন জ্ঞাপন করেন। রাজশাহীর কোট একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, কর্মঠ শিক্ষা কর্মকর্তা, তার গতিশীল নেতৃত্বে রাজশাহীর শিক্ষা ব্যবস্থার ব্যপক উন্নয়ন হয়েছে। ৬ ষ্ঠ ও ৭ ম. শ্রেণির নতুন কারিকুলের সঠিক বাস্তবায়ন হতে যাচ্ছে। এ অর্জন শুধু জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নয় গোটা শিক্ষা পরিবারের।
    গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। একই মন্তব্য করেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদৌস, গোগ্রাম আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, অলকাতোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান, বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ময়মনসিংহ সিটির উন্নয়ন আর সাফল্যের চার বছরে মেয়র টিটু

    ময়মনসিংহ সিটির উন্নয়ন আর সাফল্যের চার বছরে মেয়র টিটু

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন অগ্রযাত্রার চার বছরে নান্দনিক ময়মনসিংহ গড়তে অক্লান্ত মুখ মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ২০১৮ সালের ১৪ অক্টোবর স্থাপিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন, দেশের সর্বকনিষ্ঠ সিটি কর্পোরেশন। ২০১৯ সালের মে মাসের নির্বাচনে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত পরিষদ ২৭ মে শপথ গ্রহণ করে এবং এ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২০ শে জুন। সে হিসাব অনুযায়ী নির্বাচিত পরিষদ তার যাত্রার ৪ বছর পূর্ণ করেছে।

    ৪ বছরের যাত্রায় বিলুপ্ত পৌরসভার জনবল, দূর্বল অবকাঠামো আর নানা সীমাবদ্ধতা নিয়েই উন্নয়ন প্রচেষ্টা চালিয়ে গেছে নির্বাচিত পরিষদ। বর্তমানে দেশের নবীনতম এ সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডের মূল সড়ক, অলি-গলিতে চলছে সড়ক ও ড্রেনের নির্মাণকাজ। যা সম্পন্ন হলে সড়কে দূর হবে ভোগান্তি, হবেনা কোন জলাবদ্ধতা।

    মসিক সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক-ড্রেনেজ অবকাঠামো নির্মাণ ও নাগিরক সেবা উন্নতকরণে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৭০০ কোটি টাকার কাজ চলমান আছে। এতে তৈরি হচ্ছে ৯০ কি:মি: বিসি রোড, ১৬১ কি:মি: আরসিসি রোড, ১.৬১ কি:মি: সিসি রোড, ১৭৯ কি:মি: ড্রেন, ৯.৬৬ কি:মি: পাইপ ড্রেন, ১০ কি:মি: ফুটপাত। এছাড়াও তৈরি করা হচ্ছে কালভার্টসহ অন্যান্য অবকাঠামো। পাশাপাশি সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকল্প থেকে ৯২ কি:মি: নতুন রাস্তা এবং ৪৫ কি:মি: ড্রেনের কাজ অনেক আগেই সম্পন্ন করেছে।

    সড়ক ও ড্রেনেজ উন্নয়নঃ
    ব্যাপক এই উন্নয়ন কার্যক্রমের ফলে পরিবর্তনটা ইতিমধ্যে চোখে পড়তে শুরু করেছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ২২ থেকে ৩৩ নং ওয়ার্ড যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে সেগুলোতে প্রশস্ত রাস্তা ও ড্রেন দৃশ্যমান হচ্ছে। প্রত্যন্ত অনেক ওয়ার্ডে যেখানে যাওয়ায় ছিল কষ্টসাধ্য তা এখন উন্নয়নের যাদুকাঠির ছোঁয়ায় বদলে গেছে। আর এ অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। শহরের অন্যতম সমস্যা জলবদ্ধতা নিরসনে মিন্টু কলেজ থেকে বিপিন পার্ক-স্টেশন রোড থেকে থানাঘাট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন নির্মাণ, কাশবন আবাসিক এলাকার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, নাটকঘরলেন থেকে ডিবি রোড হয়ে সেহড়া খাল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপড্রেন ইত্যাদি নির্মাণের ফলে মূলশহরের অভ্যন্তরে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই নিরসন হয়েছে। বর্তমানে চলমান শহরের ভেতরে নতুন বাজার রেল ক্রসিং থেকে ব্যাটবল চত্বর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেনের কাজ একটি ভালো উদ্যোগ বলে মনে করছে নগরবাসী। এতে করে শহরের খালগুলো থেকে পানি বের হওয়াটা আরও সহজতর হবে, যা সমগ্রিক জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে।

    আলোকিত নগরীঃ
    শহর আলোকিতকরণেও গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরবাসী যেন রাত্রিকালে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্য “ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায়” ৩৩ টি ওয়ার্ডে প্রায় ১৭১ কিলোমিটার সড়কে পোলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি, আধুনিক এলইডি ও নৌকাকৃতির সড়কবাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে অন্ধকার ভেদ করে আলো প্রজ্জ্বলিত হয়েছে পুরো নগরী জুড়ে।

    বর্জ্য ব্যবস্থাপনাঃ
    পৌরসভা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে উত্তোরণের পর যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হলো বর্জ্য ব্যবস্থাপনা। বিলুপ্ত পৌরসভার জনবল নিয়েও প্রতিদিন প্রায় ৫০০ মেট্রিকটন বর্জ্যের ব্যবস্থাপনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। চলছে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ-অপসারণ। এছাড়া, বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে ক্লিনসিটি নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রিজম ফাউন্ডেশন লিমিটেডের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট।

    এছাড়াও, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্পটিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সফলতার চার বছর নিয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু স্বাধীনমতকে জানান, নগর উন্নয়নে আরও অধিক অগ্রগতি সম্ভব ছিল, কিন্তু করোনার অভিঘাত এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক সংকট সৃষ্টি না হলে নগর উন্নয়নে আরও কাজ করা সম্ভব হত। তবে, করোনা পরিস্থিতিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকলেই জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে করোনা মোকাবেলায় মানুষকে নিরাপদে রাখা এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে যে কাজ করেছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সরকারী ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৩২৭ টন চাল ও ৬৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    পাশাপাশি নিজ উদ্যোগে লক্ষাধিক খাদ্য সমাগ্রী প্যাকেট অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। করোনা টিকা প্রদান, কোভিড টিকার রেজিস্ট্রেশন সহায়তা, এলাকা ও গ্রুপ ভিত্তিক টিকা ক্যাম্পেইন ইত্যাদি কারণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৯৫ ভাগ মানুষকে ২ ডোজ টিকা প্রদান করা সম্ভব হয়েছে। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০২২ সালে স্থাপন করা হয়েছে একটি নগর মাতৃসদন এবং তিনটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এসব কেন্দ্র থেকে মা, শিশুসহ সাধারণ জনগণ স্বল্প খরচে বা বিনামূ্ল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। মশক নিধনে হটস্পট চিহ্নিতকরণ এবং নিয়মিত ক্রাশ প্রোগ্রামের ফলে সিটিতে এখনও স্থানীয়ভাবে এডিস মশার কামড়ে আক্রান্ত ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। তাছাড়া, ভিটামিন- এ প্ল্যাস ক্যাম্পেইন, ইপিআই কার্যক্রম, কৃমি নিয়ন্ত্রণ ইত্যাদিতেও মসিকের রয়েছে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের সফলতা।

    প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নঃ
    প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে মসিকের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মত। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১১৯২ জনকে বিউটি পার্লার, কম্পিউটার, ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ, ২৫৭৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ১৪৭৬ জনকে পুষ্টি সহায়তা, ৩১২ জন কিশোরীকে স্বাস্থ্য-পুষ্টি পরামর্শ ও পুষ্টি উপকরণ প্রদান, প্রান্তিক জনগোষ্ঠির জন্য নলকূপ, রোড লাইট, ড্রেন, টয়লেট, সেপ্টিট্যাংক ইত্যাদি নির্মাণের মাধ্যমে সহযোগিতা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

    স্থাপত্যশৈলীঃ
    বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে মেয়র মোঃ ইকরামুল হক টিটু শম্ভুগঞ্জ ব্রিজের কাছে স্থাপন করেছেন জয়বাংলা চত্বর। চত্বরটি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মরণে এক অনন্য স্থাপত্যে পরিণত হয়েছে। এছাড়া, টাউনহলে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি। যেখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বঙ্গবন্ধুর দুর্লভ ছবি, ডকুমেন্টারি, বানী ইত্যাদি দেখার সুযোগ পাচ্ছেন।

    ডিজিটালসেবাঃ
    সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই নাগরিকসেবার মানোন্নয়নে মসিকের প্রচেষ্টাও ছিল বেশ লক্ষণীয়। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে বেশকিছু সেবাকে অনলাইনে নেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে তিনটি অঞ্চলে বিভক্ত করে জন্মনিবন্ধন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলোর বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এতে নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নে ময়মনসিংহবাসীকে সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন, সে স্বপ্ন বাস্তবায়নে সকলকে সাথে নিয়ে কাজ করছি।

    করোনা মহামরি ও বৈশ্বিক সংকট আমাদের গতিকে কিছুটা ধীর করে দিলেও আমরা আমাদের সর্বস্ব দিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। একটি আধুনিক ও টেকসই নগরী করতে একটি বাস ও ট্রাক স্ট্যান্ড, শিশু পার্ক, নগর ভবন, গোরস্থান, শশ্মানঘাট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসব সকল উদ্যোগগুলো বাস্তবায়িত হলে যেমন বদলে যাবে নগরবাসীর জীবনমান, ঠিক তেমনি নগরবাসীর প্রত্যাশার অনেকাংশই পূরণ হবে বলে আশা করছি।

  • পাইকগাছায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড, সোহরাব আলী সানা দলীয় নেতা-কর্মীদের উদেশ্যে বলেন,যে নেতার পিছনে থাকুন না কেন দলের মধ্যে বিভেধ সৃষ্টি করার চেষ্টা করবেন না। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরোও বলেন, এখন থেকে সবার কথা হবে এক। দল ক্ষমতায় থাকলে প্রত্যেকের সম্মান বাঁচবে তাই আগামী সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবে তার পিছনে থেকে নির্বাচনী কাজ করব। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের স ালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিঃ,মাহাবুবুল আলম,উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা কমিটির সাবেক ভারঃ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, মেয়র সেলিম জাহাঙ্গীর,জেলা কমিটির সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কমিটির সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, এসএম রেজাউল হক,আরশাদ আলী বিশ্বাস, দীপক মন্ডল,স্নেহেন্দু বিকাশ, সহ ইউনিয়ন কমিটির সভাপতি/ সম্পাদকদের মধ্যে শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল বৈদ্য,নির্মল অধিকারী, বিভুতী সানা,সহকারী অধ্যাপক মশিউর রহমান, ভারঃ অধ্যক্ষ বাবলুর রহমান,মহিলা আ’লীগ নেত্রী শেখ জুলি,প্রভাষক নিবেদিতা মন্ডল,যুব নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌমত রায়,ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী,রায়হান পারভেজ রনিসহ অনেকে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • তেঁতুলিয়ায় পল্লী চিকিৎসক শহীদুলের বাড়িতে ডাকাতি, আহত ৪

    তেঁতুলিয়ায় পল্লী চিকিৎসক শহীদুলের বাড়িতে ডাকাতি, আহত ৪

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় পল্লী চিকিৎসক শহীদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ চারজন আহত হয়েছেন।
    এতে ডাকাতরা প্রায় ১ লাখ টাকা, ৪ ভরি সোনার গহনা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

    বুধবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে শহীদুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- শহীদুল ইসলাম ও তার ছেলে রাশেদুজ্জামান রাশেদ, শহীদুলের স্ত্রী রেজিনা আক্তার এবং রাশেদের স্ত্রী সাবিনা ইয়াসমিন সাকী।

    এ ঘটনায় গুরুত্বর আহত শহীদুল ইসলামকে প গড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতগণ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

    রাশেদুজ্জামান রাশেদ জানান, ৭-৮জনের একদল ডাকাত ধারালো দা, ছুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতরা তার বাবা শহীদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এছাড়া তার মা, স্ত্রী ও তাকেও ছুরিকাঘাত করেন। উপায় অন্ত না পেয়ে জরুরী কল সেবা-৯৯৯ এ ফোন করা হয়। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হোন। বর্তমানে তার বাবা শহীদুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীনে রয়েছেন।

    তিনি আরোও জানান, ডাকাতরা প্রায় ১ লাখ টাকা, ৪ ভরি সোনার গহনা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হচ্ছে। আমরা রীতিমত ডাকাত দলের অনুসন্ধানে মাঠে কাজ করছি। ডাকাতদলের তথ্য খোঁজে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    মুুহম্মদ তরিকুল ইসলাম

  • ঝিনাইদহে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাইদুল করিম মিন্টু “সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দিতে প্রস্তুত

    ঝিনাইদহে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাইদুল করিম মিন্টু “সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দিতে প্রস্তুত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দেশ বিরোধী সকল অপশক্তি রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুক্রবার ঝিনাইদহে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ, বাবু জীবন কুমার বিশ^াস, নজরুল ইসলাম, এ্যাড ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ সনজু, আসাদুজ্জামান, সালমা ইসলাম, বিকাশ ঘোষ, আব্দুল মালেক, খাইরুল ইসলাম, রানা হামিদ ও আল ইমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তেলন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশে^র দরবারে মাথা উচু করে দাড়াচ্ছে তখন পরাজিত বিএনপি জামায়াত চক্র বিকল্প পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করথে। তিনি বলেন, বিদেশি প্রভুরা আপনাদের ক্ষমতায় বসাতে আসবে না। এ দেশের জনগন আমাদের সঙ্গে আছে। কাজেই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। পরে দলীয় অফিসে কেক কেটে দলের জন্মদিন পালন করা হয়।
    চায়ের বিল নিয়ে বাদানুবাদ কোটচাঁদপুরে কাঠ মিস্ত্রি নিহত
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    পাওয়ানা টাকা নিয়ে বাদানুবাদের জের ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামে আরজান (৩৯) নামে এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি রুদ্রপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের টেকের বাজারে এই ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, দোকানের বকেয়া নিয়ে বৃহস্পতিবার চায়ের দোকানদার আবু তালেবের সঙ্গে আরজানের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবারও দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চায়ের দোকানদার আবু তালেব আরজান আলীকে ঝাটা দিয়ে পিঠে একটি বাড়ি মারে। এতে আরজান অসুস্থবোধ করলে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে তিনি মারা যান। ওসি বলেন, আরজানের আগে থেকে কোন রোগ ছিল কিনা বলা যাচ্ছে না। তবে মারধর জনিত কারণে তার মৃত্যু হয়েছে এটা বলা যায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও ওসি মঈন উদ্দীন জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পাইকগাছায় নার্সারী ব্যবসায় সফল দিপঙ্কর অধিকারী

    পাইকগাছায় নার্সারী ব্যবসায় সফল দিপঙ্কর অধিকারী

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় নার্সারী ব্যবসা করে সফল হয়েছেন নার্সারী ব্যবসায়ী দিপঙ্কর অধিকারী। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের সুকুমার অধিকারীর ছেলে।
    ঔষধ ব্যবসা ছেড়ে নার্সারী পেশাকে বেছে নিয়েছেন দিপঙ্কর। দশ বছর আগে পিতা সুকুমার অধিকারীর মাধ্যমেই নার্সারী ব্যবসা শুরু করেন। প্রথমে তিনি ছোট্ট পরিসরে নার্সারীতে জোড়া কলম তৈরি শুরু করলেও বর্তমানে তার পৈত্রিক ৬ বিঘা জমিতে নার্সারী ব্যবসা গড়ে তুলেছেন। তিনি দেশ বিদেশ থেকে বীজ ও চারা সংগ্রহ করে নিজে মাতৃ বাগান তৈরি করে।
    সঠিক জাত নির্বাচনের পর সেখান থেকে কলম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন চারা কলম সরবরাহ করে থাকেন। তার নার্সারীতে ১০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। দিপঙ্করের নার্সারী ব্যবসার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক আগ্রহী হয়ে উঠছেন নার্সারী ব্যবসায়।
    সৌমিতা নার্সারীতে ভিয়েতনাম ও ক্যারালার নারিকেল ও সুপারি চারা রয়েছে। তার নার্সারিতে দেশি-বিদেশি জাতের পেয়ারা, বেদানা, কমলা, আমড়া, শরিফা, মাল্টা, কমলা, জাম্বুরা, সফেদা, বড়ই, কামরাঙ্গা, মিষ্টি তেতুল, চালতা, লিচু, কদবেল, লটকন, আমের জাতের মধ্যে হাঁড়িভাঙা, ল্যাঙড়া, আ¤্রপালি, হিম সাগর, গুটি, ফজলি, গৌরমতি, কাঠিমণ, বারি-৪, বেনানা ম্যাঙ্গো, চিয়াংমাই, ব্রুনাই কিং, মিয়াজাকি, ডগমাই, সহ প্রায় সকল জাতের আমের চারা রয়েছে।
    আঠাহীন কাঁঠাল, থাই লঙ্গন, রুবি লঙ্গন, এবোকাডো,কাজু বাদাম, রক্ত চন্দন, শ্বেত চন্দন, হরিমন আপেল, পেপে, হাইব্রিড সজিনাসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ঔষধ ফলজ ও বনজ গাছের চারা কলম পাওয়া যায় তার নার্সারীতে।

  • পাইকগাছায়  বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা উদ্বোধন

    পাইকগাছায় বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য সেবা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে গদাইপুর ইউনিয়নের ভোলা নাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএ কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক চিকিৎসক মোহাঃ শেখ শহীদুল্লাহ। ওই অনুষ্ঠানে শতাধিক রুগিকে স্বাস্থ্য সেবা দেয়া হয়। এ সময় তিনি বলেন, বর্তমান ডায়বেটিস ও উচ্চরক্তচাপজনিত জটিলতায় মৃত্যুহার দিন দিন বেড়ে চলেছে। ডায়বেটিস একুশ শতকের মহামারী । প্রতি ৫ সেকেন্ডে একজন মানুষ ডায়বেটিস আক্রান্ত হচ্ছেন । আর প্রতি ১০ সেকেন্ডে অন্তত একজন মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশে প্রায় ১০%-১৫% মানুষ ডায়বেটিসে আক্রান্ত। পাশাপাশি আমাদের দেশের ৩ কোটির অধিক প্রাপ্তবয়স্ক (২০%-২৫%) মানুষ উচ্চরক্তচাপজনিত রোগে আক্রান্ত। সময়মত রক্তের গ্লুকোজ-রক্তচাপ পরিমাপ করতে পারলে একজন চিকিৎসকের পরামর্শে উচ্চরক্তচাপ ডায়বেটিস নিয়ন্ত্রনের পাশাপাশি হৃদরোগ, ব্রেনষ্ট্রোক, কিডনী সমস্যাসহ নানাবিধ জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তিনি আরো বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় ও তার প্রতিকার নিশ্চিত করতে পারলে একজন মানুষ মৃত্যু থেকে বেচে যেতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, ভোলা নাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান, অশোক কুমার ঘোষ, সাংবাদিক তৃপ্তি রজ্ঞন সেন, স্বাস্থ পরিদর্শক নূর আলী মোড়ল, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, কাজী আবুল বাঁশার, মিলন রায় চৌধরী, মোঃ শাহাজান কবির, মীর আনোয়ার এলাহী।
    অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে ডঃ শহিদুল্লাহ বলেন দীর্ঘ ১২ বছর যাবত এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি। পাশাপাশি শিক্ষাঙ্গনের উন্নয়ন ও সামাজিক কাজে নিজেকে ব্যাস্ত রেখেছি। গতবছর আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন চেয়েছিলাম এ বছরও নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যদি নমিনেশন দেন এবং দল যদি মনে করে এবারও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করি।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, কবি প ানন সরকার,কওসার আলী মোড়ল,হাসনা খাতুন সুমাইয়া, রাবেয়া আক্তার মলি,রোজী সিদ্দীকী,লতিফা আক্তার তামান্না,মুনিরা আহমেদ ছাবা,সেতু আক্তার তুলী,লাবিবা আক্তার লোচমি,লিনজা আক্তার মিথিলা, ঐশী আক্তার লিমা প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।