Author: desk

  • সুন্দরগঞ্জে প্রশিক্ষিত সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ

    সুন্দরগঞ্জে প্রশিক্ষিত সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উত্তরাঞ্চলের দুর্গম সীমান্তবর্তী ও নদী বিধৌত চরাঞ্চলের প্রশিক্ষিত নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে ছাগল এবং ভেড়া বিতরণ করা হয়েছে।

    রবিরার “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন ” প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম, তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ।
    উপজেলার নদী বিধৌত তারাপুর, বেলকা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের প্রশিক্ষিত ৫০ জন সুবিধাভোগীর প্রতি জনের মাঝে ২টি করে ছাগল ও ৫০ জন সুবিধাভোগীর প্রতি জনের বিপরীতে ৩টি করে ভেড়া বিতরণ করা হয়। ছাগল ও ভেড়া সব মিলে মোট ২৫০টি প্রাণী বিতরণ করা হয়।

  • কুষ্টিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো  ২হাজার ৮০ টি অসহায় পরিবার

    কুষ্টিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ২হাজার ৮০ টি অসহায় পরিবার

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে।

    শুক্রবার (২৩শে জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক কালু এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ইউনিয়নের ২১৮০জন (২হাজার ৮০ জন অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২১৮০০ কেজি চাউল বিতরণ করা হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কালুর পক্ষে তার ছেলে আওয়ামী লীগ নেতা মাজহারুল হক। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক কালু বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নির্দেশনা মোতাবেক সবসময় পাশে আছি এবং থাকবো। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২হাজার ৫শত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    ভূক্তভেগীরা জানায়-চেয়ারম্যান শামসুল হক কালুর সুষ্ঠু ব্যবস্থাপনায় চাল নিতে তাদের কোন সমস্যা হয়নি।সুষ্ঠু ও সঠিক ভাবে চাউল পেয়ে তারা মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও চেয়ারম্যান শামসুল হক কালু এর প্রতি কৃতজ্ঞতা জানান।

    এসময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয়আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • ধর্মপাশায় শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচের  উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকা অনুদান দিলেন  সেলিম

    ধর্মপাশায় শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকা অনুদান দিলেন সেলিম

    কে এম শহীদুল সুনামগঞ্জ :
    ধর্মপাশায় শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকা অনুদান দিলেন সেলিম আহমদ। সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম আহমদ বলেছেন, খেলাধুলা হচ্ছে শারিরীক ব্যায়ামের মাঝে অন্যতম। এবং খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকে কাল থাবা থেকে রক্ষা করতে। খেলাধুলা তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখে, খেলায় তরুন সমাজকে উৎসাহিত করা উচিত। রবিবার বিকেলে ধর্মপাশায় উপজেলার জনতা স্কুল মাঠে ধর্মপাশা ও বারহাট্রা উপজেলা অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ান দলের মাঝে শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরনসহ খেলায় ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন। এসময় তার সঙ্গে খেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিকলীগ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি সুমন বখত, স্বেচ্ছাসেবক লীগনেতা সুসেন বর্মন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য জুসেফ আখঞ্জি, ছাত্রলীগনেতা এ জে এড ইমন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগনেতা সালেক আহমদ, সুনামগঞ্জ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর শাহ জুনায়েদ আহমদ, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব আলী হোসেন, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

  • আপন ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন, থানায় মামলা

    আপন ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন, থানায় মামলা

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বাড়ীর সীমানায় সানসেট নির্মাণকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মোনতাজুর মন্ডল (৭০) খুন হয়েছেন। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় এই ঘটনা। ঘটনার পর থেকে আসামীরা পলাতক আছেন।

    রবিবার দুপুরের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোনতাজুর মন্ডলের সঙ্গে তাঁর ছোট ভাই আমজাদ হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। বাড়ীর সানসেট নির্মানকে কেন্দ্র করে দ্বন্দ্ব বেড়ে যায় এরই মধ্যে ( ১৬ জুন ) সানসেড দেওয়াকে কেন্দ্র দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় আমজাদের লাঠির আঘাতে মোনতাজুর গুরত্বর আহত হয়। তখন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেন। পরে সেখান থেকে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পরে বাড়ী ফিরে তাঁর মৃত্যু হয়।

    পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাহবুবুর রহমান নামে এক ব্যাক্তি বাদি হয়ে শনিবার রাতেই থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

  • কালকিনি প্রেসক্লাবের ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    কালকিনি প্রেসক্লাবের ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    মোঃ মিজানুর রহমান, কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনি উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কালকিনি প্রেসক্লাবের ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(২৫ জুন) কালকিনি প্রেসক্লাব মিলনায়তনে দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে আগামী এক বছরের জন্য মোঃ শহিদুল ইসলাম(দৈনিক যায়যায়দিন) কে সভাপতি ও আশরাফুর রহমান হাকিম (দৈনিক সংবাদ) কে সাধারণ সম্পাদক ও রকিবুজ্জামান(একুশে টেলিভিশন) কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    কালকিনি প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দুলালের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির।এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি এডভোকেট জহিরুল ইসলাম খান,বিটিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান।

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দাতাসদস্য কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,সাবেক পৌর মেয়র মোঃ এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ,সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন,উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাস,রফিকুল ইসলাম সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    সম্মেলনে আগত আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে কালকিনি প্রেসক্লাবের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আগামীতে প্রেসক্লাবের সাফল্য ও উন্নতি কামনা করেন।

    নতুন কমিটির কার্য নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সিনিঃ সহ সভাপতি মোঃ জাকির হোসেন,সহ সভাপতি আবু সাইদ,যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন ওয়াসিম,অর্থ সম্পাদক মোঃ রায়হান আহমেদ,দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,প্রচার সম্পাদক রমিজ হোসেন,সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম সুজন,সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান,মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খানম ।
    এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন মোঃ মিজানুর রহমান,রফিকুল ইসলাম মিন্টু,আসাদুজ্জামান দুলাল,রাজিব হোসেন ও ইব্রাহিম সবুজ।

  • ঈদ-উল-আযহাকে সমানে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কর্মকারেরা

    ঈদ-উল-আযহাকে সমানে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কর্মকারেরা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার কালা কর্মকার (৪০)। সংসারে রয়েছে স্ত্রী, ছেলেমেয়সহ ৫জন। সারা দিন দোকানে ছুরি, কোদাল বানিয়ে আয় হয় ৫’শ থেকে ৬’শ টাকা। এই আই দিয়েই কোন রকমে চলে তার সংসার। সারা বছর তাকিয়ে থাকেন ঈদ-উল-আযহার দিকে। এ সময়টা বাড়তি কাজে বাড়তি আয় রোজগার করে সংসারে একটু স্বচ্ছলতা আনার। শুধু কালা কর্মকার নয় এমন আশা এই কামার পল্লির অন্তত ১০টি পরিবারের।

    ঈদ-উল-আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কর্মকাররা। প্রতিদিন তৈরী করছেন গরু কোরবানী দেয়ার বিভিন্ন অস্ত্র। সারা বছর কাজ না থাকলেও ঈদের কয়েক দিন ক্রেতাদের পদচারণায় কর্মব্যস্ত থাকেন তারা। আর সেই সাথে আয়ও হচ্ছে ভালো। গত বছরের মত এবছর মুজুরী নিচ্ছেন একই রকম। সারা বছর কাজ না থাকায় কোন ভাবে সংসার চালিয়ে নেয়া এসব কর্মকারেরা এবারের ঈদে বাড়তি কাজ করে অধিক আয় করতে পারবেন এমনটিই প্রত্যাশা তাদের।

    জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার কামার পল্লিতে গিয়ে দেখা গেছে, আর মাত্র কয়েক দিন বাকী ঈদ-উল-আযহার। এ ঈদকে কোরবানীর ঈদও বলা হয়। এ ঈদকে কেন্দ্র করে জেলার সর্বত্র দেয়া হবে পশু কোরবানী। এসব পশু জবাই ও মাংস কাঁটতে দরকার ছোরা, চাপাতিসহ বিভিন্ন অস্ত্রের।

    আর এসব অস্ত্র তৈরী করতে গিয়ে হাতুরীর টুংটাং শব্দে সরগরম হয়ে উঠেছে গোপালগঞ্জের কামারপাড়া। কর্মব্যস্ততা বেড়ে গেছে কর্মকারদের। সারা বছর কাজ কম থাকলেও এ সময়টা অস্ত্র তৈরীতে ব্যস্ত সময় কাটায় এক প্রকার খাওয়া-দাওয়া আর ঘুম ছেড়ে দিতে হয়েছে তাদের। তৈরী করা ছোরা, চাপাতি ও ছুড়িসহ বিভিন্ন অস্ত্র মান অনুযায়ী ৩’শ থেকে ৫’শ টাকা কেজি দরে আবার পিস হিসাবেও বিক্রি করা হচ্ছে। ফলে আয়ও হচ্ছে ভাল।

    এদিকে গরু কোরবানী দিতে ও মাংস বানানোর জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে নতুন ভাবে বানাচ্ছেন ছোরা, চাপাতি ও ছুড়িসহ বিভিন্ন অস্ত্র। অনেকে আবার পুরানো অস্ত্র পান দিয়ে ধারালো করে নিচ্ছেন। গত বছরের মত এবছরও অল্প মুজুরী দিয়ে এসব অস্ত্র তৈরী করে নিচ্ছেন ক্রেতারা।

    ক্রেতা মো: মজলু মোল্যা বলেন, সামনে ঈদ। এবছরও আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু জবাই দিবে। এজন্য চাপাতি ও ছোড়াসহ বিভিন্ন অস্ত্রে প্রয়োজন। তাই কর্মকার পাড়ায় এসে অস্ত্রের অর্ডার করেছি। দামও গত বছরের মত। আশা করছি সময় মত ডেলিভারী পেয়ে যাব।

    অপর ক্রেতা মো: আল আমিন হোসেন বলেন, এবছর কোরবানীতে দিতে পশু কিনেছে। নিজ বাড়ীতেই পশু জবাই দিবো। এজন্র অস্ত্র বানাতে এসেছি। কম দামে অস্ত্র বানাতে পারছি।

    কানাই কর্মকার বলেন, ঈদের দিনে যতই ঘনিয়ে আসছে ক্রেতার চাপ ও দিন দিন বাড়ছে কোন চোপাতি, কেউ ছোড়া, কেউ শাবল বানাতে ভীড় করছেন। কাজের চাপ থাকায় এক প্রকার থাওয়া-দাওয়া ঘুম ছেড়ে দিতে হয়েছে। সময় মত ক্রেতাদের হাতে তাদের অর্ডারকৃত অস্ত্র তুলে দিতে হবে।

    খোকন কর্মকার বলেন, বিভিন্ন মাদ্রাসা থেকে অন্ত্রের অর্ডার দিয়েছে। সবকিছুই তৈরী শেষ পয্যায়ে। এখন পান দিয়ে অস্ত্রগুলো ধারালো করা হবে। পরে তা সময়মত ডেলিভারী দেয়া হবে।

    বালই কর্মকার বলেন, শুধু নতুন নয় অনেকেই পুরাতন অস্ত্র পান ও সান দিয়ে ধারালো করতে আসছেন। দ্রুত সময়ে অল্প মুজুরি নিয়ে তা ঠিক করে দিচ্ছে। আর নতুন যে সব অস্ত্র বানিয়েছিলাম কা বিক্রি হয়েছে। #

  • বিগত মেয়রদের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা মৌসুমী সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়-সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

    বিগত মেয়রদের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা মৌসুমী সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়-সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্ষা মৌসুমে সিলেট মহানগরীতে জলাবদ্ধতা সৃস্টি হয়। এজন্য আমাদের সুরমা নদী খনন করতে হবে, শহর রক্ষা বাঁধ তৈরী করতে হবে। এর জন্য একটি মহাপরিকল্পনার প্রয়োজন। যারা পানি নিয়ে কাজ করেন, যারা বন্যা নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলে একটি মাস্টার প্লান তৈরী করা হবে।

    মেয়র আরো বলেন, বিগত মেয়রদের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা মৌসুমে সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে। তারা কাজ করেছেন কিন্তু এটা প্লান করে আরো ভালভাবে কাজ করা উচিত ছিল।

    আজ রোববার (২৫ জুন) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    মেয়র আরো বলেন, মানুষের টাকা যা ব্যয় করা হবে তা ৫০ বছরের পরিকল্পনা নিয়ে করা হবে। নগরীর উন্নয়নের জন্য একটি মাষ্টার প্লান তৈরী করে। মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন সেই প্রত্যাশা পূরনে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সিলেটবাসীর আশা আকাংখা পূর্ণ করবো। ৪২টি ওয়ার্ড এবং প্রায় ৫লক্ষ ভোটারের জন্য সিলেটকে একটি স্মার্ট নগরী হিসাবে গঠন করতে। আমাদের আত্মাধিক নগরী, পয্যটক নগরী সিলেট, সিলেটের ইন্টারন্যাশনাল ফোকাস, এই সিলেটকে নিয়ে মানুষের স্বপ্নের শেষ নেই। আমাকে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। আমি চেষ্টার করবো সর্বোচ কাজ করার।

    এর আগে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন। #

  • গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ২, আহত ৫

    গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ২, আহত ৫

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

    আজ রোববার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর ও একই সড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম দূর্ঘটনার বিষয় দু’টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন র‌্যাব সদস্য (সেনাবাহিনীর কর্পোরাল) রবিউল মোমেন (২৪) ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: জাফর সরদার(৫৩)। নিহত মো: জাফর সরদার কাশিয়ানী উপজেলার ছোট খায়েরকান্দি গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।

    মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, র‌্যাবের একটি গাড়ি (খুলনা মেট্রো-অ-১১-০১০৬) ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। এসময় গাড়ীটি ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-৫৯৪০) মুখোমুখি সংর্ঘষ ঘটে।

    এতে সংষর্ষে ৪ র‌্যাব সদস্যসহ ৫ জন আহত হয়। পরে খব পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমেনকে মৃত ঘোষনা করেন।

    আহত র‌্যাব সদস্য রাসেদ হাওলাদার, মিলন, র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমলকে সংকটজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি র‌্যাব সদর দপ্তরকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

    অপরদিকে, কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে দু’টি মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: জাফর সরদার ও অপর মোটর সাইকেল চালক শহিদ মারাত্মক আহত হন।

    পরে আহত ওই সেনা সদস্যকে সিএইচএম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর মোটর সাইকেল চালক শহিদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই কর্মকর্তা। #

  • আলোচিত সমালোচিত সাইফুল ইসলামকে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক থেকে অব্যাহতি

    আলোচিত সমালোচিত সাইফুল ইসলামকে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক থেকে অব্যাহতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অবশেষে নানা ঘটনায় আলোচিত সমালোচিত সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের অনেকেই আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছেন।

    আজ রোববার (২৫ জুন) প্রেরিত জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম. সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত গত ২৩ জুন তারিখের এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

    ওই চিঠিতে আরো জানানো হয়, সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ৩নং যুগ্ম-সাধারন সম্পাদক পদের স্থলে ১নং যুগ্ম সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন।

    এছাড়া তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গঠনতন্ত্র বিরোধী আচরণ করে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এসব বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হলেও তার পক্ষ থেকে কোন জবাব না আসায় গত ২০ জুন জেলা আওয়ামী লীগের সাধারন সভায় কার‌্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক তাকে অব্যাহতি প্রদান করা হয়।

    অপরদিকে, আজ রোববার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। #

  • টুংটাং শব্দে ব্যস্ত পঞ্চগড়  কামারপট্টি

    টুংটাং শব্দে ব্যস্ত পঞ্চগড় কামারপট্টি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    আর মাত্র কয়েকদিন বাকি মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় আনন্দের দিন পবিত্র ঈদুল আযহা কোরবানির ঈদ তাই পশু কোরবানির জন্য ছুরি দা বটি কাতী তৈরি নিয়ে ব্যস্ত টুংটাং শব্দে কামারপট্টি এর ফাঁকে কামারদের সাথে কথা হলে তারা বলেন লোহা কয়লার দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা খুব একটা বেশি লাাভবান হচ্ছিনা তেমন কোন। কিন্তু বাপ-দাদার পেশা ধরে রেখেছি এক বছর অপেক্ষা করি কুরবানী ঈদে একটু বেশি বেশি বিক্রয় হয়। তবে পঞ্চগড়ে এখনো কামার পট্টি তেমন ভিড় লক্ষ্য করা যায়নি কাস্টমারদের ঈদের আগের দিন রাত পর্যন্ত বিক্রয় হবে বলে জানান কামারেরা।
    পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন