Author: desk

  • আওয়ামী লীগ সকল অশুভ শক্তিকে ৭১ এর মতই প্রতিহত করবে: হুইপ স্বপন

    আওয়ামী লীগ সকল অশুভ শক্তিকে ৭১ এর মতই প্রতিহত করবে: হুইপ স্বপন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যে সাংগঠনিক ভিত্তিতে শক্তিশালী হয়েছে, এটার প্রাপ্য মর্যাদা অবশ্যই দলীয় সভাপতি মূল্যায়ন করবে। এক্ষেত্রে কোন নেতৃত্বের দলাদলী ও প্রতিদ্বন্দিতার অবকাশ নেই।

    যারা যোগ্য তারাই পদ পদবীতে আসবে। এদেশের শুভ শক্তি আওয়ামী লীগ সকল অশুভ শক্তিকে ৭১ এর মতই প্রতিহত করবে।

     আজ রোববার (২৫ জুন) চট্রগ্রাম নগরীর ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রেউনবো কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

    ৭১ সালে আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তারাই আমাদের শত্রু হয়ে উঠেছে জানিয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের নামে যে মুরুব্বি দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাদের দেশে তা আছে কি? তাদের কিছু এদেশীয় এজেন্ড।

    এই পরিস্থিতিতে আবার আরেকটি ৭১ সৃষ্টির জানান দেওয়া হচ্ছে, যাদেরকে আমরা ৭১ পরবর্তী সময়ে আঘাত হানতে পারিনি, তাদেরকে এবারই পাল্টা আঘাত দিতে হবে। তাহলেই অসমাপ্ত মুক্তিযুদ্ধ সম্পন্ন হবে।

     উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমাদেরকে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে তৃণমূল স্তর থেকেই নেতৃত্ব তুলে এনে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেব। আমাদের সামনে প্রতিক্রিয়াশীলতা দুর্যোগের ঘনকোটা। তা মোকাবেলার জন্য এখন থেকেই ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে। আমরা নিজেদের মধ্যে হানাহানি ও কাদা ছোঁড়াছুড়ি না করে শত্রুকে চিহ্নিত করি। এই শত্রু যদি দলের ভিতরে ঢুকে থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করতে হবে। এই কাজটা তৃণমূল স্তর থেকে করতে হবে। কারণ আগামী দিনগুলো কঠিন দিন।

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খুব বেশি করে আত্মতুষ্টির প্রয়োজন নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। একটি গরীব দেশ এখন উন্নয়নশীল দেশ। এই অর্জনকে যারা ধাক্কা দিতে চায় বা অস্বীকার করতে চায় তারা পরাজিত ৭১ এর প্রতিপক্ষ অপশক্তি। এদের বিরুদ্ধেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি ও ক্ষমতা তাকে কাজে লাগিয়ে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে। বর্তমান সরকার যেসকল জনগণকে নানাভাবে সুবিধা ও সহযোগীতা করেছেন তাদেরকে দলের কাছাকাছি টানতে হবে। তাহলে স্থানীয় নেতৃত্বের সবচেয়ে বড় সফলতা হবে। এই কাজটুকু প্রত্যেককেই রাজনৈতিক দায়বদ্ধতা থেকে করতে হবে।  

    ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম.এ লতিফ এমপি, কার্যনির্বাহী সদস্য কামরুন হাসান বুলু, হাজী রোটারিয়ান মো. ইলিয়াছ, আবু তাহের, হাজী মোঃ আসলাম হোসেন, হাজী জিয়াউল হক সুমন, ফরিদ আহমদ বাবর, অ্যাডভোকেট শামসুল আলম, মো. সেলিম আফজল ও শারমিন সুলতানা ফারুক প্রমুখ।  

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সমর্থন ও সর্বসম্মতিক্রমে সুলতান নাছির উদ্দীনকে সভাপতি ও সেলিম আফজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

  • সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “মক্কা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার” মালিক-আনারুল

    সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “মক্কা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার” মালিক-আনারুল

    হেলাল শেখ ঃ ঢাকার আশুলিয়ার জামগড়া মধ্য পাড়া দি-রোজ গার্মেন্টসের পিছনের রোডে অবস্থিত “মক্কা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার” এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম (আকাশ) দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন, “ঈদ মোবারক”।
    ঢাকার আশুলিয়ার জামগড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম (আকাশ) বলেন, সবার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ভুলে গিয়ে সবাই ঈদের আনন্দ ঊপভোগ করুন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাইকে ঈদুল আযহার ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। তিনি আরও বলেন, আপনারা যারা বিত্তবান ও সামর্থবান আছেন, যারা একাধিক কোরবানির পশু অর্থ্যাৎ গরু কোরবানি দিচ্ছেন, আপনাদের আশপাশে গরীব, মধ্যবিত্ত যারা বসবাস করেন এবং কোরবানি দিতে পারেন না, তাদের অনেকেই লজ্জায় কারো কাছে হাত পেতে মাংস নিতে পারেন না কিন্তু তাদের বাসা বা ঘরে অবুঝ শিশু ও বুদ্ধ মানুষ আছেন, তাদের খোঁজখবর নিয়ে আপনাদের কিছু মাংস বা গোস্ত তাদের মধ্যে বিতরণ করুন, এতে তারা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহও আপনাদের প্রতি খুশি হবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • সুজানগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেলের জন্মদিন পালন

    সুজানগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেলের জন্মদিন পালন

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান মো.রফিকুল আলম গাফফারী রাসেলের জন্মদিন পালন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে রবিবার এ জন্মদিন পালন করা হয়। এ সময় সুজানগর পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক মমিন, সদস্য আলম,রিপন,আশরাফুল,সিরাজুল,রাসেল, সুমন,নিরব, মো.ইকবাল হোসেন, আরিফুল হক বাদশা আনিস,আমিরুল, ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক সানোয়ার হোসেন শামীম শেখ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য আলী রেজা, ও সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান(রাব্বী) প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • জলাবদ্ধতার কারণে কপোতাক্ষ এলাকার ৪৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ; কপোতাক্ষ অববাহিকার নাব্যতা রক্ষার্থে পাখিমারা বিলে পুনরায় টিআরএম চালু করার দাবী

    জলাবদ্ধতার কারণে কপোতাক্ষ এলাকার ৪৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ; কপোতাক্ষ অববাহিকার নাব্যতা রক্ষার্থে পাখিমারা বিলে পুনরায় টিআরএম চালু করার দাবী

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    কপোতাক্ষ অববাহিকার নাব্যতা রক্ষার্থে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে পুনরায় টিআরএম চালু করার দাবী জানিয়েছে শিবসা-কপোতাক্ষ অববাহিকার জনপ্রতিনিধি ও পানি কমিটির নেতৃবৃন্দ।
    রোববার সকালে তালার উত্তরণ কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পানি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার মধ্যদিয়ে প্রবাহিত কপোতাক্ষ অববাহিকা অ ল ১৯৯০ দশক থেকে জলাবদ্ধ কবলিত। প্রত্যক্ষ ভাবে অত্র এলাকার ১৫ লক্ষ এবং পরোক্ষভাবে ৪০-৪৫ লক্ষ অধিবাসী প্রতিবছর জলাবদ্ধতা দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অত্র অ লের কয়েকজন সংসদ সদস্য টিআরএম চালু করার জন্য সংসদে দাবী জানিয়েছেন।
    বক্তারা বলেন, কপোতাক্ষ নদ বাংলাদেশের বহুল পরিচিত একটি নদী, এ নদীর নিষ্কাশন এলাকা সুদূর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে শুরু করে খুলনা ও সাতক্ষীরা জেলার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। নদীটির দৈর্ঘ্য ৩৭০ কিলোমিটার, নিষ্কাশন এলাকার পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার হেক্টর এবং বসবাসরত অধিবাসীর সংখ্যা প্রায় ২০ লাখ। ৯০ দশক থেকে কপোতাক্ষ অববাহিকা জলাবদ্ধতার শিকার। এ অ লের জনগণের জোরালো দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে “কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প” নামে প্রায় ২৬২ কোটি টাকা বরাদ্দের ৪ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি শুর হয় ২০১১-১২ অর্থবছরে। প্রকল্পটির মূল লক্ষ ছিল তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন।
    ২০১৫ সালের জুলাই মাস থেকে শুরু করে ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ৬ বৎসর পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন করা হয়। যার ফলে কপোতাক্ষ অববাহিকা জলাবদ্ধ মুক্ত হয়েছে, নদী ফিরে পেয়েছে নাব্যতা, বিল উঁচু হয়েছে, এলাকার পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক উন্নয়ন ঘটেছে। কিন্তু ২০২১ সালের এপ্রিল মাসে বিধ্বস্ত হয়ে যাওয়া পেরিফেরিয়াল বাঁধ সংস্কারের নামে বিলে টিআরএম কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বিগত ২ বছর যাবৎ বিলে টিআরএম কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে নদীতে পলি জমে এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে এবং টিআরএম বিলের সংযোগ খালটি ভরাট হয়ে যাওয়ার ফলে বিল এলাকার নিষ্কাশন ব্যবস্থায় সংকট তৈরী হয়েছে।
    সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের ২য় পর্যায়ের ৫৩১ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দের অনুকূলে প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০২০ সালের জুন মাস থেকে। ৪ বছর মেয়াদী এ প্রকল্পটি শেষ হবে ২০২৪ সালের জুন মাসে। প্রকল্পে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়েছে, কিন্তু ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ ৩ বছর অতিক্রম হলেও এখনো পর্যন্ত টিআরএম কার্যক্রম চালু করা হয়নি। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়নি। ভুক্তভোগী এলাকার জনপ্রতিনিধিদের অভিমত ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও বাঁধ সংস্কার অতিব জরুরী হলেও এ দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রকল্পের বরাদ্দের মধ্যে নাই।
    এ কারণে টিআরএম চালু করার বিষয়টি অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ জটিলতা দ্রুত নিরসন না হলে প্রথম পর্যায়ের প্রকল্পের অর্জন ও সফলতা কোন ভাবেই ধরে রাখা সম্ভব নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শিবসা-কপোতাক্ষ অববাহিকার ভুক্তভোগী মানুষ।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, হাশেম আলী ফকির ও দীলিপ কুমার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছা পৌরসভার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

    পাইকগাছা পৌরসভার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মেয়র সেলিম জাহাঙ্গীর পৌরসভার প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ৫৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫১৮ টাকা আয় ও ৫৯ কোটি ২১ লক্ষ ৩৯ হাজার ৪০৯ টাকা ব্যয় এবং ২৬ লক্ষ ৩ হাজার ১০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
    উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, ইমদাদুল হক, কবিতা দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, নবলোকের ব্যবস্থাপক মোঃ ইব্রাহীম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি সানা, লিটু আলম, কবিতা রানী, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন ও সাইদুর রহমান।

  • রাজাপুরে মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    রাজাপুরে মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠির রাজাপুরে ইভটিজিং ও শ্লীলতাহানির শিকার হয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মায়ের দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র‌্যাব )-৮ শনিবার (২৪ জুন) গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা’কে তার নানা বাড়ী বাখেরগঞ্জ থানার নিয়ামতি এলাকা থেকে রাত সোয়া ৯ টায় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব রাতেই মিজানকে রাজাপুর থানা পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মিজান মোল্লা। সে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া এলাকার মো. খলিল মোল্লার ছেলে।

    এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান জানান, মামলার প্রধান আসামী মিজান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে মিজানকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, গত ১১জুন বিকালে নাসিমা বেগমের মেয়ে কেয়া মনি সহপাঠীদের সাথে উত্তমপুর বাজারে ছবি তুলতে বাড়ি ফেরার পথে মিজান তার সহযোগীদের সহায়তায় রাস্তার মধ্যে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানী করে। এ ঘটনা নিয়ে ৯ম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রী কেয়ামনি বিভিন্ন প্রশ্নের সম্মূখীন হলে লোকলজ্জায় গত (১৩ জুন) নিজ ঘরের দ্বিতীয় তলার আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবরপেয়ে উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকায় কেয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কেয়া মনি ঐ এলাকার মজিদ খানের মেয়ে এবং স্থানীয় চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী। পরে প্রকৃত ঘটনা বিভিন্ন জনের মাধ্যমে জানতে পেরে গত (১৮জুন) কেয়া মনির মা নাসিমা বেগম বাদী হয়ে দুইজনের নাম সহ অজ্ঞাত নামা আরো পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর- ০৭)।

  • বখাটের উৎপাতে দিশেহারা স্কুল ছাত্রী :ছোট বোনকে বিবস্ত্র করে ভিডিও ধারণ  মামলা  হয়েছে গ্রেপ্তার নিয়ে চলছে গড়িমসি

    বখাটের উৎপাতে দিশেহারা স্কুল ছাত্রী :ছোট বোনকে বিবস্ত্র করে ভিডিও ধারণ মামলা হয়েছে গ্রেপ্তার নিয়ে চলছে গড়িমসি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

    পঞ্চগড়ে বখাটের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছে দশম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী। স্কুল যাতায়াত তার এক প্রকার বন্ধ হয়ে গেছে। বখাটেদের ক্রমাগত হুমকি আর পথঘাটে উত্যক্ত করায় ওই স্কুল ছাত্রীর লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। প্রতিদিন চরম হয়রানি শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছে দরিদ্র পরিবারটি।
    ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী এলাকার বাড়ি ওই স্কুল ছাত্রী । বাবা দরিদ্র জেলে। মানুষের জায়গায় ভাঙাচোরা একখানি ঘর তুলে থাকেন তারা। ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থাতেই স্কুল যাতায়াতের পথে প্রেম নিবেদনসহ উত্যক্ত করতে থাকে প্রতিবেশি যুবক হৃদয় হোসেন (২২)। তার সহযোগী হিসেবে কাজ করতো আরও তিন জন যুবক। তারা হলেন ওই এলাকার এলাকার সুজন (২২), হৃদয়ের ছোট ভাই রিপন (১৭) ও সাইফুল্লাহ (১৬)। দিন যতই এগুতো থাকে ততই বাড়ে উত্যক্তের পরিমাণ। গত ৬ মাস আগে একদিন ওই স্কুল ছাত্রীর বাবা মা কাজে গেলে এই সুযোগে বাড়িতে ঢুকে হৃদয় ওই স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে সে চিৎকার করলে পালিয়ে যায় হৃদয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগ অনুযায়ী দুই পক্ষকে নিয়ে থানায় বসে শালিস করে সমঝোতা করে দেয়া হয়। সেই সাথে ওই যুবককে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। বলা হয় এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাথে সাথেই তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এরপর কিছুদিন থেমে ছিলো তাদের উৎপাত। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। গত ২৪ মে হৃদয়ের ছোট ভাই রিপন, সাইল্লাহ ও সুজন ওই স্কুল ছাত্রীর ৪ বছরের ছোট বোন ও তার চাচার ৬ বছরের ছেলেকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে তাদের বিবস্ত্র করে যৌন মিলনে প্রস্তুত করে । আর তারা মোবাইলে ভিডিও ধারণ করে। এক পর্যায়ে শিশুরা কান্নাকাটি শুরু করলে তাদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় তিন যুবক। পরে বিষয়টি জানাজানি হলে ১ জুন পঞ্চগড় সদর থানায় মামলা করে ওই স্কুলছাত্রীর বাবা। মামলার পর হুমকি ধামকি আরও বেড়ে যায়। ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে উত্যক্ত ও তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়। বর্তমানে ওই স্কুল ছাত্রীর স্কুল যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে গেছে। গত ৬ জুন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ওই স্কুল ছাত্রী ও তার বাবা বিষয়টি তুলে ধরে সহযোগিতা কামনা করেন। ওই স্কুল ছাত্রী বলেন, হৃদয়, সুজন, রিপন ও সাইফুল্লাহ আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। তাদের অত্যাচারে আমি স্কুলে যেতে পারছি না। তারা আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। আমার পরিবারকে প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে। আমার ছোট বোনকে বিবস্ত্র করে অশ্লিল ভিডিও তৈরি করেছে। এরা সবাই এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মদ গাঁজা খায়। এরা স্কুলছাত্রীদের উত্যক্ত তো করেই স্কুলের মেডামদের সাথেও বাজে আচরণ করে।
    ওই স্কুল ছাত্রীর বাবা বলেন, আমি মামলা করার পরও তাদের অত্যাচার থেকে মুক্তি পাচ্ছি না। রাত বিরাতে তারা আমার বাড়ির চারপাশে দলবল নিয়ে ঘুরাঘুরি করে। ভয়ে আতঙ্কে আমি কাজে যেতে পারছি না। আমার মেয়েটার পরীক্ষা যে কয়দিন ছিলো আমি নিয়ে গেছি নিয়ে আসছি। আমি দিন আনি দিন খাই। প্রতিদিন মেয়ের পিছনে সময় দিলে বাড়িতে চুলা জলবে না। তাই এখন তার স্কুল যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। শুধু পরীক্ষার দিনগুলোতে আমি নিয়ে যাই নিয়ে আসি। তবে তিনি ক্ষোভের সাথে জানান, আসামীরা সবাই বাড়িতেই থাকে কিন্তু পুলিশ তাদের ধরছে না। মামলার র্দীঘ দিন পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেপ্তার করেনি পুলিশ। তারা বর্তমানে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাসায় অবস্থান করছে। আমি কি তাহলে ন্যায় বিচার পাবোনা।
    ওই স্কুল ছাত্রীর মা বলেন, আমরা গরিব মানুষ বলে দিনের পর দিন আমাদের এমনটা করা হচ্ছে। ওই ছেলেরা সবাই বখাটে। এলাকার সবাই তাদের বিষয়ে জানে। মেয়ের নিরাপত্তার চিন্তার রাতে সবাই এক ঘরে ঘুমাই।
    রুপালী আক্তার নামে প্রতিবেশি এক নারী বলেন, হৃদয় সহ তাদের সাঙ্গপাঙ্গরা আমাদেরকে অত্যাচার করতো, এখনও করে। তাদের কারণে আমরাও নিরাপত্তাহীনতায় ভূগছি। এখন আমাদের প্রতিবেশি এক মেয়েকে তারা উত্যক্ত করছে। মেয়েটি স্কুলে যেতে পারছেনা। তারা কি খুবই ক্ষমতাশালী, তাদের অন্যায় দিন দিন বাড়ছে। আমরা কি কোন ন্যায় বিচার পাবনা।
    লাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন বলেন, ওই স্কুল ছাত্রী এমন সমস্যা পড়েছে আমরা জানতাম না। আগে জানলে আমরা সব ধরণের সাপোর্ট দিতাম। সে নিয়মিত স্কুলে না আসায় আমরা বার বার খোঁজ নিয়েছি। আমরা তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। এখন সে পরীক্ষাগুলো দিচ্ছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
    এ বিষয়ে হৃদয় হোসেন বলেন, আমি গাড়ি চালাই বাড়িতেই থাকি না। তারা যে অভিযোগ করেছে সব মিথ্যা। আমি মেয়েদের উত্যক্ত করি কি না এলাকায় মানুষকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।
    পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ভবেশ চন্দ্র পাল বলেন, এর আগে ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় থানায় বসে উভয়পক্ষ সমঝোতা করে। সম্প্রতি তার ছোট বোনকে বিবস্ত্র করে অশ্লীল ভিডিও তৈরির একটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ওই মামলায় আসামীদের গ্রেপ্তাদের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আর স্কুল ছাত্রীকে উত্যক্ত করার বিষয়ে নতুন করে তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক বলেন, বখাটের উৎপাতে স্কুল যাতায়াতে সমস্যার বিষয়টি আমরা জানার পর ওই লাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই স্কুল ছাত্রীর বাড়িতে পাঠানো হয়। তিনি তার সমস্যার কথা শুনেছেন। পরে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।

  • নড়াইলে শেখ কামাল ২য়  বাংলাদেশ গেমস-২০২৩ এর স্বর্ন ,রৌপ্য ও ব্রোঞ্চ পদক প্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা প্রদান

    নড়াইলে শেখ কামাল ২য় বাংলাদেশ গেমস-২০২৩ এর স্বর্ন ,রৌপ্য ও ব্রোঞ্চ পদক প্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা প্রদান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে শেখ কামাল ২য় বাংলাদেশ গেমস-২০২৩ এর স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্চ পদক
    প্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২৫ জুন) বিকালে
    নড়াইল জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
    নড়াইল জেলা থেকে ২৮টি স্বর্ন, ১৮ টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্চ পদক বিজয়ী
    খেলোয়ারদের ক্রেষ্ট প্রদান করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার
    সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।।
    জেলা ক্রিড়া সংস্থার সহ- সভাপতি মোঃ ইউসুফ আলী, মোঃ হাসানুজ্জামান, জেলা
    ক্রিড়া কর্মকর্তা মো কামরুজ্জামান, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারন
    সম্পাদক মোঃ রাবেয়া ইউসুফ,
    সরকারি কর্মকর্তা, জেলা ক্রিড়া সংসংস্থার কর্মকর্তা, সাংবাদিক, বিজয়ী
    খেলোয়ারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ
    অলিম্পিক এসোসিয়েশনের উপ- মাহাসচিব ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক
    আশিকুর রহমান মিকু।
    পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন
    কর্র্তৃক নড়াইলে অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ ক্রিড়াসেবী ৬৫ জনের
    মাঝে চেক বিতরন করা হয়। জেলার ৬৫ জন দুস্থ ,অসচ্ছল ও অসমর্থ
    ক্রীড়াবিদদের মাঝে প্রত্যেককে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
    চেক বিতরন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী

  • কাউন্সিলর সাগরিকাকে গণসংবর্ধনা

    কাউন্সিলর সাগরিকাকে গণসংবর্ধনা

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক নির্বাচনে সংরক্ষিত আসনে বিজয়ী কাউন্সিলর তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
    জানা গেছে, গত ২৫ জুন রোববার ভারশোঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে সাগরিকাকে গণসংবর্ধনা দেয়া হয়। এদিন ইউপি ভবন চত্ত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন কাউন্সলর সুলতানা আহম্মেদ সাগরিকার হাতে সম্মমনা ক্রেষ্ট তুলে দেন। এসময় ইউপি সদস্য (মেম্বার) সহীদুল ইসলাম চিতল এবং সকল কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সুধিজনগণ উপস্থিত ছিলেন।
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) ভারশোঁ গ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। একটা সময় যেই সাগরিকাকে নিয়ে গ্রামবাসি নেতিবাচক মন্তব্য করতো, আজ সেই সাগরিকাকে নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা ভারশোঁ গ্রামবাসি। এখন গ্রামবাসি মনে করছে সাগরিকা ভারশোঁর গৌরব। ভারশোঁর বাসিন্দা হয়ে তিনি রাসিকে প্রতিনিধিত্ব করবেন এটা সত্যিই মিরাক্কেল, ভারশোঁর মানুষের কাছে তিনি নতুন অধ্যায়।
    জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ছয় হাজার ২৬৩ জন ভোটারের সমর্থন নিয়ে বাজিমাত করেছেন তৃতীয় লিঙ্গের সেই সাগরিকা। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কেউ রাজশাহী সিটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। আর প্রথমবারই সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বাজিমাত করেছেন সেই সুলতানা আহমেদ সাগরিকা। নির্বাচনে বিজয়ী হয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তার। জনগণের ভালোবাসার এই ঋণ জনকল্যাণে নিজেকে নিবেদিত করে শোধ করতে চান সাগরিকা। গতtবুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ফল ঘোষণা করে জানান, সাগরিকা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সাগরিকা রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তৃতীয় লিঙ্গের অধিকার আদায়ের সংগঠন ‘দিনের আলো হিজরা সংঘ’ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। সুবিধাবঞ্চিত এই সাগরিকা হিজড়া নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি। আগের ক্লাসগুলোও পার করেছেন নানান সীমাবদ্ধতায়। শেষমেশ বাড়িও ছাড়তে হয়। এরপর নানান সংগ্রামে কেটেছে জীবন। সব বাধা বিপত্তি পেরিয়ে সাগরিকা এখন জনপ্রতিনিধি। এখন জনগণের সেবা করতে চান তিনি। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ভোটাররা আমাকে বলেছিলেন, তোমাকে চিনি, পাশে আছি, চিন্তা করো না। সেই কথা রেখেছেন ভোটাররা। প্রথম নির্বাচনেই ভোটারদের এমন ভালোবাসা পাব তা ভাবিনি। বিপুল ভোটের ব্যবধানে ভোটাররা আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সেই জনগণের কল্যাণেই কাজ করব। বিশেষ করে একটি অ্যাম্বুলেন্স রোগীদের জন্য ব্যবস্থা করাসহ সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি হট নম্বর চালু করব। ২০০০ সালে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের সংগঠনের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে মহিলা অধিদপ্তর ও ২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় সংগঠনটি। সাগরিকা হিজড়াদের ভোটাধিকার, বিভিন্ন কর্মকাণ্ডে অংশীদারিত্ব নিয়ে কাজ করেছেন। ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হন। নির্বাচনে তার এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সাগরিকা ইতিবাচক তৎপরতা দেখাবেন- এমনটাই প্রত্যাশা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদেরও।সাগরিকা বলেন, আমার নির্বাচনী এলাকা ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড। আমি শতভাগ আশাবাদী ছিলাম; কারণ মানুষ ব্যতিক্রম কিছু চেয়েছিলেন। এই ওয়ার্ডে আমি ছাড়াও পাঁচজন প্রার্থী ছিলেন। সবার মধ্যে আমার জনপ্রিয়তা বেশি। আমি আনারস প্রতীক পেয়েছিলাম। আমার কোথাও কোনো পিছুটান নেই। ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আমার জনগোষ্ঠী ছাড়াও ওয়ার্ডের বাসিন্দারের অধিকার আদায়ে কাজ করবো।এদিকেে কাউন্সিলর সাগরিকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারশোঁ ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য (মেম্বার) সহিদুল ইসলাম চিতলপ্রমুখ।এদিকে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ইউনিয়নবাসীর পক্ষ থেকে রাসিক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকাকে গণসংবর্ধনা দেন।#

  • নাচোলে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তফা বিশ্বাস এর মতবিনিময়

    নাচোলে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তফা বিশ্বাস এর মতবিনিময়

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা বিশ্বাস।

    ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে
    আজ রোববার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় মতবিনিময় সভা করেন তিনি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান শিং,
    নাচোল উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আবুল কাশেম, সাবেক মেম্বার আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ কর্মী মামুন আর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, নেজামপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন শামীম প্রমুখ।

    এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় কালে প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহ্বান জানান।