ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাই শাহজাহান (৪০) এর হাতে বড় ভাই আঃ কদ্দুছ আহত হয়েছে অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। তারা মৃত হোসেন আলীর পুত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছোট ভাই শাহজাহান এর স্ত্রী আক্তারা খাতুন রাধাকানাই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার। ক্ষমতার দাপট দেখিয়ে স্বামী শাহজাহান কে সাথে নিয়ে কিছু যাবত পারিবারিক তুচ্ছ ঘটনায় ভয়ভীতি অব্যাহত রেখেছে। ঘটনার দিন ২৪ জুন বিকাল ৪টার দিকে বাদী বাড়ী হতে দোকানে যাওয়ার সময় কৈইরামুলের ঘাট পৌঁছামাত্র দেশিয় অস্ত্র নিয়ে বাদীর পথরোধ করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা দা দিয়ে আঘাত করলে কানে লাগিয়া গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
ফুলবাড়ীয়া থানার এস আই ফেরদৌস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Author: desk
-

ফুলবাড়িয়ায়র পলাশতলীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত
-

পাথরঘাটায় ৭৮ জেলের মাঝে বৈধ জালসহ ৩টি কাভার ভ্যান বিতরণ
অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা পাথরঘাটায় ৭৮ জন সামুদ্রিক দরিদ্র জেলেকে ২৬ গ্রুপে ২৬টি ইলিশ শিকারের জালসহ ইলিশ পরিবহনের জন্য ৩টি কাভার ভ্যান বিতরণ করা হয়েছে।সোমবার (২৬ জুন) দুপুর ১২টার সময় পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের কার্যালয়ের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ৩ গ্রামের ৭৮ জেলেকে ১৩ হাজার ৬শ ৬৮ মিটার জাল বিতরণ করা হয়। এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরণ প্রকল্পের আওতায় ৩টি
ইনসুলেটেড ক্যারেট আনুষ্ঠানিকভাবে জেলেদের মাঝে দেওয়া হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র সঞ্চালনায় জাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎজীবীরা।
এ সময় বক্তারা বলেন, জেলেদের মাঝে বিতরণকৃত এই বৈধ জালের মাধ্যমে তারা নিরাপদে নিশ্চিন্তে মাছ শিকার এবং কাভার ভ্যানের মাধ্যমে সহজেই মাছ পরিবহন করতে পারবেন। এর মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। সরকার জেলেদের জীবন মানে উন্নয়নে পাশে ছিল আছে থাকবে।
পাথরঘাটা বরগুনা।
-

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার(২৬জুন) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে বরিশাল ঝালকার্ঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপনামক স্থানে বরিশাল সদর থেকে আগত সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি সিটকে সড়কের পাশে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও একজন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনার শিকার সিএনজিতে মোট চারজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
নিহতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম(৩৫) ও মোসাঃ ছোয়ামনি(১৭)। গুরুত্বর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা মোঃ ফিরোজ খান। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য তারা বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপনামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।
-

বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বেতাগী বাজেট ঘোষণা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৫২ কোটি ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। স্লোব বাংলাদেশের সহIi যোগীতায় এতে বক্তব্য রাখেন বেতাগী পৌরসভার প্রধান নির্বাহী মো. জসীম উদ্দিস, বরগুনা প্রেসক্লাবের সহসভাপতি আবু জাফর মো. সালেহ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মো. মহসীন খান, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, কাউন্সিলর নাসির উদ্দিন ফকির ও স্লোব বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মো. মমনিুল ইসলাম। -

একজন অসহায় মানুষের মুখে যদি হাসি ফোঁটাতে পারি সেটাই আমার ঈদ আনন্দ… সেলিম আহমদ
কে এম শহীদুল সুনামগঞ্জ :
একজন অসহায় মানুষের মুখে যদি হাসি ফোঁটাতে পারি সেটাই হবে আমারদের ঈদ আনন্দ বললেন সেলিম আহমদ। পাশাপাশি সুনামগঞ্জ জেলাসহ দেশবাসীকে অগ্রীম ঈদুল আযহার শুভেচ্ছা জানান তিনি। আসছে আগামী ২৯শে জুন বৃহস্পতিবার সারাদেশে পালন হবে মুসলমানদের সবচেয়ে বড় আনন্দময় ঈদুল আযহা (কোরবানি ঈদ)
আর এই ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণসহ সহযোগীতা করে অসহায় মানুষদের সাথে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে আনন্দ উপভোগ করছেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা শ্রমিক লীগের সভাপতি জননেতা সেলিম আহমদ। পাশাপাশি তিনি সুনামগঞ্জ জেলাসহ ১আসনের সকল জনগন ও দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার ঈদে সেলিম আহমদ তার ব্যক্তিগত তহবিল থেকে সকল পেশা শ্রেণির মানুষদের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করার জন্য। তিনি বলেন আল্লাহ আমাদের তউফিক দিয়েছেন যার জন্য আমরা বৃত্তবানরা ঈদ আনন্দ উপভোগ করতে পারছি। কিন্তু অসহায় মানুষেরা যাদের নুন আনতে পানতা পুরায় তাদেরও স্বপ্ন আছে আনন্দ উপভোগ করার, কিন্তু তাদের সেই সামর্থ নেই। তাই অসহায় মানুষের মুখে একটু হাসি ফোঁটাতে পারলে নিজের কাছে যেমন আনন্দ পাওয়া যায় তেমনি মনের মধ্যে তৃপ্তি আসে । কারন পৃথিবীতে চিরকাল কেউ স্থায়ী নয়। তিনি আরও বলেন আমি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালণ করে রাজনীতি করি বঙ্গবন্ধুর উত্তরসূরী জন নেত্রী শেখ হাসিনা এদেশের অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য কাজ করে যাচ্ছেন আমরাও তার অংশ হিসেবে অসহায় মেহনতী মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে রাজনীতি করছি।এছাড়াও প্রতিটি ঈদ উৎসবে বৃওবানরা অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একটা নৈতিক দায়িত্ব। এ জেলায় যারা বৃত্তবানরা আছেন সকলেই সাধ্যমত নিজ নিজ এলাকার আশপাশের অসহায় মানুষের প্রতি সহানুভূতি হবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এমনটাই প্রত্যাশা রাখছি। সেলিম আহমদ বলেন একজন অসহায় মানুষের মুখে যদি হাসি ফোঁটাতে পারি সেটাই হবে আমার ঈদ আনন্দ আমি সুনামগঞ্জ জেলাসহ সকল শ্রেণি পেশার সকলকে এবং দেশবাসীকে জানাচ্ছি অগ্রীম ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা। ## -

নলছিটিতে মাদকবিরোধী প্রদর্শনী অনুষ্ঠিত
ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটির আয়োজনে মাদক বিরোধী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬জুন) বিকেলে বিজয় উল্লাস চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকেও বক্তব্য রাখেন, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস,নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান,নিউ লাইফ মাদকাসক্তী ও মানসিক, সহায়তা, নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিনিধি মো. রিসালাত মীরবহর, ব্যবসায়ী ও শামসুন্নাহার ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ফকির,নলছিটি উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান,রেনেসাঁ ইনফো টেকের পরিচালক আক্তারুজ্জামান প্রমুখ।
অতিথি বৃন্দ মাদকের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করেন। কিশোর কিশোরীদের মাদকের প্রতি ঝোক বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। প্রদর্শনীতে বিভিন্ন মাদক বিরোধী স্লোগান সম্বলিত দেয়ালিকা প্রদর্শন করা হয়। নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রের সহায়তায় প্রদর্শনী শেষে মাদক বিরোধী লিফলেট বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, তারুণ্যের নলছিটির কনভেনার খালেদ সাইফুল্লাহসহ সকল ভলান্টিয়ারবৃন্দ।
-

গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ১০কেজি গাঁজা সহ দুই জন গ্রেফতার
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে ২৬ জুন সোমবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা ও দুইজন গ্রেফতার করা হয়েছে।ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বার্থী বাসস্ট্যান্ডে ২৬ জুন সোমবার সকালে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়।এ সময় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ১০ কেজি গাঁজা নিয়ে ফেনী থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ২৬ জুন সোমবার সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারার উদ্দেশে রওনা দিয়েছে। খবর পেয়ে বরিশাল গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অপেক্ষা করতে থাকে। কাজী ওবায়দুল কবির আরও বলেন, সকাল ১০টার দিকে।অ্যাম্বুলেন্সটি পৌঁছালে সেটাকে আটকে তল্লাশি চালানো হয়। অ্যাম্বুলেন্সে লাশ রাখা স্থানের নিচে দুটি কার্টন থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক দুজন হলেন অ্যাম্বুলেন্সচালক ফেনীর সোনাগাজী উপজেলার চারকান্দিয়া এলাকার ছেলে সাগর রায় (২৬) ও চালকের সহকারী একই উপজেলার চরকান্দিয়া এলাকার আবদুল্লাহ আলরাফি (২১)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। -

সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুচরিত ঘোষ। পটিয়া উপজেলা ছনহরা ইউনিয়নের মুরালি ঘাট ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন
পটিয়া উপজেলা ১৫ নং ছনহরা ইউনিয়নের মুরালি ঘাট ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন -মোহাম্মদ ইউনুস
আহবায়ক ১৫ নং ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ।
প্রধান অতিথি : মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান
সহসভাপতি পটিয়া উপজেলা আওয়ামী লীগ।
প্রধান বক্তা : বাবু ঋষি বিশ্বাস
যুগ্ম-সাধারণ সম্পাদক পটিয়া উপজেলা আওয়ামী লীগ
বিশেষ অতিথি : মোহাম্মদ আনোয়ার উদ্দিন খান
সদস্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি : ওসমান আলমদার
যুগ্ম আহবায়ক ১৫ নং ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ
বিশেষ অতিথি : মোহাম্মদ হুমায়ূন কবির
যুগ্ম আহবায়ক ১৫ নং ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ
বিশেষ অতিথি : মৃদুল কান্তি ঘোষ
সদস্য ১৫ নং ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ
আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা, ছনহরা ইউনিয়ন ওছনহরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।এছাড়া ও ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং গ্রামবাসী আরো অনেকে উপস্থিত ছিলেন। উত্তম বৈদ্য, আবুল বশর , সমীর ধর অপু, কল্যাণ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, ভূপাল বড়ুয়া, আশুতোষ ধর, সজল মেম্বার, বলরাম ধর, আশুতোষ ঘোষ, সুবল সিকদার, বাবুল বৈদ্য, রতন দাশ, সাগর বিশ্বাস, বনমালী বিশ্বাস, বাদল ঘোষ, নেপাল ঘোষ, কৃষ্ট দে, রূপন দাশ, মিলন দাশ,বাসু বিশ্বাস, প্রিয়তোষ ঘোষ, সুবল সিকদ্দার, অ্যাডভোকেট লিটন বিশ্বাস, সুরজিৎ ঘোষ, সুমন বিশ্বাস, সুমন বড়ুয়া, মিঠুন বিশ্বাস, রতন দাশ, বিধান বিশ্বাস, টুবুল দাশ, রুপষ বৈদ, মোহাম্মদ মোস্তাক, পঙ্কজ মিত্র, পলাশ দাশ, কার্তিক সরকার, মিল্টন দাশ, অঞ্জন সরকার, মোঃ সাহেব মিয়া, রশিদ আহমেদ, আবু তালেব, মোহাম্মদ জাকির, উদয়ন বড়ুয়া, বিমল দাশ, উত্তম দাশ নারায়ন দাশ, লিটন দাশ, বিজয় বৈদ্য, জয় শিকদ্দার, রাসেল ঘোষ, অভি সরকার, সুকান্ত বিশ্বাস, সুরঞ্জিৎ ঘোষ, পঞ্চানন বড়ুয়া আরো অনেকে।
সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ছনহরা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ।
সাধারণ সম্পাদক সুচরিত ঘোষ।
স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের ছনহরা ৯ নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। -

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মানবতার ফেরিওয়ালা জিকো
কুড়িগ্রাম প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুঁশি। ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাবাসী তথা দেশের সর্বস্তরের সবাইকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি এবং উত্তর ধরলা প্রজন্ম আওয়ামীলীগের উত্তরসূরী, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামি তরুণ, একজন মানবিক মনের মানুষ, 001 মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধ মঞ্চের প্রধান উপদেষ্টা মো. ইসহাক আলী জিকো।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদ হচ্ছে অনন্ত আনন্দের দিন। কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল অযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাবাসী তথা দেশের সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা।
-

ঝালকাঠিতে রিক্সা, সাইকেল ও মটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত ১ আহত ৪
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি কলেজ রোডে রিক্সা, সাইকেল ও মটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ৪জন আহত ও ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ২৬জুন দিবাগত রাত আনুমানিক ৯টার সময় জেলা শহরের পুরাতন গোরাস্থান সংলগ্ন কলেজ রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ২৬ জুন রাত আনুমানিক ৯টার সময় শহরের পুরাতন গোরাস্থান সংলগ্ন কলেজ রোডে দুইজন আরোহী সহ মোট তিন জন সহ একটি মটর সাইকেল এবং বিপরিতদিক থেকে আসা একটি রিক্সার সাথে মুখমুখী সংঘর্ষ হলে মটর সাইকেলটি ছিটকে একটি বাইসাকেলের উপর গিয়ে পড়ে। এতে মটর সাইকেলে থাকা চালক খালেদ কাজী রবিন (২০) ও রবিনের সাথে থাকা সিয়াম ও সাদী গুরুতর আহত হয়। অপরদিকে রিক্সা চালক মোঃ বেল্লাল মোল্লা ও বাইসাইকেল চালক মোশারফ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকৎসক রবিন, সিয়াম, সাদী ও মোশারফ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশাল যাবার পথেই রবিন মারা যায়। রবিন ঝালকাঠি সদর উপজেলাধীন চামটা গ্রামের উমর কাজীর ছেলে।
বাকি আহতরা হলেন, মটরসাইকেল আরোহী সিয়াম, ঝালকাঠি সদরের রূপনগর এলাকার সালমানের ছেলে সিয়াম, সদরের রুপনগর এলাকার লাবুর ছেলে সাদী অপরদিকে সদর উপজেলার গাবখান ইউনিয়নের ওস্তাখান গ্রামের নেহাল মোল্লার ছেলে রিক্সা চালক মো: বেল্লাল এবং শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা বাইসাইকেল চালক স্থানীয় ব্যবসায়ী মোশারফ হোসেন। বর্তমানে আহতদের মধ্যে রিক্সাচালক বেল্লাল ঝালকাঠি সদর হাসপাতালে এবং বাকি আহতারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাযায়।