Author: desk

  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায়  নিহত ১, আহত ৪

    ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আরও ৩ নারী গুরুতর আহত হন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লক্ষ্মী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী। আহত তিন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাউল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার নারী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মী রানী দাসকে মৃত বলে ঘোষণা করে। আহত তিন নারী হাসপাতালে ভর্তি রয়েছে।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্র্যাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • নড়াইলে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক

    নড়াইলে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :

    নড়াইলে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন ডিআইজি মঈনুল হক।
    নড়াইলে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ডিআইজি মঈনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, নড়াইল জেলা ছোট হলেও ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় অনেক বিখ্যাত ব্যক্তিদের সমাবেশ। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে পদ্মা সেতু হওয়ার পর নড়াইল এখন একটি তাৎপর্যপূর্ণ জেলা ও উন্নয়নের গেটওয়েতে পরিণত হয়েছে। এখন নড়াইলে মিল কারখানা স্থাপিত হবে, আইটি পার্ক করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। এই কাজ বাংলাদেশ পুলিশ বাহিনী করছে। আর আনসার বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যগণ ও গ্রাম পুলিশ আমাদের সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করতে হবে। যাদের অবদানে আমাদের ভিত্তি রচিত হয়েছে, তাদের প্রতি সকলের কৃতজ্ঞ থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে, কোন রকম অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
    তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সদস্য, জনপ্রতিনিধি ও অভিভাবকরাই যথেষ্ট। আপনাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। এ সময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং, মিডিয়া প্রোপাগান্ডাসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকলকে একসাথে কাজ করার আহবান করেন।
    আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বিশিষ্ট সমাজ সেবক ও মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আনসার কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জিত কুমার দাশ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আব্দুল হাই ডিগ্রি সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, লোহাগড়া উপজেলার চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, কালিয়া উপজেলার চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ,অতিরক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলোন মিয়াসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রতিটি ইউনিয়নের আনসার কমান্ডারগণ, আনসার সহকারী কমান্ডারগণ, ইউনিয়ন ভিডিপি দলনেতা ও দলনেত্রীগণ, সুশীল সমাজের প্রতিনিধি।

  • এবার চিরকুট লিখে আত্মহত্যা পঞ্চগড়ে

    এবার চিরকুট লিখে আত্মহত্যা পঞ্চগড়ে

    বাবুল হোসেন ,পঞ্চগড় : পঞ্চগড়ে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহাগ রানা (১৮) নামে এক তরুন। এ সময় তার স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে নিজ ঘরে ফাঁস দেন তিনি। সোহাগ রানা পেশায় একজন কাঠ মিস্ত্রি। সে পঞ্চগড় সদর উপজেলার সরকার পাড়া গ্রামের এনামুল হকের ছেলে। পঞ্চগড় সদর উপজলার গড়িনাবাড়ি ইউনিয়নর সরকারপাড়া গ্রামে গতকাল বিকেলে ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সেই সাথে ঘটনাস্থল থেকে চিরকুট এবং ওড়না উদ্ধার করে। পরে গতকাল রাতে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের চাচা নাজমুল হাসান বিপ্লব জানান গত আট মাস পূর্বে সোহাগ রানার সাথে হাড়িভাষা এলাকার মহচিনা নামে তরুনীর সাথে তার বিয়ে হয়। বিয়ের দু মাস পর থেকেই সোহাগের স্ত্রী পায়ে ব্যথা হয়। রংপুর মডিক্যালসহ কয়েকটি ডাক্তারের চিকিৎসা নেওয়া হয়। তবুও কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যাথা দূর না হওয়ায় গত ১২ দিন পূর্বে মহচিনা বাপের বাড়ি চলে যায়। সোহাগ গত ১৮ জুন স্ত্রীকে বাসায় নিতে শ্বশুর বাড়ি যায় । সেখানে সোহাগ দেখতে পায় স্ত্রী মহচিনা সুস্থ আছে। পরে তাকে নিয়ে আসতে চাইলে পরিবার বাধাঁ দেয় । এনিয়ে সোহাগ শ্বশুরবাড়িতে মহচিনার ভাই এবং চাচা শ্বশুর মতিউরের মারধরের শিকার হয়। স্ত্রী মহচিনাকে না নিয়ে সোহাগ বাসায় ফিরে আসে। গতকাল বিকেলে ঘুমানোর কথা বলে নিজর ঘরে চিরকুট লিখে আতহত্যা করেন । সোহাগের পরিবার থেকে বলেন সোমবার দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে দাফনের পর আমরা মামলা করার পরিকল্পনা করছি।

    এদিকে উদ্ধার হওয়া চিরকুট সোহাগ তার মত্যুর জন্য চাচা শ্বশুর মতিউরকে মত্যুর জন্য দায়ী করেন। আদালত যেন মতিউরকে ফাঁসি দেন । এছাড়াও স্ত্রীকে জীবনের থেকেও বেশি ভালবাসেন সোহাগ। তার স্ত্রী পাঁচ মাসর অন্তঃসত্ত্বা হওয়ায় জন্মর পর তার সন্তানকে যেন হাফেজ মাওলানা বানানোর নির্দেশ দেন স্ত্রী মহচিনাকে। চিরকুটের শেষে আল্লাহ তুমি আমাক মাফ করে দিও বলেও চিরকুটে লিখে যায় সোহাগ।

    পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক সামসুজ্জোহা জানান সরকারপাড়া গ্রাম থেকে সোহাগ রানা নামর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

  • জমি ক্রয়  করে  ১৪লক্ষ টাকা মেরে দিলেন যেভাবে

    জমি ক্রয় করে ১৪লক্ষ টাকা মেরে দিলেন যেভাবে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় পঞ্চগড়ে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)- এর নামে জমি ক্রয়ে সংগঠনটির প্রায় ১৪ লাখ টাকা তছরুপ করা হয়েছে। দলিলে প্রকৃত বাজার মুল্যের চেয়ে অনেক বেশি মুল্য উল্লেখ করে এ টাকা সংশ্লিষ্টদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে। এমন গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।

    এদিকে এ ঘটনায় কালব সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। টাকা ফেরতসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

    জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব্) এর নিজস্ব ভবনের জন্য চার শতক জমি কেনা হয়েছে। জমিটি প্রকৃতপক্ষে ৬৬ লাখ টাকায় ক্রয় করলেও দলিলে ৮০ লাখ টাকা দেখানো হয়েছে।

    জমিটি ক্রয়-বিক্রয় সমন্বয়কারী ব্যক্তিদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, প্রতি শতক জমি সাড়ে ১৬ লাখ টাকা করে নেওয়া হয়েছে। গত ১৩ জুন শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নামে পঞ্চগড় সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ৩৭৪৩ নং দলিল মুলে রেজিস্ট্রি করে দেন ঢাকা কেরানীগঞ্জ আগ্রা নগর এলাকার মৃত হাজী ইসরাইলের ছেলে মো.মনির হোসেন।

    ওদিকে পঞ্চগড় মৌজার কাঁচাবাজার এলাকার চান্দা ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকার ওই জমির আশেরপাশের রাশেদ, মামুনসহ একাধিক লোক জানান, এখন এ এলাকার জমির দর শতক প্রতি সর্বোচ্চ ১২ থেকে ১৪ লাখ টাকা। তবে মহাসড়ক সংলগ্ন হলে ২০-২২ লাখ টাকা শতক।

    পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক মাথিয়াস মার্ডি বলেন, ৮০ লাখ টাকায় জমিটি নেওয়া হয়েছে বলে শুনেছি । তবে মোট কত খরচ হয়েছে, সেটা জানি না।

    জমি ক্রয় কমিটির আহবায়ক আব্দুল আজিজ জানান, চার শতক জমি ৮০ লাখ টাকায় নেওয়া হয়েছে। কোন অনিয়ম হয়নি।

    পঞ্চগড় জেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আবু সাঈদ জানান,চার শতক জমি ৮০ লাখ টাকায় নেওয়া হয়েছে। এর বেশি কিছু জানি না।

  • আক্কেলপুরে এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে জি”আর বিতরণ

    আক্কেলপুরে এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে জি”আর বিতরণ

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি:

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাঠানো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ১২০ টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে জি”আর এর চাউল বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।

    সোমবার(২৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা হল রুমে ১ শত ২০ টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানিয়ে জি”আর এর ১ টন করে চাউল বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হুইপ স্বপন-এমপি।

    পরে হুইপ স্বপনের পক্ষথেকে এতিমখানা ও লিল্লা বোডিং,মসজিদ,মাদ্রাসা,মন্দির,মাজার শরীফ,প্রেসক্লাব আক্কেলপুরসহ ক্রীড়াঙ্গন ক্লাব প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে জি”আর এর ১ টন করে চাউল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব,আক্কেলপুর পৌরসভার মেয়র মো.শহীদুল আলম চৌধুরী,প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক,জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুর রহীম স্বাধীন মাস্টার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহীম,উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মো. আতিকুজ্জামান মুন, হুইপ স্বপন-এমপি’র একান্ত সহকারী ইমররুল হাসান সৈকত,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

    জি”আর এর চাউল বিতরণী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র নায়ক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি’র মাধ্যমে আক্কেলপুর উপজেলার মোট ১ শত ২০ টি ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ১ টন করে সর্বমোট ১ শত ২০ টন জি”আর এর চাউল পাঠিয়েছেন। যাহার সরকারি মূল্যে ১ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা। তিনি আরও বলেন,এ অনুদান গুলো আমাদের নেতা হুইপ স্বপন বিতরণ করতেন কিন্তু তিনি রাজনৈতিক কাজে ঢাকা থেকে না আসতে পারাই তাহার পক্ষথেকে আমরা এ অনুদান গুলো আপনাদের প্রতিষ্ঠানের জন্য জি”আর এর ১ টন চাউল গুলো বিনামূল্যে বিতরণ করা হইলো।প্রধানমন্ত্রীর পাঠানো এ অনুদান কোন ব্যক্তির জন্য তাই স্বস্ব প্রতিষ্ঠানের উন্নয়নকাজে ব্যবহার করার জন্য বিনীত ভাবে অনুরোধো জানান তিনি।

  • দোয়ারাবাজারে মসজিদের রড চুরি, পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানী – গ্রামপঞ্চায়েতবাসীর সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজারে মসজিদের রড চুরি, পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানী – গ্রামপঞ্চায়েতবাসীর সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে মসজিদের রড চুরির ঘটনায় পরবর্তীতে ৬ জন সালিশ বিচারককে জড়িয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গ্রামপঞ্চায়েতবাসী। সোমবার দুপুরে উপজেলার মজুরবাজারে এক সংবাদ সম্মেলনে গ্রামপঞ্চায়েতবাসী লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি উপজেলার দোহালিয়া ইউনিয়নের উত্তর জীবনপুর জামে মসজিদের ১০ মন রড চুরি হয়। পরবর্তীতে চুরি হওয়া রড পাওয়া যায় দোহালিয়া ইউনিয়নের মজুরবাজারস্থ ভাঙারি ব্যবসায়ী ইসলাম উদ্দিনের দোকানে। গ্রামপঞ্চায়েতবাসী ভাঙারি দোকান থেকে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের উপস্থিতিতে ২ মন রড উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে বিচার সালিশের ডাক দেওয়া হলে ভাঙারি ব্যবসায়ী ইসলাম উদ্দিন এলাকা ছেড়ে ঘা ঢাকা দেয় এবং সে বিচার সালিশে উপস্থিত হয়নি। সালিশ বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে ভাঙারি দোকানে তালাবদ্ধ করা হলে এর কয়েকদিন পর ইসলাম উদ্দিন আড়ালে থেকে বিচার বোর্ডের ৬ সালিসির বিরুদ্ধে ভাঙারি ব্যবসায়ী ইসলাম উদ্দিন আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করে।

    বক্তব্য বর্তমান ইউপি সদস্য জিয়াউল ইসলাম বলেন, ভাঙারি ব্যবসায়ী ইসলাম উদ্দিন এলাকার একজন চিহ্নিত চুর। ইতোমধ্যে তার বিরুদ্ধে অসংখ্য চুরির অভিযোগে রয়েছে এবং এলাকাবাসী টিউবওয়েল, গ্যাস সিলিন্ডার, অটোরিকশার ব্যাটারিসহ নানা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছি। মসজিদের রড চুরি ঘটনায় সে হাতেনাতে ধরা পড়লে চুরি বিষয়টি আড়াল করতে ৬ সালিসির বিরুদ্ধে উল্টো চাঁদাবাজি মামলা করে ফাঁসানোর চেষ্টা করছে।কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে মসজিদের রড চুরির বিষয়টি ঢাকা দিতে মামলা করে বিচার সালিসিদের হেয়প্রতিপন্ন করছে। আমরা গ্রামপঞ্চায়েতবাসী অবিলম্বে মামলা প্রত্যাহার এবং চুরির দৃষ্টান্ত মূলক বিচারসহ মসজিদের রড উদ্ধারের আহবান জানাই।

    সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.এমরাজ তালুকদার, মো.আব্দুল মালিক, আনোয়ার হোসেন, সামসুদ্দিন, আব্দুল আওয়াল, মো. আলেক, আব্দুর রহমান, আব্দুল কাদির, আব্দুস সহিদ, আব্দুল খালিক, শহীদ মিয়া, আনফর আলী, আফরোজ আলী, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মজর আলী, হাজী রহমত আলী, আফজল, সুনু মিয়া, কাচাই মিয়া,সজল মিয়া, সিরাজ মিয়া,আবুল মিয়া, আফতাব আলী, রহিম উদ্দিন, শানু মিয়া, আব্দুল মতিন, কবির আহমদ, আফতাব মিয়া, গৌছ আলী প্রমুখ। এসময় দোয়ারাবাজার উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

  • প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩  বিষয়ক ওরিয়েন্টেশন

    প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক ওরিয়েন্টেশন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার ২৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বেসরকারী সংস্থা আভাস আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে এবং আভাসের সহযোগিতায় “ইমপ্রুভ এ্যাকসেস টু ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেনসিভ আই হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্প। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অনিক নিলয় এর সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফাতিমা আজরিন তন্বী। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সাংবাদিক এস মিজানুল ইসলাম, কাউন্সিলর অধ্যাপক এমাম হোসেন, আভাস উপজেলা সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম প্রমূখ।#

  • পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

    পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

    গত দুইদিনে জেলার কলাপাড়া উপজেলার আবহাওয়া অফিস সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

    আবহাওয়া অফিস জানিয়েছেন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

    এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। এজন্য উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

    এ বিষয়ে আলীপুর-কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, আবহাওয়া অফিস থেকে সতর্ক সংকেত পাওয়ার পরে মহিপুর শিব্বারিয়া নদীতে সমুদ্রে মাছধরা অনেক ট্রলার আশ্রয় নিয়েছে। বাকি মাছ ধরার ট্রলার কিনারে চলে আসছে বলে জানান তিনি।

  • বাবুগঞ্জে মানষিক প্রতিবন্ধীর উপর অমানুষিক নির্যাতন

    বাবুগঞ্জে মানষিক প্রতিবন্ধীর উপর অমানুষিক নির্যাতন

    কে এম সোয়েব জুয়েল,
    :বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নে চর জাহাপুর গ্রামে ১২ নং চরজাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এক দীর্ঘ দিনের মানুষিক ভারসাম্যহীন প্রতিবন্ধিকে মারধর সহ অমানুষিক নির্যাতান করার অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার ২৪ জুন ২০২৩ ইং বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানায়,কেদারপুর ইউনিয়নের পশ্চিম (more…)

  • ময়মনসিংহ সদরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ সদরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

    রবিবার (২৬শে জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

    উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম সভায় উপস্থাপন করা হলে সকল বিভাগের কার্যক্রমকে আরো জনমুখী হওয়ার জন্য আহ্বান জানান সভার প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।তিনি বলেন-বিছিন্ন ঘটনা ছাড়া এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের যেকোনো উপজেলা চাইতে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। উপজেলায় সদরে কোন সমস্যা নেই বলেও মন্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন । তবে ঈদুল আযহাকে কেন্দ্র করে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে-সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করা আহ্বান জানান।

    এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা সমাজ সেবা অফিসার (অতিঃ দাঃ) ফাতেমা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উপজেলা প্রকৌশলী সহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় উপজেলায় মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়। কোরবানি গরুর হাটে জাল টাকার কারবারিদের সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়।কোরবানির পশু জবাই ও কিভাবে এলাকা পরিস্কার পরিছন্ন রাখা যায় সে বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। সভায় অন্যান্যদের মাঝে উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ,কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামসুল হক কালু,ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন,অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিঃ আশরাফুল ইসলাম সাব্বির, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম,খাগডহর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বাদল, চেয়ারম্যানগণ,প্রধান শিক্ষকগণ ও উপজেলা কর্মকর্তাবৃন্দ।