ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। কোরবানির ঈদকে সামনে রেখে পাইকগাছায় চুইঝালের দাম ও চাহিদা বেড়েছে। মাংসের স্বাদ বাড়াতে দক্ষিণা লের মানুষ যুগ যুগ ধরে অন্যান্য মশলার সাথে চুইঝাল ব্যবহার করে আসছে। এই অ লের মানুষের কাছে মশলাটি অনেক প্রিয়।চুই ঝালের কাণ্ড মাংসের মসলা হিসেবে ব্যবহার হয়। খুলনা সাতক্ষীরা, বাগেরহাট যশোর এলাকায় বিখ্যাত মসলা এই চুই ঝাল। চুইঝালের শিকড়, পাতা ও ফুল ,ফলে ঔষধি গুণ আছে। চুইঝাল মাছ ও মাংসের সাথে রান্না করে খাওয়া হয়। বাংলাদেশের দক্ষিণপশ্চিম অ লের জেলা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এ সব এলাকায় চুইঝাল মসলা খুব জনপ্রিয়। বর্তমানে দেশের অন্যান্য জেলাতেও ঝাল হিসেবে এর জনপ্রিয়তা বাড়ছে।
খুলনা অ লে চুইঝালের কাণ্ড, শিকড় বা লতাকে ছোট ছোট টুকরো করে মসলা হিসেবে ব্যবহার করা হয়। যেকোনো ধরনের মাংস, গরুর বা খাসির মাংস রান্না করা হয়। যা এ অ লের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার। তবে চুই এর শিকড়ের মধ্যে কাণ্ডের তুলনায় কড়া সুঘ্রাণ ও ঝাঁঝালো স্বাদ বেশি থাকার কারণে এটি কাণ্ডের তুলনায় বেশি ব্যবহৃত হয়। চুইঝাল দিয়ে রান্না করলে মাংসে একধরনের কড়া সুঘ্রাণ এবং ঝাল প্রকৃতির, ঝাঁঝালো ও টক স্বাদ যুক্ত হয় যা মাংসের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্যের স্বাদ এনে দেয়।
সারাবছরই চাহিদা ও দামের দিক থেকে উপরে থাকে মশলাটি। তবে ঈদ আসলেই চুইঝালের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এই সুযোগে ব্যবসায়ীরা পকেট কাটেন ভোক্তাদের। কুরবানির সময় যত ঘনিয়ে আসছে পাইকগাছায় চুইঝালের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্থানে চুইঝালের দোকান নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। দোকানগুলোতে ভীড়ও বাড়ছে ক্রেতাদের। সাধারণ সময়ে চুইঝাল কেজি প্রতি ৪০০ থেকে হাজার টাকা থাকালেও বর্তমানে আকার ভেদে বিক্রি হচ্ছে ৮শত থেকে ১২শত টাকা পর্যন্ত।
দেশের দক্ষিণ-পশ্চিমা লের জেলা খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর, সাতক্ষীরা,নড়াইল এলাকায় চুইঝালের চাষ হয়। মশলাটি এসব জেলায় ব্যাপক জনপ্রিয়। বর্তমানে দেশের অন্যান্য জেলাতেও মশলা হিসেবে এর জনপ্রিয়তা বাড়ছে।
গদাইপুর বাজারে চুইঝাল বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, চুইঝাল সারাবছর মোটামুটি ভালোই বিক্রি হয়। তবে কোরবানির উৎসবে চুইয়ের বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পায়। যার ফলে পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন,তাই ক্রেতাদের কাছে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হয়।
আর এক বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, আগে চুইঝাল চিকন (আকারে ছোট) ৪ শত থেকে ৬শ টাকায় ও কিছুটা বড় চুইঝাল ৮শত টাকা কেজিতে বিক্রি করতাম। কোরবানি উপলক্ষে বাজারে চাহিদা বাড়ায় পাইকারী দরে কিনতেই বেশি টাকা গুণতে হচ্ছে। তাই চুইঝালের সাইজ অনুযায়ী কেজি প্রতি ৮শত থেকে ১২শত টাকায় বিক্রি করতে হচ্ছে। চুইঝাল কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, সারা বছর মাঝে মাঝে চুইঝাল খাওয় মাংসের সাথে। কিন্তু কুরবানির সময় গরুর মাংসের সাথে চুইঝাল না হলে চলে না।
গদাইপুর বাজারে চুইঝালের ক্রেতা মিজানুর বলেন, চুইঝালের দাম ঈদের আগে আরো বাড়তে পারে। তাই ভিড় এড়াতে আগেভাগেই চুইঝাল কিনতে এসেছি। আমরা শুধু গরুর মাংস না, সব ধরণের মাংস,বড় মাছ ও মজাদার খাবারেই চুইঝাল খাই। তবে কুরবানি উপলক্ষে দাম কিছুটা বেড়েছে।
ঈদের সময় চুইঝাল দিয়ে রান্না করা মাংস অতিথিদের খুবই পছন্দের। দাম একটু বৃদ্ধি পেলেও, মাংস খেতে চুইঝাল লাগবেই।
Author: desk
-

কোরবানির ঈদকে সামনে রেখে পাইকগাছায় চুইঝালের চাহিদা বেড়েছে
-

পাইকগাছায় এক যুবককে গলা কেটে হত্যা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের অনুপ মন্ডল (২৮) নামে
এক মসলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অনুকূল মন্ডলের ছেলে অনুপ মন্ডল (২৮) রবিবার রাতে বাড়িতে আসেনি এবং তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। সোমবার সকালে বাড়ির পাশে পরিতক্ত ভিটায় অনুপকে গলা কাটা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। তবে কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।
দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, অনুপ একটা ভালো ছেলে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয় লোকজন গলাকাটা অবস্থায় তাকে দেখতে পায়। তবে কি কারনে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ওসি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসছি তদন্ত চলমান রয়েছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
বাংলার পাট বিশ্বমাত – “পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, জেলা মূখ্য পরিদর্শক মোঃ মুজিবুর রহমান। স ালক ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য। এটি বাস্তবায়ন করেন, পাইকগাছা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।এসময়ে উপজেলার ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদের জামাত; পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, খাদ্য নিয়ন্ত্রক আসিবুর রহমান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, প্যানেল চেয়ারম্যান পুলুকেশ মন্ডল, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। সভায় সিনিয়র মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত সহ কোরবানীর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, শিশুদের চামড়া সংগ্রহের কাজে ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে মটর সাইকেল না চালানো, যাত্রী হয়রানী বন্ধ, ইজিবাইক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, নগদ অনলাইন লেনদেনে প্রতারণা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, ইট-ভাটার সামনের রাস্তা পরিচ্ছন্ন রাখা, শিববাটী ব্রিজের বাইপাস সড়ক নির্মাণ, ঈদের দিন শিববাটী ও বোয়ালিয়া ব্রিজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা, বিভিন্ন সড়কের মরাগাছ কর্তন, দেলুটির মসলা ব্যবসায়ী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সরকারি বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করা হয়। -

পাইকগাছায় বিনামূল্যে সাড়ে ৪ হাজার নারিকেলের চারা বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় বিনামূল্যে সাড়ে ৪ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে দেশীয় জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়। রোববার উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, সরাজ উদ্দীন, এসএম মফিজুর রহমান, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এনামুল হক, ইয়াছিন আলী খান ও আফজা।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

সুজানগর পৌরসভার উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল বিতরণ
এম এ আলিম রিপন ঃ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার উদ্যোগে অসহায়,দরিদ্র ও নি¤œ আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ করা হয়েছে। পৌরসভার আওতাধীন ৪৬২১ জন ব্যক্তির মাঝে সোমবার এ চাল বিতরণ করা হয়। সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় অন্যদের মাঝে পৌর কাউন্সিলর জাকির হোসেন,পাশু সরদার, পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি -

সুজানগরের বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে চাল বিতরণ
এম এ আলিম রিপন,সুজানগর ঃ আসন্ন ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে সুজানগর উপজেলার বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে মানবিক সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনই সাধারণ জনগণের পাশে থাকে কাজ করে থাকে । আর অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

আত্রাইয়ে গ্রামীণ উন্নয়নে পযটন শীষক কর্মশালা
রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ট্যুরিজম র্বোড ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারো টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি,আত্রাই,নওগাঁ অঞ্জন কুমার দাশ এর সঞ্চলনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন খান তোফা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট আলী, উপজেলা রির্সোস্ট সেন্টার ইন্সট্যাকটর আজহারুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ প্র্রমূখ।এ ছাড়াও সরকারী অফিসার,জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন।#
-

ঝিনাইদহে ৭০০ কৃষক পেলো বিনামুল্যের পেঁয়াজের বীজ
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম। কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ২ কেজি হাইব্রিড রোপা আমন ধানের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ দেওয়া হয়েছে।ঝিনাইদহ
আতিকুর রহমান -

ঝিনাইদহে দুধ বিক্রেতার বিদ্যালয়ের মনোনয়ন পত্র জমা ও প্রত্যাহার করায় মারধর ও চাঁদাদাবী
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তা প্রত্যাহার করায় মারধর ও মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ উঠেছে প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ী সত্যপদ ঘোষ বলেন, আমি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার মেয়ে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। ওই স্কুলের ম্যানেজিং কমিটির ভোটের জন্য আমাকে প্রার্থী হতে বলেন স্থানীয় ফজলু মেম্বর, উত্তর দূর্গাপুর গ্রামের জিন্নাহ, বিল্লাল, ইসরাইল, আবু বক্করসহ কতিপয় ব্যক্তি। আমি লেখাপড়া না জানায় প্রার্থী হতে অনীহা প্রকাশ করি। এতে আমার উপর ক্ষুব্ধ হয় তাঁরা। শনিবার রাতে আবুর বক্কর ও ফজলুর নেতৃত্বে ৭-৮ জনের একটা দল জোরপূর্বক আমাকে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সামনে নিয়ে এসে এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে তাঁরা বলে আগামীকাল সকালে ১০ লাখ টাকা নিয়ে বিজয়পুর বাজারে এসে আমাদেরকে দিয়ে যাবি। না দিলে তোদেরকে দেশছাড়া করে দেওয়া হবে। এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করেছে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান। সেসময় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে এ সকল বিষয় অস্বীকার করে অভিযুক্ত আবু বক্কর ও ফজলুর রহমান বলেন, একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।