আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর ও মোহনপুুুরের সংযোগ সড়কে শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন প্রেমি মানুষের উপচে পড়া ভিড়। চলতি বছরের ২৯ জুন বৃহস্প্রতিবার ইদুল আজহার দিন দুপুর থেকে সেতুতে বিনোদন প্রেমী মানুষের ঢল নামে। যদিও প্রতিদিন বিকেলেই এখানে বিনোদন প্রেমী বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তবে ঈদের দিনে কয়েক হাজার বিনোদনপ্রেমী মানুষের সমাগম ঘটে। রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন প্রেমিদের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন প্রেমি মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল বাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে।
জানা গেছে, তানোরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাঁধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাঁধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তিনি বলেন, এই বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে।#
Author: desk
-

তানোরে শিব নদী পাড়ে বিনোদন প্রেমী মানুষের ভিড়
-

প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের প্রথম মৃত্যু বার্ষিকী আজ
রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি:
সিনিয়র প্রবীণ বিশিষ্ট সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০২২-ইং সালে গত বছরের (২৯ শে জুন) বুধবার বিকেল ৪ টা ৪০ মিনিটে বগুড়া শ.মে.ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ৫২ বছর সাংবাদিকতার পর তিনি দৈনিক সোনার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলার সর্বপ্রথম ১৯৮৪-ইং সালে স্থাপিত প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব এর সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি হঠাৎ এ মৃত্যুবরণ করেন। ইতিহাস যাচাই করে জানা যায় তিনি আগে ঢাকায় পড়ালেখার পাশাপাশি ১৯৭০ সালে দৈনিক সংগ্রাম পত্রিকার নিজস্ব সংবাদদাতা,‘সাপ্তাহিক নতুন বাংলা পত্রিকার নিজস্ব সংবাদদাতা’সাপ্তাহিক জয়পুরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক,দৈনিক দুর্জয় বাংলার পত্রিকার ব্যুরো প্রধান ও সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার পদে থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন।তাহার আরও অসংখ্য ইতিহাস রয়েছে যা আজও অজানা রয়েছে।
যে ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তিনি সৃজনশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন নিরপেক্ষ সাংবাদিকতার এক অগ্রদূত।
এছাড়াও সামাজিক বৈষম্য, নিপীড়িত মানুষের পক্ষে তার কলম ছিলো সোচ্চার। সাংবাদিকতায় নিজের সৃজনশীলতা ও রুচিবোধের চর্চা বরাবরই অনুজদের আকর্ষণ করেছে। শুধু সাংবাদিকতায় নয় তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস।
সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর সদরের ০৩ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় শুকুলাল চন্দ্র দাস এর দ্বিতীয় ছেলে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সন্তানের জনক ছিলেন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জীবদ্দশায় প্রবীণ এই সাংবাদিকের হাত ধরে অনেকেই সাংবাদিকতা পেশায় আসে এবং তাদেরকে তিনি নিজে প্রশিক্ষিত করেছেন। বর্তমানে তারা দেশের বিভিন্ন সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সহিত কর্মরত আছেন।
উল্লেখ্য, সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, রক্তচাপ কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বগুড়া শ.মে.ক. হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার প্রথম মৃত্যু বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাব,জাতীয় রিপোর্টার ক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব,প্রেসক্লাব বাংলাদেশ,সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি),বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ দেশ-বিদেশের গণমাধ্যম সংগঠনের পক্ষথেকে শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সব চেয়ে বড় বিষয় এই আজ ২৯ শে জুন তার প্রথম মৃত্যু বার্ষিকী বড় পরিসরে উৎযাপন করা সম্ভব হয়নি। একই দিনে পবিত্র ঈদ-উল আজহা”র কারণে শুধু মাত্র ধর্মীয় রীতি অনুসারে স্বল্প পরিসরে পারিবারিক ভাবে করা হলেও -৪-৫ দিনের মধ্যে বড় পরিসরে মৃত্যুবার্ষিকী উৎযাপনের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে।
-

গোপালগঞ্জে বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত-৫
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক শেখ (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হযেছে। এতে আহত হয়েছেন আরো ৪ ব্যবসায়ী ও নসিমন চালক।
আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গরু ব্যবসায়ী মানিক শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের রহম শেখের ছেলে। আহতদের বাড়ীও একই গ্রামে।
পরিদর্শক শরিফুল ইসলাম জানান, নিহত-আহতরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে গরু বিক্রি করে নসিমনে করে বাড়ি ফিরছিলেন।
এসময় নসিমনটি গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী মানিক শেখ নিহত হন ও অপর ৪ ব্যবসায়ী এবং নসিমন চালক আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফায়েক শেখ নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও বাকীদের ভর্তি করা হয়।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। #
-

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসসূত্রে জানাগেছে, গত দুই দিন ধরে জেলা মূষলধারে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ ছাড়া এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। এমন আবহাওয়া আজ ঈদুল আজহার দিনসহ আরও কয়েকদিন থাকবে।
এদিকে জেলায় গত মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে হিমেল বাতাসও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার। যা দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এ ছাড়াও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। #
-

ঈদুল আযাহ উদযাপন সহ সর্বসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য স্বপনের আগমন
কে এম সোহেব জুয়েল :- সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নিজ জন্মভূমি বরিশালের গৌরনদী উপজেলাধীন সরিকল এর মটিতে ঈদুল আযহার নামাজ আদায় করলেন বিএনপি’র মিডিয়া সেল এর প্রধান, বরিশাল -১ আসনের সাবেক সাংসদ, গণমানুষের নেতা জনাব এম. জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৮ জুন, ২০২৩) সড়ক পথে রাত আনুমানিক ০৯ টার দিকে তিনি সরিকল গ্রামের নিজ বাড়িতে এসে পৌছেন। তার আগমনে উজ্জীবিত হয় গৌরনদী – আগৈলঝাড়ার জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) নেতা কর্মিরা। তিনি বাড়িতে পৌঁছে অপেক্ষমান বিএনপি’র হাজারের অধিক নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
২৯ জুন বৃহস্পতিবার সকাল ৮ টায় সামাজিক ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্ধাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশ-জাতি ও মুসলীম উম্মাহ’র কল্যান ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন । একইসাথে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
তিনি তার বক্তব্যে স্হানীয় প্রশাসনের পেশাদারী ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এবং সংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, তাই নিজ নিজ অবস্হানের ভিতর থেকে সঠিক দায়িত্ব পালন ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান।
তিনি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্ধাদের সাথে নিয়ে ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাইকে নিয়ে নিজ বাড়িতে তার মরহুম পিতা-মাতা ও পূর্ব পূরুষগনের কবর জিয়ারত করেন।
অতঃপর তিনি আগত সর্বসাধারণের সাথে কুশল বিনিময় সহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তার নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলের তৃনমূল নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে, দেশে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত আগামীর সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের জন্য দলের নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি আহবান জানান। অতঃপর তিনি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন।সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি বিকেল ৪ টার দিকে বরিশাল শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান।
-

বৃস্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বৃস্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়ার কারনে আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদ গাহ ময়দানের পরিবর্তে কেন্দ্রীয় কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করে কোর্ট মসজিদে ইমাম মাওলানা হাফিজুর রহমান। এতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নামাজ আদায় করেন। এরপর একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।
প্রধান জামাত ছাড়াও পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ।
ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে আল্লাহর রহমত পেতে যে যার সাধ্যমত বাড়ীতে বা সড়কের উপর পশু কোরবানী দেন। পরে সেই সব পশুর মাংস আত্মীয়-স্বজন ও গবীরদের মাঝে বন্টন করা হয়। #
-

গুয়ারেখা ইউনিয় উপনির্বাচনে উসকানিমূলক স্লোগান দেয়ায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি
আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিএনপি নেতার স্থানীয় আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক কথাবার্তা বলায় নৌকা মার্কার সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। স্থানীয় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম ও তার সহযোগীরা স্থানীয় আওয়ামী লীগের নামে উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া উস্কানি মূলক পোস্ট করায় পূর্ব শত্রুতার জের ধরে হাতাহাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে ঐ ছাত্র দল নেতা আরিফুর রহমান এর সাথে কথা হলে নিতি জানান,আমি এগারো গ্রাম স্কুলের সামনে আমার লোকজন নিয়ে দাড়িয়ে ছিলাম। ওরা হটাৎ এসে আমার উপর হামলা করে।
ঐ এলাকার আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মিন্টু ফকির জানান, আমি ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি অবস্থা স্বাভাবিক। তবে আমিও দেখেছি বিএনপি নেতা আরিফ ফকির এলাকায় সব সময় উসকানিমূলক কথাবার্তা বলে এবং আওয়ামীলীগ নেতাদের নিয়ে আজেবাজে পোস্ট দেয় ফেসবুকে ।
উক্ত হাতাহাতির ঘটনায়, উভয়পক্ষেরই ৪-৫ নেতাকর্মী আহত হয়েছেন, হাতাহাতির খবর পেয়ে স্থানীয় পাটকেল বাড়ি ফাড়ী পুলিশ ঘটনাস্থলে যান, এবং উভয় পক্ষের আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান, এবং তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আগমী ১৭ জুলাই গুয়ারেখা উপনির্বাচনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। আওয়ামীলীগ থেকে ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা প্রায়াত চেয়ারম্যান আব্দুর রব সিকদার এর পুত্রবধূ ইঞ্জিনিয়ার পলাশ সিকদার এর স্ত্রী।বাকি সাতজন সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তবে উক্তি নির্বাচনে বিএনপি থেকে কোন প্রার্থী দেয়নি।
-

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মিজানুর রহমান ফকির (৪০) ও আলম শেখ (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর কালিয়া উপজেলার নোয়া গ্রামের হারেজ ফকিরের ছেলে এবং আলম শেখ একই গ্রামের মৃত শফি শেখের ছেলে। মঙ্গলবার (২৭ জুন) রাতে কালিয়া থানাধীন সিঙ্গেরডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। -

প্রধানমন্ত্রী সমীপে আবেদন: প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ হোক- শিবলী সাদিক এমপি
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যেম ফেসবুকে সংসদ সদস্যর ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করে প্রধানমন্ত্রীর কাছে এ অনুরোধ করেছেন তিনি। ফেসবুকে দেয়া সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ হোক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই অনুরোধ আমার,
ছবিতে টাকা হাতে হাস্যোজ্জ্বল যে মানুষটিকে দেখা যাচ্ছে, তার নাম সুভাষচন্দ্র মন্ডল, ডাকনাম ভগা, বাড়ি দিনাজপুর জেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের খোসলামপুর নামক গ্রামে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী, খোসলামপুরের ৭২ জন নর নারীকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে, ভাগ্যক্রমে ভগা, গুলিবিদ্ধ হবার পরেও প্রাণে বেঁচে যায়, পরবর্তী সময়ে আমার দাদি জমিলা খাতুন, তাকে সেবা চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে, ভগা এখনো বেঁচে আছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম সদস্য এবং সোর্স, রহিম খান, সেই সময় কাপড়ের ব্যবসায়ীর বেশ ধরে কাঁধে রাইফেল নিয়ে ঘুরে বেড়াতেন, তারই নেতৃত্বে ৭২ জন মানুষকে গুলি করা হয়, সেই রহিম খানকে আমার বাবা মোস্তাফিজুর রহমান (ফিজু) আরো দুজন সহযোগীকে নিয়ে ওই খোসলাপুর গ্রামেই তাকে হত্যা করে, আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের একটা নিরাপদ সেল্টার ছিল, মুক্তিযোদ্ধাদের খাদ্য চিকিৎসা এবং সহযোগিতায় আমার পরিবার অনেক অবদান রেখেছেন, আমার বড় আব্বা, ট্রেনিং প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার পরিবারকে রাজাকারের পরিবার বানানোর নীল নকশা করছে আমার দলের কিছু মানুষ, যাতে করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হই, এই সমাজে একটা অবস্থান থাকার পরেও আমাদের মত পরিবারের সঙ্গে যদি এমন আচরণ হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হয় এই বিষয়টি আমাদেরকে অনুভব করতে হবে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যারা বিকৃত করার চেষ্টা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, আর, সঠিক তথ্যের ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ হোক এতোটুকুই প্রত্যাশা আমার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর। -

নড়াইলে কদর বেড়েছে কাঠের গুঁড়ির
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ঈদুল আজহায় কোরবানির পশুর মাংস কাটার জন্য গাছের গুঁড়ির চাহিদা
বেড়েছে। হাটে-বাজারে বিক্রি হচ্ছে মাংস কাটার অন্যতম এই সরঞ্জাম।
বর্তমানে প্রকারভেদে ৪শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে এই গুঁড়ি।
কোরবানি ঈদে আলাদা কদর বেড়ে যায় এই গাছের গুঁড়ির। এটি তৈরিতে তেঁতুল
গাছের কাঠকে প্রাধান্য দেওয়া হয়। কারণ অন্য কাঠের তুলনায় তেঁতুল কাঠের
গুঁড়ি দা-ছুরির আঘাতে নষ্ট হয় না। তাই তেঁতুল গাছের গুঁড়ির চাহিদা
ব্যাপক।
গুঁড়ি সব কাঠ দিয়ে তৈরি করা যায় না। এটি তৈরি করতে হয় এমন কাঠ দিয়ে, যাতে
চাপাতির (মাংস কাটার যন্ত্র) কোপে কাঠের গুঁড়া না ওঠে। কোরবানির মাংস
কাটার জন্য তৈরি করা এসব গুঁড়ি অধিকাংশই তেঁতুল গাছের কাঠ দিয়ে তৈরি।
তেতুল গাছের কাঠ দিয়ে গুঁড়ি বানানোর কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, তেতুল
কাঠে সহজে চাপাতির কোপ বসবে না। তাই কাঠের গুঁড়াও উঠবে না। ফলে মাংস নষ্ট
হওয়ার কোনো সম্ভাবনা নেই।
নড়াইল জেলা সদরের বিভিন্ন জায়গায় লোহাগড়া বাজার, এড়েন্দা বাসস্ট্যান্ড,
কালিয়া উপজেলার বিভিন্ন হাটসহ বেশ কয়েকটি এলাকায় ২/৩ দিনের জন্য এই কাঠের
গুঁড়ি বিক্রি হয়। অন্যান্য দিন সচরাচর দেখা যায় না।
কাঠের গুড়ি ক্রেতা ঈমাম হোসাইন বলেন, ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেওয়ার
পর গোস্ত ও হাড় কাটতে এসব কাঠের গুড়ি লাগে। তখন খোঁজাখুঁজি করা বা অন্যের
কাছ থেকে নেওয়া অনেকটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। তাই কিনতে এসেছি।
কাঠের গুড়ি ব্যবসায়ী লিটন জানান, সব জিনিষের দাম বাড়ায় কাঠের দামও
বেড়েছে। বিশেষ করে কোরবানি ঈদ এলে তেতুল ও বেলের গাছের কাঠের দাম বাড়ে।
যার কারণে এবারে বেল ও তেতুল গাছের কাঠের গুঁড়ির দাম বেড়েছে। গতবার যে
গুঁড়ি ২০০ টাকায় বিক্রি করেছি সেটা এবারে ৪০০ টাকায় বিক্রি করছি। উপায়
নাই, কেনা বেশি বিক্রিও বেশি দামে। কোরবানির ঈদ উপলক্ষে তিনি প্রতি বছর
গুঁড়ি বিক্রি করেন। প্রতিটি গুঁড়ি আকার ভেদে ৫০-১০০ টাকা পর্যন্ত লাভ হয়
তার।
লোহাগড়া এলাকার বাসিন্দা সালমান মুন্সি জানান, কোরবানির ঈদের আগে পশু
জবাই ও মাংস তৈরির উপকরণ হিসেবে দেশীয় ধারালো অস্ত্র ও গাছের গুঁড়ি কিনতে
হয়। চাহিদা বেড়ে যাওয়ায় মৌসুমি এসব পণ্যের দাম বাড়িয়ে দেন বিক্রেতার।