Author: desk

  • তরুণ মডেল মুবিনুল হকের প্রকাশিত হলো “পরদেশী প্রেম”

    তরুণ মডেল মুবিনুল হকের প্রকাশিত হলো “পরদেশী প্রেম”

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:

    চলতি সময়ের জনপ্রিয় তরুণ মডেল-অভিনয়শিল্পী মোঃ মুবিনুল হকের প্রকাশিত হলো পরদেশী প্রেম। এর’ই মধ্যে তিনি বেশকিছু মিউজিক ভিডিও সহ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফটোশুট, ম্যাগাজিন, বিল বোর্ডের মডেল হয়েছেন।

    সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় তরুণ অভিনয়শিল্পী মুবিনুল হকের “পরদেশী প্রেম” শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম। গানটিতে কণ্ঠ দিয়েছেন সকলের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি।

    এ প্রসঙ্গে অভিনয়শিল্পী মুবিনুল হক বলেন, ছোটবেলা থেকে’ই আমার মিডিয়ার প্রতি বেশ আগ্রহ ছিল। পরে আমি ধীরে ধীরে আমার সেই স্বপ্নের পথে পা বাড়াই। এর’ই মধ্যে দিয়ে আমার সে স্বপ্ন গুলো পূরণও হয়েছে। সামনে’ই আমার বেশকিছু ভালো ভালো অভিনয় আসতেছে আশা করি আপনারা সকলেই দেখবেন। আগামীতে নিজেকে চলচ্চিত্র ও নাটকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে ছুটে চলছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পছন্দের কিছু উপহার দিতে পারি।

    এই জনপ্রিয় অভিনয়শিল্পী মুবিনুল হক তার নতুন গানটি নিয়ে সকলের কাছে অনেক অনেক আশাবাদী। তার ভাষ্য “পরদেশী প্রেম” গানের ভিডিওতে তার অভিনয় গুলো আপনাদের সকলের’ই পছন্দনীয় হবে মনে করেন অভিনয়শিল্পী মুবিনুল হক।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন-হুইপ স্বপন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন-হুইপ স্বপন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জাতীয় সংসদের হুইপ,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় কালে হুইপ স্বপন বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ দুর্নীতিমুক্ত থাকে”দেশের মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল মানুষই কিছু পায় বলে তিনি আরও বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন যা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন বলে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্য কথা তুলেধরে তীব্র সমালোচনাও করেন হুইপ স্বপন।

    শুক্রবার(৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের খোঁজখবর নেন হুইপ স্বপন।

    এসময় উপস্থিত ছিলেন,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লা,ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, মামুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর,জয়পুরহাট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ স্বপনের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকতসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

  • দক্ষ জনশক্তি গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য: ভারপ্রাপ্ত ইউএনও, রাঙ্গাবালী

    দক্ষ জনশক্তি গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য: ভারপ্রাপ্ত ইউএনও, রাঙ্গাবালী

    রফিকুল ইসলাম ,
    শুধু আমলা হওয়া, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াই আমাদের লক্ষ্য না হোক বরং সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য। রাঙ্গাবালী সরকারি কলেজে উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মোটিভেশনাল সেশনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেক মুহিদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, “একটি উন্নত, আদর্শ ও সমৃদ্ধ দেশ গড়তে দক্ষ ও কর্মঠ জনশক্তি গড়ে তোলাই মূল কাজ। একটি দেশের জন্য ব্যবসায়ী, রাজনীতিবিদ, উদ্যোক্তা, দক্ষ জনশক্তি আবশ্যক।”এসময় তিনি শিক্ষার্থীদেরকে প্রাথমিক স্তর থেকেই বাস্তবধর্মী ও জীবনমুখী শিক্ষা দানের বিষয়ে গুরুত্বারোপ করেণ। শনিবার ১১ টার সময় রাঙ্গাবালী সরকারি কলেজ হলরুমে রাঙ্গাবালী স্টুডেন্টস্ এসোসিয়েশন (রুশা) এর আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপক‚লের মেধাবি শিক্ষার্থীদের জন্য চলো বিশ্ববিদ্যালয়ে যাই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর অঞ্চল- ১২ এর ডেপুটি কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল বলেন, সফল হওয়ার জন্য প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। নিজের দক্ষতার বিষয় খুজে বের করা সফলতার অন্যতম শর্ত। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মো. মুসা বলেন, “স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা থাকতেই পারে। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে লক্ষ্যে পৌছানোই সফলতা। আর আদর্শ লক্ষ্য পূরণে সহায়তা করা সমাজের অন্যতম দায়িত্ব। অনুষ্ঠানে মো. রিয়াদ খান এর সভাপতিত্বে ও রুসার সাধারণ সম্পাদক ঝিলাম তাওহীদের সঞ্চালনায়, সহকারী অধ্যাপক সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্চ বাইজিদ হাসান রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ তারিকুল হাসান সোহাগ, বায়েজিদ হাসান, তানজিনুর রহমান, সোনালী ব্যাংক রাঙ্গাবালী শাখার ব্যবস্থাপক সোহাগ আদনান অভি, রুসার সাবেক সভাপতি তাইবুর রহমান শামীম প্রমুখ।

  • মধুপুরে  ইসলামিক রিলিফ এর কোরবানি কর্মসূচীর আওতায় মাংস বিতরণ

    মধুপুরে ইসলামিক রিলিফ এর কোরবানি কর্মসূচীর আওতায় মাংস বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এবং মানব উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্মায়ন আয়োজিত কোরবানি কর্মসূচী ২০২৩ এর আওতায় মাংস বিতরণ করা হয়েছে। শনিবার ১ জুলাই দুপুরে মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাংস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মায়ন এর নির্বাহী পরিচালক আরশেদ আলী রাসু।
    উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান সিবাস,সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেন্টু, সার্বিক মানব উন্নয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খোকা, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ,মধুপুর বার্তা-২৪এর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক তানভীর তছির, সাংবাদিক ইব্রাহীম, আফাজ উদ্দিন সুমন,ইসলামিক রিলিফ এর প্রতিনিধি ফজলুর রহমান।
    বিতরণী অনুষ্ঠানে ৩৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে দুই কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।

  • ধামইরহাটে ৭০ বছর পর রঘুনাথপুর কামিল মাদ্রাসায়  ১ম পূনর্মিলনী

    ধামইরহাটে ৭০ বছর পর রঘুনাথপুর কামিল মাদ্রাসায় ১ম পূনর্মিলনী

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর কামিল (এম.এ) মাদরাসার ১ম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার প্রায় ৭০ বছর পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রাক্তন শিক্ষার্থী আবু সাঈদের নেতৃত্বাধীন অন্যান্য প্রাক্তন ৫ শতাধিক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ১ জুলাই দুপুর ১২ টায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। প্রাক্তন শিক্ষার্থী ও জি-বাংলার সুপারস্টার তানভীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক হক, মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম, রঘুনাথপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু মুছা, সহকারী অধ্যাপক (আরবী) মাও. রুহুল আমিন, সহ-সভাপতি শামসুল হক, কাউন্সিলর আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. মেহেদী হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ,দলিল লেখক সমিতির সভাপতি আ. গফুর, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩ টায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়। সবশেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • মালদ্বীপে মদিনার জামাত’র উদ্যোগে  ঈঁদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মালদ্বীপে মদিনার জামাত’র উদ্যোগে ঈঁদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ-
    ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক দ্বীনি সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈঁদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩০ জুন) ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী, মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন প্রাঃ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন বি এল মানি টান্সপার (মালদ্বীপ) লোকাল ডিরেক্টর, মোঃ হান্নান খাঁন কবির,মালদ্বীপ আওয়ামী লীগের সহসভাপতি ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সম্মানিত আহবায়ক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সাদেক, সহ সভাপতি মোঃ ফাইজুর রহমান, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না,

    উল্লেখ্য মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মোঃ মাসুমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে অনুষ্ঠানে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির লক্ষ্যে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার আহবান জানিয়ে প্রধান আলোচকের আলোচনা পেশ ও অনুষ্ঠানে আগত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল রোগমুক্তি কামনা করে, কবরবাসীর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক আহবায়ক প্রবাসী ইমাম ও খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম
    মালদ্বীপ প্রবাসী ও ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিগণ তাদের বক্তব্যে ধর্মীয় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য মদিনার জামাতের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান, উত্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মদিনার জামাতের খাদেম মোঃ ছিদ্দিকুর রহমান,মোঃ মফিজুল ইসলাম,মোঃ সজিবুল ইসলাম সজিব, আঃ রহমান সাগর, মোঃ সজিব,মোঃ মানিক,মোঃ মিজানুর রহমান, ক্রিয়াবিদ
    এন আর মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রাব্বি, জনাব মোহাম্মদ আলী, এনামুল হক জাকির,মোঃ রফিকুল ইসলাম গাজী মোঃ জাহিদ, মোঃ দেলোয়ার হোসেন , মোঃ জামাল হোসেন, মোঃ অলিউল্লাহ্, মোঃ সোহাগ সরদার, মোঃ রিপন সহ আরো অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

    পরিশেষে অনুষ্ঠানে আগত সকল অতিথির কে অভিনন্দন জানিয়ে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচীর উদ্বোধন

    এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচীর উদ্বোধন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
    গতকাল পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব পটিয়ার সেবা পরিচালক সমাজ সেবক এপেক্সিয়ান হাবিবুর রহমান।
    এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন , সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলী, মোহাম্মদ জসীম উদ্দিন, মোরশেদ রেজা সবুজ,নাফিস করিম, এডভোকেট নুরুল ইসলাম, হাসান মানিক,আবদুল্লাহ ফারুক রবি, রিয়াজ শাহেদ, ওমর ফারুক, মোরশেদ আলম
    এপেক্সিয়ান আরাফাত হোসেন,আব্দুল মোমেন সঞ্জয় সেন,ইব্রাহিম রানা,
    রুবেল প্রমুখ।
    এতে বক্তাবা বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় পরিবেশ রক্ষা করে, জীবন বাঁচায়,সমাজ ও পরিবেশ ভাল থাকলে দেশ ও দেশের মানুষ ভাল থাকে আসুন পরিবারের আঙ্গিনায় ছাদে ফলজ,বনজ নানা জাতের বৃক্ষ রোপন করে একটি সবুজ দেশ বির্নিমানে একযোগে কাজ করি। বক্তারা আরও বলেন এপেক্স ক্লাব পটিয়া সামাজিক ও মানবিক মানুষ তৈরী এবং ঝরেপড়া শিক্ষার্থীর শিক্ষার উন্নয়নসহ কমভাগ্যবান মানুষের পাশে সর্বদা কাজ করে চলেছেন যা সত্যিই প্রংসশনীয় উদ্যোগ এতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

  • বুড়িচংয়ে সাংবাদিকের বাড়ীতে গিয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি; থানায় জিডি

    বুড়িচংয়ে সাংবাদিকের বাড়ীতে গিয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি; থানায় জিডি

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার বুড়িচংয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়কে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা সালাউদ্দিন ও তার গংদের বিরুদ্ধে।

    এ ঘটনার একটি অডিও রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের জীবনের নিরাপত্তা চেয়ে বুড়িচং থানায় একটি জিডি করেছেন।

    ভুক্তভোগী সাংবাদিক,দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ট্রাইবুন্যাল পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি, তালাশ বাংলার সম্পাদক।

    এছাড়াও তিনি বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার কমিশন বুড়িচং-ব্রাহ্মণপাড়া শাখার সাধারণ সম্পাদক।

    অভিযোগ সূত্রে জানা যায়,গত বুড়িচং উপজেলার বিভিন্ন গরু বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ ক্রেতাদের। এমন সংবাদের জেরে গত( ২৮ জুন ২০২৩) বুধবার সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাকশীমূল নিজ বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে ৮০ হাজার চাঁদা দাবী করে ওই সন্ত্রাসী দল। তখন তাদেরকে চাঁদা টাকা দিতে অপারগতা জানালে সাংবাদিকের গায়ে হাত তুলে এবং মা-বাবা, স্ত্রীর সামনে মেরে ফেলার হুমকি প্রদান করে।

    সন্ত্রাসীরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের আব্দুর রশিদের ছেলে সালাউদ্দিন, মোঃ ছাদেকের ছেলে আবু কাউছার,আঃ ছামাদের ছেলে মোঃ রমজান।সন্ত্রাসী সালাউদ্দিন উপজেলা ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কাউছার ছেলেটা বিজিবি চাকরি করার সময় অবৈধ কর্মে ধরা খেয়ে তার চাকরি চলে যায়। তাদের উচ্ছৃঙ্খলা দেখে এলাকাবাসী অতিষ্ঠ। সালাউদ্দিন সাংবাদিককে হুমকি প্রদানের সময় বলেন,আমার গরু বাজারের লসের ৮০ হাজার টাকা তুই দিতে হবে, “আমি সালাউদ্দিন, আমি ছাত্রলীগ করি টাকা না দিলে তোর খবর আছে,তোকে বাঁচতে দিতাম না”।

    এ ব্যাপরে ভুক্তভোগী সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় প্রতিনিধিকে বলেন,গত ২৭ তারিখ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ পেয়ে একটি সংবাদ প্রচার করি।উক্ত সংবাদে কারো নাম বা কোনো নিদিষ্ট বাজারের নাম উল্লেখ করা হয়নি। তবুও তারা এ সংবাদের জেরে বাড়িতে জোরপূর্বক এসে ঘরে ঢুকে আমার কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে রাজি না হলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করেছে।এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতা ভুগছি।

    এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিনকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।

    বুড়িচং থানার ওসি মোঃ ঈসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করেছে সাংবাদিক হৃদয়। আদালত খুললে আমরা জিডি কপি আদালতে প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

  • তৃনমূল সাংবাদিক থেকে”জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান”লায়ন নূর ইসলাম,আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী

    তৃনমূল সাংবাদিক থেকে”জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান”লায়ন নূর ইসলাম,আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    তৃনমূল সাংবাদিক থেকে “জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান” লায়ন নূর ইসলাম। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন, নড়াইলের লোহাগড়ায় জন্ম তার, ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত । ১৫ আগস্ট পরবর্তী যখন দল ক্ষমতায় ছিল না তখনো রাজপথে শ্লোগান, দলীয় কর্মকাণ্ড করতে গিয়ে অনেক রক্ত ঝড়িয়েছেন। তার শরীর, মাথায় এখনও তার ক্ষতচিহ্ন বিদ্যমান। জীবিকার তাগিদে এলাকার প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে এসে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে জাতীয় সাংবাদিক সংস্থার একজন “সদস্য” থেকে আজ সংগঠনটির চেয়ারম্যান। গত ৫ বছর যাবত আমি যা দেখেছি তিনি প্রতি বৃহস্পতিবার নড়াইলে যান এবং রবিবার ফিরে আসেন। এভাবেই সে এলাকার সাথে সম্পৃক্ত থেকেছেন। জনপ্রতিনিধি না হয়েও যে কাজ করা যায় তার প্রত্যক্ষ উদাহরণ লায়ন নূর ইসলাম। মাইলের পর মাইল বিদ্যুৎ লাইন, অসংখ্য রাস্তা পাঁকাকরণ তার প্রচেষ্টায় হয়েছে। এলাকার বা সংগঠনের কেউ চিকিৎসা কিংবা মেয়ের বিয়েতে তার কাছে সাহায্য চেয়ে পায় নাই এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে বলে মনে হয় না। তার নেতৃত্বের গুণাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সংগঠনের একজনের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করেন না অর্থাৎ গীবত থেকে দূরে থাকেন এবং সংগঠনের মেজরিটির মতামতকে প্রাধান্য দেন। সাংবাদিকদের যেকোনো বিপদে লায়ন নূর ইসলাম সর্বাগ্রে এগিয়ে আসেন এবং তার সংগঠনের সহকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। একারণেই লায়ন নূর ইসলাম সাংবাদিকদের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন । বাংলাদেশ ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ভোক্তা টিভির চেয়ারম্যান, বাংলাদেশ কেন্দ্রীয় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন’র উপদেষ্টা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, দৈনিক সকালের সময়’র যুগ্ম সম্পাদক লায়ন নূর ইসলাম আরও অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত। অত্যন্ত মেধাবী, অনলবর্ষী বক্তা, সংবিধান নিয়ে যার স্বচ্ছ ধারণা, সময়ের সাহসী সাংবাদিক নেতা লায়ন নূর ইসলাম আসন্ন সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই নড়াইলের জনগণ এবং জাতীয় সাংবাদিক সংস্থা তার নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন। ক্রমেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাহার নমিনেশনের দাবি জোড়ালো হচ্ছে। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন নমিনেশন না পেলেও তিনি সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়ে সাংবাদিকদের দাবি দাওয়াসহ নড়াইলবাসীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবেন। আইন প্রণেতা হিসেবেও সংসদে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে পুলিশ সুপার   বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

    জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে পুলিশ সুপার বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    ১ জুলাই শনিবার ২০২৩, জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে নীলফামারী সার্কিট হাউস সম্মেলন কক্ষে নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম নীলফামারী কে জেলা প্রশাসন নীলফামারীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী, মৌসুমী ওয়াদুদ চাঁদনী,পুনাক, সভানেত্রী, নীলফামারী কে বিদায় সংবর্ধনা প্রদান করেন শতরূপা ঘোষ,সভানেত্রী, লেডিস ক্লাব, নীলফামারী ।

    এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার এর সাথে কাজ করার স্মৃতিচারণ করে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

    উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।