Author: desk

  • শেখ হাসিনার বাংলাদেশে কেউ অস্বচ্ছল থাকবে না: মামুনুর রশীদ রাসেল

    শেখ হাসিনার বাংলাদেশে কেউ অস্বচ্ছল থাকবে না: মামুনুর রশীদ রাসেল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার অন্যতম কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কেউ অস্বচ্ছল থাকবে না বলে মন্তব্য করেছেন তরুণ সমাজসেবক মামুনুর রশীদ রাশেল।
    গতকাল বিকালে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে সমাজ কল্যান মন্ত্রানালয়ের অনুদানকৃত অসচ্ছল হতদরিদ্র পরিবারকে ৬০০০ টাকা করে ২৬ জনকে অর্থ সহায়তা প্রদান কালে তিনি একথা বলেন। মামুনুর রশীদ রাশেল বলেন, বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে অসচ্ছল হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আলমদার, রহমত উল্লাহ চৌধুরী, সৈয়দ নুর চৌধুরী, শামীম চৌধুরী, এডভোকেট আবদুল গনি আলমদার, রাশেদ আলমদার, শহীদ চৌধুরী, সৈয়দ আলমদার সহ আরো অনেকেই।

  • বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নীলফামারী কর্তৃক পুলিশ সুপার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নীলফামারী কর্তৃক পুলিশ সুপার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ রোববার ২ জুলাই ২০২৩, জেলা ও দায়রা জজ আদালত, নীলফামারীর আয়োজনে বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নীলফামারী অফিস কক্ষে নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন মাহমুদুল করিম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নীলফামারী।
    এসময় জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে পুলিশ সুপার এর সাথে কাজ করার স্মৃতিচারণ গুলো তুলে ধরেন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
    উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী; অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ; সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দসহ জেলা জজ আদালত নীলফামারীর বিচারক বৃন্দ।

  • আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সহ-সভাপতি নির্বাচিত চাঁদপুরের সাগর চন্দ্র স্বপন

    আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সহ-সভাপতি নির্বাচিত চাঁদপুরের সাগর চন্দ্র স্বপন

    নিজস্ব প্রতিনিধিঃ
    আমিরাতে সার্কভুক্ত বিশ্বের আটটি দেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৬ই জুন দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই চ্যাপ্টারের এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    এর ফলে এসজেএফ বিভিন্ন দেশের মতো আমিরাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এতে প্রবাসে কর্মরত সার্ক অঞ্চলের সাংবাদিকদের সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এদিকে সার্ক দেশগুলো ছাড়াও সারাবিশ্বে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে নেপালভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থা।

    এ সময় এসজেএফ ইউএই চ্যাপ্টারের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাই টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল, সিনিয়র সহ-সভাপতি খালিজ টাইমস প্রতিনিধি মোজাফফর রিজভি, সহ-সভাপতি প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক ও দৈনিক বাংলার অধিকারের সম্পাদক সাগর চন্দ্র স্বপন।

    সাগর চন্দ্র স্বপন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদ ও গণমাধ্যমের সাথে সংপৃক্ত রয়েছেন,
    তিনি ১৯৯৯ সাল থেকে লেখালেখি শুরু করেন তিনি বেশ কয়েক টি প্রিন্ট পএিকায় কাজ করেছে এর মধ্যে দৈনিক দেশবাংলা, দৈনিক মানবাধিকার প্রতিদিন, মিরপুর প্রতিদিন, দৈনিক ভোরের সূর্য, দৈনিক সাপ্তাহিক মানব খবর, দৈনিক প্রতিদিনের কাগজ,দৈনিক অনাকান্তির কন্ঠ, দৈনিক বাংলার অধিকার, সাগর চন্দ্র (স্বপন) কয়েকটি সংগঠন এর সাথে কাজ করে আসছেন।

    এর পূর্বে তিনি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
    চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার সংগঠন এর আন্তজার্তিক বিষয় সম্পাদক, আমরা মুক্তিযুদ্ধের সন্তান হাজিগঞ্জ উপজেলা সহ সম্পাদক হিসেবে কাজ করছেন,
    বর্তমানে বাংলাদেশ রিপোর্টাস ইউনিট ইউ এ,ইর নির্বাহী সদস্য হিসাবে কাজ করে আসছেন, তিনি প্রবাসের মাটিতেও দীর্ঘদিন ধরে পএ পএিকায় দেশের কথা প্রবাসির কথা বহির বিশ্বে তুলে ধরছেন। জানা যায় তিনি দুটি আলোচিত অনলাইন সংবাদপত্রের একটির সম্পাদক ও প্রকাশক অন্য একটির নির্বাহী সম্পাদক, এসজেএফর সহ-সভাপতি নির্বাচিত করায়
    এসজেএফের নেপাল ইউএই চ্যাপ্টারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

    এসজেএফ সভাপতি রাজু লামা ও মহাসচিব আবদুর রহমান এসজেএফ ইউএই চ্যাপ্টারের নবগঠিত অধ্যায়ের নেতাদের অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

    এ সময় এক ভিডিও বার্তায় এসজেএফের মহাসচিব মো. আব্দুর রহমান বলেন, খুব শীঘ্রই ইংল্যান্ড, ইউরোপ, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন অধ্যায় (এস জেএফ) ঘোষণা করা হবে। আমি সংযুক্ত আরব আমিরাতে নতুন কমিটির সাফল্য কামনা করছি।

  • রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ বিতরণ

    রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রায় ২৫ জন প্রান্তিক আদিবাসী কৃষকদের মাঝে বিনামূল্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত (ব্রি-২৩) জাতের উন্নত ধানের বীজ বিতরণ করা হয়েছে।

    আজ রোববার সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে ধানের বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলা কমিটি।

    এসময় সম্প্রতি সেচের পানি না পেয়ে আত্মহত্যা করা দুই কৃষকের পরিবারসহ স্থানীয় আদিবাসী কৃষকদের মাঝে এসব ধানের বীজ বিতরণ করা হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, ব্রি-২৩ জাতের ধানের বীজ স্বল্পমেয়াদী ও অধিক ফলনশীল। এর জীবনকাল বিবেচনা করা হয় ৮৫-৯০ বা ১১৫-১২৫ দিন। আলোক অসংবেদনশীল এই বীজ দেশের জোয়ারভাটা, লবণাক্ততা ও বন্যা কবলিত এলাকার জন্য উপযোগী এবং আমন মৌসুমে চাষোপযোগী। পরিপক্ক অবস্থায় জাতটি ৮ ডিএস/মি মাত্রার লবণাক্ততা ও ১৫ দিন পর্যন্ত জলমগ্নতা সহ্য করতে পারে। ধানের চাল লম্বা, চিকন ও সাদা। সর্বশেষ ৩১ ভাদ্র পর্যন্ত এটি রোপন করা যায়।

    বীজ বিতরণের সময় কৃষক সমিতির রাজশাহীর নেতারা বলেন, ‘জাতীয় অর্থনীতিতে কৃষকদের বড় ধরনের অবদান থাকলেও নায্যতার বিবেচনায় তারা বরাবরই অবহেলিত! দেশের প্রান্তিক পর্যায়ের অধিকাংশ কৃষকেরা এখনও আধুনিকভাবে ফসল উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আদিবাসী কৃষকেরা আরও বেশি অবহেলিত।’

    তারা বলেন, ‘কৃষকদের বর্তমান এমন কঠিন পরিস্থিতিতে কিভাবে তাদের সহযোগিতা করা যায়, সে বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করছে জাতীয় কৃষক সমিতি। তারই অংশ হিসেবে আজকে আদিবাসী কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হলো। আমাদের বিশ্বাস, এই জাতের ধান রোপণ করে অবশ্যই কৃষকেরা লাভবান হবেন। তারা লাভবান হলে, তাদের মুখে হাসি ফুটলে কৃষক সমিতির রাজনৈতিক আকাঙ্ক্ষা অর্জিত হবে।’

    জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলার সভাপতি মতিউর রহমান তপনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, কৃষক নেতা শাহীন, গোপাল সরকার, আদিবাসী নেতা মাহান্তো, কৃষক নেতা মুকুল শেখ প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বাছুর বিতরণ

    ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বাছুর বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ- গোষ্ঠির মাঝে ১৩০ টি ষাঁড় বাছুর ও গৃহনির্মান উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    ২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ষাঁড় বাছুর বিতরণ উপলক্ষে সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আকতার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রতি প্রধানমন্ত্রীর সহানুভুতির নিদর্শন তুলে ধরে বক্তব্য প্রদান করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাগতবক্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কাউন্সিলর মেহেদি হাসান প্রমূখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ,ওসি মোজাম্মেল হক কাজী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিবল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ ও বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষকগন প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন জানান-‘সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোউন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ষাঁড় বাছুর প্রদান করা হচ্ছে।’

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বাইসাইকেল উপহার

    ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বাইসাইকেল উপহার

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

    ২ জুলাই (রবিবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ধামইরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম.পি শহীদুজ্জামান সরকার বলেন ‘শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যাবস্থায় বিপ্লব এনেছে, একটি বাই সাইকেল সেটি শিক্ষাউপকরণই শুধু নয়, এটি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করবে।’
    সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিবল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, কাউন্সিলর মেহেদী হাসান, প্রধান শিক্ষক আঃ রহমান, ছাবিহা ইয়াসমিন, খোরশেদা আকতার, সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪১ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সাইকেল বিতরন করা হয়।

  • ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার পদে উম্মে সালাম তানজিয়া

    ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার পদে উম্মে সালাম তানজিয়া

    ষ্টাফ রিপোর্টারঃ
    পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালাম তানজিয়াকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে।
    রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    উম্মে সালমা তানজিয়া বর্তমানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক পদে (অতিরিক্ত সচিব) পদে কর্মরত আছেন। তিনি ২০১৭ সালে ফরিদপুর জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন কালে ফরিদপুর জেলার নানা ধরনের সরকারী সেবা মানুষের জন্য সহজলভ্য করায় বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন তাঁকে দেশ সেরা জেলা প্রশাসক হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। ঘোষিত প্রজ্ঞাপন মোতাবেক তিনি দেশের ২য় নারী বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন।

    উম্মে সালমা তানজিয়া রাজবাড়ীর পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন।

    এরপর বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের মার্চে উপ-সচিব হিসেবে পদোন্নতি পান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) এ কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

  • তারাকান্দায় খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও

    তারাকান্দায় খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    রবিবার (২রা জুলাই) সারা দেশে বিভিন্ন গুদাম পরির্দশনের সরকারি নির্দেশনার অংশ হিসেবে
    ঈদের ছুটি শেষে প্রথমদিনের কর্মদিবসে
    তারাকান্দার খাদ্য গুদামটি পরির্দশন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাকান্দা মিল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

    ইউএনও মিজাবে রহমত গুদামে আসার পরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে ইউএনও গুদামে কৃষক হতে ক্রয়কৃত ধানের মজুদ দেখতে সরাসরি চলে যান গুদামের ভিতরে। মজুদকৃত ধানগুলো পরীক্ষা করে দেখেন এবং কৃষকের কাছ থেকে অবশিষ্ট ধান ক্রয়ের জন্য গুদাম কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

    খাদ্য গুদাম পরিদর্শনকালে খোলামেলা আলোচনায় ইউএনও মিজাবে রহমত , রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন কৃষকের ধান ক্রয়ে বাধা সৃষ্টি না করে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান। তিনি আরও বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক দেশের খাদ্য গুদামগুলো পরির্দশনে টিম করা হয়েছে। এ টিমগুলো সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন যাতে কোন কৃষকের ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হতে না হয়। তিনি বলেন-খাদ্য মজুতের জায়গার অভাব হবে না। কোথাও কেউ খারাপ চাল দিলে তা প্রত্যাখ্যান করা হচ্ছে। তবে কেউ সরকারি সংগ্রহে মানহীন ধান-চাল সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ।

  • বেতাগীতে কান্ট্রি টুডে‘র মতবিনিময় সুষম উন্নয়ন দাবি

    বেতাগীতে কান্ট্রি টুডে‘র মতবিনিময় সুষম উন্নয়ন দাবি

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা
    বেতাগীতে জাতীয় ইংরেজি দৈনিক দি কান্ট্রি টুডের আয়োজনে ‘বরগুনা জেলায় পদ্মা সেতুর প্রত্যাশিত সুফল পেতে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক দি কান্ট্রি টুডে‘র সম্পাদক মো: হেমায়েত হোসেনের সভাপতিত্বে বেতাগী পৌরসভার সম্মেলন কক্ষে রবিবার রাত সারে ৮টায় এর উদ্বোধন করেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান , বিশেষ অতিথি ছিলেন, ঢাকার বিশিস্ট ব্যবসায়ী নিয়ামুল বসির, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ও বরগুনা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার। জাতীয় যুব কাউন্সিলের সদস্য ওলি আহমেদের সঞ্চালনায় এর মূলপ্রবন্ধ উপস্থাপন করে বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো : শামীম সিকদার। এসময় আলোচনায় অংশ গ্রহন করেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি দীপক কুমার গুহ, সহসভাপতি হিরন সমাদ্দার, উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি স্বপন কুমার সিকাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো : আবদুল মন্নান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহিম সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না , দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি নিপু রানী, বিডিপিপলস নিউজের সম্পাদক আসাদুজ্জামান সজিব, উপজেলা যুব রেডক্রিসেন্টের প্রতিনিধি হোসেন সিপাহি, এনসিটিএফের সভাপতি খায়রুল ইসলাম মুন্না, বিডি পিপলস নিউজের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, এস কে টিভির নিউজের প্রতিবেদক মো : ইমরান হোসেন,দি কান্ট্রি টুডের উপজেলা প্রতিনিধি মো: আরিফুর রহমান সুজন ও ক্যাম্পাস প্রতিনিধি সাইদুজ্জামান অপু। অনুষ্ঠানে কৃষক, শ্রমিক. মৎস্যজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মি ও আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
    মতবিনিময় সভায় পদ্মা সেতুর প্রত্যাশিত সুফল পেতে বরগুনা জেলার আর্থসামাজিক উন্নয়নে ভাঙা থেকে বরিশাল, ফরিদপুর,বরগুনা ও পটুয়াখালী চারলেন বিশিস্ট প্রস্তাবিত সড়ক দ্রæত বাস্তবায়ন এবং সংযুক্ত অপ্রশস্ত সড়কের প্রশস্ত করণ, বিষথালী নদীর বেতাগী-কচুয়া পয়েন্টে ব্রিজ নির্মাণ, বরগুনা-বেতাগী-নিয়ামতি-বাকেরগজ্ঞ আঞ্চলিক সড়ককে দ্রæত মহাসড়কে উন্নীত করন ও আধূনিকায়ন, বেতাগী উপজেলা থেকে নিয়ামতি-বাকেরগঞ্জ হয়ে সরাসরি বাস সার্ভিস চালু, বরগুনা জেলায় ক্ষুদ্র, মাঝারি শিল্প কারখানা প্রতিষ্ঠাসহ ব্যাপক শিল্পায়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ ও পৃণ্ঠপোষকতা প্রদান, বেকার/কর্ম প্রত্যাশীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, আইসটি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন, মৎস্য প্রক্রিয়াজাত করণ কেন্দ্র স্থাপন, কৃষি পণ্য ও দৃগ্ধ বাজারজাত করণও প্রক্রিয়াজাত করণের কেন্দ্র স্থাপন ও সুষ্ঠু ব্যবস্থাপনা, বরগুনা জেলার পর্যটন কেন্দ্রগুলো পর্যটন মন্ত্রণালয়ের আওতাভ’ক্ত করে পর্যটনের বিকাশ সাধন, জেলার নদী ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও গৃহীত প্রকল্পের দ্রæত বাস্তবায়ন জরুরি, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা যাতে অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে রফতানি ও আমদানি করতে উৎসাহিত করণে সংশ্লিস্টদের প্রতি প্রস্তাবনা তোলা হয়। এসময বক্তারা প্রত্যাশা করেন, এ প্রস্তাবনা বাস্তবায়িত হলে বরগুনা জেলাবাসীর সম্ভাবনার এক নতুন দিক উন্মোচিত হবে।
    মতবিনিমিয় সভায় নির্ধারিত আলোচনা বাহিরে দক্ষিণাঞ্চল তথা বেতাগীর সুষম উন্নয়নের স্বার্থে বরগুনা-২ আসন বেতাগী উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর এমপি প্রার্থী মনোনয়নের দাবি উঠে আসে। সভায় বক্তারা একমত হন যে, দীর্ঘ কয়েক বছর যাবত বেতাগী থেকে কোন সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় সুষম উন্নয়ন হচ্ছে না এবং জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। তারা দাবি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে একজন উপযুক্ত রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার।

  • র‍্যাবের হাতে সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি আটক

    র‍্যাবের হাতে সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পী সওদাগর (৪৩) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জয়পুরহাট (র‌্যাব-৫) ক্যাম্পের সদস্যরা। রবিবার (০২ জুন) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।

    রবিবার বিকেলে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাপ্পী সওদাগর ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলা হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামী হয়েও কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালে ২৯ শে এপ্রিল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা আসামি বাপ্পি স্বীকার করেছেন।

    মামলার পর থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত বাপ্পী সওদাগরকে যাবজ্জীবন সাজা দেন। সেই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন বলেও র‍্যাবের এই কর্মকর্তা জানান।