Author: desk

  • এক বছরে নয় পর্যায়ক্রমে ৫ বছরে ধাপে ধাপে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে-রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

    এক বছরে নয় পর্যায়ক্রমে ৫ বছরে ধাপে ধাপে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে-রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাজশাহী সিটি করপেরেশনের নব নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে অনেকগুলি কাজ করতে চেয়েছি। আমার প্রথম কাজ হলো কর্মসংস্থান সৃস্টি করা। রাজশাহীতে তেমন কোন কল কারখানা গড়ে ওঠেনি। সেই ক্ষেত্র তৈরী করে মানুষের কর্মক্ষেত্র তৈরী করতে চাই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইটেক পার্ক, বিসিক অঞ্চল তৈরী করে দিয়েছেন।

    আজ সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
    মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী অঞ্চলে যে পরিমান কৃষিজাত পণ্য উৎপাদন হয় যেমন আলু, টমেটো, আম লিচু সহ মৎস সহ অনেক রকমের পন্য প্রক্রিয়াজাত করে দেশে বিদেশে রপ্তানি করা যায় সেটা আমি করবো। যে পরিমান কৃষিজাত পণ্য উৎপাদন হয় তাতে আমাদের ওখানে কাঁচামাল রয়েছে। এখন উদ্যোক্তাদের নিয়ে তাদের পুঁজি বিনিয়োগ করে কর্মক্ষেত্র তৈরী করতে চাই। এ কাজ করতে পারবো বলে আশা করছি। এক বছরে নয় পয্যায়ক্রমে ৫ বছরে ধাপে ধাপে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি অবশ্যই সহযোগীতা করবেন। তার সহযোগীতা ছাড়া এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।

    মেয়র আরো বলেন, রাজশাহীতে বৃস্টি বা জলোচ্ছাস বা ঘুর্নিঝড় নেই। তবে যেটি আছে সেটি মরুকরণের প্রক্রিয়া। তীব্র গরম ও তীব্র শীত। এটা আমি মোকাবেলা করতে চাই। প্রচুর পরিমানে গাছ লাগিয়ে দুটোই নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছি। পুকুর বা জলাশয় বন্ধ না করে এবং নতুন করে তৈরী করে সেখানেও একটি ভারসম্য তৈরী করতে চাই। এ চ্যালেঞ্জটি মানুষের দ্বারাই মোকাবেলা করা সম্ভব। আমরা সেটাই করছি।

    এর আগে শপথ নিয়ে সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপেরেশনের নব নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

    এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলীসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

  • ঝালকাঠি নদীতে আবারও তেলবাহি জাহাজে অগ্নিকাণ্ড, রিভার ফায়ার স্টেশন নির্মানের দাবি

    ঝালকাঠি নদীতে আবারও তেলবাহি জাহাজে অগ্নিকাণ্ড, রিভার ফায়ার স্টেশন নির্মানের দাবি

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠিতে দুদিনের ব্যবধানে তেল ভর্তি জাহাজে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হতাহত সহ নিহত হয়েছেন। গত ১ জুলাই ও আজ ৩ জুলাই দুই দিনের ব্যবধানে ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলবাহী দুটি জাহাজে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্য ৩ জনের লাশ উদ্ধারসহ নিখোঁজও আছে। ঢাকায় চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ ৪জন। আজ তিন জুলাইয়ের জাহাজে বিস্ফোরন ঘটে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হওয়ার থবর পাওয়া গেছে। বর্তমানে তেলবাহি জাহাজে তীব্র আগুন জলছে , আগুন নিভাতে ঝালকাঠি-বরিশাল ফায়ার সার্ভিসের টিম সহ একধিক ফারায় সার্ভিস টিম।

    ইতিপূর্বে গত ৬ মাস আগে তেল ভর্তি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ ঝালকাঠিতে অগ্নিকান্ডের শিকার হন এতে এতে ৫০ জনের ঊর্ধ্বে নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।

    ব্যবসায়িক দিক দিয়ে দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির ঐতিহ্য ধরে রাখতে নিরাপত্তা জরুরি। আর এ নিরাপত্তার জন্য ঝালকাঠিতে একটি রিভার ফায়ার স্টেশন জরুরী বলে বিভিন্ন মহল একমত পোষণ করেছে। ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে দাবি অবিলম্বে একটি রিভার ফায়ার স্টেশন নির্মিত হোক। সংগঠনের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ দাবি তোলেন।

  • সমাজ থেকে মাদক দূরীকরণে বর্তমান প্রজন্মদের খেলাধুলায় আগ্রহী করতে হবে-জাপা নেতা ইদ্রিস আলী

    সমাজ থেকে মাদক দূরীকরণে বর্তমান প্রজন্মদের খেলাধুলায় আগ্রহী করতে হবে-জাপা নেতা ইদ্রিস আলী

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, শিক্ষার বড় ধরনের একটি অংশ হচ্ছে সাংস্কৃতি ও খেলা-ধুলায় অংশ নেয়া।
    সমাজ থেকে মাদক দূরীকরণে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হতে হবে। খেলাধুলা
    হচ্ছে একটি সংগঠিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিনোদনধর্মী এবং দক্ষতাসূচক শারীরিক কার্যকলাপ প্রদর্শনের উত্তম ক্ষেত্র। শারীরিক ও মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারেন। আর খেলাধুলা পরিচালিত হয় একগুচ্ছ নিয়ম-কানুন বা নিজস্ব চিন্তা-চেতনার মাধ্যম। এসব চিন্তা চেতনা মেনেই খেলোয়ারদের দক্ষ হয়ে দেশের সুনাম অর্জনে নিজেকে তৈরী করতে হবে।

    সোমবার (৩রা জুলাই)বিকালে ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া এলকায় অবস্থিত পল্লী মাতা স্পোটিং ক্লাবের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত ফুটবল খেলায প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ইদ্রিস আলী বলেন-সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। সেজন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতেও তিনি সকলের প্রতি আহবান জানান।

    তিনি বলেন-খেলাধুলা করে দেশে অনেকেই নাম করেছে। অর্থ উপার্জন ছাড়াও খেলাধুলায় পারদর্শী হলে একজন মানুষ জীবনে অনেক বড় হতে পারে। তবে সবাই যে বড় হবে তা নয়, খেলাধুলা, শরীর, দেহ, মন বেড়ে ওঠার জন্যও প্রয়োজন। খেলার উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এবং সদর জাতীয় পার্টির আহ্বায়ক আবু হানিফ সরকার। খেলার সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের মেম্বার রুবেল সরকারের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান মিয়া সরকার, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন সরকারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

    জাতীয় যুগ্ম আহবায়ক আরও বলেন, আমাদের সদর উপজেলা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলব, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আজকের প্রজন্মরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। খারাপ সঙ্গ ত্যাগ করে বর্তমান প্রজন্মরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে অভিভাকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

  • ময়মনসিংহে জলাবদ্ধতা পরিস্থিতি সমাধানে মেয়রের পরিদর্শন

    ময়মনসিংহে জলাবদ্ধতা পরিস্থিতি সমাধানে মেয়রের পরিদর্শন

    ময়মনসিংহ প্রতিনিধিঃ

    টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার সমাধানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও পানিবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু । সোমবার (৩রা জুলাই) দুপুরে ভাটিকাশর ও বলাশপুরে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও জলাবদ্ধতায় পরিণত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

    এ সময় মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি বড় ড্রেন এর নির্মাণকাজ চলমান আছে। এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়া তাৎক্ষণিক সমাধানের জন্যও আমরা কাজ করছি। এ অঞ্চলে যেসব স্থানে পানি আটকে আছে সেসব স্থান থেকে পানি যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায়, জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।

    এছাড়াও জলাবদ্ধতা নিরসনে মেয়র জলাবদ্ধতা নাগরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ড্রেনের জন্য জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। পানি বের হওয়ার রাস্তা তৈরি করতে না পারলে জলাবদ্ধতার অবসান হবে না। এজন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও অনেকে পাইলিং এর মাটি সরাসরি ড্রেনে ফেলে ড্রেনকে অকার্যকর করে দিচ্ছেন। অনেকে আবার ময়লা আবর্জনা, বোতল, বস্তা সহ কঠিন আবর্জনা ড্রেনে ফেলছেন। এর অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

    এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র সামীমা আক্তার, কাউন্সিলর আব্বাস আলী মন্ডল ও মোঃ সিরাজুল ইসলাম, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় প্রবাসীর স্ত্রীর ছুরিকাঘাতে মা ও মেয়ে আহত

    পটিয়ায় প্রবাসীর স্ত্রীর ছুরিকাঘাতে মা ও মেয়ে আহত

    পটিয়া প্রতিনিধি:
    পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমির বাড়ির এক প্রবাসী ও
    তার স্ত্রীর ছুরিকাঘাতে এবং লাঠির আঘাতে মা ও মেয়ে আহত হয়েছেন। তারা
    হলেন- উপজেলার পূর্ব হাইদগাঁও গ্রামের আইয়ুব আলীর স্ত্রী রেনু আক্তার
    (৪৯) ও কন্যা ফারহানা সুলতানা (২০)। ২ জুলাই রবিবার বিকেল ৫টার দিকে এ
    হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রেনু আক্তার বাদী হয়ে প্রবাসী হামিদ আলী,
    হামিদ আলীর স্ত্রী হালিমা আক্তার, ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার, খাদিজা
    বেগম, জেসমিন আক্তার জনির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
    জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রবাসী হামিদ আলীর
    সঙ্গে পাশ^বর্তী আইয়ুব আলীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে
    বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে প্রায় আড়াই বছর আগেও হামলার ঘটনা
    ঘটে। ওই ঘটনায়ও থানায় অভিযোগ হয়। চলাচল রাস্তায় একটি নলকুপ বসানোর
    প্রতিবাদ করায় রবিবার বিকেলে আইয়ুব আলীর পরিবারের উপর পুনরায় হামলা করা
    হয়। হামলায় আহত রেনু আক্তার ও ফারহানা সুলতানা পটিয়া উপজেলা স্বাস্থ্য
    কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। হামলায় আহত রেনু আকতার জানিয়েছেন,
    প্রবাসী হামিদ আলী একজন প্রভাবশালী ব্যক্তি। যার কারণে বারবার তাদের উপর
    অতর্কিতভাবে হামলা হলেও কোন বিচার পাচ্ছে না। হামিদ আলী পটিয়ার হাইদগাঁও
    উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

  • পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

    পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় সাময়িক বরখাস্তকৃত লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে এবার স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদস্থ পাইকগাছা প্রেসক্লাবের সামনে মেইন সড়কে লতার ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। লতা ইউপি’র সাবেক ওয়ার্ড সদস্য ও সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানের সমালোচনা করে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, মনোতোষ মন্ডল, সুব্রত তরফদার, কুমারেশ সরকার, এনামূল সরদার, সুশান্ত দফাদার, জয়ন্ত সরকার, মাইকেল মন্ডল, শুভংঙ্কর মুনি, দ্বিজেন্দ্র নাথ সরকার, সিরাজুল গাজী, সুকুমার সরদার, ক্ষীতিষ মন্ডল, আহল্লাদ মল্লিক, ইব্রাহিম সরদার, আব্দুল রশীদ সরদার, সাগর বিশ্বাস, সুনিল মন্ডল, সুকুমার মন্ডল, আবু বক্কর সরদার সহ আরো অনেকে।
    সম্প্রতিকালে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের এক কিশোরীর সাথে আপত্তিকর সেক্সসুয়াল ভিডিও কল ফাঁস হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে ও পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় লতা ইউনিয়নবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগসহ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মতামতের প্রেক্ষিতে গত ২০ জুন-২৩ তারিখে এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র উপ সচিব জেসমীন প্রধান চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় সড়কদুর্ঘটনায় ভ্যান আরোহী নারীর মৃত্যু, আহত -৩

    পাইকগাছায় সড়কদুর্ঘটনায় ভ্যান আরোহী নারীর মৃত্যু, আহত -৩

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনা-পাইকগাছা সড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে।
    তিনি তালা উপজেলার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। এসময় ভ্যানচালকসহ আরোহী ৩ জনকে গুরুতর অবস্থায় তালা হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। দূর্ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০ টারদিকে।
    আহতরা হলেন, পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫), তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। এসময় একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিলএসময় পেছন থেকে বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।স্থানীয়রা ভ্যানচালকসহ আহতদের উদ্ধার করে সকাল ১১ টার দিকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • বিরামপুরে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল চোরের

    বিরামপুরে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল চোরের

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুরে রাতের আঁধারে একটি দোতলা বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জুয়েল (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। রোববার রাত ৩ টার দিকে পৌর শহরের প্রফেসর পাড়া (এমপি মোড়) মহল্লার আজিজার রহমানের বাড়িতে চাঞ্চল্যকর এঘটনা ঘটে।

    মৃত ব্যক্তি জুয়েল পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তার নামে বিরামপুর থানায় মাদক, চুরি ও মারপিটের ছয়টি মামলা রয়েছে। এছাড়া সে একাধিকবার মোবাইল কোর্টেও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বলেন, রোববার রাতে পৌরশহরের প্রফেসর পাড়ায় আজিজারের বাড়িতে চুরি করতে যান জুয়েল। এসময় বাড়ির দোতলার বেলকনিতে প্রবেশের সময় রেলিংএ হাত দিলে পল্লী বিদ্যুতের ১১ কেভি মেইন তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঝলসে গিয়ে ছিটকে দোতলার ছাদ থেকে নীচে ড্রেনে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে জুয়েল। বাসার মালিক বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ও পড়ে যাওয়ার শব্দ পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিচে এসে লাশ দেখে, জাতীয় সেবা ৯৯৯-এ ফোন দেয়। ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • ইউরোপীয়ান পার্লামেন্টের ৬ এমপি’র বিবৃতি প্রত্যাহারের দাবীতে-স্মারকলিপি

    ইউরোপীয়ান পার্লামেন্টের ৬ এমপি’র বিবৃতি প্রত্যাহারের দাবীতে-স্মারকলিপি

    প্রেস বিজ্ঞপ্তি।

    নেদারল্যান্ডস আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে-জানানো হয় যে, গত ১২ জুন ২০২৩, ইউরোপীয়ান পার্লামেন্টের ছয়জন এমপি, বাংলাদেশের মানবাধিকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েকটি বিষয়ে-“ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি/ ইউরোপীয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব জোসেপ বোরেলের নিকট চিঠি লিখেছেন। যা-বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এর প্রতিবাদে এবং তাদের বিবৃতি প্রত্যাহারের দাবীতে-গত ২৪ জুন, জনাব জোসেপ বোরেলের নিকট একটি স্মারকলিপি প্রেরণ করেছে, নেদারল্যান্ডস আওয়ামী লীগ।এতে-স্বাক্ষর করেছেন, এই সংগঠনের ভারপ্রাপ্ত-সভাপতি জনাব এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

    উক্ত স্মারকলিপিতে-উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্টদের বিবৃতি মোটেই তথ্যভিত্তিক নয় এবং অতিরঞ্জিত। তাদের বিবৃতি অবশ্যই-স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যান্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এবং একটি স্বাধীন দেশের সংবিধানের ওপর হস্তক্ষেপ-করা হয়েছে, এই কথাগুলোও ঐ স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সেখানে-আরো উল্লেখ করা হয় যে, বাংলাদেশ তথা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রচার-প্রোপাগান্ডার জন্য বিশ্বজুড়ে বিএনপি-জামাতের যে, লবিষ্ট ফার্ম রয়েছে, সংশ্লিষ্টদের বিবৃতি ঐ ধারাবাহিকতারই অংশ।

    আরো উল্লেখ করা হয় যে, স্বাভাবিক ভাবে বিশ্বের প্রত্যেক দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়-স্ব স্ব দেশগুলোর সংবিধান অনুযায়ী। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশের আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, নিজ দেশের সংবিধান অনুযায়ী। এতে-বহির্বিশ্বের কারো হস্তক্ষেপ যেমন কাম্য নয়-তেমনি গ্রহণযোগ্যও নয়। সংশ্লিষ্টদের বিভ্রান্তিমূলক ঐ বিবৃতি প্রত্যাহারের জন্যও অনুরোধ জানানো হয়েছে। চারপৃষ্টাব্যপী ঐ স্মারকলিপিতে-বাংলাদেশের বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। নেদারল্যান্ডের প্রবাসী বাংলাদেশী হিসেবেই ঐ স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র যাতে-দীর্ঘজীবী হয়, সেজন্যও স্মারকলিপিতে-“ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি/ ইউরোপীয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব জোসেপ বোরেলের সুদৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

    বার্তাপ্রেরকঃ মোস্তফা জামান
    সাধারণ সম্পাদক
    নেদারল্যান্ডস আওয়ামী লীগ।

  • চতুর্থ শিল্প বিপ্লব -প্রস্তুতি গ্রহন করতে হবে- বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার

    চতুর্থ শিল্প বিপ্লব -প্রস্তুতি গ্রহন করতে হবে- বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের মথুরপর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পূতি উপলক্ষে ২য় দিনের অনুষ্ঠানে
    বাংলাদেশ সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃনজরুল ইসলাম তালুকদার বলেছেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ এসে গেছি,এসডিজির দিকে এগিয়ে যাচ্ছি।পৃথিবীর অনেক রাষ্ট্রের বিদেশে ভাল রকম কাজ করে।তারা আইটি সেক্টরে কাজ করে,কিন্তু বাংলাদেশের অনেক মানুষকে দেখেছি তারা বাগানে কাজ করে, পরিস্কার পরিচ্ছন্ন করে।এক্ষেত্রে এদের বেতন অন্যান্য দেশের কর্মীর চেয়ে অনেক কম, সে কারনে আমরা পিছিয়ে যাচ্ছি।আমাদের সামনে কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লব।সে কারনে আমাদের অনেক প্রস্তুতি প্রয়োজন। আমরা যদি কোয়ালিটি উন্নয়ন করতে পারি তাহলে আমাদের মান সম্মান বাড়াতে সক্ষম হবো।

    সে সময় ৯০ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়।

    উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো:নজরুল ইসলাম তালুকদার,বিশেষ অতিথি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রাপ্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা:মো:আব্দুল কাইউম প্রমুখ।

    পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।