Author: desk

  • ময়মনসিংহে ৮শত পিচ ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক

    ময়মনসিংহে ৮শত পিচ ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৮শত পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

    সোমবার (৩রা জুলাই ) রাত ১১ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী ওবদার মোড় সংলগ্ন ঈদগাহ মাঠ এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে সাড়াশি অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো আখাউরা উপজেলার গোয়াল গাঙ্গাইল এলাকার ফিরোজ মিয়ার পুত্র মোঃ মাহবুবুর রহমান(৩৪),ব্রাহ্মনবাড়ীয়ার সদর উপজেলার উজানীসার খোরশেদ আলম এর পুত্র
    মোঃ জহিরুল ইসলাম(৪৫)।এসময় পুলিশ তাদের নিকট থেকে ৮০০(আটশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

    ওসি শাহ কামাল আকন্দ জানান, দুই জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তিনি জানান- গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে ওসি আরো বলেন- মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

  • কেশবপুওে ১০০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক

    কেশবপুওে ১০০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর থানা পুলিশ ৩জলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাগাছি বাজারে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনের মামলা হয়েছে। যার মামলা নং-২।
    আটককৃতরা হলেন সুফলাকাঠী ইউনিয়নের আড়ুয়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক গাজীর ছেলে রাজীব গাজী (৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আজাহারুল ইসলাম (৪০)। তারা তিন জন মোটরসাইকেল যোগে কলাগাছি বাজারে পৌছালে পুলিশের এস আই গোরা চাঁদ ও এ এস আই তারিকুল চ্যালেঞ্জ করলে একজন পালিয়ে যায়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন থানায় মাদক আইনের মামলা হয়েছে। ৪জলাই আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ভালুকায় একই রশিতে মা মেয়ের ঝুলন্ত লাশসহ ৫ জনের লাশ উদ্ধার

    ভালুকায় একই রশিতে মা মেয়ের ঝুলন্ত লাশসহ ৫ জনের লাশ উদ্ধার

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ভালুকায় একই রশিতে মা মেয়ের ঝুলন্ত লাশসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৪জুলাই) পৃথক পৃথক স্থান থেকে মা- মেয়ের ঝুলন্ত লাশ সহ এই ৫জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে পুলিশ।

    সুত্র মতে গেছে- (৪জুলাই) মঙ্গলবার সকালে উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে ঘরের তালা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার (২৭) ও শিশু কন্যা আয়েশা আক্তার (৩)’র মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিথিয়ার স্বামী জাহীদ হাসান ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। জাহীদ হাসান স্থানীয় পিএ নীট টেক্সটাইল মিলের সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। সোমবার (৩জুলাই) দিবাগত রাতে উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকায় বদরুল ইসলামের ভাড়া বাড়ীতে ঘটনাটি ঘটে।

    জানা যায়, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে নির্মানাধীন ভবনের দু’তলার ছাঁদ থেকে পা পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার (৪২) নামে কারখানা শ্রমিকের মৃত্যু ঘটে। নিহতের স্বজনরা জানায়, নুরুন্নাহার তার পরিবারসহ উপজেলার কাশর এলাকার আব্বাস আলীর বাসায় ভাড়া থাকতো। সে স্থানীয় এডাম্স ফ্যাক্টরীতে অপারেটর হিসাবে কাজ করতো। নিহত নুরুন্নাহার ময়মনসিংহ ফুলপুর এলাকার আব্দুল মালেক মিয়ার স্ত্রী।

    অপরদিকে দুপুরে আব্দুল্লাহ (১০) নামে এক মাদরাসার হিফজ পড়–য়া ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল্লাহ উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়ার আনোয়ার খানের ছেলে। নিহত আব্দুল্লাহ পাশের সখিপুর উপজেলার আড়াইপাড়া এলাকায় একটি মাদরাসায় হিফজ বিভাগের ছাত্র ছিলো।

    স্থানীয় সূত্রে গেছে, আনোয়ার খানের বড় ছেলে হুজাইফার সাথে ছোট ছেলে আব্দুল্লাহর মোবাইলে গেইম খেলা নিয়ে সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ বসতঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

    ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপকে পেছন থেকে সৌখিন পরিবহনের যাত্রীবাহি একটি বাস ধাক্কা দিলে পিকআপের যাত্রী হালুয়াঘাট উপজেলার নাগরা, হাপানিয়া এলাকার পরিমল ঘোষের ছেলে প্রান্ত ঘোষ (২২) ঘটনাস্থলেই নিহত হয়। প্রান্ত ঘোষ নারায়নগঞ্জের একটি কারখানার শ্রমিক ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, খবর পয়ে পৃথক পৃথক স্থান থেকে নিহতদের লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সিরাজদিখানের বালুচরে স্বপ্ন সুপার সপে অভিযান খেজুরে পোকা জরিমানা

    সিরাজদিখানের বালুচরে স্বপ্ন সুপার সপে অভিযান খেজুরে পোকা জরিমানা

    মুন্সীগঞ্জ প্রতিনিধি:

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজার স্বপ্ন সুপার সপে খেজুরে পোকা ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা করেছে ।
    জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে।

    মঙ্গলবার ৪ জুলাই উপজেলা বালুচর ইউনিয়নের বালুচর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ-সময় স্বপ্ন সুপার সপ মনিটরিং কালে দেখা যায় আমধানী কারকের সিলবিহীন পন্য বিক্র করছে ও প্যাকেটকৃত খেজুরে পোকা বিচরন করছে এসব অপারাধে ৩৭ ও ৪৫ ধারায় ৬০০০ টাকা জরিমানা করা হয়।

    অভিযানের নের্তৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম।
    সার্বিক সহযোগিতা প্রদান করেন সিরাজদিখান উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া, সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

  • মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনআহ্বায়ক-মোঃ শাহ-আলম,যুগ্ম আহ্বায়ক-মোঃ ইসমাইল হোসেন এবং   সদস্য সচিব-এনায়েত করিম রাজিব

    মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনআহ্বায়ক-মোঃ শাহ-আলম,যুগ্ম আহ্বায়ক-মোঃ ইসমাইল হোসেন এবং সদস্য সচিব-এনায়েত করিম রাজিব

    বাগেরহাট প্রতিনিধিঃ সাংবাদিকতায় সততা-স্বচ্ছতা ও অধিকার প্রশ্নে পৌর প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন। গতকাল (৩ জুলাই), সোমবার রাত ৮টায় পৌরপ্রেস ক্লাবের নিজস্ব অফিসে প্রগতিশীল ও উদ্যোমী সাংবাদিকদের সমন্বয় এ কমিটি গঠন করা হয়। সিনিয়র সাংবাদিক মোঃ শাহ-আলম হাওলাদার-এর সভাপতিত্বে ও এনায়েত করিম রাজিব’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকতায় সততা-স্বচ্ছতা ও অধিকার নিয়ে অনেকে কথা বলেন এবং সর্বসম্মত সিদ্ধান্তে দৈনিক প্রতিদিনের সংবাদ ও মর্ণিংঅবজারভার
    পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ শাহ-আলম তালুকদার-আহ্বায়ক, মোরেলগঞ্জ
    সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও কলামিষ্ট মোঃ ইসমাইল হোসেন-যুগ্ম
    আহ্বায়ক এবং দৈনিক আমার বার্তা পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি এনায়েত করিম
    রাজিব কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
    মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মোঃ শাহ-আলম তালুকদার
    লাদার-দৈনিক প্রতিদিনের সংবাদ ও মর্ণিং অবজারভার, লেখক ও কলামিষ্ট মোঃ ইসমাইল হোসেন, এনায়েত করিম রাজিব-দৈনিক আমার বার্তা, আরিফ তালুকদার-দৈনিক দেশ
    সংযোগ, আল আমীন শেখ-দৈনিক দক্ষিণ বার্তা,সৈয়দ মিজানুর রহমান (পাখি)-দৈনিক
    খবর পত্র, টি এম রনি সাগর -দৈনিক দেশ বাংলা,টি.এম মনির হোসেন-দৈনিক দক্ষিণাঞ্চল সমাচার,মাহমুদুল হাসান-দৈনিক
    রানার, মোঃ তরিকুল ইসলাম-দৈনিক দৃষ্টিপাত, জিয়া হায়দার রাজু-দৈনিক কালান্তর
    প্রমুখ।

  • বাংলাদেশ লেবার ফেডারেশন  ঢাকা বিভাগের বিভাগীয় কমিটি গঠনের উদ্যোগে  আলোচনা সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ লেবার ফেডারেশন ঢাকা বিভাগের বিভাগীয় কমিটি গঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধিঃ

    বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) যার রেজিস্ট্রেশন নম্বর Bjf-19 । শ্রমিকদের অধিকার আদায়ের একটি জাতীয় সমন্বয় কমিটি, শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে নিজেস্ব অফিসে অদ্য বিকাল ৫ ঘটিকায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিটি গঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
    উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) কেন্দ্রীয় কমিটির,প্রচার সম্পাদক-গোলাম মোস্তফা লিটন,এডভোকেট কাজী রুবায়েত হাসান,বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব।
    কাজী মনির হোসেন রুবেল- জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন – সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।
    মোহাম্মদ দেলোয়ার হোসেন-সাধারণ সম্পাদক, ঢাকা প্রেসক্লাব। ডঃ মোঃ মনির হোসেন চৌধুরী-চেয়ারম্যান বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। আরো উপস্থিত ছিলেন।
    বজলুর রহমান, মনির হোসেন, এডভোকেট সোহেল রানা,এজাজ আহমেদ খান, অভিনাস চন্দ্র, এডভোকেট এসকে বাশার আহমেদ, ইফতি ফয়সাল কাবা প্রমূখ্য।

  • পাইকগাছায় পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

    পাইকগাছায় পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় পানিতে ডুবে বৃদ্ধ অতুল দাশের (৮৫) মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা পৌর বাজারের কাঁচা মাল নামানো শ্রমিক কাজ করতেন। সোমবার সকাল ১০ টায় সরল দিঘিতে তার লাশ পাওয়া গেছে।
    মৃত্ অতুল দাশের ছেলে প্রভাত দাশ জানান, মঙ্গলবার সকাল ১০ টায় সরল দিঘিতে স্নান করতে যায় বাবা। পরে বাড়ি না ফেরায় আমরা খুঁজতে থাকি। পুকুর ঘাটে পিতার কাপড় চোপড় দেখতে পাই। এ সময় আমরা পুকুরে তল্লাশী চালিয়ে পানির নিচ থেকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনলে কর্ত্যবরত চিকিৎসক সাকিলা আফরোজ মৃত্যু ঘোষণা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ডুবে মারা যাওয়া ব্যক্তির লাশ সুরত হাল শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছা পৌরসভার বিএনপি’র ৩টি ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

    পাইকগাছা পৌরসভার বিএনপি’র ৩টি ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভার ৪, ৬ ও ৮নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে পৌরসভা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি নেতা এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার।
    পৌর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা মোড়লের স ালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন, এ্যাডঃ সাইফুদ্দীন সুমন, প্রণব কান্তি মন্ডল, গাজী মুজিবর রহমান, অধীর কৃষ্ণ মন্ডল, আজহারুল ইসলাম, আবুল কাশেম সরদার, আলমগীর হোসেন, হুরাইরা বাদশা, রাবিদ মাহমুদ চ ল, ইয়াউর রহমান, শহিদুর রহমান, রাসেল হুসাইন, এসএম শাহীন, ময়নুদ্দীন, শিমুল, শাহীন মোড়ল, ইমদাদুল সরদার, মোশাররফ হোসেন, সিরাজ উদ্দীন, খোকন গোলদার, শফি সানা, আবু হাসান, কামরুল ইসলাম, অজিয়ার রহমান, তোরাব আলী ফকির ও আল আমিন গাজী। কর্মী সভায় পৌরসভার ৪, ৬ ও ৮নং ওয়ার্ড বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • পাইকগাছায় থানা পুলিশের অভিযানে সাজা সহ ৯ পরোয়ানা আসামী গ্রেফতার

    পাইকগাছায় থানা পুলিশের অভিযানে সাজা সহ ৯ পরোয়ানা আসামী গ্রেফতার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় দেড় বছরের সাজা প্রাপ্ত সহ ৯ পরোয়ানা আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    রোববার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফার ব্যক্তিরা হলেন, দেলুটি ইউনিয়নের দেড় বছরের সাজার আসামি মিন্টু মোড়ল (৫৫), চাদখালী ইউনিয়নের গজালিয়ার পরোয়ানার আসামি রেজাউল মোড়ল(৩৮), লতা ইউনিয়নের পুতলাখালী জহুর আলীর ছেলে লাভলু গাজী(২৮), হরিঢালীর সোবান নিকারীর ছেলে ফজর আলী নিকারী(৩৬), একই এলাকার আকছেদ আলীর ছেলে আক্তার হোসেন(৪৫), গদাইপুর ইউনিয়নের আনারুল সানার স্ত্রী সোনিয়া বেগম, হরিঢালী ইউনিয়নের মামুদ কাটি গ্রামের গুরুপদ মন্ডলের স্ত্রী বন্ধনা মন্ডল, মোহম্মদ আলীর স্ত্রী রোকেয়া, শান্ত কুমার মন্ডলের স্ত্রী সরস্বতী রানীকে গ্রেফতার করা হয়।
    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • পাইকগাছায় ভেড়া চোর আটক

    পাইকগাছায় ভেড়া চোর আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় এলাকা বাসি জয়দেব (২১) নামে এক ভেড়া চোরকে আটক করে পুলিশে দিয়েছেন। সোমবার রাতে দুইটি ভেড়াসহ তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটক চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আমিত দেব নাথ জানান, সোমবার রাত ৮ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকুরণ বাড়ি চকের চিকিৎসক বিপুল মন্ডলের বাড়ির গোয়াল থেকে ২ টি ভেড়া চুরি করে নিয়ে ৪ জন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে থাকে। এ সময় চিকিৎসক ঘের থেকে বাড়ি ফিরছিলেন। তার ভেড়া দেখে তিনি চিনতে পারে। এ সময় তিনি চোর বলে চিৎকার দেয়। অজ্ঞাত ৩ জন চোর পালিয়ে গেলেও খড়িয়ার ঠাকুরণ বাড়ি কৃষ্ণ পদ মন্ডলের ছেলে জয়দেব মন্ডল(২১) কে এলাকাবাসি আটক করে। পরে থানায় জানালে চোর ও ভেড়াসহ থানায় হেফাজতে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আটক চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে।