Author: desk

  • গৌরনদীতে বোমা বিস্ফোরণ করে নাশকতার সৃষ্টি

    গৌরনদীতে বোমা বিস্ফোরণ করে নাশকতার সৃষ্টি

    কে এম সোয়েব জুয়েল।
    গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ করে নাশকতার সৃস্টি করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে গৌরনদী থানার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফোরকান হোসেন হাওলাদার বোমা বিস্ফোরণ ঘটনার কথা শুনে ওই এলাকায় গতকাল বৃহস্পতিবার ৬ জুলাই সন্ধ্যায় ঘটনা স্হান পরিদর্শন করে ঘটনায় জড়িতদে যথাযথ ব্যাবস্হা নেয়ার কথা জানিয়েছেন স্হানিয়দের।

    গত ৬ জুলাই দিবা গত রাত ১২ : ৩০ মি: সময় বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উ: সাকোকাঠি গ্রামের সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখে এ ঘটনা ঘটালে হাসপাতালের চিকিৎসা ধীন রুগি ও কর্রমরতদের ভিতর ব্যাপক ভীতি সঞ্চারিত হয়ে তারা হাসপাতালের ভিতরে বসে এদিক সেদিক ছোটা ছুটি করার এক পর্যায় হাসপাতালের জানালা খুলতেই দ্বিতীয় বারের মতে আবারো বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাসপাতালের কর্মরতদের ভিতরে জেতে বলেন।

    এ ঘটনা হাসপাতাল কর্তীপক্ষকে অবহিত করেন, ওই রাতে কর্মরত আয়া ঝুমা ও নৈশ প্রহরী মো: ইউনুস বলেন গত ৬ জুলাই রাত সারে বারোটার দিকে হাসপাতালের সম্মুখে বোমা বিস্ফোরণ ঘটালে তারা ভীতসন্ত্রস্ত হয়ে জেগে উঠে জানালা খুলতেই দ্বিতীয় বারের মত বোমা বিস্ফোরণ ঘটান উ: সাকোকাঠি গ্রামের ইব্রাহিম বেপারীর পুত্র বখাটে ছোলায়মান ২২। তিনি (সোলায়মান) একই গ্রামের সামসুল হক মোল্লার পুত্র মেহেরব আলম শুভর এনজিওর ব্যাবসা প্রতিস্টানে পিয়োন হিসেবে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছে। তার পৃষ্ঠপোশকতায় থেকে নানান অপরাধ করে আসছেন ছোলায়মান। উল্লেখ্য, মেহেরব আলম শুভ ওই হাসপাতালের দশ সদস্যের একাংশ মালিক হিসেবে নিয়োজিত থেকে তার অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারায় তার কর্মরত পিয়ন দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে, হাসপাতালে জড়িত প্রাই সদস্যদের মধ্য এমনটাই বোধ করছেন। তাই এই অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনে সুদৃষ্টি কামনা করছে হাসপাতালে কর্তৃীপক্ষ ও সচেতন মহলের লোকজন।

  • পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি।
    সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে উলামায়ে মাশায়েখ পরিষদ।
    শুক্রবার (৭ই জুলাই) জুম্মার নামাজের পর ডোমার বাজার বাটার মোড় থেকে উপজেলা শাখা উলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।
    ডোমার উপজেলা শাখা উলামায়ে মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা উলামায়ে মাশায়েখ পরিষদের সেক্রেটারি জেনারেল মাওলানা মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী, তরুণ ইসলামিক বক্তা আবু সাঈদ প্রমূখ সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ।
    উল্লেখ্য, সম্প্রতি গত পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে আগুন লাগানো হয়। এরই প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আন্দোলন চলছে সাধারণ মুসলিমদের।

  • নাচোলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

    নাচোলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
    প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে।

    থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান
    আজ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে
    ধানসুরা হতে নাচোল গামী ধান বোঝাই ট্রাক যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-১৮-৮৩০৬ যোগে নাচোল আসার পথে গনইর নামক গ্রামে পাকা রাস্তার উপর ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে গেলে চালক নিহত হয়।

    নিহত চালক উপজেলার সূর্যপুর গ্রামের মৃত ফুল মোহাম্মদ এর ছেলে আব্দুল মতিন (৩২) ।

    সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীগণ উদ্ধার করে।
    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • গোপালগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের, ধামাচাপা দিতে টাকার অফার

    গোপালগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের, ধামাচাপা দিতে টাকার অফার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিংগারকুল গ্রামের হাফিজুর চৌধুরী (৪২)। নাকের পলিপাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হেলথকেয়ার ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। কিন্তু নাকের সমস্যা তো দুরের কথা উল্টো ভুল চিকিৎসায় জীবন দিতে হয়েছে তাকে। এমনই অভিযোগ করেছে নিহতের স্বজনরা ওই ক্লিনিকের কতৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ভুল চিকিৎসা দেওয়া ওই চিকিৎসকেরা পলাতক রয়েছে। তবে অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে রোগীর স্বজনদের সাথে মিমাংসার জন্য কয়েক দফায় শালিস বৈঠকে করে ক্লিনিক কর্তৃপক্ষ। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    তবে ক্লিনিক কতৃপক্ষ বলছে, কতৃপক্ষের ভুল নয় চিকিৎসকের ভুলে এমনটি হয়েছে। আর জেলার সিভিল সার্জন জানিয়েছেন বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    জানাগেছে, গত ৩ জুলাই সোমবার রাত আটটার দিকে নাকের পলিপাস জনিত সমস্যা নিয়ে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভর্তি হন হাফিজুর চৌধুরী (৪২)। ভর্তির পর হাফিজুরকে অপারেশন জন্য ১১টি স্বাস্থ্য পরিক্ষা করানো হয়। তখন প্রতিটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট ঠিক থাকায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নাকের পলিপাসের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হাফিজুরকে। সেখানে নেওয়ার পর হাফিজুরকে চেতনানাশক ইনজেকশন পুশ করে ওই ক্লিনিকের ডাক্তার ডা. হিরম্ব রায় ও ডা. গোলাম সরোয়ার। চেতনানাশক পুশ করার পর মারা যান হাফিজুর। বিষয়টি স্বজনরা বুঝে উঠার আগেই স্বজনদের কাছে চিকিৎসার কথা বলে নিজেরা অ্যাম্বুলেন্স ভাড়া করে কৌশলে খুলনার একটি ক্লিনিকে নিয়ে যায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হেলথকেয়ার ক্লিনিক কতৃপক্ষ। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত দেখে রোগীকে ফেরত দেয়।

    পরে এনিয়ে মৃতের স্বজনরা অভিযোগ তুললে কয়েক দফায় মিমাংসার জন্য শালিস বৈঠকে বসা হয় ও বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মোটা টাকার অফারও দেওয়া হয় মৃতের স্বজনদের। এখবর জানা জানি হওয়ার পর থেকে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে রোগীর স্বজন সাবুরা বলেন, আমরা হাফিজুর ভাইকে নাকের পলিপাসের জন্য পোস্ট অফিস মোড়ের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হেলথকেয়ার ক্লিনিকে ভর্তি করির। ভর্তির পর ১১টি স্বাস্থ্য পরিক্ষা দেয়। আমরা সব কয়টি পরিক্ষা করাই। সেখানে সব কয়টি রিপোর্ট পজিটিভ আসে। এরপর নেওয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে নিয়ে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়। এরপর হাফিজুর ভাই মারা যায়।

    মারা যাওয়া হাফিজুরের ছোট ভাই শহিদুল চৌধুরী বলেন, স্বাস্থ্য পরীক্ষায় সব রিপোর্ট ঠিকঠাক আসে। রিপোর্ট দেখে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পনেরো থেকে বিশ মিনিট পর আমাদের না জানিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে খুলনার উদ্দেশ্যে রওনা হন। পরে আমাদেরকে জানানো হলে আমরা আমার ভাইয়ের সাথে যাই। খুলনা পৌঁছানোর পর সেখানকার একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত দেখে ফেরত দেয়। পরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হেলথকেয়ার ক্লিনিক কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলে প্রেসার বেড়ে রোগীর মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

    নিহত হাফিজুরের ছোট ভাই জিল্লাল চৌধুরী বলেন, আমার ভাইকে তারা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলছে। তারা বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য আমাদের মোটা অংকের টাকার অফারও করেন। কিন্তু আমরা সেই অফার নাকচ করি। এতে বোঝা যায় তাদের গাফিলতির কারনে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।

    এঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ডা. গোলাম সরোয়ার ও ডা. হিরম্ব রায়। তাদের বক্তব্য নিতে ওই ক্লিনিকে গেলে পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া মেলেনি।

    এ বিষয়ে জানতে মোবাইল ফোনে ক্লিনিকের মালিক অমর কান্তি রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফোনে কিছু বলা যাবে না সাক্ষাতে সামনাসামনি বলতে হবে। পরে তার সাথে কথা বলার জন্য ক্লিনিকে গেলে তিনি সাংবাদিকদের দেখে কৌশলে পালিয়ে যান।

    তবে ক্লিনিকের ম্যানেজার শামিম বলেন, অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনায় ম্যানেজমেন্টের কোন ভুল নেই, যা হয়েছে চিকিৎসকের ভুলে হয়েছে।

    এ বিষয়ে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো এবং সেটা শীগ্রই সেটি করা হবে। #

  • গোপালগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক গ্রেফতার

    গোপালগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহাকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

    আজ শুক্রবার (৭ জুলাই) সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬। এর আগে বৃহস্পতিবার (০৬ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী সুমন সাহার বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার।

    র‌্যাব-৬ জানায়, হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল। পরে ওই স্থান থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহাকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব-৬ আরো জানায়, ২০১২ সালের ২ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তাড়ীহাটি গ্রামের ব্যবসায়ী দুলাল শেখ নিজ বাড়ী থেকে বাজারে যবার কথা বলে বের হলে আর ফিরে আসেনি। পরদিন ০৩ জুন সকালে উপজেলার গোহালা নদীর তীরে দুলাল শেখের পরিহিত রক্তমাখা সেন্ডেল ও চশমাসহ অন্যান্য আনুষাঙ্গিক মালামাল দেখতে পায়। নদীতে খোঁজ করে মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

    এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ২০২১ সালের ২৬ অক্টোবর বিজ্ঞ আদালত সুমন সাহাসহ ৫ আসামীকে মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    এরপর মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সুমন সাহা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন পালিয়ে ছিল। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব। #

  • সাবেক ছাত্রলীগ নেতা রাসেলের কাছে চাঁদা না পেয়ে বাসায় ঢুকে কুপিয়ে জখম

    সাবেক ছাত্রলীগ নেতা রাসেলের কাছে চাঁদা না পেয়ে বাসায় ঢুকে কুপিয়ে জখম

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: কাঙ্খিত চাঁদা না পেয়ে ঠিকাদার রাসেল (৩৮)কে ভাড়াটিয়া বাসায় ঢুকে নৃশংসভাবে কুপিয়েছে শামসুদ্দোহা তালুকদার(৪৮)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৬ জুলাই রাত ১০টা ৩০ মিনিটের দিকে। এ ব্যপারে বানারীপাড়া থানায় ৭ জুলাই শুক্রবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন ঠিকাদারের ভাই মোঃ মেহেদী হাসান।

    অভিযোগ এবং ঠিকাদার রাসেল জানান, তার ঠিকাদারি প্রতিষ্ঠান রাসেল ডটকমের বানারীপাড়ায় বেশ কয়েকটি কাজ চলমান। অভিযুক্ত সন্ত্রাসী শামসুদ্দোহা তালুকদার বেশ কয়েকদিন ধরে ঠিকাদার রাসেলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে।

    এ বিষয় নিয়ে শামসুদ্দোহা হুমকি ও বিভিন্ন চাপ দিতে থাকলে নিরুপায় হয়ে চেকের মাধ্যমে ২০ হাজার টাকা দেয়। এরপর কয়েক দিন নিরব থাকায় চাঁদার বাকি ১ লাখ ৮০ হাজার টাকার জন্য পুনরায় তাগাদা দিতে থাকে। রাসেল আর কোন টাকা দেয়া সম্ভব না বলে জানায়। এরপর ঘটার দিন শুক্রবার দিনগত রাত সারে ১০ টা ৩০ মিনিটের দিকে ক্ষিপ্ত হয়ে শামসুদ্দোহা পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্যাংকার জাহাঙ্গীর হোসেনের রাসেলের ভাড়াটিয়া বাসায় ঢুকে রাসলকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে রাসেলের চোখের উপর কপালে মারাত্মক জখম হয়। বাসার অন্যরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে তাৎক্ষণিক ভর্তি করান। রাসেলের অবস্থার অবনতি হলে শুক্রবার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

    অফিসার ইনচার্জ এস এম মাসুদ আলম চৌধুরী জানান, এব্যপারে এস আই মামুনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।#

    উল্লেখ্য রাসেল ঠিকাদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আওয়ামী লীগ বিরোধীদলে থাকাকালীন অবস্থায় রাসেল অনেক হামলা মামলার শিকার হয়েছেন।

  • বানারীপাড়ায় ডিসি’র আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

    বানারীপাড়ায় ডিসি’র আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

    এস মিজানুল ইসলাম, বিশেষ ॥ বরিশালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বানারীপাড়া পৌর শহরের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। তিনি ৮৭ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। শুক্রবার ৭ জুলাই সকালে তিনি পরিদর্শনের সময় নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর অধ্যাপক এমাম হোসেন প্রমুখ। #

  • পাইকগাছায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দলিত সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। দলিত শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের স ালনায় অনুষ্ঠানে উপ¯িত ছিলেন, হিসাব রক্ষক বিশজিৎ দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাশ, শিক্ষক মনোরানী দাস, অঞ্জনা রায়, সাধনা দাস, বদা দাস ও রবিউল ইসলাম।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও এলাকার শত শত নারী পুরুষ কর্মসুচিতে অংশ গ্রহন করে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রায় ৩ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল চেয়ারম্যানের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনে কুৎস্যা ছড়িয়ে যাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মানববন্ধন পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, বিজন হালদার, কুমারেশ মন্ডল, বিনেতা বিশ্বাস ও রিনা পারভিন, সাবেক ইউপি সদস্য সুষমা রায় ও মতলেব সানা, আওয়ামীলীগ নেতা অমলেন্দু তরফদার, দিনেশ তরফদার, অনিল সরকার, দীলিপ রায়, দিনেশ মন্ডল, মদন মোহন মন্ডল, রাধিকা গোলদার, মহিলা নেত্রী শিউলী রায়, গীতা মন্ডল, রতœা স্বর্ণকার, আয়শা, সাজুতা বেগম, আন্না বেগম, রেবেকা খাতুন, যুবনেতা গৌতম রায়, মৃগাঙ্গ বিশ্বাস, হিরামন মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়. নুর ইসলাম গাইন, বিপুল বিশ্বাস, অরন্য ঢালী, দীপংকর মল্লিক, সুজন রায়, জয় খান. তাপস, বিচিত্র, বিশ্বজিত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    উল্লেখ্য ২০ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করেন।

  • পাইকগাছায় মাদকসহ স্বামী স্ত্রী গ্রেফতার

    পাইকগাছায় মাদকসহ স্বামী স্ত্রী গ্রেফতার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ক্রেতা সেজে মাদকসহ বিক্রেতা স্বামী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানায় মাদক মামলা হয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, বুধবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নে সলুয়া গ্রামে হাকিম মসলিশ(৫০)বাড়িতে ক্রেতা সেজে উপপরিদর্শক সুজিৎ ঘোষ সহ পুলিশের একটি দল মাদক কিনতে যায়। এ সময় হাকিম মসলিশের কথামত তার স্ত্রী সুরাইয়া বেগম(৩৫) ১শ গ্রাম মাদক(গাঁজা) ক্রেতার কাছে দেয়। তাৎক্ষনিক পুলিশের দলটি তাদেরকে ঘিরে ফেলে তাদের স্বমী স্ত্রীকে গ্রেফতার করে। পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, অভিযান চালিয়ে মাদকসহ ব্যবসায়ী স্বামী স্ত্রী কে গ্রেফতার করা হয়। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।