Author: desk

  • তানোরে রাজনৈতিক অঙ্গনে  নতুন চমক বঙ্গবন্ধু সৈনিক লীগ

    তানোরে রাজনৈতিক অঙ্গনে নতুন চমক বঙ্গবন্ধু সৈনিক লীগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক নিয়ে এসেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। ইতিমধ্যে তারা ওয়ার্ড থেকে শুরু করেছে কমিটি গঠন। তারুণ্য নির্ভর এসব কমিটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। অর্থ নয় মেধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আদর্শিকতাকে প্রাধান্য দিয়ে করা হচ্ছে কমিটি। বহিরাগত এবং অরাজনৈতিক মুক্ত একটি সংগঠন হিসেবে
    সব মহলেই আস্থা অর্জন করেছে।
    বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-যুবকদের (যারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অর্জন দেখে বেড়ে উঠছে) টার্গেট করে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এসব তরুণেরা আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক অঙ্গনে অন্যদের কাছে বঙ্গবন্ধু সৈনিক লীগ রোল মডেল হয়ে উঠেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সাংসদ বা উপজেলা চেয়ারম্যানের আর্থিক পৃষ্ঠপোষকতা ব্যতিত যেখানে অন্যরা কোনো কর্মসূচি পালন করতে পারে না, সেখানে বঙ্গবন্ধু সৈনিক লীগ ব্যতিক্রম। তারা নিজেরা নিজেদের টাকায় দলীয় কর্মসূচি পালন করে আসছে, এর জন্য তারা বাইরের কারো কাছে থেকে কোনো আর্থিক সহায়তা নেন না। দল, নেতা ও নেতৃত্বের প্রতি কি পরিমাণ আস্থা-বিশ্বাস ও নিখাদ ভালবাসা থাকলেই কেবল এমন হয় তার জ্বলন্ত উদাহারণ বঙ্গবন্ধু সৈনিক লীগ। তাদের প্রধান টার্গেট আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে দলের প্রতি জনসমর্থন বৃদ্ধি, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদের হাতকে শক্তিশালী করা। এবিষয়ে রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের
    সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য
    ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহাম বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করেন। তাদের প্রধান টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের হাত শক্তিশালী করা। তারা তাদের নিজেদের দায়িত্ববোধ থেকে রাজনীতি করেন। এবিষয়ে তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তাসাদ্দেক চৌধুরী লিটন বলেন,
    তারা মাননীয় প্রধানমন্ত্রী ও তার আস্থাভাজন নেতৃত্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয়ের জন্য রাজনীতি করেন। তিনি বলেন, তারা নিজেদের পয়সা খরচ করে রাজনীতি করে দেখিয়ে দিতে চান দলের জন্য কিছু করতে চাইলে নিজেদের ইচ্ছে শক্তিই যথেষ্ট। তিনি বলেন, আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছি।

  • গুয়ারেখা উপনির্বাচনে প্রচার প্রচারণার কাজে ব্যাস্ত সময় কাটাচ্ছেন নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তার

    গুয়ারেখা উপনির্বাচনে প্রচার প্রচারণার কাজে ব্যাস্ত সময় কাটাচ্ছেন নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তার

    আনোয়ার হোসেন।
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটের প্রচার প্রচারণা জমে উঠেছে। মাঠ চষে বেড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা। পথসভা, মতবিনিময় আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে নির্বাচন সামনে রেখে ইউনিয়নে বসবাসকারী নিন্ম আয়ের বেকার মানুষ ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রার্থীদের মিছিল-মিটিং, লিফলেট বিতরণসহ নির্বাচনী নানা কাজে তারা ব্যস্ত এখন।

    পিরোজপুরে নেছারাবাদ উপজেলার গুয়ারেখা উপ-নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার দিবা (নৌকা) পক্ষে গণসংযোগ করেছেন জেলা, উপজেলা সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা ইউনিয়নের রাজবাড়ী, পাটিকেল বাড়ি, বাটনা তলা, চাদকাঠি বাজার এলাকায় তারা গণসংযোগ করেছেন।

    এ সময় নেতৃবৃন্দরা ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করেন। তারা স্থানীয়দের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবহিত হন। আওয়ামী লীগের প্রার্থী ফারজানা আক্তার চেয়ারম্যান নির্বাচিত হলে তারা নিজেরা উদ্যোগ নিয়ে সে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    এ সময় প্রার্থী ফারজানা আক্তার বলেন, গত ১০ বছর ধরে গুয়ারেখা ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। গেল দুই বছরে আমার শশুর এই গুয়ারেখায় উন্নয়নের কাজ কেবল শুরু করেছিলেন।কিন্তু শেষ করে যেতে পারেননি। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে অবশ্যই সবার সহযোগিতায় দৃশ্যমান উন্নয়ন উপহার দেবো ইনশাআল্লাহ।

    আমি চেয়ারম্যান নির্বাচিত হলে গুয়ারেখা ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সবুজ ও পরিছন্ন ইউনিয়ন উপহার দেব।আপনারা জানেন, আমার প্রয়াত শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশকে স্বাধীন করতে যেমন যুদ্ধ করেছেন ঠিক তেমনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গুয়ারেখা ইউনিয়নে উন্নয়নকল্পে কাজ শুরু করে ছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি।

    আপনারা যে ভাবে আমার শশুরের সাথে ছিলেন। ঠিক সেই ভাবে আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি চেয়ারম্যান হয়ে আমার শ্বশুরের অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে চাই।

    গুয়ারেখা ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত একটি আধুনিক যুগোপযোগী ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদে এসে কোন মানুষকে কোন কাজের জন্য কারও কাছে ধর্ণা ধরতে হবে না।

    ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেবা নিতে কোন প্রকার হয়রানি, অনিয়ম ঘুষ ও দুর্নীতির স্বীকার হতে না হয়। সময়ের কাজ সঠিক সময়েই সম্পন্ন করার জন্য ব্যাবস্থা করা হবে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। গুয়ারেখা ইউনিয়নে যে সকল স্থানে সমস্যা রয়েছে সেগুলো আগে চিহ্নিত করে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আগে সম্পন্ন করা হবে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে তার সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদা আপনাদের সাথে নিয়ে কাজ করে যাবো। এবং সর্বস্তরের জনসাধারণের সেবার মান বৃদ্ধি করে গুয়ারেখা ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ।

    তাই আমি ফারজানা আক্তার, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় আপনার মহামূল্যবান ভোটটি দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। দেশকে উন্নয়নের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সহযোগিতা করুন। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।

  • লিজেন্ড ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ  কার্যক্রম সম্পন্ন

    লিজেন্ড ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন

    পটিয়া প্রতিনিধি:
    লিজেন্ড ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠান গতকাল বিকালে
    সংগঠনের সভাপতি, কাইয়ুম চৌধুরী আকাশের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায়, এতে উদ্বোধক ছিলেন লিজেন্ড ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান সাজ্জাদ হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের সভাপতি মোঃ আয়েছ
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজেন্ড ফাউন্ডেশন সংগঠনের সাবেক সভাপতি আব্বাস হোসেন রনি, আবুল হাশেম।
    সংগঠনে বক্তারা বলেন, লিজেন্ড ফাউন্ডেশন সংগঠনের ২০১৭ সালের ২রা জুলাই থেকে সামাজিক পরিবর্তনের মাধ্যমে সুষ্ঠ সমাজ বিনির্মানে শিক্ষা, শান্তি, সেবা, প্রগতি মুলমন্ত্রকে ধারন করে এগিয়ে যাচ্ছে। উক্ত আলোচনা সভায় সংগঠনের আগামী কার্যক্রম তুলে ধরা হয়।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আরাফাত কবির, মোঃ আবু জুনায়েদ আসাদ, মোঃ আবু সুফিয়ান আরাফাত, মোঃ আরমান, মোঃ ওসমান গনি, আলিম উদ্দিন, হেলাল উদ্দিন, হাসান তানভীর, মোঃ সৈয়দ আহমেদ, মোঃ ইফতেকার হোসাইন সহ প্রমুখ।

  • আগৈলঝাড়ায় রতন সেরনিয়াবাতের জানাজার নামাজ সম্পন্ন

    আগৈলঝাড়ায় রতন সেরনিয়াবাতের জানাজার নামাজ সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত এর ভাই মোঃ রতন সেরনিয়াবাত(৪০) ৬ জুলাই বৃহস্পতিবার সকাল আটটায় ইন্তোকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাহি রাজেউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অগনিত শুভাকাঙ্খি রেখে গেছেন।
    ৬ জুলাই বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়িতে মরহুমের জানাজায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
    জানাজার নামাজে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় মুসুল্লী গন।

  • ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১

    ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহে অস্ত্রসহ নিরব চৌধুরী নয়ন নামের এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ জুলাই) রাত ১টা ৩০মিনিটে নগরীর কালিবাড়ীস্থ এসকে হাসপাতালের পিছন থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর বসত বাড়ি সামনে পরিত্যাক্ত মুরগির খোয়ারের মধ্য হইতে শপিং ব্যাগে মোড়ানো একটি পিস্তল ম্যাকজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম ফকির এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর নেতৃত্বে এসআই দেবাশীষ সাহা, এসআই মনিতোষ মজুমদার, এসআই মোঃ রুবেল মিঞা, এএসআই ইকবাল হোসেন সংগীয় ফোর্সসহ এসকে হাসপাতালের পিছন থেকে আসামী নিরব চৌধুরী নয়নকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম ফকির প্রেস ব্রিফিং এ এ তথ্য জানিয়েছেন। এসময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এবং তদন্ত ওসি ফারুক হোসেন, অপারেশন ইন্সপেক্টর ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।

    সূত্রে জানা যায়, ইতিপূর্বে গ্রেফতারকৃত নয়ন (১০ জুলাই) ২০২২সালে জেসিগুহ রোডের বাদশা মিঞাকে গুলি করলে পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয় এই গুলিবিদ্ধ ঘটনায কোতোয়ালী থানায় মামলা হয়। আইনশৃঙ্খলা বিঘ্নকারি অপরাধে ২০২১সালে একটি মামলা হয়। এছাড়াও ২০০৯সাল থেকে ২০২৩সাল পর্যন্ত আরও ৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এযাবত ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলেও জানিয়েছে পুলিশ।

  • দোয়ারাবাজারে বিভিন্ন এলাকায় জাপা নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

    দোয়ারাবাজারে বিভিন্ন এলাকায় জাপা নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

    হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ

    জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি, ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

    শুক্রবার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর পান্ডারগাঁও বাজারে গণসংযোগ শেষে স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়ে এক মতবিনিময় সভায় আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। পল্লী বন্ধু এরশাদের শাসন আমল বাংলাদেশের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। তিনি ক্ষমতায় থাকাকালে দেশ এগিয়েছিল দুর্বার গতিতে। তাঁরই উত্তরসূরী পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাপা এখন সুসংগঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করুন। আমি কোন জনপ্রতিনিধি না হয়েও ছাতক-দোয়ারাবাজার বাসীর পাশে ছিলাম, পাশে থাকবো। আমি সর্বস্তরের জনগণ সমর্থন ও দোয়া চাই।

    গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সহসভাপতি শরীয়ত আলী তালুকদার সমাই, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, পান্ডারগাঁও ইউনিয়ন জাপা নেতা মুক্তার আলী, শাহাব উদ্দীন, সাহেব গণি, মইন উদ্দিন, জহির আলী, রমজান আলী, খেছরা মিয়া, আব্দুছ সোবহান প্রমুখ।

  • নীলফামারী জেল কর্তৃপক্ষের নির্যাতনে কয়েদির আত্মহত্যা চেষ্টা

    নীলফামারী জেল কর্তৃপক্ষের নির্যাতনে কয়েদির আত্মহত্যা চেষ্টা

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কারাগারে দুলাল নামে কয়েদি নির্যাতনের অভিযোগ তুলে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। ।বৃহস্পতিবার ৬ জুলাই দিনগত মধ্যরাতে নীলফামারী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
    তাকে কারা কর্তৃপক্ষ ও পুলিশ হেফাজতে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও আত্মহত্যার চেষ্টা চালান তিনি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
    আত্মহত্যার চেষ্টাকারী হাজতির নাম দুলাল হোসেন। তিনি সদর উপজেলার পঞ্চপুকুর কিসামত মিল বাজার এলাকার এনামুল হকের ছেলে।
    মাদকসহ তিনটি মামলায় ২০১৯ সাল থেকে নীলফামারী কারাগারে আছেন দুলাল হোসেন। এরই মধ্যে দুটি মামলায় জামিন পেয়েছেন।
    হাজতি দুলাল হোসেনের অভিযোগ, ২০১৯ সাল থেকে কারাভোগের সময় বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলে কারাগারের দায়িত্বরত তাকে নানাভাবে নির্যাতন করতেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অনিয়মের প্রতিবাদ করলে তাকে নির্যাতন করেন কারাগারের জেলার আবু নূর মো. রেজা, কারারক্ষী আনছারুল ও ডেপুটি জেলার মো. ফেরদৌসসহ আরও কয়েকজন। নির্যাতনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন দুলাল। পরে একটু স্বাভাবিক হলে নির্যাতন থেকে বাঁচতে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।
    তবে অভিযোগ অস্বীকার করে জেলার আবু নূর মো. রেজা বলেন, হাজতি দুলাল অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।তিনি আরও বলেন, এর আগেও এপ্রিলে অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন দুলাল হোসেন। সেখানেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসক বলেছেন, তার আত্মহত্যার প্রবণতা আছে।
    নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুলফিকার আলী নবাব বলেন, ব্যাক পেইন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দুলাল হোসেনকে। হাসপাতালে আসার পর তিনি ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে মেডিকেল কলেজে পাঠাতে চাইলে রোগী অস্বীকৃতি জানান। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন।

  • বাহুবলে বর্ষায় যাতায়াতের অনুপযোগি  বিহারীপুর সড়ক।। ভুক্তভোগীদের ক্ষোভ

    বাহুবলে বর্ষায় যাতায়াতের অনুপযোগি বিহারীপুর সড়ক।। ভুক্তভোগীদের ক্ষোভ

    মশিউর রহমান।
    হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের
    বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা বিরাজ করছে। সিএন্ডবি থেকে বিহারীপুর প্রাইমারি স্কুল পর্যন্ত অর্ধকিলোমিটার সড়ক পাকা হলেও বাকি অংশ এখনও কাচা। ফলে গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষাকালে হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী।
    এ সড়কটি সিএন্ডবি হতে বিহারীপুর-গোলগাও হয়ে সংযোগ হয়েছে বাহুবল সদরে। এ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। কাদামাটি আর গর্তের কারণে ছোট যানবাহন ছাড়াও পায়ে হেটে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সহ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতায়াত করেন।
    সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টি বাদলের কারণে সড়ক কাদামাটিতে ভরে গেছে। ভাল পোশাক পড়ে এ সড়ক দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে ওঠেছে।
    ভুক্তভোগী স্থনীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাটের বিরাজমান এ সমস্যার বিষয়ে ওয়ার্ড মেম্বার ইদ্রিছ আলীকে অবগত করলেও তিনি কর্ণপাত করছেন না। এমনকি তুচ্ছতাচ্ছিল্য করে ভুক্তভোগীদের সাথে রুঢ আচরণ করেন। এতে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মেম্বার ইদ্রিছ আলীকে ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

  • সুইডেনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    সুইডেনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদেও সামনে “মহাগ্রন্থ আল-কুরআন” পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলাম কেশবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৭জুলাই জুম্মবাদ বিক্ষোভ মিছিলটি কেশবপুর শহরের বকুলতলা হাবিবগঞ্জ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে এসে শেষে পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কেশবপুর শাখার আমির অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, জামায়াতে ইসলাম উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওয়াজিউর রহমান ও কর্মপরিষদ সদস্যকৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, মাওলানা রেজাউল ইসলাম, সদস্য মাওলানা আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে আল কুরআন পোড়ানোর ঘটনায় সারাবিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

  • রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী ট্রলার ডুবি

    রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী ট্রলার ডুবি

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

    শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

    ট্রলারডুবিতে দুজন নিখোঁজ রয়েছে। আর দুজন যাত্রী সাতার কেটে কিনারে এসে উঠেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

    সাঁতার কেটে কিনারে আসা দুই যাত্রী জানান, বন্ধু পরিবহন নামের লঞ্চটি শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা ট্রলার ঘাট ছেড়ে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বুড়া গৌরাঙ্গ নদীর তিন মোহনায় গিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিল।

    ট্রলারটিতে অতিরিক্ত মালামাল লোড করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

    বন্ধু পরিবহন ট্রলারটি গলাচিপা টু চর আন্ডা অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রী ও মালামাল পরিবহন করতো। ট্রলারের মালিক ব্যবসায়ী দীপঙ্কর সাহা।