Author: desk

  • রাজশাহী জেলায় শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ  নির্বাচিত হলেন কামরুল ইসলাম

    রাজশাহী জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কামরুল ইসলাম

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে
    ।। জুন / ২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোদদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম।
    ১২ জুলাই বুধবার পুলিশ অফিসের ডিল সেটে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভাতে পুলিশ সুপার এ সম্মাননা সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।

    রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার) অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ সোহেল রানাসহ সকল সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    গোদাগাড়ী মডেল থানার ও কামরুল ইসলাম বলেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার) অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ সোহেল রানাসহ সকল সিনিয়র সকল স্যার দের আন্তরিক ধন্যবাদ জানাই।

    বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার গোদাগাড়ী থানা ,প্রেমতলী ও কাঁকনহাট তদন্তকেন্দ্রের সহকর্মীদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুরস্কার। এই পুরস্কার আমার একা নয় আমাদের সকলের।

    আমরা গোদাগাড়ী থানা টীম যেন আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
    সচেতন মহল মনে করেন, এ পুরস্কার গোদাগাড়ী উপজেলাবাসীর গর্ব, গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে অনুপ্রেরণা যোগাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নত হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • আগৈলঝাড়ায় এক জনের সন্দেহজনক মৃত্যু

    আগৈলঝাড়ায় এক জনের সন্দেহজনক মৃত্যু

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের রফিক হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে মৃত্যু ব্যাক্তির মা ভাই বোন ছেলেসহ স্বজনরা জানান হার্টের রুগী হার্টএটাক করে মারা গেছে, স্থানীয় কিছু লোকজন জানান
    পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর সময় পাটক্ষেতের মধ্যে পড়ে যায় রফিক। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনা স্থান পরিদর্শন করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার সহ অনেকে। ঘটনাটি ঘটেছে ১১জুলাই মঙ্গলবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভাল্লুকশী গ্রামে। নিহত রফিক ভালুকশীর সীমান্তবর্তী গৌরনদী উপজেলার বাগমারা গ্রামের মনুমিয়া হাওলাদারের ছেলে।সে (রফিক) ভালুকশী গ্রামে শশুর বাড়ির এলাকায় বসবাস করতো বর্তমানেসে ভাল্লুকশীর বাসিন্দা।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বসে কয়েকজনের সাথে তাস খেলছিলো রফিক। এরইমধ্যে গৌরনদীর পুলিশেরে একটি পিকাপ সেখান দিয়ে যাচ্ছিলো এসময় রাস্তার পাশে বসে তাস খেলতে পুলিশ নিষেধ করে। পুলিশ যাওয়ার পর তারা আবারো খেলা শুরু করে। পরবর্তীতে ওই পথ দিয়ে গৌরনদীর দিকে যাওয়ার সময় আবারো তাস খেলতে দেখে গৌরনদী থানার পুলিশের গাড়ি থামিয়ে পুলিশদের নামতে দেখে
    তাস খেলতে থাকা সবাই দৌড়ে পালানোর সময় পাটক্ষেতের মধ্যে পড়ে যায় রফিক। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা কিছু লোকেরা বলেন রফিক এর আগেও দুই বার হার্টএটাক করে ছিলো এবারও সে কারনে কৃষক রফিকের মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে গৌরনদী থানা পুলিশের একটি দল আগৈলঝাড়ার ভাল্লুকশী গ্রামের মধ্যে দিয়ে গৌরনদী থানা এলাকার মাগুরার দিকে যাওয়ার সময় যুবকদের তাস খেলতে দেখে নিষেধ করে।পরবর্তীতে মাগুরা থেকে ফেরার পথে ওই যুবকদের আবারো তাস খেলতে দেখে পুলিশের গাড়ি থামালে এসময় পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় রফিক নামের একজন পাটক্ষেতের মধ্যে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পরে তাকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরও বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার জানান,খবর পেয়ে সাথে সাথে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠাই গিয়ে আমাকে বিস্তারিত জানালে ঘটনাস্থলে আমি গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী,মৃত্যু ব্যাক্তির আত্মীয়স্বজন মা ভাই বোন ছেলেসহ সবাই জানিয়েছেন মৃত ব্যক্তি হর্টোর সমস্যায় ভুগছিলেন এর আগেও তিনি দুই বার হার্টের সমস্যার চিকিৎসা করিয়েছেন। হার্টের রুগী হার্টএটাক করে মারা গেছে, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য বুধবার সকালে বরিশাল প্রেরণ করা হবে।

  • রাজধানীতে  মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে গ্রেফতার-৭৪

    রাজধানীতে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে গ্রেফতার-৭৪

    শেখ সাইফুল ইসলাম কবির ,বিশেষ-প্রতিনিধি:
    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
    গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪২১৫ পিস ইয়াবা, ৯ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৩৩৯.৪ গ্রাম ৫৩২ পুরিয়া হেরোইন, ২৬৪ ক্যান বিয়ার ও ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
    ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ১১.০৭.২৩ সকাল ছয়টা থেকে আজ ২২,০৭,২৩ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।

  • বেতাগীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড ২০২৩

    বেতাগীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড ২০২৩

    বেতাগী বরগুনা প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড ২০২৩। বেতাগী সাইন্স ক্লাব ও গ্রিন পিস সোসাইটির আয়োজনে এবং ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী বরগুনা ইউনিটের সহযোগিতায় ২ ক্যাটাগরীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম(লেভেল-১) ও নবম থেকে দশম(লেভেল-২)।

    বুধবার (১২ই জুন) কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বেতাতী সাইন্স ক্লাবের সভাপতি রাফি খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক শামীমা নাসরীন।

    ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও গ্রিন পিস সোসাইটি সভাপতি খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এসিস্ট্যান্ট হেডমাস্টার মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল হাসান প্রমুখ।

    ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলার সহ সভাপতি ইমরান হোসেন এর পরিচালনায় আইসিটি অলিম্পিয়াড প্রথম ক্যাটাগিরিতে বিজয়ীরা হলেন অষ্টম শ্রেণীর জিদনি ইসলাম, সপ্তম শ্রেণীর আদ্রিতা হালদার মম, অষ্টম শ্রেণির স্বর্না রায় ও দ্বিতীয় ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন দশম শ্রেণীর মোসাঃ মারিয়া, নবম শ্রেণীর মোসাঃ মরিয়ম, দশম শ্রেণীর আমিনা আক্তার।

    এসময় কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক শামীমা নাসরীন বলেন, আইসিটি অলিম্পিয়াড বেতাগীতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ সৃজনশীল চিন্তাভাবনা ও মেধা বিকাশের সহযোগিতা করে।

    অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • গুয়ারেখা উপনির্বাচনে ভোটারদের কাছে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

    গুয়ারেখা উপনির্বাচনে ভোটারদের কাছে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

    স্বরূপকাঠি (পিরোজপুর)প্রতিনিধি //

    পিরোজপুরে গুয়ারেখা ইউনিয়নে উপ-নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই ভোটারদের কাছে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে । নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এমন অভিযোগ করেন। নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে জামাত বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী মিজানুর রহমান গাজির লোকজন ।

    চোখের পাশে সামান্য কেটে যাওয়ার স্থানে মাথা জুড়ে ব্যান্ডেজ করে মামলা দেয়া নিউজ করা ছবি ভাইরাল করার মতো ঘটনা ঘটছে।আবার সামান্য কথার কাটাকাটি ঘটনায় মারামারি সেটাকেও নির্বাচনি সহিংসতা বানানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বলছেন, ৭১কে হার মানিয়েছে, সংখ্যালঘুর উপর হামলা এরকম অনেক পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরম করে ফেলেছেন কোন কোন নেতা। এছাড়াও উঠন বৈঠকের নামে সভা সমাবেশে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা । উচ্ছৃঙ্খল আচরণ ও নির্বাচন প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদানের মতো ঘটনা ঘটেছে ।

    এগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। শুধু শুধু নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার মতো ঘটনা। যেখানে নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তার পরেও গুয়ারেখা উপ নির্বাচনে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারে ব্যাস্ত হয়ে পড়েছেন মিজানুর রহমান গাজির লোকজন। একবার আচরণ বিধি লংঘের কারনে সতন্ত্র পার্থী মিজানুর রহমান গাজিকে নির্বাচন অফিস থেকে নোটিশ করা হয়েছিলো।

    মিথ্যা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিলন বলেন, এগুলো সব সাজানো নির্বাচনে প্রতিপক্ষে ঘায়েল করার একটা সহজ রাস্তা। নিজের মাথা কাইটা রক্ত বের করে মামলা চালায়। ওভারঅল এগুলো প্রার্থীর জামেলা।

    আমারা সহিংসতা পারাপারি,কাটাকাটি, মারামারি এগুলো পছন্দ করিনা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নৌকা দিয়েছেন এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসছি।

    আমাদের ইউনিয়নে কয়েকজন মোনাফেক বেইমান আছে যারা দল করে এবং দলের পদ ধারন কইরা আছে, অপরদিক মিজান গাজির কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইয়া তার পক্ষে কাজ করে। মিজান গাজির কোটি কোটি টাকা আছে। তারা ইউনিয়নে মাইনারেটির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আওয়ামীলীগের কর্মিদের মাঝে বিবাদ সৃষ্টি করেছে পক্ষান্তরে তারা বিএনপিকে সাপোর্ট করে। মিজান গাজী বিএনপি পরিবারের লোক।

    যেখানে নির্বাচন সংশ্লিষ্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা নির্বাচন স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে জামাত বিএনপি সমর্থীত প্রার্থী ওর অনুসারীরা একের পর এক মিথ্যে নাটক সাজাচ্ছে। দলের কতিপয় নেতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানান অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    ইউপি সদস্য আরিফুর ইসলাম বেলেন,গতপরশু যে ঘটনাটি ঘটেছে সেটা পূর্ব শত্রুতার কারনে ঘটেছে। ওটাকেও নির্বাচনের ইস্যু বানিয়ে নির্বাচনী এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়া সম্প্রতি আলম সিকদার কথিত একজন সাংবাদিকের কাছে যে ভুয়া তথ্য দিয়ে ভিডিও ভাইরাল করছে। যেটা ইউনিয়ন বাসির জন্য দুঃখ জনক বিষয়। যেটি সম্পূর্ণ মিথ্যে কথা আমি আলম সিকদারের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এই নৌকা জাতির জনকের নৌকা, শেখ হাসিনার নৌকা, ইউনিয়ন বাসির নৌকা, উন্নয়নের নৌকা। আগামী ১৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ইউনিয়ন বাসিকে আহবান জানিয়ে যাচ্ছি।

    স্বরূপকাঠি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শাহীন শরিফ বলেন,গত পরশুর ঘটনাটি আমরা খোঁজ নিয়ে দেখেছি ওটার সাথে নির্বাচনের কোন সম্পৃক্ততা নাই। তারা একই বাড়ির লোক কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ ঘটনা ঘটে। নির্বাচন দিন পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। নির্বাচন অফিস সর্বদা মনিটরিং করতেছে।যে কোন প্রার্থী হোক না কেন কাউকেই কোন প্রকার সহিংসতায় জড়ানোর সুযোগ দেয়া হবে না।

  • উজিরপুর মডেল থানা পরিদর্শনে বরিশালের পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম

    উজিরপুর মডেল থানা পরিদর্শনে বরিশালের পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম

    মোঃ জুনায়েদ খান সিয়াম (উজিরপুর উপজেলা প্রতিনিধি)

    বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম পুলিশ সুপার বরিশাল, আজ ১২ জুলাই বুধবার ২০২৩, বরিশালের পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল(অতিরিক্ত দায়িত্বে উজিরপুর সার্কেল), বরিশাল। এসময় পুলিশ সুপার, বরিশাল জেলা মহোদয়কে প্যারেড ও সালামী প্রদান করেন উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ তৌহিদুজ্জামান।

    পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

  • মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  বার্ষিক  কমিটি গঠন সভাপতি  সালেহ সম্পাদক জসিম

    মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি সালেহ সম্পাদক জসিম

    এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সম্মেলনে ২০২৩-২০২৪ মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবু সালেহ (দৈনিক খোলা কাগজ) ও সাধারণ সম্পাদক পদে এইচ এম জসিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ ) নির্বাচিত হয়েছেন।
    মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এইচ এম শহিদুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ শামীম আহসান মল্লিকের পক্ষে মোরেলগঞ্জের একসময়ের প্রখ্যাত সাংবাদিক অধ্যাপক মনিরুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
    এছাড়া এ কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সাইফুজ্জামান রিপন (দৈনিক যায়যায়দিন), সহসভাপতি পদে কেএম শহিদুল ইসলাম ( দৈনিক দেশের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক পদে মেজবাহ ফাহাদ ( দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক পদে (দৈনিক প্রভাত), দপ্তর সম্পাদক পদে শিব সজল যীশু ঢালী (দৈনিক দক্ষিণাঞ্চল), প্রচার সম্পাদক পদে এখলাস শেখ (দৈনিক ক্রাইম তালাশ) এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম শহিদুল ইসলাম (দৈনিক আমাদের সংবাদ ও দৈনিক আমাদের প্রবাহ), এম এ জলিল ( দৈনিক ভোরের ডাক) ও মোঃ হাসানুজ্জামান বাবু ( দৈনিক নওয়াপাড়া) নির্বাচিত হয়েছেন। সদস্য সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, (দৈনিক ভোরের দর্পন দৈনিক লোক সমাজ মুবি বাংলা টিভি ) মোঃ নাজমুল তালুকদার, মোঃরফিকুল ইসলাম,(দৈনিক আমার একুশ) মোঃ আলী হায়দার সগীর, (দৈনিক অর্নিরবান) এস এম সাইফুল ইসলাম কবির, (দৈনিক সংবাদ প্রতিদিন ও ডেইলি অবজারভার); মোঃ তাজুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) ।

  • গোপালগঞ্জের চাঞ্চল্যকর ছিরু হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

    গোপালগঞ্জের চাঞ্চল্যকর ছিরু হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি শাহাজাহান মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

    আজ বুধবার (১২ জুলাই) দুপুরে কাশিয়ানী থানার অফিসার ইনজার্চ (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ আগে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার লাকসাম এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছেলে। সে ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন।

    ওসি মুহাম্মাদ ফিরোজ আলম তিনি জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রতার জের ধরে আসামীরা ছিরু মোল্যাকে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এ মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১৭ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরবর্তীতে আসামীরা হাইকোর্টে আপীল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামীদের করা আপিল আবেদনের ওপর শুনানী শেষে গত ১১ জুন ৪ জনের ফাঁসি বহাল, ১ জনের আমৃত্যু কারাদন্ড ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকি ১২ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রেফতারের এ খবরে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেছেন নিহতে স্ত্রী ও স্বজনরা। #

  • গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় কবির ব্যাপারী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    মঙ্গলবার (১১ জুলাই) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের দত্তডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত কবির ব্যাপারী মাদারীপুরের কালকিনি থানার কৃষ্ণনগর গ্রামের কুব্বাদ ব্যাপারীর ছেলে।

    ওসি মো. জাবেদ মাসুদ জানান, কর্মস্থলে যোগ দিতে কবির ব্যাপারী মাদারীপুর থেকে মোটর সাইকেল করে গোপালগঞ্জে আসছিলেন। এসময় মোটর সাইকেলটি সদর উপজেলার দত্তডাঙ্গায় পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। #

  • গোপালগঞ্জে প্রতিবন্ধি নারীকে মারপিট ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    গোপালগঞ্জে প্রতিবন্ধি নারীকে মারপিট ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রতিবন্ধি নারীর ভাড়া বাসার দরজা ভেঙ্গে নিয্যাতন, মারপিট ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে জড়িয়ে বানোয়াট, ভীত্তিহীন, মিথ্যা অভিযোগ ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (১২ জুলাই) বিকালে জেলা শহরের আরামবাগ এলাকার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্সনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রতিবন্ধী নারী শানু খানম ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অমির হামজার পিতা হাফিজ কাজী। প্রতিবন্ধী ওই নারী গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হামজার বাসার ভাড়াটিয়া।

    লিখিত বক্তব্যে প্রতিবন্ধী নারী শানু খানম বলেন, রাস্তা নিয়ে প্রতিবেশি বাসিন্দ নোমান হোসেন তমাল ও তার স্ত্রী আইরিন সুলতানা আশার সাথে বাসার মালিক হাফিজ কাজীর সাথে বিরোধ চলে আসছিল। ১০ জুলাই সোমবার সকালে আমার বাসার গেট তাদের রাস্তার উপর খুলে গেলে তারা গেটে লাথি মারে। পরে আমার বাসায় ঢুকে আমাকে ও আমার মাকে মারধর করে। এ ঘটনায় আমি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

    একই সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমির হামজার বাবা হাফিজ কাজী বলেন, ঘটনার দিন বেলা সাড়ে ৮ টায় বাড়ির নিচতলায় চিৎকার শুনে দৌড়ে এসে দেখি বাসার ভাড়াটিয় প্রতিবন্ধী শানু খানমকে মারপিট করছে প্রতিবেশি বাসিন্দ নোমান হোসেন তমাল ও তার স্ত্রী আইরিন সুলতানা আশা। আমার ছেলেসহ আমরা নোমান হোসেন তমাল ও তার স্ত্রী আইরিন সুলতানা আশাকে ঠেকাতে যাই।প্রতিবেশি বাসিন্দ নোমান হোসেন তমাল ও তার স্ত্রী আইরিন সুলতানা আশা মারধরের যে অভিযোগ এনেছে তা মিথ্যা। এ ঘটনায় আমার ছেলে আমির হামজা জড়িত নয়। তারপরেও আমার ছেলেকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দ্যেশে মিথ্যা, বানোয়ট ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করছি।

    এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নোমান হোসেন তমাল বলেন, আমির হামজার বাড়ির ভাড়াটিয়া আমাদের জায়গায় দৈনন্দিন ময়লা আবর্জনা ফেলে আসছে। বিষয়টি তাদের বলতে গেলে স্ত্রীসহ আমাকে মারপিট করে। সেজন্য আমার স্ত্রী থানায় অভিযোগ করেছেন।

    আইরিন সুলতানা আশা বলেন, আমরা কাউকে মারপিট করিনি। উল্টো তারা আমির হামজাকে নিয়ে আমার উপর হামলা চালিয়েছে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ অভিযোগ করেছে। মুলত তাদের মধ্যে আগে থেকে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মনমালিন্য ছিলো। এ ঘটনায় প্রতিবন্ধী নারী একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #