Author: desk

  • ধর্ষককে গ্রেফতারের দাবিতে শৈলকুপায় সংবাদ সম্মেলন

    ধর্ষককে গ্রেফতারের দাবিতে শৈলকুপায় সংবাদ সম্মেলন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহমত খাঁ (৬০) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পিতা। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তার লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৩ জুলাই দুপুরে গড়াই নদীর তীরে গোসাইডাঙ্গা গ্রামের শিশুটিকে ধর্ষন করে একই গ্রামের শাহমত খা। এঘটনায় ৫ জুলাই শৈলকুপা থানায় মেয়েটির ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৪। মামলা দায়েরের পর ৭দিন পার হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সম্মেলনে গোসাইডাঙ্গা গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিল।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে ইউপি মেম্বার ও সাবেক সেনা সার্জেন্টের রহস্যজনক মৃত্যু

    ঝিনাইদহে ইউপি মেম্বার ও সাবেক সেনা সার্জেন্টের রহস্যজনক মৃত্যু

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও ইউপি মেম্বর আনোয়ার হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিজ ঘরে তার রক্তাক্ত দেহ গলাকাটা অবস্থায় পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি এক সময় সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ইউপি সদস্য আনোয়ার হোসেনের মৃত্যু নিয়ে পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা প্রথম দিকে পরস্পর বিরোধী বক্তব্য দিলেও পরে সবাই এক হয়ে যায়। প্রতিবেশি জাহাঙ্গীর হোসেন মনির বলেন, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে সে অসুস্থ্য ছিল। মঙ্গলবারও যশোর সিএম এইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গøাস ভেঙ্গে গলা কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল রহমান খান জানান, প্রথমে আমরা শুনছিলাম স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে নিজের গলাই নিজে ধারালো কিছু ব্যবহার করে আত্মহত্যা করেন আনোয়ার। পরে পরিবার ও প্রতিবেশির কাছ থেকে জানলাম শোকেসের উপর পড়ে গলায় গøাস ফুটে মারা গেছেন। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, ইউপি মেম্বর আনোয়ার হোসেন চার মাস আগে স্ট্রোক করে যাশোর সিএমএইচ এ চিকিৎসাধিন ছিলেন। গতকাল রাতে অসুস্থ্যতার কারণে ঘুম না হওয়ায় আরো বেশি অসুস্থ্য হয়ে পড়েন। দুপরে ঘরে ভিতরে উঠে দাড়াতে গেলে মাথা ঘুরে সোকেসের গøাসের উপর পড়ে যায়। এতে গøাস ভেঙ্গে কাঁচের টুকরো গলাই ঢুকে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইল মাদক ও চেক জালিয়াতি মামলায় দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (বুধবার (১২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আহসান হাবিব ও এএসআই (নিঃ) মাহমুদ করিম অভিযান চালিয়ে আসামিদ্বয়ের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন-নড়াইল সদর থানার লস্করপুর গ্রামের আবদু সরদারের ছেলে সামছুর রহমান ও ভবানীপুর গ্রামের ইমান সরদারের ছেলে লিপটন মোল্যা। গ্রেফতারকৃত সামছুর রহমান চেক জালিয়াতি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও লিপটন মোল্যা মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • চোরাকারবারি ধরতে গিয়ে মারা যাওয়া বিজিবি সদস্যের বাড়িতে শোকের মাতম স্বজনদের আহাজারি

    চোরাকারবারি ধরতে গিয়ে মারা যাওয়া বিজিবি সদস্যের বাড়িতে শোকের মাতম স্বজনদের আহাজারি

    বাবুল হোসেন ঃ, কুড়িগ্রামে টহলরত অবস্থায় মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব আলমের (৩১) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে ৬ মাস বয়সি কন্যা সন্তানের ভবিষ্যত।
    মাহবুব আলমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। মাহবুব লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

    মাহবুবের বাবা আব্দুল গফুর বলেন, তিন ভাইবোনের মধ্যে সবার বড় মাহবুব। বিজিবিতে যোগদানের পর আমার অস্বচ্ছল পরিবারের হাল ধরেছিলো সে। সেই ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম। আজকে আমি সব হারিয়ে ফেললাম।

    হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, টগবগে এই বিজিবি সদস্যের অকাল প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক। তার মৃত্যুতে আমরা শোকাহত।

    বুধবার সকালে মাহবুবের গ্রামে বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বারবার মুর্ছা যাচ্ছেন মা মোহছেনা বেগম। ৬ মাসের শিশুকে বুকে জড়িয়ে নির্বাক স্ত্রী মাজেদা বেগম। মাহবুবের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।
    এর আগে, মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিজিবি সদস্য মাহবুব।

  • নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিতে   জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিতে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলের এসপি সাদিরা খাতুন’র সভাপতিতে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০২৩ খ্রি: মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
    পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
    অপরাধ পর্যালোচনা সভায় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল); দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার); সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-২, স্বপন কুমার, পুলিশ পরিদর্শক, সিআইডি, নড়াইল শেখ কামাল মেহেদী, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নড়াইল; শাহরিয়ার, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলসহ জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জরা উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে পৃথক অভিযানে জুয়ারু ও পরোয়ানা ভুক্ত আসমীসহ গ্রেফতার ৫

    লালমনিরহাটে পৃথক অভিযানে জুয়ারু ও পরোয়ানা ভুক্ত আসমীসহ গ্রেফতার ৫

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে জুয়ার সরঞ্জামাদি ও পরোয়ানা ভুক্ত আসামীদের কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাটের বিভিন্ন এলাকায় গত ১১/০৭/২০২৩ ইং তারিখ দিবাগত রাত্রে অভিযান চালিয়ে লালমনিরহাট থানা পুলিশ ০৩ টি জিআর পরোয়ানা ভুক্ত দীর্ঘদিনের পলাতক ০১ জন আসামীকে গ্রফতার করে। এছাড়াও অভিযানে জুয়া মামলায় ০২ জন আসামী এবং থানা এলাকায় গনউপদ্রপ সৃষ্টি করায় পুলিশ আইনের ৩৪ ধারায় ০২ জন আসামীসহ সর্বমোট ০৫ জন আসামীকে গ্রেফতার করেছেন সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • লালমনিরহাটে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, ধর্ষন মামলাসহ  গ্রেফতার ৪

    লালমনিরহাটে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, ধর্ষন মামলাসহ গ্রেফতার ৪

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে কুলাঘাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার,ও ধর্ষন মামলায় ০৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামীদের কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, এর নেতৃত্বে লালমনিরহাটের কুলাঘাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত মাদকদ্রব্য ধ্বংশ করা হয় । বর্ণিত ঘটনায় লালমনিরহাট মামলা নং- ২০, ধারা- ৩৬(১) সারণির ১৩(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয়। এছাড়াও অভিযানে লালমনিরহাট থানায় রুজুকৃত ধর্ষন মামলাসহ নিয়মিত মামলায় ০৩ জন এবং ওয়ারেন্ট মুলে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে কুলাঘাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন মামলার ০৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ০১ জন কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।

    হাসমত উল্লাহ

  • পুঠিয়ার, সেনা সদস্য (অব): সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

    পুঠিয়ার, সেনা সদস্য (অব): সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি ঃপুঠিয়ায় অবসর প্রাপ্ত সেনা সদস্য ল্যাঃ করর্পোরাল নাজমুল ইসলাম সুমন ও ঝলম লিয়া হাট ইজারাদারের উপর অতর্কিত নৃশংস হামলার প্রতি বাদে মানবন্ধন পালন করেছে অবসর প্রাপ্ত সসস্ত্র বাহিনী ঐক্যজোট রাজশাহী, ঝলমালিয়া ও সর্বস্তরেরজনসাধারণ।

    মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন পুঠিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানব ন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবন্ধন অনুষ্ঠা নে বক্তব্য রাখে ন, হামলার শিকার নাজমুলামের বাবা নজরুল ইসলাম ইয়া হিয়াসহ অবসার প্রাপ্ত সেনা সদস্যগণেরা।

    বক্তার হালাকারীদে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসেনর প্রতি জোর দাবি জানান। এছাড়াও এসব সন্ত্রাসী কার্মকান্ডের সাথে জড়িতদের সহযোগিতা যারা করবে তাদের প্রতি হুশিয়ারীদেন বক্তারা।

    উল্লেখ্য গত রবিবার (৯ জুলাই) বিকাল ৫টায় সৈয়দপুর থেকে ঝলমলিয়া আসার পথে মধুখালি ব্রিজ সংলগ্ন এলা কায় কিছু দুর্বত্তকারীরা চাইনিজ কুড়া ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

    পরে এলকাবাসী মুমুর্ষ অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা

    স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশ ঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাস পাতালে প্রেরণ করে। ঐ দিন রাতে ২০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন সুমনের বাবা নজরুল ইসলাম (এহিয়া)। এ ঘটনায় সাকিবুর রহমান মিঠু,  রিপন ও নিয়ামুল হক জুয়েল রানাকে ঘটনার পরপরই গ্রেফতার করেছেন পুঠিয়া থানা পুলিশ। মামলার আসামিরা হলো, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩০), নিয়ামুল হক জুয়েল (৩৫), রিপন (২৮), টাইপ (২৮), হামিদ হাসান (২২), মিম সরকার (২২),

    মেহেদী হাসান (২৮), হাসিবুল হোসেন শান্ত (২৫), মাসুদ রানা (৩২), মোনায়েম খান (৪৫), মো. খোকন (৩০), মো. মিঠু (৩২), মিলন (২৮), আবুল বাসার (৩২), মাহফুজুর রহমান ডলার (৪০), জয় (২৩), আব্দুল মান্নান (৪২), শরিফুল ইসলাম সেন্টু (২৬) ও সাজ্জাদ (২৮)। আসামিদের সকলের বাড়ি পুঠিয়ার পুঠিয়ার ঝলমলিয়া ও জিউপাড়া এলাকায়। বর্তমানে সুমন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।#মাজেদুর  রহমান (মাজদার)

    পুঠিয়া, রাজশাহী। 

  • শার্শায় কথিত ডাক্তারের  বিরুদ্ধে ল্যাব টেকনিশিয়ানকে আটকিয়ে জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ

    শার্শায় কথিত ডাক্তারের বিরুদ্ধে ল্যাব টেকনিশিয়ানকে আটকিয়ে জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ

    আজিজুল ইসলাম,

    শার্শা(যশার)সংবাদদাতাঃ যশারের শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলামের বিরুদ্ধে ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকের কাছ থেকে জোর করে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে নেয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে বিটপ অধিকারী শার্শা থানায় একটি অভিযোগ করেছেন।

    অভিযোগে বলা হয়, গত ৯ জুলাই শনিবার শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলাম এর শোভা ডেন্টাল কেয়ারের ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকে ঘরে আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩শ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।

    বিটপ অধিকারী জানান, গত ২ বছর পূর্বে সে গোগা বাজারে ডাঃ রেজাউলের মালিকানাধীন শোভা ডেন্টাল কেদারে ল্যাব টেশনিশয়ান হিসেবে কাজ করতেন। এবং ২০২২ সালের ডিসম্বর মাসে কাজ ছেড়ে চট্রগাম চলে যান।

    সেখান থেকে ফিরে বিটপ অধিকারী বাগআঁচড়া বাজারে একটি ঘর ভাড়ানিয়ে সেখানে ডেন্টাল ল্যাব টেশনিশয়ানের কাজ শুরু করেন। খবর শুনে গত ৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে ডাক্তার রেজাউল ইসলাম শোভা ডেন্টাল কেয়ারে কিছু কাজ আছে বলে বিটকে ডেকে নেয়।

    এ সময় ডাক্তার রেজাউল ইসলাম ও তার স্ত্রী শাহানারা আক্তার মিনা, লাল্টু গাজী , আইয়ুব হোসেন ও মফিজুর সহ আরও ৩/৪জন বিটপকে ঘরের ভিতর আটকিয় বেদম মারপিট করে ও তার কাছ থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ৭০ হাজার ৫শ টাকা দাবি করে। বিটপের পরিবার বিকাশ ও নগদের মাধ্যমে সে টাকা পরিশোধ করেন।
    পরে ডাক্তার রেজাউল ইসলাম ৩শ টাকার ৩টি ফাঁকা স্টাম্প স্বাক্ষর করে নিয়ে বিটপকে যশারের গাড়িতে তুলে দেন।

    এ ব্যাপার জানতে চাইলে ডাক্তার রেজাউল ইসলাম বলেন, আমি বিটপকে আটকিয়ে পাওনা টাকা আদায় করেছি।
    এ ব্যাপার জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, অভিযাগ পেয়েছি। অভিযাগটি তদন্ত করে অপরাধীদর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

  • চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার- গ্রেফতার ০১ জন

    চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার- গ্রেফতার ০১ জন

    আল আমিন মোল্লা
    চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

    চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার। গ্রেফতার ০১ জন।দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) তাইফুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর (ষ্টেশনপাড়া) গ্রামস্থ ধৃত আসামি মোঃ জিনারুল ইসলাম @ জিনা এর বসত বাড়ির পূর্ব দুয়ারি গোয়ালঘরের ভিতর হতে অদ্য ১১.০৭.২০২৩ তারিখ আনুমানিক ২০:৪৫ ঘটিকার সময় আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজাসহ আসামি ১। মোঃ জিনারুল ইসলাম @ জিনা (২৭), পিতা-মৃত মতিয়ার রহমান @ মতি, সাং-দক্ষিণ চাঁদপুর (ষ্টেশনপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।