Author: desk

  • তানোরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে প্রাণচাঞ্চল্য

    তানোরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে প্রাণচাঞ্চল্য

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা গেছে, আগামি ১৪ জুলাই শুক্রবার তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে আগামির সম্ভবনা ও নতুন চমক নিয়ে এসেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
    ইতমধ্যে তারা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন (ইউপি) কমিটি গঠন সম্পন্ন করেছে। এখন বাঁকি উপজেলা কমিটি গঠন সেটিও অনুষ্ঠিত হতে চলেছে। বিশেষ করে তারুণ্য নির্ভর এসব কমিটি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার ঝড় তুলেছে। অর্থ নয় মেধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আদর্শিকতাকে প্রাধান্য দিয়ে করা হয়েছে কমিটি। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-যুবকদের (যারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অর্জন দেখে বেড়ে উঠছে) টার্গেট করে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এসব তরুণেরা আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক অঙ্গনে অন্যদের কাছে স্বেচ্ছাসেবক লীগ রোল মডেল হয়ে উঠেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশক্ষেত্রে
    স্থানীয় সাংসদের পৃষ্ঠপোষকতা ব্যতিত যেখানে অন্যরা কোনো কর্মসূচি পালন করতে পারে না।সেখানে স্বেচ্ছাসেবক লীগ ব্যতিক্রম। তারা নিজেরা নিজেদের দায়িত্ববোধ থেক দলীয় কর্মসূচি পালন করে আসছে, এর জন্য তারা বাইরের কারো কাছে থেকে কোনো আর্থিক সহায়তা নিচ্ছেন
    না। দল, নেতা ও নেতৃত্বের প্রতি কি পরিমাণ আস্থা-বিশ্বাস ও নিখাদ ভালবাসা থাকলেই কেবল এমন হয় তার জ্বলন্ত উদাহরণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তাদের প্রধান টার্গেট আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে দলের প্রতি জনসমর্থন বৃদ্ধি, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদের হাতকে শক্তিশালী করা। এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করেন। তাদের প্রধান টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের হাত শক্তিশালী করা।
    তিনি বলেন, জাতীয় রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দিবেন আমরা সকলে তা মেনে নিয়ে রাজনীতি করি আসছি। তেমনি স্থানীয় (তানোর-গোদাগাড়ী) রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি যাকে নিয়ে রাজনীতি করতে স্বাচ্ছন্দবোধ মনে করবেন বা যার হাতে নেতৃত্ব দিবেন তিনিই হবেন আমাদের নেতা, এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই। তিনি বলেন, যারা এসব নিয়ে অপপ্রচার করছে তারা আগেও আওয়ামী লীগের বিপদগামী ছিলো এখানো আওয়ামী লীগবিরোধীদের সঙ্গ রয়েছে। এবিষয়ে কলমা ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী ও তার আস্থাভাজন নেতৃত্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয়ের জন্য রাজনীতি করেন। তিনি বলেন, তারা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে রাজনীতি করে দেখিয়ে দিতে চান দলের জন্য কিছু করতে চাইলে নিজেদের ইচ্ছে শক্তিই যথেষ্ট। তিনি বলেন, আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছি।#

  • মহালছড়িতে ২০০কৃষকের মাঝে আমের চারা বিতরণ

    মহালছড়িতে ২০০কৃষকের মাঝে আমের চারা বিতরণ

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়িতে ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মিশ্র ফল বাগান সৃজনের লক্ষ্যে ২৫টি করে ২শত ক্ষুদ্র ও পান্তিক কৃষকের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।

    আজ ১২ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১২.০০ঘটিকায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৪ইউনিয়নের ২শত কৃষক-কৃষাণীর মাঝে জনপ্রতি ২৫টি করে (আম্রপালি, কিউজাই, গৌরমতি, ব্যানানা) সর্বমোট ৫ হাজার আমের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল জব্বার’র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ
    এবং ৪টি ইউনিয়ন হতে আগত কৃষকগণ।

    কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ জসিম উদ্দিন বলেন, বর্তমান আওয়ামী লীগ কৃষিবান্দব সরকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনার কৃষিতে প্রচুর ভর্তুকি দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ধান, বীজ, সার বিতরণ করছে,সেই সাথে প্রতিবছরের ন্যায় খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু পরামর্শে ও একান্ত প্রচেষ্টায় পাহাড়ের মাটি কাজে লাগিয়ে ফলজ রুপায়নের লক্ষ্যে ‘চলতি মৌসুমে আমের উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে এসব উন্নতমানের আমের চারা বিতরণ করা হয়েছে। এসব উন্নতমানের চারা রোপন করার পরিচর্যার ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা পরামর্শ এবং সহযোগিতায় মহালছড়ি উপজেলা কৃষি অফিস সর্বদা পাশে থাকবে। লক্ষ্য মাত্রার চেয়ে অধিক আম উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে’। আম ও মিশ্র ফল বাগান বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

  • হরিণাকুন্ডুর মেধাবী ছাত্রীর মৃত্যুর নেপথ্যে শ্লিলতাহানী হাসপাতালের বিছানায় শুয়ে লিখে গেল আত্মহননের কারন

    হরিণাকুন্ডুর মেধাবী ছাত্রীর মৃত্যুর নেপথ্যে শ্লিলতাহানী হাসপাতালের বিছানায় শুয়ে লিখে গেল আত্মহননের কারন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী নিলীমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে রাসেল। নিলীমা তার প্রস্তাব প্রত্যাাখান করায় তাকে কৌশলে অপহরণের ছক কষে সে। এক পর্যায়ে সফলও হয়। নিলীমার কাছের বান্ধবী সুমাইয়াকে দিয়ে ফোন করে গত পহেলা জুলাই ডাকিয়ে আনে রাসেল। সুমাইয়ার কাছে পৌছে দেবার কথা বলে প্রথমে হরিণাকুন্ডুর আমেরচারা বাজারের রিপন মার্কেট ও পরে খাজুরা হয়ে নিলীমাকে জোহান পার্কে তাকে নিয়ে আসে রাসেল। সেখানে একটি নির্জন স্থানে নিয়ে নিলীমার শ্লিলতাহানী ঘটায়। এমন ন্যাক্কারজনক ঘটনা কচি মনে দাগ কাটে। ভুলতে পারে না নিলীমা। বাড়ি পৌছে আত্মহননের সিদ্ধান্ত নেয়। হাসপাতালের বিছানায় অসুস্থ নিলীমা পুরো ঘটনা একটি সাদা কাগজে লিখে রাখে। গত ৮ জুলাই মধ্যরাতে এই মেধাবী ছাত্রী মৃত্যু পেয়ালায় চুমুক দিয়ে অপমান ও ক্ষোভ থেকে চীরদিনের মতো মুক্ত লাভ করে। নিলীমার লিখিত বক্তব্য ও পরিবারে দায়ের করা এজাহার সুত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয় হরিনাকুন্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে রাসেলের সাথে। রাসেল বিভিন্ন সময়ে নিলীমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসলেও তাতে সম্মতি দেয়নি নিলীমা। ঈদের ৩য় দিন ১ জুলাই নিলীমার বান্ধবী সুমাইয়াকে দিয়ে ফোন করে জোহান পার্কে বেড়াতে যাবার কথা বলে ডেকে আনে রাসেল। কিন্তু সুমাইয়া দৃশ্যপট থেকে সরে যায়। নিলীমা বখাটে রাসেলের খপ্পরে পড়ে। ঘটনার দিন সকাল ১০ টার দিকে নিলীমা পার্কে নিয়ে যায় রাসেল। পার্কে গিয়ে নিলীমা রাসেলের প্রতারণা বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। এসময় অসহায় নিলীমার কাছে থাকা সরকারের দেয়া ট্যাবটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। পার্কের নির্জন স্থানে নিলীমাকে নিয়ে তার শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায় রাসেল। এতেও ক্ষ্যন্ত হয়না রাসেল। পার্ক থেকে রাসেলের নিজ বাড়িতে নিয়ে গিয়ে একান্তে সময় কাটানোর প্রস্তাব দেয় লম্পট রাসেল। অনেক কৌশল ও বুদ্ধি খাটিয়ে রাসেলের হাত থেকে মুক্তি পেয়ে সন্ধ্যার দিকে বাড়ি পিরে আসে নিলীমা। এদিকে সকাল থেকে সন্ধা পর্যন্ত পরিবারের লোকজন নিলীমাকে না পেয়ে খোজাখুজি করতে থাকে। বাড়ি পৌছে তার সঙ্গে লম্পট রাসেলের করা ব্যবহার ভুলতে পারে না নিলীমা। বাড়ি ফিরে বিবেকের দংশনে বার বার আহত হতে থাকা নিলীমা ঘরে থাকা ঘাস মারা কীটনাশক সেবন করে। পরিবারের লোকজন নিলীমাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো ঘটনা সম্পর্কে অবগত হন। চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই মধ্যরাতে মৃত্যুবরণ করে নিলীমা। এ ঘটনায় নিলীমার পিতা আব্দুর রাজ্জাক ব্যাপারী বখাটে রাসেল ও বান্ধবী সুমাইয়াকে আসামী করে একটি মামলা করেন, যার মামলা নং ৫। স্থানীয় চেয়ারম্যান বসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ভাবে ডেকে নিয়ে একজন মেধবী ছাত্রীর সম্মানহানী ঘটনা খুবই দুঃখজনক। তিনি আত্মহত্যা প্ররোচনাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান। মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, সুমাইয়ার কারণেই তার মেয়ে মৃত্যুবরণ করেছে। সে ডেকে নিয়ে বখাটের হাতে তুলে দিয়েছে নিলীমাকে। এখন একটি মহল সুমাইয়াকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি বখাটে রাসলে ও সুমাইয়ার গ্রেফতারের দাবী করেন এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা অনিষ মন্ডল জানান, মামলা রেকর্ডের পর আসামীদের গ্রেফতারে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা করা যায় খুব দ্রæতই বখাটে রাসেল ও সুমাইয়াকে গ্রেফতার করা সম্ভব হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পঞ্চগড়ে বিজিবি সদস্যের দাফন সম্পূর্ণ হলো অশ্রু নয়নে বিদায় দিলেন দীর্ঘদিনের সতীর্থরা

    পঞ্চগড়ে বিজিবি সদস্যের দাফন সম্পূর্ণ হলো অশ্রু নয়নে বিদায় দিলেন দীর্ঘদিনের সতীর্থরা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ,ঃ
    মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব রাতে চির নিদ্রায় শায়িত হলেন স্থানীয় গোরস্থানে কুড়িগ্রামে টহলরত অবস্থায় মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব আলমের (৩১) । একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার।।
    মাহবুব আলমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামে। মাহবুব লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

    মাহবুবের বাবা আব্দুল গফুর ছেলের মৃত্যুর কথা শুনে বাঘরুদ্ধ
    সকালে মাহবুবের গ্রামে বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বারবার মুর্ছা যাচ্ছেন মা মোহছেনা বেগম। ৬ মাসের শিশুকে বুকে জড়িয়ে নির্বাক স্ত্রী মাজেদা বেগম। মাহবুবের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।
    , মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিজিবি সদস্য মাহবুব।

    পঞ্চগড় হতে মো ঃ বাবুল হোসেন

  • সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত প্রেস ব্রিফিং

    সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত প্রেস ব্রিফিং

    “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং এধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে র‌্যাব।

    আগামী ১৭ জুলাই ২০২৩ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী এই তিন ধাপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে র‌্যাব-১২। নির্বাচন পূর্ববর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কৌশল হিসেবে আমরা ইতোমধ্যে তাড়াশ পৌরসভা এলাকায় র‌্যাবের টহল ডিউটিসহ গোয়েন্দা নজরদারী জোরদার করেছি।

    আপনারা জানেন যে, বর্তমান সরকার নির্বাচনকালীন পরিবেশ সুন্দর রাখতে এবং জনগণকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র‌্যাব বদ্ধপরিকর। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে অথবা সহিংসতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন সময়ে বহিরাগত ব্যক্তিদের দ্বারা ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘিœত করার অপতৎপরতা কঠোর ভাবে দমন করা হবে।

    আগামী ১৫ জুলাই ২০২৩ থেকে শুরু করে নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৮ জুলাই ২০২৩ তাড়াশ পৌরসভা নির্বাচনে অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যগণ নির্বাচনে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। র‌্যাব সদর দফতরে র‌্যাবের স্পেশাল ফোর্স যেকোন পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। এছাড়াও সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নির্বাচনী সেল এবং কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

    তাড়াশ পৌরসভা নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহারের ব্যাপারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

    আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভা নির্বাচন সুষ্ঠু করার জন্য র‌্যাব-১২ সিরাজগঞ্জ জেলার সকল প্রশাসনিক ও নির্বাচনিক দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। নির্বাচনকে সুষ্ঠু ও ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য র‌্যাব-১২ সদা প্রস্তুত আছে।

    স্বাক্ষরিত ……………

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    ভারপ্রাপ্ত অধিনায়ক

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭-৭১১২০১

  • বিদ্যালয়ে কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগের অভিযোগ

    বিদ্যালয়ে কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগের অভিযোগ

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

    বগুড়া শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের দক্ষিণ পারতেখুর উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগ সংক্রান্ত রেজুলেশন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে।
    সেই জাল স্বাক্ষরের রেজুলেশন দিয়ে চারটি নিয়োগ হয়েছে। নিয়োগ প্রাপ্তদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছে। এতে অসন্তোষ দেখা দিয়েছে ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকাবাসির মধ্যে। ম্যানেজিং কমিটির সভাপতি বলছেন চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুই ধাপে চারটি নিয়োগ দেওয়া হয়েছে।
    এই ঘটনায় গত ৩ জুলাই রাজশাহী শিক্ষা বোর্ড এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক বরাবর অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলমগীর হোসেন।
    সূত্র ১২ জুলাই ২০২৩ জাতীয় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশ :

    নিয়োগে অনিয়মের কথা আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন কমিটির সকল সদস্য।
    এদিকে নিয়োগের পর থেকেই বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েছেন প্রধান শিক্ষক সন্তোষ কুমার দেবনাথ। নিয়োগের বিষয়ে কিছুই জানেন না বলছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আব্দুল বারীসহ অন্য সহকারী শিক্ষকরা।
    শিক্ষক কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করলেও শুরু থেকে এখন পর্যন্ত হাজিরা খাতায় কোনো স্বাক্ষর দেখা যায়নি নিয়োগ পাওয়া ওই ৪জনকে।
    নিয়োগপ্রাপ্তরা হলেন— নিরাপত্তা কর্মী মো. আরিফুল ইসলাম কাজল, পরিচ্ছন্নতা কর্মী মোছা. হাফছা খাতুন। নিরাপত্তা কর্মী মোঃ আরিফুল ইসলাম কাজল এর স্ত্রী হচ্ছেন হাফছা খাতুন। নৈশ প্রহরী মো. মেহেদী হাসান এবং অফিস সহকারী পদে আরিফুর রহমান।
    মো. আরিফুল ইসলাম কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘মোট দুই বারে দুটি পরীক্ষায় আমি এবং আমার স্ত্রীসহ মোট চারজন নিয়োগ পেয়েছি। অন্য শিক্ষক কর্মচারীদের সঙ্গে হাজিরা খাতায়ও স্বাক্ষর করছি।’
    ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলমগীর হোসেন আজকের পত্রিকাকে জানান, গত বছরের ২২ মে ম্যানেজিং কমিটি ভাঙার জন্য প্রধান শিক্ষকের কাছে কমিটির ৮ জন সদস্য আবেদন করি। প্রধান শিক্ষক তা গ্রহন করে ৩০ মে রাজশাহী ম্যাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠান। এরপর বিদ্যালয়ে গোপনে নিয়োগ সংক্রান্ত রেজুলেশন করেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। রেজুলেশনে আমাদের নামে যে স্বাক্ষর আছে তা সবটাই জাল।
    সদস্যরা বলেন, কোথায় কি ভাবে নিয়োগ হয়েছে তা আমরা কেউ কিছুই জানি না।
    সরেজমিনে গত সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিন পারতেখুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার দেবনাথকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জানিয়েছেন প্রধান শিক্ষক তাঁর বোনের বাড়ি বেড়াতে গিয়েছেন।
    বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আব্দুল বারী বলেন, ‘প্রধান শিক্ষক অসুস্থ তাই বিদ্যালয়ে আসেননি। তিনি ছুটি নিয়েছেন কি না তা আমার জানা নাই। আমি নিয়োগ কমিটির কেউ না তাই এ বিষয়ে কিছুই জানিনা। নিয়োগ প্রাপ্তরা বিদ্যালয়ে যোগদান করেছেন কি না তাও জানি না। সকল খাতা পত্র প্রধান শিক্ষকের কাছে আছে।’
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ এর সদস্য আলমগীর হোসেন স্বপন আজকের পত্রিকাকে জানান, চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হয়েছে। প্রধান শিক্ষক অফিশিয়ালভাবে ছুটি নিয়েছেন। নিয়োগ সংক্রান্ত রেজুলেশনে সদস্যদের স্বাক্ষর জাল করা হয়েছে কি না তা সদস্যরাই ভালো বলতে পারবেন।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বলেন, ‘দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্তরা সবাই বেতন পাচ্ছেন। রেজুলেশনে স্বাক্ষর জাল করে নিয়োগ দেওয়া হলে তা ম্যানেজিং কমিটি বুঝবে। এটা আমার দেখার বিষয় নয়।’

  • ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর দ্বিতীয় বার বদলীর প্রজ্ঞাপন!বদলী ঠেকাতে মরিয়া

    ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর দ্বিতীয় বার বদলীর প্রজ্ঞাপন!বদলী ঠেকাতে মরিয়া

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর প্রথম বারের মত দ্বিতীয় বার বদলীর প্রজ্ঞাপন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের(মাঠ প্রশাসন শাখা) বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা।
    প্রজ্ঞাপন ও প্রশাসন সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলায় সারমীন ইয়াছমীন গত ১৪ জুলাই ২০২২ইং তারিখ ডাসার উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। গতকাল বুধবার
    ১২/০৭/২০২৩ইং তারিখ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম এর স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনকে সদর,রাজবাড়ী উপজেলায় বদলীর আদেশ দেয়া হয় এবং তার পরির্বতে ডাসার উপজেলায় ৩৪ তম ব্যাচের কানিজ আফরোজকে যোগদানের প্রজ্ঞাপন জারি করেন। জানা যায়,এর আগে গত ২৯/০৩/২০২৩ইং তারিখ তাকে বালিয়াকান্দি রাজবাড়ী উপজেলায় বদলীর আদেশ দেয়া হয়েছিল সারমীন ইয়াছমীনকে।নাম প্রকাশে অনেচ্ছুক বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, তিনি ডাসার উপজেলা থেকে অন্যকোন উপজেলায় যেতে চাচ্ছেন না। যে কারনে তিনি উপরে তদবির করে এর আগের বদলী ফিরিয়েছেন। এবারও হয়তো পুনরায়ের মত উপরে যোগাযোগ করে বদলী বাধ দেয়াবেন।এসময় তারা আরও বলেন,তিনি উপজেলায় যোগদানের পর থেকেই,প্রশাসনিক দপ্তর সহ সরকারি,আধাসরকারি ও স্বাত্বসায়িত বিভিন্ন কর্মকর্তাদের সাথে ভালো আচরন ব্যবহার করতেন না।এমন কি সাধারন মানুষের সাথে খিটখিটে আচরন করতেন তিনি। উপজেলা প্রশাসনিক দপ্তরের কোন কর্মকর্তাদের সাথেও তার ভালো সম্পর্ক নেই।

  • বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জন করায় ইউএনওকে সংবর্ধনা

    বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জন করায় ইউএনওকে সংবর্ধনা

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর আওতায় উপজেলা পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ অর্জন করেছেন। তার এ অর্জনে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধিত করা হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৯ জুলাই রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর হাতে শুদ্ধাচার পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও সনদপত্র তুলে দেন। এছাড়াও তাকে তার এক মাসের বেসিক (মূল) বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কৃত করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন আয়োজন

    কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন আয়োজন

    কেশবপুর প্রতিনিধিঃ

    কেশবপুরে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা, শিক্ষা উপকরণ বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
    ১৩জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও কবি মুনছুর আলী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিলর রশিদ, কবি ও লেখক মুহম্মদ শফি প্রমূখ।

    অনুষ্ঠানে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করাসহ বৃত্তি প্রদান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। একইদিন দুপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিথিবৃন্দ সততা স্টোর উদ্বোধন করেন।

  • গোদাগাড়ীতে  ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গোদাগাড়ী এপির ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রেরণা চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মাহন্ত।

    উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভপতি এবি কামারুজ্জামান বকুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সহঃ সাধারন সম্পাদক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ জামিল আহম্মেদ, পৌর প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাশ মুরমু, শ্যামল এইচ বাস্তা, শ্যামল কাস্তা, মিল্টন রোজারিও, ডেবিড সাংমাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন পত্রিকার সাংবাদকগণ উপস্থিত ছিলেন।

    ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রেরণা চিসিম বলেন, আমাদের কার্যক্রম ২০০৭ ইং সালে শুরু হয়। আগামী বছর ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম শেষ হয়ে যাবে। শিশু সুরক্ষা, শিশুর উন্নয়ন, শিশুর বিকাশ, শিশু নির্যাতনের বিষয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

    এখানে ৬৬ টি শিশু ফোরাম আছে ৯০০ জন শিশু নিয়ে কাজ করা হয়ে থাকে। এসব শিশুদের অনেক সফলতার গল্প রয়েছে। বাল্যবিয়ে থেকে তারা দূরে থাকছে। গ্রামে গ্রমে সচেতেনতা সৃষ্টি করা হয়ে থাকে, বাল্যবিয়ে, শিশু নির্যাতন আগামীতে শূন্যতে নেমে আসে সেদিকে নজর দিতে হবে। ৮২০ শিশু নিয়ে কাজ করা হচ্ছে, প্রতিদিন তাদের ওজন নেয়া হচ্ছে, দৌহিক গঠন সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হচ্ছে। ১২ বছর থেকে ১৮ বছরের ৮০০ জন শিশুদের নিয়ে নেতৃত্ব বিকাশে কাজ করচ্ছি।

    বক্তরা বলেন, দীর্ঘদিন থেকে এ প্রতিষ্ঠানটি হতদরিদ্র আদিবাসীদের বকনা গরু, ছাগল, হাঁস, বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত টয়লেট, পরিবেশ বান্ধব চূলা ব্যবহার, স্যানিটেশন , সামগ্রী বিতরণ করেছেন। সাফিন নামে একটি শিশু বাকপ্রতিবন্ধি ছিল, সে স্কুলে গিয়ে অন্যান্য শিশুদের কথা বলে নিজে এখন কথা বলতে পারছে। স্কুলে শিশুটি এখন তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করতে পারছেন। সে যদি স্কুলে যাওয়ার পরিবেশ না পেত এ সাফল্য পাওয়া যেত না।

    ২০২৪ ইং সালে সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম শেষ হয়ে যাবে। সে কাজগুলি আমরা আগামীতে চলমান রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বক্তরা বলেন, অভিভাবকগন শিশুদের হাতে স্মার্ট মোবাইল ফোন কিনে দিচ্ছেন, এর অপব্যবহারের কারনে তারা ছেলে বন্ধু ম্যানেজ করে সম্পর্কে জড়িয়ে, বাল্যবিয়ে করাতে বাধ্য করেন পিতামাতকে। না দিলে বাড়ী থেকে পালিয়ে বিয়ে করেন। অভিভাবকদের বেশী সচেতন হতে হবে। শিশু শ্রম আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অভিভাবকদের সচেতন করলে শিশু শ্রম কমবে। ওয়ার্ল্ড ভিশন প্রতিবছর ৮২০ জন শিশুকে সুন্দরভাবে সুরক্ষা করেছেন।

    উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মাহন্ত বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম সত্যিই চমৎকার। গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করছে। শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করছেন, সাংবাদিকদের সাথে আপনারা লিঙ্ক থাকলে তার পত্রিকায় প্রকাশ করলে, আরও ভাল হবে। মানুষ বুঝতে পারবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।