খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগীতে জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনের এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ১৪ জুলাই) আছরবাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, শিমু আক্তার,ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, হূমায়ূন কবির খলিফা, খলিলুর রহমান, সৈয়দ গোলাম রব শুক্কুর, গাজী জালাল আহম্মেদ,সালা উদ্দীন মাহামুদ সুমন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ অন্যন্যরা। এতে বরগুনা জেলা পরিষদের সদস্য, বেতাগী পৌর সভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
মতবিনিমিয় সভায় ভৌগলিক অবস্থান ও সুষম উন্নয়নের স্বার্থে বরগুনা-২ আসনে বেতাগী উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর এমপি প্রার্থী মনোনয়নের দাবি উঠে আসে। সভায় বক্তারা একমত হন যে, দীর্ঘ কয়েক বছর যাবত বেতাগী থেকে কোন সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় সুষম উন্নয়ন হচ্ছে না এবং জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। তারা দাবি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে একজন উপযুক্ত রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার।
Author: desk
-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জোর দাবি
-

গোদাগাড়ীতে জমির বিরোধে ৪ খুন: এইচএসসি পরীক্ষার্থীসহ গ্রেপ্তার আরও ৩
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী পুরুষশূন্য মোশড়াপাড়া গ্রামে সুনসান নীরবতা। বন্ধ মোড়ের দোকানপাট। গ্রামে সতর্ক অবস্থানে পুলিশ।
পুরুষশূন্য মোশড়াপাড়া গ্রামে সুনসান নীরবতা। বন্ধ মোড়ের দোকানপাট। গ্রামে সতর্ক অবস্থানে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধে রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় চারজন নিহতের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার তিনজন হলেন-মামলার ৩ নম্বর আসামি গোদাগাড়ীর পাকড়ি পশ্চিমপাড়া গ্রামের এনায়েত উল্লাহ সূর্য (৪০), তার ছেলে ৪ নম্বর আসামি মো. শান্ত (২০) এবং ২১ নম্বর আসামি একই গ্রামের হৃদয় বাবু (২৫)। এদের মধ্যে শান্ত চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, উপজেলার ইয়াজপুর গ্রামে এনায়েত উল্লাহ সূর্যর দাদা মানিকউল্লা শেখের প্রায় ৫০০ বিঘা জমি। এসব জমি এখন হাজি মানিকউল্লা শেখ ওয়াক্ফ এস্টেটের। এর মোতোয়ালি হিসেবে সবকিছু দেখাশোনা করেন এনায়েত উল্লাহ সূর্যর ভাই আশিকুর রহমান চাঁদ। তাঁর দাবি, হাজি মানিকউল্লা শেখ ওয়াক্ফ এস্টেটের ১৪ বিঘা জমি জালিয়াতি করে নেওয়া হয়েছে।
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩ রাজশাহীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩
গত সোমবার প্রতিপক্ষরা জমিতে ধান লাগাতে গেলে চাঁদের লোকজন হামলা করেন। এতে চারজন নিহত হন। তারা হলেন–জমির মালিক দাবিদার সোহেল রানা ছোটন (৪৫) এবং বর্গাচাষি নাইমুল ইসলাম (৮০), তাঁর ভাই মেহের আলী (৭০) ও মো. মনিরুল (৪৫)।পরে এ ঘটনায় নিহত সোহেলের ভাই মো. হৃদয় বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মো. শান্তর মা আলতন আরা বলেন, ‘ওই জায়গা-জমি সব চাঁদ একা দেখাশোনা করে। তাদের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত করা হয় না। অভাবে-অসুখে ভুগলেও চাঁদ তাদের দেখেন না। শুধু ভাই হওয়ার কারণে মামলায় সূর্যকে জড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে তাদের এইচএসসি পরীক্ষার্থী ছেলে মো. শান্তকেও মামলায় আসামি করা হয়েছে।’গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরেই গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুরুষশূন্য সুনসান মোশড়াপাড়াকানুপাড়ায় শোক, পুরুষশূন্য সুনসান মোশড়াপাড়া
তিনি আরও বলেন, ‘আদালতে এদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। মঙ্গলবার শুনানি শেষে আদালত তিনজনের দুই দিন এবং দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আজ (বুধবার) আসামিদের কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’মোঃ হায়দার আলী
গোদাগাড়ী, রাজশাহী। -

বিএনপির পদযাত্রা নোয়াখালী যাওয়ার পথে মুরাদনগর উপজেলা বিএনপি উপর হামলা
,কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন
,
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৫জন নেতা-কর্মী আহত এবং ৮টি মাইক্রো ও বাস ভাংচুর করেছে লাকসামের কতিপয় দুর্বৃত্তরা।শুক্রবার দুপুর আনুমানিক ১টায় কুমিল্লার লাকসাম উত্তর বাইপাস সড়কের উত্তর মোড়ে এ ঘটনা ঘটে।
হামলায় মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ ৩৫ জন নেতা কর্মী আহত হয়। এর মধ্যে অবস্থা গুরতর ১৭ জন কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ দিকে মুরাদনগর সদর ইউনিয়নের দেলোয়ার হোসেন নামে এক কর্মী আহত হওয়ার খবর পেয়ে ৬০ বছর বয়সী পিতা আলীরচর গ্রামের আবুল কাশেমের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মৃত আবুল কাশেমের পরিবার সূত্রে জানা যায়, খবর আসে দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক। এমন খবর হঠাৎ শুনে তার পিতা আবুল কাশেম হৃদ রোগে আক্রান্ত হন। তাৎক্ষনিক পরিবারের লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে এ হামলার নিন্দা জানিয়ে আহত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানায়।
-

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রর্থী দেবে এনপিপি- সেলিম তালুকার
আনোয়ার বিশেষ প্রতিনিধি //
ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে ১৪ ই জুলাই শুক্রবার বেলা ১১ ঘটিকার সময়
বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে জেলা প্রতিনিধিদের সাথে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ও সাংগঠনিক সফর প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক সেলিম তালুকদার।কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও সমন্বয় কমিটির সদস্য সচিব বরিশাল মহানগর সাধারন সম্পাদক মেহেদি হাসান রনির সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সেলিম তালুকদার বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ৩০০ আসনে প্রার্থী দিবে এবং বরিশাল বিভাগের সকল জেলায় সবকটি আসনে যারা সংসদ নির্বাচনে অংশগ্রহন করিবে তাদের জেলা ভিত্তিক সাংগঠনিক অবকাঠমো শক্তিশালী করার লক্ষে জেলা প্রতিনিধিদের অনুরোধ করেন এবং তিনি আরো বলেন সৎ যোগ্য প্রার্থীর বিকল্প নেই । আমরা নির্বাচনমুখি দল কারো সাথে শত্রুতা নয় সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে কাজ করে যাচ্ছি।
আরো বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম আহবায়কগন কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদ বরিশাল মহানগর সভাপতি এ বি এম মাসুদ করিম, মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ঝালকাঠি জেলার সভাপতি ডা. পিকে মিত্র,
কেন্দ্রিয় ভাইচ চেয়ারম্যান বরিশাল জেলা সভাপতি ডা. শামিমা নাসরিন, কেন্দিয় ভাইচ চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ এবং সমন্বয় কমিটির সদস্য বৃন্দ সাহেব আলী হাওলাদার রনি সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ, মাহাবুবুর রহমান অভি সহ সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমান হিরা সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন সহ শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, মাওলানা সাইফুর রহমান ছাইদী সহ- বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোশারফ হোসেন লিটন কেন্দ্রিয় সদস্য, মোঃ ফোরকান হোসেন কেন্দ্রিয়
সৈয়দ আলীউর রহমান কেন্দ্রিয় সদস্য।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক আশ্রাব হোসেন সাজ্জাত, জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন ও বরিশাল জেলা মহানগর এর নেত্রীবৃন্দ সদস্য প্রমুখ।
-

রাঙ্গাবালীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ আহত ২
রফিকুল ইসলাম ঃ
রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামের পাশাপাশি বাড়ির দু-পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন ফারুক হাওলাদার (৬০) সাবু মুন্সী (৩২) এ বিষয় যানতে চাইলে ফারুক হাওলাদার বলেন আমাদের চারাগাছ সাবুর ছাগলে খেয়ে ফেললে আমার ছেলে আরিফ ও নাঈম সাবুকে বলে, তোমার ছাগলে আমাদের গাছ খেয়ে ফেলছে দয়াকরে ছাগল বেধে রাখেন, উত্তরে সাবু বলে ছাগল বাধবে না, প্রতিউত্তরে আরিফ বলেন ছাগলের ঠ্যাং ভেংঙ্গে ফেলব এই কথার উপরে কথার কাটাকাটির একপর্যায়ে সাবু লাঠি দিয়ে আঘাত করে আরিফের হাতে ও ফারুক হাওলাদারের মাথায় লাগে মাথা ফেটে রক্তাক্ত হয়, এই পরিস্থিতিতে আরিফ ও নাঈম সাবুকে মারধরের চেষ্টা করে সাবু একটি গাছের শিকরের উপরে পরে যায় এতে সাবুর পিঠে মেরুদন্ডে আঘাত লাগে। এ বিষয়ে যানতে চাইলে সাবু বলেন আমার ছাগলে নাকি ওদের গাছ খেয়েছে সে জন্য ওরা তিনজনে মিলে আমাকে ইচ্ছে মত মারধর করছে আমার মেরুদন্ডে বাড়ি মারছে আমি একা ওদের তিনজনের সাথে পারিনি আমাকে আহত অবস্থায় কে যেন বাড়ি নিয়া আসছে। ঘটনার সমায় উপস্থিত প্রত্যক্ষদর্ষী আসাদ বলেন, প্রথমে সাবুর ছাগলে আরিফের গাছ খেয়ে ফেলে আরিফও নাঈম সাবুকে ডেকে বলে তোমার ছাগল বেধে রাখ সাবু বলেন ছাগল বেধে রাখতে পারব না তুই পারলে কিছু কর, তোমাদের ছাগলেও আমার আম,কাঠাল গাছ খায় তাতে তো আমি কিছু বলিনা, উত্তরে আরিফ বলে ছাগল না বাধলে ছাগলের ঠ্যাং ভেঙ্গে ফেলব এতে তর্ক-বির্তক শুরু সাবু লাঠি দিয়ে এলোপাথারী বাড়ি শুরু করেন এতে ঘটনাস্থলেই ফারুক হাওলাদারের মাথায় আঘাত লাগে এবং আরিফ ও নাঈমের গায়ে আঘাত লাগে কিছুক্ষণ পরে সাবুর শশুর নাসির সিকদার এসে কোন কিছু জিজ্ঞেস না করে ফারুক হাওলাদারের পরিবারের উপর চড়াও হয় একপর্যায়ে নাসির সিকদারকে স্থানীয় লোকজনে সরিয়ে নিয়ে যায়।
সংঘর্ষ শেষ পর্যায়ে সাবুর ২ ভাই বাবু মুন্সী,হেমায়েত মুন্সী ও ভাতিজা ইমরান লাঠিশোটা নিয়ে দৌড়ে এসে ফারুক হাওলাদারের পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করেন স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে দু-পক্ষের দুজনই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। -

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় মা-ছেলে আহত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় অতর্কিত ভাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মা ছেলে আহত হয়েছে। বাক্স থেকে নিয়ে গেছে ৫০ হাজার টাকা। বুধবার দুপুরে উপজেলার ভিলেজ পাইকগাছার জনাব আলী সরদারের বাড়ীতে স্থানীয় মোমিন সরদারের ছেলে আলমগীর(৩২) ও তুফাজ আলীর ছেলে গোলাম রসুলসহ(৪৫) কয়েকজন এ হামলা চালায়। কথা কাটাকাটির এক পর্যায়ে তদের লাঠি পিটা করে। যাতে আহত হয় জনাবের স্ত্রী জেসমিন আক্তার (৪৬) ছেলে মোস্তাফিজুর রহমান(২৫)। তাদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সুযোগে তারা ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জনাব আলী ছেলে মোস্তাফিজুর রহমান জানান। স্থানীয় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শারমিন মোস্তাফিজুর রহমানের দেড় মাস আগে থেকে ৪’শ টাকা পাবে বলে জেসমিন জানান। উক্ত টাকা দিতে দেরি হওয়ার কাপড় ব্যবসায়ী তার দেবর আলমগীরকে টাকা আদায় করতে বললে সেখানে যেয়ে এ ঘটনা ঘটায়। প্রতিপক্ষ আলমগীর জানায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। -

পাইকগাছায় ফুফুর হারির টাকা না দিয়ে জমি জবর দখলের চেষ্টায় ভাইপোর নামে অভিযোগ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ফুফুর জমির হারির টাকা না দিয়ে জমি জবর দখলের অপচেষ্টা করায় ভাইপোর নামে অভিযোগ হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের তকিয়া গ্রামে খাদিজা বেগমের বাড়ি। তার বাবার বাড়ি মটবাটি গ্রামে। বাব মারা গেছেন। তার পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে। ভাইয়েরা বোন খাদিজার প্রাপ্য ৩৯ কাটা জমি পরানমালি বিল থেকে বুঝিয়ে দেয় এবং সে জমি বুঝে নিয়ে হারিতে লীজ দেয়। তবে তার মেজভাই কেছমত মোড়ল মারা যাওয়ায় তার ছেলে রাজু মোড়ল আর্থিক সংকটের মধ্যে পড়ে। এ কারণে ভাইপো রাজুকে জমি লীজ দেয় ফুফু খাদিজা। রাজু ফুফুর জমি লীজ নিয়ে হারির টাকা না দিয়ে প্রায় আট মাস তালবাহানা করে চলেছে। সর্ব শেষ জুলাই মাসে রাজুকে হারির টাকা দিতে বলে নাহলে জমি ছেড়ে দিতে বলে। এতে রাজু হারির টাকা দিবে না এবং জমিও ছাড়বে না বলে ফুফুকে হুমকি দেয়। এ ঘটনায় খাদিজা হারির টাকা পেতে ভাইপো রাজুর বিরুদ্ধে গদাইপুর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে। চেয়ারম্যান ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আজিজকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেন। এ বিষয়ে বাদী খাদিজা জানান, হারির টাকা পেতে চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় ভাইপো রাজু ক্ষিপ্ত হয়ে আমার ঘেরের বাঁধ কেটে কাটিজাল টেনে লক্ষাধিক টাকার মাছ মেরে ক্ষতি করেছে। এ বিষয় জানার জন্য রাজুকে মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। ইউপি সদস্য আব্দুল জানান, আমি উভয় পক্ষকে নোটিশ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এই ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে অশান্তি বিরাজ করছে। তাছাড়া রাজু যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে বাদী আশঙ্খা করছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে এসময়ে বক্তৃতা করেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, মান্নান গাজী, আবু শাহাজাদা ইলিয়াস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, শেখ খোরশেদুজ্জামান ও শংকর কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান, পাইকগাছা প্রেসক্লবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কোষাদক্ষ বাবুল আক্তার। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভা আয়োজন করেন উপজেলা প্রশাসন। -

তানোরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে প্রাণচাঞ্চল্য
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা গেছে, আগামি ১৪ জুলাই শুক্রবার তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে আগামির সম্ভবনা ও নতুন চমক নিয়ে এসেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ইতমধ্যে তারা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন (ইউপি) কমিটি গঠন সম্পন্ন করেছে। এখন বাঁকি উপজেলা কমিটি গঠন সেটিও অনুষ্ঠিত হতে চলেছে। বিশেষ করে তারুণ্য নির্ভর এসব কমিটি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার ঝড় তুলেছে। অর্থ নয় মেধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আদর্শিকতাকে প্রাধান্য দিয়ে করা হয়েছে কমিটি। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-যুবকদের (যারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অর্জন দেখে বেড়ে উঠছে) টার্গেট করে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এসব তরুণেরা আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক অঙ্গনে অন্যদের কাছে স্বেচ্ছাসেবক লীগ রোল মডেল হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশক্ষেত্রে
স্থানীয় সাংসদের পৃষ্ঠপোষকতা ব্যতিত যেখানে অন্যরা কোনো কর্মসূচি পালন করতে পারে না।সেখানে স্বেচ্ছাসেবক লীগ ব্যতিক্রম। তারা নিজেরা নিজেদের দায়িত্ববোধ থেক দলীয় কর্মসূচি পালন করে আসছে, এর জন্য তারা বাইরের কারো কাছে থেকে কোনো আর্থিক সহায়তা নিচ্ছেন
না। দল, নেতা ও নেতৃত্বের প্রতি কি পরিমাণ আস্থা-বিশ্বাস ও নিখাদ ভালবাসা থাকলেই কেবল এমন হয় তার জ্বলন্ত উদাহরণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তাদের প্রধান টার্গেট আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে দলের প্রতি জনসমর্থন বৃদ্ধি, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদের হাতকে শক্তিশালী করা। এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করেন। তাদের প্রধান টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের হাত শক্তিশালী করা।
তিনি বলেন, জাতীয় রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দিবেন আমরা সকলে তা মেনে নিয়ে রাজনীতি করি আসছি। তেমনি স্থানীয় (তানোর-গোদাগাড়ী) রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি যাকে নিয়ে রাজনীতি করতে স্বাচ্ছন্দবোধ মনে করবেন বা যার হাতে নেতৃত্ব দিবেন তিনিই হবেন আমাদের নেতা, এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই। তিনি বলেন, যারা এসব নিয়ে অপপ্রচার করছে তারা আগেও আওয়ামী লীগের বিপদগামী ছিলো এখানো আওয়ামী লীগবিরোধীদের সঙ্গ রয়েছে। এবিষয়ে কলমা ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী ও তার আস্থাভাজন নেতৃত্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয়ের জন্য রাজনীতি করেন। তিনি বলেন, তারা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে রাজনীতি করে দেখিয়ে দিতে চান দলের জন্য কিছু করতে চাইলে নিজেদের ইচ্ছে শক্তিই যথেষ্ট। তিনি বলেন, আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছি।# -

মহালছড়িতে ২০০কৃষকের মাঝে আমের চারা বিতরণ
রিপন ওঝা,মহালছড়ি।
মহালছড়িতে ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মিশ্র ফল বাগান সৃজনের লক্ষ্যে ২৫টি করে ২শত ক্ষুদ্র ও পান্তিক কৃষকের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।
আজ ১২ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১২.০০ঘটিকায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৪ইউনিয়নের ২শত কৃষক-কৃষাণীর মাঝে জনপ্রতি ২৫টি করে (আম্রপালি, কিউজাই, গৌরমতি, ব্যানানা) সর্বমোট ৫ হাজার আমের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল জব্বার’র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ
এবং ৪টি ইউনিয়ন হতে আগত কৃষকগণ।কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ জসিম উদ্দিন বলেন, বর্তমান আওয়ামী লীগ কৃষিবান্দব সরকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনার কৃষিতে প্রচুর ভর্তুকি দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ধান, বীজ, সার বিতরণ করছে,সেই সাথে প্রতিবছরের ন্যায় খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু পরামর্শে ও একান্ত প্রচেষ্টায় পাহাড়ের মাটি কাজে লাগিয়ে ফলজ রুপায়নের লক্ষ্যে ‘চলতি মৌসুমে আমের উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে এসব উন্নতমানের আমের চারা বিতরণ করা হয়েছে। এসব উন্নতমানের চারা রোপন করার পরিচর্যার ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা পরামর্শ এবং সহযোগিতায় মহালছড়ি উপজেলা কৃষি অফিস সর্বদা পাশে থাকবে। লক্ষ্য মাত্রার চেয়ে অধিক আম উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে’। আম ও মিশ্র ফল বাগান বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।