উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
পুলিশের অভিযানে আটজন আসামি গ্রেফতার হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর থানার শেখপাড়া গ্রামের সাগর মোল্যা, আলফাজ হোসেন ও সাকিব হাসান, কামালপ্রতাপ গ্রামের মুস্তাক কাজী, আকদিয়া গ্রামের ওয়ালিদ ও লোহাগড়া থানার কালিনগর গ্রামের ছাদ্দাম মোল্যা, পোদ্দারপাড়া গ্রামের আল-আমিন মোল্যা, চর করফা গ্রামের ইরফান মুন্সি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Author: desk
-

নড়াইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৮
-

ময়মনসিংহে এরশাদের মৃত্যুবার্ষিকীতে গরীবদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় ছাত্র সমাজ
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করেছে জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় ছাত্রসমাজ। এ উপলক্ষ্যে নগরীর ২নং ওয়ার্ড কালিঝুলি স্টেডিয়ামে গেইট এলাকায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন বিল্লাল এর নেতৃত্বে শুক্রবার দিনব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ছাত্রসমাজ নেতাকর্মীরা।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেন, ইতিহাস বিকৃত করা যায় কিন্তু সঠিক ইতিহাস মুছে ফেলা যাবে না। হুসেইন মুহাম্মদ এরশাদ যে ধরনের ডায়নামিক চিন্তাভাবনার নেতা ছিলেন সে ধরনের নেতা আর দেখা যাচ্ছে না। আজকের নেতারা তারা সবাই আছেন তাদের আখের গোছানোর জন্য। কে ক্ষমতায় যাবেন, কে কাকে ক্ষমতা থেকে টেনে নামাবেন। এনিয়েই ব্যস্ত। দেশের মানুষের মঙ্গলের জন্য চিন্তা করতেন একমাত্র হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি প্রথমেই বলেছিলেন- ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে,তিনি উপজেলা পরিষদের বাস্তবায়ন করেছিলেন,ঔষধনীতি বাস্তবায়ন করেছিলেন যার ফলে মানুষ সরকারী ভাবে ঔষধ পায়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি বিবেচনা করে ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষনা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়াও ইসলাম ও মুসলমানদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তিনি। দেশের মসজিদ- মাদরাসা নিয়েও তার যথেষ্ট অবদান রয়েছে।
তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে আবারও পল্লীমাতা বেগম রওশন এরশাদের বিজয় নিশ্চিত করতে সবাইকে থাকারও আহবান জানান তিনি।
আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন।
জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম সম্রাট এর সঞ্চালনায়
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী,শাহজান মিয়া,মহানগর জাতীয় পার্টির যুগৃম আহবাশক সাবেক কাউন্সলর লাল মিয়া লাল্টুসহ জেলা,উপজেলা ও মহানগর জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা শেষে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত এবং গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৭.৩০টায় পন্ডিত পাড়াস্থ সুন্দর মহলে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।
-

গৌরনদীতে বিয়ের ঠিক আগ মুহূর্তে সেনা সদস্যের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্বপন দে(৩২) নামে এক সেনা সদস্য নিয়ত হয়েছে। বিয়ে বাড়িতে আলোক সজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ ঠিক করতে গিয়ে ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম বাথী গ্রামে এ ঘটনা ঘটেছে। সে(স্বপন) উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত্যু দীপক দে,র ছেলে।তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। বিয়ের পীড়িতে(স্বপন)তার বসা হলো না।তার মৃত্যুতে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। জানাগেছে ১৪ জুলাই শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত্যু দীপক দে,র ছেলে সেনা সদস্য স্বপন দে,র( ৩২) সঙ্গে একই উপজেলার বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের(২৫) সাথে সামাজিক ভাবে বিয়ের দিন ধার্য ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান ১৪ জুলাই শুক্রবার বিকালে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাস যোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি নিচ্ছিল। নিহতের ছোট ভাই শায়ন দে জানান সন্দা ৬টার দিকে আমাদের বাড়িতে আলোক সজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২টি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার ভাই সেনা সদস্য বর স্বপন দে গুরুতর আহত হয়। এ সময় বাড়িতে উপস্থিত মেহমানরা ভাইকে (স্বপন)উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান বিদ্যুৎপৃষ্টে নিহত স্বপন দে নামে এক সেনা সদস্যর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-

পাইকগাছায় ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ১ কেজি গাঁজা সহ পিয়ারুল শেখ(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার প্রতপ কাটি সরকারী রস্তার উপর থেকে গাঁজসহ আর্ম-পুলিশের উপ-পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল তাকে গ্রেফতার করে। থানায় মাদক মামলা হয়েছে। বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে ক্রেতা সেজে মাদক কিনতে যায়। এ সময় উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপ কাটি গ্রামের সামছুল শেখের পুত্র পিয়ারুলকে মাদক সহ আটক করা হয়। পরে তার নামে থানায় মাদক মামলা করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, খুলনা জেলার (এপিবিএন) শিরোমনি আর্মপুলিশ ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী পিয়ারুল শেখকে আটক করে। আটক ব্যক্তিকে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। -

পাইকগাছায় অনলাইন জুয়ার সদস্যদের দুই দিন রিমান্ড শেষে আদালতে প্রেরণ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় (১ী ইবঃ) অনএক্স বেট অ্যাপস পরিচালনা করে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ। গত ২০ জুন গোপন সংবাদে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই দিন ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে কদন্তকারী কর্মকর্তা।
পুলিশ। গত ১১ জুলাই বিজ্ঞ বিচারক শুনানি অন্তে ২ দিনের রিমান্ড মুজ্ঞুর করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার নোয়াকাটি গ্রামের হোসেন মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল(৪৩), রুহুল কুদ্দুস ছেলে শেখ জাহিদুল ইসলাম(২৪), শহিদুল সরদারের ছেলে স্বাধীন(২০), লোকমান হাকিমের ছেলে রাফসান(২০), সবুজ সরদারের ছেলে পারভেজ সরদার (২২) কে আটক করা হয়। আটক ব্যক্তিদের রিমান্ড শেষে বৃহষ্পতি বার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানান, রাশিয়া থেকে পরিচালিত জুয়ার সাইট ১ীনবঃ- সফটওয়্যার ব্যবহার করে অবৈধভাবে ই- ট্রান্সজেকশন মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে লেনদেন করেছে তারা স্বীকার করেছে। তারা আরো জানান তাদের সফটওয়্যারের সাইডে বিভিন্ন এলাকার ছেলেরা জড়িত রয়েছে বলে তার জানান। -

পাইকগাছার শিবসা নদীতে কুমির-আতঙ্ক বিপাকে মৎস্য আরোহীরা
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছার শিবসা নদীর সর্বত্র কুমির-আতঙ্ক বিরাজ করছে। এতে বিপাকে পড়েছে মৎস্য আরোহী ও জেলেরা। কুমিরের ভয়ে নদীতে নামা বন্ধ করে দিয়েছে মৎস্য জীবীরা। প্রায়ই নদীর কিনারে ডাঙায় উঠে আসছে কুমির। মাছ ধরতে যেয়ে কুমিরের তাড়া খেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে কয়েকজন। সূত্র মতে
খুলনার পাইকগাছা উপজেলার শিবসা নদীসহ বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমির বিচরন করছেন বলে অনেকে দেখছেন। কুমিরের আক্রমণে আহতর ঘটনাও ঘটেছে। এতে উপজেলার সর্বত্র জুড়ে কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না। মাছ ধরতে পারছেন না জেলেরা। এতে জেলে পরিবারগুলো বিপাকে পড়েছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে , বছরের এই সময়টায় উপজেলার শিবসা, হাপর খালী,ভদ্রাসহ বিভিন্ন নদ-নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী দাকোপ উপজেলার ঝালবুনিয়া গ্রামের এক বাসিন্দা নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের লেজের বাড়ি খেয়ে অজ্ঞান হয়েছিল প্রায় ২/৩ ঘন্টা।
পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। ইতিমধ্যে উপজেলার দেলুটি ও দারুনমল্লিক এর মধ্যবর্তী হাবরখালী নদীতে কুমিরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকেই ফেসবুকের মাধ্যমে সবাইকে সতর্ক করছে।
১৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাপা গ্রামের মাজেদ আলী খাঁ নদীতে মাছ ধরতে যায় এ সময় হটাৎ একটি কুমির তার সামনে ভেসে ওঠে। কুমির দেখে মাজেদ ভয় পেয়ে বাড়িতে চলে আসে।সোলাদানার রবিউল সানা বলেন,নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালান তাঁরা। কিন্তু প্রায়ই শিবসা নদীতে কুমির ভাসছে।
নদীতে কুমির এসেছে এ কথা শুনে আমার বাড়ি থেকে নদীতে মাছ ধরতে যেতে দিচ্ছে না। জানি কখনো কি দূর্ঘটনা ঘটে যায়।
সম্প্রতি পাইকগাছা উপজেলার পার্শ্ববর্তী দাকোপ উপজেলার কালাবগী গ্রামের খায়রুল ইসলাম মোড়ল নদীতে মাছ ধরার সময় কুমির তাঁকে টেনে নিয়ে যায়। দুদিন পর তাঁর লাশ ভেসে ওঠে। খায়রুলের মৃত্যুর পর কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ নদীতে নামছে না। -

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নের্তৃবৃন্দ চেয়ারম্যান তুহিনের সাথে সৌজন্য সাক্ষাত
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর নের্তৃবৃন্দ মানবেতর ফেরীওয়ালা ও প্রতিবন্ধি অভিভাবক এবং ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর আজীবন দাতা সদস্য লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে ওই সক্ষাত করেন। এ সময়
আগামী ২৩শে ফেব্রুয়ারি,২০২৪ ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর ২৫ বৎসর পূর্তি উপলক্ষে মঠবাটীতে ২ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার বিষয় আলোচনা হয়। প্রতিবন্ধীদের জন্য সাহায্য, খেলাধুলা, সাধারণ শিশুদের জন্য নৃত্য,গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিকার সাময়িকী প্রকাশনার উদ্দোগ গ্ৰহন করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়,সম্পাদক মিলন রায় চৌধুরী, ট্রাস্টি দুলাল চন্দ্র বিশ্বাস, ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ট্রাস্টি অজকের পত্রিকা, দৈনিক সংবাদ পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক এসএম বাবুল আক্তার। ১৬জুলাই,২০২৩রবিবার আনুষ্ঠানিক ভাবে ‘প্রতিকার” প্রকাশনা কাজের উদ্বোধন করবেন প্রতিকারের প্রধান উপদেষ্টা কেএম আরিফুজ্জামান তুহিন।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

১৭ ই জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।
দেশ বাঁচাতে আগামী ১৭ ই জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার প্রস্তুতি সভা। পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিকের সভাপতিত্বে, স লনায় জঞ্জেষর কার্তিক ও রাসেল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জননেতা জনাব তৈয়েবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ, সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান জননেতা এস এম এনামুল হক, সিনি: সহ সভাপতি জনাব আসলাম পারভেজ, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ,ছাত্র দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লিটন এ আর খান,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জিএম গোলজার আহমেদ, নুর ইসলাম খোকন,শেখ আব্দুল কাদের,বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লিটন, কয়রা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ আল গালিব
ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রহিম, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলাল( কয়রা),সদস্য সচিব পৌর যুবদল আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব উপজেলা ছাত্রদল সাদ্দাম হোসেন, রবিউল ইসলাম রবি ( কয়রা),উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ মোল্লা ইউনুস, শামীম জোয়াদ্দার,রাজীব নেওয়াজ,বাবলু রহমান,সাদ্দাম হোসেন, বিশ্বজিত সাধু,নান্টু ইসলাম,মোস্তাক আহম্মেদ, পলাশ সরকার, শফিকুল ইসলাম,মিনারুল,শফিয়ার,জিয়ারুল,আসলাম,খানজাহান,শামীম, তরিকুল, হাবিবুর, বাকিবিল্লাহ,আত্তাব,ইমান আলী,আলমগীর,আজহারুল,মাওলাদ,গোলাম মোস্তফা, রব্বানী, আরিফ,হাবিবুর, ইকবাল, মজিদ, সালাম, মাসুম, মোহাম্মদ আলী, আরো অনেকে -

পাইকগাছায় পানিতে ডুবে শিশু’র মৃত্যু
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
পাইকগাছায় পৌরসভায় পানিতে ডুবে হুসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ বাতিখালীতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিশু খুলনার লবনচোরা থানার সাচিবুনিয়ার গ্রামের আজিজুল শেখের ছেলে। তার মায়ের নাম লিমা খাতুন। পুলিশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে নিহত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
নিহতের পারিবারিক সুত্র জানান, আজিজুল-লিমা দম্পত্তির হাল সাং বাতিখালীতে বসবাস করেন। শুক্রবার দুপুরে মা লিমা তার শিশু ছেলে হুসাইনের গোসলের পানি আনতে যায় শিবসা নদীতে। কিন্তু এরই মধ্যে হুসাইন মা’র পিছু নিয়ে পথে উঠে এবং এক সময় পার্শ্ববর্তী জামিলের পুকুরে পড়ে গেলে কেউ টের পায়নি।
এদিকে মা লিমা পানি নিয়ে বাসায় ফিরে হুসাইনকে খোজাখুজি’ শুরু করে। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। প্রতিবেশিরা হুসাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশের এসআই সুভাষ রায় নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে কর্তৃপক্ষের নির্দেশে মৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

তানোর সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোের উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুলাই শুক্রবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং আহবায়ক শামসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রামিল হাসান সুইটের সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুজ্জামান রেন্টু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু ও জাতীয় পরিষদ সদস্য এ্যাডঃ
এসএম স্যানিয়েল আরেফিন, প্রধান৷ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মিজানুর রহমান রানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন,
কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান,
পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, প্রভাষক মুন্সেফ আলী,প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজাপ্রমূখ।
এদিকে সম্মেলনে সর্বসম্মতিক্রমে শামসুল হককে সভাপতি ও রামিল হাসান সুইটকে সম্পাদক করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।#