Author: desk

  • মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় সাংবাদিক জিল্লুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

    মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় সাংবাদিক জিল্লুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক:
    আর্থিক সুবিধা নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় ডিবিসি’র সাবেক সাংবাদিক জিল্লুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল বিকাল সদর উপজেলার গোয়ালপোতা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিধান সরকার।
    বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে সুমন গাইন, প্রফুল্ল সরকার , আতাউর গাজী, সুকদেব গাইন, হেলাল হোসেন, দাউদ আলী প্রমুখ।
    বক্তারা বলেন, সম্প্রতি গোয়ালপোতা এলাকায় খাল খনন হয়েছে। খালের পাশে^ রেকর্ডীয় সম্পত্তির উপর নির্মিত কয়েকটি দোকান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় না পড়ায় সেগুলো ভাঙা হয়নি। কিন্তু সাংবাদিক জিল্লুর রহমান আমাদের প্রতিপক্ষের কাছ মোটা অংকের অর্থের সুবিধা দোকানগুলোর ভাঙার হয়নি মর্মে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশ করে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তর থেকে মাসিক চুক্তিতে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এক সময়ে কিছু না থাকলেও বর্তমানে কয়েক লক্ষ টাকা মূল্যের প্রাইভেট কার চড়ে বেড়ায়। বক্তারা অবিলম্বে জিল্লুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • লন্ডন বরো অফ এনফিল্ড কনস্টিটিউয়েন্সি’র ডেপুটি মেয়র আমিরুল ইসলাম স্বপনের সংবর্ধনা

    লন্ডন বরো অফ এনফিল্ড কনস্টিটিউয়েন্সি’র ডেপুটি মেয়র আমিরুল ইসলাম স্বপনের সংবর্ধনা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালী সেনবাগের কৃতিসন্তান, লন্ডন বরো অফ এনফিল্ড কনস্টিটিউয়েন্সি’র ডেপুটি মেয়র, আমিরুল ইসলাম স্বপন কে সংবর্ধনা দিয়েছেন ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ।
    ১৫ জুলাই রোজ শনিবার বিকেল ৪ ঘটিকায় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর গ্রুপ কো-অর্ডিনেটর ও ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি, হাসান মঞ্জুর।
    প্রভাষক আবু নাঈম খান ও কবি আবুল হাসনাত রিয়াদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম চন্দনাইশ বরমা কলেজের (দর্শন বিভাগ) বিভাগীয় প্রধান ও সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক, ড.শিব প্রসাদ শূর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ড.আবদুল কাইয়ুম মাসুদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক- আবদুল হালিম। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন অব সেনবাগ এর সভাপতি- মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
    এন.এস গ্রুপ এর চেয়ারম্যান, মো: নিজাম উদ্দিন।সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি- ফখরুদ্দিন মোবারক শাহ্ রিপন।
    এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী আবু আব্বাস চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী, আজিজুল হক মিশু, জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সেনবাগ এর সভাপতি জহির উদ্দিন বাবরসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

  • সেনবাগ পৌরসভায় পৌর কর চুড়ান্ত করন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সেনবাগ পৌরসভায় পৌর কর চুড়ান্ত করন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে পৌরবাসীদের নিয়ে, পৌরসভার পঞ্চবার্ষিকী পৌর কর চূড়ান্তকরণ সংক্রান্ত এক উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন পৌর মেয়র আবু নাছের দুলাল (ভিপি)।১৫ জুলাই
    শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে কাজী আবুল সাত্তারের
    পবিত্র কুরআন তেলাওয়াত ও হিসাব রক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু নাছের দুলাল (ভিপি)।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু,কাউন্সিলর কামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন,শাখাওয়াত হোসেন,আইয়ুব আলী মিয়াজি,প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আনসারী,
    প্রকৌশলী আক্তার হোসেন, সহকারী প্রকৌশলী আবদুল মতিন সহ অনেকেই। এসময় পৌরসভার বিভিন্ন সমস্যাধি নিয়ে নাগরিকদের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন, মাষ্টার আ ন ম শহিদ উল্যাহ,নুর হোসেন সুমন,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইয়াছিন দুলাল,আমিন রসূল,মধু হাফেজ,মোহাম্মদ আলী,শ্রমিক নেতা অলি উল্যাহ ভূইয়া,রোকেয়া বেগম,
    মোহাম্মদ কাউছার,ডাক্তার রফিকুল ইসলাম,মোহাম্মদ কোরবান আলী,মোঃ নুরুল ইসলাম,মোঃ রাসেল মিয়া।সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন,সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা শাহজাহান,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু সহ প্রমুখ।মেয়র আবু নাছের (ভিপি দুলাল) পৌরবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উনার সময়ে ইতিমধ্যেই অনেকগুলো উন্নয়ন কার্যক্রম হয়েছে, বর্তমানে অনেক কাজ চলমান আছে এবং পর্যায়ক্রমে পৌরসভার অবশিষ্ট কাজগুলো সমাপ্ত করার আশ্বাস দেন। এসময় মেয়র আবু নাছের দুলাল( ভিপি) পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন আমি দায়িত্ব পাওয়ার পর বিগত ১ বছর ৭ মাস, এ স্বল্প সময়ে যে পরিমান উন্নয়নমুলক কাজ করেছি, তা বিগত যে কোন সময়ের তুলনায় অনেক বেশি এবং অতীতে কোন মেয়র পৌরকর বিষয়ক এভাবে পৌরবাসীদের নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভা করেছে কিনা তা আমার জানা নেই।উক্ত মতবিনিময় সভায় সকলের দাবির প্রতি সম্মান জানিয়ে নতুন করে কর না বাড়িয়ে পূর্বের নির্ধারিত কর বহাল রাখার ঘোষণা দেন মেয়র আবু নাছের ভিপি দুলাল।

  • ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষনার্থীদের শুভেচ্ছা জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম

    ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষনার্থীদের শুভেচ্ছা জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক হিসেবে আগে থেকেই পরিচিতি পেয়েছেন। জেলায় পুলিশ সুপার সাইফুল ইসলাম, যোগদানের পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি । তিনি এই জেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই,তার গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাধারন মানুষের মনে স্থান করে নিয়েছেন। সাম্প্রতিক লালমনিরহাট জেলার ৫ উপজেলায় অবৈধভাবে মাদক ব্যবসা বন্ধে বেশ কয়েকটি মাদকের ব্যবসা পয়েন্টে অভিযান পরিচালনা করেন তিনি । এ সময় তিনি অবৈধভাবে মাদকের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা পুলিশ সুপারের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে সাধারণ জনগনের উপস্থিতিতে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেন থানার পুলিশ কে। যোগদানের পর লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ,হাতীবান্ধা, পাটগ্রাম সহ পাচ উপজেলার বিভিন্ন মামলা তিনি বিভিন্ন যায়গায় গিয়ে তদন্ত করেন।

    গত(১০ই জুলাই)২০২৩ইং ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসাবে মাঠ সমিক্ষা কার্যক্রম গ্রহণের নিমিত্তে ১০ জন প্রশিক্ষনার্থী কর্মকর্তাকে জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ হতে শুভেচ্ছা জানান সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার (প্রবি.)।

    লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয় পর্ব শেষে লালমনিরহাট জেলা সম্পর্কে ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জানানো হয়। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করেন।

    এ বিষয়ে জানতে চাইলে,লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জেলায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সার্বিক উন্নয়ন ও শুভেচ্ছা জানাবো তার সাঙ্গে জেলার সাধারন মানুষের সার্বিক উন্নয়ন কাজে জেলার পুলিশ প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান করে জেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি আরো বলেন লালমনিরহাট জেলার সকল পুলিশ অফিসারদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি এবং জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।৷

    আরো জানা গেছে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, চাকরীতে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।

    হাসমত উল্লাহ।

  • নাচোলে এক নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে যায়

    নাচোলে এক নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে যায়

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল চাঁপাইনবাবগঞ্জ
    প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল মধ্যে বাজারের নারী উদ্যোক্তা ও আওয়ামীলীগ নেত্রী রঞ্জনা রানীর স্বপ্ন পুড়ে ছাঁয়! ঘটনার পরে তিনি হতাশায় ,দুঃচিন্তায় সজ্ঞাহীন হয়ে পরেন। তার নিজ বাড়ি সংলগ্ম সান লেডিস টেইলার্স নামে একটি বানিজ্যিক প্রতিষ্ঠাটি গড়ে তুলেন। ২০২৩ সালে জনতা ব্যাংক থেকে ওই নারী উদ্যোক্তা হিসাবে প্রায় ২লক্ষ টাকা ঋণ নেয়। সেই ঋণের টাকা দিয়ে দোকানে বিভিন্ন মালামাল তুলেন। সেই টেইলার্স থেকে তার উপার্জিত অর্থ দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। এর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে মহিলা আওয়ামালীগের রাজনীতির সাথে জড়িত থেকে নারী ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন ভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি নির্যাতিত নিপিড়িত মানুষের সুখ-দুখের কান্ডারী হিসাবে পরিচিত। তিনি রাজনীতিতে লড়াই সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি বিগত জামায়াত বিএনপির সরকারের আমলেও মাঠে থেকে মানুষের অধিকার আদায়ের জন্য নারীদেরকে নিয়ে মাঠে থাকতেন। তিনি নাচোল পৌর নির্বাচনে ২বার মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করেন। সেই নেত্রীর প্রতিষ্ঠিত সান লেডিস ঠেইলার্স এ গত বৃহস্প্রতিবার গভীর রাতে বৈদ্যুতিক শটর্ সার্কিট হয়ে আগুন লেগে যায়। রঞ্জনা রানী জানান, ওই দিন রাত ১০টার সময় কাজ করে ঘুমাতে যায়। প্রায় ভোর ৫টার দিকে আমার বড় দাদা সাদানন্দ ঘর থেকে আগুন ও ধোয়া দেখেতে পায়। তার চিৎকারে আমর বাড়ীর লোকজনসহ এলাকাবাসী উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগে খবর দিই। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগে লোক এসে আগুন নেভায়। ততক্ষনে আমার দোকানের চেয়ার টেবিল, কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে সব শেষ হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

  • টঙ্গীবাড়ী‌তে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    টঙ্গীবাড়ী‌তে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    ‌মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ ঃ

    টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে নয়াকান্দী দরজার যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ( ১৪ই জুলাই ) বিকেল ৪ ঘ‌টিকায় হা‌বিব জুবা‌য়ের সরকারী প্রাঃ বিদ‌্যালয় মা‌ঠে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
    খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বি‌শিষ্ট সমাজ সেবক দাদন বকাইল ও যশলং ইউ‌পি সদস‌্য ইব্রা‌হিম মেম্বার ।
    উক্ত সময় উপস্হ‌িত ছি‌লেন মোঃআশা সরদার ,মাসুদ সরদার , সোবান খাঁন,শ‌হিদুল সরদার ,সিরাজ বকাউল ,রিপন সরদার ,সেকান্দর সরদার ,,রেজ‌াউল মৃধা,মোতা‌লেব মৃধা ,শিপন হালদার ,না‌হিদ সরদার ,ওয়া‌হিদ সরদার ,প‌নির মোল্লা,আয়বআলী হালদার সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

    ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি এত সুন্দর খেলা আর দেখি নাই।

    এ বিষয়ে যশলং ইউনিয়নের ( ইউপি) সদস‌্য মোঃ জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

    ফাইনাল খেলা‌টি ট্রাই‌বেকা‌রে স‌জিব কিংষ্টার কে ৪-২ গো‌লে নাইম কিং রাইডাস পরা‌জিত ক‌রে চ‌্যাপ‌িয়ান হন ।

  • টাঙ্গাইলের মধুপুরে একদিনে একলক্ষ বৃক্ষরোপণ

    টাঙ্গাইলের মধুপুরে একদিনে একলক্ষ বৃক্ষরোপণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাংগাইলের মধুপুরে একদিনে (১৫ জুলাই) একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন। এ সময় প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন (১২ টা ৪৮মিনিটে)। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, সিনিয়র সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, ওসি মাজহারুল আমিন, কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।
    কৃষি মন্ত্রী তার ভাষণে বলেন- স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি দক্ষতার যেমন দরকার তেমনি বৃক্ষ সমৃদ্ধ দেশ গঠনে বৃক্ষরোপণের সবাই কে গাছ রোপন করতে হবে।
    এ সময় মধুপুরে ৫৫ বিদ্যালয়ের ৩৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্টফোন ট্যাব ও গাছ বিতরণ করা হয়।

  • বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত

    মোঃ‌লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

    তানজির সায়হাম অনিক সভাপতি, ফয়সাল আহাম্মেদ পরাগ সম্পাদক।

    ঐক্য সেবা শান্তি এই স্লোগান কে ধারন করে আজ ১৫ জুলাই শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ জেলা সদর উপজেলার রামপাল ইউনিয়নের ফারিন প্লাজায় ইউনাইটেড ইন্সটিটিউট অব টেকনোলজি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবী সম্মেলনে ২০২৩।

    পবিত্র কোরআন থেকে তেলওয়াতের এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর জাতীয় সংগীত পাঠ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দ মানব কল্যাণ মূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আলোকপাত করেন। এছাড়াও নেত্রীবৃন্দ উক্ত সংগঠন কে আরও বেগবান ও ত্বরানিত করতে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

    আয়োজিত সম্মেলনে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সাধারন সম্পাদক ইঞ্জি সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম প্রধান উপদেষ্টা শাহ্ মোহাম্মদ আব্দুল বারী।

    বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল বিন বারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম সাবেক সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের বিভিন্ন ইউনিট এর স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দ।

    আয়োজিত স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৩ এ বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখায় তানজির সায়হাম অনিক সভাপতি ও ফয়সাল আহাম্মেদ পরাগ কে সাধারন সম্পাদক করে এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

  • বিনা পরোয়ানায় গ্রেফতারের আইনের আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে-এ্যাটর্নী জেনারেল

    বিনা পরোয়ানায় গ্রেফতারের আইনের আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে-এ্যাটর্নী জেনারেল

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশের এ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, বিনা পরোয়ানায় গ্রেফতারের যে আইনটি আছে সে অনুয়ায়ী একটি গাইড লাইন ঠিক করে দেয়া হয়েছিল। কিন্তু গাইড লাইনগুলো আইনে না থাকায় আপিল করা হয়েছিল। এখন আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে, আপিল শুনানী হবে। কয়েকটি গাইন লাইনের উপর আমাদের আপত্তি ছিল, এখন তারা এ বিষয়ে লিভ দিয়েছেন।

    আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    মামলা জট নিয়ে এ্যাটর্নী জেনারেল আরো বলেন, আদালতে এখন মামলা জট অনেক কমে এসেছে। অনেক মামলার শুনানী হচ্ছে, বিশেষ করে বিচারিক আদালতে মামলা দায়ের থেকে নিস্পত্তি বেশি হচ্ছে। হাইকোর্টে ২০২২ সালে ৩০টিরও বেশি ফাঁসির মামলার শুনানী হয়েছে। যেটি এর আগে কখনো হয়নি। এখন মামলা নিস্পত্তির হার বেশি হওয়া মামলা জটও কমে এসেছে।

    তিনি আরো বলেন, বার কাউন্সিলের নির্বাচনের পর নির্বাচিত সদস্যরা জাতির পিতার সমাধি জিয়ারতের উদ্দেশ্যে আমরা সবাই এসেছি। আমরা যথনই সুযোগ পাই তখনই এখানে আসি শ্রদ্ধা জানানোর জন্য, বাঙ্গালী হিসাবে কৃতজ্ঞতা জানানোর জন্য।

    এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এসময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল অ্যাডুকেশন কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেনসহ বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, নির্বাচিত সদস্যগণসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। #

  • সরকারের নিকট সুনামগঞ্জ উত্তর সুরমা কল্যাণ পরিষদের ৬ দফা দাবীতে আলোচনা সভা

    সরকারের নিকট সুনামগঞ্জ উত্তর সুরমা কল্যাণ পরিষদের ৬ দফা দাবীতে আলোচনা সভা

    কে এম শহীদুল সুনামগঞ্জ :
    উত্তর সুরমা সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের ঈদ পূর্নবিলনী ও আলোচনা সভা২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সদর ও বিশ্বম্ভপুর উপজেলার উন্নয়নের জন্য সরকারের নিকট ৬টি দাবী উপস্থাপনা করা হয়।দাবীগুলোর মধ্যে ধারারগাঁও হালোয়ার ঘাট সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ, বালাকান্দা বাজার-রামপুর ধুপাজান চলতি নদীর উপর ব্রীজ নির্মাণ, সীমান্ত হাট সংলগ্ন ডলুরা শুল্ক স্টেশন স্থাপন, খড়চার হাওরসহ স্থানীয় সকল হাওরগুলোতে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মান, ধোপাজান চলতি নদী কেন্দ্রীক প্রায় অর্ধ-লক্ষশতাধিক বেকার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ এবং সদর ও বিশ্বম্ভপুর অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়নসহ সরকারের নতুন নতুন মেঘা প্রজেক্ট গুলো সুরমা উত্তরপাড় ও বিশ্বম্ভপুরের সুবিধা জনক স্থানে নির্মানের দাবী জানান বক্তারা। শনিবার বেলা ১১ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে উত্তর সুরমা সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ ও কর্মী কে এম শামছুল আলম রাসেলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর সুরমা কল্যাণ সমিতির প্রফেসর আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুফতি আজিজুল হক, ডাক্তার আবুল কালাম,জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ওহাব উদ্দিন, মো: ওমর ফারুক, দিলীপ বর্মন, নুরুল ইসলাম গাজী, বিল্লাল হোসেন বেলাল, ডাক্তার সাুইফুল ইসলাম, ডাক্তার নুরুজ্জামান, সারোয়ার আহমদ,মো: কবির মিয়া, সেফাত, আব্দুস শহিদ, মাজেদা আক্তার প্রমুখ। আলোচনা সভায় সদর ও বিশ্বম্ভপুর অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তর সুরমার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলবল নির্ভিচারে যোগ্য প্রার্থীকে এক যোগে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।###