Author: desk

  • ঢাকা প্রেসক্লাবের  মুক্ত আলোচনা সভায় সকল সাংবাদিক বৃন্দ

    ঢাকা প্রেসক্লাবের মুক্ত আলোচনা সভায় সকল সাংবাদিক বৃন্দ

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    ঢাকা প্রেসক্লাবের মুক্ত আলোচনা সভা মহানগর নাট্যমঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, দৈনিক প্রতিদিনের ভোর, মোহাম্মদ হাবিবুর রহমান অন্তর, দৈনিক ভোরের চেতনা, যুগ্ম সম্পাদক মোঃ সানাউল্লা ভূঁইয়া, সহকারী সম্পাদক,দৈনিক আলোর জগত, কাজী কামরুল ইসলাম কামাল,অর্থ সম্পাদক দিনের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মোহাম্মদ ফজলুর রহমান জুলফিকার,
    , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ সুমন, মোহাম্মদ বসির আহমেদ অপরাধ তথ্যচিত্র,সিনিয়র রিপোর্টার, মোঃ গোলাম মোস্তফা দৈনিক অগ্নিশিখা, মোঃ শফিকুল ইসলাম দৈনিক আলোর জগত, মোহাম্মদ বিল্লাল হোসেন পাটোয়ারী দৈনিক মুক্ত খবর, মোঃ রানা আহম্মেদ, দৈনিক দিন প্রতিদিন, ইদি আমিন অ্যাপোলো,পল্লী টিভি,
    মহিলা বিষয়ক সম্পাদক,রাজিয়া সুলতানা তূর্ণা, বিডিনিউজ ৯৯৯, সিনথিয়া আক্তার পপি, দৈনিক ভোরের সময়, নাহিদা আক্তার পপি,দৈনিক আমাদের মাতৃভূমি, রাশেদা হামিদ অনি দৈনিক আজকের বসুন্ধরা, কার্যকরী সদস্য মোহাম্মদ মনির হোসেন, দৈনিক জনতার দলিল, হাজী মুহাম্মদ মহসিন দৈনিক আমাদের মাতৃভূমি, মোহাম্মদ লিমন হোসেন দৈনিক আজকের বসুন্ধরা, এমপি চৌধুরী পাপ্পু, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,ইকরা ইসলাম সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,
    আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন।
    অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন ঢাকা প্রেসক্লাবের প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার অনুরোধ করেন। সাংবাদিকেরা দেশের সম্পদ, গণমানুষের হৃদয়ের স্পন্দন সাংবাদিকরা আছে বলেই উন্নয়নের উন্নয়ন দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি পকেটমার, বাটপারি ভূমিদস্যু এবং দেশের উন্নয়নের সকল তথ্যচিত্র গণমানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়। সাংবাদিকেরা রাত-দিন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রতিটা কঠিন মুহূর্তে সর্বস্তরের খবরা-খবর পৌঁছে দেয় জনগণের মাঝে, আর সেই সাংবাদিকদের গায়ে কেউ যদি কখনো আঘাত করে তখন আমাদের অনেক কষ্ট হয়, আমরা ধিক্কার জানাই এই দুর্নীতিবাজ,সেই সন্ত্রাসী মহল কে যারা নিজেদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য প্রভাব খাটিয়ে সাংবাদিকদের উপরে হামলা, মামলা ও হেনস্থা করে। ঢাকা প্রেসক্লাব ওই সকল ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে আগেও ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন ইনশাল্লাহ। তিনি আরো বলেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা স্বাস্থ্য বিভাগে, হাসপাতালে, ক্লিনিক, এবং প্রতিটি স্বাস্থ্য ক্ষেত্রে সুযোগ-সুবিধা ভোগ করেন,আমরা ঢাকা প্রেসক্লাব এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় আবেদন করব বাংলাদেশের সকল সাংবাদিকদেরকে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্টের সুযোগ করে দেওয়ার জন্য। পরিশেষে সকল সাংবাদিকেরা আনন্দ উদ্দীপনা মাধ্যমে মুক্ত আলোচনা সমাপ্তী করেন।

  • গাঁজা বিক্রির ভিডিও ভাইরালের পর   মাদক কারবারি মমিনুল গ্রেফতার

    গাঁজা বিক্রির ভিডিও ভাইরালের পর মাদক কারবারি মমিনুল গ্রেফতার

    গাইবান্ধা থেকে:
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রির ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মাদক ব্যবসায়ী মোমিনুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে গাঁজা ব্যবসায়ী মোমিনুলকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ।

    মমিনুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের মৃত জহির মিয়ার ছেলে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক বিক্রির একটি ভিডিও নজরে আসে পুলিশের। পরে মমিনুলের বাসায় অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে চুরিসহ একাধিক অভিযোগ আছে বলে জানা গেছে।

    এর আগে একাধিক ফেসবুক একাউন্ট থেকে মমিনুলের গাঁজা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মহূর্তেই তা ভাইরালও হয়। ভিডিওতে দেখা যায় মমিনুল অপর এক যুবকের হাতে গাঁজা দিয়ে টাকা নিচ্ছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি মমিনুলকে গাঁজা বিক্রি করতে নিষেধ করলে মমিনুল বলে, আমি কি কাউকে ডেকেছি, ওরা আসে তাই বিক্রি করি। পুলিশ কিছু করতে পারবে না বলে ভিডিওতে দাবী করে সে।

    এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, ভিডিওটি নজরে আসার পর মাদকব্যবসায়ী মমিনুলকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সুজানগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথসভা

    সুজানগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথসভা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন।যৌথসভায় জানানো হয় সুজানগর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ২৪৫ টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সকল বিষয় নিয়ে উপজেলার সকল জনপ্রতিনিধি,সংবাদকর্মী,ইমাম,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিধের সাথে একাধিকবার বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় সুজানগর উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা,সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীন বাছাই করে উপজেলার ২৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনবার্সিত করা হয়েছে। জমিসহ ঘর পেয়ে এসকল অসহায় মানুষগুলো মাথাগোঁজার ঠাঁই পেয়েছেন। নতুন ভাবে বাঁচতে পারছে। জীবনকে সাজিয়েছে তারা নতুনভাবে । তাদের জীবনের মোড় ঘুরে গিয়েছে। তারা এখন সামনের দিকে এগিয়ে চলেছেন নিজের ঠিকানায়। স্থানীয় ব্যক্তিবর্গের সুসমন্বয়ে ও সকলের মতামতের ভিত্তিতে ভূমিহীন ও গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার আওতায় এনে সুজানগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আজকের এ যৌথসভার আয়োজন বলেও জানান তিনি।
    যৌথসভায় সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,আমিনপুর থানার ওসি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছার পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সনদ প্রদান

    পাইকগাছার পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সনদ প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সনদ প্রদান অনুষ্ঠান শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি পাইকগাছা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের উপজেলা সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ড. মোহাঃ শেখ শহীদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু কুমার ঘোষ, বিসিডিএস ডুমুরিয়ার সাধারণ সম্পাদক এমএ জলিল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, মেহেদী হাসান, সিরাজুল ইসলাম, আজিজুল হক, আব্দুস সালাম, রেজাউল করিম, জাহিদ হোসেন, পূর্ণ চন্দ্র মন্ডল, কামরুজ্জামান, গোবিন্দ কুমার পাল, আব্দুল হামিদ, নিজাম উদ্দীন, মহিবুল্লাহ, রাশেদ, কবির হোসেন ও নিত্যানন্দ। অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সনদ প্রদান করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম বর্ষপূর্তি পালিত

    পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম বর্ষপূর্তি পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম বর্ষপূর্তি ও যুগে পদার্পন উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকালে সংগঠনের পাইকগাছা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।
    বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, আলাউদ্দীন রাজা, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক এমআর মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, জহুরুল হক, মাজহারুল ইসলাম মিথুন, খোরশেদ আলম, শাহরিয়ার কবির ও শাহজামান বাদশা।
    অনুষ্ঠানে বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান।

  • সুজানগরে ১০ জন শারীরিক প্রতিবন্ধী পেল বিনামূল্যে হুইল চেয়ার

    সুজানগরে ১০ জন শারীরিক প্রতিবন্ধী পেল বিনামূল্যে হুইল চেয়ার

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ১০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহাজ্য কেন্দ্র পাবনা কর্তৃক প্রাপ্ত এ সকল হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। এ সময় সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,আমিনপুর থানার ওসি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সংস্কারকৃত নতুন ঘর উদ্বোধন

    সুজানগরে শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সংস্কারকৃত নতুন ঘর উদ্বোধন

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে সংস্কারকৃত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সংস্কারকৃত নতুন ঘর উদ্বোধন করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির এবং সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পৌর শহরের হাসপাতাল গেট সংলগ্ন অবস্থিত শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সংস্কারকৃত নতুন এ ঘর উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদেও হোসেন, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, কৃষকলীগ নেতা আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা শ্রী সুবোধ কুমান নটো, রাজা হাসান, মাহমুদ্দুজ্জামান মানিক, ইউনুস আলী বাদশা, রেজা মন্ডল, কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহীদ আমিনুল হক বাক্কুর ভাই রবিউল হক টুটুল,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন, পৌর শাখার যুগ্ন আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জায়দুল হক জনি, পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুর রহিম,সরদার পাশু, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রাজু, যুবলীগ নেতা আব্দুল গনি, ছাত্রলীগ নেতা এস এম সোহাগ,রেদোয়ান নয়নসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০০৪ সালের ১৮ এপ্রিল রাতে সুজানগর বাজার থেকে নিজ বাড়ি শুকচরে যাবার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও জনপ্রিয় আওয়ামীলীগ নেতা আমিনুল হক বাক্কুকে। পরে তার স্মরণে ২০০৭ সালে শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদ গড়ে তোলে দলীয় নেতাকর্মীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গভীর রাতে রেমিটেন্স যোদ্ধার ঘর ভাংচুর

    গভীর রাতে রেমিটেন্স যোদ্ধার ঘর ভাংচুর

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    কামাত কাজলদিঘী ইউনিয়নের পশ্চিম সরকার পাড়া গ্রামের রেমিটেন্স যোদ্ধা মুক্তা বেগমের নির্মিত বাড়ি গভীর রাতে কে বা কারা ঘরটি ভেঙ্গে দেয় এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দায়ের হয় পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। মুক্তা বেগম বর্তমানের সৌদি আরবের রিয়াদে৷ কর্মরত আছেন। মুক্তা বেগমের মেয়ে মনিরা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন যার ক্রমিক নং ৯১ । স্থানীয়রা বিষয়টিকে রহস্যজনক মনে করেন?
    পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন

  • বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর  উপহার মানবিক সহায়তার চাল বিতরণ

    বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তার চাল বিতরণ

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: শনিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা আশ্রায়নের বাসিন্দাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আ:জলিল ঘরামী, ভূমিহীন বর্তমান আবাসন প্রাপ্ত মরিয়ম বেগম প্রমূখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ উপজেলা পর্যায়ের নেতা এটিএম মোস্তফা সরদার, অধ্যাপক জাকির হোসেন, এস মিজানুল ইসলাম। অনুষ্ঠানে ২০ কেজি করে চাল ১২৭ জনকে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সলিয়াবাকপুর মহিষাপোতা আশ্রয়নে ২০ কেজি করে ১৮৭ জনকে চাল বিতরণ করা হয়।#

  • পটিয়ার ছনহরা ৬নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন সম্পন্ন

    পটিয়ার ছনহরা ৬নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী: পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৫ জুলাই (শনিবার) সম্পন্ন হয়েছে।
    ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বাবুল ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান। ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইউনুচের উদ্বোধনী বক্তব্য পর আরো বক্তব্য রাখেন,
    প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঋষি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার উদ্দীন,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দীন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, আবদুল মাবুদ মাইজভান্ডারি, বেলাল আলমদার, ইউপি সদস্য দিলীপ সরকার, আবু বক্কর, আবদুর রহিম মাষ্টার, শাহাবুদ্দিন আলমদার, রফিকুল ইসলাম, ছাত্রলীগ মোহাম্মদ আরমান, সালাউদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নোমান তালুকদার।

    বক্তারা বলেন, তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ বিরোধী একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের থেকে সজাগ থাকতে হবে।